ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৭৭

পরিচ্ছেদঃ

৭৭৭। কোন বান্দা গুনাহ করার পর তা তাকে চিন্তিত করলেই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে ব্যক্তি গুনাহ হতে ক্ষমা প্রার্থনা না করে।

হাদীছটি জাল।

এটি আবু বাকর আশ-শাফেঈ "আল-ফাওয়ায়েদ" (১/১১৪) গ্রন্থে এবং ইবনু হিব্বান "আয-যোয়াফা" (১/১৮০) গ্রন্থে বিশর ইবনু ইবরাহীম আবু সাঈদ আল-কুরাশী হতে তিনি আওযাঈ হতে তিনি যুহরী হতে তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব হতে ... বর্ণনা করেছেন। এ সূত্রেই ইবনু আসাকির (৩/১৫৪/২) বর্ণনা করেছেন। এটি বানোয়াট। তার সমস্যা হচ্ছে এই বিশর। হাফিয যাহাবী বলেনঃ উকায়লী বলেনঃ তিনি আওযাঈ হতে এমন ধরনের বানোয়াট হাদীছ বর্ণনা করেছেন যেগুলোর অনুসরণ করা যায় না। ইবনু আদী বলেনঃ তিনি আমার নিকট হাদীছ জালকারীদের অন্তর্ভুক্ত। ইবনু হিব্বান বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে হাদীছ জাল করতেন। অতঃপর তিনি তার কতিপয় হাদীছ উল্লেখ করেছেন, এটি সেগুলোর একটি।

ما أذنب عبد ذنبا فساءه إلا غفر الله له، وإن لم يستغفر منه موضوع - رواه أبو بكر الشافعي في " الفوائد " (114 / 1) وابن حبان في " الضعفاء " (1 / 180) عن بشر بن إبراهيم أبي سعيد القرشي (الأصل القزويني وهو تصحيف) : أخبرنا الأوزاعي عن الزهري عن سعيد بن المسيب عن عائشة مرفوعا ومن هذا الوجه رواه ابن عساكر (3 / 154 / 2) . وهذا موضوع. وآفته بشر هذا قال الذهبي: " قال العقيلي: " روى عن الأوزاعي أحاديث موضوعة لا يتابع عليها ". وقال ابن عدي: " هو عندي ممن يضع الحديث ". وقال ابن حبان: " كان يضع الحديث على الثقات ". فمن مصائبه ... ". ثم ذكر له أحاديث هذا منها وللحديث طريق أخرى بلفظ " ما علم الله من عبد ندامة ... " مضى برقم (323)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ