পরিচ্ছেদঃ
৭৭৬। তোমরা তোমাদের নিকটাত্মীয়দের সম্পর্ক সুদৃঢ় করো, তবে তাদের প্রতিবেশী হয়ে না। কারণ প্রতিবেশী হলে তা তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করবে।
হাদীছটি জাল।
এটি উকায়লী "আয-যোয়াফা" (১৪৯) গ্রন্থে ও দাইলামী (২/২৪৭) দাউদ ইবনুল মুহাব্বার হতে তিনি আবু বাকর আব্দুল্লাহ ইবনু আব্দিল জাব্বার আল-কুরাশী হতে তিনি সাঈদ ইবনু আবী বাকর হতে তিনি তার পিতা হতে ... বর্ণনা করেছেন।
উকায়লী বলেনঃ হাদীছটি মুনকার। একমাত্র এই শাইখ (সাঈদ ইবনু আবী বাকর) হতেই এটিকে জানা যায়। এর কোন ভিত্তি নেই। তার হাদীছ নিরাপদ নয়। এ ছাড়া আব্দুল্লাহ ইবনু আব্দিল জাব্বার মাজহুল।
আমি (আলবানী) বলছিঃ "কিতাবুল আকল" গ্রন্থের লেখক দাউদ ইবনুল মুহাব্বারের অধিকাংশ হাদীছ বানোয়াট যেমনটি হাফিয ইবনু হাজার বলেছেন। সম্ভবত তিনিই হাদীছটির সমস্যা। হাফিয যাহাবী সাঈদের জীবনীতে হাদীছটি উল্লেখ করে বলেছেনঃ হাদীছটি মুনকার...।
হাদীছটি ইবনুল জাওযী “আল-মাওযু আত” (৩/৮৮) গ্রন্থে উকায়লীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। সুয়ূতী “আল-লাআলী” (২/২৯৮) গ্রন্থে তা সমর্থন করেছেন। আশ্চর্যের ব্যাপার এই যে, তার পরেও তিনি "আল-জামেউস সাগীর" গ্রন্থে উকায়লীর বর্ণনা হতেই হাদীছটি উল্লেখ করেছেন। এ কারণে মানবী তার সমালোচনা করে নিজেও বানোয়াট হিসাবে স্বীকার করেছেন। সম্ভবত সুয়ুতীর নিকট তা লুক্কায়িতই রয়ে গেছে।
صلوا قراباتكم ولا تجاوروهم، فإن الجوار يورث بينكم الضغائن
موضوع
-
رواه العقيلي في " الضعفاء " (149) والديلمي (2 / 247) عن داود بن المحبر قال: حدثنا أبو بكر عبد الله بن عبد الجبار القرشي عن سعيد بن أبي بكر بن أبي موسى عن أبيه عن جده مرفوعا وقال العقيلي: " حديث منكر لا
يحفظ إلا من هذا الشيخ، ولا أصل له ". يعني سعيد بن أبي بكر هذا، وقال فيه: " حديثه غير محفوظ، ولا يعرف إلا بهذا، وعبد الله بن عبد الجبار مجهول
قلت: وداود بن المحبر هو صاحب " كتاب العقل " وأكثر أحاديثه موضوعات كما قال الحافظ، فلعله آفة الحديث، وقد أشار لهذا الذهبي فقال في ترجمة سعيد هذا وقد ذكر له هذا الحديث: " حديث منكر، والآفة ممن بعده
والحديث أورده ابن الجوزي في " الموضوعات " (3 / 88) من رواية العقيلي هذه، وأقره السيوطي في " اللآليء " (2 / 298) وأيده بكلام الذهبي السابق، فاعجب منه بعد هذا كيف أورد الحديث في الجامع الصغير " من رواية العقيلي أيضا! وتعقبه المناوي بنحوما ذكرنا وأنهى كلامه بقوله: " ولهذا حكم ابن الجوزي على الحديث بالوضع
وأقره المناوي. وكأنه خفي عليه إقرار السيوطي أيضا له