পরিচ্ছেদঃ
৭৯৭। সাধ্বী দু’ প্রকারঃ সচ্চরিত্রতার সাধ্বী আর বিবাহের সাধ্বী।
হাদীছটি জাল।
এটি তাবারানী “আল-আওসাত” (১/১৮২/১-২) গ্রন্থে এবং ইবনু আসকির (২/১৫/১, ১৪/৩৫৮/১) মুবাশশির ইবনু ওবায়েদ হতে তিনি যুহরী হতে তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব হতে তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে মারফু হিসাবে বর্ণনা করেছেন।
তাবারানী বলেনঃ যুহরী হতে একমাত্র মুবাশশির বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ হায়ছামী (৪/২৬৩) বলেনঃ তিনি মাতরূক।
আমি (আলবানী) বলছিঃ ইমাম আহমাদ বলেনঃ তিনি হাদীছ জাল করতেন।
এ কারণেই সুয়ূতীর উচিত ছিল তার ওয়াদাহ রক্ষার্থে “আল-জামেউস সাগীর” গ্রন্থে হাদীছটি উল্লেখ না করা। কারণ তিনি বলেছেন যে, গ্রন্থটিকে তিনি জালকারী এবং মিথ্যুক বর্ণনাকারীর একক বর্ণনা হতে হেফাযাত করেছেন।
الإحصان إحصانان: إحصان عفاف، وإحصان نكاح موضوع - رواه الطبراني في " الأوسط " (1 / 182 / 1 - 2) وابن عساكر (2 / 15 / 1 و14 / 358 / 1) عن مبشر بن عبيد قال: سمعت الزهري يحدث عن سعيد بن المسيب عن أبي هريرة مرفوعا، زاد ابن عساكر في رواية: " فمن قرأها (والمحصنات) بكسر الصاد فهن العفائف، ومن قرأها (المحصنات) فهن المتزوجات ". وهذا مدرج في الحديث بلا شك. وقال الطبراني: " لم يرو هـ عن الزهري إلا مبشر قلت: قال الهيثمي (4 / 263) : " وهو متروك ". وعزاه للبزار أيضا. قلت: وقد قال فيه الإمام أحمد: " كان يضع الحديث ". قلت: ولهذا كان على السيوطي أن لا يورده في " الجامع الصغير " وفاء بوعده أنه صانه عما تفرد به وضاع أو كذاب