সূরাঃ ৮৮/ আল-গাশিয়া | Al-Ghashiya | ٱلْغَاشِيَة আয়াতঃ ২২/২৬ মাক্কী
৮৮ : ২২ لَسۡتَ عَلَیۡهِمۡ بِمُصَۜیۡطِرٍ ﴿ۙ۲۲﴾
لست علیهم بمصیطر ﴿۲۲﴾

তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। আল-বায়ান

তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও। তাইসিরুল

তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও। মুজিবুর রহমান

You are not over them a controller. Sahih International

২২. আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।

-

তাফসীরে জাকারিয়া

২২। তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও। [1]

[1] সুতরাং ঈমান আনার জন্য তাদেরকে বাধ্য করতে পার না। কোন কোন উলামাগণ বলেন যে, এটা হল হিজরতের পূর্বেকার নির্দেশ; যা জিহাদের আয়াত দ্বারা রহিত করা হয়েছে। কেননা, এর পর নবী (সাঃ) বলেছেন, ‘‘আমি আদেশপ্রাপ্ত হয়েছি যে, লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করি; যতক্ষণ পর্যন্ত না তারা ‘আল্লাহ ছাড়া উপাস্য নেই’ বলে সাক্ষ্য দেয়। অতএব যখন তারা তা বলবে, তখন তারা আমার হাত হতে ইসলামী হক ছাড়া তাদের জান-মালকে বাঁচিয়ে নেবে। আর (যে ব্যাপারে আমাদের অজানা সে ব্যাপারে) তাদের হিসাব আল্লাহর উপর। (সহীহ বুখারী যাকাত ওয়াজেব হওয়ার পরিচ্ছেদ, মুসলিম ঈমান অধ্যায়)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন