পরিচ্ছেদঃ
৭৮৯। আলী ইবনু আবী তালেব (রাঃ)-কে ভালবাসাই হচ্ছে মুমিন ব্যক্তির আমল নামার শিরোনাম।
হাদীছটি বাতিল।
এটি আল-খাতীব “আত-তারীখ” (৪/৪১০) গ্রন্থে এবং তার সূত্রে ইবনু আসাকির (২/৫৫/২) আবুল ফারজ আহমাদ ইবনু মুহাম্মাদ আল-উকবুরী হতে তিনি নুমান হতে ... বর্ণনা করেছেন। তারা উভয়েই আবুল ফারজের জীবনীতে হাদীছটি উল্লেখ করে বলেছেনঃ তার হাদীছে অভিনবতা এবং মুনকার রয়েছে। হাফিয যাহাবী তার জীবনীতে বলেনঃ তিনি খায়ছমাহ হতে জাল হাদীছ বর্ণনা করেছেন। পরক্ষণেই মানবী বলেনঃ সম্ভবত তিনি এ হাদীছটির দিকেই ইঙ্গিত করছেন।
আমি (আলবানী) বলছিঃ কক্ষণও নয়; কারণ এ হাদীছটির বর্ণনায় খায়ছমাহ নেই। যেমনটি আপনারা দেখছেন। অতঃপর মানবী বলেন, ইবনুল জাওযী বলেছেনঃ এ হাদীছটির কোন ভিত্তি নেই। হাফিয যাহাবী কুদামাহ ইবনুন নুমানের জীবনীতে এ হাদীছটির দিকে ইঙ্গিত করে বলেছেনঃ যুহরী হতে তাকে চেনা যায় না, হাদীছটি বাতিল। তার সনদটি অন্ধকারাচ্ছন্ন।
عنوان صحيفة المؤمن حب علي بن أبي طالب
باطل
-
رواه الخطيب في " تاريخه " (4 / 410) ومن طريقه ابن عساكر (2 / 55 / 2) عن أبي الفرج أحمد بن محمد بن جوري العكبري: حدثنا إبراهيم بن عبد الله بن مهران الرملي: حدثنا ميمون بن مهران بن مخلد بن أيان الكاتب: حدثنا أبو النعمان عارم بن الفضل: حدثنا قدامة بن النعمان عن الزهري قال: سمعت أنس بن مالك يقول: والله الذي لا إله إلا هو سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: فذكره
أورداه في ترجمة أبي الفرج هذا وقالا: " وفي حديثه غرائب ومناكير ". وقال الذهبي في ترجمته: " عن خيثمة بحديث موضوع ". قال المناوي عقبه: " كأنه يشير إلى هذا ". قلت: كلا، فإن هذا الحديث ليس من روايته عن خيثمة كما ترى، ثم قال المناوي: " وقال ابن الجوزي: حديث لا أصل له ". وإنما أشار الذهبي إلى هذا الحديث في ترجمة قدامة بن النعمان فقال: عن الزهري، لا يعرف، والخبر باطل، ثم إن سنده مظلم إليه ". قال الحافظ في " اللسان ": " والخبر المذكور رواه الخطيب ... " ثم ذكر هذا الحديث