পরিচ্ছেদঃ
১৯৪৪। তোমরা আমাকে আব্বাসের মধ্যে হেফাযাত কর। কারণ তিনিই হচ্ছেন আমার পিতাদের অবশিষ্ট। আর ব্যক্তির চাচা হচ্ছে স্বীয় পিতার সহোদর ভাই।
হাদীসটি দুর্বল।
এটিকে খাতীব “তারীখু বাগদাদ” গ্রন্থে (১০/৬৮) ইয়াযীদ ইবনু আবী যিয়াদ হতে, তিনি আবদুল্লাহ ইবনুল হারেস হতে, তিনি আব্দুল মুত্তালিব ইবনু রাবীয়াহ ইবনুল হারেস ইবনু আব্দুল মুত্তালিব হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। আব্দুল্লাহ ইবনুল হারেসের দাস ইয়াযীদ ইবনু আবু যিয়াদ হাশেমী সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি দুর্বল। তিনি বৃদ্ধ হলে তার মধ্যে পরিবর্তন সাধিত হয় এবং তাকে (ভুল) ধরিয়ে দিতে হতো।
এটিকে ত্ববারানী "আলমুজামুস সাগীর” গ্রন্থে (পৃঃ ১১৯) হাসান ইবনু আলী (রাঃ) হতে মারফু হিসেবে শেষাংশ (إن عم الرجل ) ছাড়া বর্ণনা করেছেন।
এর সনদটি দুর্বল। কারণ এর মধ্যে অপরিচিত এবং দুর্বল ব্যক্তি রয়েছেন। যেমনটি আমি (আলবানী) “আররাওযুন নায়ীর” গ্রন্থে (২৮৯) ব্যাখ্যা করেছি।
অনুরূপভাবে ইবনু আদী প্রমুখ আলী (রাঃ)-এর হাদীস হতে এটিকে বর্ণনা করেছেন। কিন্তু এর সনদটি খুবই দুর্বল। সামনের হাদীসের ভাষাতেও হাদীসটি বর্ণনা করা হয়েছে।
সতর্কবাণীঃ (إن عم الرجل صنوأبيه) “ব্যক্তির চাচা হচ্ছে নিজ পিতার সহোদর ভাই” হাদীসের এ অংশ সহীহ। এটি আবু হুরাইরাহ (রাঃ) হতে ইমাম মুসলিমের হাদীসের মধ্যে বর্ণিত হয়েছে। “ইরওয়াউল গালীল” গ্রন্থে (৮৫৮) এটির তাখরীজ করা হয়েছে।
احفظوني في العباس، فإنه بقية آبائي، وإن عم الرجل صنوأبيه
ضعيف
-
أخرجه الخطيب في " تاريخ بغداد " (10 / 68) عن يزيد بن أبي زياد عن عبد الله بن الحارث قال: حدثني عبد المطلب بن ربيعة بن الحارث بن عبد المطلب قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد ضعيف، يزيد بن أبي زياد هو الهاشمي مولى عبد الله بن الحارث قال الحافظ: " ضعيف، كبر فتغير، وصار يتلقن ". وأخرجه الطبراني في " المعجم الصغير " (ص 119) من حديث الحسن بن علي رضي الله عنهما مرفوعا به دون قوله: " وإن عم الرجل ... ". وإسناده ضعيف فيه من لا يعرف، ومن ضعف، كما شرحته في " الروض النضير " رقم (289) . وكذلك أخرجه ابن عدي وغيره من حديث علي رضي الله عنه، وإسناده ضعيف جدا، وقد روي باللفظ الآتي: (تنبيه) : قوله: " إن عم الرجل صنوأبيه ". صحيح جاء في حديث لمسلم عن أبي هريرة، مخرج في " الإرواء " (858)