সূরাঃ ৭২/ আল-জ্বিন | Al-Jinn | ٱلْجِنّ আয়াতঃ ২১/২৮ মাক্কী
৭২ : ২১ قُلۡ اِنِّیۡ لَاۤ اَمۡلِكُ لَكُمۡ ضَرًّا وَّ لَا رَشَدًا ﴿۲۱﴾
قل انی لا املك لكم ضرا و لا رشدا ﴿۲۱﴾

বল, ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার’। আল-বায়ান

বল- ‘আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না। তাইসিরুল

বলঃ আমি তোমাদের মঙ্গল-অমঙ্গলের মালিক নই। মুজিবুর রহমান

Say, "Indeed, I do not possess for you [the power of] harm or right direction." Sahih International

২১. বলুন, নিশ্চয় আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণের মালিক নই।

-

তাফসীরে জাকারিয়া

(২১) বল, ‘আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই।’ [1]

[1] অর্থাৎ, তোমাদেরকে হিদায়াত দানের অথবা ভ্রষ্ট করার বা অন্য কোন প্রকারের লাভ-ক্ষতি, ইষ্ট-অনিষ্ট বা উপকার-অপকার করার কোনই এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহর এমন একজন বান্দা, যাকে তিনি অহী ও নবুঅতের জন্য নির্বাচন করে নিয়েছেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন