সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৪৮/২২৭ মাক্কী
২৬ : ১৪৮ وَّ زُرُوۡعٍ وَّ نَخۡلٍ طَلۡعُهَا هَضِیۡمٌ ﴿۱۴۸﴾ۚ

‘আর ক্ষেত-খামার ও কোমল শীষবিশিষ্ট খেজুর বাগানে’? আল-বায়ান

আর শষ্যক্ষেতে ও ফুলে আচ্ছাদিত (ফলে ভারাক্রান্ত) খেজুর বাগানে? তাইসিরুল

ও শস্যক্ষেতে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে? মুজিবুর রহমান

And fields of crops and palm trees with softened fruit? Sahih International

১৪৮. ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?

-

তাফসীরে জাকারিয়া

(১৪৮) শস্যক্ষেত্র এবং খেজুর বাগানে; যার মোছা নরম? [1]

[1] এখানে ঐ সমস্ত নিয়ামতের বিস্তারিত আলোচনা হচ্ছে, যা তারা প্রাপ্ত হয়েছিল। طَلع খেজুরের মোছাকে বলা হয়, যা প্রথম প্রথম বের হয়। তারপর খেজুরের ফলকে بَلح তারপর بُسر তারপর رُطَب তারপর تَمْر বলা হয়। (আইসারুত তাফাসীর) বাগানের কথা বললে খেজুরের গাছও ওর মধ্যে এসে যায় কিন্তু যেহেতু আরবদের নিকট খেজুরের এক বিশেষ মর্যাদা রয়েছে বলে তাকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। هَضِيم শব্দের আরো কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন নরম, স্পর্শকাতর, থাকথাক ইত্যাদি।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন