পরিচ্ছেদঃ
১৯৯০ । সম্প্রদায়ের (সালাতের) ইমামাত করবে তাদের মধ্যে যে বেশী ভালোভাবে কিতাবুল্লাহ্ পড়তে পারে। যদি কিরাআতের ক্ষেত্রে উভয়ে সমান হয় তাহলে তাদের মধ্যে যে আল্লাহর দ্বীনের ব্যাপারে বেশী ফাকীহ সে (ইমামাত করবে)। যদি ফিকহের ক্ষেত্রে সমান হয় তাহলে তাদের মধ্যে যে বয়সে বড় সে (ইমামাত করবে)। যদি বয়সের ক্ষেত্রে সমান হয় তাহলে তাদের মধ্যে যার চেহারা বেশী উজ্জল এবং বেশী সুন্দর সে (ইমামাত করবে)। যদি উজ্জলতা আর সৌন্দর্যের দিক দিয়ে (আমার ধারণা তিনি বলেনঃ) সমান হয় তাহলে তাদের মধ্যে যে মর্যাদায় বড় সে (ইমামাত করবে)।
হাদীসটি খুবই দুর্বল।
এটিকে আবু বাকর কালাবাযী "মিফতাহুল মায়ানী" গ্রন্থে (৩২৪-৩২৫) বাগান্দী সূত্রে হাফস ইবনু উমার উবুল্লী হতে, তিনি আবুল মিকদাম হতে ও ইবনু আবী যিইব হতে, তারা দু’জন যুহরী হতে, তিনি উরওয়াহ ইবনুয যুবায়ের হতে, তিনি আয়েশা (রাঃ) ও আবূ হুরাইরা (রাঃ) হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। কারণ হাফস ইবনু উমার উবুল্লীকে আবু হাতেম প্রমুখ মিথ্যুক আখ্যা দিয়েছেন। আর আবুল মিকদাম মাতরূক। কিন্তু তিনি ইবনু আবী যিইবের সাথে মিলিত হয়ে বর্ণনা করেছেন। অতএব সমস্যা উবুল্লী হতেই।
হাদীসটি এ বর্ধিত অংশ দ্বারা মুনকার (... فأصبحهم)। ইমাম মুসলিম (২/১৩৩) প্রমুখ আবূ মাসউদ বাদরীর হাদীস হতে বর্ধিত অংশ ছাড়া অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এটিকে "সহীহ্ আবী দাউদ" গ্রন্থে (৫৯৪) এবং “ইরওয়াউল গালীল” গ্রন্থে (৪৯৪) তাখরীজ করেছি।
হ্যাঁ, এ বর্ধিত অংশ বিভিন্ন সূত্রে আয়েশা (রাঃ) প্রমুখ হতে বর্ণনা করা হয়েছে। সেগুলোকে সুয়ূতী “আললাআলী” গ্রন্থে (২/১২) ও ইবনু ইরাক (২/১০৩) উল্লেখ করেছেন। কিন্তু সেগুলোর সবগুলোই ক্ৰটিযুক্ত। সেগুলোতে (... فأكبرهم حسبا) এ অংশও নাই।
يؤم القوم أقرؤهم لكتاب الله تعالى، فإن كانوا في القراءة سواء. فأفقههم في دين الله، فإن كانوا في الفقه سواء فأكبرهم سنا، فإن كانوا في السن سواء فأصبحهم وأحسنهم وجها، فإن كانوا في الصباحة والحسن - أحسبه قال: سواء - فأكبرهم حسبا
ضعيف جدا
-
رواه أبو بكر الكلاباذي في " مفتاح المعاني " (324 - 325) من طريق الباغندي حدثنا حفص بن عمر الأيلي حدثنا أبو المقدام وابن أبي ذئب قالا: حدثنا الزهري عن عروة بن الزبير عن عائشة وأبي هريرة مرفوعا. قلت: وهذا إسناد واه جدا، حفص بن عمر الأيلي كذبه أبو حاتم وغيره وأبو المقدام متروك، لكنه مقرون بابن أبي ذئب، فالعلة من الأيلي. والحديث منكر بهذه الزيادة: " فأصبحهم ... "، فقد أخرجه مسلم (2 / 123) وغيره من حديث أبي مسعود البدري مرفوعا نحوه بدون الزيادة، وهو مخرج في " صحيح أبي داود " (594) و" إرواء الغليل " (494). نعم قد رويت هذه الزيادة من طرق أخرى عن عائشة وغيرها، خرجها السيوطي في " اللآلىء " (2 / 12) وابن عراق (2 / 103) ومع أنها كلها معلولة، فليس فيها أيضا: " ... فأكبرهم حسبا