সূরাঃ ৮০/ আবাসা | Abasa | عَبَسَ আয়াতঃ ১৭/৪২ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৮০ : ১৭ قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَكۡفَرَهٗ ﴿ؕ۱۷﴾

মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ! আল-বায়ান

মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল? তাইসিরুল

মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ! মুজিবুর রহমান

Cursed is man; how disbelieving is he. Sahih International

১৭. মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!(১)

(১) এর অর্থ, সে কত বড় সত্য-অস্বীকারকারী। তাছাড়া এ আয়াতের আর একটি অর্থ হতে পারে অর্থাৎ “কোন জিনিসটি তাকে সত্য অস্বীকার করতে উদ্বুদ্ধ করেছে? [তাবারী]

তাফসীরে জাকারিয়া

১৭। মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ! [1]

[1] এ থেকে সেই মানুষ উদ্দেশ্য, যে বিনা প্রমাণ ও দলীলে কিয়ামতকে অস্বীকার করে। قتل অভিশপ্তের অর্থে ব্যবহার হয়েছে। ما أكفره ফে’ল তাআজ্জুব। অর্থাৎ, কত বড় অকৃতজ্ঞ ও নিমকহারাম সে! পরবর্তীতে এই অকৃতজ্ঞ মানুষকে চিন্তা-ভাবনা করার জন্য আহবান জানানো হচ্ছে, যাতে সে কুফরী হতে ফিরে আসে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন