সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৯৪/২২৭ মাক্কী
২৬ : ১৯৪ عَلٰی قَلۡبِكَ لِتَكُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۱۹۴﴾

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। আল-বায়ান

তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। তাইসিরুল

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার। মুজিবুর রহমান

Upon your heart, [O Muhammad] - that you may be of the warners - Sahih International

১৯৪. আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।

-

তাফসীরে জাকারিয়া

(১৯৪) তোমার হৃদয়ে, [1] যাতে তুমি সতর্ককারী হতে পারো। [2]

[1] বিশেষভাবে এখানে হৃদয়ের কথা বর্ণিত হয়েছে। কারণ ইন্দ্রীয়সমূহের মধ্যে সব থেকে হৃদয়ই অধিক অনুধাবন ও ধারণ ক্ষমতার অধিকারী।

[2] এটি হল কুরআন অবতীর্ণ হওয়ার কারণ।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন