পরিচ্ছেদঃ নামাযের সময় এবং তার ফযীলত
৩২১) আবু মাসউদ আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা মুগীরা ইবনে শু’বার নিকট গেলেন। সে সময় মুগীরা একদিন দেরী করে নামায আদায় করলেন। তখন তিনি ইরাকে ছিলেন। আবু মাসউদ মুগীরাকে বললেনঃ হে মুগীরা! আপনি এটি কি করলেন? আপনি কি জানেন না জিবরীল ফেরেশতা অবতরণ করে নামায আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথে নামায পড়লেন। অতঃপর জিবরীল ফেরেশতা নামায পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথে নামায পড়লেন। অতঃপর জিবরীল ফেরেশতা নামায পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথে নামায পড়লেন। অতঃপর জিবরীল ফেরেশতা নামায পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথে নামায পড়লেন। অতঃপর জিবরীল ফেরেশতা নামায পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথে নামায পড়লেন। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমাকে এরূপভাবে নামায পড়ার আদেশ করা হয়েছে।
টিকাঃ নির্ধারিত সময় হতে দেরী করে নামায আদায় করার কারণে আবু মাসউদ আনসারী (রাঃ) মুগীরা ইবনে শু’বা (রাঃ)কে স্বরণ করিয়ে দিলেন যে, একবার জিবরীল ফেরেশতা অবতরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাথে নিয়ে পাঁচ ওয়াক্ত নামায আদায় করার মাধ্যমে আমাদের জন্য নামাযের নির্ধারিত সময় বর্ণনা করে দিয়েছেন।
باب مَوَاقِيتِ الصَّلاَةِ وَفَضْلِهَا
৩২১ـ عَنْ أَبِيْ مَسْعُودٍ الأَنْصَارِيِّ : أَنَّهُ دَخَلَ عَلَى المُغِيْرَةِ بْنِ شُعْبَةَ وَقَدْ أَخَّرَ الصَّلاةَ يَوْماً، وَهُوَ بِالْعَرَاقِ، فَقَالَ: مَا هَذَا يَا مُغِيرَةُ، أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ ، ثمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ثمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ، ثمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ ، ثمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ، ثمَّ قَالَ بِهَذَا أُمِرْتُ. (بخارى:৫২১).
The times of As-Salat (the prayers) and the superiority of offering Salat (prayers) in time
Narrated Abu mas'ud al-ansari "Once in 'Iraq, Al-Mughira bin Shu`ba delayed his prayers and Abi Mas`ud Al-Ansari went to him and said, 'O Mughira! What is this? Don't you know that once Gabriel came and offered the prayer (Fajr prayer) and Allah's Messenger (ﷺ) prayed too, then he prayed again (Zuhr prayer) and so did Allah's Apostle and again he prayed (`Asr prayers and Allah's Messenger (ﷺ) did the same; again he prayed (Maghrib-prayer) and so did Allah's Messenger (ﷺ) and again prayed (`Isha prayer) and so did Allah's Apostle and (Gabriel) said, 'I was ordered to do so (to demonstrate the prayers prescribed to you)?'"
পরিচ্ছেদঃ নামায গুনাহসমূহের কাফ্ফারা
৩২২) হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একদা উমার বিন খাত্তাব (রাঃ)এর কাছে বসা ছিলাম। উমার (রাঃ) তখন বললেনঃ ‘‘তোমাদের মধ্যে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদীছ মুখস্থ রেখেছে? হুযায়ফা (রাঃ) বলেনঃ আমি বললামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই মুখস্থ রেখেছি। উমার (রাঃ) বললেনঃ তাহলে তুমিই ফিতনা সম্পৃক্ত হাদীছ বর্ণনা করার সাহসিকতা দেখাতে পার। হুযায়ফা বলেনঃ আমি বললামঃ মানুষ ধন-সম্পদ, স্ত্রী-পরিবার ও সন্তান-সন্ততি এবং প্রতিবেশী নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহর কাজে লিপ্ত হবে নামায, সাদকাহ, সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎকাজ তা মিটিয়ে দিবে। উমার (রাঃ) বললেনঃ আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছিনা। আপনাকে সে ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি, যা সাগরের ঢেউয়ের মত আসতে থাকবে। হুজায়ফা (রাঃ) বললেনঃ হে আমীরুল মু’মিনীন! এরকম ফিতনায় আপনি পতিত হবেন না। কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। উমার (রাঃ) জিজ্ঞেস করলেনঃ সেই দরজাটি খুলে দেয়া হবে? না কি (বল প্রয়োগ) করে ভেঙ্গে ফেলা হবে? হুজায়ফা (রাঃ) বললেন; বরং তা ভেঙ্গে ফেলা হবে।
উমার (রাঃ) বললেনঃ তাই যদি হয় আর কোন দিন তা বন্ধ করা সম্ভব হবেনা। হুজায়ফা (রাঃ) বলেনঃ আমি বললামঃ হ্যাঁ, তাই। সাহাবীগণ বলেনঃ হুজায়ফাকে জিজ্ঞেস করা হলঃ উমার (রাঃ) কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেনঃ দিনের পর রাত্রির আগমণ যেমন নিশ্চিত তেমনি তিনি তা জানতেন। আমি তাঁকে এমন একটি হাদীছ শুনিয়েছি, যা মোটেও ভুল বা মিথ্যা নয়। দরজাটি সম্পর্কে হুযায়ফা (রাঃ)কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ সেই বন্ধ দরজাটি ছিলেন স্বয়ং উমার (রাঃ)
باب الصَّلاَةُ كَفَّارَةٌ
৩২২- عن حُذَيْفَةَ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ ، فَقَالَ: أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ فِي الْفِتْنَةِ؟ قُلْتُ: أَنَا كَمَا قَالَهُ، قَالَ: إِنَّكَ عَلَيْهِ أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ، قُلْتُ: فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ وَالنَّهْيُ، قَالَ: لَيْسَ هَذَا أُرِيدُ، وَلَكِنِ الْفِتْنَةُ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ، قَالَ: لَيْسَ عَلَيْكَ مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا، قَالَ: أَيُكْسَرُ أَمْ يُفْتَحُ؟ قَالَ: يُكْسَرُ، قَالَ: إِذًا لا يُغْلَقَ أَبَدًا، قيل لحذيفة أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ؟ قَالَ: نَعَمْ، كَمَا أَنَّ دُونَ الْغَدِ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثتُهُ بِحَدِيث لَيْسَ بِالأَغَالِيطِ فسئل من الباب؟ فَقَالَ: عُمَرُ (بخارى:৫২৫)
As-Salat (the prayers) is expiation (of sins)
Narrated Shaqiq:
that he had heard Hudhaifa saying, "Once I was sitting with `Umar and he said, 'Who amongst you remembers the statement of Allah's Messenger (ﷺ) about the afflictions?' I said, 'I know it as the Prophet (ﷺ) had said it.' `Umar said, 'No doubt you are bold.' I said, 'The afflictions caused for a man by his wife, money, children and neighbor are expiated by his prayers, fasting, charity and by enjoining (what is good) and forbidding (what is evil).' `Umar said, 'I did not mean that but I asked about that affliction which will spread like the waves of the sea.' I (Hudhaifa) said, 'O leader of the faithful believers! You need not be afraid of it as there is a closed door between you and it.' `Umar asked, Will the door be broken or opened?' I replied, 'It will be broken.'
`Umar said, 'Then it will never be closed again.' I was asked whether `Umar knew that door. I replied that he knew it as one knows that there will be night before the tomorrow morning. I narrated a Hadith that was free from any misstatement" The subnarrator added that they deputized Masruq to ask Hudhaifa (about the door). Hudhaifa said, "The door was `Umar himself."
পরিচ্ছেদঃ নামায গুনাহসমূহের কাফ্ফারা
৩২৩) আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক ব্যক্তি একজন মহিলাকে চুম্বন করেছিল। অতঃপর সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে এই অন্যায় কাজ সম্পর্কে সংবাদ দিলে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেনঃ
﴿وَأَقِمْ الصَّلَاةَ طَرَفِي النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ﴾
‘‘আর দিনের দুই প্রান্তে নামায প্রতিষ্ঠা করবে এবং রাতের প্রান্তভাগেও। সৎ কাজ অবশ্যই পাপসমূহকে দূর করে দেয়। (সূরা হুদঃ ১১৪) লোকটি আরজ করল হে আল্লাহর রাসূল! এ বিধান কি আমার জন্যই নির্দিষ্ট? তিনি বললেনঃ আমার উম্মাতের সকলের জন্যই এ বিধান।
অপর বর্ণনায় এসেছে, আমার উম্মতের মধ্যে যে লোক উক্ত আয়াত অনুযায়ী আমল করবে তার জন্য এ সুসংবাদ।
باب الصَّلاَةُ كَفَّارَةٌ
৩২৩ـ عَنِ ابْنِ مَسْعُودٍ : أَنَّ رَجُلا أَصَابَ مِنِ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى النَّبِيَّ فَأَخْبَرَهُ، فَأَنْزَلَ اللَّهُ تعالى: ﴿أَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ﴾ قَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، أَلِي هَذَا؟ قَالَ لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ. (بخارى:৫২৬)
As-Salat (the prayers) is expiation (of sins)
Narrated Ibn Mas`ud:
A man kissed a woman (unlawfully) and then went to the Prophet (ﷺ) and informed him. Allah revealed: And offer prayers perfectly At the two ends of the day And in some hours of the night (i.e. the five compulsory prayers). Verily! good deeds remove (annul) the evil deeds (small sins) (11.114). The man asked Allah's Messenger (ﷺ), "Is it for me?" He said, "It is for all my followers.
পরিচ্ছেদঃ নির্দিষ্ট সময়ে নামায আদায়ের ফজীলত
৩২৪) আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলামঃ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ সময় মত নামায আদায় করা। ইবনে মাসউদ পুনরায় জিজ্ঞেস করলেনঃ তারপর কোনটি? তিনি বললেনঃ পিতা-মাতার সাথে সদাচরণ করা। তারপর তিনি প্রশ্ন করলেনঃ অতঃপর কোনটি? উত্তরে তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইবনে মাসউদ বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এ কথাগুলো বলেছেন। আমি যদি আরো প্রশ্ন করতাম, তাহলে তিনি আমাকে আরও বাড়িয়ে বলতেন।
باب فَضْلِ الصَّلاَةِ لِوَقْتِهَا
৩২৪ـ عن ابن مسعود قَالَ: سَأَلْتُ النَّبِيَّ : أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ الصَّلاةُ عَلَى وَقْتِهَا. قَالَ: ثمَّ أَيٌّ؟ قَالَ ثمَّ بِرُّ الْوَالِدَيْنِ. قَالَ: ثمَّ أَيٌّ؟ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ. قَالَ: حَدَّثنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
Superiority of offering As-Salat (the prayers) at the stated times
Narrated `Abdullah:
I asked the Prophet (ﷺ) "Which deed is the dearest to Allah?" He replied, "To offer the prayers at their early stated fixed times." I asked, "What is the next (in goodness)?" He replied, "To be good and dutiful to your parents" I again asked, "What is the next (in goodness)?" He replied, 'To participate in Jihad (religious fighting) in Allah's cause." `Abdullah added, "I asked only that much and if I had asked more, the Prophet (ﷺ) would have told me more."
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত নামায গুনাসমূহের কাফ্ফা স্বরূপ
৩২৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা কি মনে কর তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী প্রবাহিত থাকে এবং প্রতিদিন সে উহাতে পাঁচবার গোসল করে, তবে তার শরীরে কোন ময়লা থাকবে? তাঁরা (সাহাবীগণ) বললেনঃ তার শরীরে কোন ময়লাই বাকী থাকতে পারেনা। তিনি বললেনঃ এরূপ উদাহরণ হল পাঁচ ওয়াক্ত নামাযেরও। এভাবে নামাযের বিনিময়ে আল্লাহ্ নামাযীর যাবতীয় পাপ মোচন করে দেন।
باب الصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَةٌ
৩২৫ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ يَقُولُ أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ قَالُوا: لا يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ فَذَلِكَ مِثلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا. (بخارى:৫২৮)
The five Salat (prayers) are expiations (of sins)
Narrated Abu Huraira:
I heard Allah's Messenger (ﷺ) saying, "If there was a river at the door of anyone of you and he took a bath in it five times a day would you notice any dirt on him?" They said, "Not a trace of dirt would be left." The Prophet (ﷺ) added, "That is the example of the five prayers with which Allah blots out (annuls) evil deeds."
পরিচ্ছেদঃ নামাযী ব্যক্তি তাঁর প্রভুর সাথে মুনাজাত করে (নিভৃতে কথা বলে)
৩২৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা ধীরস্থিরতার সাথে ভালভাবে সেজদা কর। তোমাদের কেউ যেন কুকুরের ন্যায় বাহুদ্বয় প্রশস্ত না করে। নামায অবস্থায় তোমাদের কেউ যেন সামনের দিকে থুথু না ফেলে। ডান দিকেও যেন থুথু না ফেলে। কেননা নামাযী ব্যক্তি তাঁর প্রভুর সাথে মুনাজাত করে (নিভৃতে কথা বলে)।
باب الْمُصَلِّي يُنَاجِي رَبَّهُ عَزَّ وَجَلَّ
৩২৬ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ أنه قَالَ اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلا يَبْسُطْ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ، وَإِذَا بَزَقَ فَلا يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ، وَلا عَنْ يَمِينِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ. (بخاري:৫৩২)
A person in Salat (prayer) is speaking in private to his Lord (Allah)
Narrated Anas:
The Prophet (ﷺ) said, "Do the prostration properly and do not put your forearms flat with elbows touching the ground like a dog. And if you want to spit, do not spit in front, nor to the right for the person in prayer is speaking in private to his Lord."
পরিচ্ছেদঃ প্রচন্ড গরমের কারণে যোহরের নামায দেরী করে আদায় করা
৩২৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, যখন প্রচন্ড গরম পড়বে তখন তোমরা দেরী করে যোহরের নামায আদায় কর। কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ থেকেই। জাহান্নামের আগুন তার প্রভুর কাছে অভিযোগ করে বললঃ হে আমার প্রতিপালক! আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দু’টি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করলেন। একটি শীতের মৌসুমে অন্যটি গরমের মৌসুমে। সুতরাং গরমের মৌসুমে তোমরা যে প্রচন্ড গরম এবং শীতের মৌসুমে প্রচন্ড শীত অনুভব করে থাক তা জাহান্নামের দু’টি নিঃশ্বাসের কারণেই।
টিকাঃ আধুনিক বিজ্ঞানের মতে সকল তাপের উৎস সূর্য। বেহেশত-দোযখ যেহেতু বিজ্ঞানের গবেষণা বহির্ভূত সেহেতু এ সম্পর্কে বিজ্ঞানের সাথে বিরোধের কোন প্রশ্নই উঠেনা। ইসলামের দৃষ্টিতে জ্বরের উৎপত্তি জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে। কারণ জাগতিক সকল তাপের উৎস জাহান্নাম। সেখান থেকেই আল্লাহর কুদরতে জগতের সকল ধরণের গরম ও উত্তাপের সৃষ্টি হয়। তাই সূর্যের উত্তাপের উৎসও জাহান্নাম। জ্বরে পানি ও বরফের ব্যবহার বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং একটি সাধারণ ব্যবস্থা। জ্বর বেড়ে গেলে মাথায় পানি ঢেলে তাপ নিবারণ একটি ডাক্তারী বিধান, এমন কি অতিমাত্রায় উত্তাপ বেড়ে গেলে রোগীর সারা শরীর পানি দিয়ে ঠান্ডা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী তাই চিকিৎসা বিজ্ঞান সম্মত।
باب الإِبْرَادِ بِالظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
৩২৭ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ قَالَ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ: يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ، نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ ،وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ(بخارى:৫৩৬ـ৫৩৭)
In severe heat, offer Zuhr prayers when it becomes (a bit) cooler
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "In very hot weather delay the Zuhr prayer till it becomes (a bit) cooler because the severity of heat is from the raging of the Hell-fire. The Hell-fire of Hell complained to its Lord saying: O Lord! My parts are eating (destroying) one another. So Allah allowed it to take two breaths, one in the winter and the other in the summer. The breath in the summer is at the time when you feel the severest heat and the breath in the winter is at the time when you feel the severest cold."
পরিচ্ছেদঃ প্রচন্ড গরমের কারণে যোহরের নামায দেরী করে আদায় করা
৩২৮) আবু যার্ গিফারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। মুআয্যিন তখন যোহরের নামাযের আযান দিতে চাইলে তিনি বললেনঃ ঠান্ডা হওয়ার অপেক্ষা কর। মুআযযিন পুনরায় আযান দিতে চাইলে তিনি একই কথা বললেন। তিনি এত দেরী করলেন যে, আমরা টিলাসমূহের ছায়া দেখতে পেলাম।
باب الإِبْرَادِ بِالظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
৩২৮ـ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ، فَقَالَ النَّبِيُّ أَبْرِدْ. ثمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ أَبْرِدْ. حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ. (بخارى:৫৩৯)
In severe heat, offer Zuhr prayers when it becomes (a bit) cooler
Narrated Abu Dhar Al-Ghifar:
We were with the Prophet (ﷺ) on a journey and the Mu'adh-dhin (call maker for the prayer) wanted to pronounce the Adhan (call) for the Zuhr prayer. The Prophet (ﷺ) said, 'Let it become cooler." He again (after a while) wanted to pronounce the Adhan but the Prophet (ﷺ) said to him, "Let it become cooler till we see the shadows of hillocks."
পরিচ্ছেদঃ সূর্য ঢলে গেলে যোহরের নামাযের সময় হয়
৩২৯) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর (ঘর হতে) বের হলেন। তিনি যোহরের নামায আদায় করে মিম্বারের উপর উঠে দাঁড়ালেন। মিম্বারের উপর দাঁড়িয়ে তিনি কিয়ামত দিবস সম্পর্কে আলোচনা করলেন এবং কিয়ামত দিবসের বড় বড় কতিপয় ঘটনাও উল্লেখ করলেন। তারপর বললেনঃ তোমাদের কেউ যদি কোন প্রশ্ন করতে চায় তাহলে সে যেন প্রশ্ন করে। এখানে দাঁড়ানো থাকা অবস্থায় তোমরা যে প্রশ্নই আমাকে করবে আমি তার উত্তর দিব। এ কথা শুনে লোকেরা খুব কান্নাকাটি শুরু করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও খুব বলতে লাগলেনঃ তোমরা আমাকে প্রশ্ন কর। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললঃ আমার পিতা কে? তিনি বললেনঃ তোমার পিতা হল হুযাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারও বলতে লাগলেনঃ তোমরা আমাকে প্রশ্ন কর। তখন উমার (রাঃ) হাঁটু গেড়ে বসে বলতে লাগলেনঃ
رَضِينا بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًا
‘‘আমরা আল্লাহকে আমাদের প্রভু হিসেবে, ইসলামকে আমাদের দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের নবী হিসেবে মেনে নিয়েছি। উমার (রাঃ)এর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান্ত হয়ে গেলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমাকে একটু আগে এই দেয়ালের পার্শ্বে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। আমি জান্নাতের মত উত্তম জিনিষ এবং দোযখের মত নিকৃষ্ট জিনিষ আর কখনও দেখিনি।
এ হাদীছটির কিছু অংশ আবু মূসা আশআরী (রাঃ)এর বর্ণনায় ইল্ম পর্বে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে অতিরিক্ত ও ভিন্ন শব্দ রয়েছে।
باب وَقْتِ الظُّهْرِ عِنْدَ الزَّوَالِ
৩২৯ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ رَسُولَ اللَّهِ خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا، ثمَّ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَيْءٍ فَلْيَسْأَلْ، فَلا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلا أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا. فَأَكْثرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثرَ أَنْ يَقُولَ سَلُونِي. فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ: مَنْ أَبِي؟ قَالَ أَبُوكَ حُذَافَةُ. ثمَّ أَكْثرَ أَنْ يَقُولَ سَلُونِي. فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، فَسَكَتَ. ثمَّ قَالَ عُرِضَتْ عَلَيَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا، فِي عُرْضِ هَذَا الْحَائِطِ، فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ. (بخارى:৫৪০)
The time of Zuhr prayer is when the sun declines (just after mid-day)
Narrated Anas bin Malik:
Allah's Messenger (ﷺ) came out as the sun declined at midday and offered the Zuhr prayer. He then stood on the pulpit and spoke about the Hour (Day of Judgment) and said that in it there would be tremendous things. He then said, "Whoever likes to ask me about anything he can do so and I shall reply as long as I am at this place of mine. Most of the people wept and the Prophet (ﷺ) said repeatedly, "Ask me." `Abdullah bin Hudhafa As-Sahmi stood up and said, "Who is my father?" The Prophet (ﷺ) said, "Your father is Hudhafa." The Prophet (ﷺ) repeatedly said, "Ask me." Then `Umar knelt before him and said, "We are pleased with Allah as our Lord, Islam as our religion, and Muhammad as our Prophet." The Prophet then became quiet and said, "Paradise and Hell-fire were displayed in front of me on this wall just now and I have never seen a better thing (than the former) and a worse thing (than the latter).
পরিচ্ছেদঃ সূর্য ঢলে গেলে যোহরের নামাযের সময় হয়
৩৩০) আবু বারযা আসলামী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সময় ফজরের নামায আদায় করতেন যখন আমাদের কেউ তার পার্শ্বের সাথীকে চিনতে পারত। তাতে তিনি ষাট থেকে একশ আয়াত পাঠ করতেন। সূর্য (পশ্চিম আকাশে) ঢলে পড়লে তিনি যোহরের নামায পড়তেন। আসরের নামায এমন সময় আদায় করতেন যে, মসজিদে নববীতে নামায শেষ করে আমাদের কেউ মদীনার শেষ প্রান্তে গিয়ে সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্বেই পুনরায় ফেরত আসতে পারতেন। বর্ণনাকারী বলেনঃ মাগরিবের ব্যাপারে আবু বারযা কি বলেছেন, তা আমি ভুলে গেছি। ইশার নামায রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরী করে আদায় করতে মোটেও দ্বিধাবোধ করতেন না। আবু বারযা (রাঃ) পুনরায় বলেনঃ অর্ধেক রাত পর্যন্ত দেরী করে আদায় করতে দ্বিধাবোধ করতেন না।
باب وَقْتِ الظُّهْرِ عِنْدَ الزَّوَالِ
৩৩০ـ عَنْ أَبِي بَرْزَةَ قَالَ:كَانَ النَّبِيُّ يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ فيرَجَعَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلا يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثلُث اللَّيْلِ، ثمَّ قَالَ: إِلَى شَطْرِ اللَّيْلِ
The time of Zuhr prayer is when the sun declines (just after mid-day)
Narrated Abu Al-Minhal:
Abu Barza said, "The Prophet (ﷺ) used to offer the Fajr (prayer) when one could recognize the person sitting by him (after the prayer) and he used to recite between 60 to 100 Ayat (verses) of the Qur'an. He used to offer the Zuhr prayer as soon as the sun declined (at noon) and the `Asr at a time when a man might go and return from the farthest place in Medina and find the sun still hot. (The sub-narrator forgot what was said about the Maghrib). He did not mind delaying the `Isha prayer to one third of the night or the middle of the night."
পরিচ্ছেদঃ যোহরের নামায আসর পর্যন্ত দেরী করে আদায় করা
৩৩১) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনাতে মাগরিব ও ইশা একসাথে (ভিন্ন সালামে) সাত রাকাত পড়েছেন এবং যোহর ও আসর একসাথে (ভিন্ন সালামে) আট রাকআত পড়েছেন।
টিকাঃ এটি কেবল বিশেষ পরিস্থিতিতে চলবে। কেননা ভয়, রোগ, বৃষ্টি কিংবা সফর ব্যতীত সর্বাবস্থায় নির্দিষ্ট সময়ে নামায আদায় করা কুরআনের সুস্পষ্ট আদেশ। তবে এ ব্যাপারে বর্ণিত অন্যান্য হাদীছ থেকে এবং আলেমদের বিভিন্ন মন্তব্য থেকে বুঝা যাচ্ছে যে, উপরে বর্ণিত কারণগুলো ছাড়াও বিশেষ প্রয়োজনে দুই নামায একসাথে পড়া যেতে পারে।
باب تَأْخِيرِ الظُّهْرِ إِلَى الْعَصْرِ
৩৩১ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ.
To delay the Zuhr (prayer) up to the 'Asr (prayer) time
Narrated Ibn `Abbas:
"The Prophet (ﷺ) prayed eight rak`at for the Zuhr and `Asr, and seven for the Maghrib and `Isha prayers in Medina." Aiyub said, "Perhaps those were rainy nights." Anas said, "May be."
পরিচ্ছেদঃ আসরের নামাযের সময়
৩৩২) আবু বারযার হাদীছে নামাযের সময় সম্পর্কে আলোচনা হয়েছে। যা একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এখানে ইশার নামাযের আলোচনার সাথে অতিরিক্ত এ কথা বলা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন এবং ইশার নামাযের পরে কথা-বার্তা বলা অপছন্দ করতেন।
باب وَقْتِ الْعَصْرِ
৩৩২ـ حَدِيْث أَبِي بَرْزَةَ في ذِكْرِ الصَّلَوَاتِ تَقَدَّمَ قَرِيْباً وَقَالَ في هذِهِ الرِّوَايَةِ لَمَّا ذَكَرَ الْعِشَاءَ:كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيث بَعْدَهَا. (بخارى:৫৪১)
পরিচ্ছেদঃ আসরের নামাযের সময়
৩৩৩) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা মসজিদে নববীতে আসরের নামায পড়তাম। নামায শেষে কোন লোক বনী আমর বিন আওফের অঞ্চলে গমণ করে তাদেরকে আসরের নামাযরত অবস্থায় পেত।
باب وَقْتِ الْعَصْرِ
৩৩৩ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثمَّ يَخْرُجُ الإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَنَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ. (بخارى:৫৪৮)
The time of the Asr prayer
Narrated Anas bin Malik:
We used to pray the `Asr prayer and after that if someone happened to go to the tribe of Bani `Amr bin `Auf, he would find them still praying the `Asr (prayer).
পরিচ্ছেদঃ আসরের নামাযের সময়
৩৩৪) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য উপরে দীপ্তমান থাকা অবস্থায় আসরের নামায আদায় করতেন। নামায শেষে কেউ আওয়ালী (মদীনার গ্রাম্য এলাকা) পর্যন্ত গিয়েও দেখতে পেত যে, সূর্য অনেক উপরে আছে। মদীনার কোন কোন আওয়ালী মদীনা থেকে প্রায় চার মাইল দূরে অবস্থিত ছিল।
باب وَقْتِ الْعَصْرِ
৩৩৪ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ، وَبَعْضُ الْعَوَالي مِنَ الْمَدِيْنَةِ عَلَى أَرْبَعَةِ أمْيَالٍ، أوْ نَحْوِهِ. (بخارى:৫৫০)
The time of the Asr prayer
Narrated Anas bin Malik:
Allah's Messenger (ﷺ) used to offer the `Asr prayer at a time when the sun was still hot and high and if a person went to Al-`Awali (a place) of Medina, he would reach there when the sun was still high. Some of Al-`Awali of Medina were about four miles or so from the town.
পরিচ্ছেদঃ আসরের নামায ছুটে যাওয়ার গুনাহ
৩৩৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল তার এত বড় ক্ষতি হয়ে গেল, যেন তার পরিবার ও ধন-সম্পদ সবই ধ্বংস হয়ে গিয়েছে।
باب إِثْمِ مَنْ فَاتَتْهُ الْعَصْرُ
৩৩৫ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلُهُ وَمَالُهُ.
The sin of one who misses the 'Asr prayer (intentionally)
Narrated Ibn `Umar:
Allah's Messenger (ﷺ) said, "Whoever misses the `Asr prayer (intentionally) then it is as if he lost his family and property."
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইচ্ছা করে আসরের নামায ছেড়ে দিল
৩৩৬) বুরায়দাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা বৃষ্টির দিন বুরায়দা (রাঃ) লোকদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা তাড়াতাড়ি আসরের নামায পড়ে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আসরের নামায ছেড়ে দিবে, তার সকল আমলই বাতিল হয়ে যাবে।
باب مَنْ تَرَكَ الْعَصْرَ
৩৩৬ـ عَنْ بُرَيْدَةَ : أَنَّهُ قَالَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ: بَكِّرُوا بِصَلاةِ الْعَصْرِ فَإِنَّ النَّبِيَّ قَالَ مَنْ تَرَكَ صَلاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ. (بخارى:৫৫৩)
One who omits (does not offer) the 'Asr prayer (intentionally)
Narrated Abu Al-Mahh [??]:
We were with Buraida in a battle on a cloudy day and he said, "Offer the `Asr prayer early as the Prophet said, "Whoever leaves the `Asr prayer, all his (good) deeds will be annulled."
পরিচ্ছেদঃ আসরের নামাযের ফজীলত
৩৩৭) জারির বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। তখন রাতের বেলায় চন্দ্রের দিকে তাকিয়ে তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেনঃ কোন রকম অসুবিধা ছাড়াই তোমরা যেমন এই চন্দ্রটিকে দেখতে পাচ্ছ অচিরেই সেভাবে তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে। সুতরাং তোমাদের যদি সামর্থ থাকে যে, সূর্য উদয় এবং অস্তের পূর্বের নামায হতে কোন বস্তুই তোমাদেরকে পরাভুত করতে পারবেনা তাহলে উক্ত নামাযদ্বয়কে তোমরা যথাসময়ে আদায় কর। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেনঃ
﴿وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ﴾
‘‘তুমি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে পবিত্রতার সাথে তোমার প্রভুর প্রশংসা বর্ণনা কর’’। (সূরা কাফঃ ৩৯)
باب فَضْلِ صَلاَةِ الْعَصْرِ
৩৩৭ـ عَنْ جَرِيرٍ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ ، فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً، فَقَالَ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ، لا تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لا تُغْلَبُوا عَلَى صَلاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا. ثمَّ قَرَأَ: ﴿وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ﴾. (بخارى:৫৫৪)
Superiority of the 'Asr prayer
Narrated Qais:
Jarir said, "We were with the Prophet (ﷺ) and he looked at the moon--full-moon--and said, 'Certainly you will see your Lord as you see this moon and you will have no trouble in seeing Him. So if you can avoid missing (through sleep or business, etc.) a prayer before the sunrise (Fajr) and a prayer before sunset (`Asr), you must do so.' He then recited Allah's Statement: And celebrate the praises Of your Lord before the rising of the sun and before (its) setting." (50.39) Isma`il said, "Offer those prayers and do not miss them."
পরিচ্ছেদঃ আসরের নামাযের ফজীলত
৩৩৮) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের নিকট রাতে একদল ফেরেশতা এবং দিনে একদল ফেরেশতা পালাক্রমে আগমণ করেন। তারা ফজর ও আসরের নামাযের সময় এক সাথে একত্রিত হন। অতঃপর তোমাদের কাছে যে দলটি ছিল তারা উপরে উঠে যায়। মহান আল্লাহ জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেনঃ আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ? তাঁরা বলেনঃ আমরা তাদেরকে নামাযরত অবস্থায় ছেড়ে এসেছি এবং তাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা নামাযেই ছিল।
باب فَضْلِ صَلاَةِ الْعَصْرِ
৩৩৮ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلائِكَةٌ بِاللَّيْلِ وَمَلائِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاةِ الْفَجْرِ وَصَلاةِ الْعَصْرِ، ثمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ. (بخارى:৫৫৫)
Superiority of the 'Asr prayer
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "Angels come to you in succession by night and day and all of them get together at the time of the Fajr and `Asr prayers. Those who have passed the night with you (or stayed with you) ascend (to the Heaven) and Allah asks them, though He knows everything about you, well, "In what state did you leave my slaves?" The angels reply: "When we left them they were praying and when we reached them, they were praying."
পরিচ্ছেদঃ যে সূর্য অস্তের পূর্বে আসর নামাযের এক রাকআত পেল
৩৩৯) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন সূর্যাস্তের পূর্বে আসর নামাযের মাত্র এক রাকআত পাবে সে যেন নামায পূর্ণ করে নেয় আর যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজর নামাযের এক রাকআত পাবে সেও যেন তার নামায পূর্ণ করে নেয়।
باب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ الْغُرُوبِ
৩৩৯ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ سَجْدَةً مِنْ صَلاةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَلْيُتِمَّ صَلاتَهُ، وَإِذَا أَدْرَكَ سَجْدَةً مِنْ صَلاةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَلْيُتِمَّ صَلاتَهُ. (بخارى:৫৫৬)
Whoever got (or was able to offer) only one Rak'a of the 'Asr prayer before sunset
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you can get one rak`a of the `Asr prayer before sunset, he should complete his prayer. If any of you can get one rak`a of the Fajr prayer before sunrise, he should complete his prayer."
পরিচ্ছেদঃ যে সূর্য অস্তের পূর্বে আসর নামাযের এক রাকআত পেল
৩৪০) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, পূর্বের জাতিসমূহের তুলনায় দুনিয়াতে তোমাদের অবস্থানের মেয়াদ হল আসরের নামাযের সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত।
আহলে তাওরাতকে তাওরাত কিতাব দেয়া হয়েছে। তারা অর্ধেক দিন পর্যন্ত তাওরাত অনুযায়ী আমল করে অক্ষম হয়ে গেল। তাদেরকে এক কীরাত করে বিনিময় প্রদান করা হল। তারপর ইঞ্জিলের অনুসারীদেরকে ইঞ্জিল কিতাব দেয়া হল। তারা আসরের নামাযের সময় পর্যন্ত আমল করে দুর্বল হয়ে পড়ল। তাদেরকেও এক কীরাত করে ছাওয়াব প্রদান করা হল।
অতঃপর আমাদেরকে কুরআন মজীদ প্রদান করা হয়েছে। আমরা সূর্যাস্ত পর্যন্ত আমল করলাম। আমাদেরকে দু’কীরাত করে ছাওয়াব দেয়া হয়েছে। এতে তাওরাত ও ইঞ্জিল কিতাবের অনুসারীরা বললঃ হে আমাদের প্রভু! এদেরকে দু’কীরাত করে ছাওয়াব দিলেন এবং আমাদেরকে এক কীরাত করে দিলেন? অথচ আমরা তাদের তুলনায় অনেক বেশী আমল করেছি। আল্লাহ তাআলা বললেনঃ পারিশ্রমিক দেয়ার ব্যাপারে আমি কি তোমাদের উপর যুলুম করেছি? তারা বললঃ না, আমাদেরকে কম দেয়া হয়নি। তখন আল্লাহ তাআলা বললেনঃ এটি আমার অনুগ্রহ। যাকে ইচ্ছা আমি তাকেই তা প্রদান করে থাকি।
باب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ الْغُرُوبِ
৩৪০ـ عَنْ عَبْدِ اللَّهِ بن عمر: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ يَقُولُ إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ، فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ، فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثمَّ أُوتِينَا الْقُرْآنَ، فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ: أَيْ رَبَّنَا أَعْطَيْتَ هَؤُلاءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثرَ عَمَلاً؟ قَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَيْءٍ؟ قَالُوا: لا، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ. (بخارى:৫৫৭)
Whoever got (or was able to offer) only one Rak'a of the 'Asr prayer before sunset
Narrated Salim bin `Abdullah:
My father said, "I heard Allah's Messenger (ﷺ) saying, 'The period of your stay as compared to the previous nations is like the period equal to the time between the `Asr prayer and sunset. The people of the Torah were given the Torah and they acted (upon it) till midday then they were exhausted and were given one Qirat (of gold) each. And then the people of the Gospel were given the Gospel and they acted (upon it) till the `Asr prayer then they were exhausted and were! given one Qirat each. And then we were given the Qur'an and we acted (upon it) till sunset and we were given two Qirats each. On that the people of both the scriptures said, 'O our Lord! You have given them two Qirats and given us one Qirat, though we have worked more than they.' Allah said, 'Have I usurped some of your right?' They said, 'No.' Allah said: "That is my blessing I bestow upon whomsoever I wish."
পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের সময়
৩৪১) রাফে ইবনে খাদীজ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলতেনঃ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মাগরিবের নামায আদায় করতাম। নামায শেষে আমাদের কেউ ফেরার পথে তীর নিক্ষেপ করলে তীর পতিত হওয়ার স্থান দেখতে পেত।
باب وَقْتِ الْمَغْرِبِ
৩৪১ـ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ يَقُولُ: كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ ، فَيَنْصَرِفُ أَحَدُنَا، وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ
The time of the Maghrib prayer (evening prayer)
Narrated Rafi` bin Khadij:
We used to offer the Maghrib prayer with the Prophet (ﷺ) and after finishing the prayer one of us may go away and could still see as Par as the spots where one's arrow might reach when shot by a bow.
পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের সময়
৩৪২) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামায ঠিক দুপুরের সময় আদায় করতেন। আর আসরের নামায পড়তেন সূর্য পরিষ্কার থাকতেই। সূর্য ডুবে গেলেই মাগরিবের নামায আদায় করতেন। আর ইশার নামায কখনও তাড়াতাড়ি আবার কখনও দেরী করে আদায় করতেন। যখন দেখতেন সাহাবীগণ একত্রিত হয়ে গেছেন তখন তাড়াতাড়ি নামায পড়ে নিতেন আর যখন দেখতেন সাহাবীগণ দেরী করছেন তখন দেরী করে ইশার নামায পড়তেন। সাহাবায়ে কেরাম অথবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের নামায আদায় করতেন।
باب وَقْتِ الْمَغْرِبِ
৩৪২ـ عَنْ جَابِرِبْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَ النَّبِيُّ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَئُوْا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا أَوْ كَانَ النَّبِيُّ يُصَلِّيهَا بِغَلَسٍ
The time of the Maghrib prayer (evening prayer)
Narrated Jabir bin `Abdullah:
The Prophet (ﷺ) used to pray the Zuhr at midday, and the `Asr at a time when the sun was still bright, the Maghrib after sunset (at its stated time) and the `Isha at a variable time. Whenever he saw the people assembled (for `Isha' prayer) he would pray earlier and if the people delayed, he would delay the prayer. And they or the Prophet (ﷺ) used to offer the Fajr Prayers when it still dark.
পরিচ্ছেদঃ যারা মাগরিবকে ইশা বলা অপছন্দ করেন
৩৪৩) আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল আলমুযানী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মাগরিবের নামাযের নামকরণে বেদুঈনরা (গ্রাম্য লোকেরা) যেন তোমাদের উপর বিজয়ী না হয়। আব্দুল্লাহ বলেনঃ গ্রাম্য লোকেরা মাগরিবের নামাযকে ইশার নামায বলে থাকে।
باب مَنْ كَرِهَ أَنْ يُقَالَ لِلْمَغْرِبِ الْعِشَاءُ
৩৪৩ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ : أَنَّ النَّبِيَّ قَالَ لا تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاتِكُمُ الْمَغْرِبِ. قَالَ: وَتَقُولُ: الأَعْرَابُ: هِيَ الْعِشَاءُ
Whoever disliked to call the Maghrib prayer as the 'Isha' prayer
Narrated `Abdullah Al-Muzani:
The Prophet (ﷺ) said, "Do not be influenced by bedouins regarding the name of your Maghrib prayer which is called `Isha' by them."
পরিচ্ছেদঃ ইশার নামাযের ফজীলত
৩৪৪) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার নামায (দেরী করে) আদায় করলেন। এটি ছিল ইসলাম বিস্তার লাভ করার পূর্বের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বের হতে দেরী করছিলেন তখন উমার (রাঃ) বলতে লাগলেনঃ মহিলা এবং শিশুরা ঘুমিয়ে পড়েছে। অবশেষে তিনি বের হয়ে এসে বললেনঃ পৃথিবীর অধিবাসীদের মধ্য হতে তোমরা ব্যতীত অন্য কেউ এ সময় নামাযের জন্য অপেক্ষা করছেনা।
باب فَضْلِ الْعِشَاءِ
৩৪৪ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: أَعْتَمَ رَسُولُ اللَّهِ لَيْلَةً بِالْعِشَاءِ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الإِسْلامُ، فَلَمْ يَخْرُجْ حَتَّى قَالَ عُمَرُ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ، فَقَالَ لأَهْلِ الْمَسْجِدِ مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ غَيْرَكُمْ (بخارى:৫৬৬)
Superiority of the Isha prayer
Narrated `Aisha:
Allah's Messenger (ﷺ) once delayed the `Isha' prayer and that was during the days when Islam still had not spread. The Prophet (ﷺ) did not come out till `Umar informed him that the women and children had slept. Then he came out and said to the people of the mosque: "None amongst the dwellers of the earth has been waiting for it (`Isha prayer) except you."
পরিচ্ছেদঃ ইশার নামাযের ফজীলত
৩৪৫) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি এবং আমার অন্যান্য সাথীরা নৌকাযোগে আগমণ করে ‘বুতহান’ নামক উপত্যকায় অবতরণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মদীনায় অবস্থান করছিলেন। প্রতি রাতেই ইশার নামাযের সময় তাদের মধ্যে হতে কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পালাক্রমে গমণ করতেন। এক রাত্রে আমি এবং আমার কয়েকজন সাথী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গেলাম। তখন তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন। তাই তিনি ইশার নামায অর্ধেক রাত পর্যন্ত দেরী করে আদায় করলেন। তিনি বের হয়ে সকলকে নিয়ে নামায পড়লেন। নামায শেষে উপস্থিত সকলকে বললেনঃ সকলেই নিজ নিজ স্থানে অপেক্ষা কর। তোমরা সুসংবাদ গ্রহণ কর! তোমাদের উপর আল্লাহর নেয়ামতের অন্যতম নেয়ামত হল, তোমরা ব্যতীত অন্য কেউ এ সময় নামায আদায় করছেনা। অথবা তিনি বলেছেনঃ তোমরা ব্যতীত অন্য কোন লোক এ সময় নামায আদায় করেনি। তিনি জানতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরোক্ত দু’টি বাক্যের কোন্ বাক্যটি বলেছেন। আবু মূসা আশআরী (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ কথা শুনে আমরা খুশী মনে বের হয়ে আসলাম।
باب فَضْلِ الْعِشَاءِ
৩৪৫ـ عَنْ أَبِي مُوسَى قَالَ: كُنْتُ أَنَا وَأَصْحَابِي الَّذِينَ قَدِمُوا مَعِي فِي السَّفِينَةِ نُزُولاً فِي بَقِيعِ بُطْحَانَ، وَالنَّبِيُّ بِالْمَدِينَةِ، فَكَانَ يَتَنَاوَبُ النَّبِيَّ عِنْدَ صَلاةِ الْعِشَاءِ كُلَّ لَيْلَةٍ نَفَرٌ مِنْهُمْ، فَوَافَقْنَا النَّبِيَّ أَنَا وَأَصْحَابِي وَلَهُ بَعْضُ الشُّغْلِ فِي بَعْضِ أَمْرِهِ، فَأَعْتَمَ بِالصَّلاةِ حَتَّى ابْهَارَّ اللَّيْلُ، ثمَّ خَرَجَ النَّبِيُّ فَصَلَّى بِهِمْ، فَلَمَّا قَضَى صَلاتَهُ، قَالَ لِمَنْ حَضَرَهُ عَلَى رِسْلِكُمْ، أَبْشِرُوا، إِنَّ مِنْ نِعْمَةِ اللَّهِ عَلَيْكُمْ، أَنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَ النَّاسِ يُصَلِّي هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ. أَوْ قَالَ مَا صَلَّى هَذِهِ السَّاعَةَ أَحَدٌ غَيْرُكُمْ. لا يَدْرِي أَيَّ الْكَلِمَتَيْنِ قَالَ، قَالَ أَبُو مُوسَى: فَرَجَعْنَا، فَفَرِحْنَا بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ
Superiority of the Isha prayer
Narrated Abu Musa:
My companions, who came with me in the boat and I landed at a place called Baqi [??] Buthan [??] . The Prophet (ﷺ) was in Medina at that time. One of us used to go to the Prophet (ﷺ) by turns every night at the time of the `Isha prayer. Once I along with my companions went to the Prophet (ﷺ) and he was busy in some of his affairs, so the `Isha' prayer was delayed to the middle of the night He then came out and led the people (in prayer). After finishing from the prayer, he addressed the people present there saying, "Be patient! Don't go away. Have the glad tiding. It is from the blessing of Allah upon you that none amongst mankind has prayed at this time save you." Or said, "None except you has prayed at this time." Abu Musa added, 'So we returned happily after what we heard from Allah's Messenger (ﷺ) ."
পরিচ্ছেদঃ ইশার নামাযের পূর্বে যার ঘুম এসে যায় সে ঘুমাতে পারবে
৩৪৬) ইশার নামায দেরী করে পড়া এবং উমার (রাঃ) কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাক দেয়ার হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। তবে এখানে এতটুকু অতিরিক্ত আছে যে, আয়েশা বলেনঃ সূর্যাস্তের পর পশ্চিম আকাশের লালিমা বিলুপ্ত হওয়া থেকে শুরু করে রাত্রের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে ইশার নামায আদায় করতেন।
باب النَّوْمِ قَبْلَ الْعِشَاءِ لِمَنْ غُلِبَ
৩৪৬ـ حَدِيث أَعْتَمَ رَسُولُ اللَّهِ بِالْعِشَاءِ حَتَّى نَادَاهُ عُمَرُ تَقَدَّمَ، وَ في هذا زيادة، قَالَتْ: وَكَانُوا يُصَلُّونَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثلُث اللَّيْلِ الأَوَّلِ.
Sleeping before the 'Isha prayer if (one is) over-whelmed by it (sleep)
`Aisha said, "The Prophet (ﷺ) used to offer the `Isha' prayer in the period between the disappearance of the twilight and the end of the first third of the night."
পরিচ্ছেদঃ ইশার নামাযের পূর্বে যার ঘুম এসে যায় সে ঘুমাতে পারবে
৩৪৭) ইবনে আব্বাস (রাঃ) হতে অপর বর্ণনায় এসেছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ইশার নামাযের জন্য দেরী করে) বের হলেন। আমি যেন এখনও সেই দৃশ্য অবলোকন করছি। বের হওয়ার সময় তাঁর মাথা থেকে ফোটা ফোটা পানি ঝরছিল। আর সে সময় তিনি নিজ মাথায় হাত রেখেছিলেন। তিনি বললেনঃ আমি যদি আমার উম্মাতের উপর কঠিন না মনে করতাম, তাহলে আমি এভাবেই ইশার নামায পড়ার আদেশ দিতাম।
وحكى ابن عباس كَيْفَ وَضَعَ النَّبِىُّ صلى الله عليه وسلم عَلَى رَأْسِهِ يَدَهُ قال فَبَدَّدَ بَيْنَ أَصَابِعِهِ شَيْئًا مِنْ تَبْدِيدٍ ثُمَّ وَضَعَ أَطْرَافَ أَصَابِعِهِ عَلَى قَرْنِ الرَّأْسِ ثُمَّ ضَمَّهَا يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ حَتَّى مَسَّتْ إِبْهَامُهُ طَرَفَ الأُذُنِ مِمَّا يَلِى الْوَجْهَ عَلَى الصُّدْغِ وَنَاحِيَةِ اللِّحْيَةِ لاَ يُقَصِّرُ وَلاَ يَبْطُشُ إِلاَّ كَذَلِكَ
ইবনে আব্বাস (রাঃ) হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথায় হাত রাখার পদ্ধতিও বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতের আঙ্গুলগুলোকে ফাঁক করলেন। অতঃপর আঙ্গুলের পার্শ্বগুলো মাথার এক পার্শ্বে রাখলেন। তারপর আঙ্গুলগুলো মিলিয়ে মাথার উপর চালাতে লাগলেন। এমনকি বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ মুখের দিকের কানপট্রি্ এবং দাড়ির কিনারা স্পর্শ করল। এ কাজটি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাড়াহুড়া বা বেশী বিলম্ব করেননি।
باب النَّوْمِ قَبْلَ الْعِشَاءِ لِمَنْ غُلِبَ
৩৪৭- وفي رواية عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: فَخَرَجَ نَبِيُّ اللَّهِ ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الآنَ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى رَأْسِهِ، فَقَالَ لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا هَكَذَا. (بخارى:৫৬৯-৫৭১)
Sleeping before the 'Isha prayer if (one is) over-whelmed by it (sleep)
'Ibn `Abbas said: The Prophet came out as if I was looking at him at this time, and water was trickling from his head and he was putting his hand on his head and then said, 'Hadn't I thought it hard for my followers, I would have ordered them to pray (`Isha' prayer) at this time.'
Ibn `Abbas. `Ata' separated his fingers slightly and put their tips on the side of the head, brought the fingers downwards approximating them till the thumb touched the lobe of the ear at the side of the temple and the beard on the face. He neither slowed nor hurried in this action but he acted like that.
পরিচ্ছেদঃ অর্ধেক রাত পর্যন্ত ইশার নামাযের সময় থাকে
৩৪৮) এই হাদীছটি তথা দেরী করে ইশার নামায আদায় করার হাদীছটি আনাস (রাঃ)ও বর্ণনা করেছেন। তাতে তিনি বাড়িয়ে বলেছেনঃ সে রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আংটির যে চমক দেখেছি তা যেন এখনও আমার চোখে ভাসছে।
باب وَقْتِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ
৩৪৮- وروى أنس هذا الحديث فقال فيه: كأني أنظر إلى وبيض خاتمه ليلتئذ
Time of the 'Isha prayer is up to the middle of the night
Anas added: As if I am looking now at the glitter of the ring of the Prophet (ﷺ) on that night.
পরিচ্ছেদঃ ফজরের নামাযের ফজীলত
৩৪৯) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি দু’টি ঠান্ডাকালীন নামায আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আসর ও ফজরের নামায।
باب فَضْلِ صَلاَةِ الْفَجْرِ
৩৪৯ـ عَنْ أَبِي مُوسَى : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ. (بخارى:৫৭৪)
Superiority of the Fajr (early morning) prayer
Narrated Abu Bakr bin Abi Musa:
My father said, "Allah's Messenger (ﷺ) said, 'Whoever prays the two cool prayers (`Asr and Fajr) will go to Paradise.' "
পরিচ্ছেদঃ ফজরের নামাযের সময়
৩৫০) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা যায়েদ বিন ছাবেত (রাঃ) তাঁকে বলেছেন যে, তাঁরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সেহরী খেয়েছেন। তারপর নামাযে দাঁড়িয়েছেন। আনাস বলেনঃ আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ সেহরী খাওয়া এবং নামাযে দাঁড়ানোর মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল? উত্তরে তিনি বললেনঃ পঞ্চাশ থেকে ষাট আয়াত পাঠ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ব্যবধান ছিল।
باب وَقْتِ الْفَجْرِ
৩৫০ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ زَيْدَ بْنَ ثابِتٍ حَدَّثهُ: أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ ، ثمَّ قَامُوا إِلَى الصَّلاةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ، يَعْنِي آيَةً. (بخارى:৫৭৫)
Time of the Fajr (early morning) prayer
Narrated Anas:
Zaid bin Thabit said, "We took the "Suhur" (the meal taken before dawn while fasting is observed) with the Prophet (ﷺ) and then stood up for the (morning) prayer." I asked him how long the interval between the two (Suhur and prayer) was. He replied, 'The interval between the two was just sufficient to recite fifty to Sixth 'Ayat."
পরিচ্ছেদঃ ফজরের নামাযের সময়
৩৫১) সাহ্ল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পরিবারের সাথে সাহুর খেতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের নামাযে শামিল হওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়ে যেতাম।
টিকাঃ হাদীছ থেকে জানা গেল যে, অন্ধকার থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামায পড়তেন। আরো জানা গেল যে দেরী করে সাহুর খাওয়া সুন্নাত।
باب وَقْتِ الْفَجْرِ
৩৫১ـ عَنْ سَهْلَ بْنَ سَعْدٍ قَالَ: كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ . (بخارى:৫৭৭)
Time of the Fajr (early morning) prayer
Narrated Sahl bin Sa`d:
I used to take the "Suhur" meal with my family and hasten so as to catch the Fajr (morning prayer) with Allah's Messenger (ﷺ).
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার নিকট কতিপয় ভাল লোক উপস্থিত হলেন। তাদের মধ্যে আমার নিকট সবচেয়ে ভাল ছিলেন উমার (রাঃ)। তারা আমার কাছে সাক্ষ্য দিলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাযের পর সূর্য পরিষ্কার রূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন। এমনি তিনি আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায (নফল নামায) পড়তে নিষেধ করেছেন।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫২- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ، وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ: أَنَّ النَّبِيَّ نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ. (بخارى:৫৮১)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
"The Prophet (ﷺ) forbade praying after the Fajr prayer till the sun rises and after the `Asr prayer till the sun sets."
Narrated Ibn `Abbas:
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নামায পড়ার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের অপেক্ষায় থেকোনা।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৩ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ لا تَحَرَّوْا بِصَلاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلا غُرُوبَهَا. (بخارى:৫৮২)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
Ibn `Umar said, "Allah's Messenger (ﷺ) said, 'Do not pray at the time of sunrise and at the time of sunset.'
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন সূর্যের কিনারা প্রকাশিত হতে শুরু করে তখন নামায থেকে বিরত থাক। যতক্ষণ না সূর্য ভালরূপে উদিত হয় এবং যখন সূর্যের কিনারা অস্তমিত হতে থাকে তখন নামায হতে বিরত থাক। যতক্ষণ না সূর্য পূর্ণরূপে অস্তমিত হয়।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৪ـ قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاةَ حَتَّى تَرْتَفِعَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاةَ حَتَّى تَغِيبَ. (بخاري:৫৮৩)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
" Ibn `Umar said, "Allah's Messenger (ﷺ) said, 'If the edge of the sun appears (above the horizon) delay the prayer till it becomes high, and if the edge of the sun disappears, delay the prayer till it sets (disappears completely).' "
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’প্রকার ক্রয়-বিক্রয় এবং দু’প্রকার পোষাক পরিধান করতে নিষেধ করেছেন। তিনি আরও নিষেধ করেছেন দু’সময়ে নামায পড়তে। ফজরের নামাযের পর সূর্য ভালভাবে উঠার পূর্বে এবং আসরের নামাযের পর সূর্য ভালভাবে ডুবার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন।
টিকাঃ তবে ঐ দিনের ফজর বা আসরের কাযা নামায অর্থাৎ ফজরের ছুটে যাওয়া নামায ফজরের পর এবং আসরের ছুটে যাওয়া নামায আসরের পর, তাহিয়াতুল মসজিদ, সিজদায়ে তেলাওয়াত, সিজদায়ে শোকর ও জানাযার নামায নিষিদ্ধ সময়েও পড়া যাবে। এ মর্মে সহীহ হাদীছ বর্ণিত হয়েছে।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلاتَيْنِ، نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ. (بخارى:৫৮৪)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) forbade two kinds of sales, two kinds of dresses, and two prayers. He forbade offering prayers after the Fajr prayer till the rising of the sun and after the `Asr prayer till its setting.
পরিচ্ছেদঃ সূর্য পূর্ণরূপে অস্ত যাওয়ার পূর্বে নামায পড়ার ইচ্ছা করবেনা
৩৫৬) মুআবীয়া (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তোমরা বর্তমানে এমন দু’রাকাত নামায পড়ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকেও আমরা তাকে এ নামায পড়তে দেখিনি; বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দু’রাকআত নামায পড়তে নিষেধ করেছেন। তা হল আসরের নামাযের পর দু’রাকআত সুন্নাত বা নফল নামায।
باب لاَ يَتَحَرَّى الصَّلاَةَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ
৩৫৬ـ عَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاةً، لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ ، فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا. (يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ) (بخارى:৫৮৭)
One should not try to offer As-Salat (the prayers) just before sunset
Narrated Muawiya:
You offer a prayer which I did not see being offered by Allah's Messenger (ﷺ) when we were in his company and he certainly had forbidden it (i.e. two rak`at after the `Asr prayer).
পরিচ্ছেদঃ আসরের পর কাযা নামায বা অনুরূপ কোন নামায পড়া
৩৫৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ঐ আল্লাহর শপথ! যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তিনি আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আসরের নামাযের পর দু’রাকাত নামায পড়া পরিত্যাগ করেননি। তাঁর উপর নামায আদায় কষ্টকর না হওয়া পর্যন্ত আল্লাহর সাথে মিলিত হননি। অর্থাৎ মৃত্যুর পূর্বে দাঁড়িয়ে নামায পড়তে তাঁর খুব কষ্ট অনুভব হত। তাই তিনি আসরের পর দু’রাকআত নামায অধিকাংশ সময় বসে আদায় করতেন। তাঁর উম্মাতের উপর কঠিন হয়ে যাওয়ার ভয়ে এ দু’রাকআত নামায মসজিদে পড়তেন না; বরং বাড়ীতে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় তাঁর উম্মাতের জন্য সহজসাধ্য জিনিষ পছন্দ করতেন।
باب مَا يُصَلَّى بَعْدَ الْعَصْرِ مِنَ الْفَوَائِتِ وَنَحْوِهَا
৩৫৭- عَنْ عَائِشَةَ قَالَتْ: وَالَّذِي ذَهَبَ بِهِ، مَا تَرَكَهُمَا حَتَّى لَقِيَ اللَّهَ وَمَا لَقِيَ اللَّهَ تَعَالَى حَتَّى ثقُلَ عَنِ الصَّلاةِ، وَكَانَ يُصَلِّي كَثيرًا مِنْ صَلاتِهِ قَاعِدًا، تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَكَانَ النَّبِيُّ يُصَلِّيهِمَا، وَلا يُصَلِّيهِمَا فِي الْمَسْجِدِ، مَخَافَةَ أَنْ يُثقِّلَ عَلَى أُمَّتِهِ، وَكَانَ يُحِبُّ مَا يُخَفِّفُ عَنْهُمْ. (بخارى:৫৯০)
To offer the missed Salat (prayers) and the like after the 'Asr prayer
Narrated `Aisha:
By Allah, Who took away the Prophet. The Prophet (ﷺ) never missed them (two rak`at) after the `Asr prayer till he met Allah and he did not meet Allah till it became heavy for him to pray while standing so he used to offer most of the prayers while sitting. (She meant the two rak`at after `Asr) He used to pray them in the house and never prayed them in the mosque lest it might be hard for his followers and he loved what was easy for them .
পরিচ্ছেদঃ আসরের পর কাযা নামায বা অনুরূপ কোন নামায পড়া
৩৫৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকাশ্যে কিংবা গোপনে কখনও দু’রাকআত নামায পরিত্যাগ করতেন না। ফজরের নামাযের পূর্বে দু’রাকআত নামায এবং আসরের পরে দু’রাকআত নামায।
টিকাঃ মূলতঃ আসরের নামাযের পর কোন সুন্নাত বা নফল নামায নেই। আলোচ্য হাদীছে আসরের পর যে দু’রাকআত নামাযের কথা এসেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস ছিল। ইহা উম্মতের জন্য প্রযোজ্য নয়।
باب مَا يُصَلَّى بَعْدَ الْعَصْرِ مِنَ الْفَوَائِتِ وَنَحْوِهَا
৩৫৮- وَعَنْهَا رَضِيَ الله عَنْهَا قَالَتْ: رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ يَدَعُهُمَا سِرًّا وَلا عَلانِيَةً، رَكْعَتَانِ قَبْلَ صَلاةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ. (بخارى:৫৯২)
To offer the missed Salat (prayers) and the like after the 'Asr prayer
Narrated `Aisha:
Allah's Messenger (ﷺ) never missed two rak`at before the Fajr prayer and after the `Asr prayer openly and secretly.
পরিচ্ছেদঃ নামাযের সময় চলে যাওয়ার পর আযান দেয়া
৩৫৯) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক সফরে রাতে পথ চলছিলাম। কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেনঃ হে আল্লাহর রাসূল! শেষ রাতে আমাদেরকে যদি বিশ্রামের সময় দিতেন! (তাহলে খুব ভাল হত)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমার আশঙ্কা হচ্ছে তোমরা নামাযের সময়েও ঘুমিয়ে থাকবে। তখন বেলাল (রাঃ) বললেনঃ আমি আপনাদেরকে নামাযের জন্য জাগিয়ে দিব। সুতরাং তারা সকলেই শুয়ে পড়ল। বেলাল (রাঃ) তাঁর উটের সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে রইলেন। যখন তাঁর দু’চোখে ঘুম এসে গেল তখন তিনিও ঘুমিয়ে পড়লেন। সকালে সূর্যের কিনারা প্রকাশিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বেলালকে বললেনঃ হে বেলাল! তুমি যা বলেছিলে, তা কোথায় গেল? বেলাল বললেনঃ আজকের মত ঘুম আমার কখনও আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখন তোমাদের রূহগুলো কবজ করে নিয়েছেন। আবার যখন ইচ্ছা করেছেন তখন তোমাদের রূহগুলো ফেরত দিয়েছেন। হে বেলাল! তুমি দাঁড়াও এবং নামাযের জন্য আযান দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযের জন্য অযু করলেন। সূর্য যখন কিছু উপরে উঠল এবং ভালভাবে ফর্সা হল তখন তিনি দাঁড়ালেন এবং নামায আদায় করলেন।
باب الأَذَانِ بَعْدَ ذَهَابِ الْوَقْتِ
৩৫৯ـ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: سِرْنَا مَعَ النَّبِيِّ لَيْلَةً، فَقَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلاةِ. قَالَ بِلاَلٌ: أَنَا أُوقِظُكُمْ، فَاضْطَجَعُوا وَأَسْنَدَ بِلالٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَنَامَ، فَاسْتَيْقَظَ النَّبِيُّ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ، فَقَالَ يَا بِلالُ، أَيْنَ مَا قُلْتَ؟ قَالَ: مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثلُهَا قَطُّ، قَالَ إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا عَلَيْكُمْ حِينَ شَاءَ، يَا بِلاَلُ، قُمْ فَأَذِّنْ بِالنَّاسِ بِالصَّلاةِ فَتَوَضَّأَ، فَلَمَّا ارْتَفَعَتِ الشَّمْسُ وَابْيَاضَّتْ، قَامَ فَصَلَّى. (بخارى:৫৯৫)
The Adhan for the Salat (prayer) after its stated time is over
Narrated `Abdullah bin Abi Qatada:
My father said, "One night we were traveling with the Prophet (ﷺ) and some people said, 'We wish that Allah's Messenger (ﷺ) would take a rest along with us during the last hours of the night.' He said, 'I am afraid that you will sleep and miss the (Fajr) prayer.' Bilal said, 'I will make you get up.' So all slept and Bilal rested his back against his Rahila and he too was overwhelmed (by sleep) and slept. The Prophet (ﷺ) got up when the edge of the sun had risen and said, 'O Bilal! What about your statement?' He replied, 'I have never slept such a sleep.' The Prophet (ﷺ) said, 'Allah captured your souls when He wished, and released them when He wished. O Bilal! Get up and pronounce the Adhan for the prayer.' The Prophet (ﷺ) performed ablution and when the sun came up and became bright, he stood up and prayed."
পরিচ্ছেদঃ নামাযের সময় চলে যাওয়ার পর যে ব্যক্তি লোকদেরকে নিয়ে জামাআতে নামায আদায় করে
৩৬০) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন সূর্য অস্ত যাওয়ার পর উমার ইবনে খাত্তাব (রাঃ) কুরাইশ গোত্রের কাফেরদেকে গালি দিতে লাগলেন। তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল! সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ আমি এখনও আসরের নামায আদায় করতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ আল্লাহর শপথ! আমিও এখনও আসরের নামায পড়িনি। অতঃপর আমরা ‘বুতহান’ উপত্যকার দিকে অগ্রসর হলাম। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযের জন্য অযু করলেন। আমরাও অযু করলাম। সূর্যাস্তের পর তিনি আসরের নামায আদায় করলেন। তারপর মাগরিবের নামায আদায় করলেন।
باب مَنْ صَلَّى بِالنَّاسِ جَمَاعَةً بَعْدَ ذَهَابِ الْوَقْتِ
৩৬০ـ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ وَاللهِ مَا صَلَّيْتُهَا. فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ. (بخارى:৫৯৬)
Whoever led the people in Salat (prayer) after its time was over
Narrated Jabir bin `Abdullah:
On the day of Al-Khandaq (the battle of trench.) `Umar bin Al-Khattab came cursing the disbelievers of Quraish after the sun had set and said, "O Allah's Messenger (ﷺ) I could not offer the `Asr prayer till the sun had set." The Prophet (ﷺ) said, "By Allah! I, too, have not prayed." So we turned towards Buthan, and the Prophet (ﷺ) performed ablution and we too performed ablution and offered the `Asr prayer after the sun had set, and then he offered the Maghrib prayer.
পরিচ্ছেদঃ যে ব্যক্তি নামায আদায় করতে ভুলে যাবে সে স্মরণ হওয়ার সাথে সাথে তা আদায় করে নিবে
৩৬১) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি নামায আদায় করতে ভুলে যাবে সে স্মরণ হওয়ার সাথে সাথে তা আদায় করে নিবে। ইহা ছাড়া তার আর কোন কাফ্ফারা নেই। আল্লাহ তাআলা বলেনঃ ‘‘আমাকে স্মরণের উদ্দেশ্যে নামায কায়েম কর’’।
টিকাঃ অথবা অর্থ এরূপ হতে পারে যে, নামায আদায় করতে ভুলে যাওয়ার পর স্মরণ হওয়ার সাথে সাথে নামায কায়েম কর।
باب مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا وَلاَ يُعِيدُ إِلاَّ تِلْكَ الصَّلاَةَ
৩৬১ ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ قَالَ مَنْ نَسِيَ صَلاةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لا كَفَّارَةَ لَهَا إِلا ذَلِكَ: ﴿وَأَقِمِ الصَّلاةَ لِذِكْرِي﴾
One who forgets a Salat (prayer) should offer it when he remembers it, and should not repeat anything except that particular prayer
Narrated Anas:
The Prophet (ﷺ) said, "If anyone forgets a prayer he should pray that prayer when he remembers it. There is no expiation except to pray the same." Then he recited: "Establish prayer for My (i.e. Allah's) remembrance." (20.14).
পরিচ্ছেদঃ
৩৬২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যতক্ষণ তোমরা নামাযের অপেক্ষা করতে থাকবে ততক্ষণ তোমরা নামাযরত আছ বলেই গণ্য হবে।
৩৬২ـ عن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رسول الله لَمْ تَزَالُوا فِي صَلاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاةَ
পরিচ্ছেদঃ
৩৬৩) আনাস (রাঃ) হতে বর্ণিত শতাব্দীর সমাপ্তি সম্পর্কে এই হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এখানে আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আজ যারা জীবিত আছে (একশত বছর পূর্তির মাথায়) তাদের কেউ জীবিত থাকবেনা। অর্থাৎ তাঁর কথার অর্থ হল এ শতাব্দী শেষ হয়ে গেলে।
টিকাঃ যারা বিশ্বাস করেন যে, খিযির (আঃ) এবং ইলিয়াস (আঃ) বেঁচে আছেন এবং তাদের একজন জলভাগের আর অপর জন স্থলভাগের দায়িত্ব পালন করছেন, উক্ত হাদীছ তাদের প্রতিবাদ করছে।
৩৬৩ـ حديثه على رأس مائة سنة تقدم وفي رواية هنا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ لا يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ. يُرِيدُ بِذَلِكَ أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ
পরিচ্ছেদঃ পরিবার-পরিজন ও মেহমানের সাথে রাতে কথাবার্তা বলা
৩৬৪) আব্দুর রাহমান বিন আবু বকর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আসহাবে সুফ্ফাগণ ছিলেন দরিদ্র মানুষ। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ব্যাপারে বললেনঃ যার কাছে দু’জনের খাদ্য আছে সে যেন (আসহাবে সুফ্ফা থেকে) তৃতীয় একজন সাথে নিয়ে যায়। এমনি যার কাছে চার জনের খাদ্য আছে সে যেন (আসহাবে সুফ্ফা থেকে) একজন বা দু’জনকে সাথে নিয়ে পঞ্চম বা ষষ্ট ব্যক্তি হিসাবে অন্তর্ভূক্ত করে নেয়। আবু বকর (রাঃ) তিনজনকে সাথে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে গেলেন দশজনকে। আব্দুর রাহমান বলেনঃ সে সময় আমাদের পরিবারে আমি, আমার পিতা এবং আমার মাতা ছিলাম। বর্ণনাকারী বলেনঃ আমি জানি না, আব্দুর রাহমান এ কথাও বলেছেন কি না যে, আমার স্ত্রী ও খাদেম ছিল। যে খাদেমটি আমার ও আবু বকরের বাড়ীতে কাজ করত। (যাই হোক) আবু বকর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রাতের খাবার গ্রহণ করে সেখানেই কিছুক্ষণ দেরী করলেন। ইতিমধ্যেই ইশার নামায পড়া হয়ে গেল। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে গিয়ে তাঁর রাতের খানা গ্রহণ করা পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। পরিশেষে আল্লাহর ইচ্ছায় রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর আবু বকর (রাঃ) বাড়ীতে ফিরলেন।
তখন তাঁর স্ত্রী বললেনঃ আপনার মেহমানদের অথবা বলেছেনঃ মেহমান থেকে কিসে আপনাকে আটকিয়ে রেখেছিল? অর্থাৎ বাড়ীতে মেহমান পাঠিয়ে দিয়ে এত দেরী করলেন কেন? তিনি তাঁর স্ত্রীকে বললেনঃ তুমি কি তাদেরকে রাতের খাবার দাওনি? তাঁর স্ত্রী বললেনঃ তুমি না আসা পর্যন্ত তাঁরা খানা গ্রহণ করতে অস্বীকার করেছে। তাদের সামনে খানা পেশও করা হয়েছিল। তথাপিও তাঁরা অস্বীকৃতি জানিয়েছে। আব্দুর রাহমান বলেনঃ আমি তখন ভয়ে পালিয়ে গিয়ে কোথাও আত্মগোপন করেছিলাম। আবু বকর রাগান্বিত হয়ে বললেনঃ হে গুনছার (আহম্মক, বোকা, মূর্খ ইত্যাদি অর্থে)! তোমার নাক কাটা যাক এ ধরণের বাক্য দ্বারা আরো গালি গালাজ করলেন। অতঃপর মেহমানদেরকে বললেনঃ তোমরা খাদ্য গ্রহণ কর। তোমরা যেন পরিতৃপ্ত না হও (আল্লাহ যেন তোমাদেরকে পরিতৃপ্ত না করেন)! আবু বকর শপথ করে বললেনঃ আল্লাহর কসম! আমি কখনও খাবনা। আব্দুর রাহমান বিন আবু বকর (রাঃ) বলেনঃ আল্লাহর শপথ! আমরা যখনই কোন লোকমা উঠাতাম নীচের দিক থেকে তার চেয়ে বেশী বৃদ্ধি হতে লাগল। তিনি বলেনঃ মেহমানদের সকলেই তৃপ্তি সহকারে খাদ্য গ্রহণ করার পরও প্রথমে যে খাদ্য ছিল তার চেয়ে অতিরিক্ত খাদ্য রয়ে গেল। আবু বকর (রাঃ) অবশিষ্ট খাদ্যের দিকে তাকিয়ে দেখলেন, খাদ্য সেভাবেই অথবা আগের চেয়ে বেশী রয়ে গেছে। তাই তিনি তাঁর স্ত্রীকে বললেনঃ হে বনী ফেরাসের বোন! ব্যাপার কি? (মেহমানদের খাবার পরও দেখছি খানা পূর্বের চেয়ে বেশী রয়ে গেছে)। আবু বকর (রাঃ)এর স্ত্রী বললেনঃ আমার চক্ষু শীতলকারীর শপথ! এ খাদ্য নিঃসন্দেহে পূর্বের চেয়ে তিনগুণ অধিক। তা থেকে আবু বকর (রাঃ) খেলেন এবং বললেনঃ আমার শপথ ছিল শয়তানের পক্ষ হতে। এ কথা বলে তিনি আরো এক লোকমা খেলেন। অতঃপর অবশিষ্ট খাদ্য বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলেন। সেগুলো সকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেই ছিল। আব্দুর রাহমান বলেনঃ আমাদের এবং অন্য একটি গোত্রের মাঝে চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমরা বারোজন লোককে আলাদা আলাদা করে দিলাম। তাদের প্রত্যেকের সাথে আরো অনেক লোক ছিল। আল্লাহই ভাল জানেন তাদের প্রত্যেকের সাথে কতজন করে লোক ছিল। (যাই হোক) তা থেকে তারা সকলেই খেলেন।
باب السَّمَرِ مَعَ الضَّيْفِ وَالأَهْلِ
৩৬৪ـ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ كَانُوا أُنَاسًا فُقَرَاءَ، وَأَنَّ النَّبِيَّ قَالَ مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثنَيْنِ فَلْيَذْهَبْ بِثالِث، ومن كان عنده أربعة فَلْيَذْهَبْ بِخَامِسٍ أَوْ سَادِسٍ وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثلاثةٍ، فَانْطَلَقَ النَّبِيُّ بِعَشَرَةٍ، قَالَ: فَهُوَ أَنَا وَأَبِي وَأُمِّي، ـ فَلا أَدْرِي قَالَ: وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ، وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ ، ثمَّ لَبِث حَيْث صُلِّيَتِ الْعِشَاءُ، ثمَّ رَجَعَ، فَلَبِث حَتَّى تَعَشَّى النَّبِيُّ ، فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، قَالَتْ لَهُ امْرَأَتُهُ: وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ؟ أَوْ قَالَتْ: ضَيْفِكَ، قَالَ: أَوَمَا عَشَّيْتِيهِمْ؟ قَالَتْ: أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عُرِضُوا فَأَبَوْا، قَالَ: فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ، فَقَالَ: يَا غُنْثرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ: كُلُوا لا هَنِيئًا، فَقَالَ: وَاللَّهِ لا أَطْعَمُهُ أَبَدًا، وَايْمُ اللَّهِ، مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلا رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثرُ مِنْهَا، قَالَ: يَعْنِي حَتَّى شَبِعُوا، وَصَارَتْ أَكْثرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ، فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ، فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثرُ مِنْهَا، فَقَالَ لامْرَأَتِهِ: يَا أُخْتَ بَنِي فِرَاسٍ، مَا هَذَا؟ قَالَتْ: لا وَقُرَّةِ عَيْنِي، لَهِيَ الآنَ أَكْثرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثلاث مَرَّاتٍ، فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ: إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، يَعْنِي يَمِينَهُ، ثمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ فَأَصْبَحَتْ عِنْدَهُ، وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ، فَمَضَى الأَجَلُ، فَفَرَّقَنَا اثنَي عَشَرَ رَجُلا، مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ، اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ، فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ. (بخارى:৬০২)
To talk with the family and the guests after the 'sha prayer.
Narrated Abu `Uthman:
`Abdur Rahman bin Abi Bakr said, "The Suffa Companions were poor people and the Prophet (ﷺ) said, 'Whoever has food for two persons should take a third one from them (Suffa companions). And whosoever has food for four persons he should take one or two from them' Abu Bakr took three men and the Prophet (ﷺ) took ten of them." `Abdur Rahman added, my father my mother and I were there (in the house). (The sub-narrator is in doubt whether `Abdur Rahman also said, 'My wife and our servant who was common for both my house and Abu Bakr's house). Abu Bakr took his supper with the Prophet (ﷺ) and remained there till the `Isha' prayer was offered. Abu Bakr went back and stayed with the Prophet (ﷺ) till the Prophet (ﷺ) took his meal and then Abu Bakr returned to his house after a long portion of the night had passed.
Abu Bakr's wife said, 'What detained you from your guests (or guest)?' He said, 'Have you not served them yet?' She said, 'They refused to eat until you come. The food was served for them but they refused." `Abdur Rahman added, "I went away and hid myself (being afraid of Abu Bakr) and in the meantime he (Abu Bakr) called me, 'O Ghunthar (a harsh word)!' and also called me bad names and abused me and then said (to his family), 'Eat. No welcome for you.' Then (the supper was served). Abu Bakr took an oath that he would not eat that food. The narrator added: By Allah, whenever any one of us (myself and the guests of Suffa companions) took anything from the food, it increased from underneath. We all ate to our fill and the food was more than it was before its serving. Abu Bakr looked at it (the food) and found it as it was before serving or even more than that. He addressed his wife (saying) 'O the sister of Bani Firas! What is this?' She said, 'O the pleasure of my eyes! The food is now three times more than it was before.' Abu Bakr ate from it, and said, 'That (oath) was from Satan' meaning his oath (not to eat). Then he again took a morsel (mouthful) from it and then took the rest of it to the Prophet. So that meal was with the Prophet. There was a treaty between us and some people, and when the period of that treaty had elapsed the Prophet (ﷺ) divided us into twelve (groups) (the Prophet's companions) each being headed by a man. Allah knows how many men were under the command of each (leader). So all of them (12 groups of men) ate of that meal."