সূরাঃ ৫৩/ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم আয়াতঃ ৪/৬২ মাক্কী
৫৩ : ৪ اِنۡ هُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی ۙ﴿۴﴾
ان هو الا وحی یوحی ﴿۴﴾

তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। আল-বায়ান

তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়, তাইসিরুল

এটাতো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। মুজিবুর রহমান

It is not but a revelation revealed, Sahih International

৪. তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়,

-

তাফসীরে জাকারিয়া

(৪) তা তো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। [1]

[1] অর্থাৎ, তিনি পথভ্রষ্ট বা বিপথগামী কি করে হতে পারেন?! তিনি তো আল্লাহর প্রত্যাদেশ ছাড়া মুখই খুলেন না। এমনকি রহস্য ও হাসি-ঠাট্টার সময়ও তাঁর পবিত্র জবান থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না (তিরমিযীঃ বির্র্ অধ্যায়) অনুরূপ ক্রোধের সময়ও তাঁর স্বীয় আবেগ ও উত্তেজনার উপর এত নিয়ন্ত্রণ ছিল যে, তাঁর জবান থেকে কোন কথা বাস্তবের বিপরীত বের হয়নি। (আবূ দাউদঃ শিক্ষা অধ্যায়)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন