পরিচ্ছেদঃ যে ব্যক্তি ওযূর ব্যাপারে যত্নবান, তার জন্য ঈমান সাব্যস্ত করা
১০৩৪. সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সঠিকভাবে আমল করো এবং সঠিকতার কাছাকাছি থাকো। জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো সালাত। জেনে রাখো, কেবল মু‘মিন ব্যক্তিই ওযূর ব্যাপারে যত্নবান থাকে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই শব্দ সেসব শব্দের অন্তর্ভুক্ত যা আমরা আমাদের কিতাবে উল্লেখ করেছি যে, আরবরা অনেক সময় পুরো বিশেষ্যকে কোন জিনিসের অংশবিশেষ অর্থে ব্যবহার করে; পুরো বিশেষ্যের নামকে অংশবিশেষের উপর ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “কেবল মু‘মিন ব্যক্তিই ওযূর ব্যাপারে যত্নবান থাকে” এখানে ঈমান নামকে ওযূর ব্যাপারে যত্নবান ব্যক্তির ব্যাপারে ব্যবহার করা হয়েছে। ওযূ ঈমানের অংশ সমূহের মাঝে একটি অংশ, অনুরুপভাবে ঈমান নামটি এককভাবে ওযূ সম্পাদনকারীর ব্যাপারে ব্যবহার করা হয়। কেননা ওযূ ঈমানের একটি অংশ, যা আমরা বর্ণনা করলাম। আর সাওবান থেকে সালিম বিন আবিল জা‘দ এর হাদীসটি মুনকাতি‘, এজন্য আমরা এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।”
ذِكْرُ إِثْبَاتِ الْإِيمَانِ لِلْمُحَافِظِ عَلَى الْوُضُوءِ
1034 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ وَأَبُو خَيْثَمَةَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ أَنَّ أَبَا كَبْشَةَ السَّلُولِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ثَوْبَانَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ ولا يحافظ على الوضوء إلا مؤمن)
الراوي : ثَوْبَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1034 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫।)
পরিচ্ছেদঃ ওযূর ফযিলত (কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার কারণে মর্যাদা সমুন্নত হয় এবং পাপ মোচন হয়)
১০৩৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দিবোনা, যার মাধ্যমে আল্লাহ গোনাহসমূহ মোচন করে দিবেন এবং মর্যাদা সমুন্নত করবেন? সেটি হলো কষ্ট হওয়া সত্তেও পরিপূর্ণভাবে ওযূ করা, অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এটাই হলো প্রহরা, এটাই হলো প্রহরা, এটাই হলো প্রহরা।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের অর্থ হলো গোনাহ থেকে প্রহরা। কেননা ওযূ গোনাহকে মুছে দেয়।”
(بَابُ فَضْلِ الْوُضُوءِ) - ذِكْرُ حطِّ الْخَطَايَا وَرَفْعِ الدَّرَجَاتِ بِإِسْبَاغِ الْوُضُوءِ على المكاره
1035 – أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ بِالْبَصْرَةِ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَلَا أُخْبِرُكُمْ بما يمحوا اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ إِسْبَاغُ الوضوء على المكاره وكثرة الخطى إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمُ الرباط فذلكم الرباط فذلكم الرباط)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1035 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَاهُ الرِّبَاطُ مِنَ الذُّنُوبِ لِأَنَّ الْوُضُوءَ يُكَفِّرُ الذُّنُوبَ.
মুসনাদ আহমাদ: ৫/২৮২; দারেমী: ১/১৬৮; তাবারানী আল কাবীর: ১৪৪৪; আত তায়ালিসী: ৯৯৬;
তাবারানী আস সাগীর: ২/৮৮; ইবনু মাজাহ: ২৭৭; সুনান বাইহাকী: ১/৪৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫-৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১/৩২৭; মুয়াত্তা ইমাম মালেক: ১/৩৪।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে আব্দুর রহমান এককভাবে বর্ণনা করেছেন
১০৩৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দিবোনা, যার মাধ্যমে আল্লাহ ভুল-ত্রুটিসমূহ মিটিয়ে দিবে এবং গোনাহসমূহ মোচন করে দিবেন? লোকজন বললো বললো, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” জবাবে তিনি বলেন, “(সেটি হলো) কষ্ট হওয়া সত্তেও পরিপূর্ণভাবে ওযূ করা, অধিক পদক্ষেপে মসজিদে গমন করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এটাই হলো প্রহরা।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَعْقُوبَ عَنْ أَبِي هُرَيْرَةَ
1036 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ حَدَّثَنَا هَوْبَرُ بْنُ مُعَاذٍ الْكَلْبِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ شُرَحْبِيلِ بْنِ سَعْدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يمحوا اللَّهُ بِهِ الْخَطَايَا ويُكَفِّرُ بِهِ الذُّنُوبَ؟ ) قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: (إِسْبَاغُ الْوُضُوءِ على المكروهات وكثرة الخطى إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكَ الرباط)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1036 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬১।)
মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ২/২৭৭; সহীহ মুসলিম: ২৫১; নাসাঈ: ১/৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৫; সুনান বাইহাকী: ১/৮২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৯; তিরমিযী: ৫১-৫২; বাযযার: ৪৪৭; হাকিম: ১/১৩২।
পরিচ্ছেদঃ ওযূর কারণে পাপসমূহ মুছে যাওয়া এবং ওযূকারী ব্যক্তি ওযূ শেষ করার পর গোনাহসমূহ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়
১০৩৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অথবা কোন মু‘মিন) ব্যক্তি ওযূ করে, অতঃপর সে তার মুখ ধৌত করে, তবে সে তার দুই চোখের মাধ্যমে দৃষ্টিপাত করে যে পাপ করেছে, সেসব পাপ তার চেহারা থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরকমই কিছু বলেছেন। অতঃপর যখন সে তার দুই হাত ধৌত করে, তবে সে তার দুই হাত দিয়ে ধরে যে পাপ করেছে, সেসব পাপ তার হাত থেকে বের হয়ে যায়, পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে, এভাবে সে পাপসমূহ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়।”[1]
ذِكْرُ حَطِّ الْخَطَايَا بِالْوُضُوءِ وَخُرُوجِ الْمُتَوَضِّئِ نَقِيًّا مِنْ ذُنُوبِهِ بَعْدَ فَرَاغِهِ مِنْ وَضُوئِهِ
1037 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بمنبح أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ - أَوِ الْمُؤْمِنُ - فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ وَمَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ أَوْ نَحْوَ هَذَا فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا من الذنوب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1037 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৪।)
পরিচ্ছেদঃ ওযূ করে সালাত আদায়কারী ব্যক্তিকে মহান আল্লাহ দুই সালাতের মধ্যবর্তী সময়ের জন্য ক্ষমা করে দেন
১০৩৮. হুমরান রহিমাহুল্লাহ বলেন, উসমান রাদ্বিয়াল্লাহু আনহু একবার আসনে বসে আছেন, এমন সময় মুয়ায্যিন এসে তাকে আসরের সালাতের ব্যাপারে জানান। তখন তিনি ওযূর পানি আনতে বলেন তারপর তিনি ওযূ করেন অতঃপর তিনি বলেন, “অবশ্যই আমি তোমাদেরকে একটি হাদীস শুনাবো, যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকতো, তবে আমি তা তোমাদের কাছে বর্ণনা করতাম না।” তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কোন ব্যক্তি যদি উত্তমরুপে ওযূ করে, তারপর সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাকে তার মাঝে এবং পরবর্তী সালাত আদায় করার মাঝে ক্ষমা করে দেন।”[1]
মালিক রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা আয়াতটি হলো এই أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ (আপনি সালাত প্রতিষ্ঠা করুন দিবসের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে। নিশ্চয়ই ভাল কাজসমূহ মন্দ কর্মসমূহকে অবসারণ করে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।) (সূরা হুদ: ১১৪।)
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا مَا بَيْنَ الصَّلَاتَيْنِ لِلْمُتَوَضِّئِ بِوِضُوئِهِ وَصَلَاتِهِ
1038 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ حُمْرَانَ:
أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْمَقَاعِدِ فَجَاءَهُ الْمُؤَذِّنُ فَآذَنَهُ بِصَلَاةِ الْعَصْرِ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ ثم قال: لأحدِّثكم حَدِيثًا لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ لَمَّا حدَّثتكموه ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ ثُمَّ يُصَلِّي الصَّلَاةَ إِلَّا غفر الله لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الْأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا) قَالَ مَالِكٌ: أُرَاهُ يُرِيدُ هَذِهِ الْآيَةَ: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114].
الراوي : حُمْرَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1038 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৩৮।)
পরিচ্ছেদঃ ওযূকারী ব্যক্তিকে ওযূ শেষ করার পর মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যখন সে ঠিক ওযূ করে যেভাবে ওযূ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেভাবে সালাত আদায় করে, যেভাবে আদায় সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে
১০৩৯. ‘আসিম বিন সুফইয়ান আস সাকাফী থেকে বর্ণিত, তিনি বলেন যে, তারা ‘সালাসিল’ যুদ্ধ করেছেন অতঃপর শত্রুরা তাদের হাতছাড়া হয়ে যায়। তারপর তারা সীমান্ত পাহারায় নিয়োজিত হন অতঃপর তারা মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এসময় তাঁর কাছে আবূ আইয়্যূব ও ‘উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুম উপস্থিত ছিলেন। তখন ‘আসিম বলেন, “হে আবূ আইয়্যূব, এবছর শত্রু আমাদের হাতছাড়া হয়ে গেছে, আর আমাদের হাদীস বলা হয়েছে যে, যে ব্যক্তি চার মসজিদে সালাত আদায় করবে, তার গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।” জবাবে তিনি বলেন, “ভাতিজা, আমি কি তোমাকে এর চেয়েও সহজ জিনিসের সন্ধান দিবো? নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি ওযূ করে, যেভাবে তাকে আদেশ করা হয়েছে এবং সালাত আদায় করে, যেভাবে তাকে সালাত করতে আদেশ করা হয়েছে, তার পূর্বের গোনাহ ক্ষমা করা হবে।” হে উকবাহ, হাদীসটি কি এমনই?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “চার মসজিদ হলো মাসজিদুল হারাম, মাসজিদে নববী, মাসজিদে আকসা ও মাসজিদে কুবা। সালাসিল যুদ্ধ মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সময়ে সংঘটিত হয়েছিল আরেক সালাসিল যুদ্ধ সংঘটিত হয়েছিল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِنَّمَا يَغْفِرُ ذُنُوبَ الْمُتَوَضِّئِ بَعْدَ فَرَاغِهِ مِنْهُ إِذَا تَوَضَّأَ كَمَا أُمر وَصَلَّى كَمَا أُمر
1039 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ: أَنَّهُمْ غَزَوْا غَزْوَةَ السَّلَاسِلِ فَفَاتَهُمُ الْعَدُوُّ فَرَابَطُوا ثُمَّ رَجَعُوا إِلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ أَبُو أَيُّوبَ وَعُقْبَةُ بْنُ عَامِرٍ فَقَالَ عَاصِمٌ: يَا أَبَا أَيُّوبَ فَاتَنَا الْعَدُوُّ الْعَامَ وَقَدْ أُخبرنا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الْأَرْبَعَةِ غُفر لَهُ ذَنْبُهُ قَالَ: يَا ابْنَ أَخِي أَدُلُّكَ عَلَى مَا هُوَ أَيْسَرُ مِنْ ذَلِكَ؟ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ تَوَضَّأَ كَمَا أُمر وَصَلَّى كَمَا أُمر غُفر لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ) أَكَذَلِكَ يَا عقبة؟ قال: نعم.
الراوي : عَاصِم بْن سُفْيَانَ الثَّقَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1039 | خلاصة حكم المحدث: حسن.
قَالَ أَبُو حَاتِمٍ: الْمَسَاجِدُ الْأَرْبَعَةُ: مَسْجِدُ الْحَرَامِ وَمَسْجِدُ الْمَدِينَةِ وَمَسْجِدُ الْأَقْصَى وَمَسْجِدُ قُبَاءٍ وَغَزَاةُ السَّلَاسِلِ كَانَتْ فِي أَيَّامِ مُعَاوِيَةَ وَغَزَاةُ السَّلَاسِلِ كَانَتْ فِي أَيَّامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৮, ৯৯।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তার পূর্বের গোনাহ ক্ষমা করা হবে” এর দ্বারা উদ্দেশ্য হলো এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত
১০৪০. উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযূ করবে, যেভাবে মহান আল্লাহ তাকে ওযূ করার নির্দেশ দিয়েছেন, তাহলে পাঁচ ওয়াক্ত সালাত মধ্যবর্তী গোনাহের জন্য কাফ্ফারা হয়ে যাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (غُفر لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ) أَرَادَ بِهِ مِنَ الصَّلَاةِ إِلَى الصَّلَاةِ
1040 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ أَنَّهُ سَمِعَ حُمْرَانَ بْنَ أَبَانَ يُحَدِّثُ أَبَا بُرْدَةَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا فَالصَّلَوَاتُ الْخَمْسُ كفارة لما بينهن)
الراوي : عُثْمَان بْن عَفَّانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1040 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৮।)
পরিচ্ছেদঃ ওযূকারীর যে গোনাহ মাফের কথা আমরা উল্লেখ করলাম, এটা তখনই হবে সে ব্যক্তি কাবীরা গোনাহ থেকে বেঁচে থাকবে; যে ব্যক্তি কাবীরা গোনাহ থেকে বেঁচে থাকবে না, তার জন্য এটি প্রযোজ্য নয়
১০৪১. আমর বিন সা‘ঈদ বিন ‘আস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তিনি পবিত্রতা অর্জনের জন্য পানি আনতে বললেন, তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যদি কোন মুসলিম ব্যক্তি ফরয সালাতের সময় উপস্থিত হলে উত্তমভাবে ওযূ করে, উত্তমভাবে রুকু করে, বিনয়ী হয়, তবে এটি তার পূর্বের গোনাহসমুহের জন্য কাফ্ফারা হিসেবে গণ্য হবে, যদি সে কাবীরা গোনাহে লিপ্ত না হয়। আর এটি সর্বকালের জন্যই প্রযোজ্য।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِنَّمَا يَغْفِرُ ذُنُوبَ الْمُتَوَضِّئِ الَّتِي ذَكَرْنَاهَا إِذَا كَانَ مُجْتَنِبًا لِلْكَبَائِرِ دُونَ مَنْ لَمْ يَجْتَنِبْهَا
1041 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَدَعَا بِطَهُورٍ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول (مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ الصَّلَاةُ الْمَكْتُوبَةُ فيُحسن وُضُوءَهَا وَرُكُوعَهَا وَخُشُوعَهَا إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ مَا لَمْ يَأْتِ كبيرة وذلك الدهر كله)
الراوي : عُثْمَان بْن عَفَّانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1041 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৪১।)
পরিচ্ছেদঃ দুনিয়ায় ওযূর পানি যে পর্যন্ত পৌঁছবে, জান্নাতবাসীদের অলঙ্কার সেই পৌঁছবে (আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের জান্নাতে অলঙ্কারগুলো সেই পর্যন্ত পৌঁছে)
১০৪২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জান্নাতবাসীদের অলঙ্কার ওযূর পানি পৌঁছার স্থান পর্যন্ত পৌঁছবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حِلْيَةَ أَهْلِ الْجَنَّةِ تَبْلُغُهُمْ مَبْلَغَ وُضُوئِهِمْ فِي دَارِ الدُّنْيَا نَسْأَلُ اللَّهَ الْوُصُولَ إِلَى ذَلِكَ
1042 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ سَعْدِ بْنِ طَارِقٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَبْلُغُ حلية أهل الجنة مَبْلَغَ الوضوء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1042 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫২।)
পরিচ্ছেদঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মাতকে কিয়ামতের দিন চেনা যাবে, দুনিয়াতে ওযূর কারণে হাত-পায়ের উজ্জ্বলতার মাধ্যমে
১০৪৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার গোরস্থানে গিয়ে বলেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, মু‘মিনদের আবাস, আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো।)” আমি আশা করি আমার ভাইদের দেখবো।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি আপনার ভাই না?” জবাবে তিনি বলেন, “তোমরা বরং আমার সাথী। আর আমার ভাই তারা যারা এখনও আসেনি। আমি হাওযে কাউসারে আগেই উপস্থিত হব।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মাতের যারা এখনও আসেনি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?” জবাবে তিনি বলেন, “তোমাদের কী অভিমত, যদি এক পাল কালো ঘোড়ার মাঝে কোন ব্যক্তির উজ্জ্বল হাত-পা-মুখ বিশিষ্ট্য একটি ঘোড়া থাকে, তবে সে কি চিনতে পারবে না?” তাঁরা জবাবে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অবশ্যই চিনতে পারবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তারা (উম্মত) কিয়ামতের দিন ওযূর কারণে হাত-পা-মুখ উজ্জ্বল হয়ে আসবে, আর আমি হাওযে কাওসারে আগেও উপস্থিত হবো। অতঃপর কিছু লোককে আমার হাওযে কাওসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেভাবে হারানো উটকে তাড়িয়ে দেওয়া হয়। আমি তাদেরকে ডাকবো, “এই, তোমরা এদিকে আসো, এই তোমরা এদিকে আসো।” তখন বলা হবে, “তারা আপনার পর দ্বীনে পরিবর্তন সাধন করেছিল।” অতঃপর আমি বলবো, “তবে দূর হও, তবে দূর হও, তবে দূর হও!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ভবিষ্যত বিষয়ে ইনশাআল্লাহ বলা যায়, অতীত কালে ইনশাআল্লাহ বলা অসম্ভব বিষয়। বস্তুত ইনশাআল্লাহ ভবিষ্যতের বিষয়ে বলা জায়েয। ঈমানের বিষয়ে ইনশাআল্লাহ বলার ক্ষেত্রে মানুষ দুই প্রকার। এক প্রকার বৈধ আরেক প্রকার ইনশাআল্লাহ বললে মানুষ কাফের হয়ে যাবে। যেই প্রকার ইনশাআল্লাহ বলা জায়েয নেই, সেটা হলো কোন ব্যক্তিকে বলা হয়, “তুমি কি আল্লাহ, তাঁর ফেরেস্তা, তাঁর কিতাব, তাঁর রাসূলগণ, জান্নাত, জাহান্নাম, পুনঃরুত্থান, মীযান বা এই জাতীয় জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করো?” এক্ষেত্রে তার জন্য ওয়াজিব হলো জবাবে এমন বলা যে, “আমি নিশ্চিতভাবেই আল্লাহর প্রতি বিশ্বাস করি, এসব বিষয়ে আমি প্রকৃতপক্ষেই বিশ্বাস স্থাপন করি। এসব বিষয়ে ইনশাআল্লাহ বলা যায় না। কাজেই যখন সে এই সব ব্যাপারে ইনশাআল্লাহ বলবে, সে কাফের হয়ে যাবে।
দ্বিতীয় প্রকার: যখন কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, “আপনি কি সেসব মু‘মিনদের অন্তর্ভূক্ত যারা সালাত আদায় করে, বিনীতভাবে যাকাত প্রদান করে ও প্রয়োজনীয় কথা-কাজ থেকে বিমুখ থাকে?” অতঃপর সে জবাবে বলে, “ইনশাআল্লাহ আমি আশাবাদী যে, আমি তাদের অন্তর্ভূক্ত হবো।” অথবা তাকে বলা হলো, “তুমি জান্নাতের অধিবাসী?” অতঃপর সে বলে, “ইনশাআল্লাহ আমি তাদের অন্তর্ভূক্ত হবো।” এই দলীল অত্র হাদীসের মধ্যে পাওয়া যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ (আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু সাহাবাসহ বাকীউল গারকাদ গোরস্থানে গিয়েছিলেন, তাদের মাঝে মু‘মিন সাহাবী ছিলেন আবার কিছু মুনাফিকও ছিল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।) তিনি এখানে মুনাফিকদের ইনশাআল্লাহ বলেছেন যে, যদি আল্লাহ চান, তারা ইসলাম গ্রহণ করবে অতঃপর তারা তোমাদের সাথে যুক্ত হবে। বস্তুত ভাষা ভবিষ্যত বিষয়ে ইনশাআল্লাহ বলার অনুমোদন করে, যদিও কাজটি ভবিষ্যতে সংঘটিত হওয়ার ব্যাপারে কোন সন্দেহ না থাকে। কেননা মহান আল্লাহ তা‘আলা বলেন, لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنَيْنِ (ইনশাআল্লাহ, অবশ্যই তোমরা মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে।) (সূরা ফাতহ: ২৭।)
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أُمَّةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُعرف فِي الْقِيَامَةِ بِالتَّحْجِيلِ بِوُضُوئِهِمْ كَانَ فِي الدُّنْيَا
1043 - أخبرنا الفضل بن الحباب الجمجي حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَقْبَرَةَ فَقَالَ: (السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ إِخْوَانَنَا) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا إِخْوَانَكَ؟ قَالَ: (بَلْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ وَأَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ يَأْتِي بَعْدَكَ مِنْ أُمَّتِكَ؟ فَقَالَ: (أَرَأَيْتَ لَوْ كَانَتْ لِرَجُلٍ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ فِي خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ)؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: (فَإِنَّهُمْ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحجلين مِنَ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ فَلَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذاد الْبَعِيرُ الضَّالُّ أُنَادِيهِمْ: أَلَا هَلُمَّ أَلَا هَلُمَّ فَيُقَالُ: إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بعدك فأقول: فسُحقاً فسُحقاً فسُحقاً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1043 | خلاصة حكم المحدث: صحيح.
قال أبو حاتم: الاستثناء في المستقبل من الأشياء يَسْتَحِيلُ فِي الشَّيْءِ الْمَاضِي وَإِنَّمَا يَجُوزُ الِاسْتِثْنَاءُ فِي الْمُسْتَقْبَلِ مِنَ الْأَشْيَاءِ وَحَالُ الْإِنْسَانِ فِي الِاسْتِثْنَاءِ عَلَى ضَرْبَيْنِ: إِذَا اسْتَثْنَى فِي إِيمَانِهِ: فضربٌ مِنْهُ يُطلق مُبَاحٌ لَهُ ذَلِكَ وَضَرْبٌ آخَرُ إِذَا اسْتَثْنَى فِيهِ الْإِنْسَانُ كَفَرَ وَأَمَّا الضَّرْبُ الَّذِي لَا يَجُوزُ ذَلِكَ فَهُوَ أَنْ يُقال لِلرَّجُلِ: أَنْتَ مُؤْمِنٌ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْجَنَّةِ وَالنَّارِ وَالْبَعْثِ وَالْمِيزَانِ وَمَا يُشْبِهُ هَذِهِ الْحَالَةَ؟ فَالْوَاجِبُ عَلَيْهِ أَنْ يَقُولَ: أَنَا مُؤْمِنٌ بِاللَّهِ حَقًّا وَمُؤْمِنٌ بِهَذِهِ الْأَشْيَاءِ حَقًّا فهي ما استثنى فَمَتَى مَا اسْتَثْنَى فِي هَذَا كَفَرَ.
وَالضَّرْبُ الثَّانِي: إِذَا سُئل الرَّجُلُ: إِنَّكَ مِنَ الْمُؤْمِنِينَ الذين يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ فِيهَا خَاشِعُونَ وعن اللغو معرضون؟ فيقول: أرجو أن أَكُونَ مِنْهُمْ إِنْ شَاءَ اللَّهُ أَوْ يُقَالُ لَهُ: أَنْتَ مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ فَيَسْتَثْنِي أَنْ يَكُونَ مِنْهُمْ وَالْفَائِدَةُ فِي الْخَبَرِ حَيْثُ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ) أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ بَقِيعَ الْغَرْقَدِ فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ مُؤْمِنُونَ وَمُنَافِقُونَ فَقَالَ: (إِنَّا - إِنْ شَاءَ اللَّهُ - بِكُمْ لَاحِقُونَ) وَاسْتَثْنَى الْمُنَافِقِينَ أَنَّهُمْ - إِنْ شَاءَ اللَّهُ - يُسْلِمُون فَيَلْحَقُونَ بِكُمْ عَلَى أَنَّ اللُّغَةَ تُسَوِّغُ إِبَاحَةَ الِاسْتِثْنَاءِ فِي الشَّيْءِ الْمُسْتَقْبَلِ وَإِنْ لَمْ يَشُكَّ فِي كَوْنِهِ لِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنَيْنِ} [الفتح: 27]
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৭৬।)
পরিচ্ছেদঃ দুনিয়ায় ওযূর প্রভাবের কারণে কিয়ামতে এই উম্মাহর বিবরণ
১০৪৪. আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মতের মাঝে যাদেরকে আপনি দেখেননি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?” জবাবে তিনি বলেন, “ওযূর প্রভাবের কারণে সাদা-কালো ঘোড়ার ন্যায় তাদের হাত-পা-চেহারাগুলো উজ্জ্বল সাদা থাকবে।”[1]
ذِكْرُ وَصْفِ هَذِهِ الْأُمَّةِ فِي الْقِيَامَةِ بِآثَارِ وُضُوئِهِمْ كَانَ فِي الدُّنْيَا
1044 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمٍ عَنْ زِر عَنِ ابْنِ مَسْعُودٍ
أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: (غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ من آثار الطُّهُور)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1044 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৩।)
পরিচ্ছেদঃ অন্যান্য উম্মাতের লোকেরা সালাতের জন্য ওযূ করলেও হাত-পা-চেহারার উজ্জ্বলতা শুধুমাত্র এই উম্মাতের জন্যই হবে
১০৪৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা হাত-পা-চেহারার উজ্জ্বলতা নিয়ে আমার কাছে আসবে, এটি আমার উম্মাতের নিদর্শন, যা অন্য কোন উম্মাতের থাকবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ التَّحْجِيلَ بِالْوُضُوءِ فِي الْقِيَامَةِ إِنَّمَا هُوَ لِهَذِهِ الْأُمَّةِ فَقَطْ وَإِنْ كَانَتِ الْأُمَمُ قَبْلَهَا تَتَوَضَّأُ لِصَلَاتِهَا
1045 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَرِدُون غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ سِيْمَا أُمَّتِي لَيْسَ لأحد غيرها)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1045 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনানু ইবনে মাজাহ: ৪২৮২।)
পরিচ্ছেদঃ কিয়ামতের দিন ওযূকারী ব্যক্তির হাত-পা-চেহারার উজ্জ্বলতা হবে দুনিয়াতে যে পর্যন্ত ওযূর পানি পৌঁছবে
১০৪৬. নু‘আইম বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে ওযূ করতে দেখেছেন, তিনি মুখ ও হাতের প্রায় কাঁধ পর্যন্ত ধৌত করেছেন, তারপর তিনি দুই পা ধৌত করেছেন পায়ের নলা পর্যন্ত তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমার উম্মাত ওযূর প্রভাবে কিয়ামতের দিন হাত-পা-চেহারার উজ্জ্বল বিশিষ্ট্য হবে।”
অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে, সে যেন তা বাড়িয়ে নেয়।”[1]
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনানু ইবনে মাজাহ: ৪২৮২।) তবে “অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে” অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য নয়; বরং আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য। পরবর্তী কোন রাবী সেটাকে হাদীস ভেবে মুল হাদীসের সাথে একাকার করে বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ التَّحْجِيلَ يَكُونُ لِلْمُتَوَضِّئِ فِي الْقِيَامَةِ مَبْلَغَ وَضُوئِهِ فِي الدُّنْيَا
1046 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغَ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يَقُولُ: (إِنَّ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ غُرٌّ مُحَجَّلُون مِنْ أَثَرِ الْوُضُوءِ) فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطيل غُرَّتَهُ فليفعل.
الراوي : نُعَيْم بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1046 | خلاصة حكم المحدث: صحيح إلا جملة: ((فمن استطاع منكم ..... )) ـ ((الصحيحة)) تحت الحديث (252).
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ওযূর পর আল্লাহর একত্ববাদ ও তাঁর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রিসালতের সাক্ষ্য দেয়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়
১০৪৭. উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এসময় আমরা নিজেরাই নিজেদের সেবক ছিলাম; আমরা পালাক্রমে আমাদের উট চড়াতাম। আমিও কিছু উট চরাচ্ছিলাম। আমি সন্ধায় উটগুলো চড়িয়ে নিয়ে আসি। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাই এমন অবস্থায় যে, তিনি লোকদের উদ্দেশ্যে ভাষন দিচ্ছিলেন। আমি তাঁকে বলতে শুনি যে, তিনি বলছেন, “তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি উত্তমভাবে ওযূ করে, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করে এমনভাবে যে, সে তাতে তার অন্তর ও চেহারাকে মনোনিবেশ করে, তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।”
উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, কী চমৎকার কথা!” তখন এক ব্যক্তি বললেন, “এর আগের কথা আরো বেশি চমৎকার!” অতঃপর আমি তার দিকে তাকালাম দেখি তিনি উমার বিন খাত্তাব। আমি বললাম, “হে আবূ হাফস, সেগুলি কী?” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি আসার আগে এক্ষুনি বলেছেন, “তোমাদের মাঝে যে ব্যক্তি উত্তমভাবে ওযূ করে, তার ওযূ শেষ করে বলে, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল।) তবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, সে ইচ্ছামত যে কোন দরজা দিয়ে করবে!”[1]
মু‘আবিয়া বিন আবূ সালিহ বলেছেন, “আমাকে হাদীসটি বর্ণনা করেছেন রাবীআহ বিন ইয়াযিদ থেকে, তিনি উকবাহ বিন আমির থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে যে আবূ উসমান রাবী রয়েছে, তিনি হারীয বিন উসমান আর রাহাবী হতে পারেন। আর আমরা শেষ সানাদটির উপর নির্ভর করেছি, কেননা হারীয বিন উসমান হাদীসের ক্ষেত্রে মোটেও গ্রহণযোগ্য রাবী নন।”
ذِكْرُ إِيجَابِ دُخُولِ الْجَنَّةِ لِمَنْ شَهِدَ لِلَّهِ بِالْوَحْدَانِيَّةِ وَلِنَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالرِّسَالَةِ بَعْدَ فَرَاغِهِ مِنْ وَضُوئِهِ
1047 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ صَالِحٍ يُحَدِّثُ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُدَّامَ أَنْفُسِنَا نَتَنَاوَبُ الرِّعْيَةَ - رِعْيَةَ إِبِلِنَا - فَكُنْتُ عَلَى رِعْيَةِ الْإِبِلِ فَرُحْتُهَا بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ فَسَمِعْتُهُ يَقُولُ: (مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فيُحسن الْوُضُوءَ ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ رَكْعَتَيْنِ يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ فَقَدْ أَوْجَبَ) قَالَ: فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ!! فَقَالَ رَجُلٌ: الَّذِي قَبْلَهَا أَجْوَدُ فنظرتُ فَإِذَا هُوَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قُلْتُ: مَا هُوَ يَا أَبَا حَفْصٍ؟ قَالَ: إِنَّهُ قَالَ آنِفًا قَبْلَ أَنْ تَجِيءَ: (مَا مِنْ أحدٍ يَتَوَضَّأُ فيُحسن الْوُضُوءَ ثُمَّ يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ وَضُوئِهِ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتحت أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةِ لَهُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شاء)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1047 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ وحدَّثنيه رَبِيعَةُ بْنُ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عُثْمَانَ هَذَا يُشْبِهُ أَنْ يَكُونَ حَرِيزَ بْنَ عُثْمَانَ الرَّحَبِيَّ وإنما اعتمادنا على الْإِسْنَادِ الْأَخِيرِ لِأَنَّ حَرِيزَ بْنَ عُثْمَانَ لَيْسَ بشيء في الحديث.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ওযূ করে রাত্রি যাপন করবে, তার ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় ফেরেস্তা তার জন্য ইস্তিগফার করেন
১০৪৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে রাত্রি যাপন করে, তবে ফেরেস্তা তার পোশাকে রাত্রি যাপন করেন, অতঃপর যখন সে জাগ্রত হয়, ফেরেস্তা বলেন, “হে আল্লাহ, আপনি ওমুক ব্যক্তিকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে।”[1]
ذِكْرُ اسْتِغْفَارِ المَلَك لِلْبَائِتِ مُتَطَهِّرًا عِنْدَ اسْتِيقَاظِهِ
1048 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَحْمَدُ بْنُ جوَّاس الْحَنَفِيُّ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ فَلَمْ يَسْتَيْقِظْ إِلَّا قَالَ الْمَلَكُ: اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1048 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪।)
পরিচ্ছেদঃ শয়তান ঘুমানোর সময় যেমন মাথার পশ্চাৎভাগে গিরা দিয়ে থাকে, অনুরুপভাবে ওযূ অঙ্গসমূহেও গিরা দিয়ে থাকে
১০৪৯. উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে এমন কথা বলবো না, যিনি তা বলেননি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবে, সে যেন তার বাড়ি জাহান্নামে বানিয়ে নেয়।” আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমার উম্মাতের এক ব্যক্তি রাত্রে উঠে কষ্ট করে পবিত্রতা অর্জন করে। আর এ সময় তোমাদের উপর গিরা দেওয়া থাকে। অতঃপর সে যখন তার দুই হাত ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার মুখ ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার মাথা মাসেহ করে, তখন একটি গিরা খুলে যায়। যখন সে তার দুই পা ধৌত করে, তখন একটি গিরা খুলে যায়। তখন মহান আল্লাহ পর্দার বাইরের ফেরেস্তাদের বলেন, “তোমরা আমার এই বান্দার দিকে দেখো, সে কষ্ট স্বীকার করছে আমার কাছে চাওয়ার জন্য। আমার এই বান্দা যা চেয়েছে, তাকে তা দিয়ে দেওয়া হলো। আমার এই বান্দা যা চেয়েছে, তাকে তা দিয়ে দেওয়া হলো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الشَّيْطَانَ قَدْ يَعْقِدُ عَلَى مَوَاضِعِ الْوُضُوءِ مِنَ الْمُسْلِمِ عُقَدًا كَعُقَدِهِ عَلَى قَافِيَةِ رَأْسِهِ عِنْدَ النَّوْمِ
1049 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانة حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: لَا أَقُولُ الْيَوْمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يقول: (من كذب عليَّ معتمداً فَلْيَتَبَوَّأْ بَيْتًا مِنْ جَهَنَّمَ) وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (رَجُلٌ مِنْ أُمَّتِي يَقُومُ مِنَ اللَّيْلِ يُعَالِجُ نَفْسَهُ إِلَى الطَّهُورِ وَعَلَيْكُمْ عُقَدٌ فَإِذَا وَضَّأَ يَدَيْهِ انحلَّت عُقْدَةٌ فَإِذَا وضَّأ وَجْهَهُ انْحَلَّتْ عُقْدَةٌ وَإِذَا مَسَحَ رَأْسَهُ انْحَلَّتْ عُقْدَةٌ وَإِذَا وضَّأ رِجْلَيْهِ انْحَلَّتْ عُقْدَةٌ فَيَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلَّذِي وَرَاءَ الْحِجَابِ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُعَالِجُ نَفْسَهُ لَيَسْأَلَنِي مَا سَأَلَنِي عَبْدِي هَذَا فَهُوَ لَهُ مَا سألني عبدي هذا فهو له)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1049 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২০।)
পরিচ্ছেদঃ ওযূর ফরয - যে ব্যক্তি ওযূর ফরয আদায় করতে চায়, তাকে পরিপূর্ণভাবে ওযূ করার নির্দেশ
১০৫০. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক সওদার (লেনদেন) মাঝে দুই সওদা করা সুদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন পরিপূর্ণভাবে ওযূ করার।”[1]
بَابُ فَرْضِ الْوُضُوءِ - ذِكْرُ الْأَمْرِ بِإِسْبَاغِ الْوُضُوءِ لِمَنْ أَرَادَ أَدَاءَ فرضه
1050 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ حَدَّثَنَا أَبِي عَنْ سُفْيَانَ عَنْ سِمَاكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابن عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِيهِ قَالَ: (صَفْقَتَانِ فِي صفقةٍ رِبًا وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بإسباغ الوضوء)
الراوي : عَبْد اللَّهِ بْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1050 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৩২৬।)
পরিচ্ছেদঃ পরিপূর্ণভাবে ওযূ করার নিয়ত করার সাথে সাথে হাতের আঙ্গুলসমূহের মাঝে খেলাল করার নির্দেশ
১০৫১. লাকীত বিন সাবিরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বানু আল মুনফাক গোত্রের প্রতিনিধি দল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি। কিন্তু আমরা তাকে তাঁর বাড়িতে পাইনি, আমরা বাড়িতে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে পেলাম। তিনি আমাদের জন্য খাযীরাহ (হালুয়া জাতীয় খাবার যাতে গোশত টুকরো টুকরো করে বেশি পরিমাণে পানি ও লবন দিয়ে পাকানো হয়, যখন তা পরিপক্ক হয়, তখন তাতে আটা দেওয়া হয় ভালভাবে তা মিশ্রিত করা হয়, তারপর তাতে যে কোন তরকারী দেওয়া হয়) প্রস্তত করার নির্দেশ দিলেন, অতঃপর খাবার প্রস্তুত করা হলো এবং তিনি আমাদের কাছে এক গামলা খেজুর নিয়ে আসলেন। আমরা তা খেলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন, এবং বললেন, “তোমরা কি কিছু খেতে পেয়েছো, নাকি আমি তোমাদের জন্য কোন কিছু ব্যবস্থা করার নির্দেশ দিবো?”
আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জ্বী, হ্যাঁ (আমরা খেয়েছি)। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বসে আছি, এমন সময় রাখাল তার মেষপাল নিয়ে খোয়ারের দিকে যাচ্ছিল, তার সাথে একটি মেষশাবক ছিল, যে আওয়াজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কী বাচ্চা প্রসব করেছে?” সে জবাবে বললো, “মেষশাবক” তিনি বলেন, “তবে তার পরিবর্তে একটি মেষ জবেহ করো।” তারপর তিনি আমার মুখোমুখী হন এবং বলেন, “তুমি মনে করো না যে, তোমার কারণে এটি আমরা জবেহ করেছি। বস্তুত আমাদের একশটি উট আছে, যা এর চেয়ে বেশি হয় না; যখনই কোন মেষ বাচ্চা প্রসব করে, তখনই আমরা তার স্থলে আরেকটি মেষ জবাই করি।”
রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একজন স্ত্রী আছে, যার জবান একটু কড়া।” জবাবে তিনি বলেন, “তাহলে তুমি তাকে তালাক দিয়ে দাও।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার গর্ভজাত আমার সন্তান রয়েছে আর সে আমার দীর্ঘ দিনের সঙ্গী।” জবাবে তিনি বলেন, “তুমি তাকে উপদেশ দাও। যদি তার মাঝে কোন কল্যাণ থাকে, তবে অচিরেই তা গ্রহণ করবে। আর তুমি তোমার স্ত্রীকে দাসীর মতো প্রহার করবে না।” রাবী বলেন, “আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ওযূ সম্পর্কে বলুন।” জবাবে তিনি বলেন, “তুমি পরিপূর্ণভাবে ওযূ করবে, তোমার আঙ্গুলসমূহের মাঝে খিলাল করবে, ভালভাবে নাকে পানি দিবে, তবে যদি তুমি সিয়াম পালনকারী হও (তাহলে ভিন্ন কথা)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَخْلِيلِ الْأَصَابِعِ لِلْمُتَوَضِّئِ مَعَ الْقَصْدِ فِي إِسْبَاغِ الْوُضُوءِ
1051 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ وَافِدَ بَنِي الْمُنْتَفِقِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فلم نصادِفه فِي مَنْزِلِهِ وصادَفْنا عَائِشَةَ فَأَمَرَتْ لَنَا بخزيرة فصُنعت واُتينا بِقِنَاعٍ - وَالْقِنَاعُ الطَّبَقُ فِيهِ التَّمْرُ - فَأَكَلْنَا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: (هَلْ أَصَبْتُمْ شَيْئًا؟ أَوْ آمُرُ لَكُمْ بِشَيْءٍ؟ ) قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَبَيْنَمَا نَحْنُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ إِذْ رَفَعَ الرَّاعِي غَنَمَهُ إِلَى الْمُرَاحِ وَمَعَهُ سَخْلَةٌ تَيْعَرُ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا وَلَّدْتَ؟ ) قَالَ: بَهْمَةٌ قَالَ: (اذْبَحْ مَكَانَهَا شَاةً) ثُمَّ أَقْبَلَ عَلَيَّ فَقَالَ:
(لَا تَحْسِبَنَّ - وَلَمْ يَقُلْ لَا تَحْسَبَنَّ - أنَّا مِنْ أجلِكَ ذَبَحْنَاهَا إنَّ لَنَا غَنَمًا مئة لَا تَزِيدُ فَمَا وَلَدَتْ بَهْمَةً ذَبَحْنَا مَكَانَهَا شَاةً) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِيَ امْرَأَةً فِي لِسَانِهَا شَيْءٌ قَالَ: (فَطَلِّقْهَا إِذًا) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مِنْهَا وَلَدًا وَلَهَا صُحْبَةً قَالَ: (عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَقْبَلُ وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ ضَرْبَكَ أَمَتَكَ) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ قَالَ:(أَسْبِغِ الْوُضُوءَ وخَلِّل بَيْنَ أَصَابِعِكَ وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا)
الراوي : لَقِيط بْن صَبِرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1051 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
পরিচ্ছেদঃ যে কারণে পরিপূর্ণভাবে ওযূ করার নির্দেশ দিয়েছেন
১০৫২. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মক্কা থেকে মদীনায় ফিরে আসি, এভাবে যখন আমরা পথিমধ্যে ছিলাম, তখন একদল লোক আসরের সময় তাড়াহুড়া করেন এবং তরাপ্রবণ হয়ে ওযূ করেন। রাবী বলেন, শেষ অবধি আমরা তাদের কাছে গেলাম এসময় তাদের পায়ের গোড়ালীগুলো চিকচিক করছিল, যাতে পানি স্পর্শ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “গোড়ালীর জন্য জাহান্নামের দুর্ভোগ। তোমরা পরিপূর্ণভাবে ওযূ করবে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أَمَرَ بِإِسْبَاغِ الوضوء
1052 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ أَبِي يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ تَعَجَّلَ قوم عند العصر فتوضأوا وَهُمْ عِجَالٌ قَالَ: فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يمسَّها الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ أسبغوا الوضوء)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1052 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, ওযূকারীর জন্য ফরয হলো দুই পা মাসেহ করা; ধৌত করা নয়-তার কথা অপনোদনকারী হাদীস
১০৫৩. আবদে খাইর থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের নিয়ে ফযরের সালাত আদায় করে তারপর আঙ্গিনায় প্রবেশ করেন, আমরাও তাঁর সাথে গেলাম। অতঃপর তিনি ওযূর পানি আনতে বললেন। তার গোলাম পানিভর্তি পাত্র নিয়ে আসলে তিনি পানি ডান হাতে গ্রহণ করলেন অতঃপর পানি বাম হাতের উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন, হাত পাত্রে ঢুকানোর আগে তিনি হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেন। তারপর তিনি ডান হাত পাত্রে ঢুকিয়ে দেন এবং এক অঞ্জুলি পানি নিয়ে তা মুখে দেন অতঃপর কুলি করেন এবং নাক ঝাড়েন তিনবার। তারপর তিনি আবার হাত পাত্রে ঢুকান অতঃপর মুখ ধৌত করেন তিনবার। তারপর দুই হাত দিয়ে মাথার সম্মুখভাগ, পশ্চাৎভাগ তথা পুরো মাথা মাসেহ করেন। তারপর আবার ডান হাত পাত্রে ঢুকান অতঃপর ডান পায়ের উপর পানি ঢেলে দেন, পা ধৌত করেন। তারপর আবার হাত পাত্রে ঢুকান অতঃপর হাত বের করেন এবং অপর পা ধৌত করেন। তারপর তিনি বলেন, “যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ দেখতে ভালবাসে, তার জেনে রাখা উচিৎ যে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْفَرْضَ عَلَى الْمُتَوَضِّئِ فِي وَضُوئِهِ الْمَسْحُ عَلَى الرِّجلين دُونَ الْغُسْلِ
1053 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ خَيْرٍ قال: صلى علي بن أبي طالب الْفَجْرَ ثُمَّ دَخَلَ الرَّحَبَةَ فَدَخَلْنَا مَعَهُ فَدَعَا بِوَضُوءٍ فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ فَأَخَذَ الْإِنَاءَ بِيَمِينِهِ فَأَفْرَغَ عَلَى يَسَارِهِ فَغَسَلَهَا ثَلَاثَ مَرَّاتٍ غَسَلَ كَفَّيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَغَرَفَ مِنْهُ مَاءً فَمَلَأَ فَاهُ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ جَمِيعًا مُقَدَّمَهُ ومُؤَخَّرَهُ ثُمَّ أَدْخَلَ الْيُمْنَى فَأَفْرَغَ عَلَى قَدَمِهِ الْيُمْنَى فَغَسَلَهَا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ أَخْرَجَهَا فَغَسَلَ الْأُخْرَى ثُمَّ قَالَ: مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى وضوء رسول الله صلى الله عليه وسلم فهذا وضوؤه.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1053 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০০।)
পরিচ্ছেদঃ যেই কারণে আলী রাদ্বিয়াল্লাহু আনহু ওযূর সময় দুই পা মাসেহ করতেন
১০৫৪. নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর তিনি আঙ্গিনায় তাঁর বসার জায়গায় দিকে অগ্রসর হলেন অতঃপর তিনি বসেন আর আমরাও তাঁর চতুষ্পাশে বসলাম, এভাবে আসরের সালাতের সময় হলো অতঃপর তাকে পানি ভর্তি একটি পাত্র দেওয়া হলো। তিনি সেখান থেকে এক তালু পরিমাণ নিলেন এবং কুলি করলেন, নাক ঝাড়লেন, মুখ ও কনুই পর্যন্ত হাত মুছলেন, মাথা মাসেহ করলেন, পা মাসেহ করলেন তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর তিনি বলেন, “আমাকে বলা হয়েছে যে, কিছু লোক তারা দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি যে রকম করলাম সেই রকম করতে দেখেছি। এটি তার ওযূ, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَ يَمْسَحُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - رِجْلَيْهِ فِي وَضُوئِهِ
1054 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ قَالَ: صَلَّيْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - الظُّهْرَ ثُمَّ انْطَلَقَ إِلَى مَجْلِسٍ لَهُ كَانَ يَجْلِسُهُ فِي الرَّحَبَةِ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ حَتَّى حَضَرَتِ الْعَصْرُ فأُتي بِإِنَاءٍ فِيهِ مَاءٌ فَأَخَذَ مِنْهُ كَفًّا فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ رِجْلَيْهِ ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ إِنَائِهِ ثُمَّ قَالَ: إِنِّي حُدِّثْتُ أَنَّ رِجَالًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبَ أَحَدُهُمْ وَهُوَ قَائِمٌ وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ وهذا وُضُوءُ من لم يُحْدِثْ.
الراوي : النَّزَّال بْن سَبْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1054 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, কা‘ব হলো পায়ের পাতার উপরিভাগে উদ্গত হাড্ডি; পায়ের দুই পাশে উদ্গত হাড্ডি নয়- তার কথা অপনোদনে হাদীস
১০৫৫. হুমরান বলেন, উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু ওযূর পানি আনতে বললেন, অতঃপর তা দিয়ে ওযূ করলেন; তিনি হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করলেন, তারপর কুলি করলেন ও নাক ঝাড়লেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত হাত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম হাতও ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার ডান পা টাখনু পর্যন্ত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম পা-ও ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয় না, তবে মহান আল্লাহ তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দিবেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْكَعْبَ هُوَ الْعَظْمُ النَّاتِئُ عَلَى ظَاهِرِ الْقَدَمِ دُونَ الْعَظْمَيْنِ النَّاتِئَيْنِ عَلَى جَانِبِهِمَا
1055 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ: أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ وَغَسَلَ كفَّه ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ ثم غسل وجهه ثلاث مرات ثم غسل يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ ـ لَا يُحدِّث فِيهِمَا نَفْسَهُ ـ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ)
الراوي : حُمْرَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1055 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)
পরিচ্ছেদঃ ওযূর সময় পায়ের গোড়ালীর উপর মোটা রগ ও পায়ের তালু ধৌত করার ব্যাপারে ভালভাবে খেয়াল না করার ব্যাপারে সতর্কীকরণ
১০৫৬. আবূ সালামাহ আব্দুর রহমান বিন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে ওযূ করেন। তা দেখে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে আব্দুর রহমান রাদ্বিয়াল্লাহু আনহু, পরিপূর্ণভাবে ওযূ করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পায়ের গোড়ালীর উপরের মোটা রগের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ تَرْكِ تَعَاهُدِ الْمَرْءِ عَرَاقِيبَهُ وَبُطُونَ قَدَمَيْهِ فِي الْوُضُوءِ
1056 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: تَوَضَّأَ عَبْدُ الرَّحْمَنِ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ: يَا عَبْدَ الرَّحْمَنِ أسْبِغِ الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (وَيْلٌ لِلْعَرَاقِيبِ مِنَ النار)
الراوي : أَبُو سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1056 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ২৫৩।)
পরিচ্ছেদঃ ওযূর সুন্নাত সমূহ - ওযূ করা শুরুর সময় ওযূকারী ব্যক্তির পাত্রে হাত ঢুকানোর বিবরণ
১০৫৭. হুমরান বলেন, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছেন, তিনি ওযূর পানি আনতে বললেন, অতঃপর তিনি পাত্র থেকে পানি দুই হাতের উপর ঢালেন এবং দুই হাত তিনবার ধৌত করলেন, তারপর ডান হাত পাত্রে ঢুকান অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন,নাক ঝাড়লেন, এবং তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত দুই হাত ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার দুই পায়ের প্রত্যেক পা ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর তিনি বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয়না, তবে তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]
بَابُ سُنَنِ الْوُضُوءِ - ذِكْرُ وَصْفِ إِدْخَالِ الْمُتَوَضِّئِ يَدَهُ فِي وَضُوئِهِ عِنْدَ ابْتِدَاءِ الْوُضُوءِ
1057 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ مَوْلَى عُثْمَانَ: أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوُضُوءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ مِنْ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ: (مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ـ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ ـ غُفر لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ)
الراوي : حُمْرَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1057 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, তখন দু্ই হাত ধৌত করার আগে ওযূর শুরুতে পাত্রে হাত ঢুকানোর ব্যাপারে সতর্কীকরণ
১০৫৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় প্রদক্ষিন করেছে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِدْخَالِ الْمَرْءِ يَدَهُ فِي الْإِنَاءِ فِي ابْتِدَاءِ الْوُضُوءِ قَبْلَ غَسْلَهُمَا ثَلَاثًا إِذَا كَانَ مُسْتَيْقِظًا مِنْ نَوْمِهِ
1058 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ أَبِي مَرْيَمَ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يُدْخل يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أين كانت تطوف يده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1058 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
পরিচ্ছেদঃ ঘুম থেকে জাগ্রত হওয়া ব্যক্তিকে পাত্রে হাত ঢুকানোর আগে তিনবার হাত ধৌত করার নির্দেশ প্রসঙ্গে
১০৫৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِغَسْلِ الْيَدَيْنِ لِلْمُسْتَيْقِظِ ثَلَاثًا قَبْلَ إدخالهما الإناء
1059 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلَا يَغْمِسَنَّ يَدَهُ فِي إِنَائِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1059 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
পরিচ্ছেদঃ ঘুম থেকে জাগ্রত হওয়া ব্যক্তিকে ওযূ শুরু করার আগে দুই হাত ধৌত করার নির্দেশ প্রসঙ্গে
১০৬০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার দুই হাতকে ওযূর পাত্রে প্রবেশ করানোর আগে তা ধৌত করে, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِغَسْلِ الْيَدَيْنِ لِلْمُسْتَيْقِظِ مِنْ نَوْمِهِ قَبْلَ ابْتِدَاءِ الْوُضُوءِ
1060 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا فِي وَضُوئِهِ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1060 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
পরিচ্ছেদঃ ঘুম থেকে জাগ্রত ব্যক্তি হাত কয়বার ধৌত করবে
১০৬১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
ذِكْرُ الْعَدَدِ الَّذِي يَغْسِلُ الْمُسْتَيْقِظُ مِنْ نَوْمِهِ يديه به
1061 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يغسلها ثلاث مرات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1061 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
পরিচ্ছেদঃ হাত ধৌত করার নির্দেশ হাতে নাপাকী লাগার আশংকায়, কেননা ঘুমন্ত অবস্থায় সেটি শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করে
১০৬২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে তিনবার না ধৌত করা পর্যন্ত পাত্রে না ঢুকায়, কেননা সে তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْأَمْرَ أَمْرُ مَخَافَةِ النَّجَاسَةِ إِذَا أَصَابَتْ يَدَ الْمَرْءِ عِنْدَ طَوَفَانِهَا مِنْ بَدَنِهِ
1062 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ البُسري حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إذا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يدري أين باتت يده منه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1062 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)
পরিচ্ছেদঃ নিয়মিত মেসওয়াক করার নির্দেশ, কেননা এটি স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভূক্ত
১০৬৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদেরকে মেসওয়াক করার ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করেছি।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْمُوَاظَبَةِ عَلَى السِّوَاكِ إِذِ اسْتِعْمَالُهُ من الفطرة
1063 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ الْآدَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَكْثَرْتُ عليكم في السواك)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1063 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৯৫।)
পরিচ্ছেদঃ মেসওয়াক কারীর জন্য আল্লাহর সন্তুষ্টি লাভ
১০৬৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মেসওয়াক মুখকে পবিত্র করে আর প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আতীক রাবীর নাম মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন আবূ বকর বিন আবূ কুহাফা রাদ্বিয়াল্লাহু আনহুম আজমা‘ঈন। তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। একাধারে এই চারজনের সবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দর্শন লাভ হয়েছিল। তাঁরা হলেন আবূ কুহাফা, তাঁর ছেলে আবূ বকর সিদ্দীক, তাঁর ছেলে আব্দুর রহমান, তাঁর ছেলে আবূ আতীক। তাঁরা ছাড়া এই উম্মাহর আর কারো এমনটি হয়নি।”
ذِكْرُ إِثْبَاتِ رِضَا اللَّهِ عَزَّ وَجَلَّ لِلْمُتَسَوِّكِ
1064 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمُقْرِئُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَتِيقٍ سَمِعْتُ أَبِي سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (السِّوَاكُ مطهرة للفم مرضاة للرب)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1064 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عَتِيقٍ هَذَا اسْمُهُ: محمد بن عبد الرحمن ابن أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ لَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُؤْيَةٌ وَهَؤُلَاءِ أَرْبَعَةٌ فِي نَسَقٍ وَاحِدٍ لَهُمْ كُلُّهُمْ رُؤْيَةٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبُو قُحَافَةَ وَابْنُهُ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَابْنُهُ عَبْدُ الرَّحْمَنِ وَابْنُهُ أَبُو عَتِيقٍ وَلَيْسَ هَذَا لِأَحَدٍ فِي هَذِهِ الْأُمَّةِ غَيْرِهِمْ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মাতকে নিয়মিত মেসওয়াক করার নির্দেশ দেওয়ার অভিলাষ
১০৬৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
ذِكْرُ إِرَادَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرَ أُمَّتِهِ بِالْمُوَاظَبَةِ عَلَى السِّوَاكِ
1065 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بالسواك عند كل صلاة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1065 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “প্রত্যেক সালাতের সময়” এর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক সালাতের সময় যখন সে সালাতের জন্য ওযূ করা হয়
১০৬৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে প্রত্যেক সালাতের ওযূর সাথে মেসওয়াক করার আদেশ করতাম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (عِنْدَ كُلِّ صَلَاةٍ) أَرَادَ بِهِ عِنْدَ كُلِّ صَلَاةٍ يُتوضأ لَهَا
1066 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ مَعَ الْوُضُوءِ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1066 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭০।)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নির্দেশ দিয়েছেন
১০৬৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের জন্য আবশ্যক হলো মেসওয়াক করা কেননা এটি মুখকে পবিত্র করে আর সুমহান প্রতিপালককে সন্তুষ্ট করে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْمُرَ أُمَّتَهُ بِهَذَا الأمر
1067 - أَخْبَرَنَا ابْنُ زُهَيْرٍ بِتُسْتَرَ حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَبِيرِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَلَيْكُمْ بِالسِّوَاكِ فَإِنَّهُ مَطْهَرَةٌ للفم مرضاة للرب عز وجل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1067 | خلاصة حكم المحدث:. صحيح.
সহীহ বুখারী: ৪/১৪৮; মুসনাদ আহমাদ: ৬/১২৪; নাসাঈ: ১/১০; সুনান বাইহাকী: ১/৩৪; মুসনাদ আশ শাফি‘ঈ: ১/২৭; আবূ নুআইম, আল হিলইয়া: ৭/১৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; দারেমী: ১/১৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৫।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক: ১/১০১।)
পরিচ্ছেদঃ ইমামের জন্য তার অধিনস্থ লোকদের সামনে মেসওয়াক করা বৈধ, যদি তা তাদেরকে লজ্জা বা বিব্রতকর অবস্থায় ফেলে না দেয়
১০৬৮. আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আগমন করি, এসময় আমার সাথে আশ‘আরী গোত্রের আরো দুইজন ছিলো; একজন আমার ডানে আরেক আমার বামে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় মেসওয়াক করছিলেন। অতঃপর আমাদের সাথীর দুইজনই রাষ্টীয় কাজে নিয়োগের আবেদন করলেন। আমি বললাম, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন, ওদের মনে যা রয়েছে, তা তারা আমাকে জানায়নি আর আমি নিজেও বুঝতে পারিনি যে, তারা আপনার কাছে নিয়োগের আবেদন করবেন! আমি যেন দেখতে পাচ্ছি ঠোটের নিচে তাঁর মেসওয়াক যা তিনি চাবাচ্ছিলেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমরা আমাদের কাজে সাহায্য নেই না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কখনই সাহায্য নিবো না এমন ব্যক্তির, যে ব্যক্তি তা প্রার্থনা করে। বরং তুমি যাও।” অতঃপর তিনি তাকে (আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু) ইয়ামানে (এর গভর্নর করে) পাঠান। তারপর তিনি মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুকে তার পিছে পাঠান।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْإِمَامِ أَنْ يَسْتَاكَ بِحَضْرَةِ رَعِيَّتِهِ إِذَا لَمْ يَكُنْ يَحْتَشِمُهُمْ فِيهِ
1068 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَا: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِيَ رَجُلَانِ مِنَ الأشعَرِيِّين أَحَدُهُمَا عَنْ يَمِينِي وَالْآخَرُ عَنْ يَسَارِي وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَا الْعَمَلَ قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّا لَا - أَوْ لَنْ - نَسْتَعِينَ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ لَكِنِ اذْهَبْ أنت) فبعثه على اليمين ثم أردفه معاذ بن جبل.
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1068 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৬৮।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে তাঁর পরম বন্ধুর কাছে মুনাজাত করার জন্যে উঠেন, তখন তাঁর মেসওয়াক করা প্রসঙ্গে
১০৬৯. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
ذِكْرُ اسْتِنَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ قِيَامِهِ لِمُنَاجَاةِ حَبِيبِهِ جَلَّ وَعَلَا
1069 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ وَحُصَيْنٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ من الليل يشوص فاه بالسواك.
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1069 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেসওয়াক এর বিবরণ
১০৭০. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গমন করি, এসময় তিনি মেসওয়াক করছিলাম আর মেসওয়াক এর এক প্রান্ত তার মুখে ছিল, এসময় তিনি আ‘ আ‘ আওয়াজ বের করছিলেন।”[1]
ذِكْرُ وَصْفِ اسْتِنَانِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1070 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ على لسانه وهو يقول عأ عأ.
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1070 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭০।)
পরিচ্ছেদঃ বাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করা মুস্তাহাব
১০৭১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাঁর বাড়িতে প্রবেশ করতেন, তখন প্রথমে মেসওয়াক করতেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْتَعْمِلَ الِاسْتِنَانَ عِنْدَ دُخُولِهِ بَيْتَهُ
1071 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ بِدِمَشْقَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ يَبْدَأُ بالسواك.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1071 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মু্স্তাহাব হলো যখন রাতে ঘুম থেকে জেগে উঠবে, তখন প্রথমে মেসওয়াক করা
১০৭২. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ إِذَا تَعَارَّ مِنَ اللَّيْلِ أَنْ يَبْدَأَ بِالسِّوَاكِ
1072 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ وَحُصَيْنٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ الليل يشوص فاه.
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1072 | خلاصة حكم المحدث:. صحيح.
মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো ওযূতে এক সাথে কুলি করা ও নাকে পানি দেওয়া
১০৭৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করতেন এবং একসাথে কুলি করতেন ও নাকে পানি দিতেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ جَمْعِ الْمَرْءِ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ في وضوئه
1073 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَجَمَعَ بين المضمضة والاستنشاق.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1073 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭৩।)
পরিচ্ছেদঃ ওযূকারী ব্যক্তির জন্য কুলি করা ও নাকে পানি দেওয়ার বিবরণ
১০৭৪. আমর বিন আবু হাসান আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি এক পাত্র পানি আনতে বললেন। অতঃপর তিনি পানি তার হাতের উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন। তারপর আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর তিন অঞ্জলি পানি নিয়ে তিনবার কুলি করেন এবং নাকে পানি দেন। তারপর তিনি আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর তিনি মাথা মাসেহ করেন; হাত সামনে থেকে পশ্চাতে এবং পশ্চাত থেকে সামনে নিয়ে আসেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর টাখনু পর্যন্ত দুই পা ধৌত করেন।”[1]
ذِكْرُ وَصْفِ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ لِلْمُتَوَضِّئِ فِي وَضُوئِهِ
1074 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَأَكْفَأَ عَلَى يَدِهِ فَغَسَلَ يَدَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ ثَلَاثِ حَفَنَاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ ذِرَاعَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ وَأَدْبَرَ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ رجليه إلى الكعبين.
الراوي : عَبْدَ اللَّه بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1074 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)
পরিচ্ছেদঃ ওযূকারীর জন্য বৈধ হলো এক অঞ্জলি পানি দিয়ে একসাথে কুলি করা ও নাকে পানি দেওয়া
১০৭৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি এক অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান হাত ধৌত করলেন, তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং বাম হাত ধৌত করলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং মাথা ও কানের ভিতর-বাহির মাসেহ করেন ও দুই অঙ্গুলি কানের ভিতর প্রবেশ করান। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান পা ধৌত করলেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন অতঃপর বাম পা ধৌত করলেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ بِغَرْفَةٍ وَاحِدَةٍ لِلْمُتَوَضِّئِ
1075 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ قَالَ: حدثنا ابن إدريس عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يسار عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَبَاطِنِ أُذُنَيْهِ وَظَاهِرِهِمَا وَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1075 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
পরিচ্ছেদঃ ওযূর সময় নাকে পানি দেওয়ার বিবরণ
১০৭৬. আব্দু খাইর বলেন, একবার আলী রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে আঙ্গিনায় প্রবেশ করে সেখানে বসেন। তারপর তিনি এক গোলামকে বলেন, “আমার কাছে ওযূর পানি নিয়ে আসো।” অতঃপর গোলাম পানিসহ একটি পাত্র নিয়ে আসলো। আব্দু খাইর বলেন, “এসময় আমরা তাঁর পাশে ছিলাম, আমরা তাকিয়ে দেখছিলাম।” তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু ডান হাতে পাত্রটি গ্রহণ করেন অতঃপর বাম হাতে পানি ঢালেন, তারপর তিনি তার দুই হাত কবজি পর্যন্ত ধৌত করেন, তারপর তিনি ডান হাত দিয়ে পাত্রটি ধরেন অতঃপর তিনি বাম হাতের উপর পানি ঢালেন, যখনই তিনি পাত্রে হাত প্রবেশ করান, তখনই তিনি তা তিনবার ধৌত করেন- তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, অতঃপর তিনি কুলি করেন ও বাম হাত দিয়ে তিনবার নাক ঝাড়েন। তারপর তিনি মুখ ধৌত করেন তিনবার, তারপর তিনি ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, এমনকি তা ডুবিয়ে দেন, তারপর হাতে যা পানি ধারণ করে, তা সহ হাত উপরে তুললেন, তারপর ডান হাত দিয়ে তা মাসেহ করলেন অতঃপর উভয় হাত দিয়ে একবার মাথা মাসেহ করলেন। তারপর ডান হাত দিয়ে তিনবার ডান পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন, তারপর ডান হাত দিয়ে তিনবার বাম পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন। তারপর তিনি পাত্রে হাত প্রবেশ করান, এবং এক অঞ্জলি ভরে পানি নেন অতঃপর তা পান করেন। তারপর তিনি বলেন, “এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ। কাজেই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ দেখতে ভালবাসে, সে জেনে রাখুক যে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ।”[1]
ذكر وصف الاستنشاق للمتوضئ إِذَا أَرَادَ الْوُضُوءَ
1076 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَلْقَمَةَ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ خَيْرٍ قَالَ: دَخَلَ عَلِيٌّ ـ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ ـ الرَّحَبَةَ بَعْدَمَا صَلَّى الْفَجْرَ فَجَلَسَ فِي الرَّحَبَةِ ثُمَّ قَالَ لِغُلَامٍ: ائْتِنِي بطَهُورٍ فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ قَالَ عَبْدُ خَيْرٍ: وَنَحْنُ جُلُوسٌ نَنْظُرُ إِلَيْهِ قَالَ: فَأَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى [ثُمَّ غَسَلَ كَفَّيْهِ ثُمَّ أَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى] - كُلُّ ذَلِكَ لَا يُدْخِلُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى غَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ - ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى قَالَ: فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى - فَعَلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ - ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ إِلَى الْمِرْفَقِ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ حَتَّى غَمَرَهَا ثُمَّ رَفَعَهَا بِمَا حَمَلَتْ مِنْ مَاءٍ ثُمَّ مَسَحَهَا بِيَدِهِ الْيُسْرَى ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا مَرَّةً وَاحِدَةً ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ عَلَى قَدَمِهِ الْيُمْنَى ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى عَلَى قَدَمِهِ الْيُسْرَى ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَرَفَ بِكَفِّهِ فَشَرِبَ مِنْهُ ثُمَّ قَالَ: هَذَا طَهُورُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى طَهُورِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فهذا طهوره.
الراوي : عَبْدُ خَيْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1076 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১।)
পরিচ্ছেদঃ ওযূ করার সময় মুখে পানির ঝাপটা মারা মুস্তাহাব
১০৭৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার বাড়িতে আসেন, তিনি ইতিপূর্বে পেশাব করেছিলেন। ফলে তিনি ওযূর পানি আনতে বললেন। অতঃপর আমরা এক মুদ (প্রায় ৬২৫ মিলি) পানি ধরে এমন একটি পাত্রে তাঁর জন্য পানি নিয়ে আসলাম এবং তা তাঁর সামনে আনা হলো। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূ করে করে দেখাবো না?” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক।” রাবী বলেন, “অতঃপর তিনি তার দুই হাত ধৌত করেন, তারপর কুলি করেন, নাকে পানি দেন এবং নাক ঝাড়েন। তারপর তাঁর ডান হাত দিয়ে পানি গ্রহণ করেন অতঃপর তা তাঁর মুখে ঝাপটা মারেন, এভাবে তিনি ওযূ সম্পন্ন করেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ صَكِّ الْوَجْهِ بِالْمَاءِ لِلْمُتَوَضِّئِ عِنْدَ إِرَادَتِهِ غَسْلَ وَجْهِهِ
1077 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: دَخَلَ عَلِيٌّ بَيْتِي وَقَدْ بَالَ فَدَعَا بِوَضُوءٍ فَجِئْنَاهُ بِقَعْبٍ ـ يَأْخُذُ المُدَّ ـ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْهِ فَقَالَ: أَلَا أَتَوَضَّأُ لَكَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: فِدَاكَ أَبِي وَأُمِّي قَالَ: فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثُمَّ أَخَذَ بِيَمِينِهِ الْمَاءَ فَصَكَّ بِهِ وَجْهَهُ حَتَّى فَرَغَ من وضوئه.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1077 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
পরিচ্ছেদঃ ওযূকারীর জন্য মুস্তাহাব হলো ওযূ করার সময় দাড়ি খেলাল করা
১০৭৮. আবূ ওয়ায়েল বলেন, আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুকে ওযূ করতে দেখেছি, তিনি ওযূ করেছেন এবং তিনবার তিনি দাড়ি খেলাল করেন আর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
ذكر الاسحباب لِلْمُتَوَضِّئِ تَخْلِيلُ لِحْيَتِهِ فِي وُضُوئِهِ
1078 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي وَائِلٍ قَالَ: رَأَيْتُ عُثْمَانَ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ ثَلَاثًا وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فعله.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1078 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৮।)
পরিচ্ছেদঃ ওযূকারীর জন্য হাত ঘষে পরিস্কার করা মুস্তাহাব
১০৭৯. আব্বাদ বিন তামীম তার চাচা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি তাঁর দুই হাত ঘষে পরিস্কার করেছেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ دَلْكِ الذِّرَاعَيْنِ لِلْمُتَوَضِّئِ فِي وُضُوئِهِ
1079 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي حَبِيبُ بْنُ زَيْدٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ فجعل يدلك ذراعيه.
الراوي : عَبَّاد بْن تَمِيمٍ عَنْ عَمِّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1079 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪।)
পরিচ্ছেদঃ ওযূর সময় আমরা যে দুই হাত ঘষে পরিস্কার করার কথা বললাম, এটা করা ওয়াজিব হয়ে যায়, যখন ওযূর পানি কম হয়
১০৮০. আব্বাদ বিন তামীম তার চাচা আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক মুদ (৬২৫ মিলি) এর দুই-তৃতীয়াংশ পরিমাণ পানি দেওয়া হলো, অতঃপর তিনি ওযূ করেন এবং তিনি তাঁর দুই হাত ঘষে পরিস্কার করতে লাগলেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ دَلْكَ الذِّرَاعَيْنِ الَّذِي وَصَفْنَاهُ فِي الْوُضُوءِ إِنَّمَا يَجِبُ ذَلِكَ إِذَا كَانَ الْمَاءُ الَّذِي يَتَوَضَّأُ بِهِ يَسِيرًا
1080 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتي بِثُلُثَي مُدٍّ مَاءً فَتَوَضَّأَ فجعل يدلك ذراعيه.
الراوي : عَبَّاد بْن تَمِيمٍ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1080 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি ওযূ করতে চাইলে কিভাবে মাথা মাসেহ করবে তার বিবরণ
১০৮১. ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি আমর বিন ইয়াহইয়ার দাদা, তাকে বলেছেন, “আপনি কি আমাদের দেখাতে পারবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করতেন?” আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হ্যাঁ।” অতঃপর তিনি ওযূর পানি আনতে বললেন এবং পানি তার ডান হাতের উপর তিনবার ঢাললেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর দুই হাত কনুই পর্যন্ত দুইবার দুইবার করে ধৌত করলেন, তারপর দুই হাত দিয়ে মাথা মাসেহ করলেন; হাত সামনে নিয়ে যান এবং পিছনে নিয়ে যান; মাথার অগ্রভাগ থেকে মাসেহ শুরু করেন তারপর তা মাথার পশ্চাৎ ভাগ পর্যন্ত নিয়ে যান তারপর আবার দুই হাত ফিরিয়ে নিয়ে আসেন ঐ জায়গায় যেখান থেকে মাসেহ শুরু করেছিলেন। তারপর তিনি তাঁর দুই পা ধৌত করেন এবং বলেন, “এভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি।”[1]
ذِكْرُ وَصْفِ مَسْحِ الرَّأْسِ إِذَا أَرَادَ الْمَرْءُ الوضوء
1081 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى -: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: نَعَمْ فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى ثَلَاثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهما حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتوضأ.
الراوي : يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1081 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৯।)
পরিচ্ছেদঃ ওযূকারীর জন্য মুস্তাহাব হলো হাতের অবশিষ্ট পানি দিয়ে মাথা মাসেহ না করে নতুন পানি নিয়ে মাসেহ করা
১০৮২. আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন। অতঃপর তিনি কুলি করেছেন, নাক ঝেড়েছেন, তারপর তিনবার তার চেহারা ধৌত করেছেন, ডান হাত তিনবার ধৌত করেছেন, অন্য হাতও অনুরুপভাবে ধৌত করেছেন, হাতের অবশিষ্ট ব্যতীত অন্য পানি দিয়ে মাথা মাসেহ করেছেন এবং তিনি তাঁর দুই পা ধৌত করেছেন এমনকি তা পরিস্কার করেছেন।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ أَنْ يَكُونَ مَسْحُ الرَّأْسِ لِلْمُتَوَضِّئِ بِمَاءٍ جَدِيدٍ غَيْرَ فَضْلِ يَدِهِ
1082 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ حَبَّانَ بْنِ وَاسِعٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ يَذْكُرُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَتَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَهُ الْيُمْنَى ثَلَاثًا وَالْأُخْرَى مِثْلَهَا وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرِ فضل يده وغسل رجليه حتى أنقاهما.
الراوي : عَبْد اللَّهِ بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1082 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১১।)
পরিচ্ছেদঃ ওযূকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো ওযূর সময় কানের বাহিরের অংশ দুই বৃদ্ধাঙ্গুলি দ্বারা আর কানের ভিতরের অংশ দুই তর্জনী অঙ্গুলি দ্বারা মাসেহ করা
১০৮৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন; তিনি এক অঞ্জলি পানি নেন, অতঃপর তিনি তাঁর মুখ ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং ডান হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং ডান হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং বাম হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন তারপর তিনি মাথা ও কান মাসেহ করেন; কানের ভিতরের অংশ তর্জনী অঙ্গুলির দ্বারা আর বৃদ্ধাঙ্গুলি ঘুরিয়ে কানের বাইরের অংশ বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসেহ করেন, এভাবে তিনি কানের ভিতরের ও বাইরের অংশ ধৌত করেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নেন এবং ডান পা ধৌত করেন তারপর আবার আরেক অঞ্জলি পানি নেন এবং বাম পা ধৌত করেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ مَسْحِ الْمُتَوَضِّئِ ظَاهِرَ أُذنيه فِي وُضُوئِهِ بِالْإِبْهَامَيْنِ وَبَاطِنَهُمَا بِالسَّبَّابَتَيْنِ
1083 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ حدثنا ابن إدريس عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يسار عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ دَاخِلَهُمَا بِالسَّبَّابَتَيْنِ وَخَالَفَ بِإِبْهَامَيْهِ إِلَى ظَاهِرِ أُذنيه فَمَسَحَ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثم غرف غرفة فغسل رجله اليسرى.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1083 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
পরিচ্ছেদঃ ওযূর সময় হাতের আঙ্গুল খেলাল করার নির্দেশ
১০৮৪. লাকীত বিন সাবিরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে ওযূ সম্পর্কে জানিয়ে দিন।” জবাবে তিনি বলেন, “তুমি পরিপূর্ণভাবে ওযূ করবে, আঙ্গুলসমূহের মাঝে খেলাল করবে এবং খুব ভালভাবে নাকে পানি দিবে, তবে যদি তোমরা সিয়াম পালনকারী হও, (সেটা ভিন্ন কথা)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَخْلِيلِ الْأَصَابِعِ فِي الْوُضُوءِ
1084 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ عَنْ أَبِيهِ قَالَ:قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ قَالَ: (أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إلا أن تكون صائماً)
الراوي : لَقِيط بْن صَبِرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1084 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
পরিচ্ছেদঃ যে কারণে আঙ্গুলসমূহের মাঝে খেলাল করার নির্দেশ দেওয়া হয়েছে
১০৮৫. মুহাম্মাদ বিন যিয়াদ বলেন, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের ওযূ করার জায়গায় ওযূ করার সময় তাদের নিকটে আসতেন অতঃপর তাদেরকে বলতেন, “আপনারা পরিপূর্ণভাবে ওযূ করুন, আল্লাহ আপনার মাঝে বারাকাহ দিন। কেননা আমি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পায়ের গোড়ালীর জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أَمَرَ بِالتَّخْلِيلِ بين الأصابع
1085 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ قَالَ: كَانَ أَبُو هُرَيْرَةَ يَأْتِي على الناس وهم يتوضأون عِنْدَ الْمَطْهَرَةِ فَيَقُولُ لَهُمْ: أَسْبِغُوا الْوُضُوءَ بَارَكَ الله فيكم فإني سمعت أبا القاسم يقول: (ويل للأعقاب من النار)
الراوي : مُحَمَّد بْن زِيَادٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1085 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ)
পরিচ্ছেদঃ ওযূর সময় দুই হাত ধৌত করার আগে মুখ ধৌত করার মাধ্যমে ওযূ শুরু করার ব্যাপারে সতর্কীকরণ
১০৮৬. জুবাইর বিন নুফাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ জুবাইর আল কিন্দী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য ওযূর পানি আনার নির্দেশ দিলেন এবং বললেন, “আবূ জুবাইর, ওযূ করো।” অতঃপর তিনি ওযূ শুরু করেন মুখ ধৌত করার মাধ্যমে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “ওযূ মুখ ধৌত করার মাধ্যমে শুরু করো না। কেননা কাফেররা মুখ ধৌত করার মাধ্যমে ওযূ শুরু করে।” তারপর তিনি ওযূর পানি আনতে বলেন, অতঃপর তিনি দুই হাত ধৌত করেন এমনভাবে যেন তা পরিস্কার হয় তারপর তিনি কুলি করেন ও নাক পরিস্কার করেন তারপর তিনবার মুখ ধৌত করেন, তারপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর মাথা মাসেহ করেন এবং দুই পা ধৌত করেন।”[1]
ذكر الزجرعن ابْتِدَاءِ الْمَرْءِ فِي وُضُوئِهِ بِفِيهِ قَبْلَ غَسْلِ اليدين
1086 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ: أَنَّ أَبَا جُبَيْرٍ الْكِنْدِيَّ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ وَقَالَ: (تَوَضَّأْ يَا أَبَا جُبَيْرٍ) فَبَدَأَ بِفِيهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَبْدَأْ بِفِيكَ فَإِنَّ الْكَافِرَ يَبْدَأُ بِفِيهِ) ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فَغَسَلَ يَدَيْهِ حَتَّى أَنْقَاهُمَا ثُمَّ تَمَضْمَضَ واستنثر ثم غسل وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمِرْفَقِ ثلاثاً ثم مسح برأسه وغسل رجليه.
الراوي : جُبَيْر بْن نُفَيْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1086 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮২০।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণে ওযূ ও পোশাক পরিধান করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করার ব্যাপারে নির্দেশ
১০৮৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা পোশাক পরিধান করবে এবং যখন তোমরা ওযূ করবে, তখন তোমরা ডান দিক দিয়ে শুরু করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالتَّيَامُنِ فِي الْوُضُوءِ وَاللِّبَاسِ اقْتِدَاءً بِالْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ
1087 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم: (إذا لبستم وإذا توضأتم فابدأوا بميامنكم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1087 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪০১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সকল কাজে ডান থেকে শুরু করা
১০৮৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধ্যমত ওযূ করা, জুতা পরিধান করা, মাথা আচড়ানো- এসব কাজে ডান থেকে শুরু করতেন।” রাবী বলেন, “তারপর আমি ওয়াসেত নামক জায়গায় আশ‘আসকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, -রাবী এখানে সকল গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন- তারপর রাবী বলেন, “আমি তার সাথে কুফাতে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, “তিনি সাধ্যমত ডান দিক থেকে শুরু করা ভালবাসতেন।”[1]
ذكر ما للمرء أن يستعمل التيامن فِي أَسْبَابِهِ كُلِّهَا
1088 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ: فِي طُهُورِهِ وتنعُّله وَتَرَجُّلِهِ قَالَ شُعْبَةُ: ثُمَّ سَمِعْتُ الْأَشْعَثَ بِوَاسِطَ يَقُولُ:
(يُحِبُّ التَّيَامُنَ - وَذَكَرَ شَأْنَهُ كُلَّهُ - ثُمَّ قَالَ: شَهِدْتُهُ بِالْكُوفَةِ يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1088 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩।)
পরিচ্ছেদঃ ওযূর অঙ্গসমূহ তিনবার করে ধোয়া মুস্তাহাব
১০৮৯. মুত্তালিব বিন হানতব থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা ওযূর অঙ্গসমূহ তিনবার তিনবার করে ধৌত করতেন, তিনি এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে সম্পর্কিত করেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْوُضُوءِ ثَلَاثًا ثَلَاثًا
1089 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حِبَّانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ أَخْبَرَنَا الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَتَوَضَّأُ ثَلَاثًا ثَلَاثًا يُسْنِدُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1089 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪।)
পরিচ্ছেদঃ ওযূকারীর ব্যক্তির বৈধ রয়েছে ওযূর কিছু অঙ্গ জোড় সংখ্যায় আবার কিছু অঙ্গকে বেজোড় সংখ্যায় ধৌত করা
১০৯০. আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে আমাদের কাছে ছিলেন। তিনি ওযূর পানি আনতে বললেন, ফলে আমরা তাঁর কাছে পিতলের একটি পাত্রে পানি নিয়ে আসলাম। অতঃপর তিনি ওযূ করলেন; তিনি তাঁর মুখ ধৌত করলেন তিনবার, তাঁর দুই হাত ধৌত করেন দুইবার, মাথা মাসেহ করেন; তিনি তাঁর হাত দুটিকে মাথার সম্মুখভাগ থেকে পিছনে নেন এবং পিছনে থেকে সম্মুখভাগে নিয়ে আসেন এবং তিনি তাঁর দুই পা ধৌত করেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ غَسْلِ الْمُتَوَضِّئِ بَعْضَ أَعْضَائِهِ شَفْعًا وَبَعْضَهَا وِتْرًا فِي وُضُوئِهِ
1090 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ مَالِكٍ الْخُوَارِزْمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَنَا فِي الْبَيْتِ فَدَعَا بِوَضُوءٍ فَأَتَيْنَاهُ بِتَوْرٍ مِنْ صُفْرٍ فِيهِ مَاءٌ فَتَوَضَّأَ وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ وَمَسَحَ رَأْسَهُ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ وَغَسَلَ رِجْلَيْهِ.
الراوي : عَبْد اللَّهِ بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1090 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)
পরিচ্ছেদঃ ওযূর অঙ্গুসমূহ দুইবার দুইবার করে ধৌত করে ক্ষ্যান্ত থাকা বৈধ
১০৯১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর অঙ্গসমূহ দুইবার দুইবার করে ধুয়েছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَقْتَصِرَ مِنْ عَدَدِ الْوُضُوءِ عَلَى مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
1091 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ بْنِ جُوصَا أَبُو الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ عَنِ ابْنِ ثَوْبَانَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مرتين.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1091 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫।)
পরিচ্ছেদঃ ওযূর অঙ্গুসমূহ একবার করে ধৌত করে ক্ষ্যান্ত থাকা বৈধ, যদি সে পরিপূর্ণভাবে ওযূ করে
১০৯২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ সম্পর্কে তোমাদের মাঝে সবচেয়ে বেশি জানি। অতঃপর তিনি ওযূর অঙ্গসমূহ একবার একবার করে ধৌত করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَقْتَصِرَ فِي الْوُضُوءِ عَلَى مَرَّةٍ مَرَّةٍ إِذَا أَسْبَغَ
1092 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَنَا أعلَمُكُم بِوُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى الله عليه وسلم فتوضأ مرةً مرةً.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1092 | خلاصة حكم المحدث:. صحيح.
[1] আবূ দাঊদ: ১৩৮; তিরমিযী: ৪২; নাসাঈ: ১/৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৮; সহীহ বুখারী: ১৫৭; দারেমী: ১/১৭৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৯; সুনান বাইহাকী: ১/৭৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৬।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৭।)
পরিচ্ছেদঃ ওযূ ভঙ্গের কারণসমূহ
১০৯৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে যাতুর রিকা‘ যুদ্ধে বের হয়েছিলাম। অতঃপর মুসলিমদের এক ব্যক্তি মুশরিকদের এক ব্যক্তির স্ত্রীকে হত্যা করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসেন, তখন সেই মহিলার স্বামী বাড়িতে আসে, যুদ্ধের সময় সে বাড়িতে উপস্থিত ছিল না। অতঃপর যখন তাকে (তার স্ত্রী হত্যা হওয়ার ব্যাপারটি) জানানো হলো, তখন সে শপথ করলো যে, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথীদের মাঝে কাউকে হত্যা না করা পর্যন্ত সে ক্ষ্যান্ত যাবে না। ফলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদচিহ্ন অনুসরন করে রওয়ানা হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তায় এক জায়গায় যাত্রা বিরতি দিলেন এবং বললেন, “আজকের রাতে আমাদের কে পাহারা দিবে?” তখন একজন আনসারী ও একজন মুহাজির সাহাবী তাঁর আহবানে সাড়া দিলেন। তারা বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা পাহারা দিব।” তখন তিনি বলেন, “তবে তোমরা পাহাড়ের গিরিপথে অবস্থান করবে।” অতঃপর তারা যখন গিরিপথে গেলেন, তখন আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বললেন, “আপনার কাছে রাতের কোন অংশ অর্থাৎ প্রথম অংশ না শেষ অংশ প্রিয় যাতে আমি আপনার পক্ষে পাহারা দিব?” জবাবে তিনি বললেন, “আপনি আমার পক্ষে রাতের প্রথম অংশে পাহারা দেন। রাবী বলেন, “অতঃপর মুহাজির সাহাবী ঘুমিয়ে যান। আর আনসারী সাহাবী সালাতে দাঁড়িয়ে যান। এমন অবস্থায় ঐ মহিলার স্বামী আসে, অতঃপর সে যখন আনসারী সাহাবীর অবয়ব দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে, তিনি লোকদের পাহারাদার। ফলে তিনি তাকে একটি তীর মারে এবং তাকে তীরবিদ্ধ করে। আনসারী সাহাবী তীরটি খুলে ফেলে রেখে দেয় এবং স্থিরভাবে দাঁড়িয়ে সালাত আদায় অব্যাহত রাখেন। তারপর সে আরেকটি একটি তীর মারে এবং তাকে তীরবিদ্ধ করে। আনসারী সাহাবী তীরটি খুলে ফেলে রেখে দেয় এবং স্থিরভাবে দাঁড়িয়ে সালাত আদায় অব্যাহত রাখেন। তারপর সে তৃতীয়বার তাকে তীর মারেন এবং তাকে তীরবিদ্ধ করে। আনসারী সাহাবী তীরটি খুলে ফেলে রেখে দেয় তারপর তিনি রুকু করেন এবং সাজদা করেন। তারপর তিনি তাঁর সাথীকে জাগিয়ে তুলেন এবং বলেন, “উঠে বসুন, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি।” অতঃপর তিনি লাফিয়ে উঠেন। তারপর সে লোক যখন তাদের দুইজনকে দেখলো, তখন সে বুঝতে পারলো যে, সাহাবীরা (তার উপস্থিতি) টের পেয়েছেন, ফলে সে পলায়ন করলো। অতঃপর মুহাজির ব্যক্তি যখন আনসারী ব্যক্তির রক্তাক্ত অবস্থা দেখলেন, তখন বললেন, “সুবহানাল্লাহ! সে প্রথম যখন আপনাকে তীর মারে, তখনই কেন আমাকে জাগিয়ে দেননি?” জবাবে তিনি বলেন, “আমি একটি সূরা পাঠ করছিলাম। ফলে সেটা শেষ না করা পর্যন্ত তা ছেড়ে দেওয়াকে আমি পছন্দ করিনি! তারপর যখন সে পরপর আমাকে তীর মারছিল, তখন আমি রুকুতে যাই। অতঃপর আমি আপনাকে জানান দেই। আল্লাহর কসম, যদি এমন না হতো যে, আমি রাসূল (সা.) এর কর্তৃক নির্দেশিত প্রহরা নষ্ট করে ফেলবো, তবে অবশ্যই হয়তো আমি সূরাটির পাঠ শেষ করতাম নয়তো তা পাঠ করার জন্য আমার জীবন বিসর্জন দিয়ে দিতাম!”[1]
بَابُ نَوَاقِضِ الْوُضُوءِ
1093 – أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في غزوة ذات الرقاع فأصاب رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَافِلًا أَتَى زَوْجُهَا ـ وَكَانَ غَائِبًا ـ فَلَمَّا أُخْبِرَ حَلَفَ لَا يَنْتَهِي حَتَّى يُهْرِيقَ فِي أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَمًا فَخَرَجَ يتَّبع أَثَرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ منزلاً فقال: (مَنْ رجل يكلأنا لَيْلَتَنَا هَذِهِ)؟ فَانْتُدِبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ قَالَا: نَحْنُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَكُونَا بِفَمِ الشِّعْبِ) قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ نَزَلُوا إِلَى شِعْبٍ مِنَ الْوَادِي فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعب قَالَ الْأَنْصَارِيُّ لِلْمُهَاجِرِيِّ: أَيُّ اللَّيْلِ أَحَبُّ إِلَيْكَ أَنْ أَكْفِيَكَ أَوَّلَهُ أَوْ آخِرَهُ؟ قَالَ: اكْفِنِي أَوَّلَهُ قَالَ: فَاضْطَجَعَ الْمُهَاجِرِيُّ فَنَامَ وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّي وَأَتَى زَوْجُ الْمَرْأَةِ فَلَمَّا رَأَى شَخَصَ الرَّجُلِ عَرَفَ أَنَّهُ رَبِيئَةَ الْقَوْمِ فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ فَوَضَعَهُ وَثَبَتَ قَائِمًا يُصَلِّي ثُمَّ رَمَاهُ بِسَهْمٍ آخَرَ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ وَثَبَتَ قَائِمًا يُصَلِّي ثُمَّ عَادَ لَهُ الثَّالِثَةَ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ فَوَضَعَهُ ثُمَّ رَكَعَ فَسَجَدَ ثُمَّ أَهَّبَ صَاحِبَهُ وَقَالَ: اجْلِسْ فَقَدْ أُتيتُ فَوَثَبَ فَلَمَّا رَآهُمَا الرَّجُلُ عَرَفَ أَنَّهُ قَدْ نَذِرَ بِهِ هَرَبَ فَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدِّمَاءِ قَالَ: سُبْحَانَ اللَّهِ أَفَلَا أَهْبَبْتَنِي أَوَّلَ مَا رَمَاكَ!؟ قَالَ: كُنْتُ فِي سورة أقرأها فَلَمْ أحِبَّ أَنْ أَقْطَعَهَا حَتَّى أُنفذها فَلَمَّا تَابَعَ عَلَيَّ الرَّمْيَ رَكَعْتُ فَآذَنْتُكَ وَايْمُ اللَّهِ لَوْلَا أَنْ أُضَيِّعَ ثَغْرًا أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِهِ لَقَطَعَ نَفْسِي قبل أن أقطعها أو أُنفذها.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1093 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৩।)
পরিচ্ছেদঃ বমি করলে ওযূ নষ্ট হয়ে যায়, চাই বমি কম হোক অথবা বেশি হোক- এই মর্মে হাদীস
১০৯৪. আবূদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বমি করেন অতঃপর সিয়াম ভঙ্গ করেন।” রাবী বলেন, অতঃপর আমি তাকে দামেস্কের মসজিদে পাই এবং আমি তাঁর কাছে হাদীসটি বর্ণনা করলে তিনি বলেন, “তিনি ঠিকই বলেছেন। আমি তাঁকে ওযূর পানি ঢেলে দিয়েছিলাম।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْقَيْءَ يَنْقُضُ الطَّهَارَةَ سَوَاءً كَانَ مِلْءَ الْفَمِ أَوْ لَمْ يكن
1094 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ ابْنَ عَمْرٍو الْأَوْزَاعِيَّ حَدَّثَهُ أَنَّ يَعِيشَ بْنَ الْوَلِيدِ حَدَّثَهُ أَنَّ مَعْدَانَ بْنَ طَلْحَةَ حَدَّثَهُ أَنَّ أَبَا الدَّرْدَاءِ حَدَّثَهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ فَلَقِيتُ ثَوْبَانَ فِي مَسْجِدِ دِمَشْقَ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ: صَدَقَ أَنَا صَبَبْتُ لَهُ وضوءاً.
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1094 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬০।)
পরিচ্ছেদঃ যে হাদীসটি কোন কোন আলেমকে এই সংশয়ে ফেলে দেয় যে, কোন কোন অবস্থায় ঘুম ওযূকে অবধারিত করে দেয় না
১০৯৫. ইবনু জুরাইজ বলেন, আমি আতা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “ইমাম অবস্থায় হোক অথবা একাকী হোক কোন সময়ে ইশার সালাত আদায় করা আপনার কাছে বেশি প্রিয়?”জবাবে তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায় করতে বিলম্ব করেন, এমনকি লোকজন শুয়ে পড়েন আবার জাগ্রত হন, আবার শুয়ে পড়েন এবং জাগ্রত হন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সালাত, সালাত।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন, এমন অবস্থায় যে, যেন আমি তাঁর মাথা থেকে ফোটায় ফোটায় পানি পড়তে দেখছি, এসময় তিনি তাঁর দুই হাত মাথার উপর রেখেছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি আমার উম্মাতের উপর কঠিন মনে না করতাম তবে আমি এভাবে (দেরিতে ইশার) সালাত আদায় করার নির্দেশ প্রদান করতাম।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ النَّوْمَ لَا يُوجِبُ الْوُضُوءَ عَلَى النَّائِمِ فِي بعض الأحوال
1095 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَيُّ حِينٍ أَحَبُّ إِلَيْكَ أَنْ أُصَلِّيَ لِلْعَتَمَةِ ـ إِمَّا إِمَامًا وَإِمَّا خِلواً ـ؟ فقال: سمعت ابن عباس يقول: اعتم رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَمَةِ حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا فَقَالَ عمر: الصَّلَاةَ الصَّلَاةَ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ ـ تَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى رَأْسِهِ فَقَالَ: (لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأمرتُهُم أَنْ يُصَلُّوا هكذا)
الراوي : ابن عباس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1095 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান নাসাঈ: ৫১৭।)
পরিচ্ছেদঃ উল্লেখিত হাদীসটি ইসলামের প্রথম যুগের- এই মর্মে হাদীস
১০৯৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যস্ততার কারনে ইশার সালাত আদায়ে বিলম্ব করেন এমনকি আমরা মসজিদে শুয়ে পড়ি, তারপর আমরা জাগ্রত হই, তারপর আবার শুয়ে পড়ি আবার জাগ্রত হই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন এবং বলেন, “তোমরা ছাড়া পৃথিবীবাসীর আর কেউ সালাতের জন্য প্রতীক্ষা করছে না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْخَبَرَ كَانَ فِي أَوَّلِ الْإِسْلَامِ
1096 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي نَافِعٌ
حَدَّثَنَا ابْنُ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ ذَاتَ لَيْلَةٍ عَنْ صَلَاةِ الْعَتَمَةِ حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ رَقَدْنَا ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ خَرَجَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ يَنْتَظِرُ أحد من أهل الأرض الصلاة غيركم)
الراوي : ابن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1096 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৪।)
পরিচ্ছেদঃ তন্দ্রার কারণে ওযূ অবধারিত হয় না বরং যে ঘুমের কারণে মানুষের জ্ঞান লোপ পায়, তাতে ওযূ অবধারিত হয়
১০৯৭. যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, তিনি আমাকে বলেন, “আপনার কী প্রয়োজন?” আমি বললাম, “ইলম অন্বেষণে এসেছি।” তিনি বলেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে।” আমি বললাম, “পেশাব ও পায়খানা করার পর মোজার উপর মাসেহ করার ব্যাপারে আমার মনে কিছুটা দ্বিধার সৃষ্টি করে। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী, এজন্য আমি আপনার কাছে আসলাম এই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে কিছু শুনেছেন?” তিনি বলেন, “হ্যাঁ, যখন আমরা সফরে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমরা মুসাফির থাকতাম, তখন তিনি আমাদের আদেশ করতেন যেন আমরা আমাদের মোজাগুলো তিনদিন না খুলে ফেলি। তবে যদি আমরা জুনুবী তথা নাপাক হয়ে যাই (তাহলে খুলতে হবে) কিন্তু পেশাব, পায়খানা ও ঘুমের কারণে খুলতে হবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ঘুমের দুটি অবস্থা রয়েছে; শুরুর অব্স্থা এবং চূড়ান্ত অবস্থা। শুরুর অবস্থা হলো তন্দ্রা, এটা ঘুমের প্রাথমিক অবস্থা, এর বিবরণ হলো এই অবস্থায় কথা বলা হলে সে শুনতে পায়, বায়ু ত্যাগ করলে, সে জানতে পারে, তবে সে ক্রমান্বয়ে ঢলে পড়ে। আর চূড়ান্ত অবস্থা হলো জ্ঞান লোপ পাওয়া। এর বিবরণ হলো মানুষ এই অবস্থায় বায়ু ত্যাগ করলে জানতে পারে না, কথা বলা হলে সে বুঝতে পায় না।
কাজেই তন্দ্রা কম হোক কিংবা বেশি হোক, তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি যে অবস্থাতেই যাক না কেন তন্দ্রা ওযূ অবধারিত করে না। পক্ষান্তরে ঘুম ওযূ অবধারিত করে দেয়, ঘুমন্ত ব্যক্তি যে অবস্থাতেই থাকুক না কেন। বস্তুত আরবিতে ঘুম শব্দটি তন্দ্রা অর্থে এবং তন্দ্রা অর্থে ব্যবহৃত হয়। কিন্তু উভয়ের অর্থ ভিন্ন। মহান আল্লাহ উভয় শব্দের মাঝে পার্থক্য করেছেন। তিনি বলেছেন, لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ (তাঁকে তন্দ্রা ও ঘুম আচ্ছন্ন করে না - সূরা আল বাকারাহ: ২৫৫) যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফওয়ান রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে ওযূ ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ঘুম, পেশাব ও পায়খানাকে একত্রিত করেছেন আর পেশাব ও পায়খানার মাঝে কোন পার্থক্য নেই এবং এই দুটো অল্প পরিমাণে হোক, বেশি পরিমাণে হোক ওযূ অবধারিত হয়ে যাবে চাই পেশাবকারী ব্যক্তি দাঁড়ানো, বসা, রুকু বা সিজদারত অবস্থায় থাকুক।
অনুরুপভাবে যে ব্যক্তি জ্ঞান লোপ পায় এমন ঘুম ঘুমায়, তবে তার উপর ওযূ অবধারিত হয়ে যাবে, চাই তার অবস্থা বিভিন্ন রকম হয় অথবা এক রকম হয়। কেননা এখানে ওযূ ওয়াজিব হওয়ার কারণ হলো জ্ঞান লোপ পাওয়া; অবস্থার বিভিন্নতা নয়, যেমনভাবে পেশাব ও পায়খানার ক্ষেত্রে ওযূ ওয়াজিব হওয়ার কারণ হলো এই দুটি পাওয়া যাওয়া; পেশাবকারী ও পায়খানাকারীর অবস্থার বিভিন্নতা নয়"।
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الرُّقَادَ الَّذِي هُوَ النُّعَاسُ لَا يُوجِبُ عَلَى مَنْ وُجِدَ فِيهِ وُضُوءًا وَأَنَّ النَّوْمَ الَّذِي هُوَ زَوَالُ الْعَقْلِ يُوجِبُ عَلَى مَنْ وُجِدَ فِيهِ وُضُوءًا
1097 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقَالَ لِي: مَا حَاجَتُكَ؟ قُلْتُ لَهُ: ابْتِغَاءُ الْعِلْمِ قَالَ: فَإِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَطْلُبُ قُلْتُ: حَكَّ فِي نَفْسِي الْمَسْحُ على الخفين بعد الغائط والبول وكنت امرءاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُكَ أَسْأَلُكَ: هَلْ سمعتَ مِنْهُ فِي ذَلِكَ شَيْئًا؟ قَالَ: نَعَمْ كَانَ يَأْمُرُنَا إِذَا كُنَّا فِي سَفَرٍ - أَوْ مُسَافِرِينَ - أَنْ لَا نَنْزِعَ خفافنا ثلاثة أيام ولياليهن ـ إلا من جنابة ـ لكن من غائط وبول ونوم.
الراوي : زِرّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1097 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: الرُّقَادُ لَهُ بِدَايَةٌ وَنِهَايَةٌ فَبِدَايَتُهُ النُّعَاسُ الَّذِي هُوَ أَوَائِلُ النَّوْمِ وَصِفَتُهُ أَنَّ الْمَرْءَ إِذَا كُلِّم فِيهِ يَسْمَعُ وَإِنْ أَحْدَثَ عَلِمَ إِلَّا أَنَّهُ يَتَمَايَلُ تَمَايُلًا وَنِهَايَتُهُ زَوَالُ الْعَقْلِ وَصِفَتُهُ أَنَّ الْمَرْءَ إِذَا أَحْدَثَ فِي تِلْكَ الْحَالَةِ لَمْ يَعْلَمْ وَإِنْ تَكَلَّمَ لَمْ يَفْهَمْ فَالنُّعَاسُ لَا يُوجِبُ الْوُضُوءَ عَلَى أَحَدٍ قَلِيلُهُ وَكَثِيرُهُ عَلَى أَيِّ حَالَةٍ كَانَ النَّاعِسُ وَالنَّوْمُ يُوجِبُ الْوُضُوءَ عَلَى مَنْ وُجِدَ عَلَى أَيِّ حَالَةٍ كَانَ النَّائِمُ عَلَى أَنَّ اسْمَ النَّوْمِ قَدْ يَقَعُ عَلَى النُّعَاسِ وَالنُّعَاسُ عَلَى النَّوْمِ وَمَعْنَاهُمَا مُخْتَلِفَانِ وَاللَّهُ عَزَّ وَجَلَّ فَرَّقَ بَيْنَهُمَا بِقَوْلِهِ {لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ} [البقرة: 255] وَلَمَّا قَرَنَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ صَفْوَانَ بَيْنَ النَّوْمِ وَالْغَائِطِ وَالْبَوْلِ فِي إِيجَابِ الْوُضُوءِ مِنْهَا وَلَمْ يَكُنْ بَيْنَ الْبَوْلِ وَالْغَائِطِ فَرْقَانِ وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا قَلِيلُ أَحَدِهِمَا أَوْ كَثِيرُهُ أَوْجَبَ عَلَيْهِ الطَّهَارَةَ سَوَاءً كَانَ الْبَائِلُ قَائِمًا أَوْ قَاعِدًا أَوْ رَاكِعًا أَوْ سَاجِدًا كَانَ كُلُّ مَنْ نَامَ بِزَوَالِ الْعَقْلِ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ سَوَاءً اخْتَلَفَتْ أَحْوَالُهُ أَوِ اتَّفَقَتْ لِأَنَّ الْعِلَّةَ فِيهِ زَوَالُ الْعَقْلِ لَا تَغَيُّر الْأَحْوَالِ عَلَيْهِ كَمَا أَنَّ الْعِلَّةَ فِي الْغَائِطِ وَالْبَوْلِ وُجُودُهُمَا لَا تَغَيُّرُ أَحْوَالِ الْبَائِلِ وَالْمُتَغَوِّطِ فِيهِ.
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯; মুসনাদ শাফেঈ: ১/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; হুমাইদী: ৮৮১; মুসনাদ আহমাদ: ৪/২৩৯; নাসাঈ: ১/৮৩; ইবনু মাজাহ: ৪৭৮; শারহু মা‘আনিল আসার: ১/৮২; সুনান বাইহাকী: ১/২৭৬; তাবারানী: ৭৩৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬১; দারাকুতনী: ১/১৯৬; আত তায়ালিসী: ১১৬৬; তিরমিযী: ৯৬।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)
পরিচ্ছেদঃ মযী (উত্তেজনাবশত বীর্যরস) বের হওয়ার কারণে সালাতের ন্যায় ওযূ করার নির্দেশ
১০৯৮. মিকদাদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই আলী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে আদেশ করেন তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, ঐ ব্যক্তি সম্পর্কে যিনি তার স্ত্রীর কাছাকাছি হলে মযী (উত্তেজনাবশত বীর্যরস) বের হয়, এই অবস্থায় তার করণীয় কী? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মেয়ে আমার স্ত্রী, এজন্য আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছি।” মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে করলে তিনি জবাবে বলেন, “যখন সে এমনটা দেখতে পাবে, সে যেন তার লজ্জাস্থানে পানি ছিটা দেয় এবং সে যেন সালাতের ন্যায় ওযূ করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মিকদাদ বিন আসওয়াদ ৩৩ হিজরীতে জুরুফে মারা যান আর সুলাইমান বিন ইয়াসার ৯৪ হিজরীতে মারা যান। সুলাইমান বিন ইয়াসার মিকদাদ বিন আসওয়াদ এর কাছ থেকে হাদীস শ্রবণ করেন, যখন তার বয়স ১০ বছরেরও কম বয়স ছিল।”
ذِكْرُ الْأَمْرِ بِالْوُضُوءِ مِنَ الْمَذْيِ وُضُوءَ الصَّلَاةِ
1098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ مَاذَا عَلَيْهِ؟ فَإِنْ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (إِذَا وَجَدَ ذلك فَلْيَنْضَحْ فَرْجَهُ وليتوضأ وضوءه للصلاة)
الراوي : الْمِقْدَاد بْن الْأَسْوَدِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1098 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: مَاتَ الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ بِالْجُرُفِ سَنَةَ ثَلَاثٍ وَثَلَاثِينَ وَمَاتَ سُلَيْمَانُ بْنُ يَسَارٍ سَنَةَ أَرْبَعٍ وَتِسْعِينَ وَقَدْ سَمِعَ سُلَيْمَانُ بْنُ يَسَارٍ الْمِقْدَادَ وَهُوَ ابْنُ دُونِ عَشْرِ سنين.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট করে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সে যেন তার লজ্জাস্থানে পানি ছিটা দেয়” এর উদ্দেশ্য হলো “সে যেন লজ্জাস্থান ধৌত করে”
১০৯৯. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মযীপ্রবণ মানুষ ছিলাম, ফলে আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, জবাবে তিনি বলেন, “যখন তুমি মযী দেখবে, তখন তোমার লজ্জাস্থান ধুয়ে ফেলবে, আর যখন তুমি বীর্য দেখবে, তখন গোসল করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে আলী রাদ্বিয়াল্লাহু আনহু মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করার জন্য, অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে উত্তর দেন অতঃপর মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহু আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে উত্তরটি জানিয়ে দেন। তারপর আলী রাদ্বিয়াল্লাহু আনহু মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক জানানো বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানান, এভাবে দুই জায়গায় দুই বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে দুই জায়গায় দুইবার প্রশ্ন করা হয়, তার দলীল হলো আলী রাদ্বিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বীর্য দেখলে গোসল করার নির্দেশ দেন, যা মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে নেই, যা প্রমাণ করে যে হাদীস দুটি স্বতন্ত্র আলাদা হাদীস।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (فَلْيَنْضَحْ فَرْجَهُ) أَرَادَ بِهِ: فَلْيَغْسِلْ ذَكَرَهُ
1099 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنِي الرُّكَيْنُ بْنُ الرَّبِيعِ الْفَزَارِيُّ عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذكرك وإذا رأيت الماء فاغتسل)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1099 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ يَكُونَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَمَرَ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ رسول الله صلى الله عليه وسلم عن هَذَا الْحُكْمِ فَسَأَلَهُ وَأَخْبَرَهُ ثُمَّ أَخْبَرَ الْمِقْدَادُ عَلِيًّا بِذَلِكَ ثُمَّ سَأَلَ عَلِيٌّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّا أَخْبَرَهُ بِهِ الْمِقْدَادُ حَتَّى يَكُونَا سُؤَالَيْنِ فِي مَوْضِعَيْنِ مُخْتَلِفَيْنِ وَالدَّلِيلُ عَلَى أَنَّهُمَا كَانَا فِي مَوْضِعَيْنِ أَنَّ عِنْدَ سُؤَالِ عَلِيٍّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ بِالِاغْتِسَالِ عِنْدَ الْمَنِيِّ وَلَيْسَ هَذَا فِي خَبَرِ الْمِقْدَادِ يَدُلُّكُ هَذَا عَلَى أَنَّهُمَا غير متضادين.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১।)
পরিচ্ছেদঃ মযী বের হওয়ার কারণে ওযূ না করে পুরুষাঙ্গ ধৌত করা সালাতের জন্য যথেষ্ট নয় এবং কাপড়ে পানির ছিটা দেওয়ার পরিবর্তে ওযূ করা যথেষ্ট হবে
মযী বের হওয়ার কারণে ওযূ না করে পুরুষাঙ্গ ধৌত করা সালাতের জন্য যথেষ্ট নয়; এবং কাপড়ে পানির ছিটা দেওয়ার পরিবর্তে ওযূ করা যথেষ্ট হবে (না)[1]
১১০০. সাহল বিন হানিফ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মযীর কারণে খুব কষ্টের সম্মুখীন হতাম এবং এজন্য আমি প্রচুর পরিমাণে গোসল করতাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, তিনি জবাবে বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো ওযূ করা।” আমি বললাম, “যা আমার কাপড়ে লেগে যায়, সেটা আমি কিভাবে পরিষ্কার করবো?” জবাবে তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো তুমি এক অঞ্জলি পানি নিবে অতঃপর যেখানে তা লেগেছে দেখতে পাবে, সেখানে পানি ছিটা দিবে।”[2]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ غَسْلَ الذَّكَرِ لِلْمَذْيِ لَا يُجْزِئُ بِهِ صَلَاتَهُ دُونَ الْوُضُوءِ وَأَنَّ الْوُضُوءَ يُجْزِئُ عَنْ نَضْحِ الثَّوْبِ لَهُ
1100 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ: كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْيِ شِدَّةً فَكُنْتُ أُكْثِرُ الِاغْتِسَالَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: (إِنَّمَا يُجْزِئُكَ مِنْهُ الْوُضُوءُ) فَقُلْتُ: فَكَيْفَ بِمَا يُصيب ثَوْبِي مِنْهُ؟ قَالَ: (يَكْفِيكَ أَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أصابه)
الراوي : سَهْل بْن حُنَيْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1100 | خلاصة حكم المحدث:. حسن.
[2] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯১; আবূ দাঊদ: ২১০; তিরমিযী: ১১৫; ইবনু মাজাহ: ৫০৬; দারেমী: ১/১৮৪; তাহাবী: ১/৪৭।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫।)
পরিচ্ছেদঃ মযী বের হলে ওযূ করা এবং মনী তথা বীর্য বের হলে গোসল করা ওয়াজিব
১১০১. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, “আমি মযীপ্রবণ লোক ছিলাম। সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, “যখন তুমি পানি দেখবে, তখন তুমি তোমার পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযূ করবে আর যখন তুমি বীর্য দেখবে, তখন গোসল করবে।”[1]
ذِكْرُ إِيجَابِ الْوُضُوءِ عَلَى الْمُمْذِي وَالِاغْتِسَالِ عَلَى الممني
1101 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ أَبِي حَصِينٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (إِذَا رَأَيْتَ الْمَاءَ فَاغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ وَإِذَا رأيت المني فاغتسل)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1101 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলমে হাদীসে মজবুত ইলম অর্জন করেনি, তিনি কখনো এই সংশয়ে পড়েন যে, এই হাদীসটি হয়তো আমাদের উল্লেখিত আবূ আব্দুর রহমান আস সুলামী বর্ণিত হাদীসের বিপরীত
১১০২. রাফি‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন মযী সম্পর্কে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “সে তার পুরুষাঙ্গ ধুয়ে নিবে এবং ওযূ করবে।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ الَّذِي ذَكَرْنَا
1102 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَطَاءٍ عَنْ إِيَاسِ بْنِ خَلِيفَةَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّ عَلِيًّا أَمَرَ عَمَّارًا أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَذْيِ فَقَالَ: (يَغْسِلُ مذاكيره ويتوضأ)
الراوي : رَافِع بْن خَدِيجٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1102 | خلاصة حكم المحدث:. صحيح دون ذكر عمار ـ ((التعليق على سبل السلام)).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুর অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সুবুলুস সালাম)
পরিচ্ছেদঃ তৃতীয় হাদীস যা সংশয়ে ফেলে দেয় ঐ ব্যক্তিকে যে সঠিক জায়গা থেকে ইলম অন্বেষন করেনি, সে মনে করে যে হাদীসটি হয়তো আমাদের পূর্বে উল্লেখিত হাদীস দুটির বিপরীত
১১০৩. মিকদাদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই আলী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে আদেশ করেন তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, ঐ ব্যক্তি সম্পর্কে যিনি তার স্ত্রীর কাছাকাছি হলে মযী (উত্তেজনাবশত বীর্যরস) বের হয়, এই অবস্থায় তার করণীয় কী? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মেয়ে আমার স্ত্রী, এজন্য আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছি।” মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে করলে তিনি জবাবে বলেন, “যখন সে এমনটা দেখতে পাবে, সে যেন তার লজ্জাস্থানে পানি ছিটা দেয় এবং সে যেন সালাতের ন্যায় ওযূ করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস শ্রবণকারীদের মাঝে যিনি সঠিক জায়গা থেকে ইলম অন্বেষন করেননি এবং যিনি প্রকৃতপক্ষে সঠিক প্রান্তে আবর্তন করেননি, তিনি কোন কোন সময় সংশয়ে পড়ে যান যে, নিশ্চয়ই হাদীসগুলোর মাঝে পারষ্পরিক বৈপরীত্ব রয়েছে। কেননা আবূ আব্দুর রহমান সুলামী রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের রয়েছে (আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন), “আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়াস বিন খলীফার হাদীসে রয়েছে, তিনি আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেছিলেন তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন আর সুলাইমান বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের রয়েছে তিনি মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করার জন্য।
বস্তুত এসব হাদীসের মাঝে কোন বৈপরীত্ব নেই। কেননা এখানে এই সম্ভাবনা রয়েছে যে, আলী রাদ্বিয়াল্লাহু আনহু আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন জিজ্ঞেস করার জন্য, অতঃপর তিনি জিজ্ঞেস করেন। তারপর তিনি মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন জিজ্ঞেস করার জন্য, অতঃপর তিনি জিজ্ঞেস করেন। তারপর তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন।
আমি যা উল্লেখ করলাম তার বিশুদ্ধতার পক্ষে দলীল হলো হাদীসগুলোর প্রত্যেকটির মূল বক্তব্য অন্যটি থেকে আলাদা। কেননা আবূ আব্দুর রহমানের হাদীসে রয়েছে, “আমি প্রচুর মযীপ্রবণ মানুষ। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বলেন, “যখন তুমি পানি (বীর্য) দেখবে, তখন গোসল করবে। ইয়াস বিন খলীফার হাদীসে রয়েছে, তিনি আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করার জন্য, তিনি জবাবে বলেন, “সে তার পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযূ করবে।” এই হাদীসে মনীর কথা নেই, যা আবূ আব্দুর রহমানের হাদীসে রয়েছে। আর মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে নতুন একটি প্রশ্ন রয়েছে, সুতরাং এমন প্রশ্ন করেন, যা পূর্বে উল্লেখিত দুই হাদীসে নেই। কেননা মিকদাদ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে এসেছে, আলী রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে আদেশ করেন ” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করার জন্য ঐ ব্যক্তি সম্পর্কে, যিনি তার স্ত্রীর নিকটবর্তী হলে মযী (বীর্যরস) বের হয়, এই অবস্থায় তার করণীয় কী? কেননা তাঁর মেয়ে আমার অধীনে রয়েছে অর্থাৎ আমার স্ত্রী।“
কাজেই হাদীসগুলোর প্রকৃত ব্যাপার সেটাই যা আমরা বর্ণনা করলাম, সেটা হলো প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন জায়গায় করা, যার ফলে সঙ্গত কারণেই প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন হয়েছে; এমন নয় যে এগুলোর মাঝে বৈপরীত্ব রয়েছে।”
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُوهِمُ مَنْ لَمْ يَطْلُبِ الْعِلْمَ مِنْ مَظَانِّهِ أَنَّهُ مُضَادُّ لِلْخَبَرَيْنِ اللَّذَيْنِ تَقَدَّمَ ذِكْرُنَا لَهُمَا
1103 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ مَاذَا عَلَيْهِ؟ فَإِنْ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: (إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ)
الراوي : الْمِقْدَاد بْن الْأَسْوَدِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1103 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَحِمَهُ اللَّهُ ـ: قَدْ يَتَوَهَّمُ بَعْضُ الْمُسْتَمِعِينَ لِهَذِهِ الْأَخْبَارِ مِمَّنْ لَمْ يَطْلُبِ الْعِلْمَ مِنْ مَظَانِّهِ وَلَا دَارَ فِي الْحَقِيقَةِ عَلَى أَطْرَافِهِ أَنْ بَيْنَهَا تَضَادًّا أَوْ تَهَاتُرًا لِأَنَّ فِي خَبَرِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي خَبَرِ إِيَاسِ بْنِ خَلِيفَةَ أَنَّهُ أَمَرَ عَمَّارًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي خَبَرِ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّهُ أَمَرَ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ بَيْنَهَا تَهَاتُرٌ لِأَنَّهُ يُحْتَمَلُ أَنْ يَكُونَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَمَرَ عَمَّارًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ ثُمَّ أَمَرَ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَهُ فَسَأَلَهُ ثُمَّ سَأَلَ بِنَفْسِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَالدَّلِيلُ عَلَى صِحَّةِ مَا ذَكَرْتُ أَنْ مَتْنَ كُلِّ خَبَرٍ يُخَالِفُ مَتْنَ الْخَبَرِ الْآخَرِ لِأَنَّ فِي خَبَرِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ: (كنتُ رَجُلًا مَذَّاءً فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِذَا رَأَيْتَ الْمَاءَ فَاغْتَسِلْ)
وَفِي خَبَرِ إِيَاسِ بْنِ خَلِيفَةَ: (أَنَّهُ أَمَرَ عَمَّارًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَغْسِلُ مَذَاكِيرَهُ وَيَتَوَضَّأُ) وَلَيْسَ فِيهِ ذِكْرُ الْمَنِيِّ الَّذِي فِي خَبَرِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ وَخَبَرُ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ سُؤَالٌ مُسْتَأْنَفٌ فَيَسْأَلُ أَنَّهُ لَيْسَ بِالسُّؤَالَيْنِ الْأَوَّلَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا لِأَنَّ فِي خَبَرِ الْمِقْدَادِ: (أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ مَاذَا عَلَيْهِ؟ فَإِنْ عِنْدِي ابْنَتَهُ) فَذَلِكَ مَا وَصَفْنَا عَلَى أَنَّ هَذِهِ أَسْئِلَةٌ مُتَبَايِنَةٌ فِي مَوَاضِعَ مُخْتَلِفَةٍ لِعِلَلٍ مَوْجُودَةٍ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَهَا تَضَادُّ أَوْ تَهَاتُرٌ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট করে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২।)
পরিচ্ছেদঃ মযী বের হলে ওযূ আর বীর্য বের হলে গোসল ওয়াজিব
১১০৪. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি প্রচুর মযী প্রবণ মানুষ ছিলাম। এজন্য আমি শীতকালে গোসল করতে শুরু করলাম, ফলে আমার পিঠ ফেটে যায়। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আলোচনা করলাম –অথবা আলোচনা করা হলো (অধঃস্থন রাবীর সন্দেহ)- তখন তিনি জবাবে বলেন, “তুমি এরকম করবে না। যখন তুমি মযী দেখবে, তখন তুমি তোমার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং সালাতের ন্যায় ওযূ করবে আর যখন তোমার বীর্যপাত ঘটবে তখন গোসল করবে।”[1]
ذِكْرُ إِيجَابِ الْوُضُوءِ مِنَ الْمَذْيِ وَالِاغْتِسَالِ مِنَ المني
1104 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ الْحَذَّاءُ قَالَ: حَدَّثَنَا الرُّكَيْنُ بْنُ الرَّبِيعِ بْنِ عَمِيلَةَ عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ فِي الشِّتَاءِ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ أَوْ ذُكِرَ لَهُ ـ فَقَالَ: (لَا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ للصلاة وإذا نضحت الماء فاغتسل)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1104 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১।)
পরিচ্ছেদঃ মাহরাম নারীদের স্পর্শ করার কারণে ওযূ ওয়াজিব হয় না মর্মে দলীলের ন্যায় হাদীস
১১০৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, “তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একই পাত্রে গোসল করতেন।”[1]
ذِكْرُ خَبَرٍ فِيهِ كَالدَّلِيلِ عَلَى أَنَّ الْوُضُوءَ لَا يَجِبُ مِنْ لَمْسِ الْمَرْءِ ذَوَاتِ الْمَحَارِمِ
1105 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ: أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الواحد.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1105 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
পরিচ্ছেদঃ মাহরাম নারীদের স্পর্শ করার কারণে ওযূ ওয়াজিব হয় না মর্মে দলীল
১১০৬. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মেয়ে যয়নাব রাদ্বিয়াল্লাহু আনহার মেয়ে উমামাকে কোলে নিয়ে সালাত আদায় করতেন; যখন তিনি সালাতে দাঁড়াতেন, তখন তাকে কোলে নিতেন আর যখন সাজদায় যেতেন, তখন তাকে রেখে দিতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُلَامَسَةَ مِنْ ذَوَاتِ الْمَحَارِمِ لَا تُوجِبُ الْوُضُوءَ
1106 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمامة بِنْتَ زَيْنَبَ ابْنَتِهِ فَكَانَ إِذَا قَامَ حَمَلَهَا وإذا سجد وضعها.
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1106 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
পরিচ্ছেদঃ মাহরাম নারীদের স্পর্শ করার কারণে ওযূ ওয়াজিব হয় না মর্মে হাদীস
১১০৭. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরজার কাছে বসে ছিলাম, এমন সময় তিনি উমামাহ বিনতু আবূল আস বিন রবী‘, যার মা ছিলেন যাইনাব বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন তিনি শিশু ছিলেন, তাকে কোলে নিয়ে আমাদের উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাকে কাঁধে নিয়ে সালাত আদায় করেন; যখন তিনি রুকু‘ করেন, তখন তাকে রেখে দিতেন আবার যখন দাঁড়াতেন, তখন তাকে কাঁধে তুলে নিতেন। এভাবেই তিনি সালাত শেষ করেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى نَفْيِ إِيجَابِ الْوُضُوءِ مِنَ الْمُلَامَسَةِ إِذَا كَانَتْ مِنْ ذَوَاتِ الْمَحَارِمِ
1107 - أَخْبَرَنَا الْفَضْلُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا قَتَادَةَ يَقُولُ: بَيْنَمَا نَحْنُ عَلَى بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمامة بِنْتَ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ وَأُمُّهَا زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَبِيَّةٌ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عَلَى عَاتِقِهِ يَضَعُهَا إِذَا رَكَعَ وَيُعِيدُهَا عَلَى عَاتِقِهِ إِذَا قَامَ حَتَّى قَضَى صَلَاتَهُ يفعل ذلك بها.
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1107 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করার কারণে ওযূ ওয়াজিব হয় না মর্মে দলীলের ন্যায় হাদীস
১১০৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয় আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, তাতে আমাদের হাতগুলো পরস্পরের সাথে লেগে যেতো ।”[1]
ذِكْرُ خَبَرٍ فِيهِ كَالدَّلِيلِ عَلَى أَنَّ الْمُلَامَسَةَ لِلرَّجُلِ مِنِ امْرَأَتِهِ لَا يُوجِبُ الْوُضُوءَ عَلَيْهَا
1108 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي أَفْلَحُ بْنُ حُمَيْدٍ الْأَنْصَارِيُّ أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: إني كُنْتُ لَأَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا فيه وتلتقي.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1108 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করার কারণে ওযূ ওয়াজিব হয় না মর্মে দলীলের ন্যায় হাদীস
১১০৯. উরওয়া বিন যুবাইর (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার মারওয়ান বিন হাকাম এর কাছে গেলাম, অতঃপর আমরা আলোচনা করলাম কিসে ওযূ করতে হয়, সেই সম্পর্কে। তখন মারওয়ান আমাকে বলেন, “আমাকে বুসরা বিনতু সাফওয়ান হাদীস বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ তার পুরুষাঙ্গ স্পর্শ করবে, তখন সে যেন ওযূ করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর কাছে পানাহ চাই আমাদের কিতাবে এমন হাদীস দিয়ে দলীল গ্রহণ করা থেকে যে হাদীস বর্ণনা করেছেন মারওয়ান বিন হাকাম ও তার মত লোকজন। কেননা আমরা হাদীসসমূহ থেকে সহীহ হাদীস ছাড়া অন্যান্য হাদীস দ্বারা দলীল গ্রহণ করা বৈধ মনে করিনা, যদিও সেই হাদীস আমাদের মতামতের অনুকূলে যায়। আর বিভিন্ন মতামত থেকে আমরা কেবল হাদীস নিসৃত মতামতের উপরই নির্ভর করি, যদিও তা আমাদের ইমামদের মতামতের বিপরীত হয়।
আমরা যে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহার হাদীস বর্ণনা করলাম, সেই হাদীস উরওয়া বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু মারওয়ান বিন হাকাম এর মাধ্যমে বুসরাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে শুনেছেন। কিন্তু তিনি এতে সন্তুষ্ট হননি, এমনকি মারওয়ান বিন হাকাম তার এক পুলিশকে পাঠান বুসরা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে, তিনি তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করেন, অতঃপর তিনি ফিরে এসে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা যেভাবে তাকে হাদীস করেন, সেভাবে তাদেরকে হাদীসটি বর্ণনা করেন। কাজেই উরওয়া পুলিশের সূত্রে বুসরার হাদীস দ্বিতীয়বার শ্রবন করেন। কিন্তু এতেও তিনি পরিতৃপ্ত হননি, ফলে তিনি নিজেই বুসরা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যান এবং তাঁর কাছ থেকে সরাসরি হাদীস শ্রবণ করেন। কাজেই বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে উরওয়া রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস মুত্তাসিল; মুনকাতি‘ নয়। সুতরাং মারওয়ান ও পুলিশ যেন ‘শুন’ যারা সানাদ থেকে বাদ পড়ে গেছে।”
ذِكْرُ خَبَرٍ فِيهِ كَالدَّلِيلِ عَلَى أَنَّ الْمُلَامَسَةَ لِلرَّجُلِ مِنِ امْرَأَتِهِ لَا يُوجِبُ الْوُضُوءَ عَلَيْهَا
1109 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَذَكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (إذا مَسَّ أحدكم ذَكَرَهُ فليتوضأ)
الراوي : عُرْوَة بْن الزُّبَيْرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1109 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَائِذٌ بِاللَّهِ أَنْ نَحْتَجَّ بِخَبَرٍ رَوَاهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ وَذَوُوهُ فِي شَيْءٍ مِنْ كُتُبِنَا لَأَنَّا لَا نَسْتَحِلُّ الِاحْتِجَاجَ بِغَيْرِ الصَّحِيحِ مِنْ سَائِرِ الْأَخْبَارِ وَإِنْ وَافَقَ ذَلِكَ مَذْهَبَنَا وَلَا نَعْتَمِدُ مِنَ الْمَذَاهِبِ إِلَّا عَلَى الْمُنْتَزَعِ مِنَ الْآثَارِ وَإِنْ خَالَفَ ذَلِكَ قَوْلَ أَئِمَّتِنَا وَأَمَّا خَبَرُ بُسْرَةَ الَّذِي ذَكَرْنَاهُ فَإِنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ سَمِعَهُ مِنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ عَنْ بُسْرَةَ فَلَمْ يُقْنِعْهُ ذَلِكَ حَتَّى بَعَثَ مَرْوَانُ شُرْطِيًّا لَهُ إِلَى بُسْرَةَ فَسَأَلَهَا ثُمَّ آتَاهُمْ فَأَخْبَرَهُمْ بِمِثْلِ مَا قَالَتْ بُسْرَةُ فَسَمِعَه عُرْوَةُ ثَانِيًا عَنِ الشُّرْطِيِّ عَنْ بُسْرَةَ ثُمَّ لَمْ يُقْنِعْه ذَلِكَ حَتَّى ذَهَبَ إِلَى بُسْرَةَ فَسَمِعَ مِنْهَا فَالْخَبَرُ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ مُتَّصِلٌ لَيْسَ بِمُنْقَطِعٍ وَصَارَ مَرْوَانُ وَالشُّرْطِيُّ كَأَنَّهُمَا عَارِيَتَانِ يَسْقُطَانِ من الإسناد.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
পরিচ্ছেদঃ উরওয়া (রহ.) এই হাদীসটি নিজে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে শ্রবণ করেছেন, এই মর্মে হাদীস
১১১০. উরওয়া (রহ.) বলেন, মারওয়ান তাকে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার পুরুষাঙ্গ স্পর্শ করবে, তখন সে যেন ওযূ করে।” অতঃপর উরওয়া হাদীসটি অস্বীকার করেন এবং স্বয়ং গিয়ে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলে, তিনি সেটিকে সত্যায়ন করেন।” [1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عُرْوَةَ سَمِعَ هَذَا الْخَبَرَ مِنْ بُسْرَةَ نَفْسِهَا
1110 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مُسَرَّح الْحَرَّانِيُّ أَبُو بدر ـ بسَرْ غامَرْطا ـ مِنْ دِيَارِ مُضَرَ ـ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ حَدَّثَهُ عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إذا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ) قَالَ: فَأَنْكَرَ ذَلِكَ عروة فسأل بُسرة فَصَدَّقَتْهُ.
الراوي : عُرْوَة بْن الزُّبَيْرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1110 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
পরিচ্ছেদঃ উরওয়া (রহ.) এই হাদীসটি নিজে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে শ্রবণ করেছেন, এই মর্মে দ্বিতীয় হাদীস
১১১১. উরওয়া (রহ.) বলেন, মারওয়ান তাকে বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে, সে যেন নতুন করে ওযূ করে।” উরওয়া (রহ.) বলেন, “অতঃপর আমি বুসরা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলে, তিনি সেটিকে সত্যায়ন করেন।” [1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ سَمِعَ هَذَا الْخَبَرَ مِنْ بُسْرَةَ كَمَا ذكرناه قبل
1111 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: أَخْبَرَنِي رَبِيعَةُ بْنُ عُثْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ مَرْوَانَ عَنْ بُسْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ) قال عروة: فسألت بسرة فَصَدَّقَتْه.
الراوي : عُرْوَة بْن الزُّبَيْرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1111 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
পরিচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শ করলে যে ওযূ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা সেই ওযূ যা ছাড়া সালাত বিশুদ্ধ হয় না- এই মর্মে হাদীস
১১১২. বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে, সে যেন পুনরায় ওযূ করে নেয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ হাদীসে ওযূ করা দ্বারা যদি দুই হাত ধোয়া উদ্দেশ্য হতো, যেমনটা কিছু লোক মনে করে থাকে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই বলতেন না “সে যেন পুনরায় ওযূ করে নেয়” কেননা পুনরায় ওযূ করা কথাটি কেবল সালাতের জন্য যে ওযূ করা হয় সেটাকেই বুঝায়।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْأَمْرَ بِالْوُضُوءِ مِنْ مَسِّ الْفَرْجِ إِنَّمَا هُوَ الْوُضُوءُ الَّذِي لَا تَجُوزُ الصَّلَاةُ إِلَّا بِهِ
1112 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ بُسْرَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيُعِدِ الوضوء)
الراوي : بُسْرَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1112 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: لَوْ كَانَ الْمُرَادُ مِنْهُ غَسْلَ الْيَدَيْنِ كَمَا قَالَ بَعْضُ النَّاسِ لَمَّا قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَلْيُعِدِ الْوُضُوءَ) إِذِ الْإِعَادَةُ لَا تَكُونُ إِلَّا لِلْوُضُوءِ الَّذِي هو للصلاة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
পরিচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শ করলে যে ওযূ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা হলো সালাতের ওযূ- এই মর্মে দ্বিতীয় হাদীস, যদিও আরবরা হাত ধুয়া অর্থেও ওযূ শব্দ ব্যবহার করে থাকে
১১১৩. বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার পুরুষাঙ্গ স্পর্শ করবে, সে যেন সালাতের ন্যায় ওযূ করে নেয়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ الْوُضُوءَ مِنْ مَسِّ الْفَرْجِ إِنَّمَا هُوَ وُضُوءُ الصَّلَاةِ وَإِنْ كَانَتِ الْعَرَبُ تُسَمِّي غَسْلَ الْيَدَيْنِ وُضُوءًا
1113 - أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ قُرَيْشٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ الْعَدَنِيُّ عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عن مروان عن بُسْرَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ للصلاة)
الراوي : بُسْرَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1113 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তাতে নারী পুরুষ সবাই সমান
১১১৪. বুসরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে, সে যেন ওযূ করে নেয়। নারীরাও এক্ষেত্রে অনুরুপ*।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُكْمَ الرِّجَالِ وَالنِّسَاءِ فِيمَا ذكرنا سواء
1114 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ الْيَحْصَبِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إذا مَسَّ أَحَدُكُمْ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ وَالْمَرْأَةُ مِثْلُ ذَلِكَ)
الراوي : بُسْرَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1114 | خلاصة حكم المحدث:. صحيح إلا قوله: ((والمرأة مثل ذلك))؛ فإنها مدرجة ـ ((صحيح أبي داود)) ـ أيضاً ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির “নারীরাও এক্ষেত্রে অনুরুপ” অংশটুকু মুদরাজ বাকী অংশ সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “নারীরাও এক্ষেত্রে অনুরুপ” অংশটুকু মুদরাজ বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৫।)
* “হাদিসের সনদ বা মতনে বিনা পার্থক্যে রাবির পক্ষ থেকে বৃদ্ধিকে মুদরাজ বলা হয়”।
পরিচ্ছেদঃ আমরা যে হাদীসগুলো উল্লেখ করলাম সেগুলো ব্যাখ্যাসাপেক্ষ; বস্তুত স্পর্শ করলে ওযূ তখনই ওয়াজিব হবে, যখন কোন পর্দা ও অন্তরাল ছাড়া সরাসরি লজ্জাস্থান স্পর্শ করা হবে; অন্যান্য স্পর্শ বা অন্তরাল রেখে লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ ওয়াজিব হবে না
১১১৫. আবূ হুরাইরা হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার লজ্জাস্থান তার হাত দিয়ে স্পর্শ করে, এবং হাত ও লজ্জাস্থানের মাঝে কোন অন্তরাল বা পর্দা না থাকে, তবে সে যেন ওযূ করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে আমরা নাফি বিন আবূ নু‘আইম এর মাধ্যমে দলীল গ্রহণ করেছি কিন্তু ইয়াযিদ বিন আব্দুল মালিক আন নাওফালীর মাধ্যমে দলীল গ্রহণ করিনি, কেননা আমরা ইয়াযিদ বিন আব্দুল মালিক থেকে দায়মুক্তি ঘোষনা করেছি, যেমনটা কিতাবুয যু‘আফাহ কিতাবে উল্লেখ আছে।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَخْبَارَ الَّتِي ذَكَرْنَاهَا مُجْمَلَةً بِأَنَّ الْوُضُوءَ إِنَّمَا يَجِبُ مِنْ مَسِّ الذَّكَرِ إِذَا كَانَ ذَلِكَ بِالْإِفْضَاءِ دُونَ سَائِرِ المسِّ أَوْ كَانَ بَيْنَهُمَا حَائِلٌ
1115 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْمُعَدَّلُ بِالْفُسْطَاطِ وَعِمْرَانُ بْنُ فَضَالَةَ الشَّعِيرِيُّ بِالْمَوْصِلِ قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الْمَلِكِ وَنَافِعِ بْنِ أَبِي نُعَيْمٍ الْقَارِئِ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا أَفْضَى أَحَدُكُمْ بِيَدِهِ إِلَى فَرْجِهِ وَلَيْسَ بَيْنَهُمَا سِترٌ وَلَا حجاب فليتوضأ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1115 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: احْتِجَاجُنَا فِي هَذَا الْخَبَرِ بِنَافِعِ بْنِ أَبِي نُعَيْمٍ دُونَ يَزِيدَ بْنِ عَبْدِ الْمَلِكِ النَّوْفَلِيِّ لِأَنَّ يَزِيدَ بْنَ عَبْدِ الْمَلِكِ تَبَرَّأْنَا مِنْ عُهْدَتِهِ فِي كِتَابِ ((الضُّعَفَاءِ)).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৩৫।)
পরিচ্ছেদঃ যে হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো বুসরার হাদীসের সাথে সাংঘর্ষিক
১১১৬. তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা প্রতিনিধি দল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যাওয়ার জন্য বের হলাম, এসময় এক ব্যক্তি এসে বললো, “হে আল্লাহর রাসূল কোন ব্যক্তির ওযূ করার পর তার পুরুষাঙ্গ স্পর্শ করার ব্যাপারে আপনার কী বলবেন?” জবাবে তিনি বলেন, “সেটা একটি অঙ্গ অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) এটা তার একটি অঙ্গ ব্যতীত অন্য কিছু কী?”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ عَالَمًا مِنَ النَّاسِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ بُسْرَةَ أَوْ مُعَارِضٌ لَهُ
1116 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا ملازم بن عمرو عن عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا وَفْدًا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَجُلٌ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ مَا تَقُولُ فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَمَا يَتَوَضَّأُ؟ فَقَالَ: (هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ ـ أو بَضْعَةٌ ـ منه)
الراوي : طَلْق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1116 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬।)
পরিচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শ করার হুকুমের ক্ষেত্রে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করা উভয়টিই সমান
১১১৭. তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ছিলাম, এমন সময় এক বেদুঈন ব্যক্তি এসে বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কোন ব্যক্তি সালাতে থাকে, অতঃপর তার শরীর চুলকায়, ফলে তার হাত পুরুষাঙ্গে লেগে যায়?” জবাবে তিনি বলেন, “সেটা তোমার একটি অঙ্গ অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) এটা তোমার এক টুকরো মাংস ব্যতীত অন্য কিছু কী?”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُكْمَ الْمُتَعَمِّدِ وَالنَّاسِي فِي هذا سواء
1117 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ أَخْبَرَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ طَلْقٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَنَا يَكُونُ فِي الصَّلَاةِ فَيَحْتَكُّ فَتُصِيب يَدُهُ ذَكَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَهَلْ هُوَ إِلَّا بَضْعَةٌ مِنْكَ أَوْ مُضْغَةٌ منك)
الراوي : طَلْق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1117 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, কাইস বিন তলক থেকে মুলাযিম বিন আমর ব্যতীত অন্য কোন নির্ভরযোগ্য রাবী হাদীসটি বর্ণনা করেননি
১১১৮. তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সালাতরত অবস্থায় তার লজ্জাস্থান স্পর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এতে কোন দোষ নেই। এটা তোমার শরীরের একটি অঙ্গ বিশেষ।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا مَا رَوَاهُ ثِقَةٌ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ خَلَا مُلَازِمِ بْنِ عَمْرٍو
1118 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْمُنْذِرِ النَّيْسَابُورِيُّ بِمَكَّةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْفَرَّاءُ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْوَلِيدِ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ عَنْ أَبِيهِ: أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَمَسُّ ذَكَرَهُ وَهُوَ فِي الصَّلَاةِ قَالَ: (لَا بَأْسَ بِهِ إِنَّهُ لَبْعضُ جَسَدِكَ)
الراوي : طَلْق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1118 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬।)
পরিচ্ছেদঃ তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহু যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রতিনিধি হিসেবে এসেছিলেন
১১১৯. তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মদীনার মসজিদে নববীর নির্মাণ কাজ করেছি। তিনি বলেন, “তোমরা ইয়ামামার এই ব্যক্তিকে মাটির কাছে যেতে দাও, কেননা সে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সুন্দরভাবে মাটি মিশ্রিত করতে পারে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের উল্লেখিত তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি মানসুখ। কেননা তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুর মদীনায় আগমন হয়েছিল হিজরী প্রথম বছরে, যখন মুসলিমরা মদীনায় মসজিদে নববী নির্মাণ করছিলেন। অপরদিকে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ করা আবশ্যক মর্মে হাদীস বর্ণনা করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু সপ্তম হিজরীতে ইসলাম গ্রহণ করেন। কাজেই এটা প্রমাণ করে যে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি তালক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের অন্তত সাত বছর পরের।”
ذِكْرُ الْوَقْتِ الَّذِي وَفَدَ طَلْقُ بْنُ عَلِيٍّ على رسول الله صلى الله عليه وسلم
1119 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا جَدِّي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ عَنْ أَبِيهِ قَالَ: بَنَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ الْمَدِينَةِ فَكَانَ يَقُولُ: (قَدِّمُوا الْيَمَامِي مِنَ الطِّينِ فَإِنَّهُ مِنْ أَحْسَنِكُمْ لَهُ مَسًّا.
الراوي : طَلْق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1119 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: خَبَرُ طَلْقِ بْنِ عَلِيٍّ الَّذِي ذَكَرْنَاهُ خَبَرٌ مَنْسُوخٌ لِأَنَّ طَلْقَ بْنَ عَلِيٍّ كَانَ قُدُومُهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ سَنَةٍ مِنْ سِنِيِّ الْهِجْرَةِ حَيْثُ كَانَ الْمُسْلِمُونَ يَبْنُونَ مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَقَدْ رَوَى أَبُو هُرَيْرَةَ إِيجَابَ الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهُ قَبْلُ وَأَبُو هُرَيْرَةَ أَسْلَمَ سَنَةَ سَبْعٍ مِنَ الْهِجْرَةِ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ خَبَرَ أَبِي هُرَيْرَةَ كَانَ بَعْدَ خَبَرِ طَلْقِ بْنِ عَلِيٍّ بسبع سنين.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১১৯।)
পরিচ্ছেদঃ তলক বিন আলী রাদিআল্লাহু আনহু মদীনায় আগমন করার পর আবার স্বদেশে ফিরে যান মর্মে সুস্পষ্ট হাদীস
১১২০. তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বানু হানীফ গোত্রের পাঁচজন এবং এবং বানু যুবাইআহ বিন রাবী‘আহ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে যাওয়ার জন্য বের হই, আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে পৌঁছে তাঁর হাতে বাই‘আত গ্রহণ করি এবং সালাত আদায় করি। আমরা তাঁকে জানাই যে, আমাদের এলাকায় আমাদের একটি গীর্জা রয়েছে। আমরা তাঁর কাছে তাঁর পবিত্রতা অর্জনের পর অবশিষ্ট পানি হাদিয়া চাইলে তিনি পানি আনতে বলেন, অতঃপর তা দিয়ে তিনি ওযূ করেন, কুলি করেন এবং অবশিষ্ট পানি আমাদের জন্য একটি পাত্রে ঢেলে দেন। তারপর তিনি বলেন, “তোমরা এই পানি নিয়ে যাও। যখন তোমরা তোমাদের দেশে যাবে, তখন তোমরা তোমদের গীর্জা ভেঙ্গে ফেলবে, তারপর তোমরা সেই জায়গায় এই পানি ছিটিয়ে দিবে এবং সেখানে একটি মাসজিদ তৈরি করবে।” আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “আমাদের দেশ তো অনেক দূরে, এই পানি তো শুকিয়ে যাবে।” জবাবে তিনি বলেন, “তোমরা এই পানির সাথে অন্য পানির সহযোগিতা নিবে। কেননা এতে এই পানির পবিত্রতা বরং আরো বৃদ্ধিই পাবে।” অতঃপর আমরা বের হলাম এবং আমাদের মাঝে কে এই পানির পাত্র বহন করবে তা নিয়ে আমরা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবাইকে এক দিন এক রাত সময়ব্যাপী তা বহন করার জন্য পালা বন্টন করে দিলেন।
এভাবে আমরা বের হলাম এমনকি আমরা আমাদের দেশে পৌঁছলাম এবং তিনি আমাদের যে আদেশ করেছিলেন, তা প্রতিপালন করলাম। আমাদের এই সম্প্রদায়ের জন্য তই গোত্রের একজন পাদ্রী ছিল। আমরা সালাতের আযান দিলাম, তখন পাদ্রী বললো, “এটি হক আহবান”, তারপর সে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে আর দেখা য়ায়নি ।“[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, তলক বিন আলী এই আগমনের পর, যেই আগমনের সময় আমরা উল্লেখ করলাম, তিনি তাঁর দেশে ফিরে যান, তারপর তিনি আবার মদীনায় এসেছেন, এটা জানা যায় না। কাজেই যে ব্যক্তি দাবী করবে যে, তিনি এরপর আবার মদীনায় এসেছিলেন, তবে তার জন্য আবশ্যক হলো এই মর্মে সুস্পষ্ট হাদীস নিয়ে আসা। আর এমন হাদীস নিয়ে আসার কোন উপায় নেই।”
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِرُجُوعِ طَلْقِ بْنِ عَلِيٍّ إِلَى بَلَدِهِ بَعْدَ قَدْمتِهِ تِلْكَ
1120 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ الْحَنَفِيُّ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا سِتَّةً وَفْدًا إلى رسول الله صلى الله عليه وسلم خمسة من نبي حَنِيفَةَ وَرَجُلٌ مِنْ بَنِي ضُبَيْعَةَ بْنِ رَبِيعَةَ حَتَّى قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ وَأَخْبَرْنَاهُ أَنَّ بأرضنا بيعة لنا واستوهبناه من فضل طهوره فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ وَتَمَضْمَضَ وصبَّ لَنَا فِي إِدَاوَةٍ ثُمَّ قَالَ: (اذْهَبُوا بِهَذَا الْمَاءِ فَإِذَا قَدِمْتُمْ بَلَدَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ ثُمَّ انْضَحُوا مَكَانَهَا مِنْ هَذَا الْمَاءِ وَاتَّخِذُوا مَكَانَهَا مَسْجِدًا) فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ الْبَلَدُ بَعِيدٌ وَالْمَاءُ يَنْشَفُ قَالَ:
(فأمِدُّوه مِنَ الْمَاءِ فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا) فَخَرَجْنَا فَتَشَاحَحْنَا عَلَى حَمْلِ الْإِدَاوَةِ أَيُّنَا يَحْمِلُهَا فَجَعَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَوْبًا لِكُلِّ رَجُلٍ مِنَّا يَوْمًا وَلَيْلَةً فَخَرَجْنَا بِهَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا فَعَمِلْنَا الَّذِي أَمَرَنَا ورَاهِبُ ذَلِكَ الْقَوْمِ رَجُلٌ من طيىء فَنَادَيْنَا بِالصَّلَاةِ فَقَالَ الرَّاهِبُ: دَعْوَةُ حَقٍّ ثُمَّ هرب فلم يُرَ بعد.
الراوي : طَلْق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1120 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ طَلْقَ بْنَ عَلِيٍّ رَجَعَ إِلَى بَلَدِهِ بَعْدَ الْقِدْمَةِ الَّتِي ذَكَرْنَا وَقْتَهَا ثُمَّ لَا يُعْلَمُ لَهُ رُجُوعٌ إِلَى الْمَدِينَةِ بَعْدَ ذَلِكَ فَمَنِ ادَّعَى رُجُوعَهُ بَعْدَ ذَلِكَ فَعَلَيْهِ أَنْ يَأْتِيَ بِسُنَّةٍ مُصَرِّحَةٍ وَلَا سَبِيلَ لَهُ إِلَى ذَلِكَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৮২।)
পরিচ্ছেদঃ উটের গোসত খেলে ওযূ করার নির্দেশ, এটা তাদের কথার বিপরীত যারা ওযূ না করার কথা বলেন
১১২১. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْوُضُوءِ مِنْ أَكْلِ لَحْمِ الْجَزُورِ ضِدَّ قَوْلِ مَنْ نَفَى عَنْهُ ذَلِكَ
1121 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: (إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ) قَالَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ قَالَ:
(نَعَمْ) قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟ قَالَ: (لَا).
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1121 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ উটের গোসত খেলে ওযূ করার নির্দেশ, এটা তাদের কথার বিপরীত যারা ওযূ না করার কথা বলেন
১১২২. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উটের গোশত খেলে ওযূ করার নির্দেশ দিয়েছেন আর মেষের গোশত খেয়ে ওযূ না করার নির্দেশ দিয়েছেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْوُضُوءِ مِنْ أَكْلِ لَحْمِ الْجَزُورِ ضِدَّ قَوْلِ مَنْ نَفَى عَنْهُ ذَلِكَ
1122 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: (أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم أن نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْإِبِلِ وَلَا نَتَوَضَّأَ مِنْ لحوم الغنم)
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1122 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ যে হাদীস হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো ত্রুটিযুক্ত
১১২৩. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, মেষ রাত্রি যাপন করার জায়গায় সালাত আদায় করা প্রসঙ্গে, অতঃপর তিনি তাতে অনুমতি দেন। অতঃপর তাঁকে জিজ্ঞেস করা হয়, উট রাত্রি যাপন করার জায়গায় সালাত আদায় করা প্রসঙ্গে, অতঃপর তিনি তা নিষেধ করেন। তারপর তাঁকে জিজ্ঞেস করা হয়, মেষের গোশত খেয়ে ওযূ করা প্রসঙ্গে, জবাবে তিনি বলেন, “তুমি যদি চাও, তবে ওযূ করো, আর যদি তুমি চাও, তাহলে ওযূ করবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ সাওর বিন ইকরামা বিন জাবির বিন সামুরাহর নাম জা‘ফার, তার বাবার উপনাম আবূ সাওর। সুতরাং জা‘ফার বিন আবূ সাওর হলেন আবূ সাওর বিন ইকরামা বিন জাবির বিন সামুরাহ, তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন উসমান বিন আব্দুল্লাহ বিন মাওহাব, আশ‘আশ বিন আবূ শা‘সা‘ এবং সিমাক বিন হারব। যে ব্যক্তি হাদীস বিষয়ে মজবুত ইলম অর্জন করেননি, তিনি কোন কোন সময়ে এই বিষয়ে সংশয়ে পড়ে যান যে, হয়তো তারা দুইজন অজ্ঞাত ব্যক্তি। কাজেই তোমরা এটা ভালভাবে বুঝে নাও। আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। যাতে তোমরা ভ্রান্তিতে নিপতিত না হও।”
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّ هَذَا الْخَبَرَ مَعْلُولٌ
1123 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكٍ قَالَ: سَمِعْتُ أَبَا ثَوْرِ بْنَ عِكْرِمَةَ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَاتِ الْغَنَمِ فرخَّص فِيهَا وسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَاتِ الْإِبِلِ فَنَهَى عَنْهَا وَسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ فَقَالَ: (إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شئت فلا تتوضأ)
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1123 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو ثور بن عكرمة بن جابر بن سمرة: اسْمُهُ جَعْفَرٌ وَكُنْيَةُ أَبِيهِ: أَبُو ثَوْرٍ فَجَعْفَرُ بْنُ أَبِي ثَوْرٍ هُوَ: أَبُو ثَوْرِ بْنُ عِكْرِمَةَ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ رَوَى عَنْهُ عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ وَأَشْعَثُ بْنُ أَبِي الشَّعْثَاءِ وَسِمَاكُ بْنُ حَرْبٍ فَمَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ تَوَهَّمَ أَنَّهُمَا رَجُلَانِ مَجْهُولَانِ فَتَفَهَّمُوا رَحِمَكُمُ اللَّهُ كَيْلَا تُغَالِطُوا فِيهِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ উটের গোসত খেলে ওযূ করতে হবে, এই মর্মে সুস্পষ্ট হাদীস
১১২৪. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উটের গোশত খেলে ওযূ করার নির্দেশ দিয়েছেন আর মেষের গোশত খেয়ে ওযূ না করার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে মেষ থাকার জায়গায় সালাত আদায় করতে অনুমতি দিয়েছেন আর উট থাকার জায়গায় সালাত না আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِإِيجَابِ الْوُضُوءِ مِنْ أَكْلِ لحوم الجزور
1124 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إن نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْإِبِلِ وَلَا نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ وَأَنْ نُصَلِّيَ فِي مَرَابِضِ الْغَنَمِ وَلَا نُصَلِّيَ فِي أعطان الإبل.
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1124 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ উটের গোসত খাওয়ার কারণে যে ওযূ করার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা সালাতের জন্য নির্ধারিত ওযূ; ওযূ দ্বারা শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য নয়- এই ব্যাপারে হাদীস
১১২৫. বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, “আমরা কি উট থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।” তাঁকে বলা হলো, “আমরা কি মেষ থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে বলা হলো, “আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে আবার বলা হলো, “আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উটের গোশত খেয়ে ওযূ এবং উট থাকার জায়গায় সালাত আদায় করার ব্যাপারে প্রশ্নকারীর প্রশ্ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্ত প্রশ্নের আলাদা আলাদা জবাব দানের মাঝে আমি মনে করি স্পষ্ট বর্ণনা রয়েছে যে, তিনি এর দ্বারা সালাতের ন্যায় ওযূ করা বুঝিয়েছেন; শুধু দুই হাত ধোয়া বুঝাননি, যদি ওযূ করা দ্বারা শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য হতো, তবে এক্ষেত্রে মেষ ও উটের গোশত খাওয়া সমান হয়ে যেতো।
আগুনে পাকানো জিনিস খেলে ওযূ না করার বিধানের উপর মুসলিমগণ দীর্ঘ দিন ছিলেন তারপর সে বিধান রহিত করা হয়, উল্লেখিত নিষেধের পর যে ওযূ না করার বৈধতা দেওয়া হয়, সেই সামগ্রীক বৈধতার বিধান থেকে উটের গোশত খাওয়ার বিধানটি পৃথক করা হয়।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْأَمْرَ بِالْوُضُوءِ مِنْ أَكْلِ لُحُومِ الْإِبِلِ إِنَّمَا هُوَ الْوُضُوءُ الْمَفْرُوضُ لِلصَّلَاةِ دُونَ غَسْلِ الْيَدَيْنِ
1125 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنِ الْبَرَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أنصلِّي فِي أَعْطَانِ الْإِبِلِ؟ قَالَ: (لَا) قِيلَ: أَنُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: (نَعَمْ) قِيلَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: (نَعَمْ) قِيلَ: أنتوضأ من لحوم الغنم؟ قال: (لا).
الراوي : الْبَرَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1125 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي سُؤَالِ السَّائِلِ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ وَعَنِ الصَّلَاةِ فِي أَعْطَانِهَا وَتَفْرِيقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجَوَابَيْنِ: أَرَى الْبَيَانَ أَنَّهُ أَرَادَ الْوُضُوءَ الْمَفْرُوضَ لِلصَّلَاةِ دُونَ غَسْلِ الْيَدَيْنِ وَلَوْ كَانَ ذَلِكَ غَسْلَ الْيَدَيْنِ مِنَ الْغَمْرِ لَاسْتَوَى فِيهِ لُحُومُ الْإِبِلِ وَالْغَنَمِ جَمِيعًا وَقَدْ كَانَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتْهُ النَّارُ وَبَقِيَ الْمُسْلِمُونَ عَلَيْهِ مُدَّةً ثُمَّ نُسِخَ ذَلِكَ وَبَقِيَ لُحُومُ الْإِبِلِ مُسْتَثْنًى مِنْ جُمْلَةِ مَا أُبيح بعد الخطر الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮।)
পরিচ্ছেদঃ যে হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, উটের গোসত খেলে ওযূ করা ওয়াজিব নয়
১১২৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক হাড়ির পাশ দিয়ে অতিক্রম করেন অতঃপর তিনি সেখান থেকে একটি হাড্ডি উঠিয়ে নেন অতঃপর তিনি তা খান, তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “অতঃপর তিনি তা খান” এর দ্বারা উদ্দেশ্য হলো হাড়ের উপর যে মাংস আছে, তা খান; খোদ হাড্ডি খাননি।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ مِنْ لُحُومِ الْإِبِلِ إِذَا أُكلت غَيْرُ وَاجِبٍ
1126 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ بِمَرْوَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى قِدْرٍ فَانْتَشَلَ مِنْهَا عَظْمًا فَأَكَلَهُ ثُمَّ صَلَّى ولم يتوضأ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1126 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ ابْنِ عَبَّاسٍ فَأَكَلَهُ أَرَادَ بِهِ: اللَّحْمَ الَّذِي عَلَى الْعَظْمِ لَا العظم نفسه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ যে হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, উটের গোসত খেলে ওযূ করা ওয়াজিব নয়
১১২৭. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে রুটি ও গোশত পেশ করা হলো, অতঃপর তিনি খেলেন এবং ওযূর পানি আনতে বললেন তারপর তিনি যোহরের সালাত আদায় করলেন তারপর তিনি অবশিষ্ট খাবার আনতে বললেন অতঃপর তা খেলেন তারপর আসরের সালাত আদায় করলেন কিন্তু ওযূ করলেন না। তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সেখানে গমন করলে, তিনি বলেন, “কোন খাবার আছে কি?” অতঃপর তারা কোন খাবার পেলেন না। তখন তিনি বললেন, “তোমাদের বাচ্চাপ্রসবকারী মেষটি কোথায়?” তিনি আমাকে সেটা নিয়ে আসতে বললেন। ফলে আমি মেষটি ধরি অতঃপর তার দুধ দোহন করি। তারপর তিনি আমাদের জন্য খাবার প্রস্তুত করেন অতঃপর খাওয়া দাওয়া করি। তারপর তিনি (নতুন) ওযূ করার আগেই সালাত আদায় করেন। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সেখানে গমন করি এবং আমি তাঁর জন্য রুটি ও গোশত সহ একটি গামলা নিয়ে আসি। অতঃপর আমরা তা খাই তারপর আমরা ওযূ করার করার আগেই সালাত আদায় করি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবনুল মুনকাদিরের সূত্রে জাবির থেকে আমাদেরকে মা‘মারও অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ مِنْ أَكْلِ لُحُومِ الْجَزُورِ غَيْرُ وَاجِبٍ
1127 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: قُرِّبَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزٌ وَلَحْمٌ فَأَكَلَهُ وَدَعَا بِوَضُوءٍ ثُمَّ صَلَّى الظُّهْرَ ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ ثُمَّ دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ فَقَالَ: هَلْ مِنْ شَيْءٍ؟ فَلَمْ يَجِدُوا فَقَالَ: أَيْنَ شَاتُكُمُ الْوَالِدُ؟ فَأَمَرَنِي بِهَا فاعتَقَلْتُهَا فحَلَبْتُ لَهُ ثُمَّ صَنَعَ لَنَا طَعَامًا فَأَكَلْنَا ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ دَخَلْتُ مَعَ عُمَرَ فَوَضَعْتُ جَفْنَةً فِيهَا خُبْزٌ وَلَحْمٌ فَأَكَلْنَا ثُمَّ صَلَّيْنَا قَبْلَ أَنْ نَتَوَضَّأَ.
قَالَ: وَحَدَّثَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ المنكدر عن جابر ..... مثله.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1127 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
পরিচ্ছেদঃ যে হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, উটের গোসত খেলে ওযূ করা ওয়াজিব নয়
১১২৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাঁধের গোশত –অথবা পাজরের হাড়ের গোশত- খান, তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ مِنْ أَكْلِ لُحُومِ الْإِبِلِ غَيْرُ وَاجِبٍ
1128 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مِنْ كَتِفٍ - أَوْ قَالَ: تَعَرَّق مِنْ ضِلَعٍ - ثم صلى ولم يتوضأ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1128 | خلاصة حكم المحدث:. صحيح.
মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯; তাহাবী: ১/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ যে হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, আমরা যে ওযূ করার নির্দেশের কথা উল্লেখ করলাম সেটাকে রহিতকারী বা এটি সেই হাদীসের সাথে সাংঘর্ষিক
১১২৯. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা সালাতের কাঁতারে দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ نَاسِخٌ لِلْأَمْرِ الَّذِي ذَكَرْنَاهُ أَوْ مُضَادُّ لَهُ
1129 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ عَنْ مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ: أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وعمر ثم قاموا إلى الصف ولم يتوضأوا. قَالَ جَابِرٌ: ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍ أَكَلَ طَعَامًا ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ ثُمَّ قام فصلى ولم يتوضأ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1129 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
পরিচ্ছেদঃ যে হাদীস কোন কোন আলেমকে এই সংশয়ে ফেলে দেয় যে, এই হাদীসটি উটের গোসত খেলে ওযূ করা ওয়াজিব হওয়া মর্মে বর্ণিত হাদীসটিকে রহিত করে দিয়েছে
১১৩০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাঁধের গোশত খেয়ে তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ عَالَمًا مِنَ النَّاسِ أَنَّهُ نَاسِخٌ لِلْأَمْرِ بِالْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ
1130 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفًا فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1130 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ যে হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, আমরা যে ওযূ করার নির্দেশের কথা উল্লেখ করলাম সেটাকে রহিতকারী
১১৩১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি বিষয়ের মাঝে সর্বশেষ বিষয় ছিল আগুনে পাকানো কোন কিছু খেলে ওযূ না করা।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রুপ, যা শু‘আইব বিন আবূ হামযা সংক্ষেপে বর্ণনা করেছেন এই সংশয়াবিষ্ট হয়ে যে হাদীসটি হয়তো সাধারণভাবে আগুনে পাকানো জিনিস খেলে ওযূ করার বিধানকে রহিতকারী। বস্তুত এটি শুধুমাত্র উট ব্যতীত অন্যান্য সমস্ত আগুনে পাকানো জিনিস খেলে ওযূ ওয়াজিব হওয়ার বিধানকে রহিতকারী।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ نَاسِخٌ لِأَمْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ
1131 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: (كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ترك الوضوء مما مَسَّتِ النار)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1131 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَرٌ مُخْتَصَرٌ مِنْ حَدِيثٍ طَوِيلٍ اخْتَصَرَهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ مُتَوَهِّمًا لِنَسْخِ إِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مُطْلَقًا وَإِنَّمَا هُوَ نَسْخٌ لِإِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ خَلَا لَحْمِ الجزور فقط.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৭।)
পরিচ্ছেদঃ যে হাদীস আমাদের উল্লেখিত হাদীসের সংক্ষিপ্ত শব্দের ব্যাখ্যাকে সমর্থন করে
১১৩২. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পর উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُقْتَضِي لِلَّفْظَةِ الْمُخْتَصَرَةِ الَّتِي ذَكَرْنَاهَا
1132 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَلْقَمَةَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ الْمَدِينِيُّ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتِ النَّارُ ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ رَأَيْتُ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ رَأَيْتُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ ثُمَّ صلى قبل أن يتوضأ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1132 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
পরিচ্ছেদঃ যে হাদীস আমাদের উল্লেখিত হাদীসের সংক্ষিপ্ত শব্দের ব্যাখ্যাকে সমর্থন করে
১১৩৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা আসরের সালাতের জন্য দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُقْتَضِي لِلَّفْظَةِ الْمُخْتَصَرَةِ الَّتِي ذَكَرْنَاهَا
1133 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ:أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا ثُمَّ قَامُوا إِلَى العصر ولم يتوضأوا قَالَ جَابِرٌ: ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍ أَكَلَ طَعَامًا ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ ثُمَّ قام فصلى ولم يتوضأ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1133 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খাবার খেয়ে ওযূ করেননি, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৩৪. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষের গোসতের জন্য দাওয়াত দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ তা খান। অতঃপর আসরের সালাতের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন তারপর বাকী খাবার আনতে বলেন অতঃপর তা খান, তারপর আসরের সালাতের সময় হয়, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নতুন করে) ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الطَّعَامَ الَّذِي لَمْ يَتَوَضَّأْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَكْلِهِ كَانَ لَحْمَ شَاةٍ لَا لَحْمَ إِبِلٍ
1134 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عبد اللَّهِ قَالَ: دَعَتَ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَاةٍ فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ فحَضَرَتِ الصَّلَاةُ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَادَ إِلَى بَقِيَّتِها فَأَكَلُوا فَحَضَرَتِ الْعَصْرُ فَلَمْ يَتَوَضَّأْ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1134 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খাবার খেয়েছিলেন, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৩৫. জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী কয়েকটি খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি খেজুর গাছগুলোর নিচে কাওলূলাহ (বিশ্রাম) করেন। অতঃপর যখন তিনি সজাগ হন, তখন তিনি ওযূ করেন তারপর যোহরের সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে আরো কিছু খাবার উদ্বৃত্ত আছে, আপনি তা খাবেন কি?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর (নতুন করে) ওযূ করার আগেই সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَكْلَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَاهُ كَانَ ذَلِكَ مِنْ لَحْمِ شَاةٍ لَا مِنْ لَحْمِ جَزُورٍ
1135 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ قَالَ: فَبَسَطَتْ لَهُ عِنْدَ ظِلِّ صَوْرٍ ورشَّتْ بِالْمَاءِ حَوْلَهُ وَذَبَحَتْ شَاةً فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ ثُمَّ قَالَ تَحْتَ الصَّوْرِ فَلَمَّا اسْتَيْقَظَ تَوَضَّأَ ثُمَّ صَلَّى الظُّهْرَ فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ فَضَلَتْ عِنْدَنَا فَضْلَةٌ مِنْ طَعَامٍ فَهَلْ لَكَ فِيهَا؟ قَالَ: (نَعَمْ) فَأَكَلَ وَأَكَلْنَا معه ثم صلى قبل أن يتوضأ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1135 | خلاصة حكم المحدث:. صحيح.
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খাবার খেয়ে ওযূ করেননি, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৩৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী আমাদের দাওয়াত দেন, তিনি একটি মেষ জবেহ করেন খাবার প্রস্তুত করেন, তিনি আমাদের জন্য জোটবদ্ধ কয়েকটি খেজুর গাছে পানি ছিটা দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর পানি আনতে বলেন। অতঃপর তিনি ওযূ করেন তারপর সালাত আদায় করেন। তারপর আমরা অতিরিক্ত খাওয়ার জন্য আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তা খান, তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি নতুন করে ওযূ করেননি।
রাবী বলেন, “একবার আমরা আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যাই, তিনি খাবার আনতে বলেন, কিন্তু কোন খাবার পেলেন না। তখন তিনি বললেন, “তোমাদের বাচ্চাদানকারী মেষটি কোথায়?” আহলিয়া জবাব দিলেন, “সেটা, এই তো এখানে।” তিনি সেটাকে আনতে বললেন, অতঃপর সেটি নিজ হাতে তার শাল দুধ দোহন করেন। তারপর তিনি তা পান করেন এবং সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”
রাবী বলেন, “আরেকবার আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে রাতের খাবার খাই। তাঁকে দুটি খাবারের পাত্র দেওয়া হলো; একটি তাঁর সামনে রাখা হলো আরেকটি লোকজনের সামনে। তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الصَّوْر অর্থ জোটবদ্ধ খেজুর গাছ।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّحْمَ الَّذِي أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ مِنْهُ كَانَ لَحْمَ شَاةٍ لَا لَحْمَ إِبِلٍ
1136 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
دَعَتْنَا امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ وَذَبَحَتْ شَاةً وَصَنَعَتْ طَعَامًا ورشَّت لَنَا صَوْراً فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّهُورِ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى ثُمَّ أَتَيْنَا بِفُضُولِ الطَّعَامِ فَأَكَلَهُ وَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ وَدَخَلْنَا عَلَى أَبِي بكر فدعا بطعام لم يَجِدْهُ فَقَالَ: أَيْنَ شَاتُكُمُ الَّتِي وَلَدَتْ؟ قَالَتْ: هِيَ ذِهْ فَدَعَا بِهَا فَحَلَبَهَا بِيَدِهِ ثُمَّ صَنَعُوا لِبَأَ فَأَكَلَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ وَتَعَشَّيْتُ مَعَ عُمَرَ فَأُتِيَ بِقَصْعَتَيْنِ فَوُضِعَتْ وَاحِدَةٌ بَيْنَ يَدَيْهِ وَالْأُخْرَى بَيْنَ يَدَيِ الْقَوْمِ فَصَلَّى وَلَمْ يتوضأ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1136 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: الصَّوْر: مُجْتَمِعُ النَّخْلِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাঁধের গোসত খেয়ে ওযূ করেননি, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৩৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْكَتِفَ الَّذِي لَمْ يَتَوَضَّأْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَكْلِهِ كَانَ كَتِفَ شَاةٍ لَا كَتِفَ إِبِلٍ
1137 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صلى ولم يتوضأ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1137 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাঁধের গোসত খেয়ে ওযূ করেননি, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে দ্বিতীয় হাদীস
১১৩৮. আমর বিন উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি একটি মেষের কাঁধের গোশত কেটে নিয়ে খেয়েছেন। তারপর তাঁকে সালাতের জন্য আহবান করা হলে তিনি দাঁড়িয়ে যান এবং চাকুটা রেখে দেন। অতঃপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
ইবনু শিহাব রহিমাহুল্লাহ বলেন, “আমাকে আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস করেছেন “
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ الْكَتِفَ الَّذِي أَكَلَهُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ مِنْهُ كَانَ ذَلِكَ كَتِفَ شَاةٍ لَا كتف إبل
1138 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَيَأْكُلُ مِنْهَا فدُعي إِلَى الصَّلَاةِ فَقَامَ فَطَرَحَ السِّكِّينَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
قَالَ ابْنُ شِهَابٍ: وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ..... مِثْلَ ذَلِكَ.
الراوي : عَمْرو بْن أُمَيَّةَ الضَّمْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1138 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাঁধের গোসত খেয়ে নতুন করে ওযূ না করে সালাত আদায় করেছেন, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত নয়- এই মর্মে তৃতীয় হাদীস
১১৩৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি এবং কুলিও করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُصرِّحُ بِأَنَّ الْكَتِفَ الَّذِي أَكَلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى مِنْ غَيْرِ إِحْدَاثِ وُضُوءٍ كَانَ ذَلِكَ كَتِفَ شَاةٍ لَا كَتِفَ إِبِلٍ
1139 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ قَامَ إِلَى الصلاة فصلى ولم يتوضأ ولم يتمضمض.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1139 | خلاصة حكم المحدث:. صحيح ـ ((الصحيحة)) (3028): ق دون ذكر المضمضة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘কুলি করা’ অংশ বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০২৮।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাঁধের গোসত খেয়ে নতুন করে ওযূ করেননি, সেটা মেষের কাঁধের গোসত ছিল; উটের কাঁধের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৪০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْكَتِفَ الَّذِي أَكَلَهُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ مِنْهُ إِنَّمَا كَانَ ذَلِكَ كَتِفَ شَاةٍ لَا كَتِفَ إبل
1140 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شاة ثم صلى ولم يتوضأ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1140 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাঁধের গোসত খেয়ে নতুন করে ওযূ করেননি, সেটা মেষের কাঁধের গোসত ছিল; উটের কাঁধের গোসত নয়- এই মর্মে বর্ণনা
১১৪১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْكَتِفَ الَّذِي لَمْ يَتَوَضَّأْ مِنْ أَكْلِهِ كَانَ ذَلِكَ كَتِفَ شَاةٍ لَا كتف إبل
1141 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صلى ولم يتوضأ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1141 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গোসত খেয়ে ওযূ করেননি, সেটা মেষের গোসত ছিল; উটের গোসত ছিল না মর্মে বর্ণনা
১১৪২. জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী জোটবদ্ধ কিছু খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি যোহরের সালাতের জন্য ওযূ করেন অতঃপর সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে মেষের আরো কিছু গোশত উদ্বৃত্ত আছে, আপনি কি রাতের খাবার খেয়ে নিবেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি আসরের সালাত আদায় করেন কিন্তু (নতুন করে) ওযূ করেননি ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَكْلَ الَّذِي وَصَفْنَاهُ مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّحْمَ الَّذِي لَمْ يَتَوَضَّأْ مِنْهُ كَانَ ذَلِكَ لَحْمَ شَاةٍ لَا لَحْمَ إِبِلٍ
1142 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ فَبَسَطَتْ لَهُ عِنْدَ صَوْرٍ ورشَّت حَوْلَهُ وَذَبَحَتْ شَاةً فَصَنَعَتْ لَهُ طَعَامًا فَأَكَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكَلْنَا مَعَهُ ثُمَّ تَوَضَّأَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّى فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ قَدْ فَضَلَتْ عِنْدَنَا مِنْ شَاتِنَا فَضْلَةٌ فَهَلْ لَكَ فِي الْعَشَاءِ؟ قَالَ: (نَعَمْ) فَأَكَلَ وَأَكَلْنَا ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1142 | خلاصة حكم المحدث:. صحيح.
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই কাজ যে নির্দেশকে রহিত করে দিয়েছে, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি
১১৪৩. ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু একবার কয়েক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি জানো আমি কেন ওযূ করেছি? আমি কয়েক টুকরো পনির খেয়েছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1]
উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ চিনি খেয়ে ওযূ করতেন।
ذِكْرُ الْأَمْرِ بِالشَّيْءِ الَّذِي نَسَخَهُ فِعْلُهُ الَّذِي ذكرناه قبل
1143 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَكَلَ أثوَارَ أَقِطٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ: أَتَدْرُونَ لِمَ تَوَضَّأْتُ؟ إِنِّي أَكَلْتُ أَثْوَارَ أقِطٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (تَوَضَّأْ مِمَّا مَسَّتِ النَّارُ)
وَكَانَ عُمَرُ بْنُ عَبْدِ العزيز يتوضأ من السُّكَّرِ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1143 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
পরিচ্ছেদঃ আগুনে পাকানো জিনিস খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক ওযূ করার নির্দেশ
১১৪৪. ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে একবার মাসজিদের ছাদের উপর ওযূ করতে দেখে তাঁকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “আমি কয়েক টুকরো পনির খেয়েছি, এজন্য ওযূ করছি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীসটি এভাবেই কুতাইবা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, “ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয এবং হিবরাহিম বিন বিন আব্দুল্লাহ বিন কারিয একই ব্যক্তি।”
ذِكْرُ أَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْوُضُوءِ مِنْ أَكْلِ مَا مسَّتْهُ النَّارُ
1144 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ وَعَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ حَدَّثَهُ أَنَّهُ وَجَدَ أَبَا هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ يَتَوَضَّأُ فَسَأَلَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ: إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ أَثْوَارِ أقِطٍ أَكَلْتُهَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النار)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1144 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: هَكَذَا أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ وَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ وَإِنَّمَا هُوَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النَّارُ (আগুন যা স্পর্শ করেছে, তা খেয়ে ওযূ করবে) এর দ্বারা উদ্দেশ্য হলো আগুনে পাকানো জিনিস
১১৪৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النَّارُ) أَرَادَ بِهِ مَا أَنْضَجَتْهُ النَّارُ
1145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ شُعْبَةَ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنِ الأغرِّ أَبِي مُسْلِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (توضأ مما مَسَّتِ النار)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1145 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
পরিচ্ছেদঃ আগুনে পাকানো মেষের গোসত খেলে ওযূ না করার বৈধতা প্রসঙ্গে আলোচনা
১১৪৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আজাদকৃত গোলাম আবূ রাফি‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষ হাদীয়া দেওয়া হয়। অতঃপর তাঁর জন্য সেটির পেটের গোশত ভুনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খান তারপর সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مِنْ لُحُومِ الْغَنَمِ
1146 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي رَافِعٍ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فَشُويَ لَهُ بَطْنُهَا فَأَكَلَ مِنْهَا ثُمَّ قَامَ يُصَلِّي وَلَمْ يَتَوَضَّأْ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1146 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)
পরিচ্ছেদঃ আগুনে পাকানো মেষের গোসত খেলে ওযূ না করা বৈধ
১১৪৭. আমর বিন উমাইয়্যাহ থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানালে তিনি হাত থেকে হাড্ডি ও চাকু রেখে দেন আর এসময় তিনি নতুন করে ওযূ করেননি।”
ইসহাক রহিমাহুল্লাহ হাদীসটি ফাযল বিন আমর বিন উমাইয়্যাহ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি এখানে যমরী শব্দ উল্লেখ করেননি। তিনি হাদীসে বলেন, “তিনি একটি মাংসল হাড় থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। অতঃপর মুয়ায্যিন এসে তাঁকে সালাতের কথা জানান।” তিনি হাদীসে আরো বলেছেন, “হাত থেকে (হাড্ডি ও চাকু রেখে দেন) এবং সালাত আদায় করেন কিন্তু এসময় তিনি নতুন করে ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مِنْ لُحُومِ الْغَنَمِ
1147 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ ومحمد بن الحسن بن الْخَلِيلُ بِنَسَا قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ: أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ عَرْقٍ يَأْكُلُ فَأَتَى الْمُؤَذِّنُ بِالصَّلَاةِ فَأَلْقَى العَرْقَ وَالسِّكِّينَ مِنْ يَدِهِ وَلَمْ يَتَوَضَّأْ.
قَالَ إِسْحَاقُ: عَنِ الْفَضْلِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ وَلَمْ يَذْكُرِ الضَّمْرِيَّ وَقَالَ: (يَحْتَزُّ مِنْ عَرْقٍ فَأَتَاهُ الْإِذْنُ بِالصَّلَاةِ) وَقَالَ: (مِن يَدِهِ وصلى ولم يتوضأ)
الراوي : عَمْرو بْن أُمَيَّةَ الضَّمْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1147 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৮।)
পরিচ্ছেদঃ মেষের গোসত খেয়ে ওযূ করার ব্যাপারটি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করার নির্দেশের পর হয়েছে
১১৪৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি এক টুকরো পনির খেয়ে ওযূ করেছেন পরবর্তীতে তিনি তাঁকে দেখেছেন তিনি একটি মেষের কাঁধের গোশত খেয়ে সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ تَرْكَ الْوُضُوءِ مِنْ أَكْلِ كَتِفِ الشَّاةِ كَانَ بَعْدَ الْأَمْرِ بِالْوُضُوءِ مِمَّا مست النار
1148 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هريرة: أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِنْ ثَوْرِ أقِطٍ ثُمَّ رَآهُ أكل كتف شاة فصلى ولم يتوضأ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1148 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ১৪৯।)
পরিচ্ছেদঃ আগুনে পাকানো ছাতু খেলে ওযূ না করার বৈধতা
১১৪৯. সুয়াইদ বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে আগমন করছিলাম, যখন আমরা খাইবার থেকে এক দিনের দূরত্বে পৌঁছলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবার আনতে বললেন কিন্তু ছাতু ছাড়া আর কোন খাবার পাওয়া গেলো না।” রাবী বলেন, “অতঃপর আমরা সেগুলোই খেলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি আনতে বললেন, অতঃপর তিনি কুলি করলেন এবং সালাত আদায় করলেন কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
ذِكْرُ إِبَاحَةِ تَرْكِ الْوُضُوءِ مِمَّا مسَّته النَّارُ من الأسْوِقَةِ
1149 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ بَشِيرِ بْنِ يَسَارٍ عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ قَالَ: أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كُنَّا عَلَى رَوْحَةٍ مِنْ خَيْبَرَ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ فَلَمْ يُوجَدْ إِلَّا سوِيقٌ قَالَ: فَأَكَلْنَاهُ ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَّى وَلَمْ يتوضأ.
الراوي : سُوَيْد بْن النُّعْمَانِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1149 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৪৯।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো যখন সে আগুনে পাকানো গোসত খাবে তখন হাতে-মুখে পানি স্পর্শ না করেই সালাত আদায় করা
১১৫০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি মেষের মাংসল হাড়ের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি, কুলিও করেননি এবং পানিও স্পর্শ করেননি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ إِذَا أَكَلَ لَحْمًا مَسَّتْهُ النَّارُ أَنْ يُصَلِّيَ مِنْ غَيْرِ أَنْ يمسَّ مَاءً بِيَدِهِ وَلَا فَمِهِ
1150 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَبُو بَدْرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَرْقًا مِنْ شَاةٍ ثُمَّ صَلَّى ولم يتمضمض ولم يمس ماء.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1150 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০২৮।)
পরিচ্ছেদঃ একমাত্র উটের গোসত ব্যতীত অন্য যে কোন আগুনে পাকানো জিনিস খেলে ওযূ করার নির্দেশ মানসূখ বা রহিত
১১৫১. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِالْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مَنْسُوخٌ خَلَا لَحْمِ الْإِبِلِ وَحْدَهَا
1151 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: (إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ) قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: (نَعَمْ تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ) قَالَ: أُصلي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: (نَعَمْ) قَالَ: أُصلي فِي مبارك الإبل؟ قال: (لا).
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1151 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ আমাদের বর্ণনানুযায়ী একমাত্র উটের গোসত ব্যতীত অন্য যে কোন আগুনে পাকানো জিনিস খেলে ওযূ করা ওয়াজিব নয় মর্মে হাদীস
১১৫২. সুয়াইদ বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি খায়বার যুদ্ধের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বের হন, এভাবে যখন আমরা সাহাবহ নামক জায়গায় পৌঁছলাম, এটি খায়বারের নিকটবর্তী একটি জায়গা- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রাবিরতি দিলেন অতঃপর আসরের সালাত আদায় করলেন তারপর তিনি খাদ্য-খোরাক আনতে বললেন কিন্তু ছাতু ছাড়া আর কোন খাবার আনা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলোকে পানিতে গুলার নির্দেশ দিলেন, অতঃপর সেগুলোকে গুলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো খেলেন আমরাও তাঁর সাথে খেলাম। তারপর তিনি মাগরিবের সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন, এবং কুলি করলেন আমরাও কুলি করলাম কিন্তু তিনি ওযূ করলেন না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْوُضُوءَ لَا يَجِبُ مِنْ أَكْلِ مَا مسَّته النَّارُ خَلَا لَحْمِ الْجَزُورِ لِلْأَمْرِ الَّذِي وَصَفْنَاهُ قَبْلُ
1152 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ بَشِيرِ بْنِ يَسَارٍ أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ أَخْبَرَهُ: أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ - وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ - نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْعَصْرَ ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بالسَّوِيقِ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَثُرِّيَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلْنَا مَعَهُ ثُمَّ قَامَ إِلَى المغرب فمضمض ومضمضنا ولم يتوضأ.
الراوي : سُوَيْد بْن النُّعْمَانِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1152 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৫২।)
পরিচ্ছেদঃ আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ না করার যে বৈধতা তা থেকে উটের গোসত খেয়ে ওযূ করার নির্দেশটি ব্যতিক্রম এই মর্মে হাদীস
১১৫৩. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْأَمْرَ بِالْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ هُوَ الْمُسْتَثْنَى مِمَّا أُبيح مِنْ تَرْكِ الْوُضُوءِ مِمَّا مسَّت النَّارُ
1153 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يا رَسُولَ اللَّهِ أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: (إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ) قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: (نَعَمْ تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ) قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: (نَعَمْ) قَالَ: أُصَلِّي فِي مبارك الإبل؟ قال: (لا).
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1153 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
১১৫৪. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেষের গোশত খেয়ে ওযূ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করতে পারো।” তাঁকে মেষ অবস্থান করার জায়গায় সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি চাইলে সেখানে সালাত আদায় করতে পারো।” তাঁকে উটের গোশত খেয়ে ওযূ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি ওযূ করবে।” তাঁকে উট অবস্থান করার জায়গায় সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তুমি সেখানে সালাত আদায় করবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
1154 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ وَإِسْرَائِيلُ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ فَقَالَ: (تَوَضَّأْ إِنْ شِئْتَ) وسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ فَقَالَ: (صَلِّ إِنْ شِئْتَ) وسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ فَقَالَ: (تَوَضَّأْ) وسُئِلَ عَنِ الصَّلَاةِ في مَبَاتِ الإبل فقال: (لا تُصَلِّ).
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1154 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
পরিচ্ছেদঃ সব ধরণের দুধ পান করার কারণে ওযূ না করা বৈধ
১১৫৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করেছেন তারপর তিনি একটি (পানির) পাত্র আনতে বললেন অতঃপর তিনি কুলি করেন এবং বলেন, “নিশ্চয়ই এতে চর্বি রয়েছে।”[1]
ذِكْرُ إِبَاحَةِ تَرْكِ الْوُضُوءِ مِنْ شُرْبِ الْأَلْبَانِ كلها
1155 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَمَضْمَضَ وقال: (إن له دَسَماً)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1155 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
পরিচ্ছেদঃ দুধ পান করা পানকারী ব্যক্তির উপর ওযূ করা আবশ্যক করে না
১১৫৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করেছেন তারপর তিনি পানি আনতে বললেন অতঃপর তিনি কুলি করেন এবং বলেন, “নিশ্চয়ই এতে চর্বি রয়েছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ شُرْبَ اللَّبَنِ لَا يُوجِبُ عَلَى شَارِبِهِ وُضُوءًا
1156 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَقِيلٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فتضمض وقال: (إنه له دسماً)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1156 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
পরিচ্ছেদঃ ফল খেয়ে ওযূ না করার বৈধতা প্রমাণে হাদীস
১১৫৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ ঢালের উপর খেজুর রেখে খাচ্ছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, আমরা তাঁকে বললাম, “আসুন।” অতঃপর তিনি আসেন এবং আমাদের সাথে খেজুর খান, কিন্তু তিনি এরপর পানি স্পর্শ করেননি।” [1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِبَاحَةِ تَرْكِ الْوُضُوءِ مِنْ أَكْلِ الْفَوَاكِهِ
1157 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَفْصٍ خَالُ النُّفَيْلِيِّ ـ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ عَنْ عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّهُمْ كَانُوا يَأْكُلُونَ تَمْرًا عَلَى تُرْسٍ فَمَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: هَلُمَّ فَتَقَدَّمَ فَأَكَلَ معنا من التمر ولم يَمَسَّ ماء.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1157 | خلاصة حكم المحدث:. ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯১।)
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তিকে বহন করার কারণে ওযূ করার নির্দেশ
১১৫৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে, সে যেন গোসল করে আর যে ব্যক্তিকে বহন করবে, সে যেন ওযূ করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস “যখন হাত ও লজ্জাস্থানের মাঝে কোন অন্তরায় না থাকবে” এর মাঝে এটি উহ্য আছে এখানে ওযূ করা উদ্দেশ্য হলো ঐ ওযূ যা ছাড়া সালাত আদায় করা যায় না; শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য নয়- এর দলীল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই জাতীয় দুটি জিনিসকে (ওযূ ও গোসল) যুগপৎভাবে উল্লেখ করেছেন।”
ذِكْرُ الْأَمْرِ بِالْوُضُوءِ مِنْ حَمْلِ الْمَيِّتِ
1158 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ وَأَبُو يَعْلَى قَالَا: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ غَسَّلَ مَيِّتاً فَلْيَغْتَسِلْ ومن حمله فليتوضأ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1158 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: أُضْمِرَ فِي هَذَا الْخَبَرِ (إِذَا لَمْ يَكُنْ بَيْنَهُمَا حَائِلٌ) وَالدَّلِيلُ عَلَى أَنَّهُ الْوُضُوءُ الَّذِي لَا تَجُوزُ الصَّلَاةُ إِلَّا بِهِ دُونَ غَسْلِ الْيَدَيْنِ تَقْرِينُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوُضُوءَ بِالِاغْتِسَالِ فِي شَيْئَيْنِ مُتَجَانِسَيْنِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল আহকাম: ৭১।)
পরিচ্ছেদঃ দুই হাতে মাংসের কিছু চর্বি লেগে থাকলে তা না ধুয়ে কোন কিছু দিয়ে মুছে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া বৈধ
১১৫৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একটি কাঁধের গোশত খান, তারপর তিনি তাঁর নিচে রাখা রুমাল দিয়ে হাত মুছে নেন তারপর সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান।”[1]
ذِكْرُ إِبَاحَةِ اقْتِصَارِ الْمَرْءِ عَلَى مَسْحِ الْيَدِ بِشَيْءٍ مَعَهُ مِنَ الْغَمَرِ دُونَ غَسْلِ الْيَدَيْنِ مِنْهُ عِنْدَ الْقِيَامِ إِلَى الصَّلَاةِ
1159 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِفاً ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ ثُمَّ قام فصلى.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
পরিচ্ছেদঃ পাকানো গোসত স্পর্শ করার কারণে ওযূ আবশ্যক হয়ে যায় না
১১৬০. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বালকের পাশ দিয়ে অতিক্রম করেন, যে সময় বালকটি একটি মেষের চামড়া ছড়াচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি একটু সরে দাঁড়াও, যাতে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি (কিভাবে চামড়া ছড়াতে হয়), কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি ভালভাবে চামড়া ছড়াতে পারছো না।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত চামড়া ও গোসতের মাঝে ঢুকিয়ে দিলেন এমনকি তাঁর হাতের বগল পর্যন্ত চামড়া অন্তরালে চলে যায়। তারপর তিনি বলেন, “বৎস, এভাবে চামড়া ছড়াও।” তারপর তিনি চলে আসেন এবং সালাত আদায় করেন কিন্তু তিনি নতুন করে ওযূ করেননি, এমনকি পানিও স্পর্শ করেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَسْحَ الْمَرْءِ اللَّحْمَ النَّيِّئَ لَا يُوجِبُ عَلَيْهِ وُضُوءًا
1160 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا هِلَالُ بْنُ مَيْمُونٍ قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بغلامٍ يَسْلُخُ شَاةً فَقَالَ لَهُ: (تَنَحَّ حَتَّى أُرِيَكَ فَإِنِّي لَا أَرَاكَ تُحْسِنُ تَسْلُخُ) قَالَ: فَأَدْخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ فَدَحَسَ بِهَا حَتَّى تَوَارَتْ إِلَى الْإِبْطِ ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَكَذَا يَا غُلَامُ فاسْلُخْ) ثُمَّ انْطَلَقَ فَصَلَّى وَلَمْ يتوضأ ولم يَمَسَّ ماءً.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1160 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৯।)
পরিচ্ছেদঃ (গোসল) - বীর্যপাতে গোসল ওয়াজিব হয়, যদিও দুই খাতনার জায়গা একত্রিত হয়
১১৬১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন ঐ নারী সম্পর্কে যে স্বপ্নে দেখে যেভাবে পুরুষরা দেখে থাকে (স্বপ্নদোষ হয়)?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন বীর্যপাত হবে, তখন সে গোসল করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْغُسْلَ يَجِبُ مِنَ الْإِنْزَالِ وَإِنْ لَمْ يَكُنِ الْتِقَاءُ الْخِتَانَيْنِ مَوْجُودًا - (باب الغُسْلِ)
1161 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ؟ قَالَ: (إِذَا أَنْزَلَتِ المرأة فَلْتَغْتَسِلْ)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1161 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “নারীরা স্বপ্নে দেখে যেভাবে পুরুষরা দেখে থাকে” এর দ্বারা উদ্দেশ্য স্বপ্নদোষ হওয়া
১১৬২. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ তালহার স্ত্রী উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারীর স্বপ্নদোষ হয়, তখন কি তার উপর গোসল আবশ্যক হয়?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে বীর্য দেখবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ أُمِّ سُلَيْمٍ: الْمَرْأَةُ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ أَرَادَتْ به الاحتلام
1162 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أبيه عن زينب بن أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا هِيَ احتلمت؟ قال: (نعم إذا رأت الماء)
الراوي : أُمُّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1162 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ নারীদের স্বপ্নদোষ হলে গোসল করা ওয়াজিব
১১৬৩. আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারী স্বপ্নে দেখে যেভাবে পুরুষরা দেখে থাকে (স্বপ্নদোষ হয়), তখন সে গোসল করবে কিনা?” জবাবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “(হ্যাঁ,) গোসল করবে।”
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী বলেন, “আপনার জন্য আফসোস! নারীরা এরকম দেখে কি?” তিনি বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে আগমন করেন এবং বলেন, “তোমরা ডান হাত ধুলোয় ধুসরিত হোক, (যদি মেয়েদের বীর্যপাত না-ই হয়) তবে সন্তানের (মায়ের সাথে) সাদৃশ্যতা আসে কোথায় থেকে?”[1]
ذِكْرُ إِيجَابِ الِاغْتِسَالِ عَلَى الْمُحْتَلِمِ مِنَ النِّسَاءِ
1163 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أُمَّ سُلَيْمٍ الْأَنْصَارِيَّةَ وَهِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا رَأَتِ الْمَاءَ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ أَمْ لَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَغْتَسِلُ) فَقَالَتْ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فأقْبَلْتُ عَلَيْهَا فَقُلْتُ: أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟ قَالَتْ: فَأَقْبَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: (تَرِبَتْ يمينك فَمِنْ أين يكون الشَّبَهُ؟ )
الراوي : عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1163 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ মেয়েদের স্বপ্নদোষ হলে তখনই গোসল ওয়াজিব হয়, যখন বীর্যপাত হয়, যদি স্বপ্নদোষ হয় কিন্তু কাপড় ভেজা না পাওয়া যায়, তবে গোসল ওয়াজিব হবে না
১১৬৪. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ তালহার স্ত্রী উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারীর স্বপ্নদোষ হয়, তখন কি তার উপর গোসল আবশ্যক হয়?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে বীর্য দেখবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الِاغْتِسَالَ إِنَّمَا يَجِبُ عَلَى الْمُحْتَلِمَةِ عِنْدَ الْإِنْزَالِ دُونَ الِاحْتِلَامِ الَّذِي لَا يُوجَدُ مَعَهُ الْبَلَلُ
1164 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ؟ قَالَ: (نَعَمْ إذا رأت الماء)
الراوي : أُمُّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1164 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ স্বপ্নদোষ হলে যদি ভেজা না পাওয়া যায়, তবে গোসল করার বিধান বাতিল হয়ে যাবে এই মর্মে হাদীস
১১৬৫. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বীর্যপাতের কারণে গোসল অবধারিত হয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِسْقَاطِ الِاغْتِسَالِ عَنِ الْمُحْتَلِمِ الَّذِي لَا يَجِدُ بَلَلًا
1165 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
(الْمَاءُ من الماء)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1165 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ ইসলামের প্রথম যুগে স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলে, তবে স্ত্রী-দেহ যতটুকু স্পর্শ করতো, ততটুকু ধৌত করে তারপর সালাত আদায়ের জন্য ওযূ করা ফরয ছিল; গোসল করা ফরয ছিল না
১১৬৬. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন ব্যক্তি তার স্ত্রীর কাছে গমন করে, কিন্তু বীর্যপাত না হলে (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে তিনি বলেন, “স্ত্রী-দেহ যতটুকু স্পর্শ করেছে, ততটুকু ধৌত করবে, তারপর ওযূ করে সালাত আদায় করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْفَرْضَ فِي أَوَّلِ الْإِسْلَامِ كَانَ عِنْدَ الْإِكْسَالِ غَسْلَ مَا مَسَّ الْمَرْأَةَ مِنْهُ ثُمَّ الْوُضُوءَ لِلصَّلَاةِ دُونَ الِاغْتِسَالِ
1166 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ: أَخْبَرَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ قَالَ: (قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَأْتِي الْمَرْأَةَ فَلَا يُنْزِلُ؟ قَالَ:(يَغْسِلُ مَا مَسَّ المرأة منه ويتوضأ ويصلي)
الراوي : أُبَيُّ بْنُ كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1166 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৬৬।)
পরিচ্ছেদঃ ইসলামের প্রথম যুগে স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলে, গোসল ছাড়া যা করা জরুরী ছিল
১১৬৭. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “আপনার কী অভিমত, যখন কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলন করে, কিন্তু বীর্যপাত না হলে (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে যেন তার পুরুষাঙ্গ ও অণ্ডকোষ ধুয়ে নেয় এবং ওযূ করে তারপর সালাত আদায় করে।”[1]
ذِكْرُ مَا كَانَ عَلَى مَنْ أَكْسَلَ فِي أَوَّلِ الْإِسْلَامِ سِوَى الِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ
1167 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ رَبِّهِ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْتُ: أَرَأَيْتَ أَحَدَنَا إِذَا جَامَعَ الْمَرْأَةَ فأكْسَلَ وَلَمْ يُمْنِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لِيَغْسِلْ ذَكَرَهُ وأُنْثَيَيْهِ وَلْيَتَوَضَّأْ ثُمَّ ليُصَلِّ)
الراوي : أُبَيُّ بْنُ كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1167 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৬৬।)
পরিচ্ছেদঃ ইসলামের প্রথম যুগে স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলে, গোসল ছাড়া যা করা জরুরী ছিল
১১৬৮. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে একদিন বের হলাম, এমনকি আমরা এক আনসারী ব্যক্তির বাড়ির পাশ দিয়ে অতিক্রম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওমুক কোথায়?” অতঃপর তিনি ডাক দেন। ফলে সেই সাহাবী তাড়াহুড়া করে বের হন, তার মাথা থেকে পানি ফোটায় ফোটায় পানি পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সম্ভবত আমরা তোমাকে তোমার প্রয়োজন থেকে তাড়াহুড়ায় ফেলে দিয়েছি?” সাহাবী বলেন, “জ্বী, হ্যাঁ। আল্লাহর কসম! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাড়াহুড়ায় পড়ে গিয়েছিলাম (বীর্যপাতের আগেই উঠে এসেছি)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ তাড়াহুড়া করবে (বীর্যপাতের আগেই উঠে যাবে) অথবা বীর্যপাত না হবে, তার উপর গোসল আবশ্যক নয়, তার জন্য আবশ্যক হলো ওযূ করা।”[1]
ذِكْرُ مَا كَانَ عَلَى مَنْ أَكْسَلَ فِي أَوَّلِ الْإِسْلَامِ سِوَى الِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ
1168 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أبي كريم قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ عَنْ أَبِي صَالِحٍ قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَتَّى مَرَّ بِدَارِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(أَيْنَ فُلَانٌ؟ ) فَدَعَاهُ فَخَرَجَ الرَّجُلُ مُسْتَعْجِلًا يَقْطُرُ رَأْسُهُ مَاءً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لعلَّنا أَعْجَلْنَاكَ عَنْ حَاجَتِكَ)؟ فَقَالَ الرَّجُلُ: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أُعْجِلْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا عَجِلَ أَحَدُكُمْ أَوْ أُقْحِطَ فَلَا غُسْلَ عَلَيْهِ إِنَّمَا عَلَيْهِ أن يتوضأ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1168 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)
পরিচ্ছেদঃ ইসলামের প্রথম যুগে স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলে, গোসল ছাড়া যা করা জরুরী ছিল
১১৬৯. যাইদ বিন খালিদ আল জুহানী থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন ঐ ব্যক্তি সম্পর্কে যে তার স্ত্রীর সাথে মিলন করে কিন্তু বীর্যপাত হয়না (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে তিনি বলেন, “তার উপর গোসল আবশ্যক নয়।” তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বলতে শুনেছি।”
রাবী বলেন, “তারপর আমি আলী বিন আবী তালিব, যুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ এবং উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীদের জিজ্ঞেস করেছি, তাঁরাও অনুরুপ কথাই বলেছেন।”
আবূ সালামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন উরওয়া বিন যুবাইর এই মর্মে যে, তিনি আবূ আইয়্যূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনিও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]
উল্লেখ্য যে, ইসলামের প্রথম যুগে স্ত্রী সহবাস করার পর যদি বীর্যপাত না হতো , তাহলে গোসল করার বাধ্যবাধকতা ছিল না। পরবর্তীতে এই বিধান রহিত করা হয়। পরবর্তী বিধানে পুরুষের লিঙ্গের অগ্রভাগ নারীদেহে প্রবেশ করলেই গোসল ফরযের বিধান দেওয়া হয়, বীর্যপাত হোক অথবা না হোক। কিন্তু রহিতকারী পরিবর্তিত বিধান অনেক সাহাবীই জানতেন না। যার ফলে তাঁরা আগের বিধান মতেই ফাতাওয়া দিয়েছেন। বক্ষ্যমান হাদীসটি সেটাই প্রমান করে। রহিত হওয়ার ব্যাপারে আয়েশা বর্ণিত হাদীসে আছে:
عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ، فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جميعا.
আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না, তার গোসল করতে হবে কিনা, জবাবে তিনি বলেন: আমি ও আল্লাহর রাসূল এমনটা করে আমরা গোসল করেছি।” (সহীহ ইবনু হিব্বান: ১১৭৬; তিরমিযী: ১০৮; ইবনু মাজাহ: ৬০৮, হাদীস সহীহ।)
ذِكْرُ مَا كَانَ عَلَى مَنْ أَكْسَلَ فِي أَوَّلِ الْإِسْلَامِ سِوَى الِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ
1169 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ حَدَّثَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ فَقَالَ: لَيْسَ عَلَيْهِ غُسْلٌ
ثُمَّ قَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَسَأَلْتُ بَعْدَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَأُبَيَّ بْنَ كَعْبٍ فَقَالُوا مِثْلَ ذَلِكَ.
قَالَ أَبُو سَلَمَةَ: وَحَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ فَقَالَ مِثْلَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم.
الراوي : زَيْد بْن خَالِدٍ الْجُهَنِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1169 | خلاصة حكم المحدث: صحيح.
পরিচ্ছেদঃ উল্লেখিত উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের হুকুম বৈধ থাকার পর পরবর্তীতে তা মানসুখ বা রহিত হয়ে গেছে
১১৭০. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “কেবল বীর্যপাতের কারণে গোসল ফরয, এটা ইসলামের প্রথম যুগে অবকাশ হিসেবে বিধান ছিল। তারপর তা নিষেধ করা হয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মা‘মার যুহরী থেকে, তিনি গুনদার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ, হাদীসটি ইমাম যুহরী থেকে আরো বর্ণনা করেছেন আমর বিন হারিস, ইমাম যুহরী বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে। হতে পারে ইমাম যুহরী এই হাদীসটি সাহল বিন সা‘দ থেকে শ্রবণ করেছেন, যেমনটা গুনদার বলেছেন এবং তিনি হাদীসটি আরো এমন কারো কাছ থেকে শুনেছেন যার প্রতি সন্তুষ্ট ছিলেন। কাজেই কোন কোন সময় তিনি বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে আবার কোন সময় বর্ণনা করেছেন ঐ ব্যক্তি থেকে যার প্রতি সন্তুষ্ট ছিলেন। আর আমি এই হাদীসটির সানাদসমূহ অনুসন্ধান করেছি এটা জানার জন্য যে, সাহল থেকে আর কেউ হাদীসটি বর্ণনা করেছেন কিনা কিন্তু আমি দুনিয়াতে আবু হাযিম ছাড়া আর কাউকে পাইনি যিনি সাহল বিন সা‘দ থেকে হাদীস বর্ণনা করেছেন। কাজেই ইমাম যুহরী যে বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে” হতে পারে সাহল থেকে যিনি হাদীস বর্ণনা করেছেন, তিনি হলেন আবূ হাযিম।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْخَبَرَ يَعْنِي خَبَرَ عُثْمَانَ مَنْسُوخٌ بَعْدَ أَنْ كَانَ مُبَاحًا
1170 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: إِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ رُخْصَةً في أول الإسلام ثم نُهِيَ عنها.
الراوي : أُبَيُّ بْنُ كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1170 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: رَوَى هَذَا الْخَبَرَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ مِنْ حَدِيثِ غُنْدَرٍ فَقَالَ: أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ
وَرَوَاهُ عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنِي مَنْ أَرْضَى عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ وَيُشْبِهُ أَنْ يَكُونَ الزُّهْرِيُّ سَمِعَ الْخَبَرَ مِنْ سَهْلِ بْنِ سَعْدٍ كَمَا قَالَهُ غُنْدَرٌ وَسَمِعَهُ عَنْ بَعْضِ مَنْ يَرْضَاهُ عَنْهُ فَرَوَاهُ مَرَّةً عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ وَأُخْرَى عَنِ الَّذِي رَضِيَهُ عَنْهُ وَقَدْ تَتَبَّعْتُ طُرُقَ هَذَا الْخَبَرِ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا رَوَاهُ عَنْ سَهْلِ بْنِ سعد فلم أجد في الدنيا أَحَدًا إِلَّا أَبَا حَازِمٍ وَيُشْبِهُ أَنْ يَكُونَ الرَّجُلُ الَّذِي قَالَ الزُّهْرِيُّ: حَدَّثَنِي مَنْ أَرْضَى عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ هُوَ أَبُو حَازِمٍ رواه عنه.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮।)
পরিচ্ছেদঃ আমরা যে কাজের (স্ত্রী মিলন) কথা উল্লেখ করলাম, যে ব্যক্তি এমন কাজ করবে, তার জন্য ওয়াজিব হলো গোসল করা, যদিও বীর্যপাত না হয়
১১৭১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।”[1]
ذِكْرُ إِيجَابِ الِاغْتِسَالِ عَلَى مَنْ فَعَلَ الْفِعْلَ الَّذِي ذَكَرْنَا وَإِنْ لَمْ يُنزل
1171 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: وَأَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ وَمَطَرٍ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الأربع ثم جَهَدَ فعليه الغسل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1171 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক এমন কাজ করা যা না করার তিনি বৈধতা দিয়েছিলেন
১১৭২. কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]
ذِكْرُ اسْتِعْمَالِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفِعْلَ الَّذِي أَبَاحَ تَرْكَهُ
1172 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ الْقَارِئُ الدِّمَشْقِيُّ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: أَنَّهَا سُئلت عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنزل الْمَاءَ قَالَتْ: فَعَلْتُ ذَلِكَ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا مِنْهُ جميعاً.
الراوي : الْقَاسِم | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1172 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ স্ত্রী মিলনের সময় যদি দুই খাতনার জায়গা পরস্পর মিলিত হয়, তবে গোসল করা ফরয হয়ে যাবে, যদিও তাতে বীর্যপাত না হয়
১১৭৩. কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে। আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা গোসল করেছি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الغُسل يَجِبُ عَلَى الْمُجَامِعِ عِنْدَ الْتِقَاءِ الْخِتَانَيْنِ وَإِنْ لَمْ يَكُنِ الْإِنْزَالُ موجوداً
1173 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فاغتسلنا.
الراوي : الْقَاسِم | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1173 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ যদি দুই খাতনার জায়গা পরস্পর মিলিত হয়, তবে গোসল করা ফরয হয়ে যাবে, যদিও তাতে বীর্যপাত না হয়
১১৭৪. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে।”[1]
ذِكْرُ إِيجَابِ الْغُسْلِ عِنْدَ الْتِقَاءِ الْخِتَانَيْنِ وَإِنْ لَمْ يَكُنِ الْإِنْزَالُ مَوْجُودًا
1174 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ النُّعْمَانِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (إذا جاوز الختان الختان فقد وجب الغسل)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1174 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলেও গোসল করা ওয়াজিব প্রসঙ্গে
১১৭৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।” মাতারের বর্ণনায় আছে, “যদিও বীর্যপাত না হয়।”[1]
ذِكْرُ إِيجَابِ الِاغْتِسَالِ مِنَ الْإِكْسَالِ
1175 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي عَنْ قَتَادَةَ وَمَطَرٍ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الْغُسْلُ) وَفِي حَدِيثِ مَطَرٍ: (وَإِنْ لم يُنْزِلْ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1175 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)
পরিচ্ছেদঃ স্ত্রী মিলনের পর বীর্যপাত না হলে গোসল ওয়াজিব না হওয়া বিধানটি ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তীতে গোসল করার নির্দেশ দেওয়া হয়
১১৭৬. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উবাই রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে হাদীস বর্ণনা করেছেন, “সাহাবীগণ এই ফাতাওয়া দিতেন যে, বীর্যপাতের কারণে গোসল আবশ্যক হয়। এটি ছিল অবকাশ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম সময়ে অথবা ইসলামের প্রথম দিকে অবকাশ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি গোসল করার নির্দেশ করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু রহিত হওয়ার কর্মটি বর্ণনা করেছেন, যা তাঁর থেকে সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তারপর তিনি সেটি ভুলে যান এবং ইসলামের প্রথম যুগের বিধান অনুসারে ফাতাওয়া দেন যা রহিত হয়ে গেছে। তাঁর পরবর্তী এই ফাতাওয়াটি তাঁর থেকে বর্ণনা করেছেন যাইদ বিন খালিদ আল জুহানী।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ تَرْكَ الِاغْتِسَالِ مِنَ الْإِكْسَالِ كَانَ ذَلِكَ فِي أَوَّلِ الْإِسْلَامِ ثُمَّ أُمِرَ بِالِاغْتِسَالِ مِنْهُ بَعْدُ
1176 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْجَمَّالُ قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ أَبِي غَسَّانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قال: حدثني أبي أن الفُتيا الذي كَانُوا يُفْتُونَ: أَنَّ الْمَاءَ مِنَ الْمَاءِ كَانَ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَوَّلِ الزَّمَانِ أَوْ بَدْءِ الْإِسْلَامِ ثم أمر بالاغتسال بعد.
الراوي : سَهْل بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1176 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ يَكُونَ أُبَيُّ بْنُ كَعْبٍ أدَّى نَسْخَ هَذَا الْفِعْلِ عَلَى مَا أَخْبَرَ سَهْلُ بْنُ سَعْدٍ عَنْهُ ثُمَّ نَسِيَهُ وَأَفْتَى بِالْفِعْلِ الْأَوَّلِ الَّذِي هُوَ مَنْسُوخٌ عَلَى مَا أَخْبَرَ عَنْهُ زَيْدُ بْنُ خَالِدٍ الجهني.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯।)
পরিচ্ছেদঃ যেই সময়ে এই বিধানটি রহিত করা হয়, তার বর্ণনা
১১৭৭. ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “আমি উরওয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যে স্ত্রী মিলন করে, কিন্তু বীর্যপাত হয় না, (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “মানুষের জন্য আবশ্যক হলো সর্বশেষ বিধান গ্রহণ করা। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ অবস্থা ছিল, যা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন, সেটা হলো “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করে গোসল করতেন না, আর এটা ছিল মক্কা বিজয়ের আগের ঘটনা। তারপর তিনি গোসল করতেন এবং লোকদেরকেও গোসল করার নির্দেশ দিতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে হুসাইন হলেন হুসাইন বিন উসমান বিন বিশর বিন মুহতাফিয, তিনি বসরার অধিবাসী, মরো এলাকায় বসবাস করতেন। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”
ذِكْرُ الْوَقْتِ الَّذِي نُسِخَ فِيهِ هَذَا الْفِعْلُ
1177 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عثمان عَنِ الزُّهْرِيِّ قَالَ: سَأَلْتُ عُرْوَةَ عَنِ الَّذِي يُجَامِعُ وَلَا يُنزل؟ قَالَ: عَلَى النَّاسِ أَنْ يأخذوا بالآخِرِ فالآخر مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ وَلَا يَغْتَسِلُ وَذَلِكَ قَبْلَ فَتْحِ مَكَّةَ ثُمَّ اغْتَسَلَ بعد ذلك وأمر الناس بالغسل.
الراوي : عُرْوَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1177 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحُسَيْنُ هَذَا: هُوَ الْحُسَيْنُ بْنُ عُثْمَانَ بْنِ بِشْرِ بْنِ الْمُحْتَفِزِ مِنْ أَهْلِ الْبَصْرَةِ سَكَنْ مَرْوَ ثقة من الثقات.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৭৭।)
পরিচ্ছেদঃ সহবাস করার কারণে গোসল ওয়াজিব হয়ে যায় যদিও বীর্যপাত না হয়
১১৭৭/*. কাসিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]
ذِكْرُ إِيجَابِ الِاغْتِسَالِ مِنَ الْجِمَاعِ وَإِنْ لَمْ يَكُنْ ثَمَّ إِمْنَاءٌ
[1177/*]- أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عائشة أنها سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنزل قَالَتْ: فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فاغتسلنا منه جميعاً.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1177 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ দুই খাতনার জায়গা একত্রিত হলে গোসল ওয়াজিব হয়ে যায়, যদিও তাতে বীর্যপাত না হয় এই ব্যাপারে সুস্পষ্ট হাদীস
১১৭৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।”[1]
ذكر الخبر المصرح بإيجاب الاغتسال عندالتقاء الْخِتَانَيْنِ وَإِنْ لَمْ يَكُنْ ثَمَّ إِمْنَاءٌ
1178 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأربع ثم جَهَدَ فقد وجب الغسل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1178 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
১১৭৯. আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন দুই খাতনার জায়গা পরস্পর মিলিত হয়ে যায়, তখন গোসল ফরয হয়ে যায়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
1179 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنِ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا الْتَقَى الْخِتَانَانِ فَقَدْ وَجَبَ الغسل)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1179 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৬১।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে তৃতীয় হাদীস
১১৮০. আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
1180 - أَخْبَرَنَا الْمُفَضَّلُ بْنُ مُحَمَّدٍ الْجَنَدِيُّ بِمَكَّةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ زِيَادٍ اللَّحْجِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو قُرَّةَ عَنْ سُفْيَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إذا جاوز الختان الختان وجب الغسل)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1180 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সেই কাজ করা
১১৮১. কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]
ذِكْرُ فِعْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نفس ما وصفناه
1181 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ فَلَا يُنزل الْمَاءَ قَالَتْ: فعلتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا منه جميعاً.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1181 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ স্ত্রী সহবাস করলে গোসল ওয়াজিব হয়ে যায়, যদিও তাতে বীর্যপাত না হয়
১১৮২. কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]
ذِكْرُ إِيجَابِ الِاغْتِسَالِ مِنَ الْجِمَاعِ وَإِنْ لَمْ يكن ثَمَّ إمناء
1182 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عائشة أنها سُئِلَت عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنزل الْمَاءَ قَالَتْ: فعلتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم فاغتسلنا منه جميعاً.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1182 | خلاصة حكم المحدث:. صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)
পরিচ্ছেদঃ স্বপ্নদোষ হলে যদি ভেজা না পাওয়া যায়, তবে গোসল করার বিধান বাতিল হয়ে যাবে এই মর্মে হাদীস
১১৮৩. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বীর্যপাতের কারণে গোসল অবধারিত হয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِسْقَاطِ الِاغْتِسَالِ عَنِ الْمُحْتَلِمِ الَّذِي لَا يَجِدُ بَلَلًا
1183 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (الْمَاءُ من الماء)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1183 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যখন সে খোলা জায়াগায় গোসল করতে চাইবে, তখন সে কাউকে আদেশ করবে যেন তাকে কোন কাপড় দিয়ে পর্দা করে দেয়, যেন কোন দর্শক তাকে দেখতে না পায়
১১৮৪. আব্দুল্লাহ বিন হারিস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জানতে চেয়েছি আর আমার খুব আগ্রহ ছিল যে, আমি এমন কাউকে পাবো যিনি আমাকে হাদীস বর্ণনা করবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করেছেন। কিন্তু উম্মু হানী বিনতু আবী তালিব ব্যতিত আমি আর কাউকে পেলাম না, যিনি আমাকে এই ব্যাপারে খবর দিতে পারেন। তিনি আমাকে জানিয়েছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন সূর্য ঊর্ধাকাশে উঠার পর আসেন এবং একটি কাপড় দিয়ে পর্দা করার আদেশ দেন। অতঃপর তিনি গোসল করেন তারপর দাঁড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। আমি জানিনা, তাঁর কিয়াম দীর্ঘ ছিল, নাকি রুকূ', নাকি সাজদা দীর্ঘ ছিল। বস্তুত এসবগুলোই ছিল কাছাকাছি পর্যায়ের। রাবী বলেন, "আমি তাঁকে এই সালাত আগে বা পরে কখনো আদায় করতে দেখিনি।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ إِذَا أَرَادَ الِاغْتِسَالَ وَهُوَ فِي فَضَاءٍ أَنْ يَأْمُرَ مَن يَسْتُرُ عَلَيْهِ بِثَوْبٍ حَتَّى لَا يَرَاهُ نَاظِرٌ
1184 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ أَنَّ أَبَاهُ قَالَ: سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنَ النَّاسِ يُخبرني أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ سُبْحَةَ الضُّحى فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي عَنْ ذَلِكَ غَيْرَ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَتْنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بَعْدَمَا ارْتَفَعَ النَّهَارُ يَوْمَ الْفَتْحِ فَأَمَرَ بِثَوْبٍ يَسْتُرُ عَلَيْهِ فَاغْتَسَلَ ثُمَّ قَامَ فَرَكَعَ ثَمَانِيَ رَكَعَاتٍ لَا أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ أَمْ رُكُوعُهُ أَمْ سُجُودُهُ كُلُّ ذَلِكَ مِنْهُ مُتَقَارِبَةٌ قَالَتْ: فَلَمْ أره يُسَبِّحُهَا قبل ولا بعد.
الراوي : عَبْد اللَّهِ بْن الْحَارِثِ بْنِ نَوْفَلٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1184 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)
পরিচ্ছেদঃ গোসলকারী ব্যক্তির জন্য এটা জায়েয আছে তার গোসলের সময় কোন মাহরাম নারী তার জন্য পর্দা করবেন
১১৮৫. উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃত দাস আবূ মুর্রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি উম্মু হানীর রাদ্বিয়াল্লাহু আনহার কাছে শুনেছেন, তিনি বলেছেন, “আমি মক্কা বিজয়ের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলাম এবং তাঁকে এমন অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছেন আর মেয়ে ফাতিমা তাঁকে একটি কাপড় দিয়ে পর্দা করে রাখছেন।” তিনি বলেন, “অতঃপর আমি তাঁকে সালাম দিলাম। তিনি বলেন, “কে?” আমি বললাম, “উম্মু হানী বিনতু আবী তালিব।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “উম্মু হানীকে স্বাগতম।” অতঃপর যখন তিনি গোসল শেষ করলেন, তখন তিনি দাঁড়িয়ে একটি কাপড় জড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাত শেষ করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার ভাই আলী বিন আবী তালিব বলেছেন যে, সে এক ব্যক্তিকে হত্যা করবে যাকে আমি আশ্রয় দিয়েছি –হুবাইরার ছেলে ওমুক-। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হানী, আপনি যাকে আশ্রয় দিয়েছেন, আমরাও তাকে আশ্রয় দিলাম।” আর এটা ছিল চাশতের সময়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُغْتَسَلَ جَائِزٌ أَنْ يَسْتُرَهُ عند اغتساله امرأة يكون لها محرم
1185 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ تَقُولُ: ذَهَبْتُ إِلَى رسول الله صلى الله عليه وسلم عام الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ قَالَتْ: فسلَّمت فَقَالَ: (مَنْ هَذِهِ)؟ قُلْتُ: أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَرْحَبًا يَا أُمَّ هَانِئٍ) فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ انْصَرَفَ فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ زَعمَ ابن أمي علي ابن أَبِي طَالِبٍ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ ـ فُلَانُ ابْنُ هُبَيْرَةَ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَدْ أَجَرْنَا مَنْ أجرتِ يَا أُمَّ هَانِئٍ) وَذَلِكَ ضُحىً.
الراوي : أَبُو مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1185 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)
পরিচ্ছেদঃ যে হাদীস অগভীর জ্ঞানের অধিকারী ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো আমাদের পূর্বে উল্লেখিত আবূ মুর্রার হাদীসের বিপরীত
১১৮৬. উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার উচু এলাকায় যাত্রা বিরতি করেন। অতঃপর আমি তাঁর কাছে আসি, আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর কাছে এক পাত্র পানি নিয়ে আসেন। উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “নিশ্চয়ই আমি তাতে আটার খামীরের চিহ্ন দেখতে পাই। তারপর আবূ যার্র তাঁকে পর্দা করেন, তিনি গোসল করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহুকে পর্দা করেন, ফলে তিনি গোসল করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আট রাকা‘আত সালাত আদায় করেন। এটা ছিল চাশতের সময়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করেন, তখন একই কাপড়ে তাঁর মেয়ে ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা এবং আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু দুই জনই পর্দার ব্যবস্থা করেছিলেন। অতঃপর উম্মু হানীর আজাদকৃত দাস আবূ মুর্রা তাঁর হাদীসে শুধু ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহার কথা বর্ণনা করেছেন আর মুত্তালিব বিন হানতাব তার হাদীসে শুধু আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহুর কথা বলেছেন।
আমরা হাদীসটির এভাবে ব্যাখ্যা করলাম যাতে উভয় হাদীসের মাঝে কোন বৈপরীত্ব ও দ্বন্দ্ব না থাকে। কেননা ঐ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবারই গোসল করেছিলেন। অতঃপর যখন আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু যখন গোসল করতে চান, তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা নয়; বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পর্দা করে ঢেকে রাখেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ أَبِي مُرَّةَ الذي ذكرناه
1186 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ: نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ فَأَتَيْتُهُ فَجَاءَهُ أَبُو ذَرٍّ بِجَفْنَةٍ فِيهَا مَاءٍ قَالَتْ: إِنِّي لَأَرَى فِيهَا أَثَرَ الْعَجِينِ قَالَتْ: فَسَتَرَهُ أَبُو ذَرٍّ فَاغْتَسَلَ ثُمَّ سَتَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا ذَرٍّ فَاغْتَسَلَ ثُمَّ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانَ رَكَعَاتٍ وَذَلِكَ فِي الضُّحَى.
الراوي : أُمّ هَانِئٍ بِنْت أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1186 | خلاصة حكم المحدث: ضعيف منكر.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُشْبِهُ أَنْ يَكُونَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ اغْتَسَلَ يَوْمَ الْفَتْحِ سَتَرْتَهُ فَاطِمَةُ ابْنَتُهُ وَأَبُو ذَرٍّ جَمِيعًا بِثَوْبٍ فأدَّى أَبُو مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ الْخَبَرَ بِذِكْرِ فَاطِمَةَ وَحْدَهَا وَأَدَّى الْمُطَّلِبُ بْنُ حَنْطَبٍ الْخَبَرَ بِذِكْرِ أَبِي ذَرٍّ وَحْدَهُ حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادُّ وَلَا تَهَاتُرٌ لِأَنَّ الِاغْتِسَالَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ الْيَوْمِ كَانَ مَرَّةً وَاحِدَةً فَلَمَّا أَرَادَ أَبُو ذَرٍّ أَنْ يَغْتَسِلَ سَتَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دون فاطمة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ মুনকার বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৮৬।)
পরিচ্ছেদঃ নাপাকী গোসল সম্পাদনকারীর জন্য মুস্তাহাব হলো বাম হাত দিয়ে লজ্জাস্থান ধৌত করা; ডান হাত দিয়ে নয়
১১৮৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা, তিনি বলেন, “নাপাকী গোসলের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে পানি নিয়ে আসলাম।” তিনি বলেন, “অতঃপর তিনি দুইবার বা তিনবার তাঁর দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করেন, তারপর তিনি তাঁর ডান হাতের কব্জি পর্যন্ত পাত্রে প্রবেশ করান, অতঃপর তা দ্বারা লজ্জাস্থানে পানি ঢালেন এবং বাম হাত দিয়ে ধৌত করেন তারপর বাম হাত মাটিতে রেখে ভালভাবে ঘষে নেন তারপর তিনি সালাতের ন্যায় ওযূ করেন তারপর তিনি তাঁর মাথার উপর দুই অঞ্জলিভর্তি পানি ঢালেন তারপর তিনি সেই জায়গা থেকে সরে যান অতঃপর দুই পা ধৌত করেন। তারপর আমি তাঁর কাছে রুমাল নিয়ে আসি কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ للمُغتسل مِنَ الْجَنَابَةِ أَنْ يَكُونَ غَسْلُ فَرْجِهِ بِشِمَالِهِ دُونَ الْيَمِينِ مِنْهُ
1187 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنِ الْأَعْمَشِ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: حَدَّثَتْنِي خَالَتِي مَيْمُونَةُ قَالَتْ: أَدْنَيْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلَهُ مِنَ الْجَنَابَةِ قَالَتْ: فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ كَفَّهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَأَفْرَغَ بِهَا عَلَى فَرْجِهِ فَغَسَلَهُ بِشِمَالِهِ ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الْأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِلْءَ كَفَّيْهِ ثُمَّ تَنَحَّى غَيْرَ مَقَامِهِ ذَلِكَ فَغَسَلَ رِجْلَيْهِ ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1187 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৪।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তি গোসল করতে চাইলে কিভাবে গোসল করবে তার বিবরণ
১১৮৮. আবূ সালামাহ বিন আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাপাকী গোসলের বিবরণ দিয়ে বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাত তিনবার ধৌত করতেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢালতেন অতঃপর তাঁর লজ্জাস্থান এবং লজ্জাস্থানে যা লাগতো তা ধৌত করতেন, তারপর কুলি করতেন এবং নাকে পানি দিতেন তিনবার, মুখ ও দুই হাত ধৌত করতেন তিনবার, তারপর মাথার উপর তিনবার পানি ঢালতেন তারপর নিজের উপর পানি ঢালতেন।”[1]
ذِكْرُ وَصْفِ الِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ لِلْجُنُبِ إِذَا أراده
1188 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: وَصَفَتْ عَائِشَةُ غُسْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا ثُمَّ يُفيض بِيَدِهِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَيَغْسِلُ فَرْجَهُ وَمَا أَصَابَهُ ثُمَّ يُمَضْمِضُ وَيَسْتَنْشِقُ ثَلَاثًا وَيَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ يُفِيضُ عَلَى رَأْسِهِ ثَلَاثًا ثُمَّ يَصُبُّ عَلَيْهِ الماء.
الراوي : أَبُو سَلَمَةَ بْن عَبْدِ الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1188 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৩৭।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি ও তার স্ত্রী নাপাকী গোসল করার ইচ্ছা করবে, তখন আবশ্যক হলো স্ত্রী প্রথমে দুই হাতের উপর পানি ঢেলে (হাত ধুয়ে) নিবে তারপর দুইজন একসাথে গোসল করবে
১১৮৯. মু‘আযাহ আল আদাবিয়্যাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “কোন নারী কি তার স্বামীর সাথে একপাত্র থেকে গোসল করতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, পারবে। পানি পবিত্র, তা নাপাক হয়ে যায়না। অবশ্যই আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্রে গোসল করতাম। আমি তাঁর দুই হাত পাত্রে চুবানোর আগে আমি আমার দুই হাতের উপর পানি ঢেলে ধুয়ে নিতাম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْأَةَ وَزَوْجَهَا إِذَا أَرَادَا الِاغْتِسَالَ مِنَ الْجَنَابَةِ يَجِبُ أَنْ تَبْدَأَ الْمَرْأَةُ فتُفْرِغُ عَلَى يَدَيْهِ ثُمَّ يَغْتَسِلَانِ مَعًا
1189 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ يَزِيدَ الرِّشْكِ عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ: أَتَغْتَسِلُ الْمَرْأَةُ مَعَ زَوْجِهَا مِنَ الْجَنَابَةِ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا؟ قَالَتْ: نَعَمْ الْمَاءُ طَهُورٌ لَا يُجْنِبُ وَلَقَدْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ أَبْدَأُهُ فأُفرغ عَلَى يَدِهِ مِنْ قَبْلِ أَنْ يغمسهما في الماء.
الراوي : مُعَاذَة الْعَدَوِيَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1189 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির জন্য জায়েয আছে তার স্ত্রীর সাথে একই পাত্র থেকে গোসল করা
১১৯০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্রে নাপাকীর গোসল করতাম। আমরা একসাথেই গোসল শুরু করতাম।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْجُنُبِ أَنْ يَغْتَسِلَ مَعَ امْرَأَتِهِ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ
1190 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ عَبْدِ الملك ابن أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ نشرع فيه جميعاً.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1190 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২২৬।)
পরিচ্ছেদঃ একই পাত্র থেকে একজন পুরুষ তার স্ত্রীর সাথে গোসল করা জায়েয হওয়ার কথা উল্লেখ
১১৯১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। সেখান থেকে আমরা একসাথেই অঞ্জলি অঞ্জলি ভরে পানি নিতাম।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَغْتَسِلَ مَعَ امْرَأَتِهِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
1191 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إناء واحد نغترف منه جميعاً.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1191 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২২৬।)
পরিচ্ছেদঃ দুই নাপাক ব্যক্তির এক পাত্র থেকে গোসল করা বৈধ, যদিও পানি অল্প হয়
১১৯২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। তিনি তাড়াহুড়া করতেন আর বলতেন, “আমার জন্য পানি রাখো, আমার জন্য পানি রাখো।”[1]
ذِكْرُ إِبَاحَةِ اغْتِسَالِ الجُنُبَيْن مَعًا مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَإِنْ كَانَ الْمَاءُ قَلِيلًا
1192 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ قَالَتْ عَائِشَةُ:كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ يَبْتَدِرُ فَيَقُولُ: (أبقي لي، أبقي لي)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1192 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৩৩।)
পরিচ্ছেদঃ নাপাকী গোসল সম্পাদনকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো গোসলের সময় চুলের গোড়ায় খেলাল করা
১১৯৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নাপাকীর গোসল করতেন, প্রথমে তিনি দুই হাত ধৌত করতেন তারপর সালাতের ওযূর ন্যায় ওযূ করতেন। তারপর তিনি তাঁর আঙ্গুলগুলো পানিতে প্রবেশ করাতেন অতঃপর তার মাধ্যমে চুলের গোড়ায় খেলাল করতেন। তারপর তাঁর মাথার উপর তিন অঞ্জলি পানি ঢেলে দিতেন। তারপর শরীরের অন্যান্য জায়গার উপর পানি ঢেলে দিতেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ تَخْلِيلِ الْجُنُبِ أُصُولَ شَعْرِهِ عِنْدَ اغْتِسَالِهِ مِنَ الْجَنَابَةِ
1193 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ فيخلِّل بِهَا أُصُولَ شَعْرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غَرَفَاتٍ بِيَدِهِ ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى سائر جسده.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1193 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪১।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তি গোসলের সময় যে তিন অঞ্জলি পানি মাথায় দেয় তার বিবরণ
১১৯৪. কাসিম বিন মুহাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দুধ দোহন পাত্রে –আবূ আসিম এই বলে দুই হাতের তালু দিয়ে ইশারা করেন- গোসল করতেন। তিনি ডান পার্শ্বে পানি ঢালেন তারপর দুই হাতের তালু দিয়ে পানি নেন অতঃপর সমস্ত শরীরে পানি ঢালেন।”[1]
ذِكْرُ وَصْفِ الْغَرَفَاتِ الثَّلَاثِ الَّتِي وَصَفْنَاهُ لِلْمُغْتَسِلِ من جنابته
1194 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ فِي حِلَابٍ مِثْلَ هَذِهِ - وَأَشَارَ أَبُو عَاصِمٍ بِكَفَّيْهِ - يَصُبُّ على شق الأيمن ثم يأخذ بكفيه فيصب على سائر جسده.
الراوي : الْقَاسِم بْن مُحَمَّدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1194 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪১।)
পরিচ্ছেদঃ কোন নারী যখন নাপাকীর গোসল করবে, তখন তার জন্য বৈধ হলো বেনী না খুলে গোসল করা
১১৯৫. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি এমন নারী যে, আমি আমার মাথার চুল শক্ত করে বেনী করি, আমি কি নাপাকী গোসলের জন্য তা খুলে ফেলবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার জন্য যথেষ্ট হলো তুমি তোমার মাথার উপর তিন অঞ্জলি পানি দিবে তারপর তোমার পুরো শরীরের উপর পানি প্রবাহিত করবে। এভাবেই তুমি পবিত্র হয়ে যাবে।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْأَةِ إِذَا كَانَتْ جُنُبًا تَرْكَ حَلِّها ضَفْرَةَ رَأْسِهَا عِنْدَ اغْتِسَالِهَا مِنَ الْجَنَابَةِ
1195 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي أفأحُلَّه لِغُسْلِ الْجَنَابَةِ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ ثُمَّ تُفِيضِي عَلَيْكِ الْمَاءَ فَإِذَا أَنْتِ قَدْ طهرْتِ)
الراوي : أُمّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1195 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৪৬।)
পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার জন্য মুস্তাহাব হলো গোসলের পানিতে বরই পাতা ব্যবহার করা এবং গোসলের পর এক টুকরো সুগন্ধিযুক্ত কাপড় ব্যবহার করা
১১৯৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং তাঁকে ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর গোসল করা সম্পর্কে জিজ্ঞেস করেন। অতঃপর তিনি তাকে আদেশ করলেন পানি ও বরই পাতা সহ গোসল করতে অতঃপর এক টুকরো সুগন্ধিযুক্ত কাপড় নিবে এবং তা দিয়ে পরিস্কার করে পবিত্র হয়ে যাবে।” তখন সে নারী বললো, “আমি কিভাবে পবিত্রতা অর্জন করবো?” জবাবে তিনি বলেন, “তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” তিনি আবারো বললেন, “আমি কিভাবে পবিত্রতা অর্জন করবো?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত দিয়ে নিজেকে আড়াল করে নেন এবং বলেন, “সুবহানাল্লাহ! তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি সেই নারীকে আমার কাছে টেনে নিলাম এবং বললাম, “তুমি তা দিয়ে রক্তের চিহ্নের জায়গা বুলিয়ে নিবে।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْأَةِ الْحَائِضِ اسْتِعْمَالُ السِّدرِ فِي اغْتِسَالِهَا وَتَعْقِيبُ الْفِرْصَةِ بَعْدَهُ
1196 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنِي مَنْصُورُ بْنُ صَفِيَّةَ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ
أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْحَيْضِ فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ وَتَأْخُذُ فِرْصَةً فَتَوَضَّأ بِهَا وَتَطَّهَّرَ بِهَا قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟ قَالَ: (تَطَهَّري بِهَا) قَالَتْ: كَيْفَ أتَطَهَّر بِهَا؟ فَاسْتَتَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ: (سُبْحَانَ اللَّهِ اطَّهَّرِي بِهَا) قَالَتْ عَائِشَةُ: فاجْتَذَبْتُ الْمَرْأَةَ وَقُلْتُ: تَتَبَّعِينَ بها أَثَرَ الدَّمِ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1196 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩১।)
পরিচ্ছেদঃ ঋতুবতী নারী গোসলের পর সুগন্ধিযুক্ত কাপড় ব্যবহার করার নির্দেশ, অন্য কাপড় নয়
১১৯৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করেন যে, সে কিভাবে তা থেকে পবিত্র হওয়ার পর গোসল করবে? জবাবে তিনি বলেন, “তুমি সুগন্ধিযুক্ত এক টুকরো কাপড় নিবে অতঃপর তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” তখন সে নারী বললো, “আমি কিভাবে তা দিয়ে পবিত্রতা অর্জন করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বুঝাতে চাচ্ছেন তা আমি বুঝতে পারলাম অতঃপর আমি সেই নারীকে আমার কাছে টেনে নিলাম এবং তাকে পবিত্রতা অর্জন করার বিষয়টি শিক্ষা দিলাম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْأَةَ الْحَائِضَ إِنَّمَا أُمِرَتْ بِتَعْقِيبِ الْغُسْلِ بِالْفِرْصَةِ المُمُسَّكَة دُونَ غَيْرِهَا
1197 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مسعدة حدثنا الفضل بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ خَبَّرَتْنِي أُمِّي أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ: إِنَّ امْرَأَةً سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَيْضِ كَيْفَ تَغْتَسِلُ مِنْهُ؟ قَالَ: (تَأْخُذِي فِرْصَةً مُمَسَّكَةً فَتَتَوَضَّئِينَ بِهَا) قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَوَضَّئِينَ بِهَا) قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَوَضَّئِينَ بِهَا) قَالَتْ عَائِشَةُ: فعرفتُ الَّذِي يريد فجَبَذْتُها إلي فَعلَّمْتُهَا.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1197 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩১।)
পরিচ্ছেদঃ (৬) গোসলের পানির পরিমাণ - যে পরিমাণ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করতেন
১১৯৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র –যা এক ফারাক বা তিন সা‘ পরিমাণ পানি ধরে- পানি থেকে নাপাকীর গোসল করতেন।”[1]
6 - بَابُ قَدْرِ مَاءِ الغُسْلِ (ذِكْرُ مَا كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يغتسِلُ مِنْهُ إِذَا كَانَ جُنُبًا)
1198 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ ـ وَهُوَ الفَرَقُ ـ من الجنابة.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1198 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৮।)
পরিচ্ছেদঃ যে পরিমাণ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা গোসল করতেন
১১৯৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র, যা তিন মুদ (এক মুদ সমান ৬৫০ মিলি) বা তার কাছাকাছি পরিমাণ পানি ধরে এমন পাত্র থেকে গোসল করতাম।”[1]
ذِكْرُ قَدْرِ الْمَاءِ الَّذِي كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ يَغْتَسِلَانِ مِنْهُ
1199 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ أَنَّ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ كَانَتْ تَحْتَ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ وَأَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهَا: أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ يَسَعُ ثَلَاثَةَ أَمْدَادٍ أَوْ قَرِيبًا مِنْ ذلك.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1199 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৯৯।)
পরিচ্ছেদঃ আমরা নাপাকী গোসলের জন্য যে পানির পরিমাণের কথা বর্ণনা করলাম, এটা এমন পরিমাণ নয় যে, তার চেয়ে কম-বেশি করা যাবে না
১২০০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1]
আবূ খাইসামাহ রহিমাহুল্লাহ বলেন, “মাক্কুক হলো এক মুদ বা ৬৫০ গ্রাম সমপরিমাণ।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقَدْرَ الَّذِي وَصَفْنَاهُ لِلِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ لَيْسَ بِقَدْرٍ لَا يَجُوزُ تَعَدِّيهِ فِيمَا هُوَ أَقَلُّ أَوْ أَكْثَرُ مِنْهُ
1200 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بخمس مكاكي.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1200 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو خَيْثَمَةَ: المَكُّوك: المُدُّ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)
পরিচ্ছেদঃ আমরা নাপাকী গোসলের জন্য যে পানির পরিমাণের কথা বর্ণনা করলাম, এটা এমন পরিমাণ নয় যে, তার চেয়ে কম-বেশি করা যাবে না
১২০১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাক্কুক (এক মুদ বা ৬৫০ মিলি) পানি দিয়ে ওযূ করতেন আর পাঁচ মাক্কুক পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْقَدْرَ مِنَ الْمَاءِ لِلِاغْتِسَالِ لَيْسَ بِقَدْرٍ لَا يَجُوزُ تعديه
1201 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بمَكُّوكٍ ويغتسل بخمس مكاكي.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1201 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو خَيْثَمَةَ: المَكُّوك: المُدُّ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ৮৫।)
পরিচ্ছেদঃ (৭) নাপাক ব্যক্তির বিধি-বিধান - যে ঘরে নাপাক ব্যক্তি থাকে, সে ঘরে ফেরেস্তাদের প্রবেশ না করা প্রসঙ্গে
১২০২. নুজাই থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফেরেস্তা ঐ বাড়িতে প্রবেশ করেনা, যাতে কোন প্রাণির ছবি অথবা কোন কুকুর ও নাপাক ব্যক্তি থাকে।”[1]
7 - بَابُ أَحْكَامِ الْجُنُبِ (ذِكْرُ نَفْيِ دُخُولِ الْمَلَائِكَةِ الدَّارَ الَّتِي فِيهَا الجنب)
1202 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ قَالَ: سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنِ عَمْرٍو يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَيٍّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عَلِيًّا يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال: (لا تدخل االملائكة بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ)
الراوي : نُجَيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1202 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাউদ: ৩০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো একাধিক স্ত্রীর বা দাসীদের কাছে গমন করে শেষে একবার গোসল করা
১২০৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর স্ত্রীদের কাছে গমন করেন এবং শেষে শুধু একবার গোসল করেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ الطَّواف عَلَى نِسَائِهِ أَوْ جَوَارِيهِ بِالْغُسْلِ الْوَاحِدِ
1203 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا: إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا: حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: (أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ عَلَى نسائه في ليلة بغُسْلٍ واحد)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1203 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কাজ শুধু একবার করেননি এই মর্মে হাদীস
১২০৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে তাঁর সমস্ত স্ত্রীদের কাছে গমন করতেন তারপর শেষে শুধু একবার গোসল করতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْفِعْلَ لَمْ يَكُنْ مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً وَاحِدَةً فَقَطْ
1204 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُمَيْدٍ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كان يَطُوفُ عَلَى جَمِيعِ نِسَائِهِ فِي لَيْلَةٍ ثُمَّ يغتسل غسلاً واحداً.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1204 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১২।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর যেসব স্ত্রীদের নিকট গমন করে শেষে একবার গোসল করতেন, সেসব স্ত্রীদের সংখ্যা প্রসঙ্গে
১২০৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত বা দিনের একটি সময়ে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সে সময় তাঁরা সংখ্যায় এগারো জন ছিলেন।” অধঃস্তন রাবী বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “তিনি কি এমনটি করতে পারতেন?” জবাবে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা বলাবলি করতাম যে, তাঁকে ত্রিশজন ব্যক্তির সক্ষমতা দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ عَدَدِ النِّسَاءِ اللَّاتِي كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ عَلَيْهِنَّ بِغُسْلٍ وَاحِدٍ
1205 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي سَاعَةٍ مِنَ اللَّيْلِ أَوِ النَّهَارِ وَهُنَّ إِحْدَى عَشْرَةَ فَقُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1205 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৬৮।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মজবূতভাবে ইলমে হাদীস অর্জন করে নাই, তাকে কোন কোন সময় এই হাদীস সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো আমাদের উল্লেখিত দাসতুয়াইর হাদীসের বিপরীত
১২০৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন, সেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “কাতাদার সূত্রে হিশাস আদ দাসতুয়াইর বর্ণনায় রয়েছে “তাঁরা সংখ্যায় ছিলেন এগারো জন” আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে রয়েছে “সেসময় তাঁর নয়জন স্ত্রী ছিল”।
হিশামের হাদীসের ব্যাপার হলো আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শুরুর দিকের কর্ম বর্ণনা করেছেন, যেসময় তাঁর এগারো জন স্ত্রী ছিলো আর কাতাদার সূত্রে সা‘ঈদের হাদীসে আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মদীনায় আগমনের শেষের দিকের অবস্থা বর্ণনা করেছেন, যেসময় তাঁর নয় জন স্ত্রী ছিলো। কেননা এরকম কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একবার করেননি বরং অনেক বার করেছেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّهُ مُضَادٌّ لِخَبَرِ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ الذي ذكرناه
1206 - أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: حَدَّثَنَا: الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ: عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الواحدة وله يومئذ تسع نسوة.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1206 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي خَبَرِ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ قَتَادَةَ (وَهُنَّ إِحْدَى عَشْرَةَ نِسْوَةٍ) وَفِي خَبَرِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ (وله يؤمئذ تِسْعُ نِسْوَةٍ).
أَمَا خَبَرُ هِشَامٍ فَإِنَّ أَنَسًا حَكَى ذَلِكَ الْفِعْلَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَوَّلِ قُدُومِهِ الْمَدِينَةَ حَيْثُ كَانَتْ تَحْتَهُ إِحْدَى عَشْرَةَ امْرَأَةً وَخَبَرُ سَعِيدٍ عَنْ قَتَادَةَ إِنَّمَا حَكَاهُ أَنَسٌ فِي آخِرِ قُدُومِهِ الْمَدِينَةَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ كَانَ تَحْتَهُ تِسْعُ نِسْوَةٍ لِأَنَّ هَذَا الْفِعْلَ كَانَ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِرَارًا كَثِيرَةً لا مرة واحدة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ বুখারী: ২৮৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি স্ত্রীর কাছে পুনরায় গমন করতে চায়, তাকে ওযূ করার নির্দেশ প্রসঙ্গে
১২০৭. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীকে স্পর্শ করে (মিলন করে), অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْوُضُوءِ لِمَنْ أَرَادَ مُعَاوِدَةَ أَهْلِهِ
1207 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِذَا مَسَّ أَحَدُكُمُ الْمَرْأَةَ فَأَرَادَ أَنْ يَعُودَ فليتوضأ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1207 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)
পরিচ্ছেদঃ যে কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে
১২০৮. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে গমন করে, অতঃপর পুনরায় গমন করতে চায়, সে যেন ওযূ করে নেয়। কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শেষাংশ সহ হাদীসটি মুসলিম বিন ইবরাহিম এককভাবে বর্ণনা করেছেন।”
ذكر العلة التي من أجلها أُمر بهذا الأمر
1208 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ السِّنْجِيُّ بِمَرْوَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ هَاشِمٍ الْعَسْكَرِيُّ قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ ثُمَّ أَرَادَ أَنْ يعود فليتوضأ فإنه أنشط للعود)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1208 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (217): م دون قوله: ((فَإِنَّهُ أَنْشَطُ لِلْعَوْدِ)).
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: تَفَرَّدَ بِهَذَهِ اللَّفْظَةِ الْأَخِيرَةِ مُسْلِمُ بن إبراهيم.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “কেননা এটি পুনরায় গমনের জন্য বেশি উদ্যমী করে তুলে” অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৭।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তি গোসলের আগে ঘুমাতে চাইলে কী করবে, সেই সম্পর্কে হাদীস
১২০৯. আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “রাতে যখন আমি নাপাক হয়ে যাই, তখন আমি কী করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর ওযূ করবেন তারপর শুয়ে পড়বেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَعْمَلُ الْجُنُبُ إِذَا أَرَادَ النَّوْمَ قَبْلَ الِاغْتِسَالِ
1209 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ وَالْحَوْضِيُّ قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ عُمَرَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: تُصِيبُنِي الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: (اغْسِلْ ذَكَرَكَ ثُمَّ توضأ ثم ارقد)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1209 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তি গোসলের আগে ঘুমাতে চাইলে কী করবে, সেই সম্পর্কে হাদীস
১২১০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর তারপর ঘুমিয়ে যাবেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আপনি ওযূ করবেন, লজ্জাস্থান ধুয়ে নিবেন” এটি এমন নির্দেশ যা পালন করা বাঞ্চনীয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তারপর তারপর ঘুমিয়ে যাবেন” এটি বৈধতা নির্দেশক নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “লজ্জাস্থান ধুয়ে নিবেন” এর মাঝে এই দলীল নেই যে, বীর্য নাপাক। কেননা লজ্জাস্থান ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এমন খুব কমই হয় যে, কোন মানুষ মানুষ স্ত্রী মিলন করে অথচ তার পুরুষাঙ্গে নাপাক লাগে না। যদি সে এমন অবস্থা থেকে মুক্ত থাকে, তবুও গোসলের আগে সে প্রায় পেশাব করা থেকে মু্ক্ত থাকে না। এসব কারণে লজ্জাস্থানে নাপাক লাগার কারণে তা ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে; এজন্য গোসল করার নির্দেশ দেওয়া হয়নি যে, বীর্য নাপাক। কেননা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাপড় থেকে বীর্য খুঁচিয়ে খুঁচিয়ে তুলতেন, তারপর তিনি সেই কাপড়ে সালাত আদায় করতেন।”
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَعْمَلُ الْجُنُبُ إِذَا أَرَادَ النَّوْمَ قَبْلَ الِاغْتِسَالِ
1210 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصيبه الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَوَضَّأْ وَاغْسِلْ ذكرك ثمَّ نَمْ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1210 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ) أمرُ نَدْبٍ وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ثُمَّ نَمْ) أَمَرُ إِبَاحَةٍ وَلَيْسَ فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (وَاغْسِلْ ذَكَرَكَ) دَلِيلٌ عَلَى أَنَّ الْمَنِيَّ نَجِسٌ لِأَنَّ الْأَمْرَ بِغَسْلِ الذِّكْرِ إِنَّمَا أُمِرَ لِأَنَّ الْمَرْءَ قَلَّمَا يَطَأُ إِلَّا وَيُلَاقِي ذَكَرُهُ شَيْئًا نَجِسًا فَإِنْ تَعَرَّى عَنْ هَذَا فَلَا يَكَادُ يَخْلُو مِنَ الْبَوْلِ قَبْلَ الِاغْتِسَالِ فَمِنْ أَجْلِ مُلَاقَاةِ النَّجَاسَةِ لِلذَّكَرِ أُمِرَ بِغَسْلِهِ لَا أَنَّ الْمَنِيَّ نَجِسٌ لِأَنَّ عَائِشَةَ كَانَتْ تَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يُصَلِّي فِيهِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির জন্য বৈধ আছে লজ্জাস্থান ধুয়ে এবং সালাতের ন্যায় ওযূ করে গোসল না করেই ঘুমানো
১২১১. আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ওযূ করতে এবং লজ্জাস্থান ধুয়ে নিতে ও তারপর ঘুমাতে বলেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْجُنُبِ تَرَكَ الِاغْتِسَالِ عِنْدَ إِرَادَةِ النَّوْمِ بَعْدَ غَسْلِ الْفَرْجِ وَالْوُضُوءِ لِلصَّلَاةِ
1211 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: ذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ فَأَمَرَهُ أن يتوضأ ويغسل ذكره ثم ينام.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1211 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির জন্য বৈধ আছে গোসল না করে ওযূ করে ঘুমানো
১২১২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে ওযূ করবে।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْجُنُبِ أَنْ يَنَامَ قَبْلَ أَنْ يَغْتَسِلَ مِنْ جَنَابَتِهِ إِذَا تَوَضَّأَ قَبْلَ النَّوْمِ
1212 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أيَرْقُدُ أحدُنا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ صَلَّى الله عليه وسلم: (نعم إذا توضأ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1212 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা এমন ফরয নয় যে, ওযূ না করে ঘুমানো জায়েয নেই
১২১৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আর সে যদি চায়, তবে ওযূ করে নিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْوُضُوءَ لِلْجُنُبِ إِذَا أَرَادَ النَّوْمَ لَيْسَ بِأَمْرِ فَرْضٍ لَا يَجُوزُ غَيْرُهُ
1213 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حدثنا أحمد بن عبدة حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ فَقَالَ: (نَعَمْ وَيَتَوَضَّأُ إِنْ شاء)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1213 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আদাবুয যিফাফ: ১১৪।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির জন্য বৈধ আছে সালাতের ন্যায় ওযূ করার পর ঘুমানো
১২১৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ঘুমানোর আগে সালাতের ন্যায় ওযূ করে নিতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ بَعْدَ أَنْ يَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ
1214 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ قَبْلَ أن ينام.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1214 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির জন্য মুস্তাহাব হলো যখন সে ঘুমাতে চাইবে, তখন সালাতের ন্যায় ওযূ করবে, তারপর ঘুমাবে
১২১৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, তখন তিনি ওযূ না করা পর্যন্ত ঘুমাতেন না। আর যখন তিনি খাবার খেতে চাইতেন, তখন তিনি তাঁর দুই হাত ধুয়ে নিতেন তারপর খেতেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ إِذَا كَانَ جُنُبًا وَأَرَادَ النَّوْمَ أَنْ يَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ ينام
1215 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ مُنْذُ ثَمَانِينَ سَنَةً قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ لَمْ يَنَمْ حَتَّى يَتَوَضَّأَ وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ غَسَلَ يَدَيْهِ وأكل.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1215 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৯।)
পরিচ্ছেদঃ (৮) জুমু‘আর দিনে গোসল করা
১২১৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো প্রত্যেক সপ্তাহে একবার গোসল করা, সেটা হলো জুমু‘আর দিন।”[1]
8 - بَابُ غُسْلِ الْجُمُعَة
1216 – أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ غُسْلٌ وَهُوَ يَوْمُ الْجُمُعَةِ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1216 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৭৩।)
পরিচ্ছেদঃ (৮) জুমু‘আর দিনে গোসল করা
১২১৭. হাফসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর সালাতে যাওয়া আবশ্যক আর যে ব্যক্তি জুমু‘আয় যাবে, তার জন্য আবশ্যক হলো গোসল করা।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই দলীল রয়েছে যে, এমন ব্যক্তি, যার স্বপ্নদোষ হয়, তার উপর জুমু‘আয় আসা ফরয। কারণ স্বপ্নদোষ হলে ব্যক্তি বালেগ হয়ে যায়। কাজেই যখন কোন ব্যক্তি বালেগ হয়ে যাবে এবং পনেরো বছর বয়সে উপনীত হবে, তখন সে বালেগ হয়ে যাবে, যদিও তার স্বপ্নদোষ না হয়।
অনুরুপভাবে আল্লাহর বাণী, “আর যখন সন্তানগণ বয়ঃসন্ধিকালে পৌঁছবে, তখন তারা যেন অনুমতি নেয়, যেভাবে তাদের বড়রা অনুমতি নেয়।” (সূরা নূর: ৫৯।) মহান আল্লাহ এই আয়াতে যারা স্বপ্নদোষ হওয়ার বয়সে উপনীত হয়, তাদেরকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে ব্যক্তি বালেগ হয়ে যায়। কোন কোন সময় শিশু স্বপ্নদোষ হওয়া ছাড়াই বালেগ হয়ে যায় এবং অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে যায়, যেভাবে স্বপ্নদোষ হলে অনুমতি নেওয়ার আদেশের আওতাভূক্ত হয়ে থাকে।”
8 - بَابُ غُسْلِ الْجُمُعَة
1217 - أخبرنا محمد بن الحسين بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: عَنْ حَفْصَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحُ الْجُمُعَةِ وَعَلَى من راح الغسل)
الراوي : حَفْصَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1217 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: فِي هَذَا الْخَبَرِ إِتْيَانُ الْجُمُعَةِ فرضٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ وَالْعِلَّةُ فِيهِ أَنَّ الِاحْتِلَامَ بُلُوغٌ فَمَتَى بَلَغَ الصَّبِيُّ وَأَدْرَكَ بِأَنْ يَأْتِيَ عَلَيْهِ خَمْسَ عَشْرَةَ سَنَةً كَانَ بَالِغًا وَإِنْ لَمْ يَكُنْ مُحْتَلِمًا.
وَنَظِيرُ هَذَا قَوْلُ اللَّهِ جَلَّ وَعَلَا: {وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} [النور: 59] فَأَمَرَ اللَّهُ جَلَّ وَعَلَا فِي هَذِهِ الْآيَةِ بِالِاسْتِئْذَانِ مَنْ بَلَغَ الْحُلُمَ إِذِ الحُلُمُ بُلُوغٌ وَقَدْ يَبْلُغُ الطِّفْلُ دُونَ أَنْ يَحْتَلِمَ وَيَكُونُ مُخَاطَبًا بِالِاسْتِئْذَانِ كَمَا يَكُونُ مُخَاطَبًا عند الاحتلام به.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭০।)
পরিচ্ছেদঃ জুমু‘আর উদ্দেশ্যে গোসলকারী ব্যক্তি আগামী জুমু‘আহ পর্যন্ত পাপসমূহ থেকে পবিত্র হয়ে যায়
১২১৮. আব্দুল্লাহ বিন আবূ কাতাদাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জুমু‘আর দিন গোসল করছিলাম, এমন অবস্থায় আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু আসেন এবং বলেন, “তোমার এই গোসল কি নাপাকীর গোসল?” আমি বললাম, “হ্যাঁ।” তিনি বললেন, “তুমি আবার গোসল করো। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করবে, সে ব্যক্তি আরেক জুমু‘আহ পর্যন্ত পবিত্র থাকবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সে ব্যক্তি আরেক জুমু‘আহ পর্যন্ত পবিত্র থাকবে” এর দ্বারা উদ্দেশ্য হলো সে পাপ থেকে পবিত্র থাকবে। কেননা যে ব্যক্তি সমস্ত শর্ত পুরণ করে জুমু‘আয় আসবে, তার সেই জুমু‘আহ ও পরবর্তী জুমু‘আর গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
ذِكْرُ تَطْهِيرِ الْمُغْتَسَلِ لِلْجُمُعَةِ مِنْ ذُنُوبِهِ إِلَى الجمعه الأخرى
1218 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ أَبُو يَعْلَى بِالْأُبُلَّةِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا هَارُونُ بْنُ مُسْلِمٍ صَاحِبُ الْحِنَّاءِ حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ قَالَ: دَخَلَ عَلَيَّ أَبُو قَتَادَةَ وَأَنَا أَغْتَسِلُ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: أغُسْلُكَ هَذَا مِنْ جَنَابَةٍ؟ قُلْتُ: نَعَمْ قَالَ: أَعِدْ غُسْلاً آخَرَ فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ لَمْ يَزَلْ طَاهِرًا إِلَى الْجُمُعَةِ الأخرى)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1218 | خلاصة حكم المحدث: حسن.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَمْ يَزَلْ طَاهِرًا إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى) يُرِيدُ بِهِ مِنَ الذُّنُوبِ لِأَنَّ مَنْ حَضَرَ الْجُمُعَةَ بِشَرَائِطِهَا غُفِرَ لَهُ مَا بَيْنَهَا وَبَيْنَ الجمعة الأخرى.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩২১।)
পরিচ্ছেদঃ জুমু‘আর দিনে গোসল করা স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভূক্ত
১২১৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ইসলামের ফিতরাত তথা স্বভাবজাত বৈশিষ্ট্য হলো জুমু‘আর দিন গোসল করা, মিসওয়াক করা, গোফ কাটা, দাড়ি ছেড়ে দেওয়া। কেননা অগ্নিপুজকরা গোফ ছেড়ে দেয় আর দাড়ি মুন্ডন করে। কাজেই তোমরা তাদের বিরুদ্ধাচারণ করো; তোমাদের গোফ কাটো আর দাড়ি আপন অবস্থায় ছেড়ে দাও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الِاغْتِسَالَ لِلْجُمُعَةِ مِنْ فِطْرَةِ الإسلام
1219 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ حَدَّثَنَا ابْنُ أَبِي أُوَيْسٍ حَدَّثَنَا أَخِي عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قَالَ: (إِنَّ فِطْرَةَ الْإِسْلَامِ الغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَالِاسْتِنَانُ وَأَخْذُ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحَى فَإِنَّ الْمَجُوسَ تُعفي شواربها وتُحفي لحاها فخالفوهم خذوا شواربكم واعفوا لحاكم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1219 | خلاصة حكم المحدث: حسن.
পরিচ্ছেদঃ জুমু‘আয় যাওয়ার ইচ্ছা করলে, জুমু‘আর জন্য গোসল করা মুস্তাহাব
১২২০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা জুমু‘আয় আসবে, তখন তোমরা গোসল করবে।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ الِاغْتِسَالُ لِلْجُمُعَةِ إِذَا قصدها
1220 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ: أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إذا جئتم الجمعة فاغتسلوا)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1220 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৪৯২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জুমু‘আয় আসবে তাকে গোসল করার নির্দেশ, আর যে জুমু‘আয় আসবে না তার থেকে গোসল করার নির্দেশ বাদ পড়ে যাবে
১২২১. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِغُسْلِ يَوْمِ الْجُمُعَةِ لِمَنْ أَتَاهَا مع إسقاطه عَنْ مَنْ لَمْ يَأْتِهَا
1221 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْكَاهِلِيُّ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1221 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৪৯২।)
পরিচ্ছেদঃ সকাল সকাল গমন করার অর্থে الرَّواح শব্দ ব্যবহার করা
১২২২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল সকাল জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
ذِكْرُ إِيقَاعِ اسْمِ الرَّواح عَلَى التَّبْكِيرِ
1222 - أَخْبَرَنَا يوسف بن يعقوب المقرىء الْخَطِيبُ بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍ وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (من راح إلى الجمعة فليغتسل)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1222 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৪৯২।)
পরিচ্ছেদঃ নারীরা জুমু‘আয় আসতে চাইলে তাদের জন্য গোসল করা মু্স্তাহাব
১২২৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নারী ও পুরুষের মধ্যে যে জুমু‘আয় আসবে, সে যেন গোসল করে।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلنِّسَاءِ أَنْ يَغْتَسِلْنَ لِلْجُمُعَةِ إِذَا أردن شهودها
1223 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ الْعُمَرِيُّ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَتَى الْجُمُعَةَ ـ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ ـ فليغتسل)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1223 | خلاصة حكم المحدث: شاذ بذكر النساء ـ ((الضعيفة)) (3958).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে নারীদের অংশসহ শায বা দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৩৯৫৮।)
পরিচ্ছেদঃ যে শব্দ কোন কোন আলেম ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, জুমু‘আর দিন গোসল করা ফরয; যা তরক করা জায়েয নেই
১২২৪. . আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জুমু‘আর দিনে গোসল প্রত্যেক বালেগ নর ও নারীর উপর আবশ্যক।”[1]
ذكر لفطة أَوْهَمَتْ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ غُسل يَوْمِ الْجُمُعَةِ فرضٌ لَا يَجُوزُ تَرْكُهُ
1224 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ الْعُمَرِيُّ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الغُسل يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ حَالِمٍ مِنَ الرِّجَالِ وَعَلَى كُلِّ بَالِغٍ مِنَ النساء)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1224 | خلاصة حكم المحدث: شاذ بذكر النساء ـ ((الضعيفة)) (3958).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে নারীদের অংশসহ শায বা দুর্বল বলেছেন। (আয য‘ঈফা: ৩৯৫৮।)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস, যে হাদীস অনুসারে আমাদের কিছু মনে করেন যে, জুমু‘আর দিন গোসল করা ওয়াজিব
১২২৫. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর দিনে গোসল করা ওয়াজিব।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ ذَهَبَ إِلَيْهِ بَعْضُ أَئِمَّتِنَا فَزَعَمَ أَنَّ غُسل يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ
1225 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن صَفْوَانَ بْنِ سُليم عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (غُسل يَوْمِ الجمعة واجب على كل محتلم)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1225 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জুমু‘আয় আসতে ইচ্ছা করে, তিনি কিভাবে গোসল করবেন তার বিবরণ
১২২৬. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর দিনে নাপাকীর গোসলের ন্যায় গোসল করা ওয়াজিব।”[1]
ذِكْرُ وَصْفِ الغُسل لِلْجُمُعَةِ وَالِاغْتِسَالِ لَهَا لِمَنْ أَرَادَ أَنْ يَشْهَدَهَا
1226 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ كغسل الجنابة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1226 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৩।)
পরিচ্ছেদঃ পূর্বে উল্লেখিত হাদীসসমূহে যে গোসল করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ নির্দিষ্ট কারণবশত নির্দেশনা ও উত্তমতা নির্দেশক- এই ব্যাপারে হাদীস
১২২৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার বিন খাত্তাব একবার আমাদের মাঝে জুমু‘আর দিন ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী তাঁর কাছে প্রবেশ করলে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, “এটা কোন সময়?” জবাবে তিনি বললেন, “আজকে আমি খুব ব্যস্ততায় পড়েছিলাম, ফলে আযান না শ্রবণ না করা পর্যন্ত আমি বাড়ি ফিরতে পারি নাই। যার ফলে শুধুমাত্র ওযূ করা ছাড়া আর বেশি কিছু করতে পারি নাই।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “শুধু ওযূর উপরও ক্ষ্যান্ত থেকেছো, অথচ তুমি জানো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করার নির্দেশ দিতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে জুমু‘আয় যারা উপস্থিত হয়, তাদের জন্য গোসল করা ওয়াজিব না হওয়ার ব্যাপারে বিশুদ্ধ দলীল রয়েছে। কেননা উমার রাদ্বিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছিলেন, এমন সময় উসমান রাদ্বিয়াল্লাহু আনহু প্রবেশ করেন এবং তাঁকে জানান যে, তিনি ওযূ করার চেয়ে আর বেশি কিছু না করে মসজিদে এসেছেন। উপরন্তু উমার রাদ্বিয়াল্লাহু আনহু কিংবা অন্য কোন সাহাবী তাকে বাড়ি ফিরে গিয়ে গোসল করে আসার নির্দেশ দেননি। কাজেই সাহাবীদের এই সর্বসম্মতিতে এই ব্যাপারে সুস্পষ্ট দলীল রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জুমু‘আর দিনে যে গোসল করার নির্দেশ দিয়েছেন, সেটা ওয়াজিব নির্দেশক নির্দেশ ছিলনা, বরং সেটি উত্তমতা নির্দেশক নির্দেশ ছিল।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْأَمْرَ بِالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ فِي الْأَخْبَارِ الَّتِي ذَكَرْنَاهَا قَبْلُ إِنَّمَا هُوَ أَمْرُ نَدْبٍ وَإِرْشَادٍ لِعِلَّةٍ مَعْلُومَةٍ
1227 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَيْنَا هُوَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فَنَادَاهُ عُمَرُ: أيُّ سَاعَةٍ هَذِهِ؟ قَالَ: إِنِّي شُغِلْتُ الْيَوْمَ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ النِّدَاءَ فَلَمْ أَزِدْ عَلَى أَنْ تَوَضَّأْتُ. قَالَ عُمَرُ: وَالْوُضُوءُ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم كان يأمر بالغُسل!
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1227 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ صَحِيحٌ عَلَى نَفْيِ إِيجَابِ الْغُسْلِ لِلْجُمُعَةِ عَلَى مَنْ يَشْهَدُهَا لِأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَخْطُبُ إِذْ دَخَلَ الْمَسْجِدَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَأَخْبَرَهُ أَنَّهُ مَا زَادَ عَلَى أَنْ تَوَضَّأَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَلَمْ يَأْمُرْهُ عُمَرُ وَلَا أَحَدٌ مِنَ الصَّحَابَةِ بِالرُّجُوعِ وَالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ ثُمَّ الْعَوْدِ إِلَيْهَا فَفِي إِجْمَاعِهِمْ عَلَى مَا وَصَفْنَا أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ كَانَ مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ أَمْرُ نَدْبٍ لَا حَتْمٍ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জুমু‘আয় উপস্থিত হবে, তার জন্য গোসল করা ফরয নয়, এই ব্যাপারটি স্পষ্টকারী দ্বিতীয় হাদীস
১২২৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমু‘আর দিন উত্তমরুপে ওযূ করে, তারপর জুমু‘আয় আসে এবং ইমামের কাছাকাছি আসে, চুপ থাকে ও মনযোগের সাথে খুতবা শ্রবণ করে, তবে আল্লাহ তার মাঝে এবং আগামী জুমু‘আর মাঝের এবং অতিরিক্ত আরো তিনদিনের (গোনাসসমূহ) ক্ষমা করে দিবেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ الِاغْتِسَالَ لِلْجُمُعَةِ غَيْرُ فَرْضٍ عَلَى مَنْ شَهِدَهَا
1228 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَدَنَا وأنصت واستمتع غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى وَزِيَادَةُ ثلاثة أيام)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1228 | خلاصة حكم المحدث: صحيح
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭১।)
পরিচ্ছেদঃ তৃতীয় হাদীস যা প্রমাণ করে যে, জুমু‘আর দিন গোসল করা ফরয নয়
১২২৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি মুসলিম ব্যক্তির উপর আল্লাহর হক হলো প্রত্যেক সাত দিনে একদিন গোসল করা, আর যদি তার কোন সুগন্ধি থাকে, তবে তা বুলিয়ে নিবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يَدُلُّ عَلَى أَنَّ غُسَلَ يَوْمِ الْجُمُعَةِ لَيْسَ بِفَرْضٍ
1229 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بكر بن أبي شبيبة قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ عَنْ هِشَامِ بْنِ الْغَازِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قال: (إِنَّ لِلَّهِ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ كُلَّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا فَإِنْ كَانَ له طِيبٌ مَسَّهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1229 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭১।)
পরিচ্ছেদঃ তৃতীয় হাদীস যা প্রমাণ করে যে, জুমু‘আর দিন গোসল করা ফরয নয়; বরং মুস্তাহাব
১২৩০. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক বালেগ ব্যক্তির উপর জুমু‘আর দিনে গোসল করা, মিসওয়াক করা এবং সক্ষম হলে সুগন্ধি স্পর্শ করা আবশ্যক।”[1]
হাদীসের শব্দগুলো সা‘ঈদ বিন আবূ হিলালের।”
ذكر خبر رابع يدل على أَنَّ الْأَمْرَ بِالِاغْتِسَالِ لِلْجُمُعَةِ أَمْرُ نَدْبٍ لَا حتم
1230 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ وَبُكَيْرَ بْنَ الْأَشَجِّ حَدَّثَاهُ عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قَالَ: (الغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ وَالسِّوَاكُ وَأَنْ يَمَسَّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عليه)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1230 | خلاصة حكم المحدث: صحيح.
اللَّفْظُ لِسَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭২।)
পরিচ্ছেদঃ তৃতীয় হাদীস যা প্রমাণ করে যে, জুমু‘আর দিন গোসল করা দ্বারা উদ্দেশ্য হলো ভালো ও উত্তম
১২৩১.আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি মুসলিম ব্যক্তির উপর আবশ্যক হলো প্রত্যেক সপ্তাহে গোসল করা আর যদি সুগন্ধি পায়, তবে সুগন্ধি স্পর্শ করা।”[1]
ذِكْرُ خَبَرٍ خَامِسٍ يَدُلُّ عَلَى أَنَّ الْغُسْلَ لِلْجُمُعَةِ قُصِدَ بِهِ الْإِرْشَادُ وَالْفَضْلُ
1231 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ دِينَارٍ يُحَدِّثُ عَنْ طَاوُسٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ كُلَّ سَبْعَةِ أَيَّامٍ وَأَنْ يمس طيباً إن وجده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1231 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৬১।)
পরিচ্ছেদঃ যে কারণে লোকদেরকে জুমু‘আর দিনে গোসল করার নির্দেশ দেওয়া হয়েছে
১২৩২. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে থাকতাম, যদি আমাদেরকে বৃষ্টি পেয়ে বসতো, তবে তুমি ঘ্রাণ নিলে আমাদের থেকে মেষের গন্ধ পেতে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُمِرَ الْقَوْمُ بِالِاغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ
1232 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ عَنْ أَخِيهِ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى: عَنْ أَبِيهِ قَالَ: لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ عِنْدَ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ أصابتنا مَطْرُةٌ لَشَمِمْتَ مِنَّا رِيحَ الضأن.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1232 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/১০৯।)
পরিচ্ছেদঃ লোকজন জুমু‘আর দিন তাদের কাজের পোশাক পরিধান করে আসতো, এই জন্য তাদেরকে এই দিন গোসলের নির্দেশ দেওয়া হয়েছিল
১২৩৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন নিজেরাই নিজেদের কাজ করতেন, অতঃপর তারা ঐ অবস্থাতেই জুমু‘আয় উপস্থিত হতো, ফলে তাদেরকে বলা হয়, “যদি তোমরা গোসল করতে, (তবে সেটা কতইনা ভালো হতো)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقَوْمَ إِنَّمَا كَانُوا يَرُوحُونَ إِلَى الْجُمُعَةِ فِي ثِيَابِ مِهنهم فَلِذَلِكَ أُمروا بالاغتسال لها
1233 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ بن عَمْرَةَ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّاسُ مُهَّانَ أَنْفُسِهِمْ فَكَانُوا يَرُوحُونَ إِلَى الْجُمُعَةِ بِهَيْئَتِهِمْ فَقِيلَ لهم:
لو اغتسلتم.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1233 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭৯।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “ফলে তাদেরকে বলা হয়, “যদি তোমরা গোসল করতে, (তবে সেটা কতইনা ভালো হতো)” এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই নির্দেশ করেছিলেন
১২৩৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “মদীনার আশপাশের লোকজন তাদের বাড়ি থেকে পালাক্রমে জুমু‘আয় উপস্থিত হতো। তারা আলখেল্লা পরে আসতো এবং তাদেরকে ধুলোবালি ও ঘাম পেয়ে বসতো ফলে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতো। এমনই এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, সে সময় তিনি আমার কাছে ছিলেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি তোমরা এই দিনের জন্য পবিত্রতা অর্জন করতে (তবে সেটা কতইনা ভালো হতো)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ عَائِشَةَ (فَقِيلَ لَهُمْ: لَوِ اغْتَسَلْتُمْ) أَرَادَتْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ بِذَلِكَ
1234 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ: عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ:
كَانَ النَّاسُ يَنْتَابُونَ الْجُمُعَةَ مِنْ مَنَازِلِهِمْ مِنَ الْعَوَالِي فَيَأْتُونَ فِي الْعَبَاءِ وَيُصِيبُهُمُ الْغُبَارُ وَالْعَرَقُ فَيَخْرُجُ مِنْهُمُ الرِّيحُ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لو أنكم تَطَهَّرْتُمْ ليومكم هذا؟ )
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1234 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭৯।)
পরিচ্ছেদঃ (৯) কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করলে গোসল করা প্রসঙ্গে - কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করলে গোসল করা
১২৩৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সুমামা বিন উসাল হানাফী যখন (মুসলিমদের হাতে) বন্দি হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে এসে বলেন, “সুমামা তোমার কী খবর?” তিনি জবাবে বলেন, “যদি আপনি হত্যা করেন, তবে আপনি এমন একজনকে হত্যা করবেন, যে অন্যকে হত্যা করেছে, যদি আপনি অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন আর যদি আপনি সম্পদ চান, তবে আপনি যা চাইবেন তা প্রদান করা হবে।” রাবী বলেন, সাহাবীগণ এই সময় মুক্তিপণ নেওয়াকে বেশি পছন্দ করতেন এবং তারা বলতেন, “আমরা এই ব্যক্তিকে হত্যা করে কী করবো?” তারপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করেন অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহুর বাগানে প্রেরণ করেন এবং তাকে গোসল করার নির্দেশ দেন। ফলে তিনি গোসল করেন এবং দুই রাকা‘আত সালাত আদায় করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমাদের সঙ্গীর ইসলাম সুন্দর হয়েছে অর্থাৎ তিনি উত্তম মুসলিম হয়েছেন।”[1]
9 - بَابُ غُسْلِ الْكَافِرِ إِذَا أَسْلَمَ (ذِكْرُ الْأَمْرِ بِالِاغْتِسَالِ لِلْكَافِرِ إِذَا أَسْلَمَ)
1235 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ ثُمَامَةَ الْحَنَفِيَّ أُسِرَ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُ إِلَيْهِ فَيَقُولُ: (مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ)؟ فَيَقُولُ: إِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ تَمُنَّ تَمُنَّ عَلَى شَاكِرٍ وَإِنْ تُرِدِ الْمَالَ تُعْطَ مَا شِئْتَ قَالَ: فَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّونَ الْفِدَاءَ وَيَقُولُونَ: مَا نَصْنَعُ بِقَتْلِ هَذَا فمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَأَسْلَمَ فَبَعَثَ بِهِ إِلَى حَائِطِ أَبِي طَلْحَةَ فَأَمَرَهُ أَنْ يَغْتَسِلَ فَاغْتَسَلَ وَصَلَّى رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لقد حَسُنَ إسلام صاحبكم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1235 | خلاصة حكم المحدث: صحيح
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৬৪।)
পরিচ্ছেদঃ সুমামাকে বন্দি হওয়ার সময় খুটির সাথে বেধে রাখা হয়েছিল এই মর্মে বর্ণনা
১২৩৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজদ এলাকার দিকে একটি অশ্বারোহী দল প্রেরণ করেন। তারা ইমামার অধিবাসী বানী হানিফ গোত্রের এক নেতা সুমামা বিন উসাল নামক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসেন। অতঃপর তারা তাকে মসজিদের এক খুটির সাথে বেধে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে যান এবং বলেন, “হে সুমামা তোমার কী খবর?” জবাবে তিনি বলেন, “হে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমার কাছে ভালো খবরই আছে। যদি আপনি হত্যা করেন, তবে আপনি এমন একজনকে হত্যা করবেন, যে অন্যকে হত্যা করেছে, যদি আপনি অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন আর যদি আপনি সম্পদ পেতে চান, তবে আপনি চান, আপনি যা চাইবেন তা প্রদান করা হবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সেভাবেই রেখে যান, এভাবে পরদিন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আবারো বলেন, “হে সুমামা তোমার কী খবর?” জবাবে তিনি বলেন, “খবর সেটাই, যা আমি আপনাকে আগেই বলেছি। যদি আপনি অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন, যদি আপনি হত্যা করেন, তবে আপনি এমন একজনকে হত্যা করবেন, যে অন্যকে হত্যা করেছে, আর যদি আপনি সম্পদ পেতে চান, তবে আপনি চান, আপনি যা চাইবেন তা প্রদান করা হবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সেভাবেই রেখে যান, এভাবে পরদিন হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আবারো বলেন, “হে সুমামা তোমার কী খবর?” জবাবে তিনি বলেন, “খবর সেটাই, যা আমি আপনাকে আগেই বলেছি। যদি আপনি অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন, যদি আপনি হত্যা করেন, তবে আপনি এমন একজনকে হত্যা করবেন, যে অন্যকে হত্যা করেছে, আর যদি আপনি সম্পদ পেতে চান, তবে আপনি চান, আপনি যা চাইবেন তা প্রদান করা হবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা সুমামাকে ছেড়ে দাও।” অতঃপর তিনি মসজিদের নিকটে একটি খেজুর বাগানে যান, অতঃপর গোসল করেন তারপর মসজিদে প্রবেশ করেন অতঃপর বলেন, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল।), হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম! আমার কাছে এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে ঘৃণিত আর কোন চেহারা ছিল না আর এখন আপনার চেহারা আমার নিকট সর্বাধিক প্রিয় চেহারায় পরিণত হয়েছে! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম! আমার কাছে এই পৃথিবীতে আপনার দ্বীনের চেয়ে ঘৃণিত আর কোন দ্বীন ছিল না আর এখন আপনার দ্বীন আমার নিকট সর্বাধিক প্রিয় দ্বীনে পরিণত হয়েছে! আল্লাহর কসম! আমার কাছে এই পৃথিবীতে আপনার শহরের চেয়ে ঘৃণিত আর কোন শহর ছিল না আর এখন আপনার শহর আমার নিকট সর্বাধিক প্রিয় শহরে পরিণত হয়েছে! আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে, আর আমি এখন উমরাহ করতে চাই, এই ব্যাপারে আপনার অভিমত কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে শুভ সংবাদ জানালেন এবং তাকে উমরাহ করার নির্দেশ দেন। অতঃপর যখন তিনি মক্কায় গমন করেন, তখন একজন ব্যক্তি তাকে বললো, “তুমি বেদ্বীন হয়েছো?” জবাবে তিনি বলেন, “না, বরং আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ইসলাম গ্রহণ করেছি। কাজেই আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে গমের একটি দানাও আসবে না, যতক্ষন না তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুমতি দেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই ব্যাপারে দলীল রয়েছে যে, আল্লাহভীরু ব্যক্তিদের জন্য যুদ্ধরত কাফেরদের সাথে বানিজ্য করা বৈধ।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ ثُمَامَةَ رُبِطَ إِلَى سَارِيَةٍ فِي وَقْتِ أَسْرِهِ
1236 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ)؟ قَالَ: عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ تُنْعِم تُنْعِم عَلَى شَاكِرٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ: (مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ)؟ قَالَ: مَا قُلْتُ لَكَ: إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ وَإِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ فَقَالَ لَهُ: (مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ)؟ فَقَالَ: عِنْدِي مَا قُلْتُ لَكَ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ وَإِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(أَطْلِقُوا ثُمَامَةَ) فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ يَا مُحَمَّدُ وَاللَّهِ مَا كَانَ عَلَى الْأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ كُلِّهَا إِلَيَّ وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَيَّ مِنْ دِينِكَ فَقَدْ أَصْبَحَ دِينَكَ أَحَبَّ الدِّينِ كُلِّهِ إِلَيَّ وَاللَّهِ مَا كَانَ بَلَدٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ بَلَدِكَ فَقَدَ أَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلَادِ إِلَيَّ وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ فَمَاذَا تَرَى؟ فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ: صَبَوْتَ؟ قَالَ: لَا وَلَكِنْ أَسْلَمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا وَاللَّهِ لَا تَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1236 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ التِّجَارَةِ إِلَى دُورِ الْحَرْبِ لِأَهْلِ الْوَرَعِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৬৪।)
পরিচ্ছেদঃ কাফির ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, তখন তার জন্য মুস্তাহাব হলো পানির সাথে বরই পাতা মিশিয়ে গোসল করা
১২৩৭. কায়িস বিন আসিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, যখন তিনি ইসলাম গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আদেশ করেন বরই পাতা ও পানি দিয়ে গোসল করতে।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْكَافِرِ إِذَا أَسْلَمَ أَنْ يَكُونَ اغْتِسَالُهُ بِمَاءٍ وَسِدْرٍ
1237 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ عَنْ يَحْيَى الْقَطَّانِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الْأَغَرِّ بْنِ الصَّبَّاحِ عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ عَنْ قَيْسِ بْنِ عَاصِمٍ أَنَّهُ أَسْلَمَ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يغتسل بماء وسدر.
الراوي : قَيْس بْن عَاصِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1237 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/১৬৪।)
পরিচ্ছেদঃ (১০) পানির বিবরণ
১২৩৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পানি, তাকে (পানিকে) কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]
10 - باب المياه
1238 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْمَاءُ لا يُنَجِّسُهُ شيء)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1238 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, হাদীসটি প্রবাহমান পানির ক্ষেত্রে প্রযোজ্য; আবদ্ধ পানির ক্ষেত্রে নয়- তার ধারণা অপনোদনকারী হাদীস
১২৩৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রী নাপাকীর গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অবশিষ্ট দিয়ে ওযূ করতে আসেন, তখন তিনি তাঁকে বলেন (যে এই পানি নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি), জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই পানিকে কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أن هَذَا الْخَبَرَ وَرَدَ فِي الْمِيَاهِ الْجَارِيَةِ دُونَ المياه الراكدة
1239 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ سُفْيَانَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةً مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ مِنْ فَضْلِهَا فَقَالَتْ لَهُ فَقَالَ: (إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شيء)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1239 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাগরের পানি দিয়ে ওযূ করা নাজায়েয বলে, তার কথা অপনোদনকারী হাদীস
১২৪০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা সাগরে আরোহন করি, এই সময় আমরা অল্প পরিমাণ পানি বহন করি; কাজেই যদি আমরা তা দিয়ে ওযূ করি, তবে আমরা পিপাসিত হয়ে যাবো, সুতরাং আমরা কি সাগরের পানি দিয়ে ওযূ করতে পারবো?” জবাবে তিনি বলেন, “সাগরের পানি পবিত্র আর তার মৃত প্রাণী বৈধ।”[1]
ذكر الخبر المدحض قول من نفى جواز الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ
1240 - أخبرنا الفضل بن الحباب الجمجي قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ مِنْ آلِ بَنِي الْأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنْا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ: (هُوَ الطَّهُورُ مَاؤُهُ الحِلُّ مَيْتَتُهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1240 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৮০।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি সা‘ঈদ বিন সালামাহ এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১২৪১. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হয় সাগরের পানি সম্পর্কে, অতঃপর তিনি জবাবে তিনি বলেন, “সাগরের পানি পবিত্র আর তার মৃত প্রাণী বৈধ।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذِهِ السُّنَّةَ تَفَرَّدَ بِهَا سَعِيدُ بْنُ سَلَمَةَ
1241 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ بْنُ أَبِي الزِّنَادِ قَالَ: أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ حَازِمٍ عَنِ ابْنِ مِقْسَمٍ - يَعْنِي عُبَيْدَ اللَّهِ - عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ مَاءِ الْبَحْرِ فَقَالَ: (هو الطَّهُورُ مَاؤُهُ الحِلُّ مَيْتَتُهُ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1241 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬।)
পরিচ্ছেদঃ ঐ পানি দিয়ে গোসল করা বৈধ, যাতে কোন খাদ্যদ্রব্য মিশে যায়, যতক্ষন না সেই খাদ্যদ্রব্য আধিক্যের কারণে পানির উপর প্রাবল্যতা লাভ করে
১২৪২. উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পাত্র থেকে গোসল করেছেন, যাতে আটার খামিরের চিহ্ন ছিল।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الِاغْتِسَالِ مِنَ الْمَاءِ الَّذِي خَالَطَهُ بَعْضُ الْمَأْكُولِ مَا لَمْ يَغْلِبْ عَلَى الْمَاءِ كثرته
1242 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ عَنْ مجاهد: عن أم هانىء أَنَّ مَيْمُونَةَ وَرَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَا فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ.
الراوي : أم هانىء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1242 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৬৪।)
পরিচ্ছেদঃ যখন পানিতে অথবা পানীয়তে এমন কিছু পড়ে, যাদের প্রবাহমান রক্ত নেই, তবে সেক্ষেত্রে কী করবে
১২৪৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়বে, নিশ্চয়ই মাছির এক পাখায় থাকে রোগ আর আরেক পাখায় থাকে আরোগ্য এবং সে যে পাখায় রোগ রয়েছে, তা দিয়ে বাঁচতে চায়। সুতরাং সে যেন পুরো মাছিকে পানিতে ডুবিয়ে দেয় তারপর তাকে তুলে ফেলে দেয়।”[1]
ذِكْرُ مَا يَعْمَلُ الْمَرْءُ عِنْدَ وُقُوعِ مَا لَا نَفْسَ لَهُ تَسِيلُ فِي مَائِهِ أَوْ مرقته
1243 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الْآخَرِ شِفَاءً وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ فَلْيَغْمِسْهُ كله ثم بينزعه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1243 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৮।)
পরিচ্ছেদঃ কোন পাত্রে মাছি পড়লে, পুরো মাছিকে পাত্রে ডুবিয়ে দিবে, কেননা মাছির এক ডানায় রোগ আরেক ডানায় আরোগ্য থাকে
১২৪৪. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো (পানির) পাত্রে মাছি পড়বে, সে যেন পুরো মাছিকে পানিতে ডুবিয়ে দেয় (তারপর তাকে তুলে ফেলে দেয়।) কেননা নিশ্চয়ই মাছির এক পাখায় থাকে রোগ আর আরেক পাখায় থাকে আরোগ্য।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِغَمْسِ الذُّبَابِ فِي الْإِنَاءِ إِذَا وَقَعَ فِيهِ إِذْ أَحَدُ جَنَاحَيْهِ دَاءٌ وَالْآخَرُ شفاء
1244 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ خَالِدٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءٌ وَفِي الْآخَرِ دواء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1244 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৮।)
পরিচ্ছেদঃ যে বক্তি মনে করে যে, আবদ্ধ পানিতে নাপাকী গোসল করলে পানি নাপাক হয়ে যায় যদি পানি কম হয় অর্থাৎ পানির পরিমাণ দৈর্ঘ-প্রস্ত ও গভীরতায় অন্তত ১০×১০ বা ১০০ বর্গহাত না হবে- তার কথা ভুল প্রমাণে হাদীস
১২৪৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন স্ত্রী একটি পাত্রে গোসল করেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন সেখান থেকে গোসল বা ওযূ করার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তো নাপাক ছিলাম (অতঃপর এই পাত্র থেকে গোসল করেছি)।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই পানি নাপাক হয় না।”[1]
ذِكْرُ خَبَرٍ يَدْحَضُ قَوْلَ مَنْ زَعَمَ أَنَّ الْمَاءَ الْمُغْتَسَلَ بِهِ مِنَ الْجَنَابَةِ إِذَا كَانَ رَاكِدًا يَنْجُسُ بَعْدَ أَنْ يَكُونَ قَلِيلًا لَا يَكُونُ عَشْرًا فِي عَشَرٍ
1245 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ الثَّقَفِيُّ بِبَغْدَادَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جفنةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْهَا ـ أَوْ يَتَوَضَّأُ ـ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُباً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1245 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
পরিচ্ছেদঃ আমাদের উল্লেখিত হাদীসটিকে যেই দুটি বিশেষণে বিশেষিত হবে
১২৪৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঐ পানি সম্পর্কে যাতে চতুষ্পদ প্রাণী ও হিংস্র প্রাণী অবতরণ করে, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন পানি দুই কুল্লাহ বা ২০৪ লিটার পরিমাণ হবে, তখন তাকে কোন কিছুই নাপাক করতে পারবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তাকে কোন কিছুই নাপাক করতে পারবে না” বাক্যটি ব্যাপক অর্থবোধক, যা কিছু অবস্থায় প্রযোজ্য; আর সেটি হলো যখন পানি এমন বেশি পরিমাণে হবে, যাতে নাপাককে বহন করে না (অর্থাৎ নাপাকের কারণে পানির পবিত্রতায় কোন প্রভাব ফেলে না) ফলে পানি পাক থেকে যায়। হাদীসের এই ব্যাপক অর্থকে বিশেষিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই বক্তব্য “যখন পানি দুই কুল্লাহ বা ২০৪ লিটার পরিমাণ হবে”।
উপরোক্ত দুই হাদীসটিকে আবার বিশেষিত করবে এই ইজমা “পানি কম হোক অথবা বেশি হোক, যদি তাতে নাপাক পতিত হওয়ার কারণে পানির রং, স্বাদ বা গন্ধ পরিবর্তিত হয়, তবে সেই পানি নাপাক হিসেবে গণ্য হবে”। কাজেই এই ইজমা পূর্বে উল্লেখিত ব্যাপক অর্থবোধক হাদীসকে বিশেষিত করবে।”
ذِكْرُ أَحَدِ التَّخْصِيصَيْنِ اللَّذَيْنِ يخُصَّان عُمُومَ الْخَبَرِ الذي ذكرناه
1246 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَهُمْ: أَنَّ أَبَاهُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لم يُنَجِّسْهُ شيء)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1246 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْمَاءُ لَا يُنَجِّسُهُ شَيْءٌ) لَفْظَةٌ أُطْلِقَتْ عَلَى الْعُمُومِ تُسْتَعْمَلُ فِي بَعْضِ الْأَحْوَالِ وَهُوَ الْمِيَاهُ الْكَثِيرَةُ الَّتِي لَا تَحْتَمِلُ النَّجَاسَةَ فَتَطْهُرُ فِيهَا وَتَخُصُّ هَذِهِ اللَّفْظَةَ الَّتِي أُطْلِقَتْ عَلَى الْعُمُومِ وُرُودُ سُنَّةٍ وَهُوَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يُنَجِّسْهُ شَيْءٌ) وَيَخُصَّ هَذَيْنِ الْخَبَرَيْنِ الْإِجْمَاعُ عَلَى أَنَّ الْمَاءَ قَلِيلًا كَانَ أَوْ كَثِيرًا فغيَّر طَعْمَهُ أَوْ لَوْنَهُ أَوْ رِيحَهُ نَجَاسَةٌ وَقَعَتْ فِيهِ أَنَّ ذَلِكَ الْمَاءَ نجسٌ بِهَذَا الْإِجْمَاعِ الَّذِي يَخُصُّ عُمُومَ تِلْكَ اللَّفْظَةِ الْمُطْلَقَةِ الَّتِي ذكرناها.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৩।)
পরিচ্ছেদঃ আবদ্ধ পানি দুই কুল্লাহ বা ২০৪ লিটারের কম হলে তাতে পেশাব করার ব্যাপারে ধমকী
১২৪৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَبُولَ الْمَرْءُ فِي الْمَاءِ الَّذِي لَا يَجْرِي إِذَا كَانَ ذَلِكَ دون قلتين
1247 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ: عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ أَنْ يُبَالَ في الماء الراكد.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1247 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১২৪৭।)
পরিচ্ছেদঃ দুই কুল্লার কম পানিতে পেশাব করে, তারপর সেই পানিতে ওযূ করার ব্যাপারে হুশিয়ারী
১২৪৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই আবদ্ধ পানিতে পেশাব না করে যে, তারপর সে তা দ্বারা ওযূ করবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْبَوْلِ فِي الْمَاءِ الَّذِي دُونَ الْقُلَّتَيْنِ ثُمَّ الْوُضُوءِ مِنْهُ
1248 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ عَوْفٍ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الماء الدائم ثم يتوضأ منه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1248 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩।)
পরিচ্ছেদঃ নাপাক ব্যক্তির শরীরে লেগে থাকা নাপাকীর কারণে দুই কুল্লার কম পানিতে নাপাকীর গোসল করার ব্যাপারে হুশিয়ারী
১২৪৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ আবদ্ধ পানিতে নাপাক অবস্থায় গোসল করবে না।” অতঃপর লোকজন বললেন, “হে আবূ হুরাইরা, তাহলে আমরা কিভাবে (গোসল) করবো?” জবাবে তিনি বলেন, “পানি তুলে নিয়ে গোসল করবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اغْتِسَالِ الْجُنُبِ فِي أَقَلَّ مِنَ الْقُلَّتَيْنِ مِنَ الْمَاءِ حَذَرَ نَجَاسَةٍ عَلَى بَدَنِهِ إِنْ بَقِيَتْ
1249 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ أَنَّ أَبَا السَّائِبِ مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ) فَقَالُوا: كَيْفَ نَفْعَلُ يا أبا هريرة؟ قال: يتناوله تناولاً.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1249 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৬০৫।)
পরিচ্ছেদঃ পূর্ববর্তী দুই অধ্যায়ে আমরা পানির যে ব্যাখ্যা করলাম তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
১২৫০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঐ পানি সম্পর্কে যাতে চতুষ্পদ প্রাণী ও হিংস্র প্রাণী অবতরণ করে, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন পানি দুই কুল্লাহ বা ২০৪ লিটার পরিমাণ হবে, তখন তাকে কোন কিছুই নাপাক করতে পারবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শব্দ ব্যাপকভাবে জানান দিচ্ছে। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো যে সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, সে সম্পর্কে জানানো অর্থাৎ যে পানি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে, সেই পানিকে কোন কিছুকে কোন কিছু নাপাক করতে পারবে না।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا الْمَاءَ مِنَ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا فِي الْبَابَيْنِ الْمُتَقَدِّمَيْنِ
1250 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بن عباد بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئل عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ السِّبَاعِ وَالدَّوَابِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لم يُنَجِّسْهُ شيء)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1250 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: هَذِهِ لَفْظَةُ إِخْبَارٍ مُرَادُهُ الْإِعْلَامُ عَمَّا سُئِلَ عَنْهُ يَعْنِي: لَا يُنَجِّسُهُ شَيْءٌ مِمَّا سَأَلَنِي عَنْهُ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৩।)
পরিচ্ছেদঃ দুই কুল্লার কম পানিতে পেশাব করার ব্যাপারে হুশিয়ারী ঐ ব্যক্তির জন্য যার নিয়ত রয়েছে যে সে তাতে পরে গোসল করবে
১২৫১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই অচল আবদ্ধ পানিতে পেশাব না করে যে, তারপর সে তাতে গোসল করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমি ইবনু আবী উমাইয়্যাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি হামিদ বিন ইয়াহইয়াকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি সুফইয়ানকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইবনু আবিল যিনাদকে বলতে শুনেছি, তিনি মুসা বিন আবূ উসমান থেকে চারটি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে আমি একটি হাদীস ভুলে গিয়েছি।”ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَبُولَ الْمَرْءُ فِي الْمَاءِ الَّذِي دُونَ الْقُلَّتَيْنِ وَمَنْ نِيَّتُهُ الِاغْتِسَالُ منه بعده
1251 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ قَالَ: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الذي لا يجري ثم يغتسل منه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1251 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعْتُ ابْنَ أَبِي أُمَيَّةَ يَقُولُ: سَمِعْتُ حَامِدَ بْنَ يَحْيَى يَقُولُ: سَمِعْتُ سُفْيَانَ يَقُولُ: سَمِعْتُ ابْنَ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ أَرْبَعَةً وَنَسِيتُ وَاحِدًا يَعْنِي: أَرْبَعَةَ أَحَادِيثَ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩।)
পরিচ্ছেদঃ যে গোসলখানার পানি প্রবাহিত হয়ে চলে যায় না, এমন গোসলখানায় পেশাব করার ব্যাপারে সতর্কীকরণ
১২৫২. আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। কেননা অধিকাংশ ওয়াসওয়াসাগুলো এখান থেকেই হয়ে থাকে।“[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ بَوْلِ الْمَرْءِ فِي الْمُغْتَسَلِ الَّذِي لَا مَجْرَى لَهُ
1252 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ مَعْمَرٍ عَنْ أَشْعَثَ عَنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبُولَ الرَّجُلُ فِي مغتسله فإن عامة الوسواس يكون منه.
الراوي : عَبْد اللَّهِ بْن الْمُغَفَّلِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1252 | خلاصة حكم المحدث: صحيح دون الشطر الثاني منه ـ ((ابن ماجة)) (304).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটির দ্বিতীয়াংশ বাদে প্রথমাংশ সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৩০৪।)
পরিচ্ছেদঃ দুই কুল্লার কম পানিতে পেশাব করার ব্যাপারে হুশিয়ারী ঐ ব্যক্তির জন্য যার ইচ্ছা রয়েছে যে সে পরে তাতে ওযূ করবে অথবা তা পান করবে
১২৫৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই আবদ্ধ পানিতে পেশাব না করে যে, তারপর সে তা দ্বারা ওযূ করবে অথবা তা পান করবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْبَوْلِ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي دُونَ الْقُلَّتَيْنِ إِذَا أَرَادَ الْبَائِلُ الْوُضُوءَ أَوِ الشُّرْبَ مِنْهُ بَعْدَ ذَلِكَ
1253 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ أو يشرب).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1253 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩।)
পরিচ্ছেদঃ হাদীস বিষয়ে যে মজবুত ইলম অর্জন করেনি, তাকে কোন কোন সময় যে হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, আবদ্ধ পানিতে নাপাক ব্যক্তি গোসল করলে পানি নাপাক হয়ে যায়
১২৫৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ আবদ্ধ পানিতে পেশাব করবে না এবং তাতে নাপাকীর গোসলও করবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الحديث أن اغتسال لجنب فِي الْمَاءِ الدَّائِمِ يُنَجِّسُهُ
1254 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَبُولُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَلَا يَغْتَسِلُ فِيهِ من الجنابة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1254 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি এই ধারণা করে যে, নাপাক ব্যক্তি পুকুরে গোসল করলে পুকুরের সব পানি নাপাক হয়ে যায়, তার ধারণা অপনোদনকারী হাদীস
১২৫৫. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন, তখন তাকে হাত দিয়ে বুলিয়ে দিতেন এবং তার জন্য দু‘আ করতেন। রাবী বলেন, একদিন সকালে তাঁর সাথে আমার সাক্ষাৎ হলে আমি তাঁর থেকে সরে পড়ি তারপর আমি বেলা উঁচুতে উঠার পর আমি তাঁর কাছে আসি, তখন তিনি বলেন, “আমি (সকালে) তোমাকে দেখলাম আর তুমি আমার থেকে সরে গেলে!” আমি বললাম, আমি নাপাক ছিলাম, ফলে আমার আশংকা হলো যে, আপনি আমাকে স্পর্শ করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি (আভ্যন্তরিনভাবে) নাপাক হয় না।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن اغْتِسَالَ الْجُنُبِ فِي الْبِئْرِ يُنَجِّس مَا فِيهِ من الماء
1255 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إذا لَقِيَ الرجل من أصحابه مَسَحَهُ وَدَعَا لَهُ قَالَ: فَرَأَيْتُهُ يَوْمًا بُكْرَةً فَحِدْتُ عَنْهُ ثُمَّ أَتَيْتُهُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَقَالَ: (إِنِّي رَأَيْتُكَ فَحِدْتُ عَنِّي) فَقُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَخَشِيتُ أَنْ تمسَّني فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1255 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি এই ধারণা করে যে, নাপাক ব্যক্তি পুকুরে গোসলের জন্য নামলে পুকুরের সব পানি নাপাক হয়ে যায়, তার ধারণা অপনোদনকারী হাদীস
১২৫৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একদিন আমার সাক্ষাৎ হয় এমন অবস্থায় যে, সে সময় আমি নাপাক ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে হাঁটছিলাম আর তিনি আমার হাত ধরেছিলেন। অতঃপর আমি তার থেকে আস্তে আস্তে সরে পড়ি এবং বাড়িতে এসে গোসল করি তারপর আবার তাঁর কাছে যাই এবং তাঁর সাথে বসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ হির্র, তুমি কোথায় ছিলে?” আমি বললাম, “আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয়, তখন আমি নাপাক ছিলাম, ফলে আমার সাথে বসা আমি অপছন্দ করেছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মুমিন ব্যক্তি নাপাক হয় না।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْجُنُبَ إِذَا وَقَعَ فِي الْبِئْرِ وَهُوَ يَنْوِي الِاغْتِسَالَ يَنْجُسُ مَاءُ الْبِئْرِ
1256 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي رَافِعٍ : عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جُنُبٌ فَمَشَيْتُ مَعَهُ وَهُوَ آخِذٌ بِيَدِي فَانْسَلَلْتُ مِنْهُ فَانْطَلَقْتُ فَاغْتَسَلْتُ ثُمَّ رَجَعْتُ إِلَيْهِ فَجَلَسْتُ مَعَهُ فَقَالَ: (أَيْنَ كُنْتَ يَا أبا هِرٍّ) قُلْتُ: لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن المؤمن لا يَنْجُسُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1256 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৬।)
পরিচ্ছেদঃ (১১) নারীর ওযূর অবশিষ্ট পানি দিয়ে ওযূ করা
১২৫৭. হাকাম বিন আমর আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষকে নারীর ওযূর অবশিষ্ট পানি দিয়ে ওযূ করতে নিষেধ করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী আবূ হাজিব এর নাম সাওয়াদাহ বিন আসিম আল কাইযী।”
11 - بَابُ الْوُضُوءِ بِفَضْلِ وُضُوءِ الْمَرْأَةِ
1257 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ قال: سَمِعْتُ أَبَا حَاجِبٍ يُحَدِّث عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أن يتوضأ الرجل بفضل وضوء المرأة.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1257 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو حَاجِبٍ: اسْمُهُ سَوَادَةُ بْنُ عَاصِمٍ الْقَيْزِيُّ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫।)
পরিচ্ছেদঃ যে হাদীস এটি স্পষ্ট করে দেয় যে, প্রথম যুগে নিষিদ্ধ উক্ত কাজটি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে করেছেন
১২৫৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রী একটি পাত্রে গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে ওযূ করার ইচ্ছা করলে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নাপাক ছিলাম (অতঃপর আমি এই পানি দিয়ে গোসল করেছি)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “পানি নাপাক হয় না।”[1]
ذِكْرُ خَبَرٍ يُصَرِّحُ بِاسْتِعْمَالِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْفِعْلَ الْمَزْجُورَ عَنْهُ
1258 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إن يَتَوَضَّأَ مِنْهُ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كنت جنباً فقال: (الماء لا يُجْنِبُ)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1258 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ لَمْ يَقُلْ: (فِي جَفْنَةٍ ..... ) إِلَّا أَبُو الْأَحْوَصِ فَإِنَّهُ قَالَ: فِي جَفْنَةٍ. وَهَذِهِ اللَّفْظَةُ دَالَّةٌ عَلَى نَفْيِ إِيجَابِ الْوُضُوءِ مِنَ الْمُلَامَسَةِ إِذَا كَانَتْ مَعَ ذَوَاتِ الْمَحَارِمِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
পরিচ্ছেদঃ উক্ত নিষিদ্ধ কাজটির বৈধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
১২৫৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র হতে নাপাকীর গোসল করতাম।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِإِبَاحَةِ هَذَا الْفِعْلِ المزجور عنه
1259 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إناء واحد من الجنابة.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1259 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
পরিচ্ছেদঃ হাকাম বিন আমরের হাদীসে এটি বর্ণিত হয়েছে যে, ব্যক্তি উক্ত নিষিদ্ধ কাজটি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতিবাদ করেননি
১২৬০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীদের দেখেছি, নারী-পুরুষ সবাই একই পাত্র থেকে পবিত্রতা অর্জন করেছেন।”[1]
ذِكْرُ تَرْكِ إِنْكَارِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ فَعَلَ هَذَا الْفِعْلَ الْمَزْجُورَ عنه في خبر الحكم بن عمرو
1260 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ يَتَطَهَّرُونَ الرِّجَالُ وَالنِّسَاءُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كُلُّهُمْ يَتَطَهَّرُ مِنْهُ.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1260 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭২।)
পরিচ্ছেদঃ নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে ওযূ করা যে ব্যক্তি নাজায়েয বলে, তার কথা অপনোদনে হাদীস
১২৬১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র হতে নাপাকীর গোসল করতাম।”[1]
ذكر الخبر المدحض قول من نفى جواز الْوُضُوءِ بِفَضْلِ مَا بَقِيَ مِنَ الْمُغْتَسِلِ مِنَ الجنابة
1261 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عن أبيه: عن عائشة قالت: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1261 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭০।)
পরিচ্ছেদঃ একই পাত্র হতে নারী-পুরুষ উভয়েই ওযূ করা বৈধ
১২৬২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জামানায় সাহাবীগণ নারী-পুরুষ সবাই একসাথে পবিত্রতা অর্জন করেছেন।”[1]
ذكر الإباحة للرجال والنساء أن يتوضأوا مِنْ إِنَاءٍ وَاحِدٍ
1262 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يقول: إن الرجال والنساء كانوا يتوضأون فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جميعاً.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1262 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭২।)
পরিচ্ছেদঃ (১২) ব্যবহৃত পানি সম্পর্কে - যেই পানি ব্যবহার করে একবার ফরয আদায় করা হয়েছে সেই পানি ব্যবহার আরেক ফরয আদায় করা মর্মে হাদীস
১২৬৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমার খোঁজ-খবর নিতে আসেন, এসময় আমি অসুস্থ ছিলাম, আমার জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন অতঃপর তাঁর ওযূর অবশিষ্ট পানি হতে কিছু পানি আমার উপর ছিটিয়ে দেন ফলে আমি জ্ঞান ফিরে পাই। অতঃপর আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার উত্তরাধিকারী কার জন্য হবে? আমার উত্তরাধিকারী তো কালালার ভিত্তিতে হবে। তখন মীরাসের আয়াত নাযিল হয়।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর ওযূর অবশিষ্ট পানি জাবির রাদ্বিয়াল্লাহু আনহুকে ছিটিয়ে দেওয়ার মাঝে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা রয়েছে যে, যেই পানি দিয়ে ওযূ করা হয়, তা পবিত্র, যা বিদ্যমান থাকলে ওযূ না করে তায়াম্মুম করা জায়েয নেই। কারণ তিনি পবিত্র পানি পেয়েছেন। আর মহান আল্লাহ পবিত্র পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন। কাজেই পবিত্র পানি পাওয়া সত্তেও কিভাবে তায়াম্মুম বৈধ হতে পারে?!”
12 - بَابُ الْمَاءِ الْمُسْتَعْمَلِ - ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمَاءَ الْمُسْتَعْمَلَ الْمُؤَدَّى بِهِ الْفَرْضُ مَرَّةً طَاهِرٌ جَائِزٌ أَنْ يُؤَدَّى بِهِ الْفَرْضُ أُخْرَى
1263 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ: جَاءَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ لَا أَعْقِلُ فَتَوَضَّأَ وَصَبَّ مِنْ وَضُوئِهِ عَلَيَّ فَعَقَلْتُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَنِ الْمِيرَاثُ فَإِنَّمَا يَرِثُنِي كَلَالَةً فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1263 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي صَبِّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءَهُ عَلَى جَابِرٍ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ الْمَاءَ الْمُتَوَضَّأُ بِهِ طَاهِرٌ لَيْسَ لَهُ أَنْ يَتَيَمَّمَ لِأَنَّهُ وَاجِدُ الْمَاءَ الطَّاهِرَ وَإِنَّمَا أَبَاحَ اللَّهُ عَزَّ وَجَلَّ التَّيَمُّمَ عِنْدَ عَدَمِ الْمَاءِ الطَّاهِرِ وَكَيْفَ التَّيَمُّمُ لِوَاجِدِ الْمَاءِ الطَّاهِرِ؟!
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আশ শামাইল: ২৯১।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তার বৈধতা সুস্পষ্টকরণের মাধ্যমে যে হাদীস মন থেকে সংশয়কে দূর করে দেয়
১২৬৪. আব্দুর রহমান বিন আবযা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেন, “আমি নাপাক হয়েছি, কিন্তু কোন পানি পাইনি।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি সালাত আদায় করবে না।” তখন আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার কি মনে নেই, সে সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জামানায় আমি এবং আপনি একটি যুদ্ধাভিযানে ছিলাম (অতঃপর আমরা নাপাক হয়ে যাই কিন্তু কোন পানি পাওয়া যায়নি তারপর মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করি আর আপনি সালাত আদায় করেননি) অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলে তিনি বলেন, “তোমার জন্য এরকম করাই যথেষ্ট ছিল; অতঃপর তিনি তাঁর হাত মাটিতে মারেন একবার, তারপর দুই হাতের তালুতে ফুঁক দেন অতঃপর তিনি মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উক্ত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়াম্মুম শিক্ষা দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি মুখমন্ডল ও হাত মাসেহ করার জন্য হাত মাটিতে একবার মারার উপর ক্ষ্যান্ত থেকেছেন। এতে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, যা দিয়ে একটি ফরয আদায় করা যায়, তা দিয়ে দ্বিতীয়বার আরেকটি ফরয আদায় করা যায়। এটি এভাবে যে, তায়াম্মুমকারী ব্যক্তির জন্য ফরয হলো মুখমন্ডল ও হাত উভয়টি তায়াম্মুম করা। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দিয়ে মুখের তায়াম্মুমের ফরয আদায় করা হয়, সেটা দিয়ে হাতের তায়াম্মুমের ফরযিয়্যাত আদায় করার বৈধতা দিয়েছেন, কাজেই যে মাটি দিয়ে এক অঙ্গের ফরযিয়্যাত আদায় করা হয়, সেটি দিয়ে আরেক অঙ্গের ফরযিয়্যাত আদায় করা শুদ্ধ। আর তায়াম্মুমের ক্ষেত্রে যখন এটা বৈধ ওযূর ক্ষেত্রে এটা সমানভাবে বৈধ হবে।”
ذِكْرُ خَبَرٍ يَنْفِي الرِّيَبَ عَنِ الخَلَدِ بِالتَّصْرِيحِ بِإِبَاحَةِ مَا ذَكَرْنَاهُ
1264 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زريع حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ ذَرٍّ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ سَأَلَ رَجُلٌ عُمَرَ فَقَالَ: إِنِّي أجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَقَالَ: لَا تُصَلِّ فَقَالَ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ إِذْ كُنْتُ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فذُكِرَ ذلك له فقال صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا كَانَ يَكْفِيكَ) وَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ ضَرْبَةً فَنَفَخَ فِي كَفَّيْهِ ومسح وجهه وكفيه.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1264 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي تَعْلِيمِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّيَمُّمَ وَالِاكْتِفَاءُ فِيهِ بِضَرْبَةٍ وَاحِدَةٍ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ الْمُؤَدَّى بِهِ الْفَرْضُ مَرَّةً جَائِزٌ أَنْ يُؤَدَّى بِهِ الْفَرْضُ ثَانِيًا وَذَاكَ أَنَّ الْمُتَيَمِّمَ عَلَيْهِ الْفَرْضُ أَنْ يُيمِّم وَجْهَهُ وَكَفَّيْهِ جَمِيعًا فَلَمَّا أَجَازَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدَاءَ الْفَرْضِ فِي التَّيَمُّمِ لِكَفَّيْهِ بِفَضْلِ مَا أَدَّى بِهِ فَرَضَ وَجْهِهِ صحَّ أَنَّ التُّرَابَ الْمُؤَدَّى بِهِ الْفَرْضُ بِعُضْوٍ وَاحِدٍ جَائِزٌ أَنْ يؤدى به فرض العضوء الثَّانِي بِهِ مَرَّةً أُخْرَى وَلَمَّا صَحَّ ذَلِكَ فِي التَّيَمُّمِ صَحَّ ذَلِكَ فِي الْوُضُوءِ سَوَاءً.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫৮।)
পরিচ্ছেদঃ সৎকর্মশীল আলিমদের ওযূর অবশিষ্ট পানি দ্বারা বরকত নেওয়া বৈধ, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহর অনুসারী হবেন; বিদ‘আতী হবেন না
১২৬৫. আবূ জুহাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি লাল বর্ণের একটি তাবূতে দেখেছি, আমি আরো দেখেছি বেলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে, তিনি তাঁর ওযূর পানি নিয়ে আসলেন, অতঃপর আমি দেখলাম লোকজন তাঁর ওযূর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে এবং তারা তা (তাদের শরীরে) মেখে নিচ্ছেন।” রাবী বলেন, “তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু একটি বর্ষা নিয়ে আসেন, অতঃপর তিনি তা গেড়ে দেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক জোড়া লাল বর্ণের শেরওয়ানী পরিধান করে বের হয়ে আসেন এবং সেটাকে (বর্ষা) সামনে রেখে সালাত আদায় করেন। আর মানুষ ও চতুষ্পদপ্রাণী সেটির সামনে দিয়ে চলাচল করছিল।”[1]
ذِكْرُ إِبَاحَةِ التَّبَرُّكِ بِوَضُوءٍ الصَّالِحِينَ مِنْ أَهْلِ الْعِلْمِ إِذَا كَانُوا مُتَّبِعِينَ لَسُنَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دُونَ أَهْلِ الْبِدَعِ مِنْهُمْ
1265 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ: عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ وَرَأَيْتُ بِلَالًا أَخْرَجَ وَضُوءَهُ فَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ وَضُوءَهُ يتمسَّحون قَالَ: ثُمَّ أَخْرَجَ بِلَالٌ عَنْزَةً فَرَكَزَهَا ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ سِيَرَاءَ فصلَّى إِلَيْهَا وَالنَّاسُ والدواب يمرُّون بين يديه.
الراوي : أَبُو جُحَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1265 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯।)
পরিচ্ছেদঃ (১৩) পাত্রসমূহের বিবরণ - কাঠের তৈরি পাত্রে গোসল করা বৈধতা প্রসঙ্গে
১২৬৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক স্ত্রী একটি (কাঠের তৈরি) পাত্রে নাপাকীর গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অবশিষ্ট দিয়ে ওযূ করতে আসেন, তখন তিনি তাঁকে বলেন (যে এই পানি নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি), জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই পানিকে কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]
13 - باب الأوعية - ذِكْرُ إِبَاحَةِ اغْتِسَالِ الْجُنُبِ مِنَ الْأَوَانِي الَّتِي اتُّخِذَتْ مِنْ خَشَبٍ
1266 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ - أَوْ يَغْتَسِلُ - مِنْ فَضْلِهَا فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شيءٌُ)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1266 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
পরিচ্ছেদঃ রাতে পাত্র ঢেকে রাখার নির্দেশ, একটি কাষ্ঠখন্ড দিয়ে আড়াআড়ি করে হলেও
১২৬৭. আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দুধ নিয়ে আসলাম, যা ঢাকা ছিল না।–এসময় তিনি নাকী‘ নামক জায়গায় ছিলেন- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এটা ঢেকে রাখনি কেন, যদিও একটি কাষ্ঠখন্ড দিয়ে আড়াআড়ি করে হলেও?” আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাদেরকে আদেশ করা হতো পানপাত্রগুলোর মুখ রাতে বন্ধ করে রাখতে এবং রাতে দরজাসমূহ লাগিয়ে দিতে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَخْمِيرِ الْإِنَاءِ بِاللَّيْلِ وَلَوْ بِعُودٍ يُعرض عليه
1267 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ - وَهُوَ بِالنَّقِيعِ - غَيْرِ مُخَمَّرٍ فَقَالَ:
(أَلَا خَمَّرْتَهُ وَلَوْ تَعْرُضُ عَلَيْهِ عُودًا) قَالَ أَبُو حُمَيْدٍ: إِنَّمَا كُنَّا نُؤمر بِالْأَسْقِيَةِ أَنْ تُوكأ لَيْلًا وَبِالْأَبْوَابِ أن تُغْلَقَ ليلاً.
الراوي : أَبُو حُمَيْدٍ السَّاعِدِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1267 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩৯/১১)
পরিচ্ছেদঃ রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করে দেওয়া, পানপাত্রের মুখ বন্ধ করা, বাতি নিভিয়ে দেওয়া এবং অন্যান্য পাত্র ঢেকে দেওয়ার নির্দেশ
১২৬৮. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দরজা বন্ধ করে দিবে, পানপাত্রের মুখ বন্ধ করবে, অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, বাধনযুক্ত পাত্রপাত্র খুলতে পারে না এবং ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারে না। ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِإِغْلَاقِ الْأَبْوَابِ وَإِيكَاءِ السِّقاء وَإِطْفَاءِ الْمِصْبَاحِ وَتَخْمِيرِ الْإِنَاءِ
1268 - أَخْبَرَنَا أَبُو بَكْرٍ عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ (أَغْلِقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا السِّقَاءَ وخَمِّرُوا الْإِنَاءَ وأطْفِئُوا الْمِصْبَاحَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ غَلْقاً وَلَا يَحُلُّ وِكَاءً وَلَا يَكْشِفُ إِنَاءً وَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى الناس بيتهم)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1268 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৮০।)
পরিচ্ছেদঃ যে বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে, বিসমিল্লাহ সহ এসব প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে, এই মর্মে বর্ণনা
১২৬৯. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার ঘরের দরজা বন্ধ করে দিবে এবং বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বাতি নিভিয়ে দিবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। তোমার পাত্রের মুখ বন্ধ করবে এবং বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলে তোমার অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখবে, একটি কাষ্ঠখন্ড আড়াআড়ি দিয়ে হলেও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِهَذِهِ الْأَشْيَاءِ إِنَّمَا أُمر مَعَ التَّسْمِيَةِ
1269 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أغْلِقْ بَابَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ باباً مُغلقاً وأطفىء مِصْبَاحَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ وأوْك سِقَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ وخَمِّر إِنَاءَكَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ ولو بعود يُعرض عليه)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1269 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৮০।)
পরিচ্ছেদঃ যে বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে, এসব রাতে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে; দিনে নয়, এই মর্মে বর্ণনা
১২৭০. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে চারটি কাজ করার আদেশ দিয়েছেন এবং পাঁচটি কাজ থেকে নিষেধ করেছেন। (আদেশগুলো হলো) যখন তুমি ঘুমাতে যাবে, তখন দরজা বন্ধ করে দিবে, পানপাত্রের মুখ বন্ধ করবে, অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, বাধনযুক্ত পাত্রপাত্র খুলতে পারে না এবং ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারে না। আর ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়।
(নিষেধগুলো হলো) বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে পান করবে না, এক জুতা পরিধান করে হাঁটবে না, ইশতিমালুস সাম্মা (হাত-পা সহ পুরো শরীর এক কাপড়ে ঢেকে নেওয়া যেখানে হাত বের করার জন্য কোন ফাঁকা রাখা হয়না) করে কাপড় পরিধান করবে না এবং লজ্জাস্থান উন্মুক্ত করে লুঙ্গি ইহতিবাহ (এক কাপড় পরিধান করে হাঁটু উঁচু করে হাত দিয়ে বেষ্টনী দিয়ে নিতম্বের উপর বসা) করে পরিধান করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْأَمْرَ بِهَذِهِ الْأَشْيَاءِ إِنَّمَا أَمْرٌ بِاسْتِعْمَالِهَا لَيْلًا لَا نَهَارًا
1270 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْبَعٍ وَنَهَانَا عَنْ خَمْسٍ: إِذَا رقدتَ فأغْلِقْ بَابَكَ وأَوْكِ سقاءك وخَمِّرْ إناءك وأطفىء مِصْبَاحَكَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا وَلَا يَحُلُّ وِكَاءً وَلَا يَكْشِفُ غِطَاءً وَإِنَّ الْفَأْرَةَ الْفُوَيْسِقَةَ تحرِقُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ وَلَا تَأْكُل بِشِمَالِكَ وَلَا تَشْرَبْ بِشِمَالِكَ وَلَا تَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَلَا تَشْتَمِلِ الصَّمَّاء وَلَا تَحْتَبِ في الإزار مُفضياً.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1270 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২৯৭৪।)
পরিচ্ছেদঃ যে বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে, এসব রাতে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে; দিনে নয়, এই মর্মে হাদীস
১২৭১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “ যখন তোমরা ঘুমাতে যাবে, তখন দরজা বন্ধ করে দিবে, খাবার-পানীয় ঢেকে রাখবে, কেননা শয়তান (রাতে) আসে, অতঃপর যদি দরজা বন্ধ না পায়, তবে প্রবেশ করে, পানপাত্রগুলি যদি বন্ধ না পায়, তবে সে সেখান থেকে পান করে আর যদি দরজা বন্ধ পায়, পানপাত্র বাধা পায়, তবে সে পাত্রের মুখ খুলতে পারে না, বদ্ধ দরজা খুলতে পারে না। আর তোমাদের কেউ যদি তার পানপাত্র ঢেকে রাখার জন্য কোন কিছু না পায়, তবে সে যেন তার উপর একটি কাষ্ঠখন্ড আড়াআড়িভাবে রেখে দেয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمَصَرِّحِ بِأَنَّ الْأَمْرَ بِهَذِهِ الْأَشْيَاءِ أُمر بِاسْتِعْمَالِهَا بِاللَّيْلِ دُونَ النَّهَارِ
1271 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ عَنْ أَبِيهِ عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عليه وسلم كان يَقُولُ: (أَوْكُوا الْأَسْقِيَةَ وغَلِّقُوا الْأَبْوَابَ إِذَا رَقَدْتُمْ بِاللَّيْلِ وخَمِّروا الطَّعَامَ وَالشَّرَابَ فَإِنَّ الشَّيْطَانَ يَأْتِي فَإِنْ لَمْ يَجِدِ الْبَابَ مُغلقاً دَخَلَ وَإِنْ لَمْ يَجِدِ السِّقَاءَ مُوكًى شَرِبَ مِنْهُ وَإِنْ وَجَدَ الْبَابَ مُغْلَقًا والسِّقاء مُوكًى لَمْ يَحْلُلْ وِكَاءً وَلَمْ يَفْتَحْ بَابًا مُغْلَقًا وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ لِإِنَائِهِ الَّذِي فِيهِ شَرَابُهُ مَا يُخَمِّرُهُ فليعرض عليه عوداً)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1271 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((التعليق على صحيح ابن خزيمة)) (1/ 69).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১/৬৯।)
পরিচ্ছেদঃ যে বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে, এসব রাতের কিছু অংশে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে; পুরো রাত নয়
১২৭২. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “তোমরা দরজা বন্ধ করে দিবে, তোমাদের পানপাত্রগুলোর মুখ বন্ধ করে রাখবে, অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখবে এবং বাতি নিভিয়ে দিবে। কেননা শয়তান বদ্ধ দরজা খুলতে পারে না, বন্ধ পাত্রের মুখ খুলতে পারে না, ঢেকে রাখা পাত্র উন্মুক্ত করতে পারেনা। ইঁদুর কোন কোন সময় (দোয়াত জ্বালিয়ে রাখলে, দোয়াতের ফিতা টেনে নিয়ে) মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়। আর তোমরা তোমাদের গবাদি পশু ও পরিবারের লোকদেরকে সূর্যাস্তের সময় থেকে অন্ধকার ঘনীভূত হওয়া পর্যন্ত (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِهَذِهِ الْأَشْيَاءِ الَّتِي وَصَفْنَاهَا أُمر بِاسْتِعْمَالِهَا فِي بَعْضِ اللَّيْلِ لَا كله
1272 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ فِطْرِ بْنِ خَلِيفَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (غَلِّقُوا أَبْوَابَكُمْ وَأَوْكُوا أَسْقِيَتَكُمْ وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَأَطْفِئُوا سُرُجَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ غَلَقًا وَلَا يحُلُّ وِكَاءً وَلَا يَكْشِفُ غِطَاءً وَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا أَضْرَمَتْ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ وكُفُّوا فَوَاشِيَكُمْ وَأَهْلِيكُمْ عِنْدَ غُرُوبِ الشمس إلى أن تذهب فجوة العِشَاءِ)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1272 | خلاصة حكم المحدث: صحيح لغيره دون قوله: (( ... مواشيكم)) ـ ((الصحيحة)) (3454).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটির গবাদি পশুর... অংশটুকু বাদে বাকী অংশ সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩৪৫৪।)
পরিচ্ছেদঃ এই সময়ে এসব নির্দেশ করার কারণ
১২৭৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের শিশুদেরকে (সূর্যাস্তের পর থেকে) অন্ধকার ঘনীভূত হওয়া পর্যন্ত (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে। কেননা এটি এমন এক সময় যখন শয়তান আগুন জ্বালায়।”[1]
ذكر العلة التي من أجلها أُمر بهذا الْأَمْرِ فِي هَذَا الْوَقْتِ
1273 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم: (كُفُّوا صبيانكم حتى تذهب فَوْعَة العشاء فإنها ساعة يخترق فيها الشيطان)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1273 | خلاصة حكم المحدث: صحيح بلفظ: ((صبيانكم)) مكان: ((مواشيكم))؛ فإنها شاذة ـ ((الصحيحة)) (40 و 905).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটির ‘গবাদি পশুর’ স্থলে ‘শিশুদের’ শব্দে সহীহ বলেছেন। ‘গবাদি পশুর’ শব্দে হাদীসটি শায বা দুর্বল। (আস সহীহাহ: ৯০৫।)
পরিচ্ছেদঃ (১৪) মৃত প্রাণীর চামড়া প্রসঙ্গে
১২৭৪. আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর এক মাস আগে আমাদের উদ্দেশ্যে লিখে পাঠান, “তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]
14 - بَابُ جُلُودِ الْمَيْتَةِ
1274 - أَخْبَرَنَا عَبْدُ الْكَبِيرِ بْنُ عُمَرَ الْخَطَّابِيُّ بِالْبَصْرَةِ بِخَبَرٍ غَرِيبٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عَلِيٍّ الْكَرْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا أَبَانُ بْنُ تَغْلِبَ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ قَالَ
كَتَبَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ مَوْتِهِ بشهر: (أن لا تنتفعوا من الميتة بإهابٍ ولا عَصَبٍ)
الراوي : عَبْد اللَّهِ بْن عُكَيْمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1274 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ৩৮।)
পরিচ্ছেদঃ জুহাইনাহ এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি পাঠ করার সময় আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন
১২৭৫. আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি আমাদেরকে পাঠ করে শোনানো হয়, এসময় জুহাইনাহ এলাকায় ছিলাম। (চিঠিতে লেখা ছিল) তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُكيم شَهِدَ قِرَاءَةَ كِتَابِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْضِ جُهَيْنَةَ
1275 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا الحكم قال: سمعت عبد الرحمن بن لَيْلَى يحدِّث عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ الجهني قال: قُرِىءَ عَلَيْنَا كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِأَرْضِ جُهَيْنَةَ: (أَنْ لَا تَنْتَفِعُوا من الميتة بإهاب ولا عصب)
الراوي : عَبْد اللَّهِ بْن عُكَيْمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1275 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি।আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ৩৮।)
পরিচ্ছেদঃ হাদীসের যেই শব্দ কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি মুরসাল; মুত্তাসিল নয়
১২৭৬. আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে জুহাইনার শাইখগণ হাদীস বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উদ্দেশ্যে লিখে পাঠিয়েছেন, “তোমরা মৃত প্রাণীর কোন কিছুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উক্ত হাদীসের এই বাক্য “আমাদেরকে জুহাইনার শাইখগণ হাদীস বর্ণনা করেছেন” কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি মুত্তাসিল নয়। আমরা আমাদের কিতাবে উল্লেখ করেছি যে, কোন কোন সময় সাহাবী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে উপস্থিত থাকেন এবং তাঁর কাছ থেকে হাদীস শ্রবণ করেন তারপর তিনি হাদীসটি তার চেয়ে বড় সাহাবী থেকে হাদীসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেন। অতঃপর উক্ত সাহাবী কোন সময় তিনি যা দেখেছেন তাই বর্ণনা করেন আবার কোন কোন সময় যার মাধ্যম দিয়ে শুনেছেন, তার মাধ্যমে বর্ণনা করেন।
তুমি কি দেখো না, আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা জিবরীল কর্তৃক ঈমান সম্পর্কে প্রশ্ন করার সময় উপস্থিত ছিলেন এবং তিনি হাদীসটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও শুনেছেন। অতঃপর কোন কোন সময় তিনি যা দেখেছেন, তা বর্ণনা করেছেন আবার কোন কোন সময় তিনি তার বাবা থেকে যা শুনেছেন, তা বর্ণনা করেছেন।
আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারটিও অনুরুপ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি পাঠ করে শুনানো হয়, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। আবার তিনি হাদীসটি জুহাইনার শাইখদের থেকেও শুনেছেন। কাজেই কোন কোন সময় তিনি যা দেখেছেন তা বর্ণনা করেছেন আবার কোন কোন সময় যা শাইখদের থেকে যা শুনেছেন তা বর্ণনা করেছেন। সুতরাং হাদীসের সানাদে কোন প্রকার বিচ্ছিন্নতা নেই। আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস “তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো এসব পাকা করার আগে উপকার লাভ নিষেধ। আমাদের ব্যাখ্যার বিশুদ্ধতা প্রমাণ করে এই হাদীস “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”
ذِكْرُ لَفْظَةٍ أَوْهَمَتْ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ هَذَا الْخَبَرَ مُرْسَلٌ لَيْسَ بِمُتَّصِلٍ
1276 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى : عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ قَالَ: حَدَّثَنَا مَشْيَخَةٌ لَنَا مِنْ جُهَيْنَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَيْهِمْ: (أَنْ لَا تَسْتَمْتِعُوا من الميتة بشيء)
الراوي : عَبْد اللَّهِ بْن عُكَيْمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1276 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذِهِ اللَّفْظَةُ (حَدَّثَنَا مَشْيَخَةٌ لَنَا مِنْ جُهَيْنَةَ) أَوْهَمَتْ عَالَمًا مِنَ النَّاسِ أَنَّ الْخَبَرَ لَيْسَ بِمُتَّصِلٍ وَهَذَا مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا: إِنَّ الصَّحَابِيَّ قَدْ يَشْهَدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَسْمَعُ مِنْهُ شَيْئًا ثُمَّ يَسْمَعُ ذَلِكَ الشَّيْءَ عمَّن هُوَ أَعْظَمُ خَطَرًا مِنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّةً يُخبر عَمَّا شَاهَدَ وَأُخْرَى يَرْوِي عَمَّنْ سَمِعَ أَلَا تَرَى أَنَّ ابْنَ عُمَرَ شَهِدَ سُؤَالَ جِبْرِيلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْإِيمَانِ وَسَمِعَهُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ؟ فَمَرَّةً أَخْبَرَ بِمَا شَاهَدَ وَمَرَّةً رَوَى عَنْ أَبِيهِ مَا سَمِعَ فَكَذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ عُكَيْمٍ شَهِدَ كِتَابَ المصطفى صلى الله عليه وسلم حيث قُرىء عَلَيْهِمْ فِي جُهَيْنَةَ وَسَمِعَ مَشَايِخَ جُهَيْنَةَ يَقُولُونَ ذَلِكَ فَأَدَّى مَرَّةً مَا شَهِدَ وأُخرى مَا سَمِعَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ فِي الْخَبَرِ انْقِطَاعٌ وَمَعْنَى خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ: (أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ) يُرِيدُ بِهِ قَبْلَ الدِّبَاغِ وَالدَّلِيلُ عَلَى صِحَّتِهِ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أيُّما إهابٍ دُبْغَ فَقَدْ طَهُرَ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামাহ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩১৩৩।)
পরিচ্ছেদঃ মৃত প্রাণীর চামড়ার মাধ্যমে যে কোন উপকার লাভ করার বৈধতা
১২৭৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রীর একটি মেষ মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কাছে আসলে তিনি বিষয়টি তাঁকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার চামড়া কাজে লাগাওনি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মৃত মেষের চামড়া দিয়ে উপকার লাভ করবো?” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত পাঠ করেন, {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يكون ميتة .... } (হে নাবী,) আপনি বলুন, আমার প্রতি অহী করা হয়েছে, তাতে আমি ভক্ষনকারীর জন্য ভক্ষন করা হারাম পাচ্ছি না তবে মৃত প্রাণী...।) (সূরা আনআন: ১৪৫।) তোমরা তো তা ভক্ষন করছো না।”
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী সেখানে লোক পাঠান। তারপর তার চামড়া উঠানো হয় এবং সেখান থেকে একটি থলে বানানো হয়। আমি এক বছর পরেও সেই থলেটি দেখতে পেয়েছি।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الِانْتِفَاعِ بِجُلُودِ الْمَيْتَةِ بنفعٍ مطلَق
1277 - أخبرنا مجمد بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَاتَتْ شَاةٌ لَزَوْجَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم فأتاها صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْهُ فَقَالَ:
(أَلَا انْتَفَعْتُمْ بِمَسْكِهَا)؟ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَسْكُ مَيْتَةٍ؟! قَالَ: فَقَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:{قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يكون ميتة .... } إلى آخر الآية [الأنعام: 145] إِنَّكُمْ لَسْتُمْ تَأْكُلُونَهُ) قَالَ ابْنُ عَبَّاسٍ: فَبَعَثَتْ إِلَيْهَا فَسُلِخَتْ فَجَعَلَتْ مِنْ مَسْكها قِربة قَالَ ابن عباس: فرأيتها بعد سنة.
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1277 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ আমরা যে চামড়ার কথা উল্লেখ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীকে সেই চামড়া ব্যবহার করার অনুমতি দিয়েছেন
১২৭৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সাওদা বিনতু যাম‘আ রাদ্বিয়াল্লাহু আনহার একটি মেষ মারা যায়। অতঃপর তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওমুক –অর্থাৎ মেষটি- মারা গেছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার চামড়া গ্রহণ করনি কেন?” জবাবে তিনি বলেন, “আমরা মৃত মেষের চামড়া গ্রহণ করবো?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ বলেছেন: {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يكون ميتة .... } (হে নাবী) আপনি বলুন, আমার প্রতি অহী করা হয়েছে, তাতে আমি ভক্ষনকারীর জন্য ভক্ষন করা হারাম পাচ্ছি না তবে মৃত প্রাণী...।) (সূরা আনআন: ১৪৫।)
কাজেই এতে কোন দোষ নেই যে তোমরা তা দাবাগত তথা পাকা করে তারপর তার দ্বারা উপকার লাভ করবে।”
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা সেখানে লোক পাঠাই। তারপর তার চামড়া উঠানো হয় এবং সেখান থেকে একটি থলে বানানো হয়। তারপর সেটি পুড়ে যাওয়া অবধি তাঁর কাছে ছিল।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَبَاحَ لَهَا فِي الِانْتِفَاعِ بِجَلْدِ الْمَيْتَةِ الَّذِي ذَكَرْنَاهُ
1278 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَاتَتْ شَاةٌ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَاتَتْ فُلَانَةٌ - يَعْنِي الشَّاةَ - قَالَ:
(فَهَلَّا أَخَذْتُمْ مَسْكَهَا؟ قَالَتْ: فَنَأْخُذُ مَسْكَ شَاةٍ مَاتَتْ! فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا قَالَ: {قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا} - إِلَى آخِرِ الآية -[الأنعام: 145] لَا بَأْسَ أَنْ تَدْبُغُوهُ فَتَنْتَفِعُوا بِهِ) قَالَ: فَأَرْسَلْنَا إِلَيْهَا فَسَلَخَتْ مَسْكَهَا فَاتَّخَذَتْ مِنْهُ قِرْبَةً حتى تَحَرَّقَتْ.
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1278 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকৃত হওয়ার নির্দেশ, যখন তা দাবাগত বা পাকা করা হয়
১২৭৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষের পাশ দিয়ে অতিক্রমকালে বলেন, “তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হওনি কেন?” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা তো মৃত!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা ।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِانْتِفَاعِ بِجُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبغت
1279 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِشَاةٍ مَيْتَةٍ قَالَ: (هَلَّا اسْتَمْتَعْتُم بِجِلْدِهَا؟ ) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ قَالَ: (إنَّما حُرِّمَ أَكْلُهَا)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1279 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৫।)
পরিচ্ছেদঃ মৃত প্রাণীর চামড়া ব্যবহার বৈধ করা হয়েছে সেসময়, যখন দাবাগত করা হয়; তার আগে নয়
১২৮০. . আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে, তাদের একটি মেষ মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এর চামড়া দাবাগত করনি কেন? অতঃপর তোমরা তার মাধ্যমে উপকৃত হতে পারতে”[1]
ذكر البيان بأنَّ الْأَمْرَ إِنَّمَا أُبِيحَ اسْتِعْمَالُهُ عِنْدَ دِبَاغِ جَلْدِ الْمَيْتَةِ لَا قَبْلَهُ
1280 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ مُنْذُ حِينٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قال: حدثنني مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ شَاةً لَهُمْ مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَلَّا دَبَغْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ به)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1280 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ যেসব প্রাণী জবেহের মাধ্যমে ভক্ষন করা হালাল, সেসব মৃত প্রাণীর চামড়া দাবাগত করার পর বৈধ হয়
১২৮১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ দেখতে পেলেন, যা স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃতা দাসীকে সাদাকা থেকে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কেন এর চামড়া দ্বারা উপকার গ্রহণ করনি?” লোকজন বললো, “এটা তো মৃত!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।” [1]
ذِكْرُ إِبَاحَةِ الِانْتِفَاعِ بِجُلُودِ الْمَيْتَةِ الَّتِي تَحِلُّ بِالذَّكَاةِ إِذَا دُبغت
1281 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم وَجَدَ شَاةً مَيْتَةً أُعطيتها مَوْلَاةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا)؟ قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ قال: (إنما حُرِّمَ أكلها)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1281 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ মৃত প্রাণীর চামড়া ব্যবহার বৈধ করা হয়েছে সেসময়, যখন দাবাগত করা হয়; তার আগে নয়
১২৮২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ এর পাশ দিয়ে অতিক্রম করেন, যা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃতা দাসীকে সাদাকা থেকে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তারা কেন এর চামড়া গ্রহণ করেনি, অতঃপর দাবাগত বা পাকা করে তার দ্বারা উপকৃত হয়নি?” লোকজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা তো মৃত প্রাণী!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ إِبَاحَةَ الِانْتِفَاعِ بِجُلُودِ الْمَيْتَةِ إِنَّمَا هِيَ بَعْدَ الدِّبَاغِ لَا قَبْلُ
1282 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُ عَنْ عُبَيْدِ الله بن عبد الله عن ابن عباس عَنْ مَيْمُونَةَ قَالَتْ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مِنَ الصَّدَقَةِ ميتةٍ أُعطيتها مَوْلَاةٌ لِمَيْمُونَةَ فَقَالَ: (أَلَا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهَا فَانْتَفَعُوا بِهَا)؟ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا حُرِّمَ أكلها)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1282 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকৃত হওয়া বৈধ, যখন তা দাবাগাত করা হয়, চাই সেই প্রাণী জবেহের মাধ্যমে হালাল হোক অথবা না হোক
১২৮৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত প্রাণীর চামড়ার মাধ্যমে উপকৃত হওয়ার জন্য আদেশ করেছেন, যখন তা দাবাগত করা হয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِبَاحَةِ الِانْتِفَاعِ بِجُلُودِ الْمَيْتَةِ مَا يَحِلُّ مِنْهَا بِالذَّكَاةِ وَمَا لَا يحل منها إِذَا احْتَمَلَتِ الدِّبَاغَ
1283 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ عَبَّادٍ الرُّوَاسِيُّ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَنْ يُستمتع بِجُلُودِ الميتة إذا دُبغت.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1283 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৬।)
পরিচ্ছেদঃ প্রত্যেক মৃত প্রাণীর চামড়া দ্বারা উপকার লাভ করা বৈধ, যখন তা দাবাগত করা হয় বা দাবাগত করা যায়-এই ব্যাপারে দ্বিতীয় হাদীস
১২৮৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يَدُلُّ عَلَى إِبَاحَةِ الِانْتِفَاعِ بِكُلِّ جَلْدِ مَيِّتٍ إِذَا دُبِغَ وَاحْتَمَلَ الدِّبَاغَ
1284 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَيُّما إهاب دُبغَ فقد طَهُرَ)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1284 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৮।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে ইবনু ওয়ালা ও যাইদ বিন আসলাম শ্রবণ করেননি, তার কথা অপনোদনে হাদীস
১২৮৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন চামড়া পাকা করা হলে, তা পবিত্র হয়ে যায়।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ لَمْ يَسْمَعْهُ ابْنُ وَعْلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ وَلَا زَيْدُ بْنُ أَسْلَمَ مِنْهُ
1285 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ قَالَ: سَمِعْتُ ابْنَ وَعْلَةَ يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (أيُّما إِهَابٍ دبُغ فقد طَهُرَ)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1285 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৮।)
পরিচ্ছেদঃ যেসব প্রাণী জবেহের মাধ্যমে ভক্ষন করা হালাল, সেসব প্রাণীর চামড়া দাবাগত করার পর তা ব্যবহার করা বৈধ, এমন মৃত প্রাণীর চামড়া ব্যবহার করাও বৈধ
১২৮৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত মেষ এর পাশ দিয়ে অতিক্রম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তারা কেন এর চামড়া গ্রহণ করেনি, অতঃপর দাবাগত বা পাকা করে তার দ্বারা উপকৃত হয়নি?” লোকজন বললো, “এটা তো মৃত প্রাণী!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই কেবল হারাম করা হয়েছে তা ভক্ষন করা।” [1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ إِبَاحَةِ انْتِفَاعِ الْمَرْءِ بِجُلُودِ مَا يَحِلُّ بِالذَّكَاةِ إِذَا دُبغت وَإِذَا كَانَتْ ميتة
1286 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الله عن ابن عَبَّاسٍ: عَنْ مَيْمُونَةَ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيْتَةٍ فَقَالَ: (أَلَا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ)؟ فَقَالُوا: إِنَّهَا ميتة فقال: (إنما حُرِّمَ أكلُها)
الراوي : عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1286 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)
পরিচ্ছেদঃ দাবাগত করার মৃত প্রাণীর চামড়া মাধ্যমে উপকার লাভ করা বৈধ
১২৮৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মৃত প্রাণীর চামড়া দাবাগত করাই হলো তার পবিত্রতা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الِانْتِفَاعَ بِجُلُودِ الْمَيْتَةِ بَعْدَ االدباغ جائز
1287 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بِخَبَرٍ غَرِيبٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزْجَانِيُّ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنِ الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ عَنِ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دِباغُ جُلُودِ المَيْتَةِ طُهُورُها)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1287 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৬।)
পরিচ্ছেদঃ দাবাগত করার মৃত প্রাণীর চামড়া মাধ্যমে উপকার লাভ করা বৈধ
১২৮৮. আলিয়া বিনতু সুবাই‘য়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার উহুদে একটি মেষ ছিল। অতঃপর সেটি মারা যায়। তারপর আমি মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই এবং তাঁর কাছে বিষয়টি বর্ণনা করি। তখন তিনি আমাকে বলেন, “যদি তুমি তার চামড়া গ্রহণ করতে, তবে তার মাধ্যমে উপকৃত হতে পারতে!” তিনি বলেন, আমি বললাম, “এটা কি জায়েয হবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কুরাইশ কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যারা তাদের একটি মেষকে গাধার মতো টেনে নিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন, “যদি তোমরা তার চামড়া গ্রহণ করতে, (তবে তোমরা এর মাধ্যমে উপকৃত হতে পারতে)।” তারা বললো, “এটা তো মৃত প্রাণী।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাকে পবিত্র করবে পানি ও বাবলা গাছ (অর্থাৎ পাকা করলেই সেটি পবিত্র হয়ে যাবে)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الِانْتِفَاعَ بِجُلُودِ الْمَيْتَةِ بَعْدَ االدباغ جائز
1288 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ عَنِ ابْنِ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكِ بْنِ حُذَافَةَ حَدَّثَهُ عَنْ أُمِّهِ الْعَالِيَةِ بِنْتِ سُبَيْعٍ أَنَّهَا قَالَتْ: كَانَ لِي غَنْمٌ بأُحُدٍ فَوَقَعَ فِيهَا الْمَوْتُ فدخلتُ عَلَى مَيْمُونَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا فَقَالَتْ لِي مَيْمُونَةُ: لَوْ أَخَذْتِ جُلُودَهَا فَانْتَفَعْتِ بِهَا؟ قَالَتْ: فَقُلْتُ: وَيَحِلُّ ذَلِكَ؟ قَالَتْ: نَعَمْ مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ على رِجَالٍ مِنْ قُرَيْشٍ يَجُرُّون شَاةً لَهُمْ مِثْلَ الْحِمَارِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا) قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يُطَهِّرُهَا الماء والقَرَظُ)
الراوي : الْعَالِيَة بِنْت سُبَيْعٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1288 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ২১৬৩।)
পরিচ্ছেদঃ (১৫) বিভিন্ন ধরণের উচ্ছিষ্ট প্রসঙ্গে - যে কুয়া থেকে পানি পান করা হয়, তাতে কুলি করা বৈধ
১২৮৯. মাহমূদ বিন রবি‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার মনে আছে (শৈশবকালের কালের) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা এবং তার আরো মনে আছে একটি কুলির কথা, যে কুলি (অর্থাৎ মুখ ভর্তি পানি) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বাড়িতে অবস্থিত কুপের বালতি থেকে গ্রহণ করেছিলেন (অতঃপর তিনি তার মুখে ছিটিয়ে দিয়েছিলেন বারাকাহর জন্য)।”[1]
15 - باب الأسآر - ذِكْرُ إِبَاحَةِ مجِّ الْمَرْءِ فِي الْبِئْرِ الَّتِي يُستقى منها
1289 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ أَنَّهُ عَقَلَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَقَلَ مَجَّةً مَجَّهَا مِنْ دَلْوٍ فِي بئرٍ في دارهم.
الراوي : مَحْمُود بْن الرَّبِيعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1289 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আত তা‘লীকাতুল হিসান: ১২৮৯।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, ঋতুবতী নারীর মুখের উচ্ছিষ্ট নাপাক, তার কথা অপনোদনে হাদীস
১২৯০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় পাত্রে আমার মুখ লাগাতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগাতেন এবং আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খেতেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن سُؤْرَ الْمَرْأَةِ الْحَائِضِ نَجِسٌ
1290 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَضَعُ الْإِنَاءَ عَلَى فِيَّ ـ وَأَنَا حَائِضٌ ـ ثُمَّ أُنَاوِلُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ وَآخُذُ العَرْقَ ـ وَأَنَا حَائِضٌ ـ ثُمَّ أُنَاوِلُهُ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1290 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
পরিচ্ছেদঃ পাত্রে কুকুর মুখ দিলে নির্দিষ্ট সংখ্যায় তা ধৌত করার নির্দেশ
১২৯১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন তোমরা তা সাতবার ধৌত করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِغَسْلِ الْإِنَاءِ مِنْ وُلُوغِ الْكَلْبِ بعدد معلوم
1291 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إناء أحدكم فاغسلوه سبع مرات) أَبُو
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1291 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৫।)
পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তা নাপাক হয়ে যায়, এই মর্মে হাদীস
১২৯২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্রের পবিত্রতার (উপায়) হলো তা সাতবার ধৌত করা।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ نَجَاسَةَ مَا فِي الْإِنَاءِ بَعْدَ وُلُوغِ الْكَلْبِ فِيهِ
1292 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يغسل سبع مرات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1292 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, কোন পাত্রে কুকুর লাগানোর পর পাত্রের খাবার পবিত্র- তার কথা অপনোদনে হাদীস
১২৯৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সে যেন তা ঢেলে ফেলে দেয় তারপর যেন তা সাতবার ধৌত করে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن مَا فِي الْإِنَاءِ بَعْدَ وُلُوغِ الْكَلْبِ فِيهِ طَاهِرٌ غَيْرُ نَجِسٍ يُنتفع بِهِ
1293 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي رَزِينٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إذا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُهْرِقْهُ ثُمَّ ليَغْسِلْهُ سبع مرات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1293 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ২৪।)
পরিচ্ছেদঃ পাত্রে কুকুর মুখ দিলে সাত ধৌত করার ক্ষেত্রে প্রথমবার মাটি দিয়ে ধৌত করা প্রসঙ্গে
১২৯৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্রের পবিত্রতার (উপায়) হলো তা সাতবার ধৌত করা; যার প্রথমবার হবে মাটি দ্বারা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مَأْمُورٌ عِنْدَ غَسْلِهِ الْإِنَاءَ مِنْ وُلُوغِ الْكَلْبِ فِيهِ أَنْ يَجْعَلَ أَوَّلَ الْغَسَلَاتِ بِالتُّرَابِ
1294 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هشام بن حسان عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مرات أولاهن بالتراب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1294 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৬।)
পরিচ্ছেদঃ পাত্রে মুখ দিলে তা ধৌত করার ক্ষেত্রে মুস্তাহাব হলো অষ্টমবার মাটি দিয়ে মাজা
১২৯৫. আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্র সাতবার ধৌত করবে এবং অষ্টমবার মাটি দ্বারা ঘষবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ يُسْتَحَبُّ لَهُ عِنْدَ غَسْلِهِ الْإِنَاءَ مِنْ وُلُوغِ الْكَلْبِ أَنْ يُعَفِّر الْإِنَاءَ بِالتُّرَابِ عِنْدَ الثَّامِنَةِ
1295 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ عَنْ شُعْبَةَ عَنْ أَبِي التَّيَّاحِ قَالَ: سَمِعْتُ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وعَفِّرُوا الثامنة بالتراب)
الراوي : عَبْد اللَّهِ بْن مُغَفَّلٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1295 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৭৭।)
পরিচ্ছেদঃ সমস্ত হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট পাক, এই মর্মে হাদীস
১২৯৬. কাবশা বিনতু কা‘ব বিন মালিক, যিনি আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের স্ত্রী ছিলেন, তিনি বলেন, “আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার কাছে আসেন, আমি তাঁর জন্য ওযূর পানি ঢেলে দিলাম। অতঃপর একটি বিড়াল আসলো পানি পান করার জন্য, তখন আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু পাত্রটি কাত করে ধরেন ফলে বিড়ালটি পানি পান করে। কাবশা বলেন, “তখন তিনি দেখলেন যে, আমি তার দিকে (বিস্ময়ে) তাকিয়ে আছি। ফলে তিনি আমাকে বললেন, “ভাতিজী, তুমি অবাক হচ্ছো?” আমি বললাম, “হ্যাঁ।” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এটি নাপাক নয়। নিশ্চয়ই এসব তোমাদের আশেপাশে প্রদক্ষিনকারী ও প্রদক্ষিনকারিণীদের অন্তর্ভূক্ত।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ أَسْآرَ السِّبَاعِ كلها طاهرة
1296 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عن مالك عن إسحاق بْنِ أَبِي طَلْحَةَ عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ : أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا فَسَكَبَتْ لَهُ وُضُوءًا فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى أَبُو قَتَادَةَ الْإِنَاءَ فَشَرِبَتْ قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قَالَ: (إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطوافين عليكم والطوافات)
الراوي : كَبْشَة بِنْت كَعْبِ بْنِ مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1296 | خلاصة حكم المحدث: حسن صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৮।)
পরিচ্ছেদঃ (১৬) তায়াম্মুম করা
১২৯৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে বের হলাম, অতঃপর যখন আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌঁছলাম, আমার একটি হার ছিড়ে পড়ে যায়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খোঁজার জন্য সেখানে অবস্থান করেন, তাঁর সাথে লোকজনও অবস্থান করেন। সেখানে তাঁরা পানির জায়গায় ছিলেন না আর তাঁদের কাছেও কোন পানি ছিল না। ফলে লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “আপনি কি দেখছেন না আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কী কাজ করেছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছেন এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছেন অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। ফলে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার কাছে আসেন, এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উরুর উপর তাঁর মাথা রেখে ঘুমিয়েছেন। অতঃপর তিনি বলেন, “তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছো এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছো অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। এভাবে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে থাকেন এবং মাশাআল্লাহ যা বলার তিনি বলতে থাকেন আর কোমরে তাঁর হাত দিয়ে আঘাত করতে থাকেন। তবুও আমি কোন নড়াচড়া করিনি শুধুমাত্র আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমান, এভাবে যখন সকাল হলো তখন আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। ফলে লোকজন তায়াম্মুম করেন।”
উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি একজন নক্বীব ছিলেন, তিনি বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবার, এটাই আপনাদের প্রথম বরকত নয়।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি যে উটের উপর ছিলাম, যখন আমরা সেই উট উঠিয়ে দেই, হারটি আমরা তার নিচেই পেয়ে যাই।” [1]
16 - باب التيمم
1297 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ على الْتِمَاسِهِ فَأَقَامَ مَعَهُ النَّاسُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَجَاءَ نَاسٌ أَبَا بَكْرٍ الصديق فقالوا: ألا ترى ما صنعت عائشة؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ؟ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا) قَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ -: مَا هَذَا بِأَوَّلِ بَرَكَتِكُم يَا آلَ أَبِي بَكْرٍ! قَالَتْ عَائِشَةُ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عليه فوجدنا العقد تحته.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1297 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)
পরিচ্ছেদঃ মাটি বা ধুলি ব্যাতিত, কয়লা, সীসা বা এ জাতীয় যে কোন জিনিস দিয়ে তায়াম্মুম করা বৈধ নয়
১২৯৮. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে ছিলাম। আমরা রাতে চলছিলাম। যখন আমরা রাতের শেষ সময়ে উপনীত হলাম, তখন আমরা ঘুমিয়ে যাই। আর এসময় মুসাফিরের নিকট ঘুমের থেকে প্রিয় আর কিছু হয়না। অতঃপর রোদের উত্তাপই আমাদেরকে জাগিয়ে তুলে। রাবী বলেন, সর্বপ্রথম জাগ্রত হন ওমুক, তারপর ওমুক, তারপর ওমুক। রাবী আবূ রজা তাদের নাম বলেছিলেন কিন্তু আওফ সেসব নাম ভুলে যান। চতুর্থ ব্যক্তি হিসেবে উমার রাদ্বিয়াল্লাহু আনহু জাগ্রত হন। রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমালে আমরা তাঁকে জাগ্রত করতাম না, যতক্ষন না তিনি নিজে থেকে জাগ্রত হন। কারণ আমরা জানি না যে, তাঁর ঘুমের মাঝে কী ঘটছে।
রাবী বলেন, যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু জাগ্রত হন এবং তিনি যখন দেখতে পান মানুষের এই অবস্থা, রাবী বলেন, উমার রাদ্বিয়াল্লাহু আনহু বুলন্দ আওয়াজ ও কঠিন প্রকৃতির মানুষ ছিলেন। রাবী বলেন, তখন তিনি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলেন এবং এভাবে তিনি তিনি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলতেই থাকেন। এক পর্যায়ে তাঁর আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হন, তখন লোকজন তাঁর কাছে তাদেরকে যে অবস্থা পেয়ে বসেছে, তার অভিযোগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কোন ক্ষতি নেই। অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কোন ক্ষতি হবে না। তোমরা যাত্রা শুরু করো। অতঃপর তিনি সেখান থেকে অনতিদূরে গেলেন। অতঃপর যাত্রা বিরতি দিলেন এবং পানি আনতে বললেন। অতঃপর তিনি ওযূ করলেন। সালাতের জন্য আহবান করা হলো। অতঃপর লোকদের নিয়ে সালাত আদায় করলেন। যখন তিনি সালাত শেষ করলেন, এমন সময় এক ব্যক্তিকে আলাদা দেখতে পেলেন, যিনি লোকদের সাথে সালাত আদায় করেননি, তিনি তাকে বললেন, “হে ওমুক, লোকদের সাথে সালাত করতে তোমাকে কিসে বাধা দিয়েছে?” জবাবে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নাপাক হয়ে গেছি, কিন্তু কোন পানি নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার জন্য আবশ্যক হলো মাটি ব্যবহার করা। কেননা এটি তোমার জন্য যথেষ্ট।”
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রা শুরু করলেন, অতঃপর লোকজন তাঁর কাছে পিপাসার অভিযোগ করলেন। রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রাবিরতি দিলেন এবং ওমুক ব্যক্তিকে ডাক দিলেন। আবূ রজা তার নাম বলেছিলেন কিন্তু আওফ তা ভুলে যান। এছাড়া তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন এবং বললেন, “তোমরা যাও এবং আমাদের জন্য পানি অনুসন্ধান করো।” অতঃপর তাঁরা একজন নারীর সাক্ষাৎ পেলেন, যিনি তার উটের উপর দুই পাশে পানির মশক রেখে তিনি মাঝখানে আরোহন করেছিলেন। তারা তাকে বললেন, “পানি কোথায় (থেকে নিয়ে আসলে)?” জবাবে তিনি বলেন, “আমি পানি পেয়েছি গতকাল বিকেলের এই সময়ে (অর্থাৎ পানি সেখান থেকে একদিনের দূরত্বে রয়েছে)! আর আমাদের দলের লোকজন পিছনে রয়েছে।” রাবী বলেন, তারা তাকে বললেন, “তবে তুমি আমাদের সাথে চলো।” সে বললো, “কোন দিকে?” তারা বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে।” সে বললো, “যাকে সাবি‘ (নতুন ধর্ম আনয়নকারী) বলা হয়, তিনি?” তারা বললেন, “তুমি যাকে বুঝাচ্ছো, তিনি তিনিই। অতএব তুমি চলো।” তারপর তারা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বৃত্তান্ত বর্ণনা করেন।
রাবী বলেন, অতঃপর লোকজন তাকে তার উট থেকে নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পাত্র আনতে বললেন। অতঃপর তিনি তার দুই মশক থেকে সেই পাত্রে পানি ঢাললেন। তিনি মশক দুটির বড় মুখ বন্ধ করে দিলেন এবং মশকের নিচের দিকের ছোট মুখ খুলে দিলেন এবং মানুষের মাঝে ঘোষনা দিলেন, “তোমরা (তোমাদের বাহনকে) পানি পান করাও এবং নিজে পানি পান করো।” রাবী বলেন, “যার ইচ্ছা পানি পান করলো আর যার ইচ্ছা (বাহনকে) পানি পান করালো। অবশেষে জুনুবী ব্যক্তিকে এক পাত্র পানি দিলেন এবং বললেন, “যাও, এই পানি তোমার উপর ঢালো (অর্থাৎ এটা দিয়ে গোসল করে নাও)। রাবী বলেন, “এই সময় সেই নারী দাঁড়িয়ে দেখছিল তার পানির সাথে যা করা হচ্ছিল। রাবী বলেন, “আল্লাহর কসম, যখন তার পানি ফিরিয়ে দেওয়া হলো, আমাদের কাছে মনে হলো যেন পানি প্রথম যখন নেওয়া শুরু করেন, তারচেয়ে বেশি পরিমাণে রয়েছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার জন্য কিছু খাবার জমা করো।” অতঃপর আজওয়া খেজুর, আটা ও ছাতু জমা করা হলো। এভাবে তারা অনেক খাবার জমা করলেন এবং তা একটি কাপড়ে দিলেন। তারা তাকে তার বাহনের তুলে দিলেন এবং কাপড়টি তার সামনে রেখে দিলেন। রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আমরা তোমার পানি একটুও কমিয়ে দেইনি কিন্তু আল্লাহই আমাদেরকে পান করিয়েছেন।”
রাবী বলেন, “অতঃপর সে নারী যথেষ্ট বিলম্ব করে তার পরিবারের কাছে যায়। তারা তাকে বলে, “হে ওমুক, তোমাকে কিসে আটকে দিয়েছিল?” জবাবে তিনি বলেন, “এক বিস্ময়কর জিনিস! আমার সাথে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হয়, অতঃপর তারা আমাকে এই ব্যক্তির কাছে নিয়ে যান, যাকে সাবি‘ (নতুন ধর্ম আনয়নকারী) বলা হয়। অতঃপর তারা আমার সাথে এই এই করে, যা তার সাথে ঘটেছিল, তাই বলেন। আল্লাহর কসম! হয় তিনি এর (আসমান) এবং এর (জমিনের) মাঝে সবচেয়ে বড় যাদুকর অন্যথায় নিশ্চয়ই তিনি আল্লাহর সত্য রাসূল।
রাবী বলেন, “পরবর্তী সময়ে সাহাবীগণ তার আশপাশ মুশরিক অধ্যুষিত এলাকায় অতর্কিত হামলা করতেন, কিন্তু সেই নারীর এলাকায় হামলা করতেন না। একদিন সে নারী তার সম্প্রদায়ের লোকদের বললো, “এই লোকগুলো ইচ্ছাকৃতভাবেই তোমাদের উপর আক্রমণ করে না। কাজেই তোমরা ইসলাম গ্রহণ করবে কি?” অতঃপর তারা তার কথা মেনে নেয় এবং তারা ইসলামে প্রবেশ করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ التَّيَمُّمَ بالكُحل والزَّرنيخ وَمَا أَشْبَهَهُمَا دُونَ الصَّعِيدِ الَّذِي هُوَ التُّرَابُ وَحْدَهُ غير جائز
1298 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ حَدَّثَنَا عَوْفٌ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ وَإِنَّا سِرْنَا لَيْلَةً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ وَقَعْنَا تِلْكَ الْوَقْعَةَ - وَلَا وَقْعَةَ أَحْلَى عِنْدَ الْمُسَافِرِ مِنْهَا - فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ قَالَ: وَكَانَ أَوَّلُ مَنِ اسْتَيْقَظَ فُلَانٌ ثُمَّ فُلَانٌ ثُمَّ فُلَانٌ - وَكَانَ يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ وَنَسِيَهُمْ عَوْفٌ - ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ الرَّابِعُ قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَامَ لَمْ نُوقِظْهُ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ لَأَنَّا لَا نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ قَالَ: فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ قَالَ: وَكَانَ رَجُلًا أَجْوَفَ جَلِيدًا قَالَ: فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ بِصَوْتِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكَوَا الَّذِي أَصَابَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَا ضَيْرَ - أَوْ لَا يَضِيرُ - ارْتَحِلُوا) فَسَارَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ نَزَلَ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَنُودِيَ بِالصَّلَاةِ فَصَلَّى بِالنَّاسِ فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلَاتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ الْقَوْمِ قَالَ: (مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَ الْقَوْمِ)؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَصَابَتْنِي جَنَابَةٌ وَلَا مَاءَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيكَ) ثُمَّ سَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ الْعَطَشَ قَالَ: فَنَزَلَ فَدَعَا فُلَانًا - وَكَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ وَنَسِيَهُ عَوْفٌ - وَدَعَا عَلِيًّا فَقَالَ: (اذْهَبَا فَابْغِيَا لَنَا الْمَاءَ) فَلَقِيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ أَوْ سَطِيحَتَيْنِ مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا فَقَالَا لَهَا: أَيْنَ الْمَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ ونَفَرُنَا خُلُوفٌ قَالَ: فَقَالَا لَهَا: انْطَلِقِي إِذًا قَالَتْ: إِلَى أَيْنَ؟ قَالَا: إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قالت: هذا الذي يُقال له: الصابىء؟ قَالَا: هُوَ الَّذِي تَعْنِينَ فَانْطَلِقِي إِذًا فَجَاءَا بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وحدَّثَاهُ الْحَدِيثَ
قَالَ: فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فَأَفْرَغَ فِيهِ مِنْ أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ أَوِ السَّطِيحَتَيْنِ وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ الْعَزَالِي وَنُودِيَ فِي النَّاسِ أَنِ اسْتَقُوا واسْقُوا قَالَ: فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَقَى مَنْ شَاءَ وَكَانَ آخِرُ ذَلِكَ أن أعطي الذي أصابته الجنابة إناء من مَاءٍ فَقَالَ: (اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ) قَالَ: وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا قَالَ: وَايْمُ اللَّهِ لَقَدْ أُقلع عَنْهَا حِينَ أُقلع وإنه لَيُخَيَّلُ لنا أنها أشد مَلأً منها حين ابتُدىء فِيهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اجْمَعُوا لَهَا طَعَامًا) قَالَ: فَجَمَعَ لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا كَثِيرًا وَجَعَلُوهُ فِي ثَوْبٍ وحَمَلوها عَلَى بَعِيرِهَا وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (تَعْلَمِينَ أنَّا وَاللَّهِ مَا رَزِئْنَا مِنْ مَائِكَ شيئاً ولكن الله هو سقانا) قال: فأنت أَهْلَهَا وَقَدِ احْتَبَسَتْ عَلَيْهِمْ فَقَالُوا: مَا حَبَسَكِ يَا فُلَانَةُ؟ قَالَتِ: الْعَجَبُ لَقِيَنِي رَجُلَانِ فَذَهَبَا بي إلى هذا الذي يقال له: الصابىء فَفَعَلَ بِي كَذَا وَكَذَا الَّذِي قَدْ كَانَ فو الله إِنَّهُ لأَسْحَرُ مَنْ بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ أَوْ إنه لرسول الله صلى الله عليه وَسَلَّمَ حَقًّا قَالَ: فَكَانَ الْمُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغيرون عَلَى مَنْ حَوْلَهَا مِنَ الْمُشْرِكِينَ وَلَا يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ فِيهِ فَقَالَتْ لِقَوْمِهَا: وَاللَّهِ هَؤُلَاءِ الْقَوْمُ يَدَعُونَكُمْ عَمْدًا فَهَلْ لَكُمْ في الإسلام؟ فأطاعوها فدخلوا في الإسلام.
الراوي : عِمْرَانُ بْنُ حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1298 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)
পরিচ্ছেদঃ মাটি বা ধুলি ব্যাতিত, কয়লা, সীসা বা এ জাতীয় যে কোন জিনিস দিয়ে তায়াম্মুম করা বৈধ নয়
১২৯৯. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে ছিলাম। আমরা রাতে চলছিলাম। যখন আমরা রাতের শেষ সময়ে উপনীত হলাম, তখন আমরা ঘুমিয়ে যাই। আর এসময় মুসাফিরের নিকট ঘুম থেকে প্রিয় আর কিছু হয়না। অতঃপর রোদের উত্তাপই আমাদেরকে জাগিয়ে তুলে। অতঃপর জাগ্রত হয় ওমুক ও ওমুক। রাবী আবূ রজা তাদের নাম বলেছিলেন কিন্তু আওফ সেসব নাম ভুলে যান। তারপর চতুর্থ ব্যক্তি হিসেবে উমার রাদ্বিয়াল্লাহু আনহু জাগ্রত হন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমালে, তাঁকে জাগ্রত করা হতো না, যতক্ষন না তিনি নিজে থেকে জাগ্রত হন। কারণ আমরা জানি না যে, তাঁর ঘুমের মাঝে কী ঘটছে।
যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু জাগ্রত হন এবং তিনি যখন দেখতে পান মানুষের এই অবস্থা, আর উমার রাদ্বিয়াল্লাহু আনহু কঠিন প্রকৃতির মানুষ ছিলেন। রাবী বলেন, তখন তিনি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলেন এবং এভাবে তিনি তিনি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলতেই থাকেন। এক পর্যায়ে তাঁর আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হন, তখন লোকজন তাঁর কাছে তাদেরকে যে অবস্থা পেয়ে বসেছে, তার অভিযোগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কোন ক্ষতি হবে না। তোমরা যাত্রা শুরু করো।” অতঃপর তিনি তিনি রওয়ানা হলেন, এবং সামান্য সামনে চললেন। অতঃপর যাত্রা বিরতি দিলেন এবং পানি আনতে বললেন। অতঃপর তিনি ওযূ করলেন। সালাতের জন্য আহবান করা হলো। অতঃপর লোকদের নিয়ে সালাত আদায় করলেন। যখন তিনি সালাত শেষ করলেন, এমন সময় এক ব্যক্তিকে আলাদা দেখতে পেলেন, যিনি লোকদের সাথে সালাত আদায় করেননি, তিনি তাকে বললেন, “হে ওমুক, লোকদের সাথে সালাত করতে তোমাকে কিসে বাধা দিয়েছে?” জবাবে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে জুনুবী হয়ে গেছি, কিন্তু কোন পানি নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার জন্য আবশ্যক হলো মাটি ব্যবহার করা। কেননা এটি তোমার জন্য যথেষ্ট।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রা শুরু করলেন, অতঃপর লোকজন তাঁর কাছে পিপাসার অভিযোগ করলেন। রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাত্রাবিরতি দিলেন এবং ওমুক ব্যক্তিকে ডাক দিলেন। আবূ রজা তার নাম বলেছিলেন কিন্তু আওফ তা ভুলে যান। এছাড়া তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন এবং বললেন, “তোমরা যাও এবং আমাদের জন্য পানি নিয়ে আসো।” অতঃপর তাঁরা একজন নারীর সাক্ষাৎ পেলেন, যিনি তার উটের উপর দুই পাশে পানির মশক রেখে তিনি মাঝখানে আরোহন করেছিলেন। তারা তাকে বললেন, “পানি কোথায় (থেকে নিয়ে আসলে)?” জবাবে তিনি বলেন, “আমি পানি পেয়েছি গতকাল বিকেলের এই সময়ে (অর্থাৎ পানি সেখান থেকে একদিনের দূরত্বে রয়েছে)! আর আমাদের দলের লোকজন পিছনে রয়েছে।” রাবী বলেন, তারা তাকে বললেন, “তবে তুমি আমাদের সাথে চলো।” সে বললো, “কোন দিকে?” তারা বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে।” সে বললো, “যাকে ধর্মত্যাগী বলা হয়, তিনি?” তারা বললেন, “তুমি যাকে বুঝাচ্ছো, তিনি তিনিই। অতএব তুমি চলো।” তারপর তারা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বৃত্তান্ত বর্ণনা করেন।
রাবী বলেন, অতঃপর লোকজন তাকে তার উট থেকে নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পাত্র আনতে বললেন। অতঃপর তিনি তার দুই মশক থেকে সেই পাত্রে পানি ঢাললেন। তিনি মশক দুটির বড় মুখ বন্ধ করে দিলেন এবং মশকের নিচের দিকের ছোট মুখ খুলে দিলেন এবং মানুষের মাঝে ঘোষনা দিলেন, “তোমরা (তোমাদের বাহনকে) পানি পান করাও এবং নিজে পানি পান করো।” রাবী বলেন, “যার ইচ্ছা পানি পান করলো আর যার ইচ্ছা (বাহনকে) পানি পান করালো। অবশেষে জুনুবী ব্যক্তিকে এক পাত্র পানি দিলেন এবং বললেন, “যাও, এই পানি তোমার উপর ঢালো (অর্থাৎ এটা দিয়ে গোসল করে নাও)। রাবী বলেন, “এই সময় সেই নারী দাঁড়িয়ে দেখছিল তার পানির সাথে যা করা হচ্ছিল। রাবী বলেন, “আল্লাহর কসম, যখন তার পানি ফিরিয়ে দেওয়া হলো, আমাদের কাছে মনে হলো যেন পানি প্রথম যখন নেওয়া শুরু করেন, তারচেয়ে বেশি পরিমাণে রয়েছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার জন্য কিছু খাবার জমা করো।” অতঃপর আজওয়া খেজুর, আটা ও ছাতু জমা করা হলো। এভাবে তারা অনেক খাবার জমা করলেন এবং তা একটি কাপড়ে দিলেন। তারা তাকে তার বাহনের তুলে দিলেন এবং খাদ্যভর্তি কাপড়টি তার সামনে রেখে দিলেন। রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আমরা তোমার পানি একটুও কমিয়ে দেইনি কিন্তু আল্লাহই আমাদেরকে পান করিয়েছেন।”
রাবী বলেন, “অতঃপর সে নারী যথেষ্ট বিলম্ব করে তার পরিবারের কাছে যায়। তারা তাকে বলে, “হে ওমুক, তোমাকে কিসে আটকে দিয়েছিল?” জবাবে তিনি বলেন, “এক বিস্ময়কর জিনিস! আমার সাথে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হয়, অতঃপর তারা আমাকে এই ব্যক্তির কাছে নিয়ে যান, যাকে সাবি‘ (নতুন ধর্ম আনয়নকারী) বলা হয়। অতঃপর তারা আমার সাথে এই এই করে, যা তার সাথে ঘটেছিল, তাই বলেন। আল্লাহর কসম! হয় তিনি এর (আসমান) এবং এর (জমিনের) মাঝে সবচেয়ে বড় যাদুকর, এই বলে তিনি মধ্যমা ও তর্জনী অঙ্গুলি আসমান ও জমিনের দিকে উঠিয়ে ইশারা করেন, অন্যথায় নিশ্চয়ই তিনি আল্লাহর সত্য রাসূল।
রাবী বলেন, “পরবর্তী সময়ে সাহাবীগণ তার আশপাশ মুশরিক অধ্যুষিত এলাকায় অতর্কিত হামলা করতেন, কিন্তু সেই নারীর এলাকায় হামলা করতেন না। একদিন সে নারী তার সম্প্রদায়ের লোকদের বললো, “আমার মনে হয়, এই লোকগুলো ইচ্ছাকৃতভাবেই তোমাদের উপর আক্রমণ করে না। কাজেই তোমরা ইসলাম গ্রহণ করবে কি?” অতঃপর তারা তার কথা মেনে নেয় এবং তারা ইসলামে প্রবেশ করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ রজা আল উতারিদী হলেন ইমরান বিন তাইম। তিনি ১২০ বছর বয়সে মারা যান।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ التَّيَمُّمَ بالكُحل والزَّرنيخ وَمَا أَشْبَهَهُمَا دُونَ الصَّعِيدِ الَّذِي هُوَ التُّرَابُ وَحْدَهُ غير جائز
1299 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَوْفٌ قَالَ حَدَّثَنِي أَبُو رَجَاءٍ قَالَ: حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ: كُنَّا فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كُنَّا فِي آخِرِ اللَّيْلِ وَقَعْنَا تِلْكَ الْوَقْعَةَ - وَلَا وَقْعَةَ أَحْلَى عِنْدَ الْمُسَافِرِ مِنْهَا - فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ فاستيقظ فلان وفلان - كان يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ وَنَسِيَهُمْ عَوْفٌ - ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الرَّابِعُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ لَأَنَّا لَا نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي النوم فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ رَجُلًا جَلِيدًا فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ فَمَا زَالَ يُكبر وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ بِصَوْتِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ فَقَالَ: (لَا يَضِيرُ فَارْتَحِلُوا) وَارْتَحَلَ فَسَارَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ نَزَلَ فَدَعَا بِالْوَضُوءِ فَتَوَضَّأَ فَنُودِيَ بِالصَّلَاةِ فَصَلَّى بِالنَّاسِ فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلَاتِهِ فَإِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ الْقَوْمِ فَقَالَ: (مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَ الْقَوْمِ)؟ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَصَابَتْنِي جَنَابَةٌ وَلَا مَاءَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيكَ) ثُمَّ سَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَا النَّاسُ إِلَيْهِ الْعَطَشَ فَنَزَلَ فَدَعَا فلاناً - كان يُسميه أَبُو رَجَاءٍ وَنَسِيَهُ عَوْفٌ - وَدَعَا عَلِيًّا وَقَالَ
اذْهَبَا فَأَتَيَا بِالْمَاءِ فَانْطَلَقَا فَاسْتَقْبَلَتْهُمَا امْرَأَةٌ بَيْنَ مَزَادَتَيْنِ أَوْ سَطِيحَتَيْنِ مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا وَقَالَا لَهَا: أَيْنَ الْمَاءُ؟ فَقَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ ونَفَرُنَا خُلُوفٌ قَالَا لَهَا: انْطَلِقِي قَالَتْ إِلَى أَيْنَ؟ قَالَا إلى رسول الله صلى الله عليه وسلم قالت: هذا الذي يقال له: الصابىء؟ قَالَا: هُوَ الَّذِي تَعْنِينَ فَانْطَلِقِي وَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فَأَفْرَغَ فِيهِ مِنْ أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ أَوِ السَّطِيحَتَيْنِ وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ الْعَزَالِي وَنُودِيَ فِي النَّاسِ: أَنِ اسْتَقُوا وَاسْقُوا قَالَ: فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَسْقَى مَنْ شَاءَ وَكَانَ آخر ذلك أن أعطي الذي أصابته الجنابة إناء من ماء وقال: (اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ) قَالَ: وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يَفْعَلُ بِمَائِهَا قَالَ: وَايْمُ اللَّهِ لَقَدْ أُقلع عَنْهَا حِينَ أُقلع وَإِنَّهُ لَيُخَيِّلُ إلينا أنها أشد مَلأ منها حين ابتدىء فِيهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(اجْمَعُوا لَهَا طَعَامًا) قَالَ: فجُمع لَهَا من عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا كَثِيرًا وَجَعَلُوهُ فِي ثَوْبٍ وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا وَوَضَعُوا الثَّوْبَ الَّذِي فِيهِ الطَّعَامُ بَيْنَ يَدَيْهَا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَعْلَمِينَ وَاللَّهِ مَا رَزَأْنَا مِنْ مَائِكِ شَيْئًا وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي سَقَانَا) فَأَتَتْ أهلها وقد احتبست عنهم فَقَالُوا: مَا حَبَسَكِ يَا فُلَانَةُ؟ قَالَتِ: الْعَجَبُ لَقِيَنِي رَجُلَانِ فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يقال له: الصابىء فَفَعَلَ بِي كَذَا وَكَذَا - الَّذِي قَدْ كَانَ - وَاللَّهِ إِنَّهُ لَأَسْحَرُ مَنْ بَيْنَ هَذِهِ وَهَذِهِ - وقالت بأصبعيها السبابة والوسطى فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ وَالْأَرْضِ - أَوْ إِنَّهُ لَرَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا فَكَانَ الْمُسْلِمُونَ بَعْدُ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ المشركين ولا يصيبوا الصِّرْمَ الَّذِي هِيَ فِيهِمْ قَالَتْ يَوْمًا لِقَوْمِهَا: مَا أَرَى هَؤُلَاءِ الْقَوْمُ يَدَعُونَكُمْ إِلَّا عَمْدًا فَهَلْ لَكُمْ فِي الْإِسْلَامِ؟ فَأَطَاعُوهَا فَدَخَلُوا فِي الإسلام.
الراوي : عِمْرَانُ بْنُ حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1299 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ: عِمْرَانُ بْنُ تَيْمٍ مَاتَ ابن مئة وعشرين سنة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)
পরিচ্ছেদঃ পানি না পাওয়া গেলে যে তায়াম্মুম করে সালাত আদায় করা যায়, সেই তায়াম্মুমের বিবরণ
১৩০০. আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম তায়াম্মুম সম্পর্কে, অতঃপর তিনি আমাকে হাত মাটিতে একবার মেরে তা দ্বারা মুখ ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করার নির্দেশ দিলেন। আর কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুও অনুরুপ ফাতাওয়া দিতেন।”[1]
ذِكْرُ وَصْفِ التَّيَمُّمِ الَّذِي يَجُوزُ أَدَاءُ الصَّلَاةِ بِهِ عِنْدَ إِعْوَازِ الْمَاءِ
1300 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ عَزْرَةَ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ فَأَمَرَنِي بِالْوَجْهِ وَالْكَفَّيْنِ ضربة واحدة وكان قتادة به يفتي.
الراوي : عَمَّار بْن يَاسِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1300 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৫১।)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস যা স্পষ্ট করে যে, পুরো দুই হাত মাসেহ করা ওয়াজিব নয়
১৩০১. শাকীক রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ ও আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে বসে ছিলাম। তখন আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “হে আবূ আব্দুর রহমান, একজন ব্যক্তি জুনুবী হয়ে যায় কিন্তু সে কোন পানি পাইনা, সে কি সালাত আদায় করবে?” জবাবে তিনি বলেন, “না।” তিনি আবারো বলেন, “আপনার কি মনে পড়ে না উমার রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুর কথা; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আপনাকে এক জায়গায় পাঠিয়েছিলেন অতঃপর আমি জুনুবী হয়ে যাই ফলে আমি মাটিতে গড়াগড়ি দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট ছিল এরকম করা। এই বলে তিনি হাত জমিনে মারেন অতঃপর তাঁর মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।” তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি মনে করি না যে, এতে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তুষ্ট হয়েছিলেন।”
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি এই আয়াতটির ব্যাপারে কী করবেন? যেখানে বলা হয়েছে, {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} (অতঃপর যদি তোমরা পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।)” (সূরা মায়িদা: ৬।) জবাবে তিনি বলেন, “জেনে রাখো যে, যদি আমরা এই ব্যাপারে অবকাশ দেই, তবে লোকজন পানি ঠান্ডা পেলেই মাটি দিয়ে তায়াম্মুম করবে।”
ইয়ালা আরেকটু বেশি বর্ণনা করেছেন, “ইমাম আ‘মাশ বলেছেন, আমি শাকীককে বললাম, “এই হুকুম তাহলে এজন্যই ছিল।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ مَسْحَ الذِّرَاعَيْنِ في التيمم غير واجب
1301 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَيَعْلَى بْنُ عُبَيْدٍ قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ الرَّجُلُ يُجنب فَلَا يَجِدُ الْمَاءَ أَيُصَلِّي؟ فَقَالَ: لَا فَقَالَ: أَمَا تَذْكُرُ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَنْتَ فَأَجْنَبْتُ فَتَمَعَّكْت فِي التُّرَابِ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: (كان يكفيك هكذا) وضرب بيديه الْأَرْضَ فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ فَقَالَ: لَمْ أَرَ عُمَرَ قَنَعَ بِذَلِكَ قَالَ: فَمَا تَصْنَعُ بِهَذِهِ الْآيَةِ {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} [المائدة: 6] فَقَالَ: أَمَا إِنَّا لَوْ رَخَّصنا لَهُمْ فِي هَذَا لَكَانَ أَحَدُهُمْ إِذَا وَجَدَ بَرْدَ الْمَاءِ تَيَمَّمَ بِالصَّعِيدِ زَادَ يَعْلَى: قَالَ الْأَعْمَشُ: فَقُلْتُ لشقيق: فلم يكن هذا إلا لهذا.
الراوي : شَقِيق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1301 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩৩৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, পুরো দুই হাত মাসেহ করা ওয়াজিব; যা ছেড়ে দেওয়া বৈধ নয়, তার কথা অপনোদনে হাদীস
১৩০২. শাকীক রহিমাহুল্লাহ বলেন, “আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “যদি কোন জুনুবী ব্যক্তি এক মাস পানি না পায়, সে কি সালাত আদায় করবে না?” জবাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু বলেন, “না।” আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু আবারো বলেন, “আপনার কি মনে পড়ে না উমার রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু বলেছিলেন, “হে আমিরুল মু‘মিনীন, আপনি কি আল্লাহকে ভয় করছেন না? আপনার কি মনে নেই সে সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আপনাকে উটের কাজে পাঠিয়েছিলেন অতঃপর আমি জুনুবী হয়ে যাই ফলে আমি মাটিতে গড়াগড়ি দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট ছিল এরকম করা। এই বলে তিনি হাত জমিনে মারেন অতঃপর তাঁর মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।” তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি অবশ্যই মনে করি না যে, এতে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তুষ্ট হয়েছিলেন।”
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তাহলে আপনি সূরা নিসার এই আয়াতটির ব্যাপারে কী করবেন? যেখানে বলা হয়েছে, {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} (অতঃপর যদি তোমরা পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।)” (সূরা মায়িদা: ৬।) জবাবে তিনি বলেন, “যদি আমরা এই ব্যাপারে অবকাশ দেই, তবে লোকজন শরীরে পানি ঠান্ডা লাগলেই মাটি দিয়ে তায়াম্মুম করবে।”
ইমাম আ‘মাশ বলেছেন, আমি শাকীককে বললাম, “আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহুর এছাড়া আর কোন যুক্তি-প্রমাণ ছিল না?” জবাবে তিনি বলেন, “না।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن مَسْحَ الذِّرَاعَيْنِ فِي التَّيَمُّمِ وَاجِبٌ لَا يَجُوزُ تركه
1302 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَعْمَشُ عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ قَالَ: قَالَ أَبُو مُوسَى لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: لَوْ أَنَّ جُنُباً لَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا لَمْ يُصَلِّ قَالَ عَبْدُ اللَّهِ: لَا قَالَ أَبُو مُوسَى: أَمَا تَذْكُرُ حِينَ قَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لعمر: يا أمير الممؤمنين أَلَا تَتَّقِي اللَّهَ أَلَا تَذْكُرُ حِينَ بَعَثَنِي وَإِيَّاكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِبِلِ فَأَصَابَتْنِي جَنَابَةٌ فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَلَمَّا رَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْتُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا) وَضَرَبَ بِيَدِهِ إِلَى الْأَرْضِ وَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ قَالَ عَبْدُ اللَّهِ: لَا جَرَمَ مَا رَأَيْتُ عُمَرَ قَنَعَ بِذَلِكَ.
قَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ بِهَذِهِ الْآيَةِ فِي سُورَةِ النِّسَاءِ {فلم تجدوا ماء فتيمموا صعيداً طيباً} [المائدة: 6] فَقَالَ عَبْدُ اللَّهِ: إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي ذَلِكَ يُوشِكُ إِذَا بَرَدَ عَلَى جِلْدِ أَحَدِهِمُ الْمَاءُ أَنْ يَتَيَمَّمَ
قَالَ الْأَعْمَشُ: فَقُلْتُ لِشَقِيقٍ: أَمَا كَانَ لِعَبْدِ اللَّهِ غَيْرُ ذَلِكَ؟ قال: لا.
الراوي : شَقِيق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1302 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩৩৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, পুরো দুই হাত মাসেহ করা ওয়াজিব; যা ছেড়ে দেওয়া বৈধ নয়, তার কথা অপনোদনে হাদীস
১৩০৩. আব্দুর রহমান বিন আবযা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেন, “আমি নাপাক হয়েছি, কিন্তু কোন পানি পাইনি।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি সালাত আদায় করবে না।” তখন আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার কি মনে নেই, সে সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জামানায় আমি এবং আপনি একটি যুদ্ধাভিযানে ছিলাম অতঃপর আমরা নাপাক হয়ে যাই কিন্তু কোন পানি পাওয়া যায়নি, অতঃপর আপনি সালাত আদায় করেননি আর আমি মাটিতে গড়াগড়ি দেই। অতঃপর যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি, তখন আমি ব্যাপারটি তাকে বললাম। জবাবে তিনি বলেন, “তোমার জন্য এরকম করাই যথেষ্ট ছিল; অতঃপর তিনি তাঁর হাত মাটিতে মারেন, তারপর দুই হাতের তালুতে ফুঁক দেন অতঃপর তিনি মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن مَسْحَ الذِّرَاعَيْنِ فِي التَّيَمُّمِ وَاجِبٌ لَا يَجُوزُ تركه
1303 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ ذَرٍّ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَقَالَ عُمَرُ: لَا تُصَلِّ فَقَالَ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجْدِ الْمَاءَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَصَلَّيْتُ فَلَمَّا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: (إِنَّمَا كَانَ يَكْفِيكَ) وَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى الْأَرْضِ ثُمَّ نَفَخَ فِيهِمَا وَمَسَحَ بِهِمَا وجهه وكفيه.
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن أَبْزَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1303 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫৮।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
১৩০৪. শাকীক রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ ও আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে ছিলাম। তখন আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “হে আবূ আব্দুর রহমান, একজন ব্যক্তি জুনুবী হয়ে যায় কিন্তু সে কোন পানি পায়না, সে কি সালাত আদায় করবে?” তিনি আবারো বলেন, “আপনি তো উমার রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আপনাকে এক জায়গায় পাঠিয়েছিলেন অতঃপর আমি জুনুবী হয়ে যাই ফলে আমি মাটিতে গড়াগড়ি দেই। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট ছিল এরকম করা। এই বলে তিনি হাত জমিনে মারেন অতঃপর তাঁর মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন একবার।” তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি মনে করি না যে, এতে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তুষ্ট হয়েছিলেন।”
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি এই আয়াতটির ব্যাপারে কী করবেন? যেখানে বলা হয়েছে, {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} (অতঃপর যদি তোমরা পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।)” (সূরা মায়িদা: ৬।) জবাবে তিনি বলেন, “যদি আমরা এই ব্যাপারে অবকাশ দেই, তবে লোকজন শরীরে পানি ঠান্ডা লাগলেই মাটি দিয়ে তায়াম্মুম করবে।”
ইমাম আ‘মাশ বলেছেন, আমি শাকীককে বললাম, “এজন্যই তিনি তায়াম্মুম করা অপছন্দ করতেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
1304 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا الْأَعْمَشُ: عَنْ شَقِيقٍ قَالَ: كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ الرَّجُلُ يُجْنِبُ فَلَا يَجِدُ الْمَاءَ يُصَلِّي؟ فَقَالَ: تَسْمَعُ قَوْلَ عَمَّارِ بْنِ يَاسِرٍ لِعُمَرَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَنَا أَنَا وَأَنْتَ فَأَجْنَبْتُ فَتَمَعَّكْتُ بِالصَّعِيدِ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَقَالَ: (إِنَّمَا كان يكفيك) وَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ وَاحِدَةً فَقَالَ إِنِّي لَمْ أرَ عُمَرَ قَنَعَ بِذَلِكَ فَقَالَ: كَيْفَ تَصْنَعُونَ بِهَذِهِ الْآيَةِ: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طيباً} قَالَ: لَوْ رخَّصنا لَهُمْ فِي هَذِهِ كَانَ أَحَدُهُمْ إِذَا وَجَدَ الْمَاءَ الْبَارِدَ يَمْسَحُ بِالصَّعِيدِ.
قَالَ الْأَعْمَشُ: فَقُلْتُ لِشَقِيقٍ: مَا كَرِههُ إِلَّا لهذا.
الراوي : شَقِيق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1304 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩৩৪।)
পরিচ্ছেদঃ তায়াম্মুমের ক্ষেত্রে দুইবার মাটিতে হাত মেরে পুরো হাত মাসেহ না করে মুখ মুন্ডল ও হাতের কব্জি মাসেহের উপর ক্ষান্ত থাকার নির্দেশ
১৩০৫. আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম তায়াম্মুম সম্পর্কে, অতঃপর তিনি আমাকে হাত মাটিতে একবার মেরে তা দ্বারা মুখ ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করার নির্দেশ দিলেন। আর কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুও অনুরুপ ফাতাওয়া দিতেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاقْتِصَارِ فِي التَّيَمُّمِ بِالْكَفَّيْنِ مَعَ الْوَجْهِ دُونَ السَّاعِدَيْنِ بِالضَّرْبَتَيْنِ
1305 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ عَزْرَةَ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: سَأَلَت النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ فَأَمَرَنِي بِالْوَجْهِ وَالْكَفَّيْنِ ضَرْبَةً وَاحِدَةً.
وَكَانَ قتادة به يفتي.
الراوي : عَمَّار بْن يَاسِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1305 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৫১।)
পরিচ্ছেদঃ তায়াম্মুমের জন্য হাত মাটিতে মারার পর দুই হাতে ফুঁক দেওয়া মুস্তাহাব
১৩০৬. আব্দুর রহমান বিন আবযা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেন, “আমি নাপাক হয়েছি, কিন্তু কোন পানি পাইনি।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি সালাত আদায় করবে না।” তখন আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার কি মনে নেই, সে সময়ের কথা যখন আমি এবং আপনি একটি যুদ্ধাভিযানে ছিলাম অতঃপর আমরা নাপাক হয়ে যাই কিন্তু কোন পানি পাওয়া যায়নি, অতঃপর আপনি সালাত আদায় করেননি আর আমি মাটিতে গড়াগড়ি দেই। অতঃপর যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি, তখন আমি ব্যাপারটি তাকে বললাম। জবাবে তিনি বলেন, “তোমার জন্য এরকম করাই যথেষ্ট ছিল; অতঃপর তিনি তাঁর হাত মাটিতে মারেন, তারপর দুই হাতের তালুতে ফুঁক দেন অতঃপর তিনি মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শব্দগুলো মুহাম্মাদ বিন ইসহাক রহিমাহুল্লাহর।”
ذِكْرُ اسْتِحْبَابِ النَّفْخِ فِي الْيَدَيْنِ بَعْدَ ضَرْبِهِمَا عَلَى الصَّعِيدِ لِلتَّيَمُّمِ
1306 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ ذَرٍّ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ أَنَّ رجلاً أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَقَالَ عُمَرُ: لَا تُصَلِّ فَقَالَ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجْدِ الْمَاءَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَصَلَّيْتُ فَلَمَّا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: (إِنَّمَا يَكْفِيكَ) وَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى الْأَرْضِ ثُمَّ نَفَخَ فِيهِمَا وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ وكفيه.
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن أَبْزَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1306 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّفْظُ لمحمد بن إسحاق رحمه الله.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৫৮।)
পরিচ্ছেদঃ যেই হাদীস হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো আমাদের পূর্বে উল্লেখিত হাদীসসমূহের বিপরীত
১৩০৭. আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ঘাড় পর্যন্ত তায়াম্মুম করতাম।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আম্মার রাদ্বিয়াল্লাহু আনহু এভাবে করেছেন যখন তায়াম্মুমের আয়াত নাযিল হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তায়াম্মুম কিভাবে করতে হয়, তা তখনও শিক্ষা দেননি অতঃপর তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তায়াম্মুম করা সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন তিনি তাকে তায়াম্মুম করা শিক্ষা দেন যে, এটি হলো মুখমুন্ডল ও হাতের কব্জি পর্যন্ত মাসেহ করার জন্য একবার হাত জমিনে একবার মারা।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صناعة الحديث أنه مضاد للأخبار التي ذكرناها
1307 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ ابْنُ أَخِي جُوَيْرِيَةَ قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ عَمَّارٍ قَالَ: تَيَمَّمْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إلى المناكب.
الراوي : عَمَّار | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1307 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ هذا حيث نزل أنه التَّيَمُّمِ قَبْلَ تَعْلِيمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّارًا كَيْفِيَّةَ التَّيَمُّمِ ثُمَّ علَّمه ضَرْبَةً وَاحِدَةً لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ لَمَّا سَأَلَ عَمَّارٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৪১।)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই পানি না পাওয়া ব্যক্তির জন্য পবিত্র মাটিই হলো ওযূর বিকল্প ব্যবস্থা, যদিও কয়েক বছর পর্যন্ত পানি না পায়
১৩০৮. আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকার কিছু ছাগল জমা হলে তিনি বলেন, “হে আবূ যার্র, তুমি এগুলি নিয়ে মাঠে যাও।” আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ফলে আমি সেগুলো নিয়ে রাবাযাহ নামক জায়গায় যাই। অতঃপর আমি জুনুবী হয়ে যাই, তারপর আমি সেখানে ৫/৬ দিন অবস্থান করি অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রবেশ করি।” তিনি আমাকে বলেন, “হে আবূ যার্র”, আমি চুপ থাকি। তারপর তিনি আবার বলেন, “হে আবূ যার্র, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক (অথবা তোমার মায়ের জন্য দুঃখ)।” অতঃপর আমি তাকে আমার বৃত্তান্ত জানালাম। ফলে তিনি কালো বর্ণের এক দাসীকে ডাকলেন অতঃপর সে এক পাত্র পানি নিয়ে আসলো। সে আমার এক দিকে পর্দা করলো আমিও আরেক দিকে আমার বাহন রেখে ঢেকে নিলাম এবং গোসল করে নিলাম। অতঃপর আমার মনে হলো যেন আমার থেকে একটি পাহাড় সরে গেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পবিত্র মাটি মুসলিম ব্যক্তির ওযূ, যদিও দশ বছর পর্যন্ত পানি না পাওয়া যায়। অতঃপর যখন তুমি পানি পাবে, তখন তা তোমার শরীরে বুলিয়ে নিবে (অর্থাৎ গোসল করে নিবে)। কেননা এটিই হলো উত্তম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وُضُوءُ المُعْدِمِ الْمَاءَ وَإِنْ أَتَى عَلَيْهِ سِنُونَ كَثِيرَةٌ
1308 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: اجْتَمَعَتْ غَنِيمَةٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: (يَا أَبَا ذَرٍّ ابْدُ فِيهَا) قَالَ: فَبَدَوْتُ فِيهَا إِلَى الرَّبَذَةِ فَكَانَتْ تُصِيبُنِي الْجَنَابَةُ فأمْكُثُ الْخَمْسَ وَالسِّتَّ فَدَخَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
(أَبُو ذَرٍّ) فسكتُّ ثُمَّ قَالَ: (أَبُو ذرٍّ ثَكِلَتْكَ أُمُّكَ) فَأَخْبَرْتُهُ فَدَعَا بِجَارِيَةٍ سَوْدَاءَ فَجَاءَتْ بِعُسٍّ مِنْ مَاءٍ فَسَتَرَتْنِي وَاسْتَتَرْتُ بِالرَّاحِلَةِ فَاغْتَسَلْتُ فَكَأَنَّهَا أَلْقَتْ عَنِّي جَبَلًا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ الْمُسْلِمِ وَلَوْ إِلَى عَشْرِ سِنِينَ فَإِذَا وجدت الماء فأمْسِسْهُ بجلدك فإن ذلك خير)
الراوي : أَبُو ذرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1308 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৮।)
পরিচ্ছেদঃ পানি পাওয়া ব্যক্তি যদি জুনুবী থাকে, তবে তার জন্য আবশ্যক হলো তখনই শরীরে পানি স্পর্শ করানো অর্থাৎ গোসল করা
১৩০৯. আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকার কিছু ছাগল জমা হলে তিনি বলেন, “হে আবূ যার্র, তুমি এগুলি নিয়ে মাঠে যাও।” আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ফলে আমি সেগুলো নিয়ে রাবাযাহ নামক জায়গায় যাই। অতঃপর আমি সেখানে জুনুবী অবস্থায় ৫/৬ দিন অবস্থান করি, আমার মনে আমি খটকা অনুভব করলাম। ফলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এমন অবস্থায় যে, তিনি হুজরার সাথে পিঠ হেলান দিয়ে বসে ছিলেন। যখন তিনি আমাকে দেখলেন, তখন বললেন, “আবূ যার্র, কী ব্যাপার তোমার?” তিনি বলেন, “অতঃপর আমি সেখানে বসলাম।” তিনি আবার বলেন, “হে আবূ যার্র, কী ব্যাপার তোমার? তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক (অথবা তোমার মায়ের জন্য দুঃখ)।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি জুনুবী হয়ে আছি।”রাবী বলেন, অতঃপর তিনি কালো এক দাসীকে আদেশ করলে, সে এক পাত্র পানি নিয়ে আসলো। অতঃপর আমি কাপড় ও উটনীর মাধ্যমে পর্দা করলাম। তারপর গোসল করলাম। আমার মনে হলো যেন আমার থেকে একটি পাহাড় সরে গেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “কাছে আসো, নিশ্চয়ই পবিত্র মাটি মুসলিম ব্যক্তির ওযূ, যদিও দশ বছর পর্যন্ত পানি না পাওয়া যায়। অতঃপর যখন তুমি পানি পাবে, তখন তা তোমার শরীরে বুলিয়ে নিবে (অর্থাৎ গোসল করে নিবে)।”[1]
ذكر البيان بأن واجد الماء إذا الْمَاءِ إِذَا كَانَ جُنُبًا بَعْدَ تَيَمُّمِهِ عَلَيْهِ إِمْسَاسُ الْمَاءِ بَشَرَتَهُ حِينَئِذٍ
1309 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ غُلَامُ طَالُوتَ بْنِ عَبَّادٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ الْحُسَيْنِ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ قَالَ: اجْتَمَعَتْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنَمٌ مِنْ غَنَمِ الصَّدَقَةِ فَقَالَ: (ابْدُ يَا أَبَا ذَرٍّ) قَالَ: فَبَدَوْتُ فِيهَا إِلَى الرَّبْذَةِ قَالَ: فَكَانَ يَأْتِي عَلَيَّ الخمس والست وأنا جنب وَأَنَا جُنُبٌ فَوَجَدْتُ فِي نَفْسِي فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْحُجْرَةِ فَلَمَّا رَآنِي قَالَ: مَا لَكَ يَا أَبَا ذَرٍّ قَالَ فَجَلَسْتُ , قَالَ: (مَا لَكَ يَا أَبَا ذَرٍّ ثَكِلَتْكَ أُمُّكَ)؟ قُلْتُ يارسول اللَّهِ جُنُبٌ قَالَ: فَأَمَرَ جَارِيَةً سَوْدَاءَ فَجَاءَتْ بِعُسٍّ فِيهِ مَاءٌ فَاسْتَتَرْتُ بِالْبَعِيرِ وَبِالثَّوْبِ فَاغْتَسَلْتُ فَكَأَنَّمَا وَضَعَ عَنِّي جَبَلًا فَقَالَ: (ادْنُ فَإِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وَضُوءُ الْمُسْلِمِ وَلَوْ عَشْرَ حِجَجٍ فإذا وجد الماء فَلْيُمِسُّ بشرته الماء)
الراوي : أَبُو ذرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1309 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৮।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি খালিদ আল হায্যা এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১৩১০. আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পবিত্র মাটি মুসলিম ব্যক্তির ওযূ, যদিও দশ বছর পর্যন্ত পানি না পাওয়া যায়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ خَالِدٌ الْحَذَّاءُ
1310 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السِّكِّينِ بِوَاسِطَ - وَكَانَ يَحْفَظُ الْحَدِيثَ وَيُذَاكِرُ بِهِ - قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُسْتَامِ قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ وَخَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ الْمُسْلِمِ وإن لم يجد الماء عشر سنين)
الراوي : أَبُو ذرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1310 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৮।)
পরিচ্ছেদঃ অসুস্থ ব্যক্তির জন্য পানি পাওয়া সত্তেও তায়াম্মুম করা বৈধ, যখন সে পানি ব্যবহার করার কারণে নিজের প্রাণ নাশের আশংকা করবে
১৩১১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি শীতকালে জুনুবী হয়ে যায়, অতঃপর তিনি এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাকে গোসল করার নির্দেশ দেওয়া হয়, তারপর সে মারা যায়। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলে তিনি বলেন, “তাদের কী হলো, তারা তাকে হত্যা করে ফেললো? আল্লাহ তাদেরকে হত্যা করুন।” -একথা তিনি তিনবার বললেন।– নিশ্চয়ই আল্লাহ মাটিকে –অথবা তায়াম্মুমকে- পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন।”[1]
হাদীসের এই শব্দগত সংশয় আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে, অতঃপর তিনি সংশয়হীনভাবে বর্ণনা করেছেন।”
ذكر إباحة التيمم للعليل الواجد الماء إدا خَافَ التَّلَفَ عَلَى نَفْسِهِ بِاسْتِعْمَالِهِ الْمَاءَ
1311 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَبَاحٍ أَنَّ عَطَاءً عَمَّهُ حَدَّثَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَجُلًا أَجْنَبَ فِي شِتَاءٍ فَسَأَلَ فأُمِرَ بالغُسْلِ فَمَاتَ فذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (مَا لَهُمْ قَتَلُوه؟ قَتَلَهُمُ اللَّهُ - ثَلَاثًا - قَدْ جَعَلَ اللَّهُ الصَّعِيدَ - أَوِ التَّيَمُّمَ - طَهُورًا) قَالَ: شَكَّ ابن عباس ثم أثبته بعد.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1311 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৫।)
পরিচ্ছেদঃ জুনুবী ব্যক্তির জন্য গোসল না করে ওযূ বা তায়াম্মুম করে সালাত আদায় করা বৈধ, যখন সে প্রচন্ড ঠান্ডার কারণে নিজের প্রাণ নাশের আশংকা করবে
১৩১২. আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস আবূ কাইস থেকে বর্ণিত, তিনি বলেন, আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার একটি যুদ্ধাভিযানে ছিলেন। এসময় তাদেরকে প্রচন্ড ঠান্ডা পেয়ে বসে; এমন ঠান্ডা তারা কখনও দেখেনি। অতঃপর তিনি ফজরের সালাতের জন্য বের হলেন, তিনি বলেন, “আল্লাহর কসম, গতরাতে আমার স্বপ্নদোষ হয়েছে। অতঃপর তিনি তার লজ্জাস্থান ধৌত করেন, এবং সালাতের ওযূর ন্যায় ওযূ করেন। তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন তার সঙ্গীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “তোমরা আমর ও তার সঙ্গীদেরকে কেমন পেয়েছো?” অতঃপর লোকজন তার প্রশংসা করলো। এবং তারা বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমর আমাদেরকে জুনুবী অবস্থায় সালাত পড়িয়েছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে লোক পাঠালেন এবং তিনি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে সে সম্পর্কে এবং তিনি যে প্রচন্ড ঠান্ডা অনুভব করেছিলেন সেটা বলেন। তিনি আরো বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, “তোমরা নিজেদেরকে হত্যা করো না।” (সূরা নিসা: ২৯।) যদি আমি গোসল করতাম, তবে আমি মারা যেতাম!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরের কথায় হাসলেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْجُنُبِ إِذَا خَافَ التَّلَفَ عَلَى نَفْسِهِ مِنَ الْبَرْدِ الشَّدِيدِ عِنْدَ الِاغْتِسَالِ أَنْ يُصَلِّيَ بِالْوُضُوءِ أَوِ التَّيَمُّمِ دُونَ الِاغْتِسَالِ
1312 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ:
أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ كَانَ عَلَى سَرِيَّةٍ وَأَنَّهُ أَصَابَهُمْ بَرْدٌ شَدِيدٌ لَمْ يَرَوْا مِثْلَهُ فَخَرَجَ لِصَلَاةِ الصُّبْحِ قَالَ: وَاللَّهِ لَقَدِ احتلمت البارحة فغسل مكانه وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ صَلَّى بِهِمْ فَلَمَّا قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصحابه فقال:(كيف وجدتم عَمْراً وصحابته ؟ فَأَثْنَوْا عَلَيْهِ خَيْرًا وَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ صَلَّى بِنَا وَهُوَ جُنُبٌ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرٍو فَسَأَلَهُ فَأَخْبَرَهُ بِذَلِكَ وَبِالَّذِي لَقِيَ مِنَ الْبَرْدِ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: إِنَّ اللَّهَ قَالَ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ} [النساء: 29] وَلَوِ اغْتَسَلْتُ مُتُّ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى عمرو.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1312 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সালামের জবাব দেবার জন্য তায়াম্মুম করা, যদিও সে মুকীম থাকে
১৩১৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেট থেকে আসেন, অতঃপর বি'রে জামাল নামক স্থানে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে উক্ত ব্যাক্তি সালাম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দিলেন না, যতক্ষন না তিনি একটি দেওয়ালের কাছে যান এবং দেয়ালের উপর তাঁর হাত রাখেন অতঃপর তিনি মুখমুন্ডল ও দুই হাত মাসেহ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ ব্যক্তির সালামের জবাব দেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَيَمَّمَ لِرَدِّ السَّلَامِ وَإِنْ كَانَ فِي الْحَضَرِ
1313 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ أَنَّ نَافِعًا حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ مِنَ الْغَائِطِ فَلَقِيَهُ رَجُلٌ عِنْدَ بِئْرِ جَمَلٍ فسلَّم عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْحَائِطِ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى الْحَائِطِ ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجُلِ السلام.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1313 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৭।)
পরিচ্ছেদঃ মুসাফির ব্যক্তির জন্য বৈধ রয়েছে দুনিয়াবী কোন জিনিসের কারণে এমন জায়গায় যাত্রা বিরতি করা জায়েয, যেখানে পানির ব্যবস্থা নেই
১৩১৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে বের হলাম, অতঃপর যখন আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌঁছলাম, আমার একটি হার ছিড়ে পড়ে যায়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খোঁজার জন্য সেখানে অবস্থান করেন, তাঁর সাথে লোকজনও অবস্থান করেন। সেখানে তাঁরা পানির জায়গায় ছিলেন না আর তাঁদের কাছেও কোন পানি ছিল না। ফলে লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “আপনি কি দেখছেন না আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কী কাজ করেছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছেন এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছেন অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। ফলে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে থাকেন এবং মাশাআল্লাহ যা বলার তিনি বলেন, আর তিনি কোমরে তাঁর হাত দিয়ে আঘাত করতে থাকেন। তবুও আমি কোন নড়াচড়া করিনি শুধুমাত্র আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থানের কারণে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠেন এবং পানিবিহীন অবস্থায় সকাল করেন। অতঃপর আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। ফলে লোকজন তায়াম্মুম করেন।”
উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি একজন নক্বীব ছিলেন, তিনি বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবার, এটাই আপনাদের প্রথম বরকত নয়।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি যে উটের উপর ছিলাম, যখন আমরা সেই উট উঠিয়ে দেই, হারটি আমরা তার নিচেই পেয়ে যাই।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُسَافِرِ أَنْ يَنْزِلَ فِي مَنْزِلٍ بِسَبَبٍ مِنْ أَسْبَابِ هَذِهِ الدُّنْيَا وَهُوَ غَيْرُ واجد الماء
1314 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ:(خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ وأقام الناس مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فجاء ناس إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَالنَّاسُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ: مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا.
قَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ -: مَا هَذَا بِأَوَّلِ بركتكم يا آل أبي بكر قالت فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تحته.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1314 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)
পরিচ্ছেদঃ ১৭ - চামড়ার মোজা ও অন্যান্য জিনিসের উপর মাসেহ করা
১৩১৫. আবূ ইয়াফূর থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম চামড়ার মোজার উপর মাসেহ করা সম্পর্কে, অতঃপর তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মাসেহ করতেন।”[1]
17 - بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ وَغَيْرِهِمَا
1315 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي يَعْفُورٍ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يمسح عليهما.
الراوي : أَبُو يَعْفُورٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1315 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৫।)
পরিচ্ছেদঃ ওযূবিহীন অবস্থায় মোজার উপর মাসেহ করার বৈধতা দেওয়া হয়েছে কিন্তু শরীর নাপাক হয়ে গেলে সেক্ষেত্রে মাসেহ করার অনুমতি দেওয়া হয়নি
১৩১৬. যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তিনি আমাকে বলেন, “আপনাকে এই সকালে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণে এসেছি।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে।” অতঃপর আমি মোজার উপর মাসেহ করার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আদেশ করতেন তিনদিন মোজার উপর মাসেহ করতে যখন আমরা সফরে থাকবো, আর যখন আমরা মুকীম থাকবো, তখন একদিন একরাত। আর আমরা যেন আমাদের মোজাগুলো পেশাব-পায়খানা করার কারণে না খুলে ফেলি। তবে যদি আমরা জুনুবী তথা নাপাক হয়ে যাই (তাহলে খুলতে হবে)।”[1]
ذكر البيان بأ ن الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ إِنَّمَا أُبِيحَ عَنِ الْأَحْدَاثِ دون الجنابة
1316 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ أَسْأَلُهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: مَا غَدَا بِكَ؟ فَقُلْتُ: ابْتِغَاءَ الْعِلْمِ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَصْنَعُ) فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إن نَمْسَحَ ثَلَاثًا إِذَا سَافَرْنَا وَيَوْمًا وَلَيْلَةً إِذَا أَقَمْنَا وَلَا نَنْزِعُهُمَا مِنْ غَائِطٍ وَلَا بَوْلٍ ولا نوم ولكن من الجنابة.
الراوي : زِرّ بْن حُبَيْشٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1316 | خلاصة حكم المحدث: حسن صحيح.v
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)
পরিচ্ছেদঃ মুকীম ও মুসাফিরের জন্য ওযূবিহীন অবস্থায় মোজার উপর মাসেহ করার বৈধতা দেওয়া হয়েছে কিন্তু শরীর নাপাক হয়ে গেলে সেক্ষেত্রে মাসেহ করার অনুমতি দেওয়া হয়নি
১৩১৭. যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, অতঃপর আমি বলি, “মোজার উপর মাসেহ করার ব্যাপারে আমার মনে কিছুটা দ্বিধার সৃষ্টি করে। আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে কিছু শুনেছেন?” তিনি বলেন, “হ্যাঁ, যখন আমরা সফরে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমরা মুসাফির থাকতাম, তখন তিনি আমাদের আদেশ করতেন যেন আমরা পেশাব-পায়খানা করার কারণে আমাদের মোজাগুলো তিনদিন তিনরাত না খুলে ফেলি। তবে যদি আমরা জুনুবী তথা নাপাক হয়ে যাই (তাহলে খুলতে হবে)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ لِلْمُقِيمِ وَالْمُسَافِرِ مَعًا إِنَّمَا أُبِيحَ عَنِ الْأَحْدَاثِ دُونَ الجنابة
1317 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقُلْتُ: إِنَّهُ حَاكَ فِي نَفْسِي الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ فَهَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِينَ أَنْ لَا نَنْزِعَ أَوْ نَخْلَعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ مِنْ غَائِطٍ وَلَا بَوْلٍ إِلَّا من الجنابة)
الراوي : زِرّ بْن حُبَيْشٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1317 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)
পরিচ্ছেদঃ মুকীম ও মুসাফিরের জন্য ওযূবিহীন অবস্থায় মোজার উপর মাসেহ করার বৈধতা দেওয়া হয়েছে কিন্তু শরীর নাপাক হয়ে গেলে সেক্ষেত্রে মাসেহ করার অনুমতি দেওয়া হয়নি
১৩১৮. যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, তিনি আমাকে বলেন, “আপনাকে এখানে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণের জন্য।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে তার প্রতি সন্তুষ্ট হয়ে।” আমি বললাম, পেশাব-পায়খানা করার পর মোজার উপর মাসেহ করার ব্যাপারে আমার মনে খটকার সৃষ্টি হয়, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী, সেজন্য আপনার কাছে আসলাম। আপনি তাঁর কাছ থেকে এই ব্যাপারে কিছু শুনেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। যখন আমরা সফরে থাকতাম অথবা (অধঃস্তনরাবীর সন্দেহ তিনি বলেছেন) যখন আমরা মুসাফির থাকতাম, তিনি আমাদের আদেশ করতেন জুনুবী অবস্থা ব্যতীত ঘুম, পেশাব, পায়খানা এসব কারণে আমরা যেন তিনদিন-তিনরাত আমাদের মোজাগুলো না খুলে ফেলি।”
আমি তাকে বললাম, আপনি কি তাকে খাহেসাত বা প্রবৃত্তির চাহিদার বিষয়ে কোন কিছু বলতে শুনেছেন?” তিনি জবাবে বললেন, “হ্যাঁ। একবার আমরা তাঁর সাথে এক সফরে ছিলাম। তখন তাঁকে এক বেদুঈন ব্যক্তি উচ্চ আওয়াযে ডাক দেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুরুপভাবে তার জবাব দেন।” সে বলেন, “এদিকে আসুন।” সাহাবীগণ বলেন, “আমরা তখন তাকে বললাম, “তোমার দুর্ভোগ হোক! তোমার আওয়াজ নিচু করো। কারণ তোমাকে এরকম করত নিষেধ করা হয়েছে।” সে বললো, “আপনার কি অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে যে একটা সম্প্রদায়কে ভালবাসে, কিন্তু সে তাদের সাথে এখনও যুক্ত হয়নি।” জবাবে তিনি বলেন, “সে কিয়ামতের দিন ঐ ব্যক্তির সাথে থাকবে, যাকে সে ভালবেসেছে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাথে কথা বলতে থাকেন, এক পর্যায়ে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ যেদিন আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন তিনি পশ্চিম দিকে চল্লিশ বছরের দুরত্ব সমান একটা দরজা খুলে দিয়েছেন, যা তিনি বন্ধ করবেন না যতক্ষন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ لِلْمُقِيمِ وَالْمُسَافِرِ مَعًا إِنَّمَا أُبِيحَ عَنِ الْأَحْدَاثِ دُونَ الجنابة
1318 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقَالَ: مَا جَاءَ بِكَ؟ قُلْتُ: ابْتِغَاءَ الْعِلْمِ قَالَ: فَإِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا لِمَا يَطْلُبُ قُلْتُ: حَكَّ فِي نَفْسِي الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ الْغَائِطِ وَالْبَوْلِ وكنت امْرَأً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُكَ أَسْأَلُكَ: هَلْ سَمِعْتَ مِنْهُ فِي ذَلِكَ شَيْئًا؟ قَالَ: نَعَمْ كَانَ يَأْمُرُنَا إذا كنا سفراً أو مسافرين أن لاننزع خفافنا ثلاثة أيام ولياليهن إلا من جنابة لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ قُلْتُ لَهُ: سَمِعْتَهُ يَذْكُرُ الْهَوَى؟ قَالَ نَعَمْ بَيْنَا نَحْنُ مَعَهُ فِي مَسِيرٍ فَنَادَاهُ أَعْرَابِيٌّ بِصَوْتٍ جَهْوَرِيٍّ: يَا مُحَمَّدُ فَأَجَابَهُ عَلَى نَحْوٍ مِنْ كَلَامِهِ قَالَ: هَاؤُمُ قُلْنَا وَيْلَكَ اغْضُضْ مِنْ صَوْتَكَ فَإِنَّكَ نُهيت عَنْ ذَلِكَ قَالَ: أَرَأَيْتَ رَجُلًا أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقُهُمْ؟ قَالَ: (هُوَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ مَنْ أَحَبَّ) ثُمَّ لَمْ يَزَلْ يحدِّثنا حَتَّى قَالَ: (إِنَّ مِنْ قِبَلِ الْمَغْرِبِ بَابًا فَتَحَهُ اللَّهُ لِلتَّوْبَةِ مَسِيرَةَ أَرْبَعِينَ سَنَةً يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَلَا يُغلقه حتى تطلع الشمس منه)
الراوي : زِرّ بْن حُبَيْشٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1318 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করার নির্দেশ অনুমতি ও প্রশস্ততা জ্ঞাপন নির্দেশ; বাধ্যতামূলক নয়
১৩১৯. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন; মুসাফিরের জন্য তিনদিন আর মুকীমের একদিন ও একরাত।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِالْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ أَمْرُ تَرْخِيصٍ وسَعَةٍ دُونَ حَتْمٍ وَإِيجَابٍ
1319 - أخبرنا إبراهيم بن محمد عَبَّادٍ الغزَّال بِالْبَصْرَةِ حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ حَدَّثَنَا أَبِي عَنِ الْحَكَمِ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ شُرَيْحِ بن هانىء عَنْ عَلِيٍّ قَالَ رَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ ثلاثة أيام للمسافر ويوماً وليلة للحاضر.
الراوي : عَلِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1319 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৯।)
পরিচ্ছেদঃ মুকীম ব্যক্তি যখন সফরে না থাকে তার জন্য মোজার উপর মাসেহ করাকে যে ব্যক্তি নাকচ করে, তার বক্তব্য অপনোদনকারী হাদীস
১৩২০. উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করেন এমন অবস্থায় যে সে সময় তিনি আসওয়াফ নামক জায়গায় ছিলেন। তারপর তিনি তাঁর হাজত পূরণের জন্য যান অতঃপর বের হয়ে আসেন।” উসামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী কাজ করেছেন?” বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু জবাবে বলেন, “তিনি তাঁর হাজত পূরণের জন্য যান, তারপর ওযূ করেন; তিনি মুখমুন্ডল ও দুই হাত ধৌত করেন, মাথা মাসেহ করেন এবং দুই পায়ের উপর মাসেহ করেন তারপর সালাত আদায় করেন।”[1]
ذكر الخبر المدحض قول من نفى جواز الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ لِلْمُقِيمِ إِذَا لَمْ يَكُنْ مسافراً
1320 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: دَخَلَ بِلَالٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم الأسواف فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ خَرَجَ قَالَ أُسَامَةُ فَسَأَلْتُ بِلَالًا مَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ بِلَالٌ: ذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ على الخفين ثم صلى.
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1320 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩২০।)
পরিচ্ছেদঃ মুসাফিরের জন্য মোজার উপর মাসেহ করা তখনই বৈধ, যখন সে মোজা ওযূ করার পর পরিধান করবে
১৩২১. আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। যখন সে ওযূ করে মোজা পরিধান করবে, সে যেন মোজার উপর মাসেহ করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُسَافِرَ إِنَّمَا أُبيح لَهُ الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ إِذَا أَدْخَلَ الخفَّين عَلَى طُهْرٍ
1321 - أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ مُحَمَّدِ ابْنُ بِنْتِ تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ بِوَاسِطَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مخلدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ رخَّص لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً إِذَا تَطَهَّرَ ولَبِسَ خُفَّيْهِ فَلْيَمْسَحْ عليهما.
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1321 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৫১৯।)
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করা তখনই বৈধ, যখন সে মোজা ওযূ করার পর পরিধান করা হবে
১৩২২. যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, তিনি আমাকে বলেন, “আপনাকে এখানে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণের জন্য।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কোন ব্যক্তি ইলম অন্বেষনের জন্য বের হলে ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে।” আমি বললাম, "আমি মোজার উপর মাসেহ করার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছি।" জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আমরা সেই সেনাদলে ছিলাম, যাদেরকে তিনি পাঠিয়েছিলেন। তিনি আমাদেরকে আদেশ করেছেন মোজার উপর মাসেহ করতে, যখন আমরা মোজা ওযূ অবস্থায় পরিধান করবো, তিনদিন মাসেহ করবো যখন আমরা মুসাফির থাকবো আর আমরা মোজা পেশাব ও পায়খানা করার কারণে খুলবো না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ إِنَّمَا أُبِيحَ إِذَا أَدْخَلَ الْمَرْءُ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُوَ عَلَى طُهُورٍ
1322 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ بِخَبَرٍ غَرِيبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عسَّال الْمُرَادِيَّ فَقَالَ: مَا جَاءَ بِكَ؟ قُلْتُ: جِئْتُ أنْبِطُ الْعِلْمَ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (مَا مِنْ خَارِجٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ يَطْلُبُ الْعِلْمَ إِلَّا وَضَعَتْ لَهُ الْمَلَائِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ) قَالَ: جِئْتُ أَسْأَلُكَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ قَالَ: نَعَمْ كُنَّا فِي الْجَيْشِ الَّذِينَ بَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نَمْسَحَ عَلَى الْخُفَّيْنِ إِذَا نَحْنُ أَدْخَلْنَاهُمَا عَلَى طُهُورٍ ثَلَاثًا إِذَا سَافَرْنَا ولا نخلعهما من غائط ولا بول)
الراوي : زِرّ بْن حُبَيْشٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1322 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ কারী ব্যক্তির জন্য তখনই সালাত আদায় বৈধ হবে, যখন সে মোজা ওযূ করার পর পরিধান করা হবে
১৩২৩. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি ওযূ করেছেন; অতঃপর তিনি তাঁর মুখমন্ডল ও দুইহাত ধৌত করেছেন, তারপর তিনি মোজার উপর মাসেহ করেছেন।” তখন আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি মোজার উপর মাসেহ করলেন?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি এগুলোকে পবিত্র অবস্থায় পায়ে পরেছি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَاسِحَ عَلَى الْخُفَّيْنِ إِنَّمَا أُبِيحَ لَهُ الصَّلَاةُ بِذَلِكَ الْمَسْحِ إِذَا كَانَ لُبْسُه الْخُفَّيْنِ عَلَى طُهْرٍ
1323 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَكَرِيَّا وَغَيْرِهِ عَنِ الشَّعْبِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم توضأ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ تَمْسَحُ عَلَى خُفَّيك؟ قال: (إني أدخلت رِجْلَيَّ وهما طاهرتان)
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1323 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মুসাফিরের জন্য মাসেহ করা ও মাসেহ করার সময়সীমাকে নাকচ করে, তার বক্তব্য অপনোদনকারী হাদীস
১৩২৪. শুরাইহ বিন হানী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ক্ষেত্রে আমাদেরকে মুকীম অবস্থায় একদিন একরাত আর মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ نَفَى التَّوْقِيتَ والمسح للمسافر
1324 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا؟ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنِي عبد الملك بن حميد ابن أَبِي غَنِيَّةَ قَالَ: سَمِعْتُ الْحَكَمَ بْنَ عُتَيْبَةَ يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ شُرَيْحِ بن هانىء قَالَ: سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: (رخَّص لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فِي الْحَضَرِ يَوْمًا وَلَيْلَةً وَلِلْمُسَافِرِ ثلاثة أيام ولياليهن)
الراوي : شُرَيْح بن هانىء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1324 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৫।)
পরিচ্ছেদঃ মুকীম ও মুসাফিরের জন্য মোজার উপর মাসেহ করার সময়সীমা মুসাফিরের জন্য মোজার উপর মাসেহ করা তখনই বৈধ, যখন সে মোজা ওযূ করার পর পরিধান করবে
১৩২৫. আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত মোজার উপর মাসেহ করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”[1]
ذِكْرُ التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ لِلْمُقِيمِ والمسافر
1325 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ حَدَّثَنَا عُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وقَّت فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَلِلْمُقِيمِ يَوْمٌ وليلة)
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1325 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৫১৯।)
পরিচ্ছেদঃ মুসাফির মুকীমের জন্য জন্য মোজার উপর নির্দিষ্ট সময় পর্যন্ত মাসেহ করার বৈধতা, যে সময় অতিক্রম করা বৈধ নয়
১৩২৬. খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ক্ষেত্রে মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন একরাত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”
রাবী বলেন, “যদি প্রশ্নকারী তার প্রশ্ন জারী রাখতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ দিন সময় নির্ধারণ করে দিতেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ لِلْمُسَافِرِ وَالْمُقِيمِ مَعًا مُدَّةً مَعْلُومَةً لَيْسَ لَهُمَا أَنْ يُجَاوِزَاهُمَا
1326 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِيهِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ قَالَ: جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ وَلَوْ مَضَى السَّائِلُ عَلَى مَسْأَلَتِهِ لَجَعَلَهَا خَمْسًا.
الراوي : خُزَيْمَة بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1326 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
পরিচ্ছেদঃ মুকীম ব্যক্তির মোজার উপর কতদিন মাসেহ করতে পারবে, সে সম্পর্কে বর্ণনা
১৩২৭. খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন।”[1]
ذِكْرُ الْقَدْرِ الَّذِي يَمْسَحُ الْمُقِيمُ عَلَى الْخُفَّيْنِ
1327 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ ببست حدثنا قتيبة ابن سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ سُئل عَنِ الْمَسْحِ عَلَى الخفين فقال: (ثلاثاً للمسافر وللمقيم يوماً)
الراوي : خُزَيْمَة بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1327 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য তিনদিন এবং একদিন উদ্দেশ্য হলো রাতসহ
১৩২৮. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ব্যাপারে বলেছেন, “মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত আর মুকীমের একদিন ও একরাত।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি ইমাম শু‘বা থেকে থেকে ইয়াহইয়া আল কাত্তান ও আবুল ওয়ালিদ ছাড়া আর কেউ মারফূ‘ সূত্রে বর্ণনা করেননি।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا وَيَوْمًا أَرَادَ بِهِ بِلَيَالِيهَا
1328 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ شريح بن هانىء عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ قَالَ: (لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ وَلِلْمُقِيمِ يوم وليلة)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1328 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: مَا رَفَعَهُ عَنْ شُعْبَةَ إِلَّا يَحْيَى الْقَطَّانُ وَأَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৯।)
পরিচ্ছেদঃ মুসাফিরের জন্য মোজার উপর তিনদিন ও তিনরাত মাসেহ করা বৈধ
১৩২৯. খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিনদিন মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। আমরা যদি সময়সীমা আরো বেশি চাইতাম, তবে নিশ্চয়ই তিনি আরো বেশি করে দিতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُسَافِرِ أَنْ يَمْسَحَ عَلَى خُفَّيْهِ ثلاثة أيام ولياليهن
1329 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ قَالَ: رَخَّص لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَمْسَحَ ثَلَاثًا ولو استزدناه لزادنا.
الراوي : خُزَيْمَة بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1329 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
পরিচ্ছেদঃ মুসাফিরের জন্য তিনদিন মোজার উপর মাসেহ করা দ্বারা উদ্দেশ্য রাতসহ তিনদিন এবং মুকীমের জন্য একদিন মোজার উপর মাসেহ করা দ্বারা উদ্দেশ্য রাতসহ একদিন
১৩৩০. খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন ও একরাত।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْإِبَاحَةَ لِلْمُسَافِرِ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ أُريد بِلَيَالِيهَا وَيَوْمًا لِلْمُقِيمِ أريد بليلته
1330 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَسْحِ فَقَالَ: (لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ وَلِلْمُقِيمِ يَوْمٌ وليلة)
الراوي : خُزَيْمَة بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1330 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
পরিচ্ছেদঃ ওযূ ভেঙ্গে যাওয়ার পর মোজার উপর মাসেহ কারী ব্যক্তির জন্য বৈধ রয়েছে পছন্দমত সালাত আদায় করা, যদি মাসেহের মেয়াদ অতিক্রম না করে থাকে
১৩৩১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার কী অভিমত যার ওযূ ভেঙ্গে যায়, অতঃপর সে ওযূ করে এবং মোজার উপর মাসেহ করে, সে কি এভাবে সালাত আদায় করতে পারবে?” জবাবে তিনি বলেন, “এতে কোন দোষ নেই।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَاسِحِ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ الْحَدَثِ أَنْ يُصَلِّيَ مَا أَحَبَّ إِذَا لَمْ يُجَاوِزِ الْقَدْرَ الَّذِي وُقِّتَ لَهُ فِيهِ
1331 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئل فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يُحْدِثُ فَيَتَوَضأ وَيَمْسَحُ عَلَى خُفَّيْهِ أيُصَلِّي؟ قَالَ: (لَا بَأْسَ بِذَلِكَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1331 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪০।)
পরিচ্ছেদঃ সূরা আল মায়েদা অবতীর্ণ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করেছেন এই মর্মে বর্ণনা
১৩৩২. হাম্মাম বিন হারিস বলেন, জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু ওযূ করেছেন, মোজার উপর মাসেহ করেছেন এবং তিনি বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ نُزُولِ سورة المائدة
1332 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ: عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يفعله.
الراوي : هَمَّام بْن الْحَارِثِ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1332 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
পরিচ্ছেদঃ জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু ইসলামের শেষ দিকে সূরা আল মায়িদা অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন
১৩৩৩. হাম্মাম বিন হারিস বলেন, আমি জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন তারপর দাঁড়িয়ে সালাত আদায় করেছেন।” তারপর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”
ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “এই ব্যাপারটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা জারীর বিন আব্দুল্লাহ যারা শেষ দিকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের অন্তর্ভূক্ত ছিলেন।” [1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ كَانَ إِسْلَامُهُ فِي آخِرِ الْإِسْلَامِ بَعْدَ نُزُولِ سورة المائدة
1333 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْأَعْمَشِ قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ النَّخَعِيِّ قَالَ: رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ قَامَ فَصَلَّى فسُئل عَنْ ذَلِكَ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا قَالَ إِبْرَاهِيمُ: كَانَ هَذَا يُعْجِبُهُمْ لِأَنَّ جَرِيرًا كَانَ فِي آخِرِ من أسلم.
الراوي : هَمَّام بْن الْحَارِثِ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1333 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন সূরা আল মায়েদায় মহান আল্লাহ যে পা ধৌত করার নির্দেশ দিয়েছেন, তার আগে- উক্ত কথার অপনোদনকারী হাদীস
১৩৩৪. হাম্মাম বিন হারিস বলেন, জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন। অতঃপর তাকে বলা হলো, “আপনি এরকম করেন?” জবাবে তিনি বলেন, “এরকম করতে আমাকে কিসে বাধা দিবে অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”
ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা তাঁর ইসলাম গ্রহণ সূরা আল মায়িদা অবতীর্ণ হওয়ার পর হয়েছিল।” [1]
ذكر الخبر المدحض قول من زعم أن إِبَاحَةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ كَانَ ذَلِكَ قَبْلَ أَمْرِ اللَّهِ جَلَّ وَعَلَا بِغَسْلِ الرَّجُلَيْنِ فِي سُورَةِ الْمَائِدَةِ
1334 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ قَالَ: بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ: أَتَفْعَلُ هَذَا؟ فَقَالَ: وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ؟ قَالَ إِبْرَاهِيمُ: فَكَانَ يُعجبهم حَدِيثُ جَرِيرٍ لأن إسلامه كان بعد نزول المائدة.
الراوي : هَمَّام بْن الْحَارِثِ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1334 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করার বৈধতা যখন তা জুতার সাথে থাকে
১৩৩৫. মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন এবং মোজা ও চামড়ার জুতার উপর মাসেহ করেছেন।”[1]
আবূ কাইস আল আওদী হলেন আব্দুর রহমান বিন সারওয়ান।”ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ الْمَسْحَ عَلَى الْجَوْرَبَيْنِ إِذَا كَانَا مَعَ النَّعْلَيْنِ
1335 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي قَيْسٍ الْأَوْدِيِّ عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم توضأ ومسح على الجوربين والنعلين.
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1335 | خلاصة حكم المحدث: صحيح.
أَبُو قَيْسٍ الْأَوْدِيُّ هُوَ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثروان.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭।)
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করার বৈধতা যখন তা জুতার সাথে থাকে
১৩৩৬. আওস বিন আবী আওস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাবাকে দেখেছি, তিনি ওযূ করেছেন অতঃপর তার চামড়ার জুতার উপর মাসেহ করেছেন। আমি তার বিষয়টি ইনকার করে বললাম, “আপনি চামড়ার জুতার উপর মাসেহ করছেন?” জবাবে বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি চামড়ার জুতার উপর মাসেহ করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ الْمَسْحَ عَلَى الْجَوْرَبَيْنِ إِذَا كَانَا مَعَ النَّعْلَيْنِ
1336 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ عَنْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ قَالَ: رَأَيْتُ أَبِي تَوَضَّأَ فَمَسَحَ عَلَى نَعْلَيْهِ فَأَنْكَرْتُ ذَلِكَ عَلَيْهِ فَقُلْتُ: أَتَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ؟ فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يمسح عليهما.
الراوي : أَوْس بْن أَبِي أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1336 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫০।)
পরিচ্ছেদঃ অতিরিক্ত ওযূর ক্ষেত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতার উপর মাসেহ করেছেন, সুনির্দিষ্ট কারণে ওযূ ভেঙ্গে গেলে সেক্ষেত্রে জুতার উপর মাসেহ করেননি মর্মে বর্ণনা
১৩৩৭. নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর তিনি আঙ্গিনায় তাঁর বসার জায়গায় দিকে অগ্রসর হলেন অতঃপর তিনি বসেন আর আমরাও তাঁর চতুষ্পাশে বসলাম, এভাবে আসরের সালাতের সময় হলো অতঃপর তাকে পানি ভর্তি একটি পাত্র দেওয়া হলো। তিনি সেখান থেকে এক তালু পরিমাণ নিলেন এবং কুলি করলেন, নাক ঝাড়লেন, মুখ ও কনুই পর্যন্ত হাত মুছলেন, মাথা মাসেহ করলেন, পা মাসেহ করলেন তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর তিনি বলেন, “আমাকে বলা হয়েছে যে, কিছু লোক দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই আমিএখন যেরকম করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সেই রকম করতে দেখেছি । এরকম ওযূ সেই ব্যক্তির জন্য, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَسْحَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّعْلَيْنِ كَانَ ذَلِكَ فِي وُضُوءِ النَّفْلِ دُونَ الْوُضُوءِ الَّذِي يَجِبُ مِنْ حَدَثٍ معلوم
1337 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ عَنِ النَّزَّالِ بْنِ سيرة قَالَ:صَلَّيْتُ مَعَ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ ثُمَّ انْطَلَقَ إِلَى مَجْلِسٍ كَانَ يَجْلِسُهُ فِي الرَّحَبَةِ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ حَتَّى حَضَرَتِ الْعَصْرُ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ فَأَخَذَ مِنْهُ كَفًّا فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ بِرِجْلَيْهِ ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ مَائِهِ ثُمَّ قَالَ: إِنِّي حُدِّثْتُ أَنَّ رِجَالًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبَ أَحَدُهُمْ وَهُوَ قَائِمٌ وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ.
الراوي : النَّزَّال بْن سَبْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1337 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, উক্ত শব্দে হাদীসটি জারীর বিন আব্দুল হামীদ এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১৩৩৮. নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর আমরা আঙ্গিনার দিকে বের হলাম অতঃপর তিনি পানিসহ একটি পাত্র আনতে বললেন। অতঃপর তিনি পাত্রটি নিলেন, তারপর কুলি করলেন, এবং মুখ, কনুই পর্যন্ত দুই হাত, মাথা ও দুইপা মাসেহ করলেন, তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর বললেন, “কিছু লোক দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রকম করেছেন, যেরকম আমি এখন যে রকম করলাম । এ রকম ওযূ সেই ব্যক্তির জন্য, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أن هَذِهِ اللَّفْظَةَ تَفَرَّدَ بِهَا جَرِيرُ بْنُ عَبْدِ الحميد
1338 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ مَنْصُورٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ قَالَ: حَدَّثَنِي النَّزَّالُ بْنُ سَبْرَةَ قَالَ: صَلَّيْنَا مَعَ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا إِلَى الرَّحَبَةِ فَدَعَا بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ فَأَخَذَهُ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَدَمَيْهِ ثُمَّ شَرِبَ فَضْلَهُ وَهُوَ قَائِمٌ ثُمَّ قَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبُوا وَهُمْ قِيَامٌ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ وهذا وضوء من لم يُحْدِثْ.
الراوي : النَّزَّال بْن سَبْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1338 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো ওযূর সময় একই সাথে কপাল ও পাগড়ির উপর মাসেহ করা
১৩৩৯. মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পাগড়ী ও কপালের উপর মাসেহ করেছেন তারপর তিনি তাঁর চামড়ার মোজার উপর মাসেহ করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَمْسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ جَمِيعًا فِي وَضُوئِهِ
1339 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ وَهِشَامٌ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ وَهْبٍ الثَّقَفِيُّ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ.
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1339 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো কপাল মাসেহ না করে বরাবর মোজার ন্যায় পাগড়ীর উপর মাসেহ করা
১৩৪০. আমর বিন উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি ওযূ করেছেন এবং পাগড়ী ও মোজার উপর মাসেহ করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَمْسَحَ عَلَى عِمَامَتِهِ كَمَا كَانَ يَمْسَحُ عَلَى خُفَّيْهِ سَوَاءً دُونَ الناصية
1340 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ عَنْ أَبِيهِ
أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ على العمامة والخفين.
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1340 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, উক্ত হাদীসটি আমর বিন উমাইয়্যাহ আয যমরী এককভাবে বর্ণনা করেছেন- তাদের কথা অপনোদনে হাদীস
১৩৪১. যাইদ বিন সুহানের আজাদকৃত গোলাম আবূ মুসলিম রহিমাহুল্লাহ বলেন, “আমি সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, অতঃপর তিনি দেখলেন এক ব্যক্তিকে ওযূ ভেঙ্গে যাওয়ার পর তিনি তার মোজা খুলতে চাইছেন, তখন সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বললেন, “আপনি আপনার দুই মোজা ও পাগড়ীর উপর মাসেহ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ عَمْرُو بْنُ أُمَيَّةَ الضمري
1341 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي شُرَيْحٍ عَنْ أَبِي مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ قَالَ: كُنْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيِّ فَرَأَى رَجُلًا قَدْ أَحْدَثَ وَهُوَ يُرِيدُ أَنْ يَنْزِعَ خُفَّيْهِ لِلْوُضُوءِ فَقَالَ لَهُ سَلْمَانُ امْسَحْ عَلَيْهِمَا وَعَلَى عِمَامَتِكَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى خِمَارِهِ وَعَلَى خُفَّيْهِ.
الراوي : أَبُو مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1341 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
পরিচ্ছেদঃ সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য (وَعَلَى خِمَارِهِ) এর দ্বারা উদ্দেশ্য পাগড়ী
১৩৪২. আবূ মুসলিম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ سَلْمَانَ: (وَعَلَى خِمَارِهِ) أَرَادَ بِهِ عَلَى عِمَامَتِهِ
1342 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحَرِيشِ الأ هوازي قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ بْنِ مَعْبَدٍ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ عَنْ دَاوُدَ بن أبي الفرات عن محمد بن زيد عَنْ أَبِي شُرَيْحٍ عَنْ أَبِي مُسْلِمٍ عَنْ سَلْمَانَ قَالَ:رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ.
الراوي : أَبُو مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1342 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, মোজার উপর মাসেহ করা হয়তো জায়েয নেই
১৩৪৩. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন এবং কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন।”
বকর রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি মুগীরা রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের কাছ থেকেও শুনেছি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের এই অংশ “কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন” কোন কোন সময় অপরিপক্ক ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, কপাল মাসেহ না করে বোধ হয় শুধু পাগড়ীর উপর মাসেহ করা জায়েয নেই! তিনি আমর বিন উমাইয়্যাহর হাদীসকে ব্যাখ্যাহীন আর আমাদের পূর্বে উল্লেখিত মুগীরার হাদীসকে ব্যাখ্যামূলক নির্ধারণ করেন এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছিলেন; শুধু পাগড়ীর উপর মাসেহ করেননি। কেননা কপাল মাথার অন্তর্গত।
কিন্তু আল্লাহর প্রশংসা ও তাঁর দয়ায় আমি বলি যে, বিষয়টি মোটেও এরকম নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করার সময় মাথার মাসেহ করেছেন, কপাল ছাড়া শুধু পাগড়ীর উপর মাসেহ করেছেন আবার কখনো কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন; ভিন্ন ভিন্ন তিন জায়গায় তিনবার তিনভাবে মাসেহ করেছেন। সুতরাং সবগুলোই আমলযোগ্য সুন্নাহ। এমন নয় যে, এর একটি পালন করা অবধারিত আর অন্যগুলো মাকরুহ।”
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ الْمَسْحَ عَلَى الْعِمَامَةِ غَيْرُ جَائِزٍ
1343 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنِ التَّيْمِيِّ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ الْحَسَنِ عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ.
قَالَ بَكْرٌ: وَسَمِعْتُهُ مِنِ ابْنِ الْمُغِيرَةِ.
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1343 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: وَهَذِهِ اللَّفْظَةُ: (وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ) قَدْ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْمَسْحَ عَلَى الْعِمَامَةِ دُونَ النَّاصِيَةِ غَيْرُ جَائِزٍ وَيَجْعَلُ خَبَرَ عَمْرِو بْنِ أُمَيَّةَ مُجْمَلًا وَخَبَرَ مُغِيرَةَ الَّذِي ذَكَرْنَاهُ مُفَسِّرًا لَهُ أَنَّ مَسْحَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْعِمَامَةِ كَانَ ذَلِكَ مَعَ النَّاصِيَةِ فَوْقَ الْمَسْحِ عَلَى النَّاصِيَةِ دُونَ الْعِمَامَةِ إِذِ النَّاصِيَةُ مِنَ الرَّأْسِ
وَلَيْسَ بِحَمْدِ اللَّهِ ومَنِّه كَذَلِكَ بَلْ مَسَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِهِ فِي وَضُوئِهِ وَمَسَحَ عَلَى عِمَامَتِهِ دُونَ النَّاصِيَةِ وَمَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ ثَلَاثَ مِرَارٍ فِي ثَلَاثَةِ مَوَاضِعَ مُخْتَلِفَةٍ فَكُلٌّ سُنَّةٌ يُسْتَعْمَلُ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ اسْتِعْمَالُ أَحَدِهِمَا حَتْمًا وَاسْتِعْمَالُ الْآخَرِ مَكْرُوهًا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭, ১৩৮।)
পরিচ্ছেদঃ হাদীসের অংশ “তিনি কপালের উপর মাসেহ করেছেন” এই বাক্য সুলাইমান আত তাইমী এককভাবে বর্ণনা করেছেন, এই মর্মে বর্ণনা
১৩৪৪. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের থেকে পিছে পড়েন, তাঁর সাথে মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহুও পিছে থাকেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাজত পূরণ করেন এবং বলেন, “তোমার কাছে পানি আছে কি?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” অতঃপর আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে আসি। তিনি তাঁর হাতের কব্জি ও মুখমন্ডল ধৌত করেন তারপর তিনি তাঁর হাতের কাপড় গুটিয়ে নিতে যান কিন্তু জুব্বাহ সংকীর্ণ হয় ফলে তিনি তাঁর হাত জুব্বার ভিতর দিয়ে বের করেন এবং জুব্বাটি তাঁর কাঁধের উপর রেখে দেন। অতঃপর তিনি দুই হাত ধৌত করেন এবং মোজা ও পাগড়ীর উপর মাসেহ করেন। তারপর তিনি বাহনে উঠেন, আমিও বাহনে উঠি এবং তিনি লোকদের কাছে আসেন এমন অবস্থায় যে লোকজন আব্দুর রহমান বিন আওফের ইমামতিতে এক রাকা‘আত সালাত আদায় করেছেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন বুঝতে পারেন, তখন তিনি পিছে আসতে উদ্যত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ইশারা করে সালাত সম্পন্ন করতে বলেন। অতঃপর যখন আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাত শেষ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান এবং ছুটে যাওয়া সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ اللَّفْظَةَ (وَمَسَحَ نَاصِيَتَهُ) فِي هَذَا الْخَبَرِ تَفَرَّدَ بِهِ سُلَيْمَانُ التَّيْمِيُّ
1344 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ حُمَيْدًا قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تخلَّف فتخلَّف مَعَهُ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا قَضَى حَاجَتَهُ قَالَ: هَلْ مَعَكَ مَاءٌ؟ قُلْتُ: فَأَتَيْتُهُ بِالْمَطْهَرَةِ فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ ثُمَّ ذَهَبَ لَيَحْسِرَ عَنْ ذِرَاعَيْهِ فضاقت به الجُبَّةُ فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ فَأَلْقَاهَا عَلَى عَاتِقِهِ فَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَعِمَامَتِهِ ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ مَعَهُ فَانْتَهَى إِلَى النَّاسِ وَقَدْ صَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَكْعَةً فَلَمَّا أحَسَّ بِجَيْئَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِيَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ صَلِّ فَلَمَّا قَضَى عَبْدُ الرَّحْمَنِ الصَّلَاةَ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُغِيرَةُ فَأَكْمَلَا مَا سبقهما)
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1344 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৪৪।)
পরিচ্ছেদঃ (১৮) হায়েয (ঋতুস্রাব) ও ইস্তিহাযাহ (ঋতুস্রাব বহির্ভুত রক্তনির্গমন) - কোন ধরণের রক্ত নির্গমন হলে, সেটাকে হায়েয হিসেবে ধরা হবে
১৩৪৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,“ফাতেমা বিন হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহার ইস্তিহাযাহ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “নিশ্চয়ই হায়েযের রক্ত কালো হিসেবে চেনা যায়। কাজেই যখন এরকম রক্ত আসবে, তখন তুমি সালাত আদায় করা থেকে বিরত থাকবে, আর যখন অন্য ধরণের আসবে, তখন তুমি ওযূ করে সালাত আদায় করবে।”[1]
18 - بَابُ الْحَيْضِ وَالِاسْتِحَاضَةِ (ذِكْرُ وَصْفِ الدَّمِ الَّذِي يُحْكَمُ لِمَنْ وُجِدَ فِيهَا بِحُكْمِ الْحَائِضِ)
1345 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكَ فأَمْسِكي عَنِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وصَلِّي)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1345 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৮।)
পরিচ্ছেদঃ ঋতুবতী নারী যখন পবিত্র হবে, তখন তার জন্য বৈধ আছে ঋতুস্রাব চলাকালিন সময়ের সালাত আদায় না করা
১৩৪৬. মু‘আযাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “ঋতুবতী নারী কি সালাত কাযা করবে?” জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তুমি কি হারুরী (খারেজী) মহিলা? আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ঋতুস্রাব হতো, কিন্তু আমরা সালাত কাযা করতাম না এবং আমাদেরকে কাযা করার নির্দেশও দেওয়া হতো না।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْحَائِضِ إِذَا طَهُرَتْ تَرْكَهَا أَدَاءَ الصَّلَوَاتِ الَّتِي تَرَكَتْ فِي أَيَّامِ حَيْضَتِهَا
1346 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ مُعَاذَةَ أَنَّ امْرَأَةً سَأَلْتَ عَائِشَةَ قَالَتْ: أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: أحَرُورِيَّةٌ أَنْتِ؟ قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا نَقْضِي وَلَا نُؤمر بقضاء.
الراوي : مُعَاذَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1346 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
পরিচ্ছেদঃ হায়েয শুরু হলে সালাত ছেড়ে দেওয়া আর হায়েয শেষ হলে গোসল করার নির্দেশ
১৩৪৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতেমা বিনতু হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পবিত্র হতে পারি না (সবসময় রক্ত আসে), আমি কি সালাত ছেড়ে দিব?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “এটা শিরাবাহিত রক্ত; হায়েযের রক্ত নয়। কাজেই যখন হায়েযের রক্ত আসবে, তখন সালাত ছেড়ে দিবে, আর যখন হায়েযের নির্ধারিত দিন চলে যাবে, তখন তোমার থেকে রক্ত ধুয়ে ফেলবে (গোসল করবে) এবং সালাত আদায় করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَرْكِ الصَّلَاةِ عِنْدَ إِقْبَالِ الْحَيْضَةِ وَالِاغْتِسَالِ عِنْدَ إِدْبَارِهَا
1347 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا ذلك عِرْقٌ وليست بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ فَإِذَا ذَهَبَ عَنْكِ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وصَلِّي)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1347 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)
পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্থ নারীকে প্রত্যেক সালাতের সময় গোসল করার নির্দেশ
১৩৪৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন এবং তাঁর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। এবং গামলার মাঝে বসতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো। তারপর সালাত আদায় করতেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاغْتِسَالِ لِلْمُسْتَحَاضَةِ عِنْدَ كُلِّ صَلَاةٍ
1348 - أخبرنا يوسف بن يعقوب المقرىء بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتِ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاشْتَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ واسْتَفْتَتْهُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (إن هَذَا لَيْسَ بِحَيْضٍ وَلَكِنْ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي) قَالَتْ عَائِشَةُ: فَكَانَتْ أُمُّ حَبِيبَةَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ فَكَانَتْ تَجْلِسُ فِي المِرْكَنِ فَيَعْلُو حُمْرَةُ الدم الماء ثم تصلي.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1348 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার হাদীসটি উরওয়া বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১৩৪৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن خَبَرَ عَائِشَةَ هَذَا تَفَرَّدَ بِهِ عُرْوَةُ بْنُ الزبير
1349 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ وَعُمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ استُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ هَذِهِ لَيْسَتْ بِحَيْضَةٍ وَلَكِنْ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وصَلِّي) قَالَتْ عَائِشَةُ: فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ فِي مِرْكَنِ حُجرة أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حتى يعلو حمرة الدم الماء.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1349 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, হাদীসটি আমর বিন হারিস ও আওযা‘ঈ এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১৩৫০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইনাব বিনতু জাহশের বোন উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن خَبَرَ عَمْرَةَ تَفَرَّدَ بِهِ عَمْرُو بْنُ الْحَارِثِ والأوزاعي
1350 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ وَالْأَوْزَاعِيُّ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ وَعُمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتِ: استُحِيضَت أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ وَهِيَ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - أُخْتُهَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ - سَبْعَ سِنِينَ فَشَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فَقَالَ لَهَا: (لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّهُ عِرْقٌ فَاغْتَسِلِي وصَلِّي) فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ وَكَانَتْ تَقْعُدُ فِي مِرْكَنِ أُختها فَكَانَتْ حُمْرَةُ الدَّمِ تَعْلُو الماء.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1350 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)
পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্থ নারীকে প্রত্যেক সালাতের সময় ওযূ করার নির্দেশ
১৩৫১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতিমা বিনতু আবূ হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একমাস, দুই মাসও ইস্তিহাযা হয় (এই অবস্থায় আমি কী করবো)?” জবাবে তিনি বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব যখন হায়েয শুরু হবে, তখন তুমি তোমার হায়েযের নির্ধারিত দিন, যা তুমি হিসেবে গণ্য করো, সে সময়গুলোতে সালাত ছেড়ে দিবে আর যখন হায়েয শেষ হয়ে যাবে, তখন গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُسْتَحَاضَةِ بِتَجْدِيدِ الْوُضُوءِ عِنْدَ كُلِّ صلاة
1351 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُستحاض الشَّهْرَ وَالشَّهْرَيْنِ؟ قَالَ: (لَيْسَ ذَاكَ بِحَيْضٍ وَلَكِنَّهُ عِرْقٌ فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ فَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وتوضإي لكل صلاة)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1351 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, হাদীসের উল্লেখিত শব্দ আবূ হামযা ও আবূ হানিফা এককভাবে বর্ণনা করেছেন- তাদের কথা অপনোদনকারী হাদীস
১৩৫২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইস্তিহাযাগ্রস্থ নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়, জবাবে তিনি বলেন, “সে হায়েযের দিনগুলোতে সালাত ছেড়ে দিবে তারপর সে একবার গোসল করবে অতঃপর প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم هَذِهِ اللَّفْظَةَ تَفَرَّدَ بِهَا أَبُو حَمْزَةَ وَأَبُو حنيفة
1352 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ فِي عَقِبِ خَبَرِ أَبِي حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: سُئل رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: (تَدَعُ الصَّلَاةَ أَيَّامَهَا ثُمَّ تَغْتَسِلُ غُسلاً وَاحِدًا ثُمَّ تَتَوَضَّأُ عِنْدَ كل صلاة)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1352 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)
পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর মাধ্যমে বিভিন্ন কাজে সহযোগিতা গ্রহণ করা প্রসঙ্গে
১৩৫৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দাসীকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” তিনি সেটি বিছিয়ে তার উপর সালাত আদায় করতে চেয়েছিলেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “সে ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তার হায়েয তার হাতে লেগে নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ اسْتِخْدَامِ الْمَرْءِ الْمَرْأَةَ الْحَائِضَ في أسبابه
1353 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ عَنْ إِسْمَاعِيلَ السُّدِّيِّ عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ ـ قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال لِلْجَارِيَةِ: (نَاوِلِينِي الْخُمْرَةَ) أَرَادَ أَنْ يَبْسُطَهَا فَيُصَلِّي عَلَيْهَا فَقُلْتُ: إِنَّهَا حَائِضٌ فَقَالَ: (إِنَّ حَيْضَتَهَا ليست في يدها)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1353 | خلاصة حكم المحدث: صحيح ـ دون ذكر الجارية، وبلفظ الخطاب لعائشة، الآتي عقبه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে দাসীর অংশ বাদে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)
পরিচ্ছেদঃ সর্বাবস্থায় ঋতুবতী স্ত্রীর মাধ্যমে কাজে সহযোগিতা গ্রহণ করা যায়
১৩৫৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মসজিদ থেকে আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ اسْتِخْدَامَ الْمَرْأَةِ الْحَائِضِ فِي أحواله
1354 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنِ الْأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنِ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (نَاوِلِينِي الخُمرة مِنَ الْمَسْجِدِ) قُلْتُ: إِنِّي حَائِضٌ قَالَ: (إن حيضتك ليست في يدك)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1354 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, সুফিয়ান থেকে উক্ত হাদীসটি মু‘আবিয়া বিন হিশাম এককভাবে বর্ণনা করেছেন- তাদের ধারণা অপনোদনকারী হাদীস
১৩৫৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।” অতঃপর আমি তাঁকে জায়নামায দেই।[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আ‘মাশ রহিমাহুল্লাহ সাবিত বিন উবাইদ, তিনি বাহী ও কাসিম থেকে, তারা দুইজনই আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন।”
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عن سفيان
1355 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(نَاوِلِينِي الخُمرة) قَالَتْ: فَقُلْتُ: إِنِّي حَائِضٌ قَالَ: (إِنَّهَا ليست في يدك) فَنَاوَلْتُهُ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1355 | خلاصة حكم المحدث: صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ الْأَعْمَشَ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنِ الْبَهِيِّ وَالْقَاسِمِ جَمِيعًا عَنْ عَائِشَةَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)
পরিচ্ছেদঃ যেই সময় মেয়েদের জন্য সালাত আদায় করা বৈধ নয় (হায়েয বা এজাতীয় পরিস্থিতিতে), সে সময় ঐ নারীর জন্য তার স্বামীর মাথার চুল আচড়িয়ে দেওয়া বৈধ
১৩৫৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার চুল আচড়িয়ে দিতাম।”[1]
ذِكْرُ إِبَاحَةِ تَرْجِيلِ الْمَرْأَةِ شَعَرَ زَوْجِهَا وَإِنْ لَمْ يَحِلَّ لَهَا أَدَاءُ الصَّلَاةِ فِي ذَلِكَ الوقت
1356 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1356 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২।)
পরিচ্ছেদঃ ঋতুবতী নারীর সাথে পানাহার করা বৈধ
১৩৫৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ঋতুবতী অবস্থায় আমাকে পানপাত্র দেওয়া হতো, অতঃপর আমি সেখান পান করতাম, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করতেন অতঃপর তিনি আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে পান করতেন। আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিয়ে খেতাম অতঃপর তিনি তা গ্রহণ করতেন তারপর আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খাইতেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ مُؤَاكَلَةِ الْحَائِضِ وَمُشَارَبَتِهَا
1357 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا مِسْعَرٌ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنْ كُنْتُ لَأُوتَى بِالْإِنَاءِ وَأَنَا حَائِضٌ فَأَشْرَبُ مِنْهُ ثُمَّ يَأْخُذُهُ فَيَضَعُ فَمَهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وأتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حائض فيأخذه فيضع فمه موضع فِيَّ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1357 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা পান করার জন্য পানপাত্র গ্রহণ করতেন এবং খাওয়ার জন্য মাংসল হাড় নিতেন
১৩৫৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি পানপাত্র নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতাম অতঃপর সেই পানপাত্র থেকে পান করতাম তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করতেন অতঃপর আমার মুখ লাগানোর জায়গায় মুখ লাগিয়ে পান করতেন এবং আমি মাংসল হাড় নিতাম অতঃপর তা খাইতাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা নিতেন এবং আমার মুখ লাগানোর জায়গায় মুখ লাগিয়ে খাইতেন। অথচ এই সময় আমি ঋতুবতী থাকতাম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عَائِشَةَ كَانَتْ تَأْخُذُ الْإِنَاءَ لِتَشْرَبَ وَتَأْخُذُ العَرْق لَتَأْكُلَ
1358 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ قَالَ حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ شُرَيْحِ بن هانىء عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنْ كُنْتُ لَآتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْإِنَاءِ فَآخُذُهُ فَأَشْرَبُ مِنْهُ فَيَأْخُذُ فَيَضَعُ فَاهُ مَوْضِعَ فِيِّ فَيَشْرَبُ وَإِنْ كُنْتُ لَآخُذُ العَرْقَ مِنَ اللَّحْمِ فَآكُلُهُ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فيأكله وأنا حائض.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1358 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
পরিচ্ছেদঃ ঋতুবতী নারীর সাথে পানাহার করা ও বিভিন্ন কাজে সহযোগিতা নেওয়ার ব্যাপারে নির্দেশ কেননা ইয়াহুদীরা এরকম করে না
১৩৫৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ইয়াহুদীদের মাঝে কোন নারীর হায়েয হলে, তারা তাকে বাড়ি থেকে বের করে দিতো, তার সাথে পানাহার করতো না এবং বাড়িতে তার সাথে মিশতো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে, মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন, “আর তারা আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, এটি কষ্টদায়ক। অতএব তোমরা ঋতুস্রাব অবস্থায় নারীদের থেকে দূরে থাকবে।” (সূরা আল বাকারা: ২২২) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাদের সাথে সব কিছুই করতে পারবে, শুধুমাত্র সঙ্গম ব্যতীত।” তখন ইয়াহুদীরা বললো, “এই ব্যক্তি আমাদের প্রতিটি কাজে বিরোধিতা না করে ছাড়ে না।” তারপর উসাইদ বিন হুদ্বাইর ও আব্বাদ বিন বিশর রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “ইয়াহুদীরা এই এই বলেছে, আমরা কি (ইয়াহুদীদের আরো বেশি বিরোধিতা করার জন্য) আমাদের স্ত্রীদের সাথে হায়েয অবস্থায় সঙ্গম করবো না?” রাবী বলেন, “এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যায়, এমনকি আমার মনে হলো যে, তিনি তাদের উপর রাগ করেছেন। অতঃপর তারা দুইজন বের হয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দুধ হাদিয়া আসে, তখন তিনি সেই দুইজনকে ডেকে পাঠান। তখন আমাদের মনে হলো যে, তিনি তাদের উপর রাগ করেননি। তারপর তিনি তাদেরকে দুধ পান করান।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِمُؤَاكَلَةِ الْحَائِضِ وَمُشَارَبَتِهَا وَاسْتِخْدَامِهَا إِذِ الْيَهُودُ لَا تَفْعَلُ ذَلِكَ
1359 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتْ بَيْنَهُمُ امْرَأَةٌ أَخْرَجُوهَا مِنَ الْبُيُوتِ وَلَمْ يَأْكُلُوا مَعَهَا وَلَمْ يُشَارِبُوهَا وَلَمْ يُجَامِعُوهَا فِي الْبُيُوتِ فَسُئِلَ رسول الله صلى الله عليه وسلم عن ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَيَسْأَلُونَكَ عَنِ المحيض قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} [البقرة: 222] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ)
فَقَالَتِ الْيَهُودُ: مَا نَرَى هَذَا الرَّجُلَ يَدَعُ شَيْئًا مِنْ أَمْرِنَا إِلَّا يُخَالِفُنَا فَجَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ تَقُولُ كَذَا وَكَذَا أَفَلَا نَنْكِحُهُنَّ فِي الْمَحِيضِ؟ قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ قَدْ وَجَدَ عَلَيْهِمَا فَخَرَجَا فَاسْتَقْبَلَتْهُ هَدْيَةٌ مِنْ لَبَنٍ فَبَعَثَ فِي أَثَرِهِمَا فَظَنَنَّا أَنَّهُ لَمْ يَجِدْ عليهما فسقاهما.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1359 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫১।)
পরিচ্ছেদঃ হায়েয অবস্থায় স্ত্রীর সাথে শয়ন করা বৈধ
১৩৬০. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একই চাদরের নিচে শুয়ে ছিলাম, এমন সময় আমার হায়েয শুরু হয়, ফলে আমি আস্তে আস্তে সরে আসি এবং আমার হায়েযের জন্য নির্ধারিত কাপড় পরিধান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “তোমার কি হায়েয হয়েছে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি আমাকে ডেকে নেন তারপর আমি তাঁর সাথে একই চাদরের নিচে শুয়ে থাকি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُضَاجِعَ امْرَأَتَهُ إِذَا كانت حائضاً
1360 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ: أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضتي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنفِسْتِ)؟ قُلْتُ: نَعَمْ فَدَعَانِي فَأَضْطَجَعْتُ معه في الخميلة.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1360 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সুনান ইবনু মাজাহ: ৬৩৭।)
পরিচ্ছেদঃ হায়েয অবস্থায় যখন কোন নারী তার স্বামীর সাথে শয়ন করবে, তখন তার জন্য আবশ্যক হলো অন্তর্বাস পরিধান করে নেওয়া
১৩৬১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন স্ত্রীকে ঋতুবতী অবস্থায় আদেশ করতেন অন্তর্বাস পরিধান করে নিতে, তারপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْأَةَ الْحَائِضَ إِذَا نَامَ معها زوجها يجب أن تَتَّزِرَ ثُمَّ يُضاجعها بَعْدُ
1361 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ: عَنْ عَائِشَةَ قَالَتْ:كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ ثم يباشرها.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1361 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬১।)
পরিচ্ছেদঃ ঋতুবতী নারী স্বামীর সাথে শয়ন করলে কিভাবে অন্তর্বাস পরিধান করবে তার বিবরণ
১৩৬২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঋতুবতী স্ত্রীদের সাথে আলিঙ্গন করতেন, যখন তার পরিধানে থাকতো এমন অন্তর্বাস যা উরুর অর্ধাংশ বা হাটু পর্যন্ত পৌঁছে, সেটি তিনি কোমরে বেধে নিতেন।”[1]
ذِكْرُ وَصْفِ الِاتِّزَارِ الَّذِي تَسْتَعْمِلُ الْحَائِضُ عِنْدَ مُضَاجَعَةِ زَوْجِهَا إِيَّاهَا
1362 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ حَبِيبٍ مَوْلَى عُرْوَةَ عَنْ نُدْبَةَ مَوْلَاةِ مَيْمُونَةَ عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ الْمَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ إِذَا كَانَ عَلَيْهَا إِزَارٌ يَبْلُغُ أنصاف الفخذين أو الركبتين فَتَحْتَجِزُ به.
الراوي : مَيْمُونَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1362 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬০।)
পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে হেলান দেওয়া ও লজ্জাস্থান ব্যতীত অন্য যেকোন জায়গায় আলিঙ্গন করা বৈধ
১৩৬৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সাথে হেলান দিয়ে কুরআন পাঠ করতেন, আর এই সময় আমি ঋতুবতী থাকতাম।”[1]
ذِكْرُ جَوَازِ اتِّكَاءِ الْمَرْءِ عَلَى الْمَرْأَةِ الْحَائِضِ ومباشرته إياها دون موضع الإزار
1363 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ قَالَ: أَخْبَرَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ عَنْ أُمِّهِ صَفِيَّةَ عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كان يقرأ القرآن وهو مُتَّكِىءٌ علي وأنا حائض.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1363 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৩।)
পরিচ্ছেদঃ কোন ঋতুবতী নারীর সাথে তার স্বামী আলিঙ্গন করতে চাইলে তাকে অন্তর্বাস পরিধান করে নেওয়ার নির্দেশ
১৩৬৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে কেউ একজন ঋতুবতী হলে তাকে অন্তর্বাস পরিধান করার নির্দেশ দিতেন, তারপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْأَةِ الْحَائِضِ بِالِاتِّزَارِ عِنْدَ إِرَادَةِ مُبَاشَرَةِ الزَّوْجِ إِيَّاهَا
1364 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تتزر ثم يباشرها.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1364 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬১।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “তারপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন” এর দ্বারা উদ্দেশ্য হলো “তারপর তিনি তার সাথে শুয়ে থাকতেন”
১৩৬৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন স্ত্রীর হায়েয অবস্থায় তার সাথে শয়ন করতে ইচ্ছা করলে, তাকে অন্তর্বাস পরিধান করার নির্দেশ দিতেন, অতঃপর তিনি অন্তর্বাস পরিধান করে নিতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ عَائِشَةَ: (ثُمَّ يُبَاشِرُهَا) أَرَادَتْ بِهِ: ثُمَّ يُضَاجِعُهَا
1365 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يُضَاجِع بَعْضَ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ أَمَرَهَا فاتَّزرت.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1365 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬০।)
পরিচ্ছেদঃ (১৯) অধ্যায়: নাপাকী ও তার পবিত্রকরণ - মুসলিম ব্যক্তি জুনুবী হোক অথবা না হোক তাকে নাপাক হিসেবে অভিহিত করা যাবে না, যদি সে অল্প পানিতে নামে, এতে সেই পানি নাপাক হয়ে যায় না
১৩৬৬. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “জুনুবী অবস্থায় আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ হয়, তিনি আমার দিকে এগিয়ে আসছেন দেখে আমি বললাম, “আমি জুনুবী।” তখন তিনি বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি নাপাক হয় না।”[1]
19 - بَابُ النَّجَاسَةِ وَتَطْهِيرِهَا (ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمُسْلِمَ إِذَا كَانَ جُنُبًا أَوْ غَيْرَ جُنُبٍ لَا يَجُوزُ أَنْ يُطلق عَلَيْهِ اسْمُ النَّجَاسَةِ وَإِنْ وَقَعَ فِي الْمَاءِ الْقَلِيلِ لَمْ يُنجسه)
1366 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مِسْعَرٌ حَدَّثَنِي وَاصِلٌ عَنْ أَبِي وَائِلٍ: عَنْ حُذَيْفَةَ قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جُنُب فَأَهْوَى إِلَيَّ فَقُلْتُ: إِنِّي جُنُب فقال: (إن المسلم لا يَنْجَسْ)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1366 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২২৫।)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহুর দিকে ধাবিত / মনযোগী হয়েছিলেন, তার বর্ণনা
১৩৬৭. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন, তখন তাকে হাত দিয়ে বুলিয়ে দিতেন এবং তার জন্য দু‘আ করতেন। রাবী বলেন, একদিন সকালে তাঁর সাথে আমার সাক্ষাৎ হলে আমি তাঁর থেকে সরে পড়ি তারপর আমি বেলা উঁচুতে উঠার পর আমি তাঁর কাছে আসি, তখন তিনি বলেন, “আমি (সকালে) তোমাকে দেখলাম আর তুমি আমার থেকে সরে গেলে!” আমি বললাম, আমি জুনুবী ছিলাম, ফলে আমার আশংকা হলো যে, আপনি আমাকে স্পর্শ করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি (আভ্যন্তরিনভাবে) নাপাক হয় না।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أَهْوَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى حُذَيْفَةَ
1367 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ أَبِي بُرْدَةَ: عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إذا لقي الرجل من أصحابه مسحه ودعا له قَالَ: فَرَأَيْتُهُ يَوْمًا بُكْرَةً فَحِدْتُ عَنْهُ ثُمَّ أَتَيْتُهُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَقَالَ: (إِنِّي رَأَيْتُكَ فَحِدْتَ عَنِّي) فَقُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَخَشِيتُ أَنْ تَمَسَّنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن المسلم لا ينجس)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1367 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৫।)
পরিচ্ছেদঃ মানুষের চুল পবিত্র, চুল পানিতে পড়লে পানি নাপাক হয়ে যায় না আর যদি চুল কাপড়ের মাঝে থাকে, তবে তাতে সালাত আদায় করাতে কোন বাধা নেই
১৩৬৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানীর দিন জামরায় পাথর নিক্ষেপ করেন, তারপর তিনি উট জবাই করার নির্দেশ দেন ফলে উট জবাই করা হয়, -এসময় মুন্ডনকারী তাঁর কাছে বসে ছিলেন- অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত দিয়ে চুল সমান করেন, তারপর তিনি মাথার ডান দিকের চুল ধরেন এবং মুন্ডনকারীকে বলেন, “মাথা মুন্ডন করো।” তারপর তিনি মাথা মুন্ডন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিনের চুলগুলোকে উপস্থিত সাহাবীদের মাঝে –একটি, দুটি করে চুল- বন্টন করে দেন। তারপর তিনি মাথার বাম দিকের চুল ধরেন এবং মুন্ডনকারীকে বলেন, “মাথা মুন্ডন করো।” তারপর তিনি মাথা মুন্ডন করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহুকে ডেকে চুলগুলো তাকে দিয়ে দেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর চুলগুলো সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়ার মাঝে সুস্পষ্ট দলীল রয়েছে যে, মানুষের চুল পবিত্র। কেননা সাহাবীগণ তাঁর চুল গ্রহণ করেছেন তার মাধ্যমে বরকত লাভের জন্য; কেউ সেগুলো কোমরে রেখে দিয়েছেন, কেউ কোমরবন্দে রেখেছেন, কেউ পকেটে রেখেছেন, তা নিয়ে সালাত আদায় করেছেন, তারা সেগুলো কাছে রেখে তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দিকে ছুটাছুটি করেছেন। এমনকি তাদের অনেকেই অসিয়ত করেছিলেন যেন সেই চুলগুলো তাদের কাফনের সাথে দিয়ে দেওয়া হয়! যদি চুল নাপাক হতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুল সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন না, অথচ তিনি জানেন যে, সাহাবীগণ এর মাধ্যমে সেভাবে বরকত হাসিল করবেন, যেমনটা আমরা বর্ণনা করলাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেমন এটি শুদ্ধ, তেমনি সেটা উম্মতের ক্ষেত্রেও তা শুদ্ধ। কেননা এটা হওয়া সম্ভব নয় যে, কোন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে পবিত্র আর তা উম্মতের ক্ষেত্রে নাপাক!”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ شَعْرَ الْإِنْسَانِ طَاهِرٌ إِذَا وَقَعَ فِي الْمَاءِ لَمْ يُنَجِّسْهُ وَإِنْ كَانَ عَلَى الثَّوْبِ لَمْ يَمْنَعِ الصَّلَاةَ فيه
1368 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ الْفَزَارِيَّ يُحَدِّثُ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: رَمَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ثُمَّ أَمَرَ بالبُدْنِ فنُحرت - وَالْحَلَّاقُ جَالِسٌ عِنْدَهُ - فَسَوَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ شَعْرَهُ بِيَدِهِ ثُمَّ قَبَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَقِّ جَانِبِهِ الْأَيْمَنِ عَلَى شَعْرِهِ ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ: (احْلِقْ) فَحَلَقَ فَقَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرَهُ يَوْمَئِذٍ بَيْنَ مَنْ حَضَرَهُ مِنَ النَّاسِ - الشَّعَرَةَ وَالشَّعَرَتَيْنِ - ثُمَّ قَبَضَ بِيَدِهِ عَلَى جَانِبِ شِقِّهِ الْأَيْسَرِ عَلَى شَعْرِهِ ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ: (احْلِقْ) فَحَلَقَ فَدَعَا أبا طلحة الأنصاري فدفعه إليه.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1368 | خلاصة حكم المحدث: صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي قِسْمَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرَهُ بَيْنَ أَصْحَابِهِ أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ شَعْرَ الْإِنْسَانِ طَاهِرٌ إِذِ الصَّحَابَةُ إِنَّمَا أَخَذُوا شَعْرَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ليتبرَّكوا بِهِ فَبَيْنَ شَادٍ فِي حُجزته وَمُمْسِكٍ فِي تِكَّتِهِ وَآخِذٍ فِي جَيْبِهِ يُصَلُّونَ فِيهَا وَيَسْعَوْنَ لِحَوَائِجِهِمْ وَهِيَ مَعَهُمْ وَحَتَّى إِنَّ عَامَّةً مِنْهُمْ أَوْصَوْا أَنْ تُجْعَلَ تِلْكَ الشَّعَرَةُ فِي أَكْفَانِهِمْ وَلَوْ كَانَ نَجِسًا لَمْ يَقْسِمْ عَلَيْهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّيْءَ النَّجِسَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُمْ يَتَبَرَّكُونَ بِهِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا فَلَمَّا صَحَّ ذَلِكَ مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَحَّ ذَلِكَ مِنْ أُمَّتِهِ إِذْ مُحَالٌ أَنْ يَكُونَ منه شيء طاهر ومتن أُمَّتِهِ ذَلِكَ الشَّيْءُ بِعَيْنِهِ نَجِسًا.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৬৮।)
পরিচ্ছেদঃ ছেলে শিশু সন্তান যে মায়ের বুকের দুধ ছাড়া আর কোন খাবার খায় না, তার পেশাব কাপড়ে লাগলে তা ধৌত না করা বৈধ
১৩৬৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শিশুদের আনা হতো, অতঃপর তিনি তাদের তাহনীক করতেন। একবার এক শিশুকে তাঁর কাছে আনা হলে, শিশুটি তাঁকে পেশাব করে দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে পানি ছিটিয়ে দেন কিন্তু তিনি তা ধৌত করেননি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرْك غَسْلِ الثَّوْبِ الَّذِي أَصَابَهُ بَوْلُ الصَّبِيِّ الْمُرْضَعِ الَّذِي لَمْ يَطْعَمْ بعد
1369 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زَيْدٍ الْخَطَّابِيُّ قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ عَنْ سُفْيَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُحَنِّكُهُمْ فأُتي بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَأَتْبَعَهُ الماء ولم يغسله.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1369 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৫২৩।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “فَأَتْبَعَهُ الْمَاءَ” এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি পানি ছিটিয়ে দিয়েছেন
১৩৭০. উম্মু কায়েস বিনতু মিহসান আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার ছেলে, যে দুধ ছাড়া কোন খাদ্য খায় না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাই, অতঃপর বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেশাব করে দেয়। তারপর তিনি পানি নিয়ে আনতে বলেন এবং তাতে পানি ছিটা দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ عَائِشَةَ: (فَأَتْبَعَهُ الْمَاءَ) أَرَادَتْ بِهِ: رشَّه عَلَيْهِ
1370 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ: عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ الْأَسَدِيَّةِ قَالَتْ: دَخَلْتُ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ عليه.
الراوي : أُمّ قَيْسٍ بِنْت مِحْصَنٍ الْأَسَدِيَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1370 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০০।)
পরিচ্ছেদঃ যে ছেলে শিশু বুকের দুধ ছাড়া আর কোন খাবার খায় না, সেই শিশু কাপড়ে পেশাব করে দিলে, তাতে পানির ছিটা দেওয়াই যথেষ্ট
১৩৭১. উক্কাশা রাদ্বিয়াল্লাহু আনহুর বোন উম্মু কায়েস বিনতু মিহসান আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহা, যিনি সেসব মুহাজির সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বায়আত গ্রহণ করেছিলেন, তিনি বলেন, “আমি আমার ছেলে, যে দুধ ছাড়া কোন খাদ্য খায় না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাই, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাকে গ্রহণ করেন এবং তাকে কোলে বসান, অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড়ে পেশাব করে দেয়। তারপর তিনি পানি গ্রহণ করেন এবং তাতে পানি ছিটা দেন, কিন্তু তিনি তা ধৌত করেননি।”[1]
ইবনু শিহাব যুহরী রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর এই নিয়ম চালু হয়ে যায় যে, ছেলে শিশুর পেশাব লাগলে, তা ধৌত করতে হবে না, যতক্ষন না খাদ্য গ্রহণ করে। যখন শিশু অন্যান্য খাদ্য গ্রহণ করবে, তখন পেশাব লাগলে তা ধৌত করতে হবে।”
ذِكْرُ الِاكْتِفَاءِ بِالرَّشِّ عَلَى الثِّيَابِ الَّتِي أَصَابَهَا بَوْلُ الذَّكَرِ الَّذِي لَمْ يَطْعَمْ بَعْدُ
1371 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ الْأَسَدِيَّةَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ - وَكَانَتْ مِنَ المهاجرات اللاتي بَايَعَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَتْ: جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
الراوي : أُمّ قَيْسٍ بِنْت مِحْصَنٍ الْأَسَدِيَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1371 | خلاصة حكم المحدث: صحيح ـ
قَالَ ابْنُ شِهَابٍ: فَمَضَتِ السُّنَّة بِأَنْ لَا يُغْسَلَ مِنْ بَوْلِ الصَّبِيِّ حَتَّى يَأْكُلَ الطَّعَامَ فَإِذَا أَكَلَ الطَّعَامَ غُسِلَ مِنْ بَوْلِهِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০০।)
পরিচ্ছেদঃ পানি ছিটা দেওয়ার হুকুম ছেলে শিশুর জন্য; মেয়ে শিশুর জন্য নয়
১৩৭২. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুর পেশাবের ব্যাপারে বলেছেন, “ছেলে শিশুর পেশাব লাগলে পানি ছিটা দিবে আর মেয়ে শিশুর পেশাব লাগলে ধৌত করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْحُكْمَ إِنَّمَا هُوَ مَخْصُوصٌ فِي بَوْلِ الصَّبِيِّ دُونَ الصِّبْيَةِ
1372 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عن قتادة عن أبي حرب ابن أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِيهِ: عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي بَوْلِ الرَّضِيعِ: (يُنْضَحُ بول الغلام ويُغْسَلُ بول الجارية)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1372 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে মিসক সুগন্ধি নাপাক, তার কথা অপনোদনকারী হাদীস
১৩৭৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ইহরামরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিঁথির মিশকের উজ্জ্বতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن المِسْكَ نَجِسٌ غَيْرُ طَاهِرٍ
1373 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ عَنْ سُفْيَانَ عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو محرم
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1373 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে মিসক সুগন্ধি নাপাক, তার কথা অপনোদনকারী দ্বিতীয় হাদীস
১৩৭৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “তালবিয়া পাঠরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিঁথির মিশকের উজ্জ্বতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।”[1]
ذكر خبر ثان يدحض قَوْلَ مَنْ زَعَمَ أَنَّ الْمِسْكَ نَجِسٌ غَيْرُ طاهر
1374 - أخبرنا ابن قتيبة قال: حدثنا داود مُصَحِّحٍ الْعَسْقَلَانِيُّ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ عَنِ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ وَعَنْ إبراهيم عن الأسود كلاهما: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم وهو يُلَبِّي
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1374 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৩।)
পরিচ্ছেদঃ তৃতীয় হাদীস যা স্পষ্টভাবে বর্ণনা করে যে, মিসক বা সুগন্ধি পবিত্র
১৩৭৫. আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুগন্ধি পবিত্র জিনিসগুলোর মাঝে সবচেয়ে বেশি পবিত্র জিনিস।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُصَرِّحُ بِأَنَّ الْمِسْكَ طَاهِرٌ غير نجس
1375 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِي نَضْرَةَ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال: (المسك هو أطيب الطِّيبِ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيِّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1375 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৫।)
পরিচ্ছেদঃ কোন কাপড়ে বীর্য লাগলে তা ধৌত করা ছাড়াই তা পরিধান করে সালাত আদায় করা জায়েয
১৩৭৬. আলকামা ও আসওয়াদ থেকে বর্ণিত, তারা বলেন, “এক ব্যক্তি উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে মেহমান হন, অতঃপর সে ব্যক্তি সকালে উঠে তার কাপড় ধৌত করেন, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে যদি তুমি বীর্য দেখতে পেতে, তবে বীর্য লাগার জায়গা ধৌত করতে আর যদি বীর্য না দেখতে পেতে তাহলে তার আশেপাশে পানির ছিটা দিতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে শুকনো বীর্য নখ নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলতাম, অতঃপর তিনি তা পরিধান করে সালাত আদায় করতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُصَلِّيَ فِي الثَّوْبِ الَّذِي أَصَابَهُ الْمَنِيُّ وَإِنْ لَمْ يَغْسِلْهُ
1376 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خالد عن خَالِدٍ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ أَنَّ رَجُلًا نَزَلَ بِعَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ: إِنَّمَا كان يجزئك - إِنْ رَأَيْتَهُ - أَنْ تَغْسِلَ مَكَانَهُ وَإِنْ لَمْ تَرَهُ نَضَحْتَ حَوْلَهُ لَقَدْ رَأَيْتُنِي أفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فركاً فيصلي فيه.
الراوي : عَلْقَمَة وَالْأَسْوَد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1376 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, বীর্য নাপাক, তার কথা অপনোদনকারী হাদীস
১৩৭৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে শুকনো বীর্য নখ নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলতাম, অতঃপর তিনি তা পরিধান করে সালাত আদায় করতেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْمَنِيَّ نَجِسٌ غَيْرُ طَاهِرٍ
1377 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ بِأَذَنَةَ قَالَ: حَدَّثَنَا لُوَيْنٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: لَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فِيهِ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1377 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭২।)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হাদীস দুটোর বিপরীত
১৩৭৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় ধৌত করতাম, অতঃপর তিনি সালাত আদায় করার জন্য বের হতেন আর কাপড়ে পানি লাগার জায়গা পরিলক্ষিত হতো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে বীর্য ধৌত করতেন, যখন বীর্য তরল থাকতো, কেননা এমন অবস্থায় ধৌত করার মাঝে আত্নিক পরিতৃপ্তি রয়েছে, আর যখন বীর্য থাকতো, তখন তিনি তা হাতের নখ দিয়ে খুঁচিয়ে তুলতেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পরিধান করে সালাত আদায় করেছেন। আমরাও এমনটিই বলি এবং সুন্নাহর অনুসরণে এই মতটিই পছন্দ করি। সেটি হলো: বীর্য তরল হলে তা ধুয়ে ফেলতে হবে আত্নিক প্রশান্তির জন্য; এজন্য নয় যে, বীর্য নাপাক। আর বীর্য শুকনো হলে নখ দিয়ে খুঁচিয়ে তুলাই যথেষ্ট।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادُّ لِلْخَبَرَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا قَبْلُ
1378 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ عَمْرُو بْنُ مَيْمُونٍ الْجَزَرِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ وَإِنَّ بُقْعَ الْمَاءِ لَفِي ثوبه.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1378 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৯।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, সুলাইমান বিন ইয়াসার হাদীসটি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে শুনেননি
১৩৭৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলতাম, অতঃপর তিনি সালাত আদায় করার জন্য বের হতেন আর কাপড়ে পানি লাগার জায়গা পরিলক্ষিত হতো।”[1]
হুলওয়ানী তার হাদীসে বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন সুলাইমান বিন ইয়াসিন, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা।”
ذكر الخبر المدحض قول من زعم أن سُلَيْمَانَ بْنَ يَسَارٍ لَمْ يَسْمَعْ هَذَا الْخَبَرَ من عائشة
1379 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: كُنْتُ أَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ وَإِنَّهُ لَيُرَى أَثَرُ الْبُقَعِ فِي ثَوْبِهِ. قَالَ الْحُلْوَانِيُّ فِي حَدِيثِهِ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ يسار قال: أخبرتني عائشة.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1379 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৯।)
পরিচ্ছেদঃ যেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, সেসব প্রাণীর গোবর পবিত্র- এই মর্মে হাদীস
১৩৮০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলা হয়, “আপনি আমাদেরকে তাবূক যুদ্ধ সম্পর্কে কিছু বলুন।” জবাবে তিনি বলেন, “আমরা প্রচন্ড গরমের সময়ে তাবূকের দিকে রওয়ানা হই অতঃপর আমরা একটা জায়গায় যাত্রাবিরতি দেই, এখানে আমাদের প্রচন্ড তৃষ্ণা পায়, এমনকি আমাদের মনে হলো যেন তৃষ্ণায় যেন আমাদের গর্দান আলাদা হয়ে যাবে, এমনকি আমাদের কেউ পানির খোঁজে না আসলে আমরা মনে করতাম যে, তার গর্দান হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে!
এমনকি কোন ব্যক্তি তার উট জবাই করে ভেতর থেকে গোবর বের করে তা নিংড়িয়ে পানি পান করতো আর গোবরের বাকী অংশ তার কলিজার উপর রাখতো (যাতে তার কলিজা ঠান্ডা হয়)! তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ আপনার দু‘আর মাঝে কল্যাণ রেখেছেন, কাজেই আপনি আমাদের জন্য দু‘আ করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি কি এটা চান?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উত্তোলন করেন। তারপর তিনি ফিরিয়ে আনেননি, এর মাঝেই আকাশে মেঘ ধারণ করে অতঃপর বৃষ্টি বর্ষণ করে। ফলে লোকজনের কাছে যা কিছু ছিল, তা তারা পরিপূর্ণ করে নেন। তারপর আমরা রওনা করি। আমরা লক্ষ্য করি যে, বৃষ্টি আমাদের সেনাদলের বাইরে কোথাও হয়নি!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সাহাবীগণ উটের পেটের গোবর নিংড়িয়ে তা তাদের কলিজার উপর রাখা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাদেরকে গোবর লাগার জায়গা ধৈত করার নির্দেশ না দেওয়া- এর মধ্যে এই মর্মে দলীল রয়েছে যে, যেসব প্রাণীর গোশত খাওয়া বৈধ, সেসব প্রাণীর গোবর পবিত্র।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ فَرْثَ مَا يُؤْكَلُ لَحْمُهُ غَيْرُ نَجِسٍ
1380 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قِيلَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: حَدِّثْنَا مِنْ شَأْنِ الْعُسْرَةِ قَالَ: خَرَجْنَا إِلَى تَبُوكَ فِي قَيْظٍ شَدِيدٍ فَنَزَلْنَا مَنْزِلًا أَصَابَنَا فِيهِ عَطَشٌ حَتَّى ظَنَنَّا أَنَّ رِقَابَنَا سَتَنْقَطِعُ حَتَّى إِنْ كَانَ الرَّجُلُ لَيَذْهَبُ يَلْتَمِسُ الْمَاءَ فَلَا يَرْجِعُ حَتَّى نَظُنَّ أَنَّ رَقَبَتَهُ سَتَنْقَطِعُ حَتَّى إِنَّ الرَّجُلَ لَيَنْحَرُ بَعِيرَهُ فَيَعْصِرُ فَرْثَهُ فَيَشْرَبُهُ وَيَجْعَلُ مَا بَقِيَ عَلَى كَبِدِهِ فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: يَا رَسُولَ اللَّهِ قَدْ عَوَّدَكَ اللَّهُ فِي الدُّعَاءِ خَيْرًا فَادْعُ لَنَا فَقَالَ: (أَتُحِبُّ ذَلِكَ)؟ قَالَ: نَعَمْ قَالَ: فَرَفَعَ يَدَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُرْجِعْهُمَا حَتَّى أَظَلَّتْ سَحَابَةٌ فَسَكَبَتْ فَمَلَأُوا مَا مَعَهُمْ ثُمَّ ذَهَبْنَا نَنْظُرُ فَلَمْ نجدها جاوزت العسكر.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1380 | خلاصة حكم المحدث: ضعيف ـ
قَالَ أَبُو حَاتِمٍ: فِي وَضْعِ الْقَوْمِ عَلَى أَكْبَادِهِمْ مَا عَصَرُوا مِنْ فَرْثِ الْإِبِلِ وَتَرْكِ أَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بَعْدَ ذَلِكَ بِغَسْلِ مَا أَصَابَ ذَلِكَ مِنْ أَبْدَانِهِمْ دَلِيلٌ عَلَى أَنَّ أَرْوَاثَ مَا يُؤْكَلُ لحومها طاهر
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৪০৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, যেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, সেসব প্রাণীর পেশাব নাপাক- তার কথা অপনোদনকারী হাদীস
১৩৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “যদি মেষের খোয়াড় ও উট বাধার স্থান ব্যতিত আর কোন জায়গা না পাও, তবে মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن أَبْوَالَ مَا يُؤْكَلُ لُحُومُهَا نَجِسَةٌ
1381 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ وَمَعَاطِنَ الْإِبِلِ فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ وَلَا تُصَلُّوا في معاطن الإبل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1381 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৭৩৯।)
পরিচ্ছেদঃ যেসব জায়গায় ‘গোসত খাওয়া হালাল’ এমন প্রাণীর পেশাব-গোবর লাগলেও সেখানে সালাত আদায় করা জায়েয
১৩৮২.আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের খোয়াড়ে সালাত আদায় করেছেন।“[1]
আবুত তাইয়্যাহর নাম ইয়াযিদ বিন হুমাইদ আয যবঈ।
ذِكْرُ جَوَازِ الصَّلَاةِ لِلْمَرْءِ عَلَى الْمَوَاضِعِ الَّتِي أَصَابَهَا أَبْوَالُ مَا يُؤْكَلُ لُحُومُهَا وَأَرْوَاثُهَا
1382 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1382 | خلاصة حكم المحدث: صحيح.
أَبُو التَّيَّاحِ: يَزِيدُ بْنُ حميد الضبعي.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৭৩৯।)
পরিচ্ছেদঃ যেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, সেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, এই ব্যাপারে সুস্পষ্ট হাদীস
১৩৮৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্র থেকে কিছু বেদুঈন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, অতঃপর মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে উটের দুধ ও পেশাব পান করার আদেশ দেন। তারপর তারা তা পান করে সুস্থ্য হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের খোঁজে লোক পাঠান। তারপর তাদেরকে ধরে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত-পা কেটে দেন এবং তাদের চোখ উপড়ে দেন।” আব্দুল মালিক রহিমাহুল্লাহ হাদীস বর্ণনার সময়ে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “তাদেরকে কি কুফরের কারণে হত্যা করা হয়, নাকি পাপের কারণে?” জবাবে তিনি বলেন, “কুফরের কারণে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِأَنَّ أَبْوَالَ مَا يُؤْكَلُ لُحُومُهَا غَيْرُ نَجِسَةٍ
1383 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَدِمَ أَعْرَابٌ مِنْ عُرينة إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَوَوَا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ أَنْ يَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَشَرِبُوا حَتَّى صَحُّوا فَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا الْإِبِلَ فَبَعَثَ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ فأُتي بِهِمْ فَقَطَعَ أَيْدِيهِمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ. قَالَ عَبْدُ الْمَلِكِ لِأَنَسٍ وَهُوَ يُحَدِّثُهُ: بِكُفْرٍ أَوْ بذنب؟ قال: بِكُفْرٍ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1383 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)
পরিচ্ছেদঃ যেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, সেসব প্রাণীর গোসত খাওয়া বৈধ, এই ব্যাপারে সুস্পষ্ট হাদীস
১৩৮৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্র থেকে কিছু বেদুঈন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উরানী গোত্রের কিছু লোককে উটের পেশাব ও দুধ পান করার আদেশ করেছিলেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِأَنَّ أَبْوَالَ مَا يُؤْكَلُ لُحُومُهَا غَيْرُ نَجِسَةٍ
1384 - أخبرنا الخليل بن أحمد ابن بنت بن تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ عَنْ شَرِيكٍ عَنْ سِمَاكٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ العُرَنيين أن يشربوا من أبوال الإبل وألبانها.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1384 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)
পরিচ্ছেদঃ যে কারণে উরানী গোত্রের লোকদের উটের পেশাব পান করার অনুমতি দেওয়া হয়েছিল
১৩৮৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্রের কিছু ব্যক্তি প্রতিনিধি হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, অতঃপর মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটের কাছে পাঠান, তিনি তাদেরকে বলেন, “তোমরা উটের দুধ ও পেশাব পান করবে।” তারপর তারা তা পান করে সুস্থ্ ও মোটা-তাজা হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে যায় এবং তারা মুরতাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের পিছে লোক পাঠান। তারপর তাদেরকে ধরে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের হাত-পা কেটে দেন এবং তাদের চোখ উপড়ে দেন এবং তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে রেখে দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُبِيحَ لِلْعُرَنِيِّينَ فِي شُرْبِ أَبْوَالِ الْإِبِلِ
1385 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ: أَنَّ وَفْدَ عُرَيْنَةَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فَاجْتَوَوَا الْمَدِينَةَ فَبَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لِقَاحِهِ فَقَالَ: (اشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا) فَشَرِبُوا حَتَّى صَحُّوا وَسَمِنُوا فَقَتَلُوا رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا الذَّوْدَ وارتَدُّوا فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آثَارِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ وَتَرَكَهُمْ فِي الرَّمْضَاءِ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1385 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, উরানী গোত্রের লোকদেরকে উটের পেশাব পান করার অনুমতি দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য; এজন্য নয় যে, উটের পেশাব পবিত্র- তার কথা অপনোদনকারী হাদীস
১৩৮৬. তারিক বিন সুআইদ হাযরামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের এলাকায় আঙ্গুর রয়েছে, আমরা আঙ্গুরের রস নিংড়িয়ে শরাব পান করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তা পান করো না।” আমি বললাম, “আমরা কি এর মাধ্যমে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করতে পারবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটি নিজেই রোগ; রোগের প্রতিষেধক নয়!”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن العُرنيين إِنَّمَا أُبيح لَهُمْ فِي شُرْبِ أَبْوَالِ الْإِبِلِ لِلتَّدَاوِي لَا أَنَّهَا طَاهِرَةٌ
1386 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ: عَنْ طَارِقِ بْنِ سُوَيْدٍ الْحَضْرَمِيِّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا وَنَشْرَبُ مِنْهَا قَالَ: (لَا تَشْرَبْ) قُلْتُ: أَفَنَشْفِي بِهَا الْمَرْضَى؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا ذَلِكَ دَاءٌ وليس بشفاء)
الراوي : طَارِق بْن سُوَيْدٍ الْحَضْرَمِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1386 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ৬৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, উরানী গোত্রের লোকদেরকে উটের পেশাব পান করার অনুমতি দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য; এজন্য নয় যে, উটের পেশাব পবিত্র- তার কথা অপনোদনকারী হাদীস
১৩৮৭. তারিক বিন সুআইদ হাযরামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞেস করেন এবং বলেন, “আমরা মদ প্রস্তুত করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এমন করতে নিষেধ করেন। তিনি আবার প্রশ্ন করে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা তো চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়! “জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটি রোগের প্রতিষেধক নয়; বরং এটি নিজেই রোগ!”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أن الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَبَاحَ لَهُمْ شُرْبَ أَبْوَالِ الْإِبِلِ لِلتَّدَاوِي لَا أَنَّهَا غير نجسة
1387 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ: أَنَّ سُوَيْدَ بْنَ طَارِقٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الخَمْر وَقَالَ: إِنَّا نَصْنَعُهَا فَنَهَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ ولكنها داء)
الراوي : طَارِق بْن سُوَيْدٍ الْحَضْرَمِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1387 | خلاصة حكم المحدث: صحيح ـ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ৬৫।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উরানী গোত্রের লোকদেরকে চিকিৎসার জন্য উটের পেশাব পান করার অনুমতি দেননি- এই মর্মে হাদীস
১৩৮৮. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার এক মেয়ে অসুস্থ হয়ে আমি তার জন্য একটি থলেতে শরবত তৈরি করি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, এসময় সেই শরবত টগবগ করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা কী?” জবাবে তিনি বলেন, “আমার মেয়ে অসুস্থ, তাই আমরা তার জন্য শরবত বানিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মহান আল্লাহ কোন হারাম জিনিসে তোমাদের রোগের নিরাময় রাখেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ يُصَرِّحُ بِأَنَّ إِبَاحَةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعُرَنِيِّينَ فِي شُرْبِ أَبْوَالِ الْإِبِلِ لَمْ يَكُنْ لِلتَّدَاوِي
1388 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حدثنا أبو خيثمة قال: حدثنا جرير عن الشَّيْبَانِيِّ عَنْ حَسَّانَ بْنِ مُخَارِقٍ قَالَ: قَالَتْ أُمُّ سَلَمَةَ: اشْتَكَتِ ابْنَةٌ لِي فَنَبَذْتُ لَهَا فِي كُوزٍ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْلِي فَقَالَ: (مَا هَذَا)؟ فَقَالَتْ: إِنَّ ابْنَتِي اشْتَكَتْ فَنَبَذْنَا لَهَا هَذَا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ اللَّهَ لَمْ يجعل شفاءكم في حرام)
الراوي : أُمُّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1388 | خلاصة حكم المحدث: حسن لغيره ــ
আল্লামা শু'আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (গায়াতুল মারাম: ৩০)
পরিচ্ছেদঃ কারো পাত্রে ইঁদুর পড়লে কি করবে, এই মর্মে বর্ণনা
১৩৮৯. মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা ঐ ইঁদুর সম্পর্কে যা কোন ঘিতে পতিত হয় (এর করণীয় কী?) জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি ঘি জমাটবদ্ধ হয়, তবে ইঁদুর ও তার আশপাশ ফেলে দিবে আর যদি ঘি তরল হয়, তবে তার ধারে কাছেও যেয়ো না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَعْمَلُ الْمَرْءُ عِنْدَ وُقُوعِ الْفَأْرَةِ فِي آنِيَتِهِ
1389 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ: عَنْ مَيْمُونَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْفَأْرَةِ تَمُوتُ فِي السَّمْن فَقَالَ: (إِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ وَإِنْ كان ذائباً فلا تقربوه)
الراوي : مَيْمُونَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1389 | خلاصة حكم المحدث: ضعيف بهذاالتمام ـ ((الضعيفة)) (1532).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৫৩২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলম যথাযথভাবে অর্জন করেননি, তাকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, ইবনু উআইনার হাদীসটি ভুল বা ত্রুটিযুক্ত
১৩৯০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঐ ইঁদুর সম্পর্কে যা ঘিয়ের মধ্যে পড়ে যায়, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ““যদি ঘি জমাটবদ্ধ হয়, তবে ইঁদুর ও তার আশপাশ ফেলে দিবে আর যদি ঘি তরল হয়, তবে তার ধারে কাছেও যেয়ো না। অর্থাৎ ঐ তরল জিনিসের ধারে কাছেও যাবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ بَعْضَ مَنْ لَمْ يَطْلُبِ الْعِلْمَ مِنْ مَظَانِّهِ أَنَّ رِوَايَةَ ابْنِ عُيَيْنَةَ هَذِهِ مَعْلُولَةٌ أَوْ مَوْهُومَةٌ
1390 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ فَقَالَ:. (إِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلَا تَقْرَبُوهُ) يعني ذائباً.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1390 | خلاصة حكم المحدث: ضعيف بهذاالتمام ـ ((الضعيفة)) (1532).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৫৩২।)
পরিচ্ছেদঃ এই হাদীসের উল্লেখিত দুটো সানাদই মাহফূয (সহীহ) মর্মে হাদীস
১৩৯১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঐ ইঁদুর সম্পর্কে যা ঘিয়ের মধ্যে পড়ে যায়, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ““যদি ঘি জমাটবদ্ধ হয়, তবে ইঁদুর ও তার আশপাশ ফেলে দিবে আর যদি ঘি তরল হয়, তবে তার ধারে কাছেও যেয়ো না। অর্থাৎ ঐ তরল জিনিসের ধারে কাছেও যাবে না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الطَّرِيقَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا لِهَذِهِ السُّنة جَمِيعًا مَحْفُوظَانِ
1391 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ فَتَمُوتُ قَالَ: (إِنْ كَانَ جَامِدًا أَلْقَاهَا وَمَا حَوْلَهَا وَأَكَلَهُ وإن كان مائعاً لم يَقْرَبْهُ) أَبُو
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1391 | خلاصة حكم المحدث: ضعيف بهذاالتمام ـ ((الضعيفة)) (1532).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৫৩২।)
পরিচ্ছেদঃ (২০) নাজাসাত বা নাপাকি দূরীকরণ
১৩৯২. উম্মু কাইস বিনতু মিহসান রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস হায়েযের রক্ত সম্পর্কে, যা কাপড়ে লেগে যায়, জবাবে তিনি বলেন, “তুমি সেটাকে পানি ও বরই পাতা দিয়ে ধৌত করবে এবং হাড্ডি (বা এই জাতীয় কিছু) দিয়ে খুঁচিয়ে (রক্তের দাগ তুলে) নিবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তা ধৌত করবে” এই নির্দেশটি অবশ্য পালনীয় বা ফরয নির্দেশ। আর বরই পাতা ও হাড্ডি ব্যবহারের নির্দেশটি উত্তমতামূলক।”
20 - بَابُ تَطْهِيرِ النَّجَاسَةِ
1392 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ثَابِتٍ عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ مَوْلَى أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ: عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ فقال:
(اغسليه بالماء والسِّدْر وحُكِّيهِ بضِلَع)
الراوي : أُمّ قَيْسٍ بِنْت مِحْصَنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1392 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اغْسِلِيهِ بِالْمَاءِ) أَمْرُ فَرْضٍ وَذِكْرُ السِّدْر والحَكّ بالضِلَعِ أمرا ندب وإرشاد
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৯।)
পরিচ্ছেদঃ (২০) নাজাসাত বা নাপাকি দূরীকরণ
১৩৯৩. আসমা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হায়েযের রক্ত সম্পর্কে জিজ্ঞেস করেন, অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি রক্ত খুঁচিয়ে তুলে ফেলবে, তারপর কাপড়টি পানি দিয়ে ঘষবে তারপর তাতে পানি ছিটা দিবে এবং তা পরিধান করে সালাত আদায় করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খুঁচিয়ে রক্ত তুলে ফেলা, ও পানি ছিটা দেওয়ার নির্দেশটি উত্তমতামূলক; ফরয নির্দেশক নির্দেশ নয়। আর পানি দিয়ে ঘষার নির্দেশটি তার শর্তের সাথে যুক্ত, সেটি হলো নাপাকির স্বত্তাকে অপসারণ করা। কাজেই নাপাকির স্বত্তাকে অপসারণ করা ফরয। আর ঘষাটা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে, যদি ঘষা ছাড়াই নাপাকির স্বত্তাকে অপসারণ করা সম্ভব হয়। আর ঐ কাপড়ে সালাত আদায় করার নির্দেশটি বৈধতা নির্দেশক নির্দেশ; এটি পতিপালন করা আবশ্যক নয়।”
20 - بَابُ تَطْهِيرِ النَّجَاسَةِ
1393 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ حَدَّثَنَا شُرَيْحُ بْنُ يُونُسَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ: أَنَّ امْرَأَةً سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ فَقَالَ:حُتِّيهِ ثُمَّ اقْرُصيه بِالْمَاءِ ثُمَّ رُشِّيهِ وصَلِّي فيه.
الراوي : أَسْمَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1393 | خلاصة حكم المحدث: صحيح.
قال أبو حاتم: الأمر بالحت والرش أمرا نَدْبٍ لَا حَتْمٍ وَالْأَمْرُ بِالْقَرْصِ بِالْمَاءِ مُقِرُّونَ بِشَرْطِهِ وَهُوَ إِزَالَةُ الْعَيْنِ فَإِزَالَةُ الْعَيْنِ فَرْضٌ وَالْقَرْصُ بِالْمَاءِ نَفْلٌ إِذَا قَدَرَ عَلَى إِزَالَتِهِ بِغَيْرِ قَرْصٍ وَالْأَمْرُ بِالصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ بَعْدَ غَسْلِهِ أَمْرُ إِبَاحَةٍ لَا حَتْمٍ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৭।)
পরিচ্ছেদঃ উক্ত নারী কাপড়ে হায়েযের রক্ত লাগলে তা পবিত্র করার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছেন; অন্য কিছু সম্পর্কে জিজ্ঞেস করেননি
১৩৯৪. আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ কাপড় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যাতে হায়েযের রক্ত লেগে যায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “সে যেন রক্ত খুঁচিয়ে তুলে, তারপর কাপড়টি পানি দিয়ে ঘষে তারপর তাতে পানি ছিটা দিবে অতঃপর তা পরিধান করে সালাত আদায় করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ امْرَأَةٌ إِنَّمَا سَأَلَتْ عَمَّا يُصِيبُ الثَّوْبَ مِنْ دَمِ الْحَيْضِ دُونَ غيره
1394 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ: عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عن الثَّوْبِ يُصِيبُهُ الدَّمُ مِنَ الْحَيْضَةِ فَقَالَ:
(لِتَحُتَّهُ ثُمَّ تَقْرُصْهُ بِالْمَاءِ ثُمَّ لِتَنْضَحْهُ فَتُصَلِّي فِيهِ)
الراوي : أَسْمَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1394 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৭।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তারপর তাতে পানি ছিটা দিবে” এর দ্বারা উদ্দেশ্য হলো আশেপাশে পানি ছিটা দিবে; এটা উদ্দেশ্য নয় যে, হায়েযের রক্ত ধৌত করা অংশে পানি ছিটা দিবে
১৩৯৫. আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ঐ কাপড় কিভাবে পবিত্র করবো, যাতে হায়েযের রক্ত লেগে যায়?” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “তুমি রক্ত খুঁচিয়ে তুলে ফেলবে, তারপর কাপড়টি পানি দিয়ে ঘষবে এবং তার আশেপাশে পানি ছিটা দিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ثُمَّ لِتَنْضَحْهُ) أَرَادَ بِهِ: أَنْ تَنْضَحَ مَا حَوْلَهُ لَا نَفْسَ الْمَوْضِعِ الْمَغْسُولِ مِنْ دم الحيض
1395 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ: أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولِ اللَّهِ مَا أَصْنَعُ بِمَا أَصَابَ ثَوْبِي مِنْ دَمِ الْحَيْضِ؟ قَالَ: (حُتِّيه ثُمَّ اقرصيه بالماء وانضحي ما حوله)
الراوي : أَسْمَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1395 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৮৭।)
পরিচ্ছেদঃ জমিনে মানুষের পেশাব লাগলে, তা পবিত্র করার জন্য তাতে এক বালতি পানি ঢেলে দেওয়ার নির্দেশ
১৩৯৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন বেদুঈন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে পেশাব করে, অতঃপর লোকজন তাকে পাকড়াও করতে উদ্যত হয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁকে ছেড়ে দাও, এবং তার পেশাব করার জায়গায় এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমরা সহজতা আরোপ করার জন্য প্ররিত হয়েছো; কঠোরতা আরোপ করার জন্য তোমাদের প্রেরণ করা হয়নি।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِإِهْرَاقَةِ الدَّلْوِ مِنَ الْمَاءِ عَلَى الْأَرْضِ إِذَا أَصَابَهَا بَوْلُ الْإِنْسَانِ
1396 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الله عن أَبِي هُرَيْرَةَ قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فِي الْمَسْجِدِ فَبَالَ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ فَإِنَّمَا بُعثتم ميسِّرين ولم تُبعثوا مُعَسِّرين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1396 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৬।)
পরিচ্ছেদঃ জমিনে ছড়িয়ে পড়া নাপাকের উপর যখন পবিত্র পানি এমনভাবে প্রাবল্যতা লাভ করে যে, নাজাসাতের সত্তা অপসারিত হয়ে যায়, তখন সেই জমিন পবিত্র হয়ে যায়
১৩৯৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন বেদুঈন ব্যক্তি মসজিদে পেশাব করে, অতঃপর লোকজন তাকে পাকড়াও করার জন্য তার দিকে লাফিয়ে যায়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁকে ছেড়ে দাও, এবং তার পেশাব করার জায়গায় এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমরা সহজতা আরোপ করার জন্য প্ররিত হয়েছো; কঠোরতা আরোপ করার জন্য তোমাদের প্রেরণ করা হয়নি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّجَاسَةَ الْمُتَفَشِّيَةَ عَلَى الْأَرْضِ إِذَا غَلَبَ عَلَيْهَا الْمَاءُ الطَّاهِرُ حَتَّى أَزَالَ عينها طَهَّرها
1397 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ: أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ فَثَارَ إِلَيْهِ أُنَاسٌ لِيَقَعُوا بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ أَوْ سَجْلاَ مِنْ مَاءٍ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ ولم تبعثوا معسرين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1397 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা তাকে ছেড়ে দাও” এর দ্বারা উদ্দেশ্য হলো বেদুঈন ব্যক্তি দ্বীন ও দ্বীনের বিধি-বিধান যা সে জানত না, তা নম্রতার সাথে শিক্ষা দেওয়া
১৩৯৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে বসে ছিলেন, এমন সময় একজন বেদুঈন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তারপর দাঁড়িয়ে পেশাব করে। তখন সাহাবীগণ তাকে বলেন,“থামো, থামো!” আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে বাধা দিয়ো না।” তারপর তিনি তাকে ডেকে নেন এবং বলেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো পেশাব-পায়খানা ও নোংরা কাজের উপযুক্ত নয়।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকমই কথা বলেছেন। তিনি আরো বলেছেন, “নিশ্চয়ই এই মসজিদগুলো কুরআন পাঠ বা আল্লাহকে স্মরণ করার জন্য নির্মিত হয়েছে।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন এবং পেশাব করার জায়গায় তা ঢেলে দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (دَعُوهُ) أَرَادَ بِهِ التَّرَفُّقَ لِتَعْلِيمِهِ مَا لَمْ يَعْلَمْ مِنْ دِينِ اللَّهِ وَأَحْكَامِهِ
1398 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ: عَنْ عَمِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا فِي الْمَسْجِدِ إِذْ دَخَلَ أَعْرَابِيٌّ فَقَعَدَ يَبُولُ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ مَهْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تُزْرِمُوهُ) ثُمَّ دعاهُ فَقَالَ:
(إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لشيء من القذر والخلاء) أوكما قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا هِيَ لِقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ ذِكْرِ اللَّهِ) ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1398 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৪।)
পরিচ্ছেদঃ আমরা যে বেদুঈনের কথা উল্লেখ করলাম, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনম্র আচরণের পর মসজিদে পেশাব করতে নিষেধ করেছেন
১৩৯৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি বললো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا (হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি প্রশস্ত জিনিসকে মানুষকে সংকীর্ণ করে ফেললে!” তারপর সে ব্যক্তি একটু সরে যান অতঃপর মসজিদের এক কোণায় পেশাব করেন। তারপর সেই বেদুঈন ব্যক্তি ইসলামের বুঝ লাভের পর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “নিশ্চয়ই এই মসজিদ আল্লাহর যিকর ও সালাত আদায় করার জন্য নির্মাণ করা হয়েছে এবং এতে পেশাব করা যাবে না।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন, অতঃপর তা পেশাব করার জায়গায় ঢেলে দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الْأَعْرَابِيَّ الَّذِي وَصَفْنَاهُ عَنِ الْبَوْلِ فِي الْمَسْجِدِ بَعْدَ اسْتِعْمَالِهِ مَا وَصَفْنَا
1399 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ بْنُ سُلَيْمَانَ وَالْفَضْلُ بْنُ مُوسَى قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا) ثُمَّ تَنَحَّى الْأَعْرَابِيُّ فَبَالَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَقَالَ الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فِي الْإِسْلَامِ: إِنَّ رسول الله صلى الله عليه وسلم قال لَهُ: (إِنَّ هَذَا الْمَسْجِدَ إِنَّمَا هُوَ لِذِكْرِ اللَّهِ وَالصَّلَاةِ وَلَا يُبال فِيهِ) ثُمَّ دَعَا بسجل من ماء فأفرغه عليه.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1399 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৬।)
পরিচ্ছেদঃ জুতা দিয়ে নাপাকী পদদলিত করলে, তারপর মাটির মাধ্যমে তা পবিত্র হয়ে যাবে
১৪০০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার জুতার মাধ্যমে নাপাকী পদদলিত করবে, তাহলে মাটিই হবে তার পবিত্রকারী।”[1]
ذكر الإخبار بأن النِّعَالَ إِذَا وَطِئَتْ فِي الْأَذَى يُطهرها تَعْقِيبُ التراب إياها
1400 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إذا وطىء أَحَدُكُمْ بِنَعْلِهِ فِي الْأَذَى فَإِنَّ التُّرَابَ لَهَا طهور)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1400 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মজবূত ইলম অর্জন করেননি, তিনি কখন এই সংশয়ে নিপতিত হয়ে যান যে, ইমাম আওযাঈ রহিমাহুল্লাহ হাদীসটি সা‘ঈদ আল মাকবূরী থেকে শ্রবণ করেননি
১৪০১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ তার জুতার মাধ্যমে নাপাকী পদদলিত করবে, তাহলে মাটিই হবে তার পবিত্রকারী।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ الْأَوْزَاعِيَّ لَمْ يَسْمَعْ هَذَا الْخَبَرَ مِنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ
1401 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قال: (إذا وطىء أحدكم الأذى بِخُفَّيْهِ فطهورهما التراب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1401 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অন্যান্য সমার্থক বর্ণনার কারণে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১১।)
পরিচ্ছেদঃ (২১) পবিত্রতা অর্জন করা [পেশাব-পায়খানা করার পর ওযূ করতে চাইলে শৌচকার্য করা প্রসঙ্গে]
১৪০২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজত সারার জন্য গমন করলে আমি একটি থলে বা পাত্রে পানি নিয়ে তাঁর কাছে আসি, অতঃপর তিনি তার দ্বারা শৌচকার্য সম্পন্ন করেন, তিনি বাম হাত জমিনে (ঘষলেন) স্পর্শ করেন এবং তা ধৌত করেন। তারপর আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে আসি অতঃপর তিনি ওযূ করেন।”[1]
21 - بَابُ الِاسْتِطَابَةِ (ذِكْرُ الِاسْتِنْجَاءِ لِلْمُحْدِثِ إِذَا أَرَادَ الْوُضُوءَ)
1402 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ آدَمَ بْنِ أَبِي إِيَاسٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ عَنْ أَبِي زُرْعَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخَلَاءَ فَأَتَيْتُهُ بِمَاءٍ فِي تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجَى بِهِ وَمَسَحَ يَدَهُ الْيُسْرَى عَلَى الْأَرْضِ فَغَسَلَهَا ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ فتوضأ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1402 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫।)
পরিচ্ছেদঃ টয়লেটে প্রবেশের সময় কী বলবে, তার বর্ণনা
১৪০৩. যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই টয়লেটগুলোতে (দুষ্ট জিনেরা) উপস্থিত থাকে, কাজেই যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করবে, তখন সে যেন বলে, أَعُوذُ بِاللَّهِ مِنَ الخبث والخبائث (আমি আল্লাহর কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি শু‘বাহ ও সা‘ঈদ উভয়ের থেকেই প্রশিদ্ধ, এটি কাতাদা রহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন।”
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ عِنْدَ دُخُولِهِ الْحَشَائِشِ
1403 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ قال حدثنا علي بن خشرم قال: عِيسَى بْنُ يُونُسَ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ إن رسول الله صلى الله عليه وسلم قَالَ: (إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَدْخُلَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الخبث والخبائث)
الراوي : زَيْد بْن أَرْقَمَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1403 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحَدِيثُ مَشْهُورٌ عَنْ شُعْبَةَ وَسَعِيدٍ جَمِيعًا وَهُوَ مَا تَفَرَّدَ بِهِ قَتَادَةُ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৭০।)
পরিচ্ছেদঃ টয়লেটে প্রবেশের ইচ্ছা করার সময় আশ্রয় প্রার্থনার কোন দু‘আ পড়বে
১৪০৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, الخُبُثُ وَالْخَبَائِثِ শব্দ দুটি নর ও নারী শয়তানের বহুবচন। শব্দটির একবচন পুংলিঙ্গ হলো خَبِيثٌ দ্বি-বচন خَبِيثَانِ, বহু বচন خَبَائِث । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নর ও নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ مِنَ التَّعَوُّذِ عِنْدَ إِرَادَتِهِ دُخُولَ الْخَلَاءِ
1404 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسُ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُث والخبائث)
الراوي : أَنَسُ بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1404 | خلاصة حكم المحدث: صحيح.
قال أبو حاتم رضي الله عنه: الخُبُثُ وَالْخَبَائِثِ: جَمْعُ الذُّكُورِ وَالْإِنَاثِ مِنَ الشَّيَاطِينِ يُقَالُ لِلْوَاحِدِ مِنْ ذُكْرَانِ الشَّيَاطِينِ خَبِيثٌ وَالِاثْنَيْنِ خَبِيثَانِ وَالثَّلَاثُ خَبَائِثِ وَكَانَ يَعُوذُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذُكْرَانٍ الشَّيَاطِينِ وَإِنَاثِهِمْ حَيْثُ قَالَ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫১।)
পরিচ্ছেদঃ টয়লেটে প্রবেশের ইচ্ছা করার সময় আল্লাহর নিকট নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় প্রার্থনা করার ব্যাপারে নির্দেশ
১৪০৫. যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই টয়লেটগুলোতে (দুষ্ট জিনরা) উপস্থিত থাকে, কাজেই যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করবে, তখন সে যেন বলে, أَعُوذُ بِاللَّهِ مِنَ الخبث والخبائث (আমি আল্লাহর কাছে নিকৃষ্ট নর ও নারী জিন থেকে আশ্রয় চাচ্ছি।)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الخبث শব্দটি বহুবচন, পুরুষ জিন, আর خبائث শব্দটি বহুবচন স্ত্রী বাচক। বলা হয় خَبِيثٌ وَخَبِيثَانِ وَخُبُثٌ وَخَبِيثَةٌ وَخَبِيثَتَانِ وخبائث ।”
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا لِمَنْ أَرَادَ دُخُولَ الْخَلَاءِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
1405 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ يحدِّث عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا دَخَلَهَا أَحَدُكُمْ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ من الخبث والخبائث)
الراوي : زَيْد بْن أَرْقَمَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1405 | خلاصة حكم المحدث: صحيح.
قال أبو حاتم رضي الله عنه: الخبث: جَمْعُ الذُّكُورِ مِنَ الشَّيَاطِينِ وَالْخَبَائِثُ: جَمْعُ الْإِنَاثِ مِنْهُمْ يُقَالُ: خَبِيثٌ وَخَبِيثَانِ وَخُبُثٌ وَخَبِيثَةٌ وَخَبِيثَتَانِ وخبائث.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৭০।)
পরিচ্ছেদঃ বাড়িতে টয়লেট না থাকলে মেয়েদের জন্য প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য খোলা জায়গায় গমন করা যায়েয
১৪০৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাওদা বিনতু যাম‘আহ রাদ্বিয়াল্লাহু আনহা স্বাস্থ্যবান নারী ছিলেন, তিনি যখন রাতে হাজত সারার জন্য বাইরে বের হতেন, তখন তাকে অন্যান্য নারীদের চেয়ে উচু দেখাতো। একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে দেখে বলেন, “দেখুন, আপনি কিভাবে বের হচ্ছেন, আল্লাহর কসম, যখন আপনি বের হন, তখন আপনি আমাদের কাছে গোপন থাকেন না।” অতঃপর সাওদা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যাপারটি বলেন, এসময় তার হাতে ছিল একটি মাংসল হাড্ডি ছিল, তিনি হাড্ডিটি রেখে না দিতেই অহী অবতরণ সম্পন্ন হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদের জন্য প্রয়োজনে বাইরে বের হওয়া বৈধ করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلنِّسَاءِ أَنْ يَخْرُجْنَ إِلَى الصَّحَارِي للبَراز عِنْدُ عَدَمِ الكُنُف فِي بُيُوتِهِنَّ
1406 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ قَالَا: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا الطُّفَاوِيُّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ: عن عائشة قالت: كَانَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ امْرَأَةً جَسِيمَةً وَكَانَتْ إِذَا خَرَجَتْ لِحَاجَتِهَا بِاللَّيْلِ أَشْرَفَتْ عَلَى النِّسَاءِ فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ: انْظُرِي كَيْفَ تَخْرُجِينَ فَإِنَّكِ وَاللَّهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا إِذَا خَرَجْتِ فَذَكَرَتْ ذَلِكَ سَوْدَةُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ عَرْقٌ فَمَا رَدَّ العَرْقَ مِنْ يَدِهِ حَتَّى فَرَغَ الْوَحْيُ فَقَالَ: (إِنَّ اللَّهَ قَدْ جَعَلَ لَكُنَّ رُخْصَةً أَنْ تخرجنَّ لِحَوَائِجِكُنَّ)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1406 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল জিলবাব: ১০৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি হাজত সারার ইচ্ছা করে, সে যেন সে সময় অন্য মানুষ থেকে পর্দা অবলম্বন করে
১৪০৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি ঢিলা-কুলূখ ব্যবহার করবে, সে যেন বেজোড় সংখ্যায় তা ব্যবহার করে। যে ব্যক্তি এমন করবে, সে উত্তম কাজ করলো। আর যে ব্যক্তি টয়লেটে আসে, সে যেন অন্যের থেকে নিজেকে আড়াল করে নেয়, যদিও সে বালুর টিলা ছাড়া আর কিছু না পায়। কেননা শয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলা করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِتَارِ لِمَنْ أَرَادَ الْبَرَازَ عِنْدَهُ
1407 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ بِبَيْرُوتَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سَيْفٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ حُصَيْنٍ الْحِمْيَرِيِّ عَنْ أَبِي سَعْدِ الْخَيْرِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ: (مَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ وَإِنْ لَمْ يَجِدْ إِلَّا كَثِيبًا مِنْ رَمْلٍ فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بمقاعد بني آدم).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1407 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৮।)
পরিচ্ছেদঃ হাজত পূরণের উদ্দেশ্যে যখন বসার ইচ্ছা করবে, তখন পর্দা করা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
১৪০৮. আব্দুল্লাহ বিন জা‘ফর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টিলা বা খেজুর গাছের ঝুপড়ির মাধ্যমে আড়াল করতে পছন্দ করতেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ مِنَ الِاسْتِتَارِ عِنْدَ الْقُعُودِ عَلَى الْحَاجَةِ
1408 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أحَبَّ مَا اسْتَتَرَ بِهِ هَدَفٌ أَوْ حَائِشُ نَخْلٍ.
الراوي : عَبْد اللَّهِ بْن جَعْفَرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1408 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪০৮।)
পরিচ্ছেদঃ হাজত সারার সময়ে টিলা বা খেজুর গাছের ঝুপড়ির মাধ্যমে পর্দা করে নেওয়া বৈধ
১৪০৯. আব্দুল্লাহ বিন জা‘ফর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খচ্চরের উপর আরোহন করেন এবং আমাকে তাঁর পিছনে উঠিয়ে নেন। তিনি যখন হাজত সারার জন্য বের হতেন, তখন তিনি টিলা বা খেজুর গাছের ঝুপড়ির মাধ্যমে পর্দা করতে পছন্দ করতেন।” রাবী বলেন, “অতঃপর তিনি আনসারী এক সাহাবীর বাগানে প্রবেশ করেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ اسْتِتَارِ الْمَرْءِ بِالْهَدَفِ أَوْ حَائِشِ النَّخْلِ إِذَا تبرَّز
1409 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْكَرِيمِ الْعَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ يُحَدِّثُ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَتَهُ وَأَرْدَفَنِي خَلْفَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَبَرَّزَ كَانَ أَحَبَّ مَا تَبَرَّزَ إِلَيْهِ هَدَفٌ يَسْتَتِرُ بِهِ أَوْ حَائِشُ نَخْلٍ قَالَ: فدخل حائطاً لرجل من الأنصار.
الراوي : عَبْد اللَّهِ بْن جَعْفَرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1409 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪০৮।)
পরিচ্ছেদঃ আল্লাহর যিকর রয়েছে, এমন কিছু নিয়ে টয়লেটে গমন করা বৈধ নয় মর্মে হাদীস
১৪১০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর আংটি খুলে রাখতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى نَفْيِ إِجَازَةِ دُخُولِ الْمَرْءِ الْخَلَاءَ بِشَيْءٍ فِيهِ ذِكْرُ اللَّهِ
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى نَفْيِ إِجَازَةِ دُخُولِ الْمَرْءِ الْخَلَاءَ بِشَيْءٍ فِيهِ ذِكْرُ اللَّهِ
1410 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى عَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دخل الخلاء وضع خاتمه.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1410 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৪।)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেটে গমনের সময় তাঁর আংটি খুলে রাখতেন
১৪১১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আংটিতে তিন লাইন নকশা করা ছিল, তা হলো মুহাম্মাদ এক লাইন, রাসূল এক লাইন এবং আল্লাহ এক লাইন।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ كَانَ يَضَعُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمَهُ عِنْدَ دُخُولِهِ الخلاء
1411 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ التِّرْمِذِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ ثُمَامَةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَسْطُرٍ: (مُحَمَّدٌ) سطرٌ و (رسول) سطرٌ و (الله) سطرٌ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1411 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ৭৪।)
পরিচ্ছেদঃ মানুষ চলাচলের রাস্তায় এবং তাদের উঠানে পেশাব করার ব্যাপারে ধমকী
১৪১২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুটি অভিসম্পাতমূলক কাজ থেকে বিরত থাকবে।” সাহাবীগণ বললেন, “দুটি অভিসম্পাতমূলক কাজ কী?” জবাবে তিনি বলেন, “যে মানুষ চলাচলের রাস্তায় ও তাদের উঠানে পেশাব-পায়খানা করে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْبَوْلِ فِي طُرُقِ النَّاسِ وأفنيتهم
1412 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (اتَّقُوا اللَّعَّانين) قَالُوا: وَمَا اللَّعَّانَانِ؟ قَالَ: (الَّذِي يَتَخَلَّى فِي طرق الناس وأفنيتهم.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1412 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬২।)
পরিচ্ছেদঃ পেশাব-পায়খানা করার সময় কিবলার দিকে মুখ করা ও পিঠ করার ব্যাপারে হুশিয়ারী
১৪১৩. আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পায়খানায় যাবে, তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং পেশাব-পায়খানা করার সময় যেন পিঠও না করে। বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে।”
আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর যখন আমরা শামে আগমন করলাম, তখন দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে। অতঃপর আমরা সেখান থেকে ইস্তিগফার করতে করতে ফিরে আসি।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِدْبَارِ الْقِبْلَةِ وَاسْتِقْبَالِهَا بِالْغَائِطِ والبول
1413 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَا يَسْتَدْبِرْهَا بِغَائِطٍ وَلَا بَوْلٍ وَلَكِنْ شَرِّقوا أَوْ غَرِّبوا)
قَالَ أَبُو أَيُّوبَ: فَلَمَّا قَدِمْنَا الشَّامَ وَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنيت نَحْوَ الْقِبْلَةِ فكُنَّا ننحرف عنها ونستغفر الله.
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1413 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৩।)
পরিচ্ছেদঃ পেশাব-পায়খানা করার সময় কিবলার দিকে মুখ করা ও পিঠ করার ব্যাপারে হুশিয়ারী
১৪১৪. আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কিবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব-পায়খানা করবে না, বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে।”
আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা শামে আগমন করলাম, অতঃপর আমরা দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে।” নু‘মান রহিমাহুল্লাহ বলেন, “তখন অতঃপর আমরা দেখতে পেলাম সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে স্থাপন করা হয়েছে।” আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা সেখান থেকে ইস্তিগফার করতে করতে ফিরে আসি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী “বরং তোমরা পূর্বদিক অথবা পশ্চিম দিকে বসে হাজত পূরণ করবে” এটি নির্দেশজ্ঞাপক শব্দ, যা কিছুক্ষেত্রে ব্যাপকতার অর্থ প্রদান করে। তবে এখানে ব্যাপক অর্থটি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা হাদীস দ্বারা বিশেষিত হয়েছে এভাবে যে, উক্ত নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো খোলা মাঠে হাজত পূরণের সময়; আবদ্ধ বা ঢাকা জায়গায় হাজত পূরণের সময় এটি প্রযোজ্য নয়।
দ্বিতীয় বিশেষায়িত অবস্থা যা কিয়াস সমর্থিত তা হলো: যার কিবলা পূর্ব বা পশ্চিম দিকে তার জন্য আবশ্যক হলো সে পেশাব পায়খানা করার সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ করবে না, পিঠও করবে না। কেননা সেদিকে তার কিবলা। বস্তুত হাজত পূরণের সময় কিবলার বিপরীত দিকে মুখ বা পিঠ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِدْبَارِ الْقِبْلَةِ وَاسْتِقْبَالِهَا بِالْغَائِطِ والبول
1414 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ مَعْمَرٍ وَالنُّعْمَانِ بْنِ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم قال: (لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِبَوْلٍ وَلَا غَائِطٍ وَلَا تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقوا أَوْ غَرِّبوا)
قَالَ أَبُو أَيُّوبَ: فَقَدِمْنَا الشَّامَ فَإِذَا مَرَاحِيضُ قَدْ صُنعت نَحْوَ الْقِبْلَةِ وَقَالَ النُّعْمَانُ: فَإِذَا مَرَافِيقُ قَدْ صُنعت نَحْوَ الْقِبْلَةِ قَالَ أَبُو أَيُّوبَ: فَنَنْحَرِفُ ونستغفر الله.
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1414 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ (شَرِّقوا أَوْ غَرِّبوا) لَفْظَةُ أَمْرٍ تُسْتَعْمَلُ عَلَى عُمُومِهِ فِي بَعْضِ الْأَعْمَالِ وَقَدْ يخصُّه خَبَرُ ابْنِ عُمَرَ بِأَنَّ هَذَا الْأَمْرَ قُصِدَ بِهِ الصَّحَارِي دُونَ الكُنُفِ وَالْمَوَاضِعِ الْمَسْتُورَةِ.
وَالتَّخْصِيصُ الثَّانِي الَّذِي هُوَ مِنَ الْإِجْمَاعِ: أنَّ مَنْ كَانَتْ قِبْلَتُهُ فِي الْمَشْرِقِ أَوْ فِي الْمَغْرِبِ عَلَيْهِ أَنْ لَا يَسْتَقْبلَها وَلَا يَسْتَدْبِرَهَا بِغَائِطٍ أَوْ بَوْلٍ لِأَنَّهَا قبلتُهُ وَإِنَّمَا أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ أَوْ يَسْتَدْبِرَ ضِدَّ الْقِبْلَةِ عِنْدَ الْحَاجَةِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৩।)
পরিচ্ছেদঃ আমরা হাদীসের যে ব্যাপক শব্দরুপ বর্ণনা করলাম, তা খাছকারী দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের বর্ণনা
১৪১৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি আমার বোন হাফসার (রাদ্বিয়াল্লাহু আনহা) বাড়ির উপর উঠি, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখি তিনি কিবলার দিকে মুখ করে শামের দিকে পিঠ করে বসে আছেন (হাজত পূরণ করার জন্য)।”[1]
ذِكْرُ أَحَدِ التَّخْصِيصَيْنِ اللَّذَيْنِ يخصَّان عُمُومَ تِلْكَ اللَّفْظَةِ الَّتِي ذَكَرْنَاهَا
1415 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا وهَيْبٌ عَنِ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ وَإِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: رقيتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ فَإِذَا أَنَا بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى مَقْعَدَتِهِ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ مستدبر الشام.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1415 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪১৫।)
পরিচ্ছেদঃ আমরা হাদীসের যে ব্যাপক শব্দরুপ বর্ণনা করলাম, তা খাছকারী দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের বর্ণনা
১৪১৬. সুলাইমান বিন যিয়াদ মিসরী রহিমাহুল্লাহ বলেন, “আমরা জুমু‘আর দিন আব্দুল্লাহ বিন হারিস বিন জায যুবাইদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। তিনি একটি গামলা আনতে বললেন এবং দাসীকে বললেন, “তুমি আমাকে লোকচক্ষু থেকে অন্তরাল করে রাখো।” সে তাই করলো। অতঃপর তিনি পেশাব করলেন তারপর বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি কিবলার দিকে মুখ করে পেশাব করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ أَحَدِ التَّخْصِيصَيْنِ اللَّذَيْنِ يخصَّان عُمُومَ تِلْكَ اللَّفْظَةِ الَّتِي ذَكَرْنَاهَا
1416 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا غَوْثُ بْنُ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ:
: دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيِّ فِي يَوْمِ جُمُعَةٍ فَدَعَا بِطَسْتٍ وَقَالَ لِلْجَارِيَةِ: اسْتُرِينِي فَسَتَرَتْهُ فَبَالَ فِيهِ ثُمَّ قَالَ:سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أن يبول أحدكم مستقبل القبلة.
الراوي : سُلَيْمَان بْن زِيَادٍ الْمِصْرِيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1416 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মজবূতভাবে ইলমে হাদীস অর্জন করেননি, তাকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে বর্ণিত ধমকীমূলক হাদীসকে রহিত করে দিয়েছে
১৪১৭. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শৌচকার্য করার সময়ে কিবলাকে সামনে বা পিছনে রাখতে নিষেধ করতেন। পরবর্তীতে তাঁর মৃত্যূর এক বছর আগে আমি তাঁকে কিবলার দিকে পেশাব করতে দেখেছি।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ نَاسِخٌ لِلزَّجْرِ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
1417 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي أَبَانُ بْنُ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ أَوْ نَسْتَدْبِرَهَا بِفُرُوجِنَا إِذَا أَهْرَقْنَا الْمَاءَ قَالَ: ثُمَّ رَأَيْتُهُ قَبْلَ مَوْتِهِ بعام يبول مستقبل القبلة.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1417 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০।)
পরিচ্ছেদঃ হাদীসে বর্ণিত ধমকী খোলা মাঠে হাজত পূরণের সময় প্রযোজ্য; আবদ্ধ বা ঢাকা জায়গায় হাজত পূরণের সময় এটি প্রযোজ্য নয়- এই মর্মে হাদীস
১৪১৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন বলে থাকেন, “যখন তুমি হাজত পূরণের উদ্দেশ্যে বসবে, তখন কিবলা ও বাইতুল মাকদিসকে সামনে রাখবে না” অথচ আমি একবার আমাদের বাড়ির ছাদের উপর উঠি, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাজত পূরণের জন্য বাইতুল মাকদিসের দিকে মুখ করে দুটো কাচা ইটের উপর বসে থাকতে দেখেছি।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الزَّجْرَ عَنِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ وَاسْتِدْبَارِهَا بِالْغَائِطِ وَالْبَوْلِ إِنَّمَا زُجر عَنْ ذَلِكَ فِي الصَّحَارِي دُونَ الْكُنُفِ وَالْمَوَاضِعِ المستورة
1418 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ حِبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ: إِذَا قَعَدْتَ لِحَاجَتِكَ فَلَا تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَا بَيْتَ الْمَقْدِسِ لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ بَيْتِنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯।)
পরিচ্ছেদঃ পেশাব-পায়খানায় রত দুই ব্যক্তি একে অন্যের দিকে তাকানো ও সেই জায়গায় পরস্পরের সাথে কথা বলাবলি করার ব্যাপারে ধমকী
১৪১৯. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হাজত পূরণের জন্য দুই ব্যক্তি বসে পরস্পর কথা বলাবলি করবে না এবং এমনভাবে বসবে না যাতে একে অন্যের লজ্জাস্থান দেখা যায়। কেননা এমন কাজে আল্লাহ রাগান্বিত হন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ نَظَرِ أَحَدِ المتغوِّطين إِلَى عَوْرَةِ صَاحِبِهِ يُحَدِّثُهُ فِي ذَلِكَ الْمَوْضِعِ
1419 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ عِيَاضِ بْنِ هِلَالٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَقْعُدِ الرَّجُلَانِ عَلَى الْغَائِطِ يَتَحَدَّثَانِ يَرَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَوْرَةَ صاحبه فإن الله يَمْقُتُ على ذلك)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1419 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১২০।)
পরিচ্ছেদঃ জরুরী সময় ব্যতীত দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে ধমকী
১৪২০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি দাঁড়িয়ে পেশাব করবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমার আশংকা হয় যে, ইবনু জুরাইয এই হাদীসটি নাফে‘ রহিমাহুল্লাহ থেকে শ্রবণ করেননি।”
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَبُولَ الْمَرْءُ وَهُوَ قَائِمٌ فِي غَيْرِ أَوْقَاتِ الضَّرُورَاتِ
1420 - أَخْبَرَنَا أَبُو جَابِرِ زَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِالْمَوْصِلِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الْفَرَّاءُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(لَا تَبُلْ قائماً).
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1420 | خلاصة حكم المحدث: ضعيف.
قَالَ أَبُو حَاتِمٍ: أَخَافُ أَنَّ ابْنَ جُرَيْجٍ لَمْ يَسْمَعْ مِنْ نَافِعٍ هَذَا الْخَبَرَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯৩৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি দাঁড়িয়ে পেশাব করবে না” এর আমরা যে ব্যাখ্যা করেছি, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
১৪২১. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। তারপর তিনি ওযূ করেন এবং তাঁর দুই মোজার উপর মাসেহ করেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَبُلْ قائماً)
1421 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ بِنَسَا قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم أتي سُباطة قَوْمٍ فَبَالَ قَائِمًا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ على خُفَّيه.
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1421 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি দাঁড়িয়ে পেশাব করবে না” এর আমরা যে ব্যাখ্যা করেছি, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
১৪২২. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। তারপর তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কাজের কোন কারণ না থাকা অসম্ভব। ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর তিনি পেশাব করার ইচ্ছা করেন। কিন্তু বসে তা সম্পন্ন করা সম্ভবপর ছিল না। কেননা কোন মানুষ যদি উঁচু কোন জায়গায় পেশাব করতে চায়, তখন কোন কোন সময় পেশাব ছড়িয়ে পড়ে নিজের দিকে ফিরে আসে। এজন্য বসা সম্ভবপর না হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَبُلْ قائماً)
1422 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ: عَنْ حُذَيْفَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَمَسَحَ على خفيه.
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1422 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: عَدَمُ السَّبَبِ فِي هَذَا الْفِعْلِ هُوَ عَدَمُ الْإِمْكَانِ وَذَاكَ أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى السُّبَاطَةَ وَهِيَ الْمَزْبَلَةُ فَأَرَادَ أَنْ يَبُولَ فَلَمْ يَتَهَيَّأْ لَهُ الْإِمْكَانُ لِأَنَّ الْمَرْءَ إِذَا قَعَدَ يَبُولُ عَلَى شيء مرتفع رُبَّمَا تَفَشَّى الْبَوْلُ فَرَجَعَ إِلَيْهِ فَمَنْ أَجْلِ عَدَمِ إِمْكَانِهِ مِنَ الْقُعُودِ لِحَاجَةٍ بَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি দাঁড়িয়ে পেশাব করবে না” এর আমরা যে ব্যাখ্যা করেছি, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
১৪২৩. উমাইমাহ বিনতু রুকাইকাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (রাতে) কাঠের তৈরি পাত্রে পেশাব করে তারপর তা খাটের নিচে রেখে দিতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَبُلْ قائماً)
1423 - حَدَّثَنَا أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حَدَّثَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ عَنْ أُمِّهَا أُمَيْمَةَ بِنْتِ رُقيقة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُول فِي قدحٍ مِنْ عيدان ثم يوضع تحت سريره.
الراوي : أُمَيْمَة بِنْت رُقيقة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1423 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬।)
পরিচ্ছেদঃ পেশাবকারী ব্যক্তির নিকটবর্তী হওয়া জায়েয, যখন পেশাবকারী ব্যক্তি তার ব্যাপারে লজ্জাবোধ না করবে
১৪২৪. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। আমি তাঁর কাছাকাছি আসি এমনকি আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে দাঁড়াই। তারপর আমি তাঁকে পানি ঢেলে দেই ফলে তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ دُنُوِّ الْمَرْءِ مِنَ الْبَائِلِ إِذَا لَمْ يَكُنْ يَحْتَشِمُهُ
1424 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا فَدَنَوْتُ مِنْهُ حَتَّى صِرْتُ عِنْدَ عَقِبِهِ وَصَبَبْتُ عَلَيْهِ الْمَاءَ فَتَوَضَّأَ ومسح على خُفَّيه.
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1424 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)
পরিচ্ছেদঃ হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী হয়েছিলেন তাঁর নির্দেশক্রমে
১৪২৫. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর তিনি সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়িয়ে পেশাব করেন। আমি তাঁর থেকে দুরে সরে যাই। অতঃপর তিনি আমাকে ডেকে বলেন, “কাছে আসুন।” ফলে আমি তাঁর কাছাকাছি আসি এমনকি আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে দাঁড়াই। তারপর তিনি ওযূ করেন এবং দুই মোজার উপর মাসেহ করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُذَيْفَةَ إِنَّمَا دَنَا مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تِلْكَ الْحَالَةِ بِأَمْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1425 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ حُذَيْفَةَ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ فَبَالَ قَائِمًا فَتَنَحَّيْتُ فَدَعَانِي فَقَالَ: (ادْنُ) فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبِهِ ثم توضأ ومسح على خُفَّيْهِ.
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1425 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারনা করে যে, এই হাদীসটি সুলাইমান আল আ‘মাশ এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১৪২৬. আবূ ওয়াইল রহিমাহুল্লাহ বলেন, “আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু পেশাবের ব্যাপারে খুবই কড়াকড়ি আরোপ করতেন, তিনি বলতেন, “বনী ইসরাঈলের মাঝে কারো শরীরে পেশাব লাগলে কাঁচি দিয়ে তা কেটে ফেলতো।” তখন হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি ভালবাসি যে, তোমাদের সঙ্গী এরকম কড়াকড়ি না করুক। একবার আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশাপাশি হাঁটছিলাম। অতঃপর তিনি দেয়ালের পেছনে সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় আসেন অতঃপর দাঁড়ান, যেভাবে তোমরা দাঁড়িয়ে থাকো এবং পেশাব করেন। আমি তাঁর থেকে আড়ালে চলে যাই। তিনি আমাকে কাছে আসার জন্য ইশারা করেন। ফলে আমি তাঁর পায়ের গোড়ালীর কাছে এভাবে তিনি তাঁর হাজত পূরণ করেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ سُلَيْمَانُ الْأَعْمَشُ
1426 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ قَالَ: كَانَ أَبُو مُوسَى يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَقُولُ: إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بُوْلٌ قَرَضَهُ بِالْمِقْرَاضِ فَقَالَ حُذَيْفَةُ: لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشدِّد هَذَا التَّشْدِيدَ لَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ قَالَ: فَاسْتَتَرْتُ مِنْهُ فَأَشَارَ إِلَيَّ فجِئتُ فقُمت عند عَقِبِهِ حتى فَرَغَ.
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1425 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪২১।)
পরিচ্ছেদঃ ইলমে হাদীসে অনভিজ্ঞ ব্যক্তিকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের বিপরীত
১৪২৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি তোমাকে বলবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তবে তুমি তাকে ভুল বলবে। আমি তাকে বসে পেশাব করতে দেখেছি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস ইলমে হাদীসে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের বিপরীত, কিন্তু ব্যাপারটি এমন নয়। কেননা হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক সস্প্রদায়ের ময়লা ফেলার জায়গায় দেয়ালের পিছনে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন। এটি মদীনার এক প্রান্তে অবস্থিত। আমরা এই কাজের কারণ বর্ণনা করেছি। আর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে ছিলেন না। নিশ্চয়ই আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাড়িতে বসে পেশাব করতে দেখেছেন। ফলে তিনি যা দেখেছেন, তাই বর্ণনা করেছেন। অপরদিকে হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু যা প্রত্যক্ষ করেছেন, তা বর্ণনা করেছেন। আর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “(فكذّبْهُ)” এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি তাকে ভুল বলবে। কেননা আরবরা ‘ভুল’ কে كَذِب (মিথ্যা) শব্দ দ্বারা ব্যক্ত করে থাকেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادٌّ لِخَبَرِ حُذَيْفَةَ الَّذِي ذكرناه
1427 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: مَنْ حَدَّثَكَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ قائماً فَكَذِّبْه أنا رأيته يبول قاعداً.
صحيح لغيره ـ ((الصحيحة)) (201).
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1427 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَر قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّهُ مُضَادٌّ لِخَبَرِ حُذَيْفَةَ الَّذِي ذَكرْنَاهُ لَيْسَ كَذَلِكَ لِأَنَّ حُذَيْفَةَ رَأَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ قَائِمًا عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ خَلْفَ حَائِطٍ وَهِيَ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ وَقَدْ أبَنَّا السَّبَبَ فِي فِعْلِهِ ذَلِكَ وَعَائِشَةُ لَمْ تَكُنْ مَعَهُ فِي ذَلِكَ الْوَقْتِ إِنَّمَا كَانَتْ تَرَاهُ فِي الْبُيُوتِ يَبُولُ قَاعِدًا فَحَكَتْ مَا رَأَتْ وَأَخْبَرَ حُذَيْفَةُ بِمَا عَايَنَ
وَقَوْلُ عَائِشَةَ: (فكذَّبْهُ) أَرَادَتْ: فخطِّئه إِذِ الْعَرَبُ تُسَمِّي الْخَطَأَ كَذِبًا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২০১।)
পরিচ্ছেদঃ গোবর ও হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করার ব্যাপারে সতর্কীকরণ
১৪২৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদের জন্য পিতৃসমতুল্য, আমি তোমাদের (বিভিন্ন বিষয়) শিক্ষা দেই। যখন তোমরা টয়লেটে যাবে, তখন তোমরা কিবলাকে সামনের দিকে রাখবে না আবার পিছনের দিকেও রাখবে না। এবং তোমাদের কেউ ডান হাত দিয়ে শৌঁচকার্য করবে না।” তিনি তিনটি পাথর দিয়ে ইস্তিঞ্জা করার নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করতেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الِاسْتِطَابَةِ بِالرَّوْثِ وَالْعَظْمِ
1428 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ أُعَلِّمُكُمْ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلَا تَسْتَدْبِرُوهَا وَلَا يَسْتَنْجِ أَحَدُكُمْ بِيَمِينِهِ) وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ وَيَنْهَى عَنِ الروثة والرِّمَّة.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1428 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)
পরিচ্ছেদঃ যে কারণে গোবর ও হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করার ব্যাপারে ধমকী দেওয়া হয়েছে
১৪২৯. ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন, আমি আলকামা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু জিনদের উপস্থিত হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলেন?” জবাবে আলকামা রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বলেছিলাম, “আপনাদের মাঝে কেউ জিনদের উপস্থিত হওয়ার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলেন কি?” তিনি জবাবে বলেন, “না। তবে আমরা একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উপস্থিত ছিলাম, অতঃপর আমরা তাঁকে হারিয়ে ফেলি। অতঃপর আমরা তাঁকে বিভিন্ন উপত্যকা ও গিরিপথে খোঁজাখুজি করি। অবশেষে আমরা বললাম, ‘হয়তো তাঁকে (জিন কর্তৃক) তুলে নেওয়া হয়েছে অথবা গুপ্তহত্যা করা হয়েছে! ফলে কোন কওমের সবচেয়ে খারাপ রাতের ন্যায় আমরা খুবই বাজে অবস্থায় রাত্রি যাপন করি। অতঃপর যখন আমরা সকাল করলাম, তখন আমরা দেখতে পেলাম তিনি হিরা গুহার দিক থেকে আসছেন! রাবী বলেন, আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আপনাকে হারিয়ে ফেলি অতঃপর আমরা আপনাকে অনুসন্ধান করি। কিন্তু আমরা আপনাকে খুঁজে পাইনি। ফলে কোন কওমের সবচেয়ে খারাপ রাতের ন্যায় আমরা খুবই বাজে অবস্থায় রাত্রি যাপন করি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে জিনের একজন আহবানকারী এসেছিলেন, অতঃপর আমি তার সাথে যাই এবং তাদেরকে কুরআন পাঠ করে শুনাই।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সেই স্থানে রওয়ানা হন এবং আমাদেরকে জিনদের রান্না করার আগুনের স্থান দেখান। জিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের খাদ্য হলো এমন সব (প্রাণির) হাড্ডি, যা আল্লাহর নামে জবাই করা হয়েছে। এই হাড্ডি যখন তোমাদের হাতে আসবে, তখন সেটি পরিপূর্ণ মাংসল হয়ে যাবে। আর সব ধরণের গোবর তোমাদের চতুষ্পদ প্রাণির খাবার।”
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কাজেই তোমরা হাড্ডি এবং গোবর দিয়ে শৌঁচকার্য সম্পাদন করবে না। কেননা এসব তোমাদের ভাই জিনদের খাবার।”[1]
ذكر العلة التي من أجلها زجر عن الِاسْتِنْجَاءِ بِالْعَظْمِ وَالرَّوْثِ
1429 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَاشِمِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ قَالَ: سَأَلْتُ عَلْقَمَةَ: هَلْ كَانَ ابْنُ مَسْعُودٍ شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟ فَقَالَ عَلْقَمَةُ: أَنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ فَقُلْتُ: هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟ فَقَالَ: لَا وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَفَقَدْنَاهُ فَالْتَمَسْنَاهُ فِي الْأَوْدِيَةِ وَالشِّعَابِ فَقُلْنَا: استُطِيرَ أَوِ اغْتِيلَ قَالَ: فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَلَمَّا أَصْبَحْنَا إذ اهو جَاءَ مِنْ قِبَلِ حِرَاءَ قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ فَلَمْ نَجِدْكَ فبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَقَالَ: (أَتَانِي دَاعِي الْجِنِّ فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمُ الْقُرْآنَ) قَالَ: فَانْطَلَقَ بِنَا فَأَرَانَا نِيرَانَهُمْ وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ: (لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكر اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعْرٍ عَلَفًا لِدَوَابِّكُمْ) فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَلَا تَسْتَنْجُوا بِالْعَظْمِ وَلَا بِالْبَعْرِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الجن)
الراوي : الشَّعْبِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1429 | خلاصة حكم المحدث: صحيح دون قوله: ((ذكر اسم الله عليه))، و ((علف لدوابكم)) ـ ((الضعيفة)) (1038)، ((الإرواء)) (1/ 85/46): م..
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “আল্লাহর নামে জবাই” এবং “তোমাদের চতুষ্পদ প্রাণির খাবার” এই অংশটুকু বাদে বাকী অংশ সহীহ বলেছেন। (আয যঈফা: ১০৩৮।)
পরিচ্ছেদঃ ডান হাত দিয়ে পুরুষাঙ্গ স্পর্শ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
১৪৩০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ব্যক্তিকে তার পুরুষাঙ্গ স্পর্শ করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بِيَمِينِهِ
1430 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْقَطَّانُ بِتِنِّيسَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابَ قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إن يمسَّ الرجل ذَكَرَهُ بيمينه.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1430 | خلاصة حكم المحدث: صحيح.
পরিচ্ছেদঃ পুরুষাঙ্গ স্পর্শ করার ব্যাপারে নিষেধাজ্ঞা পেশাব করার সময় প্রযোজ্য
১৪৩১. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পেশাব করবে, তখন সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌঁচকার্য না করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْفِعْلَ إِنَّمَا زُجر عَنْهُ عِنْدَ مَسْحِ الرَّجُلِ ذَكَرَهُ إِذَا بَالَ
1431 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِذَا بَالَ أَحَدُكُمْ فَلَا يَمْسَحْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلَا يَسْتَنْجِي بيمينه)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1431 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৩১।)
পরিচ্ছেদঃ ডান হাত দিয়ে শৌচকার্য করার ব্যাপারে হুশিয়ারী
১৪৩২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত দিয়ে শৌচকার্য করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ لِمَنْ أَرَادَهُ
1432 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ وَاللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عن الاستنجاء باليمين.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1432 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ঢিলা-কুলূখ করার ইচ্ছা করবে, তাকে বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ ব্যবহার করার ব্যাপারে নির্দেশ সম্পর্কে বর্ণনা
১৪৩৩. সালামা বিন কাইস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি ওযূ করবে, তখন নাক ঝাড়বে, আর যখন ঢিলা-কুলূখ করবে তখন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ أَرَادَ الِاسْتِجْمَارَ أَنْ يَجْعَلَهُ وتراً
1433 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ الْأَشْجَعِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا تَوَضَّأْتَ فَاسْتَنْثِرْ وإذا استجمرت فأوتر)
الراوي : سَلَمَة بْن قَيْسٍ الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1433 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩০৬।)
পরিচ্ছেদঃ যে কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে
১৪৩৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা ঢিলা-কুলূখ করবে, তখন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নিবে। কেননা নিশ্চয়ই আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে ভালবাসেন। তুমি কি দেখতে পাও না আসমান সাতটি, দিন সাতটি, তাওয়াফ (সাতটি)?!... এভাবে তিনি অনেক বিষয় উল্লেখ করেন।”[1]
ذكر العلة التي من أجلها أمر بهذا الأمر
1434 - أَخْبَرَنَا هَاشِمُ بْنُ يَحْيَى أَبُو السَّرِيِّ بِنَصِيبِينَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ فَإِنَّ اللَّهَ تَعَالَى وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ أَمَا تَرَى السَّمَاوَاتِ سَبْعًا وَالْأَيَّامَ سَبْعًا وَالطَّوَافَ؟! ) ..... وَذَكَرَ أشياء.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1434 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৬৫৬।)
পরিচ্ছেদঃ যে কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে
১৪৩৫. আবূ হুরাইরা ও আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ওযূ করবে, সে যেন নাক ঝাড়ে, আর যে ব্যক্তি ঢিলা-কুলূখ করবে, সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নেয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الِاسْتِنْثَارُ হলো নাক থেকে পানি বের করা।الِاسْتِنْشَاقُ হলো নাকে পানি প্রবেশ করানো। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে ব্যক্তি ওযূ করবে, সে যেন নাক ঝাড়ে” এর দ্বারা উদ্দেশ্য হলো সে যেন নাকে পানি প্রবেশ করায়। কাজেই প্রথম কাজ অর্থাৎ নাকে পানি দেওয়া, সেটার স্থলে শেষ কাজ অর্থাৎ নাক ঝাড়াকে ব্যবহার করা হয়েছে। কেননা আগে নাকে পানি না দিলে নাক থেকে পানি বের করার কাজ হতে পারে না।
আর الِاسْتِجْمَارُ হলো পবিত্রতা অর্জন করা। অর্থাৎ পেশাব পায়খানার রাস্তা থেকে নাপাকি দূর করা।”
ذكر العلة التي من أجلها أمر بهذا الأمر
1435 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولَانِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فليوتر)
الراوي : أَبُو هُرَيْرَةَ وَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1435 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: الِاسْتِنْثَارُ: هُوَ إِخْرَاجُ الْمَاءِ مِنَ الْأَنْفِ وَالِاسْتِنْشَاقُ: إِدْخَالُهُ فِيهِ فَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ) أَرَادَ: فَلْيَسْتَنْشِقْ فَأَوْقَعَ اسْمَ الْبِدَايَةِ الَّذِي هُوَ الِاسْتِنْشَاقُ عَلَى النِّهَايَةِ الَّذِي هُوَ الِاسْتِنْثَارُ لِأَنَّهُ لَا يُوجَدُ الِاسْتِنْثَارُ إِلَّا بِتَقَدُّمِ الِاسْتِنْشَاقِ لَهُ.
وَالِاسْتِجْمَارُ: هُوَ الِاسْتِطَابَةُ وَهُوَ إِزَالَةُ النَّجَاسَةِ عَنِ الْمَخْرَجَيْنِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮।)
পরিচ্ছেদঃ আমরা যেভাবে পূর্বে ব্যাখ্যা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে স্পষ্ট হাদীস
১৪৩৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ওযূ করবে, তখন সে যেন তার নাকে পানি প্রবেশ করায় তারপর নাক ঝাড়ে, আর যে ব্যক্তি ঢিলা-কুলূখ করবে, সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা-কুলূখ নেয়।[1]
ذكر الخبر المصرح بصحة ما ذكرناه مِنَ اللَّفْظَةِ الْمُتَقَدِّمَةِ
1436 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:(إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلِ الْمَاءَ فِي أَنْفِهِ ثُمَّ ليَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1436 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮।)
পরিচ্ছেদঃ তিনটি পাথর দিয়ে পবিত্রতা অর্জন করার ব্যাপারে নির্দেশ
১৪৩৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদের জন্য পিতৃসমতুল্য, আমি তোমাদের (বিভিন্ন বিষয়) শিক্ষা দেই। যখন তোমরা টয়লেটে যাবে, তখন তোমরা কিবলাকে সামনের দিকে রাখবে না আবার পিছনের দিকেও রাখবে না এবং তোমাদের কেউ ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করবে না।” রাবী বলেন, “তিনি তিনটি পাথর দিয়ে ইস্তিঞ্জা করার নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করতেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِطَابَةِ بِثَلَاثَةِ أَحْجَارٍ لِمَنْ أَرَادَهُ
1437 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ أَبُو صَالِحٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ فَإِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَا يَسْتَدْبِرْهَا وَلَا يَستطب بِيَمِينِهِ) وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ وَيَنْهَى عَنِ الرَّوْثِ والرِّمَّة.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1437 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬।)
পরিচ্ছেদঃ হাজত পূরণ হওয়ার পর পানি স্পর্শ করা আবশ্যক হওয়ার ব্যাপারে বর্ণনা
১৪৩৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনই যিলহজ্জ মাসের দশ সিয়াম রাখতে দেখিনি আর তিনি যখনই হাজত পূরণ সম্পন্ন করতেন, তখনই পানি স্পর্শ করতেন।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ مَسِّ الْمَاءِ عِنْدَ خُرُوجِهِ مِنَ الْخَلَاءِ
1438 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ طَلْحَةَ الْيَرْبُوعِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا الْعَشْرَ قَطُّ وَلَا خَرَجَ من الخلاء إلا مَسَّ ماء)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1438 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
হাদীসটির দ্বিতীয়াংশ বর্ণনা করেছেন ইবনু আবী শায়বাহ: ১/১৫৩।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৮।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার হাদীসে পানি স্পর্শ করা দ্বারা উদ্দেশ্য হলো পানি দ্বারা শৌচকার্য করা
১৪৩৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাজত সম্পন্ন করে বের হতেন, তখন আমি ও আনসারী এক বালক পানির একটি পাত্র নিয়ে আসতাম, অতঃপর তিনি তা দ্বারা শৌচকার্য করতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مسَّ الْمَاءِ الَّذِي فِي خَبَرِ عَائِشَةَ إِنَّمَا هُوَ الِاسْتِنْجَاءُ بِالْمَاءِ
1439 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي مُعَاذٍ - وَهُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ - قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ حَاجَتِهِ أَجِيءُ أَنَا وغُلامٌ مِنَ الْأَنْصَارِ بِإِدَاوَةٍ مِنْ ماء فَيَسْتَنْجي به.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1439 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩।)
পরিচ্ছেদঃ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার হাদীসে পানি স্পর্শ করা দ্বারা উদ্দেশ্য হলো পানি দ্বারা শৌচকার্য করা
১৪৪০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(হে নারীরা) তোমরা তোমাদের স্বামীদেরকে পানি দ্বারা শৌচকার্য সম্পাদন করার নির্দেশ দিবে। কেননা আমি তাদেরকে এটি বলতে লজ্জাবোধ করছি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম (পানি দ্বারা শৌচকার্য) করতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مسَّ الْمَاءِ الَّذِي فِي خَبَرِ عَائِشَةَ إِنَّمَا هُوَ الِاسْتِنْجَاءُ بِالْمَاءِ
1440 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ مُعَاذَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالْمَاءِ فَإِنِّي أستحْيِيهِم مِنْهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كان يفعله.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1440 | خلاصة حكم المحدث: صحيح .
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪২।)
পরিচ্ছেদঃ টয়লেট থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুস্তাহাব
১৪৪১. আবূ বুরদাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গিয়ে শুনতে পাই, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন, তখন বলতেন غفرانك (আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি)।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْمَغْفِرَةَ عِنْدَ خُرُوجِهِ مِنَ الْخَلَاءِ
1441 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَسَمِعْتُهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا خرج من الخلاء قال: (غفرانك).
الراوي : أَبُو بُرْدَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1441 | خلاصة حكم المحدث: صحيح .
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫২।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি রাতে পেশাব করে তারপর ঘুমাতে চায়, তার জন্য মুস্তাহাব হলো রাতের নির্ধারিত যিকির আযকার সম্পাদন করার জন্য শৌচকার্য করার পর মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করা
১৪৪২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলাম। অতঃপর আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠেন, অতঃপর পেশাব করেন, তারপর মুখমন্ডল ধৌত করেন, তারপর আবার ঘুমিয়ে যান।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ إِذَا بَالَ بِاللَّيْلِ وأراد النوم أَنْ يَقُومَ لِوِرْدِهِ أَنْ يَغْسِلَ وَجْهَهُ وَكَفَّيْهِ بعد الاستنجاء
1442 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بن موسى خت - وكان خير الرِّجَالِ - قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يحدِّث عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَبَالَ ثُمَّ غَسَلَ وجهه ثم نام.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1442 | خلاصة حكم المحدث: صحيح .
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাত)