ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৮২

পরিচ্ছেদঃ

১৯৮২। জান্নাতের মধ্যে একটি বাজার রয়েছে সেখানে পুরুষ ও নারীদের ছবি ছাড়া কিছুই ক্রয়-বিক্রয় হয় না। যখন কোন পুরুষ কোন ছবির ব্যাপারে আকাঙ্ক্ষিত হয় তখন সে তার মধ্যে প্রবেশ করে। সে ছবির মধ্যে হুরদেরকে একত্রিত করে রাখা হয়েছে, যারা এমন উচু আওয়ায করবে যে, সে আওয়াযের ন্যায় সৃষ্টিকুল কোন আওয়ায শ্রবণ করেনি। তারা বলবেঃ আমরা নেয়ামাত দ্বারা পরিপূর্ণ আমরা কখনও কোন কিছুর মুখাপেক্ষী নই। আমরা চিরস্থায়িত্বের অধিকারিণী, আমরা মৃত্যু বরণ করব না। আমরা (আল্লাহ্ এবং আমাদের সঙ্গীদের প্রতি) সম্ভষ্ট, কখনও রাগাম্বিত হব না। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আমাদের জন্য আর আমরা যার জন্য।

হাদীসটি দুর্বল।

এটিকে তিরমিযী (২/৯০-৯৩), মারওয়াযী “যাওয়াইদুয যুহুদ’ গ্রন্থে (১৪৮৭), তাম্মাম “আলফাওয়াইদ” গ্রন্থে (১/৬৬), সাকাফী “আসসাকাফিয়্যাত” গ্রন্থে (৪/২৯/১) ও যিয়া মাকদেসী "সিফাতুল জান্নাহ" গ্রন্থে (৩/৮১/২) আব্দুর রহমান ইবনু ইসহাক কুরাশী হতে, তিনি নুমান ইবনু সা’দ হতে, তিনি আলী (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

তিরমিযী হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়ে বলেনঃ হাদীসটি গারীব।

আমি (আলবানী) বলছিঃ অর্থাৎ এটি দুর্বল। এর সমস্যা হচ্ছে আব্দুর রহমান ইবনু ইসহাক, কারণ তিনি হচ্ছেন দুর্বল। ইমাম নাবাবী, যাইলা’ঈ বর্ণনা করেছেন যে, আলেমগণ তার দুর্বল হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন।

হাদীসটির প্রথম অংশের مجتمع الحور العين এ অংশ ছাড়া জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ)-এর হাদীস হতে শাহেদ বর্ণিত হয়েছে। কিন্তু সেটি খুবই দুর্বল যেমনটি হাইসামী “উকূকুল অলেদাইন” গ্রন্থে (৮/১৪৯) ব্যাখ্যা প্রদান করেছেন। আর মুনযেরী উভয় হাদীস দুর্বল হওয়ার দিকে ইঙ্গিত করেছেন (৩/২২২, ৪/২৬৬, ২৬৮)। এর ভাষা এবং এ সম্পর্কে আলোচনা (৫৩২৯) নম্বর হাদীসের মধ্যে আসবে।

إن في الجنة سوقا لا شراء فيه ولا بيع إلا الصور من الرجال والنساء، فإذا اشتهى الرجل صورة دخلها، وفيها مجتمع الحور العين يرفعن أصواتا لم تسمع الخلائق بمثلهن، يقلن: نحن الناعمات فلا نبأس أبدا، ونحن الخالدات فلا نموت، ونحن الراضيات فلا نسخط أبدا، فطوبى لمن كان لنا وكنا له ضعيف - رواه الترمذي (2 / 90 - 93) والمروزي في " زوائد الزهد " (1487 ورقم 1487 - ط) وتمام في " الفوائد " (66 / 1) والثقفي في " الثقفيات " (4 / 29 / 1) والضياء المقدسي في " صفة الجنة " (3 / 81 / 2) عن عبد الرحمن بن إسحاق القرشي عن النعمان بن سعد عن علي مرفوعا. وقال الترمذي مضعفا: " حديث غريب ". قلت: يعني أنه ضعيف، وعلته عبد الرحمن بن إسحاق هذا وهو ضعيف، نقل النووي والزيلعي اتفاق العلماء على تضعيفه. وللطرف الأول منه دون ذكر مجتمع الحور العين ... إلخ شاهد من حديث جابر بن عبد الله، ولكنه ضعيف جدا كما بينه الهيثمي في أثناء " عقوق الوالدين " (8 / 149) وأشار المنذري إلى تضعيف الحديثين (3 / 222 و4 / 266، 268) . وسيأتي لفظه والكلام عليه برقم (5369)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ