সূরাঃ ১১৪/ আন-নাস | An-Nas | ٱلنَّاس আয়াতঃ ৩/৬ মাক্কী
১১৪ : ৩ اِلٰهِ النَّاسِ ۙ﴿۳﴾
اله الناس ﴿۳﴾

মানুষের ইলাহ-এর কাছে, আল-বায়ান

মানুষের প্রকৃত ইলাহর, তাইসিরুল

যিনি মানবমন্ডলীর উপাস্য। মুজিবুর রহমান

The God of mankind, Sahih International

৩. মানুষের ইলাহের কাছে(১),

(১) এখানে রব্ব্‌, মালিক এবং ইলাহ এ তিনটি গুণের অধিকারীর নিকট আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রব, মালিক বা অধিপতি, মা’বুদ সবই। সব কিছুই তাঁর সৃষ্টি, তার মালিকানাধীন, তাঁর বান্দা। তাই আশ্রয়প্রার্থনকারীকে এ তিনটি গুণে গুণান্বিত মহান আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

৩। যিনি মানুষের উপাস্য। [1]

[1] যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা এবং যাঁর হাতে সারা দুনিয়ার বাদশাহী, তিনিই হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনিই সমস্ত মানুষের একক মাবূদ (উপাস্য)। সুতরাং আমি সেই সুমহান ও সুউচ্চ সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন