সূরাঃ ৯১/ আশ-শামস | Ash-Shams | ٱلشَّمْس আয়াতঃ ৫/১৫ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৯১ : ৫ وَ السَّمَآءِ وَ مَا بَنٰهَا ۪ۙ﴿۵﴾

কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন। আল-বায়ান

শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর, তাইসিরুল

শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর। মুজিবুর রহমান

And [by] the sky and He who constructed it Sahih International

৫. শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর(১),

(১) অর্থাৎ শপথ আকাশের ও যিনি তা নির্মাণ করেছেন তাঁর। এ-অর্থানুসারে ما কে من এর অর্থে নিতে হবে। [তাবারী] আয়াতের আরেক অর্থ হচ্ছে, শপথ আকাশের এবং তা নির্মাণের। এ অবস্থায় ما কে مصدرية এর অর্থে নিতে হবে। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

৫। শপথ আকাশের এবং তার নির্মাণ কৌশলের। [1]

[1] অথবা সেই সত্তার কসম, যিনি তা নির্মাণ করেছেন। এ অর্থে ما শব্দ مَن শব্দের অর্থে ব্যবহার হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন