পরিচ্ছেদঃ
১৯৪২। সব আরবরাই ইসমাঈল ইবনু ইবরাহীম (আঃ) এর সন্তানের অন্তর্ভুক্ত।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু ওয়াহাব "আলজামে" গ্রন্থে (পৃঃ ৫) ও ইবনু সাদ “আতত্ববাকাত” গ্রন্থে (১/৫১) ইবনু লাহী’য়াহ হতে, তিনি ইবনু আন’য়াম হতে, তিনি আখী বাকর ইবনু সাওয়াদাহ হতে, তিনি ওলাই ইবনু রাবাহ লাখমীকে বলতে শুনেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল, মুরসাল। কারণ ইবনু রাবাহ হচ্ছেন নির্ভরযোগ্য তাবেঈ। আর আখু বাকর ইবনু সাওয়াদাকে আমি চিনি না। আর ইবনু আনয়াম দুর্বল। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনু যিয়াদ আফরীকী ।
كل العرب من ولد إسماعيل بن إبراهيم عليه السلام
ضعيف
-
أخرجه ابن وهب في " الجامع " (ص 5) وابن سعد في " الطبقات " (1/ 51) عن ابن لهيعة عن ابن أنعم عن أخي بكر بن سوادة أنه سمع علي بن رباح اللخمي يقول: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد ضعيف مرسل، فابن رباح تابعي ثقة. وأخوبكر بن سوادة لم أعرفه. وابن أنعم ضعيف، واسمه عبد الرحمن بن زياد الأفريقي