৬৬৩
পরিচ্ছেদঃ ৫৩. (শাইখের নিকট হাদীস) উপস্থাপন করা প্রসঙ্গে
৬৬৩. মুতাররিফ মালিক ইবনু আনাস রাহি. হতে বর্ণনা করেন যে, তিনি (পাণ্ডুলিপি) উপস্থাপন করা এবং হাদীস (শোনানো)- উভয়কেই সমান গণ্য করতেন।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: মালিক ইবনু আনাস হতে অনুরূপ কথা বর্ণনা করেছেন খতীব, আল কিফায়াহ পৃ: ২৭০, সনদ সহীহ।
بَابٌ فِي الْعَرْضِ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ حَدَّثَنَا مُطَرِّفٌ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ أَنَّهُ كَانَ يَرَى الْعَرْضَ وَالْحَدِيثَ سَوَاءً إسناده صحيح