সূরাঃ ৭৭/ আল-মুরসালাত | Al-Mursalat | ٱلْمُرْسَلَات আয়াতঃ ২৮/৫০ মাক্কী
৭৭ : ২৮ وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِیۡنَ ﴿۲۸﴾
ویل یومئذ للمكذبین ﴿۲۸﴾

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ! আল-বায়ান

সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। তাইসিরুল

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। মুজিবুর রহমান

Woe, that Day, to the deniers. Sahih International

২৮. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।(১)

(১) এখানে এ আয়াতাংশ। এ অর্থে বলা হয়েছে যে যেসব লোক আল্লাহ তা'আলার কুদরত ও কর্মকৌশলের এ বিস্ময়কর নমুনা দেখেও আখেরাতের সম্ভাব্যতা ও যৌক্তিকতা অস্বীকার করছে এবং এ দুনিয়ার ধ্বংসের পর আল্লাহ তা'আলা আরো একটি দুনিয়া সৃষ্টি করবেন এবং সেখানে মানুষের কাছ থেকে তার কাজের হিসেব গ্রহণ করবেন এ বিষয়টিকেও যারা মিথ্যা মনে করছে, তারা তাদের এ খামখেয়ালীতে মগ্ন থাকতে চাইলে থাকুক। তাদের ধারণা ও বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত এসব কিছু যেদিন বাস্তব হয়ে দেখা দেবে, সেদিন তারা বুঝতে পারবে যে, এ বোকামির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের ব্যবস্থা করেছে মাত্ৰ।

তাফসীরে জাকারিয়া

(২৮) সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন