সূরাঃ ৮৬/ আত-তারিক | At-Tariq | ٱلطَّارِق আয়াতঃ ৬/১৭ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৮৬ : ৬ خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍ ۙ﴿۶﴾

তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে। আল-বায়ান

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে। তাইসিরুল

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে, মুজিবুর রহমান

He was created from a fluid, ejected, Sahih International

৬. তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতো(১),

(১) অর্থাৎ বীর্য থেকে, যা পুরুষ ও নারী থেকে সবেগে বের হয়। যা থেকে আল্লাহর হুকুমে সন্তান জন্মলাভ করে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

৬। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। [1]

[1] অর্থাৎ, বীর্য থেকে; যা চরম কাম-উত্তেজনার শেষে সবেগে নির্গত হয়। এই বীর্য-বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছনোর পর আল্লাহর আদেশ হলে গর্ভ সঞ্চারের কারণ হয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন