সূরাঃ ২৭/ আন-নামাল | An-Naml | ٱلنَّمْل আয়াতঃ ১/৯৩ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
২৭ : ১ طٰسٓ ۟ تِلۡكَ اٰیٰتُ الۡقُرۡاٰنِ وَ كِتَابٍ مُّبِیۡنٍ ۙ﴿۱﴾

ত্ব-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। আল-বায়ান

তা-সীন, এগুলো কুরআনের আয়াত ও সুস্পষ্ট কিতাবের; তাইসিরুল

তা সীন; এগুলি আয়াত আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের। মুজিবুর রহমান

Ta, Seen. These are the verses of the Qur'an and a clear Book Sahih International

১. ত্বা-সীন; এগুলো আল-কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত(১);

(১) “সুস্পষ্ট কিতাবের” একটি অর্থ হচ্ছে, এ কিতাবটি নিজের শিক্ষা, বিধান ও নিদের্শগুলো একেবারে দ্ব্যর্থহীন পদ্ধতিতে বর্ণনা করে দেয়। এর দ্বিতীয় অর্থ হচ্ছে, এটি যে আল্লাহর কিতাব সে ব্যাপারটি সুস্পষ্ট। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(১) ত্ব-সীন; এগুলি কুরআন ও সুস্পষ্ট গ্রন্থের বাক্য;

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন