৩২০৬
পরিচ্ছেদঃ ৫৫. মালিকানা (অভিভাবকত্ব) টেনে নেওয়া
৩২০৬. ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিত, শুরাইহ (রহঃ) বলেন, তার সন্তানের ওয়ালা’ বা অভিভাবকত্ব পিতার নিজের দিকে টেনে নিয়ে যাবে।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদও পূর্বের হাদীসটির মতই যয়ীফ।
তাখরীজ: আব্দুর রাযযাক নং ১৬২৭৮, ১৬২৭৯; ইবনু আবী শাইবা ১১/৩৯৮, ৩৯৯ নং ১১৫৮৭, ১১৫৮৯; বাইহাকী, ওয়ালা ১০/৩০৭।
باب جَرِّ الْوَلَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ عَنْ أَشْعَثَ عَنْ ابْنِ سِيرِينَ عَنْ شُرَيْحٍ قَالَ الْوَالِدُ يَجُرُّ وَلَاءَ وَلَدِهِ