সূরাঃ ৭৭/ আল-মুরসালাত | Al-Mursalat | ٱلْمُرْسَلَات আয়াতঃ ৪১/৫০ মাক্কী
৭৭ : ৪১ اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ ظِلٰلٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۴۱﴾
ان المتقین فی ظلل و عیون ﴿۴۱﴾

নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে, আল-বায়ান

মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে, তাইসিরুল

মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। মুজিবুর রহমান

Indeed, the righteous will be among shades and springs Sahih International

৪১. নিশ্চয় মুত্তাকীরা(১) থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে,

(১) মুত্তাকী শব্দ বলে এখানে সেসব লোকদের বুঝানো হয়েছে যারা আখেরাতকে মিথ্যা বলে অস্বীকার করা থেকে বিরত থেকেছে এবং আখেরাতকে মেনে নিয়ে এ বিশ্বাসে জীবন যাপন করেছে যে, আখেরাতে আমাদেরকে নিজেদের কথাবার্তা, কাজ-কর্ম এবং স্বভাব চরিত্র ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তাই কথাবার্তা, কাজকর্মে সত্যবাদিতার প্রমাণ রেখেছে এবং তারা ফরয ও ওয়াজিব সঠিক মত আদায় করেছে। [দেখুন: সা’দী]

তাফসীরে জাকারিয়া

(৪১) আল্লাহ-ভীরুরা থাকবে ছায়া[1] ও ঝরনাসমূহে।

[1] অর্থাৎ, বৃক্ষাদি এবং অট্টালিকার ছায়া। মুশরিকদের ন্যায় আগুনের ধোঁয়ার ছায়া হবে না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন