সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ১২৬/১৮২ মাক্কী
৩৭ : ১২৬ اللّٰهَ رَبَّكُمۡ وَ رَبَّ اٰبَآئِكُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۲۶﴾

আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব’? আল-বায়ান

আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক। তাইসিরুল

আল্লাহকে, যিনি রাব্ব তোমাদের এবং রাব্ব তোমাদের পূর্ব-পুরুষদের? মুজিবুর রহমান

Allah, your Lord and the Lord of your first forefathers?" Sahih International

১২৬. আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।

-

তাফসীরে জাকারিয়া

(১২৬) আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের?’ [1]

[1] অর্থাৎ, বা’ল দেবতার ইবাদত ও উপাসনা করবে, তার নামে নযর-নিয়ায পেশ করবে এবং তাকে প্রয়োজন পূরণকারী ভাববে, অথচ তা তো একটি পাথরের মূর্তি মাত্র। আর যিনি সকল বস্তুর স্রষ্টা ও অতীত-ভবিষ্যতের সকল কিছুর প্রভু, তাকে তোমরা ভুলে বসবে?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন