সূরাঃ ৩৬/ ইয়াসীন | Ya-Sin | يس আয়াতঃ ৩/৮৩ মাক্কী
৩৬ : ৩ اِنَّكَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ۙ﴿۳﴾
انك لمن المرسلین ﴿۳﴾

নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। আল-বায়ান

তুমি অবশ্যই রসূলগণের অন্তর্ভুক্ত। তাইসিরুল

তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। মুজিবুর রহমান

Indeed you, [O Muhammad], are from among the messengers, Sahih International

৩. নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত;

-

তাফসীরে জাকারিয়া

(৩) তুমি অবশ্যই প্রেরিত (রসূল)দের অন্তর্ভুক্ত; [1]

[1] মুশরিকরা নবী (সাঃ)-এর রসূল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করত। ফলে তারা তাঁর রিসালাতকে অস্বীকার করত ও বলত, (لَسْتَ مُرْسَلًا) ‘‘তুমি তো পয়গম্বরই নও।’’ (সূরা রা’দ ৪৩ আয়াত) আল্লাহ তাআলা তাদের উত্তরে জ্ঞানগর্ভ কুরআনের কসম করে বললেন, তিনি অবশ্যই তাঁর পয়গম্বর। এতে রয়েছে নবী (সাঃ)-এর সম্মান ও মাহাত্ম্যের বিকাশ। যেহেতু আল্লাহ তা'আলা অন্য কোন রসূলের জন্য তাঁর রিসালাতের কসম করেননি। রিসালাত প্রমাণ করতে আল্লাহ তা'আলার কসম রসূল (সাঃ)-এর অন্যতম বৈশিষ্ট্য।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন