ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৮০

পরিচ্ছেদঃ

১৯৮০। তিন ব্যক্তিকে খাদ্য ও পানিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে নাঃ ইফতারকারী, সাহরী গ্রহণকারী ও মেহমানের মেহমানদারকারী। আর তিন ব্যক্তিকে মন্দ চরিত্রের কারণে নিন্দ করা হবে নাঃ রোগী, সওমপালনকারী ইফতার করা পর্যন্ত ও ন্যায়পরায়ণ ইমাম।

হাদীসটি বানোয়াট।

এটিকে দাইলামী তার “মুসনাদ’ গ্রন্থে (২/৩৫/২) মুজাশি ইবনু আমর সূত্রে আওযাঈ হতে, তিনি ইয়াহইয়া ইবনু আবী কাসীর হতে, তিনি আবু সালামাহ হতে, তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে মুজাশি। ইবনু হিব্বান “আযযুয়াফা” গ্রন্থে (৩/১৮) বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে হাদীস জালকারীদের একজন ছিলেন। তিনি একদল নির্ভরযোগ্য হতে বানোয়াট হাদীস বর্ণনা করেছেন। একমাত্র তার ক্রটি বর্ণনা করার উদ্দেশ্য ছাড়া তাকে গ্রন্থের মধ্যে উল্লেখ করাই বৈধ নয়।

হাদীসটিকে সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে উক্ত সূত্র হতেই উল্লেখ করে চুপ থেকেছেন। এতে আশ্চর্যাম্বিত হওয়ার কিছু নেই। কারণ তিনি “আলজামেউস সাগীর” গ্রন্থে এরূপ চুপ থাকেনই। অথচ তিনি ভূমিকার মধ্যে অঙ্গীকার করেছেন যে, মিথ্যুক অথবা জলকারীর একক বর্ণনা হতে গ্রন্থটিকে হেফাযাত করবেন।

অনুরূপভাবে এ গ্রন্থের টীকা লেখক কমিটিও চুপ থেকেছেন (২/১১/১৩৫৭)। এটির প্রথম অংশটি আরেক জলকারী বর্ণনা করেছেন। কিন্তু তিনি তার ভাষায় তৃতীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেনঃ আল্লাহ্‌র পথে পাহারাদার হিসেবে নিজেকে যুক্তকারী। সেটির তাখরীজ দ্বিতীয় খণ্ডের (৬৩১) নম্বরে করা হয়েছে।

ثلاثة لا يسألون عن نعيم المطعم والمشرب: المفطر والمتسحر وصاحب الضيف. وثلاثة لا يلامون على سوء الخلق: المريض والصائم حتى يفطر والإمام العادل موضوع - أخرجه الديلمي في " مسنده " (2 / 35 / 2) من طريق مجاشع بن عمرو عن الأوزاعي عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة مرفوعا. قلت: وهذا موضوع، آفته مجاشع هذا، قال ابن حبان في " الضعفاء " (3 / 18) : " كان ممن يضع الحديث على الثقات، ويروي الموضوعات عن أقوام ثقات، لا يحل ذكره في الكتب إلا على سبيل القدح فيه ". والحديث ذكره السيوطي في " الجامع الكبير " بهذا المصدر، وسكت عنه، ولا غرابة في ذلك، فإنه يسكت عن مثله في " الجامع الصغير "، وقد تعهد في مقدمته أن يصونه عما تفرد به كذاب أووضاع! وكذلك سكتت عنه اللجنة القائمة على التعليق عليه (2 / 11 / 1357) ! والشطر الأول منه قد رواه وضاع آخر، لكنه قال في الثالث: " والمرابط في سبيل الله ". وتقدم تخريجه والتعليق عليه في المجلد الثاني برقم (631)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ