পরিচ্ছেদঃ
১৯৪৫। তোমরা আব্বাস হতে কল্যাণকর অসিয়্যাত গ্রহণ কর। কারণ তিনি আমার চাচা এবং আমার পিতার সহোদর ভাই।
হাদীসটি খুবই দুর্বল।
এটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ১৫) ইবনু আদী (২/১৯৭), আর তার থেকে ইবনু আসাকির (৮/৪৬৩/১), ইবনুস সাম্মাক “জুযউম মিন হাদীসহি” গ্রন্থে (১/৬৭) আর তার থেকে ইবনু আসাকিরও হুসাইন ইবনু আবদুল্লাহ ইবনু যামরাহ হতে, তিনি তার পিতা হতে, তিনি তার দাদা হতে, তিনি আলী ইবনু আবী তালেব (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। কারণ হুসাইনকে ইমাম মালেক, আবু হাতিম প্রমুখ মিথ্যুক আখ্যা দিয়েছেন।
ইবনু মাঈন বলেনঃ তিনি নির্ভরযোগ্য নন এবং নিরাপদও নন।
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে এর একটি শাহেদ বর্ণিত হয়েছে, এটিকে ত্ববারানী (৩/১১০/১) যায়েদ ইবনুল হুরাইশ হতে, তিনি আব্দুল্লাহ ইবনু খাররাস হতে, তিনি আওয়াম ইবনু হাওশাব হতে, তিনি মুজাহিদ হতে, তিনি ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।
কিন্তু এটি খুবই দুর্বল। কারণ আব্দুল্লাহ ইবনু খাররাস সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি দুর্বল। ইবনু আম্মার তার বিরুদ্ধে মিথ্যা বর্ণনা করার অভিযোগ করেছেন।
আর যায়েদ ইবনুল হুরাইশকে ইবনু হিব্বান “আসসিকাত” গ্রন্থে (৮/২৫১) উল্লেখ করে বলেছেনঃ তিনি কখনও কখনও ভুল করতেন।
ইবনুল কাত্তান বলেনঃ তিনি হাল (তার অবস্থা অজ্ঞাত)।
استوصوا بالعباس خيرا، فإنه عمي وصنوأبي
ضعيف جدا
-
واه ابن وهب في " الجامع " (ص 15) وابن عدي (197 / 2) وعنه ابن عساكر (8 / 463 / 1) وابن السماك في " جزء من حديثه " (67 / 1) وعنه ابن عساكر أيضا، عن حسين بن عبد الله بن ضمرة عن أبيه عن جده عن علي بن أبي طالب مرفوعا. قلت: وهذا إسناد واه جدا، الحسين هذا كذبه مالك وأبو حاتم وغيرهما. وقال ابن معين: " ليس بثقة ولا مأمون ". وله شاهد من حديث ابن عباس أخرجه الطبراني (3 / 110 / 1) عن زيد بن الحريش: أخبرنا عبد الله بن خراش عن العوام بن حوشب عن مجاهد عن ابن عباس مرفوعا. ولكنه ضعيف جدا، عبد الله بن خراش قال الحافظ: " ضعيف، وأطلق عليه ابن عمار الكذب ". وزيد بن الحريش قال ابن حبان في " الثقات " (8 / 251) : " ربما أخطأ ". وقال ابن القطان: مجهول الحال