সূরাঃ ৩০/ আর-রুম | Ar-Rum | ٱلرُّوم আয়াতঃ ৬/৬০ মাক্কী
৩০ : ৬ وَعۡدَ اللّٰهِ ؕ لَا یُخۡلِفُ اللّٰهُ وَعۡدَهٗ وَ لٰكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۶﴾
وعد الله لا یخلف الله وعدهٗ و لكن اكثر الناس لا یعلمون ﴿۶﴾

আল্লাহর ওয়াদা। আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না। আল-বায়ান

এটা আল্লাহর ও‘য়াদা, আল্লাহ তাঁর ও‘য়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোকই জানে না। তাইসিরুল

এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেননা, কিন্তু অধিকাংশ লোক জানেনা। মুজিবুর রহমান

[It is] the promise of Allah. Allah does not fail in His promise, but most of the people do not know. Sahih International

৬. এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যাতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না।

-

তাফসীরে জাকারিয়া

(৬) এ আল্লাহরই প্রতিশ্রুতি;[1] আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না।

[1] অর্থাৎ, হে মুহাম্মাদ! আমি তোমাকে সংবাদ দিচ্ছি যে, ‘‘অতি সত্বর রোমানরা পারসীকদের উপর পুনরায় বিজয়ী হবে।’’ এটা আল্লাহ তাআলার সত্য ওয়াদা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পূর্ণ হবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন