সূরাঃ ৯৫/ আত-ত্বীন | At-Tin | ٱلتِّين আয়াতঃ ২/৮ মাক্কী
৯৫ : ২ وَ طُوۡرِ سِیۡنِیۡنَ ۙ﴿۲﴾
و طور سینین ﴿۲﴾

কসম ‘সিনাই’ পর্বতের, আল-বায়ান

শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত), তাইসিরুল

শপথ ‘সিনাই’ পর্বতের – মুজিবুর রহমান

And [by] Mount Sinai Sahih International

২. শপথ তূরে সীনীন(১)-এর,

(১) বলা হয়েছে “তূরে সীনীন” এর অর্থ, সীনীন অঞ্চলের তূর পর্বত। এ পাহাড়ে আল্লাহ তা'আলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। [মুয়াস্‌সার] এ পাহাড় সীনীন উপত্যকায় অবস্থিত, যার অপর নাম সাইনা। আর সাইনা বা সিনাই মিসর ও ফিলিস্তিন দেশের মধ্যে একটি মরুভূমি। [আত-তাহরীর ওয়াত-তানওয়ীর]

তাফসীরে জাকারিয়া

২। শপথ ‘সিনাই’ পর্বতের। [1]

[1] এটা হল সেই ‘ত্বূর পাহাড়’ যে স্থানে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন