সূরাঃ ৭৮/ আন-নাবা | An-Naba' | ٱلنَّبَ আয়াতঃ ৩১/৪০ মাক্কী
৭৮ : ৩১ اِنَّ لِلۡمُتَّقِیۡنَ مَفَازًا ﴿ۙ۳۱﴾
ان للمتقین مفازا ﴿۳۱﴾

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। আল-বায়ান

(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য। তাইসিরুল

এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা; মুজিবুর রহমান

Indeed, for the righteous is attainment - Sahih International

৩১. নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য,

-

তাফসীরে জাকারিয়া

৩১। নিশ্চয়ই আল্লাহভীরুদের জন্যই রয়েছে সফলতা;[1]

[1] দুর্ভাগ্যবানদের কথা আলোচনা করার পর এখন সৌভাগ্যবানদের আলোচনা এবং তাদের সেই নিয়ামতের বর্ণনা; যা তারা আখেরাতে উপভোগ করবে। আর এই সাফল্য ও নিয়ামত তাকওয়া (আল্লাহভীরুতা)র ফলে লাভ হবে। তাকওয়া হল ঈমান ও আনুগত্যের চাহিদার পরিপূর্ণতার নাম। সৌভাগ্যবান লোক তো তারাই, যারা ঈমান আনার পর তাকওয়া এবং নেক আমলে যত্নবান হয়। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করুন। আমীন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন