সূরাঃ ৭০/ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج আয়াতঃ ১৪/৪৪ মাক্কী
৭০ : ১৪ وَ مَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡهِ ﴿ۙ۱۴﴾

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে। আল-বায়ান

আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে। তাইসিরুল

এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মুজিবুর রহমান

And whoever is on earth entirely [so] then it could save him. Sahih International

১৪. আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।

-

তাফসীরে জাকারিয়া

(১৪) এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। [1]

[1] অর্থাৎ, সন্তান-সন্ততি, স্ত্রী, ভাই ও বংশের লোক এ সকল মানুষের কাছে অতীব প্রিয়। কিন্তু কিয়ামতের দিন অপরাধী চাইবে যে, তার কাছ থেকে এই প্রিয় লোকদেরকে মুক্তিপণ বা বিনিময় স্বরূপ নিয়ে তাকে মুক্তি দেওয়া হোক! فَصِيْلَةٌ গোষ্ঠীকে বলা হয়। কেননা, তা গোত্র হতে পৃথক হয়। (আর فَصِيْلَةٌ এর অর্থ পৃথক।)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন