সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৮৮/২২৭ মাক্কী
২৬ : ১৮৮ قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸۸﴾

সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’। আল-বায়ান

শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’ তাইসিরুল

সে বললঃ আমার রাব্ব ভাল জানেন, যা তোমরা কর। মুজিবুর রহমান

He said, "My Lord is most knowing of what you do." Sahih International

১৮৮. তিনি বললেন, আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।

-

তাফসীরে জাকারিয়া

(১৮৮) সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ [1]

[1] অর্থাৎ, তোমরা যা কিছু কুফর ও শিরক করছ, মহান আল্লাহ তা প্রত্যক্ষ করছেন। আর তিনিই তার প্রতিদান দেবেন। যদি চান তাহলে পৃথিবীতেই দিয়ে দেবেন। আযাব ও শাস্তি তারই এখতিয়ারভুক্ত।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন