সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৬০/২২৭ মাক্কী
২৬ : ১৬০ كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطِۣ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۶۰﴾ۚۖ

লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। আল-বায়ান

লূতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল। তাইসিরুল

লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। মুজিবুর রহমান

The people of Lot denied the messengers Sahih International

১৬০. লুতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,

-

তাফসীরে জাকারিয়া

(১৬০) লূতের সম্প্রদায়[1] রসূলগণকে মিথ্যা মনে করেছিল।

[1] লূত (আঃ) ইবরাহীম (আঃ)-এর ভাই হারান বিন আযরের পুত্র ছিলেন। তাঁকে ইবরাহীমের জীবিতাবস্থায় নবী করে পাঠানো হয়েছিল। তাঁর জাতির লোক সাদূম ও আম্মূরাতে বাস করত। এই সব জনপদ ছিল শাম দেশের অন্তর্ভুক্ত।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন