পরিচ্ছেদঃ
১৯৮৩। আমার পরে অচিরেই লোকেরা তাদের পরস্পরের কাছে আমাকে নিয়ে শোক ও সমবেদনা প্রকাশ করবে।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু সা’দ (২/২৭৫), আবু ইয়ালা (৪/১৮২৪) ও ত্ববারানী (৬/১৬৬/৫৭৫৭) মূসা ইবনু ইয়াকুব যাম’ঈ হতে, তিনি আবু হযেম ইবনু দীনার হতে, তিনি সাহল ইবনু সা’দ (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ লোকেরা বলতঃ এটা কি? অতঃপর রসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মা যখন কবয করা হলো তখন লোকেরা পরস্পরে মিলিত হয়ে পরস্পরকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শোক ও সমবেদনা প্রকাশ করে।
আমি (আলবানী) বলছিঃ মূসা ইবনু ইয়াকুব যামঈ ছাড়া এ সনদের বর্ণনাকারীগণ বুখারী ও মুসলিমের বর্ণনাকারী, তারা সকলেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাকে হাফিয যাহাবী “আযযুয়াফা” গ্রন্থে উল্লেখ করে বলেছেনঃ নাসাঈ প্রমুখ বলেনঃ তিনি শক্তিশালী নন।
হাদীসটি সম্পর্কে হাইসামী (৯/৩৮) বলেনঃ হাদীসটিকে আবূ ইয়ালা ও ত্ববারানী বর্ণনা করেছেন আর তাদের দু’জনের বর্ণনাকারীগণ সহীহ বর্ণনাকারী একমাত্র মূসা ইবনু ইয়াকুব যাম’ঈ ছাড়া। তাকে একদল নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন।
হাফিয ইবনু হাজার "আততাকরীব" গ্রন্থে বলেনঃ তিনি সত্যবাদী মন্দ হেফযের অধিকারী।
سيعزي الناس بعضهم بعضا من بعدي، التعزية بي ضعيف - رواه ابن سعد (2 / 275) وأبو يعلى (4 / 1824) والطبراني (6 /166 / 5757) عن موسى بن يعقوب الزمعي قال: أخبرنا أبو حازم بن دينار عن سهل بن سعد مرفوعا. قال: فكان الناس يقولون: ما هذا؟ فلما قبض رسول الله صلى الله عليه وسلم لقي الناس بعضهم بعضا يعزي بعضهم بعضا برسول الله صلى الله عليه وسلم قلت: وهذا إسناد رجاله ثقات رجال الشيخين غير موسى بن يعقوب الزمعي، وقد أورده الذهبي في " الضعفاء "، وقال: " قال النسائي وغيره: ليس بالقوي". والحديث قال الهيثمي (9 / 38) : " رواه أبو يعلى والطبراني ورجالهما رجال الصحيح غير موسى بن يعقوب الزمعي، ووثقه جماعة! ". كذا قال! وقال الحافظ في " التقريب ": " صدوق سيء الحفظ