সূরাঃ ৪৫/ আল-জাসিয়া | Al-Jathiya | ٱلْجَاثِيَة আয়াতঃ ৩৭/৩৭ মাক্কী
৪৫ : ৩৭ وَ لَهُ الۡكِبۡرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۪ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ ﴿۳۷﴾

আর আসমানসমূহ ও যমীনের সকল অহঙ্কার তাঁর; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল-বায়ান

আকাশ ও যমীনে তাঁরই শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাইসিরুল

আকাশমন্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাঁরই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মুজিবুর রহমান

And to Him belongs [all] grandeur within the heavens and the earth, and He is the Exalted in Might, the Wise. Sahih International

৩৭. আর আসমানসমূহ ও যমীনের যাবতীয় গৌরব-গরিমা তারই(১) এবং তিনি মহা পরাক্রমশালী, হিকমতওয়ালা।

(১) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ্ তাআলা বলেন, “বড়ত্ব আমার বস্ত্র আর অহংকার আমার চাদর; যে কেউ এ দু'টির কোন একটি নিয়ে টানাহেঁচড়া করবে, আমি তাকে জাহান্নামের অধিবাসী করে ছাড়বো।” [মুসলিম: ২৬২০]

তাফসীরে জাকারিয়া

(৩৭) আর আকাশমন্ডলী ও পৃথিবীতে যাবতীয় গৌরব-গরিমা তাঁরই[1] এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

[1] যেমন, হাদীসে কুদসীতে মহান আল্লাহ বলেন, ‘‘আল্লাহ আয্যা অজাল্ল্ বলেন, ‘‘গৌরব ও গর্ব খাস আমার গুণ। সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে আমি তাকে শাস্তি দেব।’’ (মুসলিম ২৬২০নং)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন