পরিচ্ছেদঃ
১৯৪১। আল্লাহ্ তা’য়ালা বান্দাদের মধ্য থেকে কিছু বান্দার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করবেন না এবং তাদের দিকে দৃষ্টিও দিবেন নাঃ পিতা-মাতা থেকে বিমুখ হয়ে তাদের দু’জন থেকে নিজেকে মুক্তকারী ব্যক্তি, পিতা কর্তৃক তার সন্তান হতে নিজেকে মুক্তকারী ব্যক্তি এবং সেই ব্যক্তি যাকে কোন সম্প্রদায় সহযোগিতা করেছে, অতঃপর সে তাদের সহযোগিতাকে অস্বীকার করে তাদের থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে।
হাদিসটি দুর্বল।
এটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ২-৩) যাব্বান ইবনু ফায়েদ হতে, তিনি সাহল ইবনু মু’আয হতে, তিনি তার পিতা হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। যাব্বান ইবনু ফায়েদ সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি নেককার ইবাদাতগার হওয়া সত্ত্বেও তিনি হাদীসের ক্ষেত্রে দুর্বল।
من العباد عباد لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا يطهرهم ولا ينظر إليهم: المتبرىء من والديه رغبة عنهما، والمتبرىء من ولده، ورجل أنعم عليه قوم فكفر نعمتهم وتبرأ منهم
ضعيف
-
رواه ابن وهب في " الجامع " (2 - 3) عن زبان بن فائد عن سهل بن معاذ عن أبيه مرفوعا. قلت: وهذا إسناد ضعيف، زبان بن فائد قال الحافظ: " ضعيف الحديث مع صلاحه وعبادته ". والحديث من الأحاديث التي خلت منها " الجوامع " كما تقدم التنبيه عليه آنفا