সূরাঃ ৬৯/ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة আয়াতঃ ১২/৫২ মাক্কী
৬৯ : ১২ لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَۃً وَّ تَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ ﴿۱۲﴾
لنجعلها لكم تذكرۃ و تعیها اذن واعیۃ ﴿۱۲﴾

একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য। আল-বায়ান

যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে। তাইসিরুল

আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে। মুজিবুর রহমান

That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it. Sahih International

১২. আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।

-

তাফসীরে জাকারিয়া

(১২) আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য[1] এবং যাতে স্মৃতিধর কর্ণ এটা স্মরণ রাখে। [2]

[1] অর্থাৎ, কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মু’মিনদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নেওয়ার কাজ হল তোমাদের জন্য নসীহত ও উপদেশস্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ কর এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাক।

[2] অর্থাৎ, শ্রবণকারী তা শ্রবণ করে যেন স্মরণে রাখে এবং সেও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন