সূরাঃ ৬৯/ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة আয়াতঃ ৪১/৫২ মাক্কী
৬৯ : ৪১ وَّ مَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ﴿ۙ۴۱﴾
و ما هو بقول شاعر قلیلا ما تؤمنون ﴿۴۱﴾

আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর। আল-বায়ান

তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না, তাইসিরুল

ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর। মুজিবুর রহমান

And it is not the word of a poet; little do you believe. Sahih International

৪১. আর এটা কোন কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক,

-

তাফসীরে জাকারিয়া

(৪১) এটা কোন কবির কথা নয়; [1] (আফসোস যে,) তোমরা অল্পই বিশ্বাস কর।

[1] যা তোমরা মনে কর ও বলে থাক। কারণ, এই ধরনের কথা কবিতা হয় না এবং কবিতার সাথে এ বাণীর কোন সাদৃশ্যও নেই। অতএব তা কোন কবির কথা কিভাবে হতে পারে?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন