পরিচ্ছেদঃ ১২১. ফারাইয শিক্ষা সম্পর্কে।
২৮৭৫. আহমদ ইবন ’আমর ইবন সারহ (রহঃ) .... আবদুল্লাহ্ ইবন ’আমর ইবন ’আস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকৃত জ্ঞান তিন প্রকার, এগুলো ব্যতীত আর সবই বাহুল্য। যথা- (১) আল-কুরআনের মুহকাম আয়াত (যার হুকুম মানসূখ বা বতিল হয়নি), (২) সহীহ ও সঠিক হাদীছ এবং (৩) ইনসাফের সাথে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের জ্ঞান।
باب مَا جَاءَ فِي تَعْلِيمِ الْفَرَائِضِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ التَّنُوخِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعِلْمُ ثَلاَثَةٌ وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ فَضْلٌ آيَةٌ مُحْكَمَةٌ أَوْ سُنَّةٌ قَائِمَةٌ أَوْ فَرِيضَةٌ عَادِلَةٌ " .
Narrated Abdullah ibn Amr ibn al-'As:
The Prophet (ﷺ) said: Knowledge has three categories; anything else is extra; a precise verse, or an established sunnah (practice), or a firm obligatory duty.
পরিচ্ছেদঃ ১২২. কালালা সম্পর্কে।
২৮৭৬. আহমদ ইবন হাম্বল (রহঃ) ..... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অসুস্থ ছিলাম, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবূ বকর (রাঃ) উভয়ে পদব্রজে আমাকে দেখার জন্য আগমন করেন। এ সময় আমি বেঁহুশ হয়ে যাওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন কথা বলতে পারিনি। তখন তিনি উযূ করেন এবং উযূর পানি আমার উপর ছিটিয়ে দেন, ফলে আমি চেতনা ফিরে পাই। তখন আমি জ্ঞিাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার ধন-সম্পদ কি করব? আমার তো কেবল বোনেরা আছে। তখন মীরাছ সম্পর্কিত এ আয়াত নাযিল হয়ঃ লোকেরা আপনার কাছে (’কালালা’ সম্পর্কে) জিজ্ঞাসা করে। আপনি বলুনঃ আল্লাহ্ তোমাদের কালালা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ... [নিসাঃ ১৭৬]
باب فِي الْكَلاَلَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ مَرِضْتُ فَأَتَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي هُوَ وَأَبُو بَكْرٍ مَاشِيَيْنِ وَقَدْ أُغْمِيَ عَلَىَّ فَلَمْ أُكَلِّمْهُ فَتَوَضَّأَ وَصَبَّهُ عَلَىَّ فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ فِي مَالِي وَلِي أَخَوَاتٌ قَالَ فَنَزَلَتْ آيَةُ الْمَوَارِيثِ ( يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ) .
Narrated Jabir:
I fell ill, and the Prophet (ﷺ) and Abu Bakr came to me on foot to visit me. As I was unconscious, I could not speak to him. He performed ablution and sprinkled water on me ; so I became conscious. I said: Messenger of Allah, how should I do in my property, as I have sisters? Thereafter the verse about inheritance was revealed: "They ask thee for legal decision. Say: Allah directs (thus) about those who leave no descendants or ascendants as heirs."
পরিচ্ছেদঃ ১২৩. যার কোন সন্তান নেই, তবে ভগ্নীরা আছে- সে সম্পর্কে।
২৮৭৭. উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রোগাক্রান্ত হয়ে পড়ি এবং এ সময় আমার সাতটি বোন ছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করেন এবং আমার চেহারার উপর ফুঁ দেন, ফলে আমি চেতনা ফিরে পাই। তখন আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি আমার বোনদের জন্য (আমার সম্পদের) এক-তৃতীয়াংশ ওসীয়াত করব? তিনি বলেনঃ উত্তম কাজ কর। তখন আমি আবার জিজ্ঞাসা করিঃ তবে কি অর্ধেক সম্পদের জন্য ওসীয়াত করব? তিনি বলেনঃ উত্তম কাজ। অতঃপর তিনি আমাকে রেখে বেরিয়ে যাওয়ার সময় বলেনঃ হে জাবির! এ পীড়ায় তুমি মারা যাবে বলে আমার মনে হচ্ছে না। আর নিশ্চই আল্লাহ্ তা’আলা তাঁর কালাম নাযিল করেছেন, যাতে (তোমার বোনদের) জন্য অংশ হিসেবে দুই তৃতীয়াংশ নির্ধারণ করেছেন। রাবী বলেনঃ জাবির (রাঃ) বলতেন যে, এই আয়াতটি আমার ব্যাপারে নাযিল হয়ঃ লোকেরা আপনার কাছে (কালালা সম্পর্কে) জিজ্ঞাসা করে। আপনি বলুন, আল্লাহ্ তোদের কলালা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ...। [নিসাঃ ১৭৬]
باب مَنْ كَانَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أَخَوَاتٌ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا هِشَامٌ، - يَعْنِي الدَّسْتَوَائِيَّ - عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ اشْتَكَيْتُ وَعِنْدِي سَبْعُ أَخَوَاتٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَفَخَ فِي وَجْهِي فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أُوصِي لأَخَوَاتِي بِالثُّلُثِ قَالَ " أَحْسِنْ " . قُلْتُ الشَّطْرَ قَالَ " أَحْسِنْ " . ثُمَّ خَرَجَ وَتَرَكَنِي فَقَالَ " يَا جَابِرُ لاَ أُرَاكَ مَيِّتًا مِنْ وَجَعِكَ هَذَا وَإِنَّ اللَّهَ قَدْ أَنْزَلَ فَبَيَّنَ الَّذِي لأَخَوَاتِكَ فَجَعَلَ لَهُنَّ الثُّلُثَيْنِ " . قَالَ فَكَانَ جَابِرٌ يَقُولُ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِيَّ ( يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ) .
Narrated Jabir ibn Abdullah:
I fell ill, and I had seven sisters. The Messenger of Allah (ﷺ) came to me and blew on my face. So I became conscious. I said: Messenger of Allah, may I not bequeath one-third of my property to my sisters? He replied: Do good. I asked: Half? He replied: Do good. He then went out and left me, and said: I do not think, Jabir, you will die of this disease. Allah has revealed (verses) and described the share of your sisters. He appointed two-thirds for them. Jabir used to say: This verse was revealed about me: "They ask thee for a legal decision. Say: Allah directs (thus) about those who leave no descendants or ascendants as heirs.
পরিচ্ছেদঃ ১২৩. যার কোন সন্তান নেই, তবে ভগ্নীরা আছে- সে সম্পর্কে।
২৮৭৮. মুসলিম ইবন ইবরাহিম (রহঃ) .... বারাআ’ ইবন ’আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ (সুরা নিসার) শেষ আয়াতটি কালালা সম্পর্কে নাযিল হয়ঃ লোকেরা আপনার কাছে (কালালা সম্পর্কে) জিজ্ঞাসা করে। আপনি বলুনঃ আল্লাহ্ তোমাদের কালালা সমপর্কে জানিয়ে দিচ্ছেন ... (নিসাঃ ১৭৬)
باب مَنْ كَانَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أَخَوَاتٌ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ آخِرُ آيَةٍ نَزَلَتْ فِي الْكَلاَلَةِ ( يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ) .
Narrated Al-Bara' bin 'Azib:
The last verse revealed about the decease who left no descendants or ascendants: "They ask thee for the legal decision. Say: Allah directs (thus) about those who leave no descendants or ascendants as heirs."
পরিচ্ছেদঃ ১২৩. যার কোন সন্তান নেই, তবে ভগ্নীরা আছে- সে সম্পর্কে।
২৮৭৯. মানসুর ইবন আবী মূযাহিম (রহঃ) ..... বারাআ’ ইবন ’আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলাল্লাহ্! আল-কুরআনের (يَسْتَفْتُونَكَ فِي الْكَلاَلَةِ) এ আয়াতে যে ’কালালা’ শব্দের উল্লেখ আছে, বলুনঃ কালালা শব্দের অর্থ কি? তিনি বলেনঃ তোমার জন্য সেই আয়াতটি যথেষ্ঠ, যা গরমের সময় নাযিল হয়। (রাবী আবূ বকর বলেনঃ) আমি এ সম্পর্কে আবূ ইসহাকের নিকট জিজ্ঞাসা করি। (তিনি বলেন) কালালা হলো, যার মৃত্যুর পর সে কোন সন্তান এবং পিতামাতাকে রেখে যায় না। তখন তিনি বলেনঃ লোকদের ধারণাও এরূপ।
باب مَنْ كَانَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أَخَوَاتٌ
حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ يَسْتَفْتُونَكَ فِي الْكَلاَلَةِ فَمَا الْكَلاَلَةُ قَالَ " تُجْزِيكَ آيَةُ الصَّيْفِ " . فَقُلْتُ لأَبِي إِسْحَاقَ هُوَ مَنْ مَاتَ وَلَمْ يَدَعْ وَلَدًا وَلاَ وَالِدًا قَالَ كَذَلِكَ ظَنُّوا أَنَّهُ كَذَلِكَ .
Narrated Al-Bara' ibn Azib:
A man came to the Prophet (ﷺ) and said: Messenger of Allah, they ask thee for a legal decision about a kalalah. What is meant by kalalah? He replied: The verse revealed in summer is sufficient for you.
I asked AbuIshaq: Does it mean a person who dies and leaves neither children nor father? He said: This is so. The people think it is so.
পরিচ্ছেদঃ ১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮০. ’আবদুল্লহ্ ইবন ’আমির ইবন যুরারা (রহঃ) ..... হুযাইল ইবন শুরাহবীল আওদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি আবূ মূসা আশ’আরী এবং সালমান ইবন রাবীআ (রাঃ) এর নিকট হাযির হয়ে উভয়কে জিজ্ঞাসা করেন যে, মেয়ে, ছেলের মেয়ে (নাতনী) এবং আপন বোনের অংশ কি? তখন তাঁরা বলেনঃ মেয়ে অর্ধেক পাবে এবং আপন বোন পাবে বাকী অর্ধেক এবং নাতনীকে তাঁরা উত্তরাধিকারী করেননি। (উপরন্তু তারা বলেন) তুমি এ সম্পর্কে ইবন মাসঊদ (রাঃ)-কে জিজ্ঞাসা কর, হয়তো তিনি এ ব্যাপারে আমাদেরই অনুসরন করবেন।
তখন সে ব্যক্তি তাঁর নিকট গমণ করে এবং তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে, আর তাঁকে সে দু’জনের কাথাও বলে। তখন তিনি [ইবন মাসঊদ (রাঃ)] বলেনঃ (আমি যদি তাদের অভিমতকে সমর্থন করি), তবে অবশ্যই আমি গুমরাহদের শামিল হয়ে যাব এবং আমি হেদায়াতপ্রাপ্তদের শামিল থাকব না। বস্তুত আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা অনুযায়ী ফতওয়া দেব। (তা হলো) মেয়ে পাবে অর্ধেক এবং নাতনী পাবে এক-ষষ্ঠমাংশ যাতে উভয়ে মিলে দুই-তৃতীয়াংশ পূর্ণ হয় এবং বাকী এক তৃতীয়াংশ পাবে আপন বোন।
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ الأَوْدِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى أَبِي مُوسَى الأَشْعَرِيِّ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَسَأَلَهُمَا عَنِ ابْنَةٍ وَابْنَةِ ابْنٍ وَأُخْتٍ، لأَبٍ وَأُمٍّ فَقَالاَ لاِبْنَتِهِ النِّصْفُ وَلِلأُخْتِ مِنَ الأَبِ وَالأُمِّ النِّصْفُ وَلَمْ يُوَرِّثَا ابْنَةَ الاِبْنِ شَيْئًا وَأْتِ ابْنَ مَسْعُودٍ فَإِنَّهُ سَيُتَابِعُنَا فَأَتَاهُ الرَّجُلُ فَسَأَلَهُ وَأَخْبَرَهُ بِقَوْلِهِمَا فَقَالَ لَقَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ وَلَكِنِّي سَأَقْضِي فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاِبْنَتِهِ النِّصْفُ وَلاِبْنَةِ الاِبْنِ سَهْمٌ تَكْمِلَةُ الثُّلُثَيْنِ وَمَا بَقِيَ فَلِلأُخْتِ مِنَ الأَبِ وَالأُمِّ .
Narrated Huzail b. Shurahbil al-Awadi:
A man came to Abu Musa al-Ash'ari and Salman b. Rabi'ah, and asked about a case where there were a daughter, a son's daughter and full sister. They replied: The daughter gets half and the full gets half. The son's daughter gets nothing. Go to Ibn Mas'ud and you will find that he agrees with me. So the man came to him and informed him about their opinion. He said: I would then be in error and not be one of those who are rightly guided. But I decide concerning the matter as the Messenger of Allah (ﷺ) did: The daughter gets half, and the son's daughter gets a share which complete thirds (i.e. gets a sixth), and what remain to the full sister."
পরিচ্ছেদঃ ১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮১. মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... আসওয়াদ ইবন ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু’আয ইবন জাবাল (রাঃ) তাঁর উত্তরাধিকার এক বোন ও এক মেয়েকে তাঁর সম্পত্তির অর্ধাংশ করে ভাগ করে দেন এবং এ সময় তিনি ইয়ামনে ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও সে সময় জীবিত ছিলেন।
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنِي أَبُو حَسَّانَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، وَرَّثَ أُخْتًا وَابْنَةً فَجَعَلَ لِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا النِّصْفَ وَهُوَ بِالْيَمَنِ وَنَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ حَىٌّ .
Narrated Al-Aswad b. Yazid:
Mu'adh b. Jabal gave shares of inheritance to a sister and a daughter. He gave each of them half. He was at Yemen while the Prophet (ﷺ) was alive.
পরিচ্ছেদঃ ১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮২. মুসাদ্দাদ (রহঃ) .... জাবির ইবন ’আবদিল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হয়ে আসওয়াফ নামক স্থানে একজন আনসার মহিলার নিকট উপস্থিত হই। তখন সে মহিলা তার দু’টি কন্যা সন্তান নিয়ে এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এ কন্যা দুটি সাবিত ইবন কায়স (রাঃ) এর, যিনি আপনার সাথী থাকাকালে উহুদের যুদ্ধে শহীদ হন। এখন এদের চাচা এদের সমস্ত মাল ও মীরাছ দখল করে নিয়েছে। এদের দু’জন কিছুই দেয়নি; বরং সবই সে গ্রাস করেছে। ইয়া রাসূলাল্লাহ্! এখন এ ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর শপথ! যতক্ষণ এরা সম্পদের অধিকারী না হবে, ততক্ষণ এদর বিবাহ হবে না।
তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা’আলা এব্যাপারে ফয়সালা করে দেবেন। অতঃপর এ আয়াত নাযিল হয়ঃ (يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ) অর্থাৎ আল্লাহ্ তা’আলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসীয়াত করেছেন ...। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার নিকট ঐ মহিলা এবং তার দেবরকে ডেকে আন। অতঃপর তিনি মেয়ে দুটির চাচাকে ডেকে বলেনঃ তুমি এদের দুই-তৃতীয়াংশ দিয়ে দাও এবং এদের মাকে এক-অষ্টমাংশ দিয়ে দাও; আর যা অবশিষ্ট থাকে তা তোমার।
আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ ব্যাপারে বিশর ভুল করেন। ঐ মেয়ে দু’টি ছিল সা’দ ইবন রাবী’ এর। আর ছাবিত ইবন কায়স (রাঃ) ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন।
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جِئْنَا امْرَأَةً مِنَ الأَنْصَارِ فِي الأَسْوَاقِ فَجَاءَتِ الْمَرْأَةُ بِابْنَتَيْنِ لَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ بِنْتَا ثَابِتِ بْنِ قَيْسٍ قُتِلَ مَعَكَ يَوْمَ أُحُدٍ وَقَدِ اسْتَفَاءَ عَمُّهُمَا مَالَهُمَا وَمِيرَاثَهُمَا كُلَّهُ فَلَمْ يَدَعْ لَهُمَا مَالاً إِلاَّ أَخَذَهُ فَمَا تَرَى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ لاَ تُنْكَحَانِ أَبَدًا إِلاَّ وَلَهُمَا مَالٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ " . قَالَ وَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ ( يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ ) الآيَةَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْعُوا لِيَ الْمَرْأَةَ وَصَاحِبَهَا " . فَقَالَ لِعَمِّهِمَا " أَعْطِهِمَا الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَلَكَ " . قَالَ أَبُو دَاوُدَ أَخْطَأَ بِشْرٌ فِيهِ إِنَّمَا هُمَا ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ وَثَابِتُ بْنُ قَيْسٍ قُتِلَ يَوْمَ الْيَمَامَةِ .
Narrated Jabir ibn Abdullah:
We went out with the Messenger of Allah (ﷺ) and came to a woman of the Ansar in al-Aswaf. The woman brought her two daughters, and said: Messenger of Allah, these are the daughters of Thabit ibn Qays who was killed as a martyr when he was with you at the battle of Uhud, their paternal uncle has taken all their property and inheritance, and he has not left anything for them. What do you think, Messenger of Allah? They cannot be married unless they have some property. The Messenger of Allah (ﷺ) said: Allah will decide regarding the matter. Then the verse of Surat an-Nisa was revealed: "Allah (thus) directs you as regards your children's (inheritance)." Messenger of Allah (ﷺ) said: Call to me the woman and her husband's brother. He then said to their paternal uncle: Give them two-thirds and their mother an eighth, and what remains is yours.
Abu Dawud said: The narrator Bishr made a mistake. They were the daughters of Sa'd b. al-Rabi' for Thabit b. Qais was killed in the battle of Yamamah.
পরিচ্ছেদঃ ১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮৩. ইবন সারহ (রহঃ) ..... জাবির ইবন ’আবদিল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। সা’দ ইবন রাবী’ এর স্ত্রী বলেন, ইয়া রাসূলাল্লাহ! সা’দ মারা গিয়েছে এবং এ দু’টি মেয়ে রেখে গিয়েছে। অতঃপর পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছটি সহীহ।
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي دَاوُدُ بْنُ قَيْسٍ، وَغَيْرُهُ، مِنْ أَهْلِ الْعِلْمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ امْرَأَةَ، سَعْدِ بْنِ الرَّبِيعِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَعْدًا هَلَكَ وَتَرَكَ ابْنَتَيْنِ . وَسَاقَ نَحْوَهُ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا هُوَ الصَّوَابُ .
Narrated Jabir bin ‘Abdullah :
The wife of Sa'd b. al-Rabi said: Messenger of Allah, Sa'd died and left two daughters. He then narrated the rest of the tradition in a similar way.
Abu Dawud said: This is the most correct tradition.
পরিচ্ছেদঃ ১২৫. দাদীর অংশ সম্পর্কে।
২৮৮৪. আল- কা’নবী (রহঃ) ..... কাবীসা ইবন যুওয়ায়ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মৃত ব্যক্তির দাদী আবূ বকর সিদ্দীক (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তার মীরাছ (প্রাপ্য অংশ) দাবি করে। তখন তিনি বলেনঃ আল্লাহর কিতাবে তোমার কোন অংশের কথা উল্লেখ করেননি এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত হতে তোমার ব্যাপারে কোন কিছু অবহিত নই। অতএব এখন তুমি ফিরে যাও, এ সম্পর্কে আমি লোকদের কাছে জিজ্ঞাসা করব।
তখন মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেনঃ আমি তখন রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম, যখন তিনি দাদীকে এক-ষষ্ঠমাংশ প্রদান করেন। তখন আবূ বকর (রাঃ) জিজ্ঞাসা করেনঃ এ সময় তোমার সঙ্গে আর কেউ ছিল কি? তখন মুহাম্মদ ইবন মাসলামা (রাঃ) দন্ডায়মান হন এবং ঐরূপ বলেন, যেরূপ মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেন। তখন আবু বকর (রাঃ) তার জন্য এক-ষষ্ঠমাংশ প্রদান করেন।
অতঃপর অন্য এক মৃত ব্যক্তির দাদী (বা নানী) ’উমার ইবন খাত্তাব (রাঃ) এর নিকট (তাঁর খিলাফতকালে) উপস্থিত হয়ে মীরাছ দাবি করে। তখন তিনি বলেনঃ আল্লাহর কিতাবে তো তোমার কোন অংশের কথা উল্লেখ নেই, তবে ইতপূর্বে তুমি ব্যতীত অন্যদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে (অর্থাৎ এক-ষষ্ঠমাংশ), আর যেহেতু ফারাইযের ব্যাপারে আমার পক্ষে বাড়াবাড়ি করাও সম্ভব নয়, কাজেই ঐ এক-ষষ্ঠমাংশ তুমি নিয়ে যাও। আর যদি নানী ও দাদী উভয়ই একত্রে জীবিত থাকে, তবে ঐ এক-ষষ্ঠমাংশ তোমাদের দুজনের জন্য। আর তোমাদের একজন যদি হও, তবে সে ঐ অংশ পাবে।
باب فِي الْجَدَّةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُثْمَانَ بْنِ إِسْحَاقَ بْنِ خَرَشَةَ، عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، أَنَّهُ قَالَ جَاءَتِ الْجَدَّةُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى شَىْءٌ وَمَا عَلِمْتُ لَكِ فِي سُنَّةِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا فَارْجِعِي حَتَّى أَسْأَلَ النَّاسَ . فَسَأَلَ النَّاسَ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهَا السُّدُسَ . فَقَالَ أَبُو بَكْرٍ هَلْ مَعَكَ غَيْرُكَ فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ مِثْلَ مَا قَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَأَنْفَذَهُ لَهَا أَبُو بَكْرٍ ثُمَّ جَاءَتِ الْجَدَّةُ الأُخْرَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رضى الله عنه تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى شَىْءٌ وَمَا كَانَ الْقَضَاءُ الَّذِي قُضِيَ بِهِ إِلاَّ لِغَيْرِكِ وَمَا أَنَا بِزَائِدٍ فِي الْفَرَائِضِ وَلَكِنْ هُوَ ذَلِكَ السُّدُسُ فَإِنِ اجْتَمَعْتُمَا فِيهِ فَهُوَ بَيْنَكُمَا وَأَيَّتُكُمَا خَلَتْ بِهِ فَهُوَ لَهَا .
Narrated Qabisah ibn Dhuwayb:
A grandmother came to AbuBakr asking him for her share of inheritance. He said: There is nothing prescribed for you in Allah's Book, nor do I know anything for you in the Sunnah of the Prophet of Allah (ﷺ) Go home till I question the people. He then questioned the people, and al-Mughirah ibn Shu'bah said: I had been present with the Messenger of Allah (ﷺ) when he gave grandmother a sixth. AbuBakr said: Is there anyone with you? Muhammad ibn Maslamah stood and said the same as al-Mughirah ibn Shu'bah had said. So AbuBakr made it apply to her. Another grandmother came to Umar ibn al-Khattab asking him for her share of inheritance. He said: Nothing has been prescribed for you in Allah's Book. The decision made before you was made for a grandmother other than you. I am not going to add in the shares of inheritance; but it is that sixth. If there are two of you, it is shared between you, but whichever of you is the only one left gets it all.
পরিচ্ছেদঃ ১২৫. দাদীর অংশ সম্পর্কে।
২৮৮৫. মুহাম্মদ ইবন আবদিল আযীয (রহঃ) .... ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি দাদী (বা নানীর) জন্য এক-ষষ্ঠমাংশ নির্ধারণ করেছেন, তবে এ শর্তে যে, যদি মৃত ব্যক্তির মা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।
باب فِي الْجَدَّةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنِي أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ أَبُو الْمُنِيبِ الْعَتَكِيُّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَعَلَ لِلْجَدَّةِ السُّدُسَ إِذَا لَمْ تَكُنْ دُونَهَا أُمٌّ .
Narrated Buraydah:
The Prophet (ﷺ) appointed a sixth to a grandmother if no mother is left to inherit before her.
পরিচ্ছেদঃ ১২৬. দাদীর মিরাছ সম্পর্কে।
২৮৮৬. মুহাম্মদ ইবন কাছীর(রহঃ) .... ’ইমরান ইবন হুসাইন (রাঃ) থেকে বর্ণিত যে, একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বলেঃ আমার ছেলের ছেলে (পৌত্র) ইনতিকাল করেছে, এখন আমি তার মীরাছ থেকে কিরূপ অংশ পাব? তিনি বলেনঃ তোমার অংশ হবে এক-ষষ্ঠমাংশ। অতঃপর সে লোক যখন ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকেন এবং বলেনঃ তুমি এক-ষষ্ঠমাংশ পাবে।
আবূ কাতাদা (রাঃ) বলেনঃ তারা (সাহাবীরা) জানত না যে দাদা কোন সময় এক-ষষ্ঠমাংশ পায়। আবূ কাতাদা (রাঃ) আরো বলেনঃ দাদার প্রাপ্ত সর্বনিম্ন মীরাছের অংশ হলো এক-ষষ্ঠমাংশ।
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الْجَدِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ ابْنَ ابْنِي مَاتَ فَمَا لِي مِنْ مِيرَاثِهِ فَقَالَ " لَكَ السُّدُسُ " . فَلَمَّا أَدْبَرَ دَعَاهُ فَقَالَ " لَكَ سُدُسٌ آخَرُ " . فَلَمَّا أَدْبَرَ دَعَاهُ فَقَالَ " إِنَّ السُّدُسَ الآخَرَ طُعْمَةٌ " . قَالَ قَتَادَةُ فَلاَ يَدْرُونَ مَعَ أَىِّ شَىْءٍ وَرَّثَهُ . قَالَ قَتَادَةُ أَقَلُّ شَىْءٍ وَرِثَ الْجَدُّ السُّدُسَ .
Narrated Imran ibn Husayn:
A man came to the Prophet (ﷺ) and said: My son has died; what do I receive from his estate? He replied: You receive a sixth. When he turned away he called him and said: You receive another sixth. When he turned away, he called him and said: The other sixth is an allowance (beyond what is due).
Qatadah said: They (the Companions) did not know the heirs with whom he was given (a sixth). Qatadah said: The minimum share given to the grandfather was a sixth.
পরিচ্ছেদঃ ১২৬. দাদীর মিরাছ সম্পর্কে।
২৮৮৭. ওয়াহব ইবন বাকীয়্যা (রহঃ) ..... হাসান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝের কে জানে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে মীরাছ হিসাবে কি দিয়েছেন? তখন মা’কিল ইবন ইয়াসার (রাঃ) বলেনঃ আমি এ সম্পর্কে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে মীরাছ হিসাবে এক-ষষ্ঠমাংশ প্রদান করেছেন। তখন তিনি [উমার (রাঃ)] জিজ্ঞাসা করেনঃ কোন কোন ওয়ারিছের সাথে এক-ষষ্ঠমাংশ পাবে? তখন মাকিল (রাঃ) বলেনঃ এতো আমার জানা নেই। তখন ’উমার (রাঃ) বলেনঃ যদি তুমি না-ই জান, তবে এতে কি লাভ!
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الْجَدِّ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، أَنَّ عُمَرَ، قَالَ أَيُّكُمْ يَعْلَمُ مَا وَرَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجَدَّ فَقَالَ مَعْقِلُ بْنُ يَسَارٍ أَنَا وَرَّثَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم السُّدُسَ . قَالَ مَعَ مَنْ قَالَ لاَ أَدْرِي . قَالَ لاَ دَرَيْتَ فَمَا تُغْنِي إِذًا .
Al-Hasan reported that Umar asked:
Which of your knows what share the Messenger of Allah (ﷺ) had given to the grandfather from the estate? Ma'qil ibn Yasar said: The Messenger of Allah (ﷺ) gave him a sixth. He asked: Along with whom? He replied: I do not know. He said: You do not know; what is the use then?
পরিচ্ছেদঃ ১২৭. আসাবা সম্পর্কে।
২৮৮৮. আহমেদ ইবন সালেহ (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আহলে ফারায়েজের মাঝে, আহলে কিতাবের বিধান অনুযায়ী ধন-সম্পদ বন্টন কর। আর এদের মাঝে বন্টনের পর যে মাল অবশিষ্ট থাকবে, তার সবই নিকটাত্মীয় পুরুষ প্রাপ্ত হবে।
باب فِي مِيرَاثِ الْعَصَبَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَمَخْلَدُ بْنُ خَالِدٍ، - وَهَذَا حَدِيثُ مَخْلَدٍ وَهُوَ الأَشْبَعُ - قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْسِمِ الْمَالَ بَيْنَ أَهْلِ الْفَرَائِضِ عَلَى كِتَابِ اللَّهِ فَمَا تَرَكَتِ الْفَرَائِضُ فَلأَوْلَى ذَكَرٍ " .
Narrated Abdullah ibn Abbas:
The Prophet (ﷺ) said: Divide the property among those whose share have been prescribed in the Book of Allah, and what remains from the prescribed shares goes to the nearest male heirs.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৮৯. হাফস ইবন ’উমার (রহঃ) ..... মিকদাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলইউল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দেনা বা নাবালক সন্তান-সন্ততি রেখে যাবে, তার যিম্মাদারী আমার। অথবা তিনি বলেছেনঃ আল্লাহ এবং তার তাঁর রাসূলের উপর। আর যে মাল রেখে মারা যাবে, তা তার উত্তরাধিকারীদের। আর যার কোন ওয়ারিছ নেই, আমি তার ওয়ারিছ। আমি তার পক্ষে দিয়্যাত (রক্তপণ) আদায় করব এবং পরিত্যক্ত সম্পত্তির ভাগও দেব। আর মামা তার ওয়ারিছ হবে, যার কোন ওয়ারিছ নেই। সে তার দিয়্যাত আদায় করবে এবং তার পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিছ হবে।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ عَبْدِ اللَّهِ بْنِ لُحَىٍّ، عَنِ الْمِقْدَامِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَرَكَ كَلاًّ فَإِلَىَّ " . وَرُبَّمَا قَالَ " إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ " . " وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ وَأَنَا وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ أَعْقِلُ لَهُ وَأَرِثُهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ يَعْقِلُ عَنْهُ وَيَرِثُهُ " .
Narrated Al-Miqdam al-Kindi:
The Prophet (ﷺ) said: If anyone leaves a debt or a helpless family I shall be responsible-and sometimes the narrator said: Allah and His Apostle will be responsible-but if anyone leaves property, it goes to his heirs. I am the heirs of him who has none, paying blood-wit for him and inheriting from him; and a maternal uncle is the heir of him who has none, paying blood-wit for him and inheriting from him.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯০. সুলায়মান ইবন হারব (রহঃ) ..... মিকদাম কিনদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি প্রত্যেক মুসলিমের জন্য তার নিজের সত্তা হতেও অধিক নিকটবর্তী। তাই যে ব্যক্তি দেনা বা সন্তান রেখে মারা যাবে, তার যিম্মাদারী আমার উপর (অর্থাৎ আমি তার দেনা পরিশোধ করব এবং তার সন্তানদের রক্ষনাবেক্ষণ করব)। আর যে ব্যক্তি মাল রেখে মারা যাবে, তা তার ওয়ারিছের জন্য। আর যার কোন মালিক নেই, আমি তার মালিক এবং তার মালেরও মালিক হব, (অর্থাৎ তার মাল বায়তুল মালে সংরক্ষণ করব।) এবং তার কয়েদীদের মুক্ত করব। আর যার কোন ওয়ারিছ নেই, মামা তার ওয়ারিছ হবে। সে তার মালের উত্তরাধিকারী হবে এবং কয়েদীদের মুক্ত করবে।
আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ’’যায়’আ’’ শব্দের অর্থ সন্তান-সন্ততি। আবূ দাঊদ (রহঃ) আরো বলেনঃ যুবায়দী রাশিদ থেকে এরূপ বর্ণণা করেছেন। ইবন আইয মিকদাম থেকে এবং মু’আবিয়া ইবন সালিহ-রাশিদ থেকে বর্ণনা করেছেন। রাবী বলেছেনঃ আমি মিকদাম (রাঃ) থেকে শুনেছি।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، - فِي آخَرِينَ - قَالُوا حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُدَيْلٍ، - يَعْنِي ابْنَ مَيْسَرَةَ - عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ، عَنِ الْمِقْدَامِ الْكِنْدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ فَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيْعَةً فَإِلَىَّ وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ وَأَنَا مَوْلَى مَنْ لاَ مَوْلَى لَهُ أَرِثُ مَالَهُ وَأَفُكُّ عَانَهُ وَالْخَالُ مَوْلَى مَنْ لاَ مَوْلَى لَهُ يَرِثُ مَالَهُ وَيَفُكُّ عَانَهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الزُّبَيْدِيُّ عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ عَائِذٍ عَنِ الْمِقْدَامِ وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَاشِدٍ قَالَ سَمِعْتُ الْمِقْدَامَ .
Narrated Al-Miqdam al-Kindi:
The Prophet (ﷺ) said: I am nearer to every believer than himself, so if anyone leaves a debt or a helpless family, I shall be responsible, but if anyone leaves property, it goes to his heirs. I am patron of him who has none, inheriting his property and freeing him from his liabilities. A maternal uncle is patron of him who has none, inheriting his property and freeing him from his liabilities.
Abu Dawud said: da'iah means dependants or helpless family.
Abu Dawud said: This tradition has been transmitted by al-Zubaidi from Rashid b. Sa'd from Ibn 'A'idh on the authority of al-Miqdam. It has also been transmitted by Mu'awiyah b. Salih from Rashid who said: I heard al-Miqdam (say).
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯১. আবদুস সালাম ইবন ’আতীক দিমাশকী (রহঃ) ..... সালিহ্ ইবন ইয়াহইয়া ইবন মিকদাম (রাঃ) তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছিঃ আমি তার ওয়ারিছ যার কোন ওয়ারিছ নেই, তার কয়েদীদের মুক্তি করি এবং তার পরিত্যক্ত মালের উত্তরাধিকারী হই। আর যার কোন ওয়ারিছ নেই, তার মামা তার ওয়ারিছ হবে, যে তার কয়েদীদের মুক্ত করবে এবং তার মালের উত্তরাধিকারীও হবে।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ عَتِيقٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ يَزِيدَ بْنِ حُجْرٍ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ أَفُكُّ عَانِيَهُ وَأَرِثُ مَالَهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ يَفُكُّ عَانِيَهُ وَيَرِثُ مَالَهُ " .
Narrated Al-Miqdam:
I heard the Messenger of Allah (ﷺ) say: I am the heirs of Him who has none, freeing him from his liabilities, and inheriting what he possesses. A maternal uncle is the heir of Him who has none, freeing him from his liabilities, and inheriting his property.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯২. মুসাদ্দাদ (রহঃ) .... ’আইশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযাদকৃত গোলাম মারা গেলে সে কিছু মাল রেখে গেল কিন্তু তার কোন ওয়ারিছ ছিল না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পরিত্যক্ত মাল তার গ্রামের কোন এক ব্যক্তিকে দিয়ে দাও।
আবূ দাঊদ (রহঃ) বলেনঃ সুফয়ান কর্তৃক বর্ণিত হাদীসটি পূর্ণ হাদীস। তাঁর রাবী মুসাদ্দাদ (রহঃ) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তার স্বদেসী কোন লোক কি এখানে আছে? তখন তারা (সাহাবীরা) বলেনঃ হ্যাঁ, আছে। তিনি বলেনঃ তবে তাঁর মীরাছ তাকেই দিয়ে দাও।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ سُفْيَانَ، جَمِيعًا عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ مُجَاهِدِ بْنِ وَرْدَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ مَوْلًى، لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاتَ وَتَرَكَ شَيْئًا وَلَمْ يَدَعْ وَلَدًا وَلاَ حَمِيمًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَعْطُوا مِيرَاثَهُ رَجُلاً مِنْ أَهْلِ قَرْيَتِهِ " . قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ سُفْيَانَ أَتَمُّ وَقَالَ مُسَدَّدٌ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَا هُنَا أَحَدٌ مِنْ أَهْلِ أَرْضِهِ " . قَالُوا نَعَمْ . قَالَ " فَأَعْطُوهُ مِيرَاثَهُ " .
Narrated Aisha, Ummul Mu'minin:
A client of the Prophet (ﷺ) died and left some property, but he left no child or relative. The Messenger of Allah (ﷺ) said: Give what he has left to a man belonging to his village.
Abu Dawud said: The tradition of Sufyan is more perfect. Musaddad said: Thereupon the Prophet (ﷺ) said: Is there anyone belonging to his land ? They replied: Yes. He said: Then give him what he has left.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯৩. আবদুল্লাহ্ ইবন সাঈদ কানদী (রহঃ) .... আবদুল্লাহ্ ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে যে, আমার কাছে ’’আযাদ গোত্রের’’ জনৈক ব্যক্তির কিছু পরিত্যক্ত সম্পদ আছে। কিন্তু আমি এমন কাউকে পাচ্ছি না, যার কাছে আমি তা দিতে পারি। তিনি বলেনঃ তুমি এক বছর পর্যন্ত কোন আযাদী লোককে তালাশ করতে থাক। রাবী বলেনঃ সে ব্যক্তি এক বছর পর তাঁর নিকট হাযির হয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কোন আযাদী লোককে পাইনি, যার কাছে এ মাল দিতে পারি।
তখন তিনি বলেনঃ তুমি খাযাঈ গোত্রের যে লোকের সাথে সর্বপ্রথম মিলিত হবে, তা তাকে দিয়ে দেবে। অতঃপর যখন সে (লোক) ফিরে চললো, তখন তিনি বললেনঃ ঐ ব্যক্তিকে আমার কাছে ডেকে আনো। অতঃপর সে ব্যক্তি যখন তাঁর নিকট হাযির হলো, তখন তিনি বললেনঃ তুমি খাযাঈ গোত্রের কোন বৃদ্ধ ব্যক্তিকে ওগুলো দিয়ে দেবে। তখন সে ব্যক্তি তাকে তা দিয়ে দেয়।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ جِبْرِيلَ بْنِ أَحْمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ إِنَّ عِنْدِي مِيرَاثَ رَجُلٍ مِنَ الأَزْدِ وَلَسْتُ أَجِدُ أَزْدِيًّا أَدْفَعُهُ إِلَيْهِ . قَالَ " اذْهَبْ فَالْتَمِسْ أَزْدِيًّا حَوْلاً " . قَالَ فَأَتَاهُ بَعْدَ الْحَوْلِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَجِدْ أَزْدِيًّا أَدْفَعُهُ إِلَيْهِ . قَالَ " فَانْطَلِقْ فَانْظُرْ أَوَّلَ خُزَاعِيٍّ تَلْقَاهُ فَادْفَعْهُ إِلَيْهِ " . فَلَمَّا وَلَّى قَالَ " عَلَىَّ الرَّجُلَ " . فَلَمَّا جَاءَ قَالَ " انْظُرْ كُبْرَ خُزَاعَةَ فَادْفَعْهُ إِلَيْهِ " .
Narrated Buraydah ibn al-Hasib:
A man came to the Messenger of Allah (ﷺ) and said: I have property left by a man of Azd. I do not find any man of Azd to give it to him. He said: Go and look for man of Azd for a year. He then came to him after one year and said: Messenger of Allah, I did not find any man of Azd to give it to him. He said: Look for a man of Khuza'ah whom you meet first and give it to him. When he turned away, he said; Call the man to me. When he came to him, he said: Look for the leading man of Khuza'ah and give it to him.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯৪. হাসান ঈন আসওয়াদ ’আজালী (রহঃ) .... বুরায়দা (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ খুযা’আ গোত্রের জনৈক ব্যক্তি মারা গেলে তাঁর ধন-সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করা হয়। তখন তিনি বলেনঃ তোমরা কোন ওয়ারিছকে অন্বেষণ কর, অথবা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এই মীরাছ খুযা’আ গোত্রের কোন বৃদ্ধ লোককে দিয়ে দেবে।
রাবী ইয়াহ্ইয়া বলেনঃ আমি তাঁকে মাত্র একবার এরূপ বলতে শুনছছি যে, খুযা’আ গোত্রের কোন বৃদ্ধ লোককে তা দিয়ে দাও।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَسْوَدَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جِبْرِيلَ بْنِ أَحْمَرَ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مَاتَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِيرَاثِهِ فَقَالَ " الْتَمِسُوا لَهُ وَارِثًا أَوْ ذَا رَحِمٍ " . فَلَمْ يَجِدُوا لَهُ وَارِثًا وَلاَ ذَا رَحِمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطُوهُ الْكُبْرَ مِنْ خُزَاعَةَ " . قَالَ يَحْيَى قَدْ سَمِعْتُهُ مَرَّةً يَقُولُ فِي هَذَا الْحَدِيثِ " انْظُرُوا أَكْبَرَ رَجُلٍ مِنْ خُزَاعَةَ " .
Narrated Buraydah ibn al-Hasib:
A man of Khuza'ah died and his estate was brought to the Prophet (ﷺ). He said: Look for his heir or some relative. But they found neither heir nor relative. The Messenger of Allah (ﷺ) said: Give it to the leading man of Khuza'ah. The narrator Yahya said: Sometimes I heard him (al-Husayn ibn Aswad) say in this tradition: Look for the greatest man of Khuza'ah.
পরিচ্ছেদঃ ১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯৫. মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি মারা যায় এবং সে একটি আযাদকৃত গোলাম ব্যতীত আর কাউকে ওয়ারিছ হিসাবে রেখে যায়নি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তার কি কোন ওয়ারিছ আছে? তাঁরা (সাহাবীরা) বলেনঃ না, তবে তার একটি আযাদকৃত গোলাম আছে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঐ ব্যক্তির পরিত্যক্ত সম্পদ দিয়ে দেন।
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَوْسَجَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، مَاتَ وَلَمْ يَدَعْ وَارِثًا إِلاَّ غُلاَمًا لَهُ كَانَ أَعْتَقَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ لَهُ أَحَدٌ " . قَالُوا لاَ إِلاَّ غُلاَمًا لَهُ كَانَ أَعْتَقَهُ . فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِيرَاثَهُ لَهُ .
Narrated Abdullah ibn Abbas:
A man died leaving no heir but a slave whom he had emancipated. The Messenger of Allah (ﷺ) asked: Has he any heir? They replied: No, except a slave whom he had emancipated. The Messenger of Allah (ﷺ) assigned his estate to him (the emancipated slave).
পরিচ্ছেদঃ ১২৯. ব্যভিচারের অপবাদে অভিযুক্ত ও অভিশপ্ত মহিলার সন্তানের মীরাস সম্পর্কে।
২৮৯৬. ইবরাহীম ইবন মুসা রাযী (রহঃ) ..... ওয়াসিলা ইবন আসকা’ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ মহিলারা তিন ব্যক্তির উত্তরাধিকারী হতে পারে, যথাঃ (১) স্বীয় আযাদকৃত গোলামের, (২) পথে কুড়িয়ে পাওয়া সন্তানের এবং (৩) নিজের ঐ সন্তানের, যার ব্যাপারে স্বামীর সাথে লি’আন করা হয়েছে (অর্থাৎ পিতা যার পিতৃত্বের অস্বীকার করেছে এমন সন্তান)।
باب مِيرَاثِ ابْنِ الْمُلاَعِنَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ رُؤْبَةَ التَّغْلِبِيُّ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ عَبْدِ اللَّهِ النَّصْرِيِّ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَرْأَةُ تُحْرِزُ ثَلاَثَةَ مَوَارِيثَ عَتِيقَهَا وَلَقِيطَهَا وَوَلَدَهَا الَّذِي لاَعَنَتْ عَنْهُ " .
Narrated Wathilah ibn al-Asqa':
The Prophet (ﷺ) said: A woman gets inheritance from the three following: one she has set free, a foundling, and her child about whom she has invoked a curse on herself if she was untrue in declaring he was not born out of wedlock.
পরিচ্ছেদঃ ১২৯. ব্যভিচারের অপবাদে অভিযুক্ত ও অভিশপ্ত মহিলার সন্তানের মীরাস সম্পর্কে।
২৮৯৭. মাহমূদ ইবন খালিদ ও মূসা (রহঃ) .... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের অপবাদে অভিযুক্ত স্ত্রীলোকের সন্তানের উত্তরাধিকারী তার মাতাকে করেছেন, এরপর তার মাতার নিকটাত্মীয়দের।
باب مِيرَاثِ ابْنِ الْمُلاَعِنَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَمُوسَى بْنُ عَامِرٍ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ، أَخْبَرَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنَا مَكْحُولٌ، قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِيرَاثَ ابْنِ الْمُلاَعِنَةِ لأُمِّهِ وَلِوَرَثَتِهَا مِنْ بَعْدِهَا .
Narrated Makhul:
The Messenger of Allah (ﷺ) assigned the estate of a child of a woman about whom she had invoked a curse to her mother, and to her heirs after her.
পরিচ্ছেদঃ ১২৯. ব্যভিচারের অপবাদে অভিযুক্ত ও অভিশপ্ত মহিলার সন্তানের মীরাস সম্পর্কে।
২৮৯৮. মূসা ইবন ’আমির (রহঃ) ..... আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
باب مِيرَاثِ ابْنِ الْمُلاَعِنَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ عَامِرٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، أَخْبَرَنِي عِيسَى أَبُو مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
Narrated 'Amr bin Shu'aib:
On his father's authority, said that his grandfather reported from the Prophet (ﷺ) something similar.
পরিচ্ছেদঃ ১৩০. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৮৯৯. মুসাদ্দাদ (রহঃ) ...... উসামা ইবন যায়দ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন মুসলিম কোন কাফিরের ওয়ারিছ হতে পারে না এবং কোন কাফিরও কোন মুসলিমের ওয়ারিছ হতে পারে না।
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلاَ الْكَافِرُ الْمُسْلِمَ " .
Narrated Usamah b. Zaid:
The Prophet (ﷺ) as saying: A Muslim may not inherit from an infidel nor an infidel from a Muslim.
পরিচ্ছেদঃ ১৩০. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০০. আহমদ ইবন হাম্বল (রহঃ) ..... উসামা ইবন যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আগামীকাল হজ্জের সময় আপনি কোথায় অবতরণ করবেন? তখন তিনি জিজ্ঞাসা করেনঃ ’আকীল কি আমাদের জন্য কোন ঘর অবশিষ্ট রেখেছে? অতঃপর তিনি বলেনঃ আমরা বনূ কিনানার খায়ফ নামক স্থানে অবতরণ করব, যেখানে কুরাইশগণ কাফিরদের সাথে শপথ করেছিল অর্থাৎ মুহাসসাব নামক স্থানে। আর ঘটনাটি এরূপঃ বনূ কিনানা কুরাশদের থেকে এ মর্মে শপথ নিয়েছিল যে, তারা বনূ হাশিমের সাথে কোন বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না এবং তাদের সাথে কোনরূপ বেচাকেনা করবে না, আর না তাদের কোনরূপ আশ্রয় দেবে।
যুহরী (রহঃ) বলেনঃ খায়ফ হলো একটি উপত্যকার নাম- যেখানে উক্ত শপথ সংঘটিত হয়েছিল।
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا فِي حَجَّتِهِ . قَالَ " وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلاً " . ثُمَّ قَالَ " نَحْنُ نَازِلُونَ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الْكُفْرِ " . يَعْنِي الْمُحَصَّبَ وَذَاكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ وَلاَ يُئْوُوهُمْ . قَالَ الزُّهْرِيُّ وَالْخَيْفُ الْوَادِي .
Narrated Usamah b. Zaid:
I said: Messenger of Allah, where will you stay tomorrow ? This (happened) during his Hajj. He replied: Has 'Aqil left any house for us ? He then said: We shall stay at the valley of Banu Kinarah where the Quraish took an oath on unbelief. This refers to al-Muhassab. The reason is that Banu Kinarah made an alliance with the Quraish against Banu Hashim that they would have no marital connections with them, nor will have commercial transactions with them, not will give them any refuge.
Al-Zuhri said: Khalf means valley.
পরিচ্ছেদঃ ১৩০. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০১. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ...... ’আবদুল্লাহ্ ইবন ’আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, দুটি ভিন্ন মিল্লাতের (জাতির) অনুসারীরা একে অপরের ওয়ারিছ হতে পারে না।
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ شَتَّى " .
Narrated Abdullah ibn Amr ibn al-'As:
The Prophet (ﷺ) said: people of two different religions would not inherit from one another.
পরিচ্ছেদঃ ১৩০. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০২. মুসাদ্দাদ (রহঃ) .... ’আবদুল্লাহ্ ইবন বুরাইদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা দু’ভাই ইয়াহইয়া ইবন ইয়ামুর (রাঃ) এর নিকট মোকদ্দমা পেশ করে, যার একজন ছিল ইয়াহুদী এবং অপরজন মুসলিম। তিনি ঐ দু’জনের মধ্য হতে মীরাছ প্রদান করলেন এবং বললেনঃ আমার কাছে আবুল আসওয়াদ হাদীস বর্ণনা করেছেন, যা তার নিকট জনৈক ব্যক্তি বর্ণনা প্রসঙ্গে বলেন, একদা মু’আয (রাঃ) বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ইসলাম বর্ধিত হয়, কমেনা। অতঃপর তিনি মুসলিম ব্যক্তিকে মীরাছ দিয়ে দেন।
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي حَكِيمٍ الْوَاسِطِيِّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، أَنَّ أَخَوَيْنِ، اخْتَصَمَا إِلَى يَحْيَى بْنِ يَعْمَرَ يَهُودِيٌّ وَمُسْلِمٌ فَوَرَّثَ الْمُسْلِمَ مِنْهُمَا وَقَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ أَنَّ رَجُلاً حَدَّثَهُ أَنَّ مُعَاذًا حَدَّثَهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الإِسْلاَمُ يَزِيدُ وَلاَ يَنْقُصُ " . فَوَرَّثَ الْمُسْلِمَ .
Narrated Mu'adh ibn Jabal:
I heard the Messenger of Allah (ﷺ) say: Islam increases and does not diminish. He, therefore, appointed a Muslim heir (of a non-Muslim).
পরিচ্ছেদঃ ১৩০. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০৩. মুসাদ্দাদ (রহঃ) ...... আবু আসওয়াদ আদ দীলী (রাঃ) থেকে বর্ণিত। একদা মু’আয এমন একজন ইয়াহুদীর পরিত্যক্ত সম্পত্তি নিয়ে আসেন, যার ওয়ারিছ ছিল মুসলিম। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীছের আলোকে তা মুসলিম ব্যক্তিকে দিয়ে দেন।
باب هَلْ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي حَكِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، أَنَّ مُعَاذًا، أُتِيَ بِمِيرَاثِ يَهُودِيٍّ وَارِثُهُ مُسْلِمٌ بِمَعْنَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrated Abu Al-Aswad al-Dili:
Mu'adh bought the property of a Jew whose heir was a Muslim. He then narrated from the Prophet (ﷺ) to the same effect.
পরিচ্ছেদঃ ১৩১. কোন মুসলিম কি কোন কাফিরের ওয়ারিছ হতে পারে?
২৯০৪. হাজ্জাজ ইবন আবূ ইয়াকূব (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পরিত্যক্ত ধন-সম্পদ জাহিলিয়াতের যুগে বণ্টন হয়েছে, তার বণ্টন এরূপই থাকবে। পক্ষান্তরে, যে ধন-সস্পদ ইসলামের যুগে বন্টিত হবে, তা ইসলামের বিধান অনুসারে বণ্টন করতে হবে।
باب فِيمَنْ أَسْلَمَ عَلَى مِيرَاثٍ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي يَعْقُوبَ، حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُلُّ قَسْمٍ قُسِمَ فِي الْجَاهِلِيَّةِ فَهُوَ عَلَى مَا قُسِمَ لَهُ وَكُلُّ قَسْمٍ أَدْرَكَهُ الإِسْلاَمُ فَهُوَ عَلَى قَسْمِ الإِسْلاَمِ " .
Narrated Abdullah ibn Abbas:
The Prophet (ﷺ) said: An estate which was divided in pre-Islamic period may follow the division in force then, but any estate in Islamic times must follow the division laid down by Islam.
পরিচ্ছেদঃ ১৩২. আযাদকৃত দাসের পরিত্যক্ত মাল সম্পর্কে।
২৯০৫. কুতায়বা ইবন সা’ঈদ (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। একবার উম্মুল মু’মিনীন আইশা (রাঃ) আযাদ করে দেওয়ার জন্য একটি দাসী খরিদ করতে মনস্থ করেন। তখন সে দাসীর মালিক বলেনঃ আমি একে এ শর্তে বিক্রি করতে চাই যে, তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সস্পদের মালিকানা যেন আমরা হয়। তখন আইশা (রাঃ) ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করেন। তখন তিনি বলেনঃ সে তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেননা দাসীর পরিত্যক্ত মালের মালিক সে হবে, যে তাকে মুক্ত করেছে।
باب فِي الْوَلاَءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ قُرِئَ عَلَى مَالِكٍ وَأَنَا حَاضِرٌ، قَالَ مَالِكٌ عَرَضَ عَلَىَّ نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها أُمَّ الْمُؤْمِنِينَ أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً تَعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا . فَذَكَرَتْ عَائِشَةُ ذَاكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ يَمْنَعُكِ ذَلِكَ فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ " .
Narrated Ibn 'Umar:
'Aishah, mother of believers (ra), intended to buy a slave-girl to set her free. Her people said: We shall sell her to you on one condition that we shall inherit from her. 'Aishah mentioned it to the Messenger of Allah (ﷺ). He said: That should not prevent you, for the right of inheritance belongs to the one who has set a person free.
পরিচ্ছেদঃ ১৩২. আযাদকৃত দাসের পরিত্যক্ত মাল সম্পর্কে।
২৯০৬. উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আযাদকৃত দাস-দাসীর পরিত্যক্ত মাল সে পাবে, যে তার মুক্তির জন্য মূল্য পরিশোধ করবে এবং তার উপর ইহসান করবে (অর্থাৎ তাকে খরিদ করে আযাদ করে দেবে)।
باب فِي الْوَلاَءِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَلاَءُ لِمَنْ أَعْطَى الثَّمَنَ وَوَلِيَ النِّعْمَةَ " .
Narrated 'Aishah:
The Messenger of Allah (ﷺ) as saying: The right of inheritance belongs to only to the one who paid the price (of the slave) and patronised him by doing an act of gratitude.
পরিচ্ছেদঃ ১৩২. আযাদকৃত দাসের পরিত্যক্ত মাল সম্পর্কে।
২৯০৭. আবদুল্লাহ ইবন আমর ইবন আবী হাজ্জাজ আবূ মা’মার (রহঃ) .... আমর ইবন শু’আয়ব (রহঃ) তার পিতা হতে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, রাবাব ইবন হুযায়ফা (রাঃ) জনৈক মহিলাকে বিবাহ করেন। যার গর্ভে তাঁর ঔরসে তিনটি সন্তান জন্ম নেয়। অতঃপর তাদের মাতা মারা গেলে, তারা (বাচ্চারা) তাদের মাতার পরিত্যক্ত বাড়ী ও আযাদকৃত দাস-দাসীর ওয়ারিছ হয়। আর আমর ইবন আস (রাঃ) ছিলেন এদের ’আসাবা’ যিনি তাদেরকে শাম দেশে পাঠালে তারা সবাই সেখানে মারা যায়।
অতঃপর আমর ইবন আস (রাঃ) সেখানে গমন করেন। তখন সে মহিলার একটি আযাদকৃত গোলাম মারা যায়, যে তার কিছু ধন-সম্পদ রেখে যায়। তখন সে মহিলার ভাই এ ব্যাপারে ফয়সালার জন্য উমার ইবন খাত্তাব (রাঃ) এর নিকট উপস্থিত হয়। সে সময় উমার (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আযাদকৃত দাস-দাসীর পরিত্যক্ত মাল, যা সন্তান-সন্ততি বা পিতা পেয়েছে, তা তার ’আসাবা’ যারা থাকবে, তাদের প্রাপ্য।
অতঃপর তিনি [উমার (রাঃ)] এ ব্যাপারে একটি রায় লিপিবদ্ধ করেন, যাতে আবদুর রহমান ইবন আওফ, যায়দ ইবন ছাবিত (রাঃ) এর দস্তখত ছাড়াও আরো এক ব্যক্তির দস্তখত নেওয়া হয়। অতঃপর আবদুল মালিক ইবন মারোয়ান যখন খলীফা নিযুক্ত হন, তখন লোকেরা এ ধরনের একটি মোকদ্দমা হিশাম ইবন ইসমা’ঈল বা ইসমা’ঈল ইবন হিশামের কাছে পেশ করে। যিনি সেটি খলীফা আবদুল মালিকের নিকট পাঠিয়ে দেন। যা দেখে তিনি বলেনঃ ব্যাপারটি আমার কাছে এমনই মনে হচ্ছে যে, যেন আমি তা দেখেছি।
রাবী বলেনঃ তখন তিনি (আবদুল মালিক) উমার ইবন খাত্তাব (রাঃ) এর ফয়সালার অনুরূপ মোকদ্দমাটি নিষ্পত্তি করে দেন। আর ঐ পরিত্যক্ত সস্পত্তি এখনও আমাদের কাছে মওজুদ আছে।
باب فِي الْوَلاَءِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي الْحَجَّاجِ أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رِئَابَ بْنَ حُذَيْفَةَ، تَزَوَّجَ امْرَأَةً فَوَلَدَتْ لَهُ ثَلاَثَةَ غِلْمَةٍ فَمَاتَتْ أُمُّهُمْ فَوَرِثُوهَا رِبَاعَهَا وَوَلاَءَ مَوَالِيهَا وَكَانَ عَمْرُو بْنُ الْعَاصِ عَصَبَةَ بَنِيهَا فَأَخْرَجَهُمْ إِلَى الشَّامِ فَمَاتُوا فَقَدِمَ عَمْرُو بْنُ الْعَاصِ وَمَاتَ مَوْلًى لَهَا وَتَرَكَ مَالاً لَهُ فَخَاصَمَهُ إِخْوَتُهَا إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ عُمَرُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَحْرَزَ الْوَلَدُ أَوِ الْوَالِدُ فَهُوَ لِعَصَبَتِهِ مَنْ كَانَ " . قَالَ فَكَتَبَ لَهُ كِتَابًا فِيهِ شَهَادَةُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَرَجُلٍ آخَرَ فَلَمَّا اسْتُخْلِفَ عَبْدُ الْمَلِكِ اخْتَصَمُوا إِلَى هِشَامِ بْنِ إِسْمَاعِيلَ أَوْ إِلَى إِسْمَاعِيلَ بْنِ هِشَامٍ فَرَفَعَهُمْ إِلَى عَبْدِ الْمَلِكِ فَقَالَ هَذَا مِنَ الْقَضَاءِ الَّذِي مَا كُنْتُ أَرَاهُ . قَالَ فَقَضَى لَنَا بِكِتَابِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَنَحْنُ فِيهِ إِلَى السَّاعَةِ .
Narrated 'Amr b. Suh'aib:
On his father's authority, said that his grandfather reported: Rabab ibn Hudhayfah married a woman and three sons were born to him from her. Their mother then died. They inherited her houses and had the right of inheritance of her freed slaves.
Amr ibn al-'As was the agnate of her sons. He sent them to Syria where they died. Amr ibn al-'As then came. A freed slave of hers died and left some property. Her brothers disputed with him and brought the case to Umar ibn al-Khattab.
Umar reported the Messenger of Allah (ﷺ) as saying: Whatever property a son or a father receives as an heir will go to his agnates, whoever they may be. He then wrote a document for him, witnessed by AbdurRahman ibn Awf, Zayd ibn Thabit and one other person. When AbdulMalik became caliph, they presented the case to Hisham ibn Isma'il or Isma'il ibn Hisham (the narrator is doubtful).
He sent them to 'Abd al-Malik who said: This is the decision which I have already seen.
The narrator said: So he ('Abd al-Malik) made the decision on the basis of the document of Umar ibn al-Khattab, and that is still with us till this moment.
পরিচ্ছেদঃ ১৩৩. কেউ কারো হাতে ইসলাম কবুল করলে সে সস্পর্কে।
২৯০৮. ইয়াযীদ ইবন খালিদ ইবন মাওহাব রামলী ও হিশাম ইবন আম্মার (রহঃ) .... তামীম দারী (রাঃ) থেকে বর্ণিত। একদা তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! রাবী ইয়াযীদ বলেনঃ জনৈক ইয়াতীম বলে, ইয়া রাসূলাল্লাহ! ঐ ব্যক্তি সম্পর্কে বিধান কি, যে কোন মুসলিমের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে? তিনি বলেনঃ সে ব্যক্তি তার জীবন ও মৃত্যুর জন্য উত্তম ব্যক্তি (যদি সে ব্যক্তির কোন ওয়ারিছ না থাকে, তবে সে-ই ওয়ারিছ হয়ে যাবে)।
باب فِي الرَّجُلِ يُسْلِمُ عَلَى يَدَىِ الرَّجُلِ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، - قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ابْنُ حَمْزَةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَوْهَبٍ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، - قَالَ هِشَامٌ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ . وَقَالَ يَزِيدُ - إِنَّ تَمِيمًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا السُّنَّةُ فِي الرَّجُلِ يُسْلِمُ عَلَى يَدَىِ الرَّجُلِ مِنَ الْمُسْلِمِينَ قَالَ " هُوَ أَوْلَى النَّاسِ بِمَحْيَاهُ وَمَمَاتِهِ " .
Narrated Tamim ad-Dari:
Tamim asked: Messenger of Allah), what is the sunnah about a man who accepts Islam by advice and persuasion of a Muslim? He replied: He is the nearest to him in life and in death.
পরিচ্ছেদঃ ১৩৪. আযাদকৃত দাস-দাসীর মাল বিক্রি করা সম্পর্কে।
২৯০৯. হাফস ইবন উমার (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত দাস-দাসীদের পরিত্যক্ত মাল বিক্রি করতে এবং হেবা বা দান করতে নিষেধ করেছেন।
باب فِي بَيْعِ الْوَلاَءِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ .
Narrated Ibn 'Umar:
The Messenger of Allah (ﷺ) forbade selling or giving away the right to inheritance by a manumitted slave.
পরিচ্ছেদঃ ১৩৫. সন্তান ভূমিষ্ঠ হয়ে চীৎকার করে কাঁদার পর মারা গেলে সে সম্পর্কে।
২৯১০. হুসায়ন ইবন মু’আয (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে কাঁদে, তবে তাকে ওয়ারিছ করা হবে (অর্থাৎ সন্তানের মাঝে জীবনের চিহ্ন প্রকাশের সাথে সাথেই সে মীরাছের অধিকারী হবে)।
باب فِي الْمَوْلُودِ يَسْتَهِلُّ ثُمَّ يَمُوتُ
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ " .
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) said: When an infant has raised its voice (and then dies), it will be treated as an heir.
পরিচ্ছেদঃ ১৩৬. আত্নীয়তার মীরাছ মৌখিক স্বীকৃতির মীরাছকে বাতিল করে দেয়।
২৯১১. আহমদ ইবন মুহাম্মদ ইবন ছাবিত (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তা’আলার বিধানঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ) অর্থাৎ "তোমরা শপথপূর্বক যাদের সাথে ওয়াদা করেছ, তাদের হক তাদের দিয়ে দাও।" জাহিলিয়াতের যুগে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে শপথপূর্বক এরূপ ওয়াদা করত, যদিও তাদেরর মাঝে আত্নীয়তার সম্পর্ক থাকতো না। ফলে, তারা একে অন্যের ওয়ারিছ হয়ে যেত। এ হুকুমটি সূরা আনফালের এ আয়াত দ্বারা বাতিল হয়ে যায়ঃ (وَأُولُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ) অর্থাৎ নিকট আত্মীয়রাই একে অন্যের সস্পদের অধিক হকদার।
باب نَسْخِ مِيرَاثِ الْعَقْدِ بِمِيرَاثِ الرَّحِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ ) كَانَ الرَّجُلُ يُحَالِفُ الرَّجُلَ لَيْسَ بَيْنَهُمَا نَسَبٌ فَيَرِثُ أَحَدُهُمَا الآخَرَ فَنَسَخَ ذَلِكَ الأَنْفَالُ فَقَالَ تَعَالَى ( وَأُولُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ ) .
Narrated Ibn 'Abbas:
To those also, to whom your right hand was pledged, give their due portion. A man made an agreement with another man (in early days of Islam), and there was no relationship between the ; one of them inherited from the other. The following verse of Surat Al-Anfal abrogated it: "But kindred by blood have prior right against each other."
পরিচ্ছেদঃ ১৩৬. আত্নীয়তার মীরাছ মৌখিক স্বীকৃতির মীরাছকে বাতিল করে দেয়।
২৯১২. হারুন ইবন আবদুল্লাহু (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি এই আয়াতঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ) অর্থাৎ "তোমরা শপথপূর্বক যাদের সাথে ওয়াদা করেছ, তাদের হক তাদের দিয়ে দাও"-এর ব্যাখ্যায় বলেন যে, যখন মুহাজিরগণ (মক্কা হতে হিজরত করে) মদীনায় আসেন, তখন আনসারগণ তাদের ওয়ারিছ হতেন এবং আত্মীয়রা মাহরুম হতেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে দেন। কিন্তু যখন এ আয়াত নাযিল হয়ঃ (وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ) অর্থাৎ পিতামাতা যে সম্পদ রেখে যাবে, তাতে আমি তাদের প্রত্যেকের জন্য অংশ নির্ধারণ করে দিয়েছি। রাবী ইবন আব্বাস (রাঃ) বলেন, এই আয়াতটি পূর্ববর্তী আয়াতঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ) অর্থাৎ "যাদের সাথে তোমরা ওয়াদাবদ্ধ তাদের প্রাপ্য তাদের প্রদান করো।" এর হুকুম, যাতে আনসারদের প্রতি সাহায্য-সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের নির্দেশ ছিল, তা বাতিল হয়ে যায়। অবশ্য তাদের জন্য মালের এক-তৃতীয়াংশ ওসীয়ত করা যেতে পারে, কিন্ত উত্তরাধিকারিত্ব বাতিল হয়ে গেছে।
باب نَسْخِ مِيرَاثِ الْعَقْدِ بِمِيرَاثِ الرَّحِمِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي إِدْرِيسُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ ) قَالَ كَانَ الْمُهَاجِرُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ تُوَرِّثُ الأَنْصَارَ دُونَ ذَوِي رَحِمِهِ لِلأُخُوَّةِ الَّتِي آخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُمْ فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ ( وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ ) قَالَ نَسَخَتْهَا ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ ) مِنَ النُّصْرَةِ وَالنَّصِيحَةِ وَالرِّفَادَةِ وَيُوصِي لَهُ وَقَدْ ذَهَبَ الْمِيرَاثُ .
Ibn 'Abbas explained the following Qur'anic verse :
"To those also, to whom your right hand was pledged, give your portion." When the Emigrants came to Medina. they inherited from the Helpers without any blood-relationship with them for the brotherhood which the Messenger of Allah (ﷺ) established between them. When the following verse was revealed: "To (benefit) everyone we have appointed shares and heirs to property left by parent and relatives." it abrogated the verse: "To those also, to whom your right hand was pledged, give their due portion." This alliance was made for help, well wishing and cooperation. Now a legacy can be made for him. (The right to)inheritance was abolished.
পরিচ্ছেদঃ ১৩৬. আত্নীয়তার মীরাছ মৌখিক স্বীকৃতির মীরাছকে বাতিল করে দেয়।
২৯১৩. আহমদ ইবন হাম্বল ও আবদুল আযীয ইবন ইয়াহ্ইয়া (রহঃ) .... দাঊদ ইবন হুসাইন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উম্মু সা’দ বিনত রাবী’র কাছে কুরআন মাজীদ পড়তাম, যিনি ইয়াতীম ছিলেন এবং আবূ বকর (রাঃ) এর তত্ত্বাবধানে লালিত-পালিত হন। অতঃপর যখন আমি এই আয়াতঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ) অর্থাৎঃ "যাদের সাথে তোমরা ওয়াদাবদ্ধ তাদের প্রাপ্য তাদের প্রদান করো" তিলাওয়াত করি, তখন তিনি বলেনঃ তুমি এ আয়াত পড়বে না (অর্থাৎ এর উপর আমল করবে না)। কেননা এ আয়াত আবূ বকর (রাঃ) এবং তাঁর পুত্র আব্দুর রহমান এর শানে নাযিল হয়। যখন আবদুর রহমান ইসলাম কবুল করতে অস্বীকার করেন, তখন আবূ বকর (রাঃ) এরূপ শপথ করেন যে, তিনি তাকে মীরাছের অংশ দিবেন না। পরে যখন তিনি [আবদুর রহমান (রাঃ)] ইসলাম কবুল করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তাঁর হিসসা দেওয়ার জন্য নির্দেশ দেন।
রাবী আবদুল আযীয এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তিনি তখন ইসলাম কবুল করেন, যখন ইসলামে তরবারির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
باب نَسْخِ مِيرَاثِ الْعَقْدِ بِمِيرَاثِ الرَّحِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْمَعْنَى، - قَالَ أَحْمَدُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، قَالَ كُنْتُ أَقْرَأُ عَلَى أُمِّ سَعْدٍ بِنْتِ الرَّبِيعِ وَكَانَتْ يَتِيمَةً فِي حِجْرِ أَبِي بَكْرٍ فَقَرَأْتُ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ ) فَقَالَتْ لاَ تَقْرَأْ ( وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ ) وَلَكِنْ ( وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ ) إِنَّمَا نَزَلَتْ فِي أَبِي بَكْرٍ وَابْنِهِ عَبْدِ الرَّحْمَنِ حِينَ أَبَى الإِسْلاَمَ فَحَلَفَ أَبُو بَكْرٍ أَلاَّ يُوَرِّثَهُ فَلَمَّا أَسْلَمَ أَمَرَ اللَّهُ تَعَالَى نَبِيَّهُ عَلَيْهِ السَّلاَمُ أَنْ يُؤْتِيَهُ نَصِيبَهُ . زَادَ عَبْدُ الْعَزِيزِ فَمَا أَسْلَمَ حَتَّى حُمِلَ عَلَى الإِسْلاَمِ بِالسَّيْفِ .
Narrated Dawud b. al-Husain:
I used to learn the reading of the Qur'an from Umm Sa'd, daughter of al-Rabi'. She was an orphan in the guardianship of Abu Bakr. I read the Qur'anic verse "To those also to whom your right hand was pledged." She said: Do not read the verse; "To those also to whom your right hand was pledged." This was revealed about Abu Bakr and his son 'Abd al-Rahman when he refused to accept Islam. Abu Bakr took an oath that he would not give him a share from inheritance. When he embraced Islam Allah Most High commanded His Prophet (ﷺ) to give him the share.
The narrator 'Abd al-Aziz added: He did not accept Islam until he was urged on Islam by sword.
পরিচ্ছেদঃ ১৩৬. আত্নীয়তার মীরাছ মৌখিক স্বীকৃতির মীরাছকে বাতিল করে দেয়।
২৯১৪. আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি এই আয়াত সম্পর্কে বলেনঃ (وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا) অর্থাৎ "যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, তারা একে অপরের ওয়ারিছ হবে। পক্ষান্তরে, যারা ঈমানে এনেছে, কিন্তু হিজরত করেনি, তোমরা তাদের ওয়ারিছ হবে না, যতক্ষণ না তারা হিজরত করে।" এ সময় যে মুসলিমরা কোন কাফিরের দেশে অবস্থান করত, তারা মুহাজিরদের ওয়ারিছ হতো না এবং মুহাজিরগণও তাদের উত্তরাধিকারী হতো না। পরে যখন এ আয়াত নাযিল হয়ঃ (وَأُولُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ) অর্থাৎ নিকট আত্মীয়রাই একে অন্যের সম্পওির অধিক হকদার, তখন আগের আয়াতের হুকুম বাতিল হয়ে যায়।
باب نَسْخِ مِيرَاثِ الْعَقْدِ بِمِيرَاثِ الرَّحِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَالَّذِينَ، آمَنُوا وَهَاجَرُوا وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا فَكَانَ الأَعْرَابِيُّ لاَ يَرِثُ الْمُهَاجِرَ وَلاَ يَرِثُهُ الْمُهَاجِرُ فَنَسَخَتْهَا فَقَالَ ( وَأُولُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ )
Narrated Ibn 'Abbas:
Referring to the verse: "Those who believed and adopted exile... As to those who believed but came not into exile": A bedouin (who did not migrate to Medina) did not inherit from an emigrant, and an emigrant did no inherit from him. It was abrogated by the verse: "But kindred by blood have prior rights against each other."
পরিচ্ছেদঃ ১৩৭. শপথ গ্রহণ সম্পর্কে।
২৯১৫. উছমান ইবন আবী শায়বা (রহঃ) ..... জুবায়র ইবন মুত’ইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামে জাহিলী যুগের শপথের কোন মূল্য নেই। আর জাহিলী যুগের শপথের মাঝে উত্তম কথার ব্যাপারে যে ওয়াদা ও অঙ্গীকার ছিল, ইসলাম তাকে আরো মযবূত করে দিয়েছে।
باب فِي الْحِلْفِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ زَكَرِيَّا، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ وَأَيُّمَا حِلْفٍ كَانَ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلاَمُ إِلاَّ شِدَّةً " .
Narrated Jubair b. Mu'tim:
The Messenger of Allah (ﷺ) as saying: There is no alliance in Islam, and Islam strengthened the alliance made during pre-Islamic days.
পরিচ্ছেদঃ ১৩৭. শপথ গ্রহণ সম্পর্কে।
২৯১৬. মুসাদ্দাদ (রহঃ) ..... আসিম আহওয়াল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে (মদীনাতে) আনসার ও মুহাজিরদের মাঝে সৌভ্রাত্র স্থাপন করে দেন। তখন আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরূপ নির্দেশ দেননি যে, ইসলামে জাহিলী যুগের ওয়াদা-অঙ্গীকারের কোন মূল্য নেই? তখন তিনি (আনাস) দুই বা তিনবার বলেনঃ আমাদের দেশে (মদীনাতে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন।
باب فِي الْحِلْفِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فِي دَارِنَا . فَقِيلَ لَهُ أَلَيْسَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ " . فَقَالَ حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فِي دَارِنَا . مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا
Narrated Anas bin Malik:
The Messenger of Allah (ﷺ) established an alliance (of brotherhood) between the Emigrants and the Helpers in our house. He was asked: Did not the Messenger of Allah (ﷺ) say: There is no alliance in Islam ? He replied: The Messenger of Allah (ﷺ) established an alliance between the Emigrants and the Helpers in our house. This he said twice or thrice.
পরিচ্ছেদঃ ১৩৮. স্বামীর দীয়াত বা রক্তপণে স্ত্রীর মীরাছ সম্পর্কে।
২৯১৭. আহমদ ইবন সালিহ (রহঃ) .... সা’ঈদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার ইবন খাত্তাব (রাঃ) এরূপ বলতেন যে, দিয়্যাত বা রক্তপণে বংশের লোকদের হিসসা আছে। আর স্ত্রী স্বামীর দিয়্যাতের মালের কিছুই পাবে না। তখন যাহহাক ইবন সুফিয়ান তাঁকে বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এরূপ লিখিত নির্দেশ পাঠান যে, আমি যেন আশ’আম যুবাবীর স্ত্রীকে তার স্বামীর দিয়্যাত হতে মীরাছ প্রদান করি। তখন উমার (রাঃ) তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
باب فِي الْمَرْأَةِ تَرِثُ مِنْ دِيَةِ زَوْجِهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ الدِّيَةُ لِلْعَاقِلَةِ وَلاَ تَرِثُ الْمَرْأَةُ مِنْ دِيَةِ زَوْجِهَا شَيْئًا حَتَّى قَالَ لَهُ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ كَتَبَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُوَرِّثَ امْرَأَةَ أَشْيَمَ الضِّبَابِيِّ مِنْ دِيَةِ زَوْجِهَا . فَرَجَعَ عُمَرُ . قَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بِهَذَا الْحَدِيثِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ وَقَالَ فِيهِ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم اسْتَعْمَلَهُ عَلَى الأَعْرَابِ .
Narrated Umar ibn al-Khattab:
Sa'id said: Umar ibn al-Khattab said: Blood-money is meant for the clan of the slain, and she will not inherit from the blood-money of her husband. Ad-Dahhak ibn Sufyan said: The Messenger of Allah (ﷺ) wrote to me that I should give a share to the wife of Ashyam ad-Dubabi from the blood-money of her husband. So Umar withdrew his opinion.
Ahmad ibn Salih said: AbdurRazzaq transmitted this tradition to us from Ma'mar, from az-Zuhri on the authority of Sa'id. In this version he said: The Prophet (ﷺ) made him governor over the bedouins.