সূরাঃ ৫৫/ আর-রাহমান | Ar-Rahman | ٱلرَّحْمَٰن আয়াতঃ ২৬/৭৮ মাদানী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৫ : ২৬ كُلُّ مَنۡ عَلَیۡهَا فَانٍ ﴿ۚۖ۲۶﴾

যমীনের উপর যা কিছু রয়েছে, সবই ধ্বংসশীল। আল-বায়ান

পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল, তাইসিরুল

ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর, মুজিবুর রহমান

Everyone upon the earth will perish, Sahih International

২৬. ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর(১),

(১) এর অর্থ এই যে, ভূপৃষ্ঠে যত জিন ও মানব আছে তারা সবাই ধ্বংসশীল। এই সূরায় জিন ও মানবকেই সম্বোধন করা হয়েছে। তাই আলোচ্য আয়াতে বিশেষভাবে তাদের প্রসঙ্গই উল্লেখ করা হয়েছে। এ থেকে জরুরি হয় না যে, আকাশ ও আকাশস্থিত সৃষ্ট বস্তু ধ্বংসশীল নয়। কেননা অন্য এক আয়াতে আল্লাহ তা’আলা ব্যাপক অৰ্থবোধক ভাষায় সমগ্র সৃষ্টিজগতের ধ্বংসশীল হওয়ার বিষয়টিও ব্যক্ত করেছেন। বলা হয়েছে, (كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ) “তাঁর চেহারা, সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল।' [সূরা আল-কাসাস: ৮৮] [ফাতহুল কাদীর; ইবন কাসীর; কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(২৬) ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন