৩১১৮
পরিচ্ছেদঃ ৪১. হত্যাকারীর মীরাছ
৩১১৮. মুজাহিদ (রহঃ) হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, হত্যাকারী নিহত ব্যক্তির কোনো কিছুরই মীরাছ পাবে না।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ লাইছ ইবনু আবী সালীমের দুর্বলতার কারণে।
তাখরীজ : ইবনু আবী শাইবা ১১/৩৫৭ নং ১১৪৪৩ যয়ীফ সনদে। এটি সামনেও আসছে।
باب مِيرَاثِ الْقَاتِلِ
أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَا يَرِثُ الْقَاتِلُ مِنْ الْمَقْتُولِ شَيْئًا