সূরাঃ ৭৮/ আন-নাবা | An-Naba' | ٱلنَّبَ আয়াতঃ ৩৩/৪০ মাক্কী
৭৮ : ৩৩ وَّكَوَاعِبَ اَتۡرَابًا ﴿ۙ۳۳﴾
وكواعب اترابا ﴿۳۳﴾

আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী। আল-বায়ান

আর সমবয়স্কা নব্য যুবতী তাইসিরুল

এবং সম বয়স্কা যুবতীবৃন্দ; মুজিবুর রহমান

And full-breasted [companions] of equal age Sahih International

৩৩. আর সমবয়স্কা(১) উদভিন্ন যৌবনা তরুণী

(১) এর অর্থ এও হতে পারে যে, তারা পরস্পর সমবয়স্কা হবে। [মুয়াস্‌সার, সা’দী]

তাফসীরে জাকারিয়া

৩৩। এবং উদ্ভিন্ন-যৌবনা সমবয়স্কা তরুণীগণ। [1]

[1] كواعب শব্দটি كاعب-এর বহুবচন। যার অর্থ হল পায়ের গাঁট। যেমন গাঁট উঁচু হয়ে থাকে, ঠিক তেমনি তাদের স্তনগুলিও অনুরূপ উঁচু উঁচু হবে; যা তাদের রূপ-সৌন্দর্যের একটি সুদৃশ্য। (অর্থাৎ তারা সদ্য উদ্ভিন্ন স্তনের ষোড়শী তরুণী হবে।) أتراب শব্দের অর্থ হল সমবয়স্ক।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন