পরিচ্ছেদঃ
১৯৮৪। শরীরগুলো সেখানেই দাফন করা হবে যেখানে রূহগুলো কবয করা হবে।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু সা’দ (২/২৯৩) ইব্রাহীম ইবনু ইয়াযীদ হতে, তিনি উসমান ইবনু আফফান (রাঃ)-এর দাস ইয়াহইয়া ইবনু বাহমা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমার নিকট পৌঁছেছে যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। কারণ ইয়াহইয়া ইবনু বাহমা মাজহুল। আর ইবরাহীম ইবনু ইয়াযীদ হচ্ছেন খাওযী, তিনি মাতরূক।
সম্ভবত এ দুর্বল হাদীস হতে আমাদেরকে নিরাপদে রাখতে পারে উহুদ যুদ্ধের শহীদগণের ব্যাপারে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী “তোমরা নিহতদেরকে (শহীদদেরকে) তাদের নিহত হওয়ার স্থলেই দাফন কর।” এ হাদীসটি সহীহ, এর তাখরীজ করা হয়েছে “আহকামুল জানায়েয” গ্রন্থে (পৃঃ ১৪)।
إنما تدفن الأجساد حيث تقبض الأرواح
ضعيف جدا
-
أخرجه ابن سعد (2 / 293) عن إبراهيم بن يزيد عن يحيى بن بهماه مولى عثمان بن عفان قال: بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره. قلت: وهذا إسناد ضعيف جدا، يحيى بن بهماه مجهول، وإبراهيم بن يزيد، وهو الخوزي، متروك. ولعله يغني عن هذا الحديث الواهي قوله صلى الله عليه وسلم في شهداء أحد: " ادفنوا القتلى في مصارعهم ". وهو حديث صحيح مخرج في " أحكام الجنائز " (ص 14)