সূরাঃ ৮৬/ আত-তারিক | At-Tariq | ٱلطَّارِق আয়াতঃ ১৪/১৭ মাক্কী
৮৬ : ১৪ وَّ مَا هُوَ بِالۡهَزۡلِ ﴿ؕ۱۴﴾
و ما هو بالهزل ﴿۱۴﴾

আর তা অনর্থক নয়। আল-বায়ান

এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়। তাইসিরুল

এবং এটা নিরর্থক নয়। মুজিবুর রহমান

And it is not amusement. Sahih International

১৪. এবং এটা নিরর্থক নয়।(১)

(১) আসমান ও যমীনের শপথ করে যে কথাটি বলা সেটা হচ্ছে, কুরআনের সত্যতা প্রমাণ করা। [ফাতহুল কাদীর] বলা হয়েছে, এ কুরআন হক ও সত্য বাণী। [ইবন কাসীর] অথবা বলা হয়েছে, কুরআন সত্য ও মিথ্যার ফয়সালাকারী। [ফাতহুল কাদীর] এ কুরআন হাসি-তামাশার জন্য আসে নি। এটা বাস্তব সত্য। [ফাতহুল কাদীর] যা কিছু এতে বিবৃত হয়েছে তা বাস্তব সত্য, যা অবশ্যই সংঘটিত হবে। সুতরাং কুরআন হক আর তার শিক্ষাও হক।

তাফসীরে জাকারিয়া

১৪। এবং এটা প্রহসন নয়। [1]

[1] অর্থাৎ, খেল-তামাশা এবং হাসি-ঠাট্টার বস্তু নয়। هَزل শব্দটি جِدّ শব্দের বিপরীতার্থক শব্দ। অর্থাৎ এটি একটি স্পষ্ট সার্থক উদ্দেশ্য বহনকারী কিতাব। খেল-তামাশার মত নিরর্থক প্রহসনমূলক কোন কিতাব নয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন