সূরাঃ ৬৯/ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة আয়াতঃ ৪৫/৫২ মাক্কী
৬৯ : ৪৫ لَاَخَذۡنَا مِنۡهُ بِالۡیَمِیۡنِ ﴿ۙ۴۵﴾
لاخذنا منه بالیمین ﴿۴۵﴾

তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম। আল-বায়ান

আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম, তাইসিরুল

আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। মুজিবুর রহমান

We would have seized him by the right hand; Sahih International

৪৫. তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে(১),

(১) উপরোক্ত অর্থ অনুসারে এটি সিফাতের আয়াত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর ডান হাত সাব্যস্ত হচ্ছে। [ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসুল জাহমিয়্যাহ ৩/৩৩৮] আয়াতের অন্য অর্থ হচ্ছে, আমরা তার ডান হাত পাকড়াও করতাম। উভয় অর্থই ইবন কাসীর উল্লেখ করেছেন। এ অর্থটি এদিক দিয়ে শুদ্ধ যে, সাধারণত কাউকে অপমান করতে হলে তার ডান হাত ধরে তার উপর আক্রমন করা হয়। [ইবন তাইমিয়্যাহ, আননুবুওয়াত: ২/৮৯৮] অপর অর্থ হচ্ছে, তাকে আমরা আমাদের ক্ষমতা দ্বারা পাকড়াও করতাম। [সা'দী; জালালাইন; আরো দেখুন, ইবন তাইমিয়্যাহ, আস-সারেমুল মোসলুল আলা শাতিমির রাসূল: ১৭] এটি শুদ্ধ হলেও আল্লাহর হাত অস্বীকার করার কোন উপায় নেই। যা অন্যান্য আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত।

তাফসীরে জাকারিয়া

(৪৫) তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, [1]

[1] অথবা ডান হাত দ্বারা পাকড়াও করতাম। কেননা, ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহর উভয় হাতই ডান হাত; যেমন এ কথা হাদীসে এসেছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন