পরিচ্ছেদঃ ১: ইমাম কখন বৃষ্টি প্রার্থনা করবেন?
১৫০৪. কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ (সা.) -এর কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! গবাদি পশুগুলো তো দুর্বল হয়ে যাচ্ছে এবং এ কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে। অতএব, আল্লাহর নিকট দু'আ করুন। তখন রসূলুল্লাহ (সা.) দু'আ করলেন। ফলে আমাদের ওপর এক জুমু'আর দিন থেকে শুরু করে দ্বিতীয় জুমু'আর দিন পর্যন্ত (অনবরত) বৃষ্টি বর্ষিত হতে লাগল। এক ব্যক্তি রসূলুল্লাহ (সা.) -এর কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! বাড়ি-ঘর তো ধীরে ধীরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আর রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলোও অকর্মণ্য হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন- “আল্ল-হুম্মা ‘আলা- রুউসিল জিবা-লি ওয়াল আ-কা-মি ওয়া বুতূনিল আওদিয়াতি ওয়া মানা-বিতিশ শাজার” (হে আল্লাহ! [আপনি এ বৃষ্টি] পাহাড় ও টিলার চূড়ায় চূড়ায় উপত্যকার মাঝে মাঝে এবং গাছ-পালার গোড়ায় গোড়ায় [বর্ষণ করুন]। তখন মদীনার আকাশ হতে মেঘ এমনিভাবে সরে গেল যেমনিভাবে পরিধানকারীর শরীর থেকে বস্ত্র খুলে যায়।
باب مَتَى يَسْتَسْقِي الإِمَامُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ عَزَّ وَجَلَّ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَانْقَطَعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْمَوَاشِي، فَقَالَ: اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ، فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الاستسقاء ۶ (۱۰۱۳)، ۷ (۱۰۱۴)، ۹ (۱۰۱۶)، ۱۰ (۱۰۱۷)، ۱۲ (۱۰۱۹)، صحیح مسلم/الإستسقاء ۲ (۸۹۷)، سنن ابی داود/الصلاة ۲۶۰ (۱۱۷۵)، (تحفة الأشراف: ۹۰۶)، موطا امام مالک/الإستسقاء ۲ (۳)، مسند احمد ۳/۴ ۱۰، ۱۸۲، ۱۹۴، ۲۴۵، ۲۶۱، ۲۷۱ ویأتی عند المؤلف بأرقام: ۱۵۱۶، ۱۵۱۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1505 - حسن صحيح
When should the imam pray for rain
It was narrated that Anas bin Malik said: A man came to the Messenger of Allah (ﷺ) and said: 'O Messenger of Allah, the livestock have died and the routes have been cut off; pray to Allah (SWT), the Mighty and Sublime.' So the Messenger of Allah (ﷺ) prayed to Allah (SWT) and it rained from that Friday until the next. Then a man came to the Messenger of Allah (ﷺ) and said: 'The houses have been destroyed, the routes have been cut off and the livestock have died.' He said: 'O Allah, on the tops of the mountains and hills, in the bottom of the valleys and where the trees grow.' So (the rain) was lifted from Al-Madinah like a garment being removed.
পরিচ্ছেদঃ ২: বৃষ্টি প্রার্থনার জন্যে ইমামের সালাতের স্থান অভিমুখে রওয়ানা হওয়া
১৫০৫. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) যাকে স্বপ্নে আযান দেখানো হয়েছিল তার থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বৃষ্টির প্রার্থনা করার জন্যে সালাতের স্থান অভিমুখে রওয়ানা হলেন, তখন তিনি কিবলাহ অভিমুখী হলেন ও তার (পরিধেয়) চাদর উল্টিয়ে দিলেন এবং দু রাক’আত সালাত আদায় করলেন। আবু আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, আবদুল্লাহর পরিচয় দিতে গিয়ে ইবনু ‘উয়াইনাহ ভুল করেছেন। যে ‘আবদুল্লাহকে স্বপ্নে আযান দেখানো হয়েছিল তিনি হলেন, ‘আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু 'আবদু রব্বিহী আর অত্র হাদীস বর্ণনাকারী আবদুল্লাহ হলেন, আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু ‘আসিম।
باب خُرُوجِ الإِمَامِ إِلَى الْمُصَلَّى لِلاِسْتِسْقَاءِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، قال: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْعَبَّادِ بْنِ تَمِيمٍ، قَالَ سُفْيَانُ: فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرٍ، فَقَالَ: سَمِعْتُهُ مِنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ يُحَدِّثُ أَبِي، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هَذَا غَلَطٌ مِنَ ابْنِ عُيَيْنَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، وَهَذَا عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الإستسقاء ۱ (۱۰۰۵) ۴ (۱۰۱۱، ۱۰۱۲)، ۱۵ (۱۰۲۳)، ۱۶ (۱۰۲۴)، ۱۷ (۱۰۲۵)، ۱۸ (۱۰۲۶)، ۱۹ (۱۰۲۷)، ۲۰ (۱۰۲۸)، الدعوات ۲۵ (۶۳۴۳)، صحیح مسلم/الإستسقاء ۱ (۸۹۴)، سنن ابی داود/الصلاة ۲۵۸ (۱۱۶۱، ۱۱۶۲، ۱۱۶۳، ۱۱۶۴)، ۲۵۹ (۱۱۶۶، ۱۱۶۷)، سنن الترمذی/الصلاة ۲۷۸ (الجمعة ۴۳) (۵۵۶)، سنن ابن ماجہ/الإقامة ۱۵۳ (۱۲۶۷)، موطا امام مالک/الإستسقاء ۱ (۱)، مسند احمد ۴/۳۸، ۳۹، ۴۰، ۴۱، ۴۲، سنن الدارمی/الصلاة ۱۸۸ (۱۵۷۴، ۱۵۷۵)، (تحفة الأشراف: ۵۲۹۷)، ویأتی عند المؤلف بأرقام: ۱۵۰۸، ۱۵۱۰، ۱۵۱۱، ۱۵۱۲، ۱۵۱۳، ۱۵۲۰، ۱۵۲۱، ۱۵۲۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1506 - صحيح
The imam going out to the prayer place to pray for rain
It was narrated from 'Abbad bin Tamim: Sufyan said: 'I asked 'Abdullah bin Abi Bakr who said: I heard it from Abbad bin Tamim who narrated it from his father, that 'Abdullah bin Zaid, who was shown the call to prayer (in a dream) said: 'The Messenger of Allah (ﷺ) went out to the prayer place to pray for rain. He faced the kiblah and turned his cloak around and prayed two rak'ahs.'
পরিচ্ছেদঃ ৩: বের হওয়াকালীন সময়ে ইমামের যে অবস্থায় থাকা মুস্তাহাব
১৫০৬. ইসহাক ইবনু মানসূর ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ইসহাক ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, অমুক ব্যক্তি [ওয়ালীদ ইবনু আকাবা (রহ.)] আমাকে ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন যেন আমি তাঁকে রসূলুল্লাহ (সা.) -এর ইস্তিস্কা সালাত সম্পর্কে প্রশ্ন করি। তিনি বললেন, রসূলুল্লাহ (সা.) বিনয় ও মিনতির সাথে ছিন্ন বস্ত্রে বের হয়েছিলেন এবং তোমাদের এ খুৎবার মতো খুৎবা না দিয়ে দু' রাক্আত সালাত আদায় করেছিলেন।
باب الْحَالِ الَّتِي يُسْتَحَبُّ لِلإِمَامِ أَنْ يَكُونَ عَلَيْهَا إِذَا خَرَجَ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قال: أَرْسَلَنِي فُلَانٌ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَضَرِّعًا مُتَوَاضِعًا مُتَبَذِّلًا، فَلَمْ يَخْطُبْ نَحْوَ خُطْبَتِكُمْ هَذِهِ، فَصَلَّى رَكْعَتَيْنِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۵۸ (۱۱۶۵)، سنن الترمذی/فیہ ۲۷۸ (الجمعة ۴۳) (۵۵۸، ۵۵۹)، سنن ابن ماجہ/الإقامة ۱۵۳ (۱۲۶۶)، (تحفة الأشراف: ۵۳۵۹)، مسند احمد ۱/۲۳۰، ۲۶۹، ۳۵۵، ویأتی عند المؤلف بأرقام: ۱۵۰۹، ۱۵۲۲ (حسن)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1507 - حسن
The recommended condition for the imam to be in if he goes out
It was narrated from Hisham bin Ishaq bin Abdullah bin Kinanah that : His father said: So and so sent me to ask him how the Messenger of Allah (ﷺ) prayed for rain (Istisqa'). He said: 'The Messenger of Allah (ﷺ) went out beseeching and humble, (dressed) in a state of humility. He did not give a Khutbah like this Khutbah of yours, and he prayed two rak'ahs.'
পরিচ্ছেদঃ ৩: বের হওয়াকালীন সময়ে ইমামের যে অবস্থায় থাকা মুস্তাহাব
১৫০৭. কুতায়বাহ্ (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) বৃষ্টির জন্যে দু'আ করেছিলেন। তখন তাঁর পরণে কালো রংয়ের চাদর ছিল।
باب الْحَالِ الَّتِي يُسْتَحَبُّ لِلإِمَامِ أَنْ يَكُونَ عَلَيْهَا إِذَا خَرَجَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَعَلَيْهِ خَمِيصَةٌ سَوْدَاءُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1508 - صحيح
The recommended condition for the imam to be in if he goes out
It was narrated from Abdullah bin Zaid that: The Messenger of Allah (ﷺ) prayed for rain wearing a black khamisah.
পরিচ্ছেদঃ ৪: ইস্তিস্কার জন্যে ইমামের মিম্বারে উপবেশন করা
১৫০৮. মুহাম্মাদ ইবনু 'উবায়দ ইবনু মুহাম্মাদ (রহ.) .... ইসহাক ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে রসূলুল্লাহ (সা.) -এর ইস্তিস্কার সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, রসূলুল্লাহ (সা.) ছিন্ন বস্ত্রে বিনয় ও মিনতি সহকারে বের হয়েছিলেন। তিনি মিম্বারের উপর বসেছিলেন, কিন্তু তোমাদের এ খুৎবার মতো কোন খুৎবা দেননি। বরং তিনি সবসময় দু'আ করছিলেন। মিনতি জানাচ্ছিলেন। তাকবীর বলছিলেন এবং দু' রাক'আত সালাত আদায় করেছিলেন যেরূপ দু' ঈদে সালাত আদায় করতেন।
باب جُلُوسِ الإِمَامِ عَلَى الْمِنْبَرِ لِلاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قال: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَبَذِّلًا مُتَوَاضِعًا مُتَضَرِّعًا فَجَلَسَ عَلَى الْمِنْبَرِ، فَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ، وَلَكِنْ لَمْ يَزَلْ فِي الدُّعَاءِ وَالتَّضَرُّعِ وَالتَّكْبِيرِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا كَانَ يُصَلِّي فِي الْعِيدَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۷ (حسن)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1509 - حسن
The imam sitting on the minbar to pray for rain
It was narrated from Hisham binIshaq bin Abdullah bin Kinanah that: His father said: I asked Ibn 'Abbas how the Messenger of Allah (ﷺ) prayed for rain. He said: 'The Messenger of Allah (ﷺ) went out (dressed) in a state of humility, beseeching and humble. He sat on the minbar but he did not deliver a Khutbah like this Khutbah of yours, rather he kept supplicating, beseeching and saying the takbir, and he prayed two rak'ahs as he used to do during the two 'Eids.'
পরিচ্ছেদঃ ৫: ইস্তিস্কার দু'আ করার সময় ইমামের পিঠ মানুষের দিকে ফিরিয়ে দেয়া
১৫০৯. ‘আমর ইবনু উসমান (রহ.) ..... ‘আব্বাদ ইবনু তামীম (রহ.) হতে বর্ণিত। তার চাচা তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি রসূলুল্লাহ (সা.) -এর সাথে বৃষ্টির দু'আ করার জন্যে বের হলেন। রসূলুল্লাহ (সা.) তার চাদর উল্টিয়ে দিলেন এবং মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে দিয়ে দু'আ করলেন। তারপর দু' রাকআত সালাত আদায় করলেন। আর তাতে উচ্চৈঃস্বরে কিরা’আত পাঠ করলেন।
باب تَحْوِيلِ الإِمَامِ ظَهْرَهُ إِلَى النَّاسِ عِنْدَ الدُّعَاءِ فِي الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ حَدَّثَهُ، أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَسْتَسْقِي فَحَوَّلَ رِدَاءَهُ وَحَوَّلَ لِلنَّاسِ ظَهْرَهُ وَدَعَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ فَقَرَأَ فَجَهَرَ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1510 - صحيح
The imam turning his back to the people when supplicating during prayers for rain
It was narrated from Abbad bin Tamim that : His paternal uncle had told him that he went out with the Messenger of Allah (ﷺ) to pray for rain. He turned his rida' around, and turned his back to the people, then he prayed two rak'ahs and recited loudly.
পরিচ্ছেদঃ ৬: ইস্তিস্কার সময় ইমামের চাদর উল্টিয়ে দেয়া
১৫১০. কুতায়বাহ্ (রহ.) ..... 'আব্বাদ ইবনু তামীম (রহ.)-এর চাচা হতে বর্ণিত। নবী (সা.) (একবার) বৃষ্টির জন্যে দু'আ করলেন ও দু' রাকআত সালাত আদায় করলেন। আর তার চাদর উল্টিয়ে দিলেন।
باب تَقْلِيبِ الإِمَامِ الرِّدَاءَ عِنْدَ الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَسْقَى وَصَلَّى رَكْعَتَيْنِ وَقَلَبَ رِدَاءَهُ .
تخریج دارالدعوہ: انظر رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1511 - صحيح
The imam turning his rida' around when praying for rain
It was narrated from 'Abbad bin Tamim, from his paternal uncle that: The Prophet (ﷺ) prayed for rain, and prayed two rak'ahs, and turned his rida' around.
পরিচ্ছেদঃ ৭: ইমাম কখন তার চাদর উল্টিয়ে দিবেন?
১৫১১. কুতায়বাহ্ (রহ.) ..... ‘আব্বাদ ইবনু তামীম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে বলতে শুনেছি যে, (একবার) রসূলুল্লাহ (সা.) বের হয়ে বৃষ্টির জন্যে দু'আ করলেন এবং কিবলামুখী হওয়ার সময় তাঁর চাদর উল্টিয়ে দিলেন।
باب مَتَى يُحَوِّلُ الإِمَامُ رِدَاءَهُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، يَقُولُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1512 - صحيح
When should the imam turn his rida' around?
It was narrated from Abdullah bin Abi Bakr that: He heard Abbad bin Tamim said: The Messenger of Allah (ﷺ) went out and prayed for rain, and he turned his rida' around when he turned to the Qiblah.
পরিচ্ছেদঃ ৮: ইমামের হাত উঠানো
১৫১২. হিশাম ইবনু 'আবদুল মালিক আবূ তাক্বী আল হিমসী (রহ.) ..... ‘আব্বাদ ইবনু তামীম-এর চাচা হতে বর্ণিত। তিনি রসূলুল্লাহ (সা.) -কে ইস্তিস্কার সময় দেখলেন যে, তিনি কিবলামুখী হয়ে চাদর উল্টিয়ে দিলেন ও দু' হাত উত্তোলন করলেন।
باب رَفْعِ الإِمَامِ يَدَهُ
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو تَقِيٍّ الْحِمْصِيُّ، قال: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي الِاسْتِسْقَاءِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ الرِّدَاءَ وَرَفَعَ يَدَيْهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1513 - صحيح
The imam raising his hands
It was narrated from 'Abbad bin Tamim, from his paternal uncle, that: He saw the Messenger of Allah (ﷺ), when he prayed for rain, turn to face the Qiblah, turning his cloak around and raising his hands.
পরিচ্ছেদঃ ৯: (দু' হাত) কিভাবে উঠাবেন?
১৫১৩. শু'আয়ব ইবনু ইউসুফ (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল (সা.) ইস্তিস্কার সময় ছাড়া অন্য কোন দু'আয় দু' হাত উঠাতেন না। তিনি তখন দু' হাত এতটুকু পর্যন্ত উঠাতেন যে, তাঁর উভয় বগলের শুভ্রতা দেখা যেত।
باب كَيْفَ يَرْفَعُ
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ الدُّعَاءِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الإستسقاء ۲۲ (۱۰۳۱)، المناقب ۲۳ (۳۵۶۵)، الدعوات ۲۳ (۶۳۴۱)، صحیح مسلم/الإستسقاء ۱ (۸۹۵)، سنن ابی داود/الصلاة ۲۶۰ (۱۱۷۰)، سنن ابن ماجہ/الإقامة ۱۱۸ (۱۱۸۰)، (تحفة الأشراف: ۱۱۶۸)، مسند احمد ۳/ ۱۸۱، ۲۸۲، سنن الدارمی/الصلاة ۱۸۹ (۱۵۷۶) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1514 - صحيح
How to raise the hands
It was narrated that Anas said: The Messenger of Allah (ﷺ) did not raise his hands during any supplication except when praying for rain, when he used to raise his hands so high that the whiteness of his armpits could be seen.
পরিচ্ছেদঃ ৯: (দু' হাত) কিভাবে উঠাবেন?
১৫১৪. কুতায়বাহ্ (রহ.) ..... আবুল লাহম (রাঃ) হতে বর্ণিত। তিনি রসূলুল্লাহ (সা.) -কে ‘আহজারুয যায়ত' নামক স্থানে ইস্তিস্কা আদায় করতে দেখেছিলেন। তখন তিনি দু' হাত উঠিয়ে দু'আ করেছিলেন।
باب كَيْفَ يَرْفَعُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُمَيْرٍمَوْلَى آبِي اللَّحْمِ، عَنْ آبِي اللَّحْمِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ: يَسْتَسْقِي وَهُوَ مُقْنِعٌ بِكَفَّيْهِ يَدْعُو .
تخریج دارالدعوہ: سنن الترمذی/الصلاة ۲۷۸ (الجمعة ۴۳) (۵۵۷)، (تحفة الأشراف: ۵)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۲۶۰ (۱۱۶۸)، مسند احمد ۵/۲۲۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1515 - صحيح
How to raise the hands
It was narrated from Abi Al-Lahm that: He saw the Messenger of Allah at Ahjar Az-Zait praying for rain and raising his hands, making supplications.
পরিচ্ছেদঃ ৯: (দু' হাত) কিভাবে উঠাবেন?
১৫১৫. ঈসা ইবনু হাম্মাদ (রহ.) ..... শারীক ইবনু আবদুল্লাহ (রহ.) হতে বর্ণিত। তিনি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছেন যে, একদা আমরা জুমু'আর দিনে মসজিদে ছিলাম এবং রসূলুল্লাহ (সা.) মানুষের সামনে খুৎবা দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! (গরমের আধিক্য হেতু) রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, গবাধি পশুগুলো অকর্মণ্য হয়ে পড়ছে এবং শহর খাদ্যশূন্য হয়ে যাচ্ছে। অতএব আপনি আল্লাহর কাছে দু'আ করুন যে, তিনি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। তখন রসূলুল্লাহ (সা.) তাঁর উভয় হাত মুখমণ্ডল বরাবর উঠালেন এবং বললেন, হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর কসম! তিনি মিম্বার থেকে তখনও নামেনি। এ সময় আমাদের বৃষ্টি দ্বারা পরিতৃপ্ত করে দেয়া হলো এবং ঐ দিন থেকে পরবর্তী জুমু'আহ পর্যন্ত আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হলো। তখন এক ব্যক্তি দাঁড়াল, আমি জানি না যে, সে ঐ ব্যক্তি কিনা যে রসূলুল্লাহ (সা.) -কে বলেছিল “আমাদের ওপর বৃষ্টি বর্ষণের জন্যে দু'আ করুন" না অন্য ব্যক্তি। সে বলল, হে আল্লাহর রসূল! (পানির আধিক্যের কারণে) রাস্তাঘাট তো বন্ধ হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে। অতএব, আপনি আল্লাহর কাছে দুআ করুন তিনি যেন বৃষ্টি বন্ধ করে দেন। তখন রসূলুল্লাহ (সা.) বললেন, “আল্ল-হুম্মা হাওয়া-লায়না- ওয়ালা- ‘আলায়না- ওয়ালাকিন ‘আলাল জিবা-লি ওয়া মানা-বিতিশ শাজার” (হে আল্লাহ! [আপনি বৃষ্টি] আমাদের আশেপাশে বর্ষণ করুন, আমাদের ওপর নয় বরং পাহাড়ের ওপর এবং গাছের গোড়ায়)। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম! রসূলুল্লাহ (সা.) -এর এ দু'আ করতে না করতে মেঘমালা এমনিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল যে, আমরা তার কিছুই দেখতে পেলাম না।
باب كَيْفَ يَرْفَعُ
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ وَهُوَ الْمَقْبُرِيُّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْأَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَهُ، يَقُولُ: بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَقَطَّعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْأَمْوَالُ وَأَجْدَبَ الْبِلَادُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ حِذَاءَ وَجْهِهِ، فَقَالَ: اللَّهُمَّ اسْقِنَا ، فَوَاللَّهِ مَا نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمِنْبَرِ حَتَّى أُوسِعْنَا مَطَرًا وَأُمْطِرْنَا ذَلِكَ الْيَوْمَ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى، فَقَامَ رَجُلٌ لَا أَدْرِي هُوَ الَّذِي قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقِ: لَنَا أَمْ لَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، انْقَطَعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْأَمْوَالُ مِنْ كَثْرَةِ الْمَاءِ، فَادْعُ اللَّهَ أَنْ يُمْسِكَ عَنَّا الْمَاءَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا وَلَكِنْ عَلَى الْجِبَالِ وَمَنَابِتِ الشَّجَرِ ، قَالَ: وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ تَمَزَّقَ السَّحَابُ حَتَّى مَا نَرَى مِنْهُ شَيْئًا.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1516 - حسن صحيح
How to raise the hands
It was narrated from Anas bin Malik that he said: While we were in the masjid on Friday and the Messenger of Allah (ﷺ) was addressing the people, a man stood up and said: 'O Messenger of Allah, the routes have been cut off, our wealth has been destroyed and prices have gone up. Pray to Allah (SWT) to give us rain.' So the Messenger of Allah (ﷺ) raised his hands in level with his face and said: 'O Allah, give us rain.' By Allah (SWT), the Messenger of Allah (ﷺ) had not come down from the minbar before it started to pour with rain, and it rained from that day until the following Friday. Then a man stood up- I do not know if he was the same man who had asked the Messenger of Allah (ﷺ) to pray for rain for us or not- and said: 'O Messenger of Allah, the routes have been cut off, and our wealth has been destroyed because there is too much water. Pray to Allah (SWT ) to stop the rain for us.' The Messenger of Allah (ﷺ) said: 'O Allah, around us and not on us, rather on the mountains and places where trees grow.' By Allah, hardly had the Messenger of Allah (ﷺ) spoken these words than the clouds split apart (and vanished) until we could not see anything of them.'
পরিচ্ছেদঃ ১০: দু'আর উল্লেখ
১৫১৬. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: “আল্ল-হুম্মাসকিনা-” (হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর)।
باب ذِكْرِ الدُّعَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنِي أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قال: حَدَّثَنِي وُهَيْبٌ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ اسْقِنَا .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۶۶۶) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1517 - صحيح
The supplication
It was narrated from Anas bin Malik that: The Prophet (ﷺ) said: Allahumma sqina (O Allah, give us rain).
পরিচ্ছেদঃ ১০: দু'আর উল্লেখ
১৫১৭. মুহাম্মাদ ইবনু আবদুল আ'লা (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) - জুমু'আর দিন খুৎবা দিচ্ছিলেন। এমন সময় কতক মানুষ দাঁড়িয়ে গেল, তারা চিৎকার করে বলতে লাগল, হে আল্লাহর নবী! বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং চতুষ্পদ জন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে, অতএব আপনি আল্লাহ তা'আলার সমীপে দু'আ করুন তিনি যেন আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। তিনি বললেন, “আল্ল-হুম্মাসকিনা- আল্ল-হুম্মাসকিনা-" (হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর; হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর)। আনাস (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমরা আকাশে মেঘের কোনচিহ্নও দেখছিলাম না। তিনি বলেন, এ সময় মেঘ সৃষ্টি হলো, এরপর তা বিস্তীর্ণ হলো, পরে তা (আমাদের ওপর) বর্ষিত হলো। অতঃপর রসূলুল্লাহ (সা.) নীচে নেমে আসলেন এবং সালাত আদায় করলেন। আর মানুষেরা সালাত শেষ করে ফিরে গেল। অতঃপর পরবর্তী জুমুআহ পর্যন্ত অনবরত বৃষ্টি বর্ষিত হতে লাগল। যখন রসূলুল্লাহ (সা.) খুৎবা দেয়ার জন্যে দাড়ালেন, মানুষ চিৎকার করে বলতে লাগল, হে আল্লাহর নবী (সা.)! (পানির আধিক্য হেতু) বাড়ি ঘর তো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আপনি আল্লাহর কাছে দু'আ করুন, তিনি যেন আমাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। তখন রসূলুল্লাহ (সা.) মুচকী হেসে বললেন, “আল-হুম্মা হাওয়া-লায়না- ওয়ালা- ‘আলায়না-” (হে আল্লাহ! তুমি আমাদের আশেপাশে বষ্টি বর্ষণ কর; আমাদের ওপরে নয়)। তখন মদীনাহ থেকে মেঘমালা বিক্ষিপ্ত হয়ে গেল, আর মদীনার আশেপাশে বৃষ্টি হচ্ছিল কিন্তু মদীনায় এক ফোটাও বৃষ্টি হচ্ছিল না। তখন আমি মদীনার দিকে তাকিয়ে দেখলাম যে, মদীনাহ্ মেঘমালার চক্র ব্যুহের মাঝখানে অবস্থিত।باب ذِكْرِ الدُّعَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قال: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَهُوَ الْعُمَرِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْأَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ، فَقَامَ إِلَيْهِ النَّاسُ فَصَاحُوا، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، قَحَطَتِ الْمَطَرُ وَهَلَكَتِ الْبَهَائِمُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، قَالَ: اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا ، قَالَ: وَايْمُ اللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً مِنْ سَحَابٍ، قَالَ: فَأَنْشَأَتْ سَحَابَةٌ فَانْتَشَرَتْ، ثُمَّ إِنَّهَا أُمْطِرَتْ وَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى وَانْصَرَفَ النَّاسُ، فَلَمْ تَزَلْ تَمْطُرُ إِلَى يَوْمِ الْجُمُعَةِ الْأُخْرَى، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ صَاحُوا إِلَيْهِ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يَحْبِسَهَا عَنَّا، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، فَتَقَشَّعَتْ عَنِ الْمَدِينَةِ فَجَعَلَتْ تَمْطُرُ حَوْلَهَا وَمَا تَمْطُرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الْإِكْلِيلِ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الإستسقاء ۱۴ (۱۰۲۱)، صحیح مسلم/الإستسقاء ۲ (۸۹۷)، (تحفة الأشراف: ۴۵۶) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1518 - صحيح
The supplication
It was narrated from Thabit that Anas said: The Prophet (ﷺ) was delivering the Khutbah one Friday when the people stood up and shouted: 'O Prophet of Allah! There has been no rain and the animals have died. Pray to Allah (SWT) to send us rain.' He said: 'O Allah, send us rain; O Allah, send us rain.' By Allah (SWT), we could not see even a wisp of a cloud in the sky, then a cloud appeared and grew, and it rained. The Messenger of Allah (ﷺ) came down and prayed, and the people departed, and it continued to rain until the following Friday. When the Messenger of Allah (ﷺ) stood up to deliver the Khutbah, they called out to him and said: 'O Prophet of Allah, the houses are destroyed and the routes are cut off. Pray to Allah to take it away from us.' The Messenger of Allah (ﷺ) smiled and said: 'O Allah, around us and not on us!' Then is dispersed from Al-Madinah and rain fell around Al-Madinah but not a single drop fell on Al-Madinah. I looked, and it was in something like a ring.
পরিচ্ছেদঃ ১০: দু'আর উল্লেখ
১৫১৮. ‘আলী ইবনু হুজুর (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল, তখন রসূলুল্লাহ (সা.) দাঁড়ানো অবস্থায় খুৎবা দিচ্ছিলেন, সে রসূলুল্লাহ (সা.) -এর দিকে মুখ করে দাড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! (ঘাস বিচালির সংকট হেতু) চতুষ্পদ জন্তুগুলো দুর্বল হয়ে যাচ্ছে, (গরমের আধিক্য হেতু) রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ তা'আলার সমীপে দু'আ করুন, তিনি যেন আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। তখন রসূলুল্লাহ (সা.) তাঁর দু' হাত উঠালেন এবং বললেন, “আল্লহুম্মা আগিসনা- আল্ল-হুম্মা আগিসনা-" (হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর, হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর)। আনাস (রাঃ) বলেন, আমরা তখন আকাশে কোন মেঘ বা মেঘের টুকরা দেখছিলাম না, আর আমাদের “সা'ই" পাহাড়ের মধ্যবর্তী স্থানে কোন ঘর-বাড়িও ছিল না। হঠাৎ ঢালের নায় একখণ্ড মেঘ প্রকাশ পেল, যখন তা মধ্যাকাশে পৌছল, বিস্তৃত হয়ে গেল এবং তা বৃষ্টির আকারে বর্ষিত হতে লাগল। আনাস (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমরা এক সপ্তাহ অবধি সূর্য দেখছিলাম না। তিনি বলেন, পরবর্তী জুমু'আয় ঐ দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল, তখন রসূলুল্লাহ (সা.) দাঁড়ানো অবস্থায় খুৎবা দিচ্ছিলেন। সে রসূলুল্লাহ (সা.) -এর সামনে তার দাঁড়ানো অবস্থায় আসলো এবং বলল, হে আল্লাহর রসূল! বৃষ্টির আধিক্য হেতু চতুষ্পদ জন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ তা'আলার কাছে দু'আ করুন তিনি যেন আমাদের ওপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন।
তখন রসূলুল্লাহ (সা.) দু হাত উঠালেন এবং বললেন, হে আল্লাহ! তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ কর, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড় এবং টিলার চূড়ায় চূড়ায় উপত্যকার মাঝে মাঝে এবং গাছপালার গোড়ায় গোড়ায় (বর্ষণ কর)। আনাস (রাঃ) বলেন, তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেল, আর আমরা সূর্যের আলোতে হেঁটে হেঁটে বাইরে গেলাম। (রাবী) শারীক (রহ.) বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, সে ব্যক্তি কি প্রথম ব্যক্তি ছিল? তিনি বললেন, না।
باب ذِكْرِ الدُّعَاءِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قال: حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يُغِيثَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا ، قَالَ أَنَسٌ: وَلَا وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابَةٍ وَلَا قَزَعَةٍ وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ فَطَلَعَتْ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ وَأَمْطَرَتْ، قَالَ أَنَسٌ: وَلَا وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سَبْتًا، قَالَ: ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَيْكَ، هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يُمْسِكَهَا عَنَّا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ قَالَ: فَأَقْلَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ، قَالَ شَرِيكٌ: سَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الْأَوَّلُ ؟ قَالَ: لَا.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۵ (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1519 - حسن صحيح
The supplication
It was narrated from Anas bin Malik that: A man entered the masjid when the Messenger of Allah (ﷺ) was standing and delivering the Khutbah. He turned to face the Messenger of Allah (ﷺ) standing and said: 'O Messenger of Allah, our wealth has been destroyed and the routes have been cut off. Pray to Allah (SWT) to send us rain.' The Messenger of Allah (ﷺ) raised his hands then said: O Allah, send us rain. Anas said: By Allah, we had not seen even a wisp of a cloud in the sky and there were no houses or buildings between us and (the mountain of ) Sal'. Then a cloud like a shield appeared, and when it reached the middle of the sky it spread and it began to rain. Anas said: By Allah, we did not see the sun for a week. Then a man entered through that door on the following Friday, when the Messenger of Allah (ﷺ) was standing and delivering the Khutbah. He turned to face him standing and said: 'O Messenger of Allah (ﷺ), may Allah (SWT) send blessings upon you. Our wealth has been destroyed and the routes have been cut off. Pray to Allah (SWT) to withold (the rain) from us.' The Messenger of Allah (ﷺ) raised his hands and said: 'O Allah, around us and not on us.; O Allah, on the hills and mountains, the bottoms of the valleys and where the trees grow.' Then it stopped raining and we went out walking in the sun. Sharik said: 'I asked Anas: 'Was he the same man?' He said: 'No.'
পরিচ্ছেদঃ ১১: দু'আর পরে সালাত আদায় করা
১৫১৯. হারিস ইবনু মিসকীন (রহ.) ..... 'আব্বাদ ইবনু তামীম (রহ.) হতে বর্ণিত। তিনি তার চাচাকে যিনি রসূলুল্লাহ (সা.) -এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তাঁকে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ (সা.) একদিন ইস্তিস্কার জন্যে বের হলেন। তিনি মানুষের দিকে তার পিঠ ফিরিয়ে আল্লাহর কাছে দু'আ করতে লাগলেন। আর তিনি কিবলামুখী হয়ে চাদর উল্টিয়ে দিলেন। তারপর দু' রাকআত সালাত আদায় করলেন। ইবনু আবূ যিব (রহ.) হাদীস সম্পর্কে বলেন, আর ঐ দু' রাকআতে কিরা’আত পাঠ করেছিলেন।
باب الصَّلاَةِ بَعْدَ الدُّعَاءِ
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ وَيُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قال: أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّهُ سَمِعَ عَمَّهُ وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَسْتَسْقِي فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ يَدْعُو اللَّهَ وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ، قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ فِي الْحَدِيثِ: وَقَرَأَ فِيهِمَا.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1520 - صحيح
Prayer after the supplication
It was narrated that Ibn Shihab said: Abbad bin Tamim told me that he heard his paternal uncle, who was one of the companions of the Messenger of Allah (ﷺ) say: The Messenger of Allah (ﷺ) went out one day to pray for rain. He turned his back toward the people, praying to Allah (SWT), and he turned to face the Qiblah. He turned his rida' around, then he prayed two rak'ahs. (One of the narrators) Ibn Abi Dhi'b said in the hadith: And he recited in them both.
পরিচ্ছেদঃ ১২: ইস্তিস্কার সালাত কত রাকআত?
১৫২০. 'আমর ইবনু ‘আলী (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) ইস্তিষ্কার উদ্দেশে বের হয়ে কিবলামুখী হয়ে দু' রাকআত সালাত আদায় করলেন।
باب كَمْ صَلاَةُ الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَسْتَسْقِي فَصَلَّى رَكْعَتَيْنِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1521 - صحيح
How many (rak'ahs) are there in the prayer for rain (Salat Al-Istisqa')?
It was narrated from Abdullah bin Zaid that: The Prophet (ﷺ) went out to pray for rain, and he prayed two rak'ahs facing the Qiblah.
পরিচ্ছেদঃ ১৩: ইস্তিস্কার সালাত কেমন?
১৫২১. মাহমূদ ইবনু গয়লান (রহ.) ..... ইসহাক ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমীরদের মধ্যে কেউ আমাকে (একবার) ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন, আমি যেন তাঁকে ইস্তিস্কা সম্পর্কে প্রশ্ন করি। ইবনু আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে সরাসরি প্রশ্ন করতে ঐ আমীরকে কে বারণ করেছে? (তারপর বললেন) একবার রসূলুল্লাহ (সা.) - বিনীতভাবে ছিন্ন বস্ত্রে মিনতি সহকারে বের হলেন এবং দু' রাক্আত সালাত আদায় করলেন। যেমনিভাবে তিনি উভয় ঈদে আদায় করেন। কিন্তু তিনি তোমাদের (ঈদের খুৎবার) মতো খুৎবা দেননি।
باب كَيْفَ صَلاَةُ الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قال: حَدَّثَنَا وَكِيعٌ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قال: أَرْسَلَنِي أَمِيرٌ مِنَ الْأُمَرَاءِ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنِ الِاسْتِسْقَاءِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَا مَنَعَهُ أَنْ يَسْأَلَنِي ؟ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاضِعًا مُتَبَذِّلًا مُتَخَشِّعًا مُتَضَرِّعًا، فَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا يُصَلِّي فِي الْعِيدَيْنِ وَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۷ (حسن)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1522 - حسن
How is the prayer for rain performed?
It was narrated from Hisham bin Ishaq bin Abdullah bin Kinanah that: His father said: One of the governors sent me to Ibn Abbas to ask him about the prayer for rain. He said: 'What kept him from asking me? The Messenger of Allah (ﷺ) went out humbly, (dressed) in a state of humility, submissiveness and beseeching, and he prayed two rak'ahs as in the Eid prayer, but he did not deliver a Khutbah like this Khutbah of yours.'
পরিচ্ছেদঃ ১৪: ইস্তিস্কার সালাতে স্বরবে কিরা’আত পাঠ করা
১৫২২. মুহাম্মাদ ইবনু রাফি (রহ.) ..... 'আব্বাদ ইবনু তামীম-এর চাচা (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) (একদিন) বের হলেন এবং ইস্তিকার দু' রাক'আত সালাত আদায় করলেন। তাতে তিনি উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করলেন।
باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي صَلاَةِ الاِسْتِسْقَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَرَجَ فَاسْتَسْقَى فَصَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1523 - صحيح
Reciting Qur'an loudly for the prayer for rain
It was narrated from 'Abbad bin Tamim from his paternal uncle that: The Prophet (ﷺ) went out and prayed for rain, then he prayed two rak'ahs in which he recited loudly.
পরিচ্ছেদঃ ১৫: বৃষ্টির সময় কথা বলা
১৫২৩. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, যখন বৃষ্টি হত তখন রসূলুল্লাহ (সা.) বলতেন- “আল্ল-হুম্মাজ আলহু সইয়িবান না-ফি আন” (হে আল্লাহ! তুমি এ বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও)।
باب الْقَوْلِ عِنْدَ الْمَطَرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ: إِذَا أُمْطِرَ، قَالَ: اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا .
تخریج دارالدعوہ: وقد أخرجہ: سنن ابی داود/الأدب ۱۱۳ (۵۰۹۹) مطولاً، سنن ابن ماجہ/الدعاء ۲۱ (۳۸۸۹) مطولاً، (تحفة الأشراف: ۱۶۱۴۶)، مسند احمد ۶/۴۱، ۹۰، ۱۱۹، ۱۳۷، ۱۳۸، ۱۶۶، ۱۹۰، ۲۲۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1524 - صحيح
What to say when it rains
It was narrated from 'Aishah that: When it rained the Messenger of Allah would say: Allahummaj'alhu Sayyiban nafi`a. (O Allah, make it beneficial rain).
পরিচ্ছেদঃ ১৬: তারকার সাহায্যে বৃষ্টি কামনা অপছন্দনীয়
১৫২৪. ‘আমর ইবনু সাওওয়াদ ইবনুল আসওয়াদ ইবনু ‘আমর (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন, আমি আমার বান্দাদের যে কোন নি'আমাত দান করি না কেন, তাদের একদল ঐ নি'আমাতের অস্বীকারকারী হয়ে যায়। তারা বলে, নক্ষত্র আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেছে। নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে।
باب كَرَاهِيَةِ الاِسْتِمْطَارِ بِالْكَوْكَبِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ بْنِ عَمْرٍو، قال: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قال: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلَّا أَصْبَحَ فَرِيقٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ، يَقُولُونَ: الْكَوْكَبُ وَبِالْكَوْكَبِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الإیمان ۳۲ (۷۲)، (تحفة الأشراف: ۱۴۱۱۳)، مسند احمد ۲/۳۶۲، ۳۶۸، ۴۲۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1525 - صحيح
It is Makruh to attribute rain to the stars
It was narrated that Abu Hurairah said: The Messenger of Allah (ﷺ) said: Allah, the Mighty and Sublime, said: I have never sent down My favor to My slaves but a group of them became disbelievers who say; The stars and by stars.'
পরিচ্ছেদঃ ১৬: তারকার সাহায্যে বৃষ্টি কামনা অপছন্দনীয়
১৫২৫. কুতায়বাহ (রহ.) ..... যায়দ ইবনু খালিদ আল জুহানী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (সা.) -এর যুগে মানুষদের ওপর বৃষ্টি বর্ষিত হলো। তখন তিনি বললেন, তোমরা কি শুনতে পাওনি তোমাদের রব গতরাতে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আমার বান্দাদের কোন নি'আমাত দান করলে তাদের একদল ঐ নি'আমাতের অস্বীকারকারী হয়ে যায়। তারা বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। অতএব, যারা আমার ওপর ঈমান এনেছে এবং আমার বৃষ্টি দেয়ার কারণে আমার প্রশংসা করছে, প্রকৃতপক্ষে তারাই আমার ওপর ঈমান এনেছে। আর নক্ষত্রের প্রভাবকে অস্বীকার করছে। আর যারা বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। তারাই আমাকে অস্বীকার করছে এবং নক্ষত্রের প্রভাবের উপর বিশ্বাস স্থাপন করছে।
باب كَرَاهِيَةِ الاِسْتِمْطَارِ بِالْكَوْكَبِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ: مُطِرَ النَّاسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَلَمْ تَسْمَعُوا مَاذَا قَالَ رَبُّكُمُ اللَّيْلَةَ، قَالَ: مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلَّا أَصْبَحَ طَائِفَةٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ، يَقُولُونَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَأَمَّا مَنْ آمَنَ بِي وَحَمِدَنِي عَلَى سُقْيَايَ فَذَاكَ الَّذِي آمَنَ بِي وَكَفَرَ بِالْكَوْكَبِ، وَمَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَاكَ الَّذِي كَفَرَ بِي وَآمَنَ بِالْكَوْكَبِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الأذان ۱۵۶ (۸۴۶)، الاستسقاء ۲۸ (۱۰۳۸)، المغازي ۳۵ (۴۱۴۷)، التوحید ۳۵ (۷۵۰۳)، صحیح مسلم/الإیمان ۳۲ (۷۱)، سنن ابی داود/الطب ۲۲ (۳۹۰۶)، (تحفة الأشراف: ۳۷۵۷)، موطا امام مالک/الاستسقاء ۳ (۴)، مسند احمد ۴/۱۱۵، ۱۱۶، ۱۱۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1526 - صحيح
It is Makruh to attribute rain to the stars
It was narrated that Zaid bin Khalid Al-Juhani said: It rained during the time of the Prophet (ﷺ) and he said: 'Have you nt heard what your Lord said this night? He said: I have never sent down any blessing upon My slaves but some of them become disbelievers thereby, saying: 'We have been given rain by such and such a star.' As for the one who believes in Me and praises Me for giving rain, that is the one who believes in Me and disbelieves in the stars. But the one who says: 'We have been given rain by such and such a star' he has disbelieved in Me and believed in the stars.
পরিচ্ছেদঃ ১৬: তারকার সাহায্যে বৃষ্টি কামনা অপছন্দনীয়
১৫২৬. ‘আবদুল জাব্বার ইবনুল আলা (রহ.) ..... আবু সাঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা'আলা যদি পাঁচ বৎসর তাঁর বান্দাদের থেকে বৃষ্টি বন্ধ রাখেন, অতঃপর তা পাঠান তাহলে মানুষের একদল কাফির হয়ে যাবে। তারা বলবে, মিজদাহ নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি হয়েছে।
باب كَرَاهِيَةِ الاِسْتِمْطَارِ بِالْكَوْكَبِ
أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ عَتَّابِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَمْسَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمَطَرَ عَنْ عِبَادِهِ خَمْسَ سِنِينَ ثُمَّ أَرْسَلَهُ، لَأَصْبَحَتْ طَائِفَةٌ مِنَ النَّاسِ كَافِرِينَ، يَقُولُونَ: سُقِينَا بِنَوْءِ الْمِجْدَحِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۴۱۴۸)، مسند احمد ۳/۷، سنن الدارمی/الرقاق ۴۹ (۲۸۰۴) (ضعیف) (اس کے راوی ’’عتاب‘‘ لین الحدیث ہیں)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1527 - ضعيف
It is Makruh to attribute rain to the stars
It was narrated that Abu Sa'eed Al-Khudri said: The Messenger of Allah (ﷺ) said: 'If Allah (SWT) were to withhold rain from His slaves for five years and then send it, some of the people would become disbelievers, saying: We have been given rain by the star of Al-Mijdah.
পরিচ্ছেদঃ ১৭: বৃষ্টির কারণে ক্ষতির আশংকা হলে তা বন্ধ করার জন্যে ইমামের দু'আ করা
১৫২৭. ‘আলী ইবনু হুজর (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন (একবার) এক বৎসর বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন কোন কোন মুসলিম জুমু'আর দিন রসূলুল্লাহ (সা.) -এর সামনে দাড়িয়ে গেল এবং বলল, হে আল্লাহর রসূল (সা.)! বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং জমিন শুকিয়ে গেছে আর গবাদি পশুগুলো দুর্বল হয়ে গেছে। রাবী বলেন, তিনি তখন তার উভয় হাত উঠালেন। তখন আমরা আকাশে কোন মেঘ দেখছিলাম না। তিনি তার দু' হাত এমনিভাবে প্রসারিত করলেন যে, আমি তাঁর উভয় বগলের শুভ্রতা দেখতে পেলাম। তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্যে দু'আ করছিলেন। আনাস (রাঃ) বলেন, আমরা জুমু'আর সালাত আদায় করে উঠতে পারিনি, ইত্যবসরে (বৃষ্টির আধিক্য হেতু) কাছের ঘরের যুবকেরা তাদের ঘরে ফিরে যেতে উদ্যত হয়ে গেল। বৃষ্টি এক সপ্তাহ স্থায়ী হলো। যখন পরবর্তী জুমু'আর দিন আসলো, লোকেরা বলল, হে আল্লাহর রসূল (সা.)! (বৃষ্টির আধিক্য হেতু) ঘর-বাড়ি তো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আরোহীরা আটকা পড়েছে। তিনি বলেন, তখন তিনি ইবনু আদম-এর দ্রুত বিষন্নতার কারণে মুচকী হাসলেন এবং তাঁর হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, হে আল্লাহ! তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ কর, আমাদের ওপরে নয়। তখন মেঘ মদীনাহ থেকে ছিন্নভিন্ন হয়ে গেল।
باب مَسْأَلَةِ الإِمَامِ رَفْعَ الْمَطَرِ إِذَا خَافَ ضَرَرَهُ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قال: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قال: قَحَطَ الْمَطَرُ عَامًا، فَقَامَ بَعْضُ الْمُسْلِمِينَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ جُمُعَةٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ وَأَجْدَبَتِ الْأَرْضُ وَهَلَكَ الْمَالُ، قَالَ: فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ سَحَابَةً، فَمَدَّ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ يَسْتَسْقِي اللَّهَ عَزَّ وَجَلَّ ، قَالَ: فَمَا صَلَّيْنَا الْجُمُعَةَ حَتَّى أَهَمَّ الشَّابَّ الْقَرِيبَ الدَّارِ الرُّجُوعُ إِلَى أَهْلِهِ فَدَامَتْ جُمُعَةٌ، فَلَمَّا كَانَتِ الْجُمُعَةُ الَّتِي تَلِيهَا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَاحْتَبَسَ الرُّكْبَانُ، قَالَ: فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسُرْعَةِ مَلَالَةِ ابْنِ آدَمَ وَقَالَ بِيَدَيْهِ: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا فَتَكَشَّطَتْ عَنِ الْمَدِينَةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۵۹۶)، مسند احمد ۳/۱۰۴ (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1528 - صحيح الإسناد
Imam asking for rain to be stopped if he fears that it may cause harm
It was narrated that Anas said: There was no rain for a year, so some of the Muslims went to the Prophet (ﷺ) one Friday and said: 'O Messenger of Allah, there has been no rain; the land has become bare and our wealth has been destroyed.' He raised his hands, and we did not see any cloud in the sky. He stretched forth his hands until I could see the whiteness of his armpits, praying to Allah (SWT) for rain. When we finished praying Jumu'ah, even a young man whose house nearby was worried about how he would get home. That lasted for a week, then on the following Friday they said: 'O Messenger of Allah, houses have been destroyed and all travel has been ceased.' The Messenger of Allah (ﷺ) smiled at how quickly the sons of Adam become weary, and he said with his hands raised: 'O Allah, around us and not on us,' and it dispersed from Al-Madinah.
পরিচ্ছেদঃ ১৮: বৃষ্টি বন্ধের দু'আর সময় ইমামের হাত উঠানো
১৫২৮. মাহমূদ ইবনু খালিদ (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) -এর যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিল। এমতাবস্থায় রসূলুল্লাহ (সা.) জুমু'আর দিন মিম্বারের উপর খুৎবা দিচ্ছিলেন। এক গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল (সা.)! (ঘাস বিচালির সংকট হেতু) গবাদি পশুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে, আর পরিবারবর্গ অনাহারে কষ্ট পাচ্ছে। অতএব আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে দু'আ করুন। তখন রসূলুল্লাহ (সা.) তাঁর দু' হাত উঠালেন। ঐ সময় আমরা আকাশে মেঘের কোন টুকরাও দেখছিলাম না। ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, তিনি দু' হাত নামাতেও পারলেন না, ইত্যবসরে মেঘমালা পাহাড়ের ন্যায় বিস্তৃত হয়ে গেল। তিনি মিম্বার থেকে না নামতেই, আমি দেখলাম, বৃষ্টি তাঁর দাড়ি বেয়ে ফোটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে। সে দিন, পরবর্তী দিন এবং তার পরের দিন থেকে পরবর্তী জুমুআহ পর্যন্ত আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হলো। রাবী বলেন, তখন উক্ত গ্রাম্য ব্যক্তি অথবা অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! (বৃষ্টির আধিক্য হেতু) ঘর-বাড়ি তো ধীরে ধীরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলো ডুবে যাচ্ছে। অতএব, আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে দু'আ করুন। তখন রসূলুল্লাহ (সা.) তার দু' হাত উঠালেন এবং বললেন, “আল্ল-হুম্মা হাওয়া-লানা ওয়ালা- ‘আলায়না-” (হে আল্লাহ! তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ কর, আমাদের ওপরে নয়)। তিনি তাঁর হাত দ্বারা মেঘমালার কোন খণ্ডের দিকে ইশারা করতে তা এমনিভাবে ছিন্নভিন্ন হয়ে গেল যাতে মদীনার আকাশ একটি বড় গর্তের মতো দেখাচ্ছিল (অর্থাৎ মদীনার আকাশের চতুষ্পর্শ্বের মেঘমালা এমনিভাবে বিস্তৃত হলো যে, মদীনাহ বরাবর আকাশ একটি গোলাকার গর্তের ন্যায় মেঘমুক্ত হলো) এবং মাঠে ময়দানে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছিল। আর মদীনার আশ-পাশ থেকে যারাই আসছিল, তারাই বৃষ্টির আধিক্যের সংবাদ দিচ্ছিল।
باب رَفْعِ الإِمَامِ يَدَيْهِ عِنْدَ مَسْأَلَةِ إِمْسَاكِ الْمَطَرِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قال: أَنْبَأَنَا أَبُو عَمْرٍو الْأَوْزَاعِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قال: أَصَابَ النَّاسُ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ فَقَامَ أَعْرَابِيٌّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا وَضَعَهَا حَتَّى ثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ، فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَمِنَ الْغَدِ وَالَّذِي يَلِيهِ حَتَّى الْجُمُعَةِ الْأُخْرَى، فَقَامَ ذَلِكَ الْأَعْرَابِيُّ أَوْ قَالَ غَيْرُهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ، حَتَّى صَارَتِ الْمَدِينَةُ مِثْلَ الْجَوْبَةِ وَسَالَ الْوَادِي، وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا أَخْبَرَ بِالْجَوْدِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الجمعة ۳۵ (۹۳۳)، الإستسقاء ۱۱ (۱۰۱۸)، ۲۴ (۱۰۳۲)، صحیح مسلم/الإستسقاء ۲ (۸۹۷)، (تحفة الأشراف: ۱۷۴)، مسند احمد ۳/۲۵۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1529 - صحيح
Imam raising his hands when asking for rain to stop
It was narrated that Anas bin Malik said: There was a drought during the time of the Messenger of Allah (ﷺ). While the Messenger of Allah (ﷺ) was giving the Khutbah on the minbar one Friday, a Bedouin stood up and said: 'O Messenger of Allah wealth has been destroyed and our children are hungry; pray to Allah for us.' The Messenger of Allah (ﷺ) raised his hands, and we could not see even a wisp of a cloud in the sky, but by the One in Whose hand is my soul, he did not lower (his hands) before clouds like mountains appeared, and he did not come down from his minbar before we saw the rain dripping from his beard. It rained that day and the next day, and the day after, until the following Friday. Then that Bedouin - or he said, Someone else - stood up and said: 'O Messenger of Allah, buildings have been destroyed and wealth has drowned; pray to Allah (SWT) for us. The Messenger of Allah (ﷺ) raised his hands and said: 'O Allah, around us and not on us.' He did not point in any direction but the clouds dispersed, until Al-Madinah became like a hole. And the valleys ran with water and no one came from any direction but he told us of the heavy rains.