সূরাঃ ৬৯/ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة আয়াতঃ ৪০/৫২ মাক্কী
৬৯ : ৪০ اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِیۡمٍ ﴿ۚۙ۴۰﴾
انهٗ لقول رسول كریم ﴿۴۰﴾

নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। আল-বায়ান

যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী। তাইসিরুল

নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। মুজিবুর রহমান

[That] indeed, the Qur'an is the word of a noble Messenger. Sahih International

৪০. নিশ্চয় এ কুরআন এক সম্মানিত রাসূলের (বাহিত) বাণী(১)।

(১) এখানে সম্মানিত রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৪০) নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রসূলের বার্তা। [1]

[1] সম্মানিত রসূল বলতে মুহাম্মাদ (সাঃ)-কে বুঝানো হয়েছে। আর قول ‘বার্তা’র অর্থ তেলাঅত (পাঠ করা)। অর্থাৎ, রাসূলে করীম (সাঃ)-এর তেলাঅত। অথবা قول ‘বার্তা’ বলতে এমন কথা যা এই সম্মানিত রসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছান। কারণ, কুরআন না রসূল (সাঃ)-এর বাণী, আর না জিবরীল (আঃ)-এর বাণী, বরং তা হল আল্লাহর বাণী, যা তিনি জিবরীল ফিরিশতার মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করে শুনিয়ে ও পৌঁছে দিয়েছেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন