ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৬৯

পরিচ্ছেদঃ

১৯৬৯। দাজ্জালের আবির্ভাব ঘটবে দ্বীনের অবস্থা যখন দুর্বল হবে এবং জ্ঞান হতে (লোকেরা) দূরে সরে যাবে। তার জন্য চল্লিশ দিন নির্ধারিত থাকবে এ দিনগুলোতে সে ভ্রমণ করবে। সেগুলোর একটি দিন হবে এক বছরের মত, একটি দিন হবে এক মাসের মত, একটি দিন হবে জুম’আর মত। এরপর তার অন্যান্য দিনগুলো হবে তোমাদের দিনগুলোর মত। তার একটি গাধা থাকবে সে তাতে আরোহণ করবে, তার দু’কানের মাঝের প্রশস্ততা হবে চল্লিশ হাত। সে লোকদের নিকট এসে বলবেঃ আমি তোমাদের রব্ব। অথচ তোমাদের রব্ব অন্ধ নয়। তার দু’চোখের মাঝে লিখা থাকবে কাফ, ফা, রা (অর্থাৎ কাফের)। প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে সে লিখতে সক্ষম হোক অথবা লিখতে সক্ষম না হোক। সে প্রতিটি পানি এবং পানির স্থানকে অতিক্রম করবে, মদীনা এবং মক্কা ছাড়া। তার উপর মদীনা-মক্কায় অনুপ্রবেশকে আল্লাহ্ হারাম করে দিয়েছেন। আর ফেরেশতারা উভয়ের (দুশহরের) প্রবেশ পথগুলোতে দাঁড়িয়ে থাকবে।

হাদীসটি দুর্বল।

এটিকে ইমাম আহমাদ (৩/৩৬৭), ইবনু খুযাইমাহ “আততাওহীদ” গ্রন্থে (৩১-৩২) ও হাকিম (৪/৫৩০) ইবরাহীম ইবনু ত্বহমান সূত্রে আবুয যুবায়ের হতে, তিনি জাবের (রাঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ...।

হাকিম বলেনঃ সনদটি সহীহ। আর হাফিয যাহাবী তার সাথে ঐকমত্য পোষণ করেছেন।

আমি (আলবানী) বলছিঃ আবুয যুবায়ের মুদাল্লিস বর্ণনাকারী, তিনি আন আন করে বর্ণনা করেছেন। আর এটিই হচ্ছে হাদীসটির সমস্যা। “আলমাজমা” গ্রন্থে (৭/৩৪৪) হাইসামী চুপ থেকেছেন এবং দাবী করেছেন যে, ইমাম আহমাদ দুটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি তার থেকে বর্ণনা করেছেনঃ

مكتوب بين عينيه كافر، يقرؤه كل مؤمن

“তার দু’চোখের মাঝে লিখা রয়েছে কাফের, প্রত্যেক মু’মিন তা পাঠ করবে।”

এটিকে তিনি হুসাইন ইবনু অকেদ সূত্রে আবুয যুবায়ের হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমাকে জাবের (রাঃ) বৰ্ণনা করে শুনিয়েছেন, তিনি বলেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ...।

তার সনদটি ভালো এবং হাদীসটির এ পরিমাণ অংশ সহীহ। বরং এটুকু মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। একদল সাহাবী হতে বর্ণিত হয়েছে। যাদের মধ্যে আনাস (রাঃ) এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্য সাহাবী রয়েছেন। তাদের দু’জন হতে ইমাম মুসলিম (৮/১৯৩) বর্ণনা করেছেন। আর আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত হাদীস ইবনু হিব্বানের নিকট বর্ণিত হয়েছে। দেখুন "ফাতহুল বারী” (১৩/১০০) ও “আলমাজমা” (৭/৩২৭-৩৫০)।

আর তার হাদীসের ভাষা ...يأتي الناس কতিপয় সহীহ মাশহুর হাদীসের মধ্যে সাব্যস্ত রয়েছে।

يخرج الدجال في خفة من الدين وإدبار من العلم، وله أربعون يوما يسيحها، اليوم منها كالسنة واليوم كالشهر واليوم كالجمعة، ثم سائر أيامه مثل أيامكم، وله حمار يركبه عرض ما بين أذنيه أربعون ذراعا، يأتي الناس، فيقول: أنا ربكم وإن ربكم ليس بأعور، مكتوب بين عينيه ك ف ر، يقرأه كل مؤمن، كاتب وغير كاتب، يمر بكل ماء ومنهل، إلا المدينة ومكة، حرمهما الله عليه، وقامت الملائكة بأبوابها ضعيف - أخرجه أحمد (3 / 367) وابن خزيمة في " التوحيد " (ص 31 - 32) والحاكم (4 / 530) من طريق إبراهيم بن طهمان عن أبي الزبير عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: فذكره، وقال الحاكم: " صحيح الإسناد ". ووافقه الذهبي قلت: أبو الزبير مدلس، وقد عنعنه، فهي علة الحديث. وقد سكت عنها في " المجمع " (7 / 344) وادعى أنه رواه أحمد بإسنادين! وإنما روى منه قوله: " مكتوب بين عينيه كافر، يقرؤه كل مؤمن ". أخرجه (3 / 327) من طريق حسين بن واقد: حدثني أبو الزبير حدثنا جابر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: فذكره. وإسناده جيد. وهذا القدر منه صحيح، بل متواتر، جاء عن جمع من الصحابة، منهم: أنس، وبعض أصحاب النبي صلى الله عليه وسلم. رواهما مسلم (8 / 193) وابن عمر عند ابن حبان (1896 - موارد) وانظر " الفتح " (13 / 100) و" المجمع " (7 / 327 - 350) . وقوله: " يأتي الناس.. " إلخ، ثابت في أحاديث صحيحة مشهورة


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ