সূরাঃ ৭৮/ আন-নাবা | An-Naba' | ٱلنَّبَ আয়াতঃ ৩৫/৪০ মাক্কী
৭৮ : ৩৫ لَا یَسۡمَعُوۡنَ فِیۡهَا لَغۡوًا وَّ لَا كِذّٰبًا ﴿ۚ۳۵﴾
لا یسمعون فیها لغوا و لا كذبا ﴿۳۵﴾

তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না। আল-বায়ান

সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা, তাইসিরুল

সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য; মুজিবুর রহমান

No ill speech will they hear therein or any falsehood - Sahih International

৩৫. সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা বাক্য(১);

(১) জান্নাতে কোন কটুকথা ও আজেবাজে গল্পগুজব হবে না। কেউ কারো সাথে মিথ্যা বলবে না এবং কারো কথাকে মিথ্যাও বলবে না। কুরআনের বিভিন্ন স্থানে এ বিষয়টিকে জান্নাতের বিরাট নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। [সা’দী]

তাফসীরে জাকারিয়া

৩৫। সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। [1]

[1] অর্থাৎ, কোন অসার, ফালতু বা অশ্লীল কথাবার্তা সেখানে হবে না। আর না এক অপরকে মিথ্যা বলবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন